এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মানিক | ১৩ জুন ২০১৯ ০৮:৫২410970
  • কিসের খসড়া?
  • Atoz | ১৩ জুন ২০১৯ ০৮:৪৯410969
  • সেই খসড়া টার কী হল? ;-)
  • Amit | ১৩ জুন ২০১৯ ০৮:৪৭410968
  • হুম। সে আর বিচিত্র কি, না জানা টাই তো স্বাভাবিক। 2011 কি আর কম দিন হলো? এই গত ক বছরে উন্নয়নের জোয়ার সামলাতে সামলাতে লোকে নিজের বাপের নাম ভুলে যাচ্ছে, কয়েকটা সেলিব্রিটি কি সব জ্ঞান দিয়ে বেড়াচ্ছিলেন, সে আর কজন মনে রাখতে পারে।

    হ্যা, জমি অধিগ্রহণ, বঞ্চনা এসব নিয়ে কথা বললে একদম ঠিক আছে / কিন্তু সেসব নিয়ে আবার কবে কথা বলা হলো ? ওসব নিয়ে, ক্ষতিপূরণ নিয়ে বেশি কথা বলতে গেলে তো কারখানাটা চালু হয়ে যেত, তাই ওসব দিকে এক্কেবারে কথা বলা হয়নি, তাই না ? একটু কষ্ট করে মনে করুন, ৮-১০ বছরের পুরোনো ভ্যাট সব খুঁজতে আর কার ভালো লাগে।

    অবশ্য এসব নিয়ে কথা হয়নি, ভালোই হয়েছে। তাহলে এতো উন্নয়নের জোয়ার আসতো কি করে ? ভেসে যাওয়ার জোগাড় প্রায়।
  • Ishan | ১৩ জুন ২০১৯ ০৮:৩৯410967
  • গাড়ি কারখানার প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কে আবার মতামত রাখল? মানে এক আধজন রেখেই থাকতে পারে, আমি জানিনা। কিন্তু মেজরিটি বক্তব্য তো জমি অধিগ্রহণ ইত্যাদি নিয়ে ছিল। সে তাহলে ঠিক আছে বলছেন?
  • lcm | ১৩ জুন ২০১৯ ০৮:২৫410966
  • আর আছে - পাতা ... দু হাতের পাতায় ধরে ...
  • PT | ১৩ জুন ২০১৯ ০৮:২৪410965
  • "তিনি বা তাঁরা তখন কি বলেছিলেন সেটা সত্যি না মিথ্যে জানিনা, কিন্তু....." এটা এখন নিজেদের নিকট অতীতের রাজনৈতিক পিঠ বাঁচানোর নতুন ব্যবস্থা!!!

    আর হ্যাঁ, ঐ "এবেল এডমিনিস্ট্রেটার" ইত্যাদি শুনে আম্মো চমকিত হয়েছি। ঠিক যেমনভাবে "উন্নয়ন" দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বিধানসভা লন্ডভ্ন্ড করার মত ঘৃণ্য়্কম্মটি, সেই একই ভাবে কবরে পাঠানোর চেষ্টা হচ্ছে গোধরা ইত্যাদিকে।
  • ন্যাড়া | ১৩ জুন ২০১৯ ০৮:২২410964
  • তিনটেই। প্রয়োগের ওপর নির্ভর করছে।

    "হাতের তেলোয় থুতু ফেলে ডুবে মর"।
    " অপেক্ষা করতে করতে হাতের তালুতে চুল গজিয়ে যাবে।"
    "দৈত্যর মতন হাতের চেটো"।
  • ?? | ১৩ জুন ২০১৯ ০৮:০৭410963
  • পশ্চিমবঙ্গের লোকেরা মানে ঘটিরা হাতের তালুকে (palm) কী বলেন? তালু? তেলো? চেটো?
  • Atoz | ১৩ জুন ২০১৯ ০৮:০৩410962
  • "আমরা দু'টি ভাই শিবের গাজন গাই"--এই গানে প্রধান ত্রুটি কোথায় বলুন দেখি? ;-)
  • Amit | ১৩ জুন ২০১৯ ০৭:৫৬410961
  • অমর্ত্য সেন যদি অর্থনীতির ব্যাপারে কিছু বলেন, জুকেরবার্গ যদি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স নিয়ে কিছু বলেন, তাদেরকে কেন ধরা যাবে না ? স্পেশালিস্ট যারা, তারা তাদের নলেজ নিয়ে আসুন না, সেটাই তো বেশি করে দরকার।

    আপত্তিটা এখানেই যখন গাড়ির কারখানার ব্যাপারে বা কোনো মেজর প্রজেক্ট ম্যানেজমেন্ট বা ইমপ্লিমেন্টেশন এর ব্যাপারে বিন্দু বিসর্গ না জানা পাবলিক ও টিভি র পর্দায় অকাতরে জ্ঞান বিতরণ করে বেড়ান, জাস্ট তাদের পর্দায় সেলিব্রিটি স্টেটাস এর দৌলতে। যদি মানবাধিকার বা অত্যাচার ইসু নিয়ে তারা তাদের কে সীমিত রাখতেন, কিচ্ছু বলার ছিল না। সেসব নিয়ে যেকোনো সুস্থ বুদ্ধির লোকের প্রতিবাদের হক আছে। করাই উচিত।

    :) কে উত্তরে:

    "২০২১ এ বিজেপি আসলে আসুক যাঁরা বলেন" তারা আসলে 2011 এ যারা "যে আসে আসুক, সিপিএম যাক" বলেছিলেন, তাদের একান্ত আপন ভাই। আর বিজেপি আসলে আসুক" কে বললো এখানে আবার ? ভালো করে পড়ুন। জাস্ট এটা বলা হয়েছে "যে আসে আসুক, মমতা যাক" ব্যাস। 2011 র সাথে কেন তফাৎ দেখা যাচ্ছে ?
  • :) | ১৩ জুন ২০১৯ ০৭:২৫410960
  • ২০২১ এ বিজেপি আসলে আসুক যাঁরা বলেন, তাঁরা আসলে কী?
  • Ishan | ১৩ জুন ২০১৯ ০৭:২০410959
  • বুজিরা তো বুজি হন তারকা ব্যবস্থার কারণে। বুজিদের অতিরিক্ত গুরুত্বকে অস্বীকার করলে তো তারকা ব্যবস্থাকেই প্রত্যাখ্যান করা হয়। সে খুবই ভালো ব্যাপার। কিন্তু তাতে সিলেক্টিভ হলে চলবেনা। গিরীশ কারনাড কি নাসিরুদ্দিন শাহ, অথবা ধরুন অমর্ত্য সেন রাজনীতির ব্যাপারে স্পেশাল কিছু, এ জিনিসও বলা যাবেনা। দেবেশ রায় অথবা মার্ক জুকারবার্গকে অবশ্য ধরা যায়। দেবেশ রায় গায়েগতরে রাজনীতি করেছেন বহুদিন। একদম নিচের তলা থেকে। জুকারবার্গ তো রাজনীতির হালহকিকতই বদলে দিয়েছেন।

    তারকা ব্যবস্থার গুরুত্ব কমে গেলে অ্যাকচুয়ালি রাজনীতির চালচিত্রও বদলে যাবে। ধরুন কংগ্রেসের যুবরাজ আর যুবরাজ থাকবেননা, কারণ গান্ধি পরিবারের তারকা হওয়া ছাড়া তাঁর আর কোনো গুণ নেই। কানহাইয়া কুমার দেশব্যাপী হিরো হয়ে ঘুরতে পারবেননা। কারণ উনি বড়জোর একটা কলেজের ইউনিয়নে জেতা পর্যন্ত রাজনীতি করেছেন। বস্তুত বামদলের এখন যে দুই মাথা, তাঁরাও বুজি হওয়া ছাড়া আর কোনো গুণে মাথা হননি।
  • Atoz | ১৩ জুন ২০১৯ ০৬:২৭410958
  • উলুখাগড়ার যে প্রাণ যাচ্ছে ! অফিশিয়ালি এদের না ফেলতে পারলে স্টেবিলিটির আশা কোথায়?
  • Amit | ১৩ জুন ২০১৯ ০৬:২৫410957
  • ফেলতে হবে বলে আর মনে হচ্ছে না। নিজেই ধসে পড়ে যাবে, এক এক করে অনেক মুকুল- ই ঝরে যাচ্ছে। :) :)

    ওই যতদিন না ফাইনালি বিদায় হয়, ততদিন জ্বালাবে আর কি।
  • Atoz | ১৩ জুন ২০১৯ ০৬:১২410956
  • জরুরী ভিত্তিতে বিধানসভা নির্বাচন এগিয়ে আনা যায় না? এই সরকার ফেলে দিয়ে রাজ্যে নতুন সরকার আনা যায় না?
  • Amit | ১৩ জুন ২০১৯ ০৬:১০410955
  • মমতার এই তথাকথিত আন্টি মেরুকন যুদ্ধ বা বাঙালি বা বাঙালিত্বের জন্য লড়াই এর লুম্পেনগিরিতে সাধারণ মানুষের জাস্ট মাজা ভেঙে যাচ্ছে। এতো লড়াই, যুদ্ধ, আমরা বাঙালি, বঞ্চিত বাঙালি, নবজাগরণ ইত্যাদি ইত্যাদি না মারিয়ে বেসিক যে এডমিনিস্ট্রেশন এর কাজ, সেটা ২-% মনোযোগ দিয়ে করলে আজকে রাজ্যের আইন কানুন এর এই হাড়ির হাল হতো না।

    আজকের আবাপর রিপোর্ট " একটি ডাক্তার সংগঠনের নেতা অর্জুন দাশগুপ্তের হিসেব, ‘‘গত দু’বছরে রাজ্যে চিকিৎসক-নিগ্রহের ২৩৪টি ঘটনা ঘটেছে। মাঝে হাতে গোনা ক’জনকে ধরেছে। ভোটের আগে একটু বন্ধ ছিল। এ বার ট্রাকে দলবল জুটিয়ে হামলা বুঝিয়ে দিচ্ছে, ডাক্তারদের সঙ্গে যা খুশি করা যায়।’’

    এদিকে রাজ্যের মাথা পাগলা জগাই মার্কা লড়াই মাড়াচ্ছেন, অন্যদিকে তার লুম্পেন, দামাল, ছোট্ট ছেলেরা একদিন ডাক্তার, একদিন BDO, পুলিশ,, সাধারণ লোক যাকে পারে ধরে ধরে ঠেঙাচ্ছে। আর এদিকে বলা হচ্ছে বিজেপির বিরুদ্ধে লড়াইতে একা মমতা, তার পর ফাঁকা মাঠ।
  • Atoz | ১৩ জুন ২০১৯ ০৪:২৭410954
  • মুলো আর তাদের পোষা এইসব বুজী, সবকাটার মূলোচ্ছেদ করে বঙ্গোপসাগরে ফেলা উচিত। আপদের ঝাড় যত।
  • Atoz | ১৩ জুন ২০১৯ ০৪:২৬410953
  • ডাক্তারমারা নিয়ে কথা নেই, কুকুরমারা নিয়ে সে কি পালাগান। এখন তেনারা কোথায়?
  • Atoz | ১৩ জুন ২০১৯ ০৪:২০410952
  • সেই যে হাসপাতাল চত্বরে কুকুর না কী নিয়ে সে কি হৈ চৈ, বিদ্বজ্জনেরা সব হরিন্নামের মালা নিয়ে নেমে গেলেন, মিডিয়া ডুবু ডুবু ফেবু ভেসে যায়। ডাক্তাররা কি তার চেয়েও অধম? এই ব্যাপারে সেই বিদ্বজ্জনেরা গেলেন কোথা?
  • Amit | ১৩ জুন ২০১৯ ০৪:০১410951
  • এটাও মনে পড়ে গেলো। গত বছর কি কটা টিভি সিরিয়েল এর শুটিং দুদিন বন্ধ হয়েছিল, তখন মমব্যান প্রায় ইমার্জেন্সি ডিক্লেয়ার করে দিচ্ছিলো। এবার সেসব কিছু চোখে পড়ছেনা।

    তাহলে ডাক্তার দের ধর্মঘট আদতে ছোট্ট ঘটনাই হবে, এ রকম তো কতোই হয়।
  • Amit | ১৩ জুন ২০১৯ ০৩:৫৩410950
  • S এর ১২:৫৯ র পোস্ট এ ক। এই সব তথাকথিত ভাটের বুজিদের সম্পর্কে যে কথা গুলো একমাত্র বলা যায়, সেগুলো ভদ্র সমাজে বলার মতো নয়। এই সব দু পয়সায় কিনতে পাওয়া পাবলিক যে এখনো মিডিয়া এটেনশন পায়, সেটাও আশ্চর্য।
  • Amit | ১৩ জুন ২০১৯ ০৩:৪৭410949
  • বেচারা ভাইপো। কোথায় পিসি দিল্লি গেলে এখানে সি এম হবে, তা নয়। মাঝের থেকে কটা বেয়াড়া ডাক্তারকে শাসন করতে হচ্ছে।

    NRS হাসপাতাল এ মারামারি করেছে ১৫০-২০০ জন। মমতার পুলিশ এখনো অব্দি এরেস্ট করেছে ৫ জন !!BDO কে যে তিনো নেতারা পিটিয়েছে, এখনো অব্দি কেও এরেস্ট হয়নি !! কারণ অজানা হয়তো।

    যেখানে আইনের এই সার্বিক অপদার্থতা আর চরম লুম্পেনইজাসন, সেখানে বিজেপি মেরুকরণের আদর্শ চষা মাটি পাবে, বিচিত্র কি। হোক যা হচ্ছে হোক।
  • অর্জুন | ১৩ জুন ২০১৯ ০১:২৫410948


  • এন আর এসের এক আন্দোলনকারী চিকিৎসক এবিপি আনন্দকে মুখের ওপরে বলে দিল 'আপ্নারা চরম ইয়েলো জার্নালিজিম করেন। আই উইল নট স্পিক টু ইউ।' ঃ-) ঃ-) ঃ-)
  • অর্জুন | ১৩ জুন ২০১৯ ০১:১৪410947
  • ২০১৪ বললে ভুল হবে রাজ্যস্তরে ২০০৭ থেকে।
  • Atoz | ১৩ জুন ২০১৯ ০১:১৩410946
  • ইচ্ছে করেই চন্দ্রবিন্দু দিলাম না।
  • Atoz | ১৩ জুন ২০১৯ ০১:১২410945
  • এসব বেচেই খেতে হয় এদের।
  • S | ১৩ জুন ২০১৯ ০০:৫৯410944
  • আমরা যারা বহু আগে থেকে রাজনীতি নিয়ে ইন্টারেস্টেড তারা জানি এইসব বুদ্ধিজীবি-বিদ্বজন-সুশিলসমাজ বামেদের সময় কি কথা বলতেন, বামেদের শেষকালে কি কথা বলেছেন, তিনোকালে কি বক্তব্য রেখেছেন। অতেব খুব সহজেই আন্দাজ করতে পারি যে আবার পরিবত্তন হলে এঁরা কি কি কথা বলবেন। মানুষ হিসাবে এদের উপরে শ্রদ্ধা একটুও নেই। মিথ্যবাদী, ধান্দাবাজ, আর বিক্রয়যোগ্য ছাড়া আর যে কথাগুলো মাথায় আসে সেগুলো এখানে লেখা যাবেনা।
  • অর্জুন | ১৩ জুন ২০১৯ ০০:৪২410943
  • রাজনীতিতে ইন্টারেস্ট নিচ্ছি ২০১৪ থেকে। ওই বছরের মাঝামাঝি থেকে মনে হয়েছে এর থেকে পলায়নের কোনো রাস্তা নেই কারণ দেওয়ালে পিঠ ঠেকতে আর ক ইঞ্চি বাকী। পুরো ব্যাপারটা এরম দাঁড়াবে ভাবিনি।

    আমার রাজনীতি খুব ইম্ম্যাচিওর কারণ আমি নীতিতে অ্যান্টি- এসট্যাবলিশমেন্ট। যে গদিতে যাবে সে অলিখিত ভাবে, কারণে, অকারণে আমার শত্রু পক্ষ হয়ে যায় আর আমি সবসময়ে দুর্বলকে সমর্থন করি, সবলকে করি ঘৃণা।
  • Du | ১৩ জুন ২০১৯ ০০:৩৬410942
  • পুলিশকে বলবে? হোম মিনিস্টারই গুন্ডাসর্দার।
  • অর্জুন | ১৩ জুন ২০১৯ ০০:৩৫410941
  • 'আপনি ভালো লেখেন' @পি এম। এতেই আপনি আমার মন জয় করে ফেললেন।

    যাইহোক, আমি রাজনীতির ব্যাপারে বিশেষ ওয়াচ ডগ নই, উইচ হান্টারও নয়। কে কোথায় কত মিথ্যে কথা বলেছেন সেই ক্রনোলজি আমার কাছে নেই। প্রয়োজনই মনে করিনি রাখার। তাই অপর্ণা সেন টেন রা রাজনৈতিক ব্যাপারে আমার কাছে একেবারেই ইম্পরট্যান্ট নন। কাল তার একটা সাম্প্রতিক সাক্ষাৎকার শোনার সময় মনে হল এখানে শেয়ার করি, তখন দু চার কথা বললাম। ভাল লাগেনি তাও বলেছি। পুরো ইন্টার্ভিউ শোনার মত ধৈর্যও কুলোয়নি।

    নন্দীগ্রাম ইস্যু আমি তুলেছি। ৩৪ বছরের একটা ফসিলকে ভাঙতে হলে কয়েক শ নুড়ি যথেষ্ট ছিল না। দরকার ছিল কিছু গ্রানাইটের অর্থাৎ একটা সমবেত চিৎকারের। তখন এদের অনেকের ভূমিকা আমার মনে হয়েছে যথেষ্ট প্রয়োজনীয় আর এই এরা তো অনেকে তাদেরই লোক ছিল একসময়। বুমেরাং এর ঘা বেশ লাগে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত