এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩০৯৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সর্বহারা | ০৮ সেপ্টেম্বর ২০১৭ ১৭:৩৪713805
  • আর এতদিনে জানা গেল ছাগল তত্ত্ব ভুল তিনি স্বয়ং ঠিক করে দিয়েছেন ওটা কুকুর হবে। ভিডিও লিঙ্ক হলে ভাল হত।
  • | ০৯ সেপ্টেম্বর ২০১৭ ০০:১৮713806
  • PT | ০৯ সেপ্টেম্বর ২০১৭ ১১:২৩713807
  • এই কি সেই নরুণ নাকি আরো কিছু আছে?
    "রাজারহাটে ৫০ একর জমিরই লিজের পরিবর্তে পূর্ণাঙ্গ মালিকানা পাচ্ছে ইনফোসিস৷ এর মধ্যে ন্যূনতম ৫১ শতাংশ জমিতে তথ্য প্রযুক্তি ও ওই সংক্রান্ত শিল্প গড়ে তুলতে হবে ইনফোসিসকে ৷ বাকি জমিতে তাদের নিজেদের পছন্দসই বিনিয়োগের সুবিধা থাকছে৷.....সূত্রের খবর, বাকি জমিতে আবাসন গড়তেও বাধা থাকবে না ইনফোসিসের ৷"

    তো হিন্দ-মোটোরের জমিতে আবাসন তুলতে আপত্তি কিসের বিপ্লবীদের?
  • s | ০৯ সেপ্টেম্বর ২০১৭ ১২:১৪713809
  • বৈঠক চলার মাঝেই সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরার দিকে নজর পড়তে রেগে যান নেত্রী৷ হঠাত্ই নেত্রী বলে ওঠেন, ‘আমি বকে চলেছি আর তুমি ঘুমোচ্ছ ?’ মন্টুরামের উত্তর শুনে অবশ্য সভায় অনেকেই ফিক ফিক করে হেসে ওঠেন৷ বকুনি খেয়ে মন্টু বলেন, ‘দিদি, আসলে আমার চোখ দুটোই খুব ছোট৷ ’
  • s | ০৯ সেপ্টেম্বর ২০১৭ ১২:১৪713808
  • ঃ)

  • s | ০৯ সেপ্টেম্বর ২০১৭ ১২:১৬713810
  • আর একজন নাট্যকার।
  • j | ১০ সেপ্টেম্বর ২০১৭ ১১:১৪713811


  • বাচ্চা ছেলেমেয়েগুলোকে ঐ আধবুড়ো তিনো পোমোটার কাউন্সিলর যা তা ভাবে মেরেছে, বাংলার কোনও মেনষ্ট্রীম মিডিয়ায় খবরটা না থাকাতেও আশ্চর্য লাগে না আর

    কারা যেন বলেন তেনোরা খুউউব ভালো দুষ্টু মিষ্টি ছেলে, একটু আধটু দামালপনা করে, অ্যাকচুয়ালি ধম্মলিরোপেক্ষ পোকিতো বাম
  • PT | ১০ সেপ্টেম্বর ২০১৭ ১২:১৫713812
  • গুরুজনেরা যারা "ঘেউ, ঘেউ" করবে বলে পিতিগ্গে করেছিল তারাও "ঘেউ ঘেউ, ফেউ, ফেউ করে কোন লাভ নেই" সেই বারতা বহু আগেই উপলব্ধি করে চেপে গিয়েছে!!
  • S | ১০ সেপ্টেম্বর ২০১৭ ১২:৪২713813
  • চীটফান্ড লুটের টাকা পেলে অমন পিতিগ্গে অনেকেই করে।
  • cm | ১০ সেপ্টেম্বর ২০১৭ ১৭:৩১713814
  • সে দিনকাল আর নেই তাই S পার পেলেন মনে হচ্ছে।
  • s | ১১ সেপ্টেম্বর ২০১৭ ০৮:১৩713817
  • কি চরম নৈরাজ্য! অসভ্য বর্বর লোকেরা যা খুশি করছে আর আইন শৃঙ্কলার কোনো বালাই নেই। কি অবস্থা।

    রবিবার সকাল সাড়ে ছ’টায় তারাতলা গরাগাছা এলাকার বাসিন্দা বিবেক সরকার (১২ ) নামে এক স্কুলপড়ুয়ার মৃত্যু হয়৷ এর পরই তার পরিজন ও পড়শিরা হাসপাতালে ধুন্ধুমার বাধিয়ে ভাঙচুর চালান ইনটেন্সিভ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেও (আইসিইউ )৷ ধুলোয় মিশিয়ে দেওয়া হয় ভেন্টিলেটর -সহ আইসিইউয়ের জীবনদায়ী মহার্ঘ যন্ত্রপাতি৷ জনতার তাণ্ডবের বলি হন আইসিইউয়ের পাঁচ নম্বর বেডে ভেন্টিলেশনে থাকা শকুন্তলা চৌধুরী (৬৫ )৷ অশান্তির জেরে হাঙ্গামা চলাকালীনই মারা যান তিনি৷ সুপার জানিয়েছেন, ওই সময়েই তাঁর মৃত্যু হয়েছে৷ তবে কারণ খতিয়ে দেখতে হবে৷ যদিও এই রকম মর্মান্তিক ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করলেও, রাত পর্যন্ত নিষ্ক্রিয় থাকার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে৷ প্রশ্ন উঠেছে, এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা কেন রুজু হবে না ? হামলা থেকে রেহাই মেলেনি আইসিইউ -তে চিকিত্সাধীন গুরুতর অসুস্থ অন্য অন্তত আট মুমূর্ষুরও৷ এর মধ্যে হার্ট ফেলিয়োর ও শ্বাসকষ্টের রোগিণী শকুন্তলা ছিলেন ভেন্টিলেশনে৷ আইসিইউয়ের এক নম্বর বেডে থাকা ষাটোর্ধ্ব অনিমা ঘোষের হাত থেকে হামলাকারীরা এমন ভাবে হ্যাঁচকা টানে খুলে দেন স্যালাইন ড্রিপের সুচ, যে রক্তাক্ত অবস্থায় তিনি পালাতে বাধ্য হন৷ আইসিইউয়ের তিন নম্বর বেডে থাকা বছর পঁয়ত্রিশের সায়রা বানুকে চুলের মুঠি ধরে বেড থেকে আছড়ে ফেলে দেওয়া হয় মেঝেতে৷ তাঁকে ভাঙা কাচের টুকরো নিয়ে গলা কেটে দেওয়ার হুমকি দেন এক মহিলা হামলাকারী৷ চিকিত্সকরা জানাচ্ছেন, শারীরিক সমস্যার পাশাপাশি বর্তমানে তিনি প্রবল মানসিক ট্রমা ও প্যানিক অ্যাটাকে আক্রান্ত৷ হামলাকারীদের তাণ্ডবে আইসিইউয়ের অন্য রোগীরাও নাক থেকে অক্সিজেনের পাইপ, হাত থেকে স্যালাইনের নল খুলে দৌড়ে পালাতে বাধ্য হন৷ অবস্থা সঙ্কটজনক হয়ে পড়লে অনেককে তড়িঘড়ি ইমার্জেন্সি অবজার্ভেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়৷
  • s | ১১ সেপ্টেম্বর ২০১৭ ০৮:১৫713818
  • পাই | ১১ সেপ্টেম্বর ২০১৭ ২০:৩৯713820
  • এবিপি আনান্দে ঋতরত শুনছে কেউ? এতো নাম ধরে ধরে যাতা বলছে!
  • | ১১ সেপ্টেম্বর ২০১৭ ২২:১৬713821
  • Name: PT

    IP Address : 213.110.242.8 (*) Date:10 Sep 2017 -- 12:15 PM

    গুরুজনেরা যারা "ঘেউ, ঘেউ" করবে বলে পিতিগ্গে করেছিল তারাও "ঘেউ ঘেউ, ফেউ, ফেউ করে কোন লাভ নেই" সেই বারতা বহু আগেই উপলব্ধি করে চেপে গিয়েছে!!

    Name: S

    IP Address : 184.45.155.75 (*) Date:10 Sep 2017 -- 12:42 PM

    চীটফান্ড লুটের টাকা পেলে অমন পিতিগ্গে অনেকেই করে।

    =====================
    ঘেউ ঘেউ করার কথা কল্লোল বলেছিলেন। এখন S বলছেন কল্লোল চিটফান্ডের টাকা পেয়ে ঘেউ ঘেউ করার "পিতিজ্ঞে' রাখছেন না।

    তা কল্লোলের চিটফান্ডের টাকা নেবার ভিডিও টিডিও কিছু আছে? S এত নিশ্চিত হয়ে বলছেন যখন প্রমাণ তো নিশ্চিতই আছে। তা আমরাও একটু দেখি নাহয়।

    হ্যাঁ ঋতব্রতর খামচা দেখলাম রাত এগারোটায় পুরোটা দেখাবে। আহাহা কি রগড়! কাল দেখব মন দিয়ে। তার সাথে S-ও দিয়ে দিলে ডবল মজা।
  • S | ১২ সেপ্টেম্বর ২০১৭ ০০:০১713822
  • যাদের ভিডিও আছে, তাদের ক্ষেত্রে কে কতটা রগড় পেয়েছে জানলে ভালো লাগতো।
  • | ১২ সেপ্টেম্বর ২০১৭ ০০:৫৭713823
  • শরীরে সবাই মেদ জমাতে পারে না। একটু নাদুসনুদুস না হলে দুশমনের পাশে মানায় না। দল যে কিছু মাকাল ও বানিয়েছে প্রমাণ হলো। অভিনন্দন।
  • B | ১২ সেপ্টেম্বর ২০১৭ ০২:৩৩713824
  • ঋতব্রত সরাসরি দ্ব্যর্থহীন ভাষায় একেবারে নাম করে মহম্মদ সেলিমের বিরুদ্ধে অভিযোগ এনে কথা বলেছেন। সেলিমের বক্তব্যে বাকিদের সীলমোহর লাগানোর কথা, সুমন দে বারবার উল্লেখ করলেও, ঋতব্রত সেলিমের বিরুদ্ধমতকেই আঁকড়ে থাকেন।

    ঋতব্রতকে সাস্‌পেন্‌শনের বক্তব্যে পার্টি ঋতব্রতর বিভিন্ন সময়ের বয়ানে সুভাষ চক্রবর্তী, তন্ময় ভট্টাচার্য্য, গৌতম দেবদের নামোল্লেখ নিয়ে পার্টি(সেলিম না সূর্য্যকান্ত?) আপত্তি কেন জানিয়েছেন, সেই নিয়ে বিস্ময় আপত্তি ও প্রতিবাদ জানালেন।

    এরকম সময়ে এই সাক্ষাৎকার এবিপি কি উদ্দেশ্যে এত পুঙ্খানুপুঙ্খ দেখালো তা বোঝা গেল না।
  • পাই | ১২ সেপ্টেম্বর ২০১৭ ০৭:২৩713825
  • এস কীসের ভিত্তিতে অভিযোগ করলেন, আমারো জানার ইচ্ছা ছিল
    কল্লোলদার টাকা নেওয়ার প্রমাণ আছে নিশ্চয় ওনার কাছে।
  • কল্লোল | ১২ সেপ্টেম্বর ২০১৭ ০৯:২১713826
  • ছেড়ে দে পাই। দম বেরিয়ে যবে ফুস করে।
    যারা কোন খবরই রাখে না তাদের সাথে তক্কো করার কোন মানে আছে?
    আর এরা তো, নিজেরা কোন প্রতিবাদ-টাদে থাকে না। ডকলেও আসে না। সেদিন এদের রেশন তোলার দিন এসে যায়।
    আমি তো এদের বালখিল্যতা উপভোগই করি।
  • PT | ১২ সেপ্টেম্বর ২০১৭ ০৯:৪১713828
  • রিজানুর-সিঙ্গুর-নন্দীগ্রামের সময়ের বালখিল্য ও ধান্দাবাজ বিপ্লবীরা কি প্রকারের প্রতিবাদ-টতিবাদ করছে সেসব তো তাদের হিমশীতল নীরবতা থেকে সারাক্ষণই নজরে আসছে। এসব নিয়ে নম্বা নম্বা দাবী না কারাই ভাল।

    @ক
    ঋতব্রতর প্রতি আমার বিশেষ কোন শ্রদ্ধা বা সহানুভূতি কিছুই নেই। কিন্তু দয়া করে কিছু প্রমাণসহ তথ্য দিন তার বিরুদ্ধে। আপনার বিমানভাড়া সংক্রান্ত তথ্যটি অত্যন্ত হাস্যকর ছিল। রাজ্যসভার সাংসদরা কমপক্ষে ৩৪ টি বিমান যাত্রার অর্থ-সাহায্য পান। অন্যান্য কমিটির সদস্য হলে আরো বেশী পান। কাউকে ব্যক্তি আক্রমণ না করে তার বেহিসেবী জীবন-যাপনের ***তথ্য*** গণশক্তিতে ছাপিয়ে দিলেই তো হয়। তার জন্যে সোশাল মিডিয়ার ব্যবহারের কি প্রয়োজন?
  • S | ১২ সেপ্টেম্বর ২০১৭ ০৯:৪৮713829
  • পাইদেবী, কথাটা আমি কল্লোলবাবুকে ব্যক্তিগতভাবে বলিনি। কিন্তু সেইসময়ের পরিবত্তনকামী নিরপেক্ষ মিডিয়া, সুধীজন, এমনকি পাড়ার চেনাজানা জনগনের আজকের দশা দেখলে সত্যিই মনে হয় যে চীটফান্ডের গুড় অনেকেই খেয়েছে।
  • PM | ১২ সেপ্টেম্বর ২০১৭ ১০:৪৪713830
  • কল্লোল দার ব্যক্তিগত সততা যতোটা প্রশ্নাতীত--- রাজনৈতিক অপরিমানদর্শিতাও (বালখিল্যতা?) ততটাই।

    গুরুর পাতায় ঐ সময়ের আরেক "অ্যাক্টিভিস্ট" রন্জন বাবু সম্পর্কে এটাও বলা যায় না
  • modi | ১২ সেপ্টেম্বর ২০১৭ ১০:৪৬713831
  • কেউ যদি বেশি খাও, খাবার হিসেব নাও
    কেননা অনেক লোক ভাল করে খায় না;
    খাওয়া না খাওয়ার খেলা, যদি চলে সারাবেলা
    হঠাৎ কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না।

    ব্যক্তিগত নয়।
  • PM | ১২ সেপ্টেম্বর ২০১৭ ১০:৫০713832
  • আপরিনামদর্শী
  • amit | ১২ সেপ্টেম্বর ২০১৭ ১১:৪০713833
  • কোনো প্রমান ছাড়া কল্লোল দার বা অন্য কারোর প্রতি আঙ্গুল তোলা নিশ্চয় অন্যায়। তবে সেই একই যুক্তিতে গৌরী লঙ্কেশ হত্যা কাণ্ডে প্রমান ছাড়া আরএসএস এর প্রতি আঙ্গুল তোলাটাও অন্যায়।
  • মগনলাল মেঘরাজ | ১২ সেপ্টেম্বর ২০১৭ ১১:৪৩713834
  • ^^^ নাজুক্ নাজুক্
  • সিকি | ১২ সেপ্টেম্বর ২০১৭ ১২:১৮713835
  • অপরিণামদর্শী। মূর্ধণ্য ণ।
  • সিকি | ১২ সেপ্টেম্বর ২০১৭ ১২:১৯713836
  • খুব অন্যায়। আঙুলগুলো ভেঙে দেওয়া হৌক। ইতিমধ্যেই রামচন্দ্র গুহ-র নামে কোর্টের নোটিস গেছে।
  • পাই | ১২ সেপ্টেম্বর ২০১৭ ১৩:২১713837
  • আর তাহলে নকশালদের প্রতি আঙ্গুল তোলা?

    আর গৌরীর মৃত্যুতে উল্লাস করা আর এস এস বিজেপি র প্রতি কোন আঙ্গুল দেখানো যায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন