এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৯৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ashish | 207.*.*.* | ০৩ মে ২০১৫ ১০:১০661652
  • S এর কথাটা ফেলে দেবার মত না। পাইয়ের দেওয়া লিংকে ১০১ পাতার মাঝের বার চার্টটা দেখুন। বিশেষ করে ম্যানুফ্যাকচারিং আর ইলেকট্রিসিটির বার দুটো।

    ২০১০-১১, মানে বাম আমলের শেষ বছরে দুটোরই গ্রোথ রেট অল ইন্ডিয়া লেভেলের চেয়ে বেশী। ২০১১-১২ (মমতার প্রথম বছর) দুটোই অল ইন্ডিয়া লেভেল থেকে বেশ নীচে। ২০১২-১৩ তে ম্যানুফ্যাকচারিং গ্রোথ রেট অল ইন্ডিয়া লেভেল থেকে বেশী। কিন্তু সেটা যতটা দেখাচ্ছে ততটা ইমপ্রেসিভ নয়। কেন না ২০১১-১২ তে খুব কম গ্রোথ হয়েছিল। এবং ২০১২-১৩-র জন্য ২০১১-১২-র লেভেল বেস লেভেল (মানে ২০১২-১৩-র গ্রোথ রেট ২০১১-১২-র তুলনায় হিসেব করা)।

    ইলেকট্রিসিটির গ্রোথ রেট ২০১১-১২ তে অল ইন্ডিয়া লেভেলের চেয়ে কম। ২০১২-১৩ তে ইলেকট্রিসিটি গ্রোথ রেট শুধু অল ইন্ডিয়া লেভেলের চেয়ে কম নয়, নেগেটিভ।

    ম্যানুফ্যাকচারিং গ্রোথ ঠিক কোথা থেকে আসছে সেটাও বোঝা জাচ্ছে না। কতটা অর্গানাইজড সেক্টরে গ্রোথ হয়েছে?
  • dc | 132.*.*.* | ০৩ মে ২০১৫ ১০:১১661653
  • তাহলে দেখা যাচ্ছে স্মল আর মিডিয়াম সেক্টরে জোর দিয়ে পবতে ভালোই হচ্ছে। হতেই পারে, পবর জন্য এটাই এফেক্টিভ মডেল। এই ট্রেন্ডটা যদি চলতে থাকে তো আমিও পবতে কেন বড়ো প্রোজেক্ট কেন হচ্ছেনা সেই নিয়ে আর দুঃখ করবো না। তবে স্মল আর মিডিয়াম সেক্টরে কলেজ থেকে পাশ করা ছেলেমেয়েরা চট করে চাকরি করতে চায়না, সবাই চায় বড়ো কোন কোম্পানিতে ঢুকবে, আত্মীয়স্বজনদের কাছেও বলতে পারবে। পবতে হয়তো এই সুযোগ কম হবে, তাদের অন্য শহরে মাইগ্রেট করতে হবে। সে তো করতে হতেই পারে। মোট কথা পবর ইকনমি যদি সত্যি অন্যভাবে ডেভেলপ করা যায় তো খারাপ কি (এটা ধরে নিয়ে যে ইন্ডিকেটরগুলো সব ঠিকঠাক দেখানো হচ্ছে, মা সারদা ঘটি ভরে জল ঢালছেন না)।
  • S | 139.*.*.* | ০৩ মে ২০১৫ ১০:১৩661654
  • @dc আনরেজিস্টার্ড সেক্টর এসেমি নয়। দুটোর মধ্যে অনেক ফারাক।
  • dc | 132.*.*.* | ০৩ মে ২০১৫ ১০:১৪661656
  • S সে তো জানি!

    Arpan :d
  • S | 139.*.*.* | ০৩ মে ২০১৫ ১০:১৯661658
  • এসেমি তইরী হচ্ছে সেইটা কি করে জানা গেলো?
  • cm | 116.*.*.* | ০৩ মে ২০১৫ ১০:২০661660
  • মিত্রমশাই অশ্বথামা হত ইতি গজটা ভাল শিখেছেন। আপনারা সেই হাতি এখন খুঁজুন বসে বসে।
  • Abbe Plumpness Calm | 47.*.*.* | ০৩ মে ২০১৫ ১০:২০661659
  • লাখ বেলাখ দিলে থোড়ি যাবে। কোটি-চাপাটি দিয়ে দেখুন:-p
  • pi | 233.*.*.* | ০৩ মে ২০১৫ ১০:৩১661664
  • মূল রিপোর্ট দেখবো না কেন ? সেটাই তো প্রথমে দিয়েছিলাম।
    র‌্যাংকিং টা annualized growth rate of real GDP per capita and annualized growth rate of employment. এর ভিত্তিতে করেছে। রেট, অ্যাবসলিউট ভ্যালু না।
  • S | 139.*.*.* | ০৩ মে ২০১৫ ১০:৩১661663
  • তিনোর পাতা এখন লোকের লিন্কের দৌড় হয়েছে। আরো দুটো ক্লিক করলে কি এমন হোতো?

    যাক আমিই ঐ হাতি (না সুঁচ) খুজিঃ
    http://www.brookings.edu/~/media/Research/Files/Reports/2015/01/22-global-metro-monitor/bmpp_GMM_final.pdf?la=en

    টেবিল ১, পাতা ৪ দেখুন।

    তিনোর সাইট বলছে Kolkata has been ranked at 32 out of the 300 cities. কিন্তু এইটা শুধু ২০১৩-১৪ নিলে, ২০০৯-২০১৪ নিলে সেটা ৬৮।
  • dc | 132.*.*.* | ০৩ মে ২০১৫ ১০:৩২661665
  • S, ব্রুকিং রিপোর্টটা দেখেছি, ওটা নিয়ে বিশেষ ঘাঁটিনি কারন যেটা বল্লেন পিপিপি আছে আর ২০০০ থেকে যে এম্প্লয়মেন্ট ট্রেন্ড দেখাচ্ছে তাতে কোন জাম্প নেই, মোটামুটি লিনিয়ার, অল্প পজিটিভ। কিন্তু তিনোদের সাইটে যে চার্টটা বানিয়েছে ঐ রিপোর্ট থেকে, শুধু ২০১৩-১৪র, সেটা ইন্টারেস্টিং। সেটায় দেখাচ্ছে যে পবর শুধু ঐ এক বছরের গ্রোথ অন্য সব শহরের থেকে বেশী (দিল্লি বাদে)। এই লাস্ট ইয়ারের ডেটাটা আমাকে প্লেজ্যান্টলি সারপ্রাইজ করেছে (এটা লেখার জন্য মনে হয়েছিল খিল্লি করছি ঃ-))। এটা পব যদি ধরে রাখতে পারে তো ভালোই হয়।
  • pi | 233.*.*.* | ০৩ মে ২০১৫ ১০:৩৫661667
  • S, কিছু না পড়ে এত দুমদাম মন্তব্য করে দেন কেন বলুনতো ? আগেও দেখেছি অন্যদের লিখেছেন, লোকের দৌড় এই, এখানকার লোকের দৌড় তমুক। পিছনের পাতা পড়লে দেখতেন, আপনার অনেক আগে সেই লিং দেওয়া হয়েছে।
  • dc | 132.*.*.* | ০৩ মে ২০১৫ ১০:৩৫661666
  • S নানা আমি শুধু ঐ একটা বছরের কথাই বলছি। ট্রেন্ড না। শুধু ২০১৩-১৪ তেও যে ভারতের অন্য শহরগুলোর থেকে এগিয়ে, এটা আমার কাছে নতুন খবর, এটা জানতাম না। আর কলকাতাকে পৃথিবীর অন্য শহরের কম্পারিজনে ফেলছিনা, সে পিপিপি ইত্যাদির ব্যাপার। শুধু ভারতের মধ্যেই দেখছি।
  • dc | 132.*.*.* | ০৩ মে ২০১৫ ১০:৪১661668
  • আরো পরিষ্কার করে লিখলে, আগের বছরে যে পবতে অন্য সব শহরের থেকে বেশী এমপ্লয়মেন্ট চেঞ্জ হয়েছে, এটা আমাকে অবাক করেছে। অ্যাবসোলিউট ভ্যালুতে হয়তো অন্য শহরের থেকে পিছিয়ে আছে (যার জন্য অ্যানেকডোটাল এভিডেন্স এখনো বলছে যে কলকাতায় ছেলেমেয়েরা বিশেষ চাকরি পাচ্ছেনা), তবে রেটটা যে অন্য শহরের থেকে বেশী, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এই রেটটা ধরে রাখতে পারলে ভালো।
  • S | 139.*.*.* | ০৩ মে ২০১৫ ১০:৫৪661669
  • এই টেবিলগুলো দেখে আর ডিসির কথা শুনে তো একটাই কথা মনে হচ্ছে - চাষবাস বন্ধ করে দেওয়া হোক। আর গ্রোথটা একজ্যাক্টলি কোথা থেকে আসছে সেইটা বুঝতে গেলে একটু অন্ক কষতে হবে। টোটাল ২৪০০০ কোটি টাকা বেড়েছে ২০১১-১২ থেকে ২০১২-১৩। এর মধ্যে প্রায় ৬৫০০ কোটি এসেছে কম্যুনিটি, সোশাল, আর কম্যুনিটি সার্ভিস থেকে। কন্স্ট্রাকশন থেকে এসেছে প্রায় ২০০০ কোটি। সাড়ে আট হাজার কোটি টাকা এসেছে ট্রেড, হোটেল, রেস্টুরেন্ট, ট্রান্সপোর্ট, কম্য়্নিকেশন থেকে। এছাড়া ফিনান্স, ইন্সুরেন্স, আর রিয়েল এস্টেট থেকে এসেছে ৪৫০০ কোটি। টেবিল ১।৬ থেকে কিছু কিছু জিনিস বোঝা যায়। ঐ কম্যুনিটি সার্ভিসের ব্যাপারটা এখনো কিলিয়ার নয়। এতো টাকা কোথা থেকে এলো। অবশ্য পপুলেশন বেড়েছে তাই বেশি পরিষেবা লাগছে। কন্স্ট্রাকশন সবসময়ই একটা বড় জায়্গা। যেটা ইন্টারেস্টিঙ্গ সেটা হোলো ম্যানুফ্যাকচারিঙ্গ রেজিস্টার্ড বনাম আনরেজিস্টার্ড - শেয়ার চেন্জের কোরিলেশন -0.25। মানেটা আপনারাই বোঝেন। লোকসংখ্যা বাড়লে ট্রেড বাড়বে সেটাই স্বাভাবিক। তবে হোটেল রেস্টুরেন্ট বাড়ছে সেটা ভালো কথা। ব্যান্কিঙ্গ সেক্টর তো মনে হয় ভালৈ করছে বিগত ১০ বছের ধরে। লোনের সংখ্যা বেড়েছে।
  • S | 139.*.*.* | ০৩ মে ২০১৫ ১১:০০661670
  • @dc এর আগের বছরের নাম্বারটা আছে কি? আসলে গ্রোথ একটা অদ্ভুত ব্যাপার - লেভেলকে একেবাড়ে ঘাড় ধরে বেড় করে দেয় ঃ)
  • dc | 132.*.*.* | ০৩ মে ২০১৫ ১১:০৬661671
  • নানা আমি চাষবাস বন্ধ করতে বলিনি। মানে দরকার পড়লে বন্ধ করতে হবে অবশ্যই বলেছি (ক্রপ প্রোডাকশন না কমিয়ে), দরকার হলে চাষীর জমি নিয়ে আর তাকে উপযুক্ত কম্পেনসেশন দিয়ে জমি নিয়ে বড়ো প্রোজেক্ট করতে হবে, সেটাও বলেছি। আমি ক্যাপিটালিস্ট মডেলে বিশ্বাস করি, সেইমতোই পবর জন্যও চেয়েছি। এবার যদি দেখা যায় যে পব সেই মডেল ফলো না করে অন্য ভাবে গ্রো করছে, তাতে আমার কোন খারাপ লাগবে না। তবে গ্রোথটা ঠিক কোথ্থেকে আসছে সেটা আমারো প্রশ্ন। আপাতত এটুকুই বলার যে ডেটাটা ঠিকঠাক আছে ধরে নিলে গ্রোথ যে হচ্ছে, সেটা ভালো ব্যাপার।
  • dc | 132.*.*.* | ০৩ মে ২০১৫ ১১:১১661674
  • না দাদা আমার কাছে কোন ডেটা নেইকো। এই রিপোর্টের লিংকটা pi দিয়েছেন, কয়েক পাতা পিছিয়ে গিয়ে পড়লে বোধায় ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আমি লেবার ব্যূরোর কিছু ডেটা গতোকাল দেখছিলাম, তাতে দেখাচ্ছে পবর অ্যাবসোলিউট আনএমপ্লয়মেন্ট রেট অন্য কিছু রাজ্যের থেকে কম (যেগুলো ঐ চার্টে দেখিয়েছে সেই রাজ্যগুলো)। তবে সেই রেট আরো আগের, চার্টে যে ইয়ার-অন-ইয়ার কম্পেয়ার করেছে সেটা কভার করেনি। লেবার ডাটার লিংক চাইলে কয়েক পাতা পিছিয়ে যান, পেয়ে যাবেন।
  • S | 139.*.*.* | ০৩ মে ২০১৫ ১১:১৩661676
  • dc ওটা মজার মন্তব্য ছিলো যে এগ্রিকালচার তো হোঁচট খেয়ে চলেছে - গ্রোথ কম। অবশ্যি সেটা খুব খারাপ বলে মনে হয়না। গ্রোথ হচ্ছে ভালো ব্যাপার। লাস্ট ইয়ারে বাকি শহরগুলো খুবেকটা ভালো করেনি হয়তো। আসলে লেভেলটা খুব ইম্পর্ট্যান্ট। মানে ১ থেকে ২ হওয়া আর ২ থেকে ৩ হওয়ার মধ্যে অনেক তফাত হয়ে যায়।
  • dc | 132.*.*.* | ০৩ মে ২০১৫ ১১:১৩661675
  • *পবর অ্যাবসোলিউট আনএমপ্লয়মেন্ট রেট অন্য কিছু রাজ্যের থেকে বেশী
  • dc | 132.*.*.* | ০৩ মে ২০১৫ ১১:১৫661677
  • "মানে ১ থেকে ২ হওয়া আর ২ থেকে ৩ হওয়ার মধ্যে অনেক তফাত হয়ে যায়।"

    খুব দামী কথা। যাই হোক, গ্রোথ পজিটিভ আর বেশী থাকলে ভালো।
  • S | 139.*.*.* | ০৩ মে ২০১৫ ১১:২৭661678
  • টেবিল ১।৫ টাও মিস হয়ে গেছে। যেখানে দেখা যাচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি সেক্টরের শেয়ার হু হু করে কমেছে। আর টারশিয়ারি সেক্টরের শেয়ার বেড়েছে - লাস্ট বছরে ১ % পয়েন্টের মতন। কিন্তু সেইতা টেবিল 1.6 তে রিফলেক্টেড হচ্ছে না - কম্যুনিকেশন ছাড়া।
  • S | 139.*.*.* | ০৩ মে ২০১৫ ১১:৪০661679
  • যা বুঝলাম ট্রেড খুব বেড়ে গেছে মনে হচ্ছে। সেলস ট্যাক্সো ৭০০০ কটি থেকে বেড়ে ২০০০০ হয়েছে।
  • ? | 134.*.*.* | ০৩ মে ২০১৫ ১২:১১661680
  • আর ঐ হিতাচী কন টা আসলে টাটার কোম্পানী, রাণা সিনহা এম ডি। এদের এই সম্প্রসারণের কথা বাম আমল থেকেই চলছে। এরমধ্যে কোম্পানীর হাত বদল হয়েছে।
  • Abbe Plumpness Calm | 92.*.*.* | ০৩ মে ২০১৫ ১২:১৫661681
  • একটা ফ্যাক্ট দিতে ভুলে গেছিলুম -

    একাধিকবার ছেলেপুলেদের আরেন্ডির অফার রিফিউজ করতে দেখেছি কারণ "অনসাইট" নাই।

    অবিশ্যি এই ফ্যাক্টটা কাজের কিনা বলতে পারছি না।
  • lcm | 118.*.*.* | ০৩ মে ২০১৫ ১২:২৯661682
  • ওহ, এই R&D তে রিক্রুটমেন্ট নিয়ে সকালে সে কি কনফিউশন।

    সদা বলে যে ব্যাঙ্গালোরে লোকাল প্রাইভেট কলেজের ছেলেপুলেদের R&D তে নেয়, অথচ যাদবপুর/বেসু নেয় না। সে শুনে একটু ভেবলে গেলুম।
    ওদিকে পোটকেও বলে যে ওদের ব্যাঙ্গালোরের কলেজের থেকে নিয়েছে যাদের তারা এমন কিছু নয়। তো, আরো ভেবলে গেলুম।

    আমি বললুম যে তাহলে সাউথের ইঞ্জিনিয়াররা নিশ্চয়ই বেটার হবে। তাই শুনে, পোটকে চমকে উঠল, অভ্যু হেঁচকি খেল।
    পিনাকি এসে একটু ঠেকা দিল।

    তারপরে, বিকেলে আব্বে (তথা অরিজিত, যদি ঠিক ধরে থাকি), কনফিউশন কিছুটা দূর করল। যাদবপুর/বেসু-র থেকেও রিক্রুট হয় ব্যাঙ্গালোরের বিভিন্ন কোম্পানীর R&D-তে, এবং সবাই R&D-তে চাকরি পায় না, রেস্ট্রিক্টিভ ক্রাইটেরিয়া ইত্যাদি। আর একজন বলল যে যাদবপুর/বেসু-র অ্যাডমিনিস্ট্রেশন খুব একটা উৎসাহ দেখায় না এসব নিয়ে।

    যাক, আল্টিমেটলি ধোঁয়া কেটেছে।
  • | ০৩ মে ২০১৫ ১২:৩৬661683
  • এই খবরটা থাক



    সঙ্গে এটাও থাক

  • S | 109.*.*.* | ০৩ মে ২০১৫ ১২:৩৭661685
  • এটা কিসের টই?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন