এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৩ জুন ২০১৯ ২০:২৫411030
  • পাবলিক ডেট কে গাল দেব, আর আকাশ থেকে স্বাস্থ্য পরিষেবা হবে, এই গ্যাস চলে না।
  • | ১৩ জুন ২০১৯ ২০:২৩411029
  • একটু সাবধানে গুরু। কথায় কথায় কুখ্যাত সাম্প্রদায়িক ক্ল্যাশ গুলোর সঙ্গে তুলনা না করাই ভালো। কথায় কথায় ফ্যাসিজম যেরকম বলার কোন মানে হয় না। মব ফিউরি বেশি টিঁকবে না, অনড় মনোভাব সরিয়ে রেখে সরকার কেই আলোচনার উদ্যোগ নিতে হবে।

    আমি পিটি র সঙ্গে একমত এই ব্যাপারে। ডঃ গড়াই যখন সাসপেন্ড হয়েছিলেন, প্র্যাকটিকালি মব কে না হলেও মব মেন্টালিটি কে লিড করেছিলেন মমতা নিজে, মুখ্যমন্ত্রী হবার পরে। আবার মমতা যখন রাত্রে কম সিকিউরিটি নিয়ে শহর দেখতে বেরোতেন তখন তাকে হারুন আল রশিদের সঙ্গে তুলনা করা হত।

    মমতার নিজের অ্যাপ্রোচ টাও পিপল সেন্ট্রিক, যেন ইম্প্লিমেন্টেশন ছাড়া আর কোন সমস্যা নাই। মোদী ও তাই। তাই অর্থনীতিবিদ এর বদলে আমরা ডিমনিটাইজেশন সাজেস্ট করছেন আজগুবি আর এস এস মার্কা লোকেরা।

    স্বাস্থ্যে মূল সমস্যা হাসপাতাল গুলির উপরে চাপ। কম মেডিকাল স্টাফ, যন্ত্রপাতি ইত্যাদি। এর অনেক রকম সলিউশন আছে, কিন্তু প্রাইভেট সেক্টর ইনশিয়োরেন্স ইত্যাদির চক্কর, জেলা থেকে কেবল ই রেফারাল, কেবলি বোকা বোকা সুপারস্পেশালিটি, অথচ বেসিক কেয়ারের অভাব, প্রাইভেটাঅইজ্ড মেডিকাল এডুকেশন এগুলর সমাধান নয় সকলেই জানেন, কিন্তু মমতা এতদিন বলে এসেছেন, অমিত মিত্র রাও বলে এসেছেন রাজ্য সব পারে এবং দুর্দান্ত পারে শুধুই যদি পোলিটিকাল উইল থাকে, সরকারে আসার পরে বলতে হচ্ছে কেন্দ্রের চক্রান্ত ইত্যাদি, অথচ বড় করে কেন্দ্রীয় সরকারে ধাক্কা দেওয়া, যাতে ফান্ডামেন্টাল পলিসি চেঞজ হয় এবং পাবলিক সারভেন্ট দের নিরাপত্তা বাড়ে এবং স্বাস্থ্য সম্পর্কে জনতার অনিশ্চয়তা কমে এবং এরকম ইরাপশন কমে, সেদিকে কারো নজর নাই। কনজারভেটিভ রিয়াকশন, এই মুসলমান মারামারি করছে, এই অশিক্ষিত গুলো হারামি, শিক্ষিত প্রফেসনাল আক্রান্ত, রাজনীতিবিদ মানেই উচ্চ শিক্ষিতের বিপক্ষে। এগুলো আসকে যেটা ঢেকে দিচ্ছে পলিসি তে ওয়েলফেয়ার ওরিয়েন্টেশন চাই, সেটা করতে আবার মেরিটোক্রাসির আঁতে লাগে। আলোচনার কাঠামো বদলাতে হবে, নইলে এই ক্যাচালের কোন অন্ত নেই।

    হ্যাঁ স্বাস্থ্য পরিষেবার পক্ষে দেশের অন্য ক্ষেত্রের ক্লাস ডিসকানেক্ট ম্যানেজ করা সম্ভব না, কিন্তু এটাকে কিছুটা আইসোলেট করে একটা ইকুইটির প্রচেষ্টা করা যায়। মডেল নেই তা না। বেসরকারী বা সরকারী সব উদা ই রয়েছে।

    যাই হোক আমার স্বস্থ্য ক্ষেত্রে অসম্ভব খারাপ অভিজ্ঞতা, প্রচুর খারাপ ব্যবহার, চুরি, ভুল তথ্য ইত্যাদি পেয়ে বিপদে পড়েহ্হি, সাধারণ সিস্টেমিক অব্যবস্থার বাইরেও, তবু একজন পাবলিক সারভান্ট মার খাবেন এ মানে কিছুতেই ঠিক না, আর রুগী দের এই দুরবস্থা শেষ করার জন্য তাঁদের নিজেদের লড়ে নিতে হবে এ মানে কোন অর্থ হয় না।

    আশা করি ফিউরি কমবে।
  • PM | ১৩ জুন ২০১৯ ১৯:১১411028
  • এতো নৈরাজ্য এলো, এদিকে কল্লোলদা মিষ্টি খওয়াচ্ছেন না। বহোত না ইন্সাফি ঃ(
  • S | ১৩ জুন ২০১৯ ১৮:১২411026
  • তিনো বিজেপি দুই দলই ভাবছে যে এর থেকে কিকরে মাইলেজ পওয়া যায়। সমস্যা সমাধান হয়ে গেলেই তো মুশকিল।
  • | ১৩ জুন ২০১৯ ১৮:০৬411025
  • বর্ধমানে যে ডাক্তার চোখে আঘাত পেয়েছিলেন, তাঁর চোখের দৃষ্টি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

    ডাক্তাররা গণ ইস্তফা দিচ্ছেন, হোস্টেল ছাড়ছেন।

    পুলিশ পেটাচ্ছে

    ছিঃ ছি ছিঃ
  • PT | ১৩ জুন ২০১৯ ১৭:৫৯411024
  • এই বিশৃঙ্খলতার সঙ্গে পবর স্বাস্থ্যব্যবস্থার আসল কঙ্কালসার চেহারাটাও বেরিয়ে আসছে। বেশ কিছু সময় ধরে নীল-সাদা রঙ লাগিয়ে "বিনামূল্যে চিকিৎসা" নামক ঢপের আসল ছবিটাকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল।
  • 24gh | ১৩ জুন ২০১৯ ১৭:২২411022
  • https://zeenews.india.com/bengali/kolkata/goons-attacked-junior-doctors-at-nrs_266933.হত্ম্য
    সকালে রোগীর পরিজনদের অনুরোধে এমারজেন্সি গেটের একটা পাল্লা খোলা হয়েছিল। সেই গেট দিয়েই দুপুরে পুলিসের সামনেই হকি স্টিক নিয়ে অতর্কিতে হামলা করে কয়েকজন বহিরাগত যুবক। চলে ভাঙচুর।
    কিন্তু বহিরাগত কারা? পুলিসের সামনে তারা হামলা চালানোর সাহস পেল কোথা থেকে? আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবি, তাঁদের প্ররোচনা দিতেই বহিরাগতরা এসেছিল। পাল্টা মারমুখী হলে জুনিয়র ডাক্তারদের কাঠগড়ায় তোলা হতো।
  • Amit | ১৩ জুন ২০১৯ ১৭:১৫411021
  • একটা অদ্ভুত এনার্কি র দিকে পুরো রাজ্য টাকে ঠেলে নিয়ে যাচ্ছে মমতা। পুরো ৪৬ র নোয়াখালী কিলিং র মতো পরিস্থিতি তৈরী করছে ইচ্ছে করে, জাস্ট নিজের পায়ের তোলার মাটি সরে যাচ্ছে বলে।
    তিনোদের দলে যদি এখনো সেনসিবল কটা লোক বাকি থাকে, তাদের উচিত পিসি ভাইপো র বিরুদ্ধে বিদ্রোহ করে দল ভেঙে বেরিয়ে আসা বা কংগ বা বামেদের সাথে হাত মেলানো। এতে রাজ্যটা অন্তত বেঁচে যেতে পারে। খুব অল্প সময় বাকি আছে হয়তো।
  • PT | ১৩ জুন ২০১৯ ১৬:৫৭411020
  • ডাক্তার আর রুগীর পরিবারকে লড়িয়ে দেওয়ার একটা জঘণ্য স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে। ওদিকে সাগর দত্ত হাসপাতালে জন্মানো একটি ৩ দিনের শিশু মারা গেল আজকে।
  • dc | ১৩ জুন ২০১৯ ১৬:৫৬411019
  • চন্দ্রযান ২ জুলাই এর ১৫ তারিখে লঞ্চ করবে বলছে। দুয়েকমাস আগে তো কাগজে দেখলাম নাকি বড়ো করে ভিজিটর্স গ্যালারি বানিয়েছে, যেখানে বসে লোকে আম খেতে খেতে লঞ্চ দেখতে পাবে। ভাবছি সবাই মিলে ১৫ তারিখ যাবো।
  • Amit | ১৩ জুন ২০১৯ ১৬:২৬411017
  • ফিরহাদ হেকিম এর উইকেট পড়বে মনে হয় এবার মেয়ের পোস্ট এর পরে।
  • Amit | ১৩ জুন ২০১৯ ১৬:২২411016
  • ডিকটেটর দের মেগালোম্যানিয়া বা এগো এটাক তো নতুন কিছু নয়। পুরোনো রোগ। এদের শেষ ও ওই ভাবেই হয়। বিশ্রী ভাবে অনেক সময়।

    একটু সাধারণ শান্ত ভাবে কথা বললে এতো কিছু এড়ানো যেত। কিন্তু হবে না।
  • dc | ১৩ জুন ২০১৯ ১৬:০২411015
  • তবে এইবার উল্টোদিকে এমন টাকার বন্যা বইবে যে ওই সামান্য কটা ফান্ডে আর কুলোবে না।
  • de | ১৩ জুন ২০১৯ ১৬:০১411013
  • এতো ইগো কেন মানুষের - খালি একবার বলার দরকার ছিলো যে কেউ একটা ডাক্তারের গায়ে হাত দিলেও পুলিশ সঙ্গে সঙ্গে পদক্ষেপ করবে - তাতেই অনেকটা মিটে যেতো। এভাবে পুরো চিকিৎসা ব্যবস্থাই তো ভেঙ্গে পড়বে। এরকম কোন রাজ্যে হয় না।

    অবশ্য ডাক্তাররাও ৬০ ঘন্টা পরিষেবা বন্ধ করে দিতে পারেন না। এটাও অন্যায়। একটা লুম্পেনগিরির প্রতিবাদ অন্য লুম্পেনগিরি করে হচ্ছে।
  • S | ১৩ জুন ২০১৯ ১৬:০১411014
  • আইসিসি যে কি ভেবে এইসময় ইংল্যন্ডে বিশ্বকাপের আয়োজন করেছে?
  • dc | ১৩ জুন ২০১৯ ১৫:৪৮411012
  • "অনেক চিট ফান্ড ইত্যাদি যন্ত্র দিয়ে বুজি স্পেস ঘাটা হয়েছিল"

    এতে একদম একমত। মা সারদার কৃপায় আর গোলাপের সুগন্ধে অনেক কিছুই হয়েছিল যা আগে হয়নি।
  • Amit | ১৩ জুন ২০১৯ ১৫:৪২411011
  • সেটাই তো বলছি ডিসি। সেই ঘাটা ফ্রি তে হয়নি। অনেক চিট ফান্ড ইত্যাদি যন্ত্র দিয়ে বুজি স্পেস ঘাটা হয়েছিল। আর তার আগের কালে বেশির ভাগ বুজি নিশ্চয় বাম মনস্ক ছিলেন, কিন্তু আজকের মতো কেনা চাকর ছিলেন না। যাই হোক, আপনার ধারণার আপনি মালিক।

    এখন ওসব টেনে লাভ ও নেই, রোজ রোজ হাতে গরম ইসু আসছে
  • | ১৩ জুন ২০১৯ ১৫:২৬411010
  • যাগগে জলকামান ফামান নিয়ে প্রশাসন রেডি হচ্ছে শুনলাম। দু একটা ছবিও দেখলাম।

    কিন্তু তাতেও যদি ডাক্তাররা না মানে এবার কি সিভিক ডাক্তার নিয়োগ হবে?
    অথবা তিনি রবিঠাকুর থেকে সুনীল গাঙ্গুলি অবধি সবার হয়ে একাই টেনে দিতে পারেন জানি, তা'লে কি এবার ডাক্তারিও করে দেখাবেন?
  • pi | ১৩ জুন ২০১৯ ১৫:২৩411008
  • মেডিক্যাল কলেজ আর সাগর দত্ত থেকে গণ ইস্তফা দিয়েছেন ডাক্তাররা।
  • abp | ১৩ জুন ২০১৯ ১৫:২৩411009
  • https://www.anandabazar.com/state/agitated-doctors-demand-cm-mamata-banerjee-s-unconditional-apology-to-continue-movement-dgtl-1.1004787
    এসএসকেএম-এ মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই এনআরএস হাসপাতালে জেনারেল বডি (জিডি) মিটিং করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তার পরই তাঁরা জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী কার্যত তাঁদের হুমকি দিয়েছেন। তাঁরা এই হুমকির কাছে মাথা নত করবেন না। আন্দোলন চালিয়ে যাবেন। উল্টে তাঁরা দাবি করেন, মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
  • dc | ১৩ জুন ২০১৯ ১৫:২১411007
  • না, আগের বাম সরকারও কিন্তু বুজিদের মাথায় তুলে রেখেছিল। বরং দিদি মোটামুটি ২০০৮-৯ এর পর থেকে বুজি স্পেসটা ঘেঁটে দিয়েছিলেন। তার আগে বুজিরা সবাই দল বেঁধে সিপিএমের কথায় উঠতো আর বসতো।
  • Amit | ১৩ জুন ২০১৯ ১৫:১৫411006
  • পাম-দার তিন নম্বর পয়েন্ট এ একমত নয়।

    পাগল কেন হবে, বুজিরা লাফানোর আগে সব দেখেই নিয়েছিলেন। হিসেব ছিল তো। এতো হাভাতের কমিটি, চেয়ার পার্সনস, উপদেষ্টা, এতো শ্রী পুরস্কার এসব কি আগের বাম সরকার দিতে পারতো?

    সাধে কি আর বলি এই বুজি দের সম্পর্কে যা ধারণা, সেটা ভদ্র ভাষায় লেখা যায়না।
  • তৃতীয় পাণ্ডব | ১৩ জুন ২০১৯ ১৫:১৪411005
  • 'হোম মিনিস্ট্রি........................ ডায়লগ বলে চলেছেন।'

    যথার্থই @এস
  • dc | ১৩ জুন ২০১৯ ১৪:৫৬411004
  • পিএম দার এক নম্বর পয়েন্টে সম্পূর্ণ সহমত।

    দু নম্বরেও সিঙ্গুর আর নন্দীগ্রাম ইস্যুতে সরকার পাল্টানো ঠিক হয়নি বলে মনে হয়নি। জঙ্গলমহল নিয়ে তেমন কিছু জানতাম না বা ভুলে গেছি।
  • তৃতীয় পাণ্ডব | ১৩ জুন ২০১৯ ১৪:৫৫411003
  • ডাক্তাররা তাদের দাবীতে অনড়। মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। আজ একবার কলেজ ষ্ট্রীট যাব। মেডিকেলে ঢুঁ মেরে আসব। গতবার অনশনেও গেছিলাম।

    ষষ্ঠ পাণ্ডব আইডিটা দেখে অনুপ্রাণিত হয়ে নাম বদল করলাম। ঃ-)
  • PM | ১৩ জুন ২০১৯ ১৪:৫০411002
  • "কিন্তু রুটি পাল্টানো তত্ত্বে তো আমিও খুব বিশ্বাস করি!" আমিওতো অবিশ্বাসী নই তো। গনতন্ত্রে একটা দল ই আজীবন সরকারে থাকবে এই দাবী কি পাগোল ছাড়া আর কেউ করবে? বিশ্বাস করুন আমি পাগোল নই ঃ)

    আমার ৩ টে বকতব্য--

    ১। ২০১১ রুটি পাল্টানোর জন্য ঠিক সময় ছিলো না। এই পরিবর্তন পঃবঃ কে ৩০ বছর পিছিয়ে দিয়েছে। ২০০১এ হলে অনেক কম সমস্যা হত

    ২। যে ইস্যু গুলোকে সামনে রেখে সরকার পাল্টেছে তা সমর্থন করি না-- সিঙ্গুর, নন্দিগ্রাম, জঙ্গল মহল

    ৩। লাফানোর আগে পাগোলেও দেখে লাফায় যে কোথায় পড়বো।
  • PM | ১৩ জুন ২০১৯ ১৪:৪০411001
  • হোয়া তে এটা এলো। এগুলো কি সত্যি ? বিশেষ করে লাস্ট দুটো? নাকি আইটি সেল এর কল্পনা ?

    "দরদী মুখ্যমন্ত্রী কি বলেন ?
    1.ইন্টার্ণশিপ বন্ধ করে দেব
    2. ডাক্তাররা বহিরাগত
    3.Hostel খালি করবো
    4. 25 লাখ টাকা লাগে ডাক্তার বানাতে
    5. 4 ঘন্টার মধ্যে কাজে যোগ- না হলে কড়া action --ESMA লাগু হবে।
    6. "Hospital can't give security to doctors ..কাজ করলে মরতে হবে। "
    এসব বানী ওনি NRS না গিয়ে ওনার পাড়ার হাসপাতাল SSKM এ ছড়ালেন। "
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত