এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৪ জুন ২০১৯ ১৩:২৩411120
  • ভাবছি দেশে গিয়ে একটা হেজ ফান্ড খুলি।
  • S | ১৪ জুন ২০১৯ ১৩:২১411119
  • ডিসিদা, সিরিয়াসলি আমার বহু ব্যাচমেটদের যেসব পজিশানে দেখি (কর্পোরেট নয়), সেসব দেখে হাসি পায়।
  • dc | ১৪ জুন ২০১৯ ১৩:১৯411118
  • S ভোট লড়তে দাঁড়িয়ে যান, আমরা আপনাকে ভোট দেবো। সিরিয়াসলি।
  • কি সুইট বাবা, কি সুইট | ১৪ জুন ২০১৯ ১৩:১৪411117
  • কাল রাজ্যপালের কাছে যে ডাক্তারি পড়ুয়ার দল গেছিল, তারা সব এবিভিপি র শুনলাম। এমারজেন্সি বন্ধ করে রাখাও এদেরই কাজ, অন্য অনেকের আপত্তিতেও, এরকম ও শুনলাম।

    কি সুইট বাবা, কি সুইট
  • হতাশ | ১৪ জুন ২০১৯ ১৩:১২411116
  • কালকের রাজ্যপালের কাছে ডাক্তারদের ডেলিগেশনে একজন ছিল যে ধর্মে মুসলিম। অনেক মুসলিম জুনিয়র ডাক্তারের ফেসবুক ভরে আছে এই সরকারি ঔদ্ধত্ব, নন অ্যাকশন এর প্রতি তীব্র প্রতিবাদ, মুসলিম জনতার শিক্ষা স্বাস্থ্য নিয়ে সরকারি ঔদাসীন্যের প্রতিবাদ, তারা কেউ বহিরাগত নয়, জেলার বাংলা মিডিয়াম স্কুল গুলি থেকে পড়া মেধাবী ছাত্র। তারাও হয়তো এবিভিপি। আর জি করে ৬৯ জন চিকিৎসক, সিউড়ি হাসপাতালে ৬৭ চিকিৎসক গণ পদত্যাগ করেছেন। এরাও হয়তো চাড্ডি।
  • S | ১৪ জুন ২০১৯ ১৩:১০411115
  • অনেকদিন তো যোগাযোগ নেই। থাকলে এতোদুর নামতে দিতাম না। সিরিয়াসলি এর সাথে একসাথে প্রজেক্ট, বিরিয়ানি খেতে যাওয়া, আড্ডা দেওয়া সবই করেছি। ভালো প্রেজেন্টেশান দিতে পারতো।

    অভিক যদি কোলকাতার হিরো হয়, আমার তো তাহলে এতোদিনে মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার কথা।
  • de | ১৪ জুন ২০১৯ ১৩:০৪411114
  • তো দিন্না একটু ধমকে -
  • S | ১৪ জুন ২০১৯ ১৩:০০411112
  • চিনি তো। খুব মোটা হয়েছে। এর সঙ্গে তো একসময় বহু বহু সময় কাটিয়েছি। এর এতো অধপতন হয়েছে, জানতাম না। এ এখন কোলকাতার হিরো? ছ্যা ছ্যা। কোলকাতা শেষে অভিককে হিরো বানিয়েছে। হা হা হা হা। একে তো আমি দুটো দাবড়ানি দিলেই চুপ করে যেতো।
  • Amit | ১৪ জুন ২০১৯ ১৩:০০411113
  • লাইভ ভিডিও র সাথে দেখা যাচ্ছে এক তিনো নেতার হুমকি। সেই ভিডিও পোস্ট করলেও হয়তো কেও কেও অভবপঃ বলে দাগাবেন। তাতে কিস্যু আসে না যদিও। যারা abvp কে নিয়ে এতো চিন্তিত, লুম্পেন দের ধরার নিয়ে তাদের কোনো চিন্তা দেখা যাচ্ছে না।

    https://www.facebook.com/805933276228553/posts/1474355686052972?sfns=mo

    “এই ভাবেই চলছে মৃণতুল ন্যাতাদের ধমকি!!!
    ...Abu taher khan :- 'তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যান, নাহলে পাব্লিক ঢুকিয়ে ক্যালাবো। '
    'ওরা আন্দোলন করুক আমরা পাবলিককে পাঠিয়ে দিচ্ছি'
    'আপনাদের উপরে পাঠাতে আমাদের দু সেকেন্ড ও লাগবে না। '
    'বাইরে ২৫০ লোক আছে, মেরে পুঁতে দিলে কেউ বুঝতেও পারবে না।'
    'আপনাদের (মহিলা ডাক্তারদের) রেপ করে দেব। ' এরকম ভাবে হুমকি দিচ্ছেন এই নেতা মহাশয় এবং তাদের চেলাচামুণ্ডারা।
    আমরা ভীত-সন্ত্রস্ত! তবুও হাল ছাড়িনি, ছাড়বো না!
    এই অরাজকতার শেষ দেখে ছাড়বো। “

    #StandwithNRS
    #Savethedoctors
  • তিনি | ১৪ জুন ২০১৯ ১২:৫০411111
  • এই অভীক সরকার হলেন বইচই নামের অনলাইন বই বিক্রির পোর্টালের মালিক। এখন বাইবেঙ্গলিবুকস নামে আর একটা পোর্টাল খুলেছেন। খুব সম্ভবত বইচই ব্র্যান্ডটাকে পাবলিকেশন হাউস হিসেবে পরিচিত করবেন। ইনি প্রতিষ্ঠিত ফেবু লেখক এবং পরিচিত ইসলামোফোব।
  • PT | ১৪ জুন ২০১৯ ১২:৪৮411110
  • "তাদের ভোটের লোভ এই সরকারের কাছে কতটা মারাত্মক। .....দেখবো বুদ্ধিজীবীদের দল কী বক্তব্য পেশ করেন।"

    এই দুটো বাক্য তো সুজ্জি পুব দিকে ওঠার মত সত্যি। কে লিখছে তাতে কি আসে যায়?

    কথা হচ্ছে যে
    ---চাড্ডিদের এইসব লেখার সুযোগ কে করে দিচ্ছে গত ৮ বছর ধরে?
    ---এইরাজ্যে গত ৮ বছরে ছাত্র আন্দোলনকে কে স্তব্ধ করে রেখেছে?
    ---প্রায় সমস্ত ইউনিয়ন রুমগুলো লুম্পেনদের দখলে রাখার জন্য কে উৎসাহ দিচ্ছে?
    ----কবে থেকে বা কি করে এবিভিপি সদস্যরা মেডিকাল কলেজগুলোতে এত শক্তিশালী হল যে তারা নিজেদের ইচ্ছাতে এমার্জেন্সি বিভাগ বন্ধ রাখার মত ক্ষমতাশালী হয়ে গেল?

    বাচ্চা ডাক্তাদের পেছনে সরকারি লুম্পেনদের লেলিয়ে দিলে তারা রাজ্যপালের কাছেই যাবে আর তখন সবাইকেই এবিভিপির সদস্য/সমর্থক বলেই মনে হবে।
  • | ১৪ জুন ২০১৯ ১২:৪৫411109
  • এবং পাবলিক সেক্টর এর ভূমিকা র বিষয়ে।
  • | ১৪ জুন ২০১৯ ১২:৪৪411108
  • সিপিআই সম্পর্ক ভাল হবার মেন কারণ ট্রেড ইউনিয়ন আর তার পার্লামেন্টে প্রতি নিধিত্বের ব‍্যাপারে ঐক‍্যমত‍্য।
  • | ১৪ জুন ২০১৯ ১২:৪১411107
  • পার্সোনালি শেম করে কি হবে?
  • dc | ১৪ জুন ২০১৯ ১২:১৬411106
  • হ্যাঁ তাই দেখছি। এটা সত্যি হলে একেবারে ঐতিহাসিক ঘটনা হবে, প্রথম এরোপ্লেনের উড়ান বা স্টিম ইঞ্জিনের মতো। খুব এক্সাইটিং।
  • de | ১৪ জুন ২০১৯ ১২:১১411105
  • ডিসি,

    প্রচুর কাজ হচ্ছে - আরো অনেকগুলো পেপার এসেছে আর্কাইভে - তবে সুপারকন্ডাকটিভিটি কিনা সেই নিয়ে প্রচুর ডিবেট চলছে - টুইটার, ফেসবুক ছেয়ে উত্তাল তক্কো-বিতক্কো চলছে -
  • S | ১৪ জুন ২০১৯ ১১:৫১411104
  • এই অভিক সরকারটি কে? আমি একজনকে চিনতাম। সেই কিনা জানতে চাই।
  • সৈকত | ১৪ জুন ২০১৯ ১১:৪৩411103
  • লোকজন যেখানে সেখানে 'ফলশ্রুতি' লেখে কেন ? 'ফল' লিখলেই তো হয়।
  • Amit | ১৪ জুন ২০১৯ ১১:৪১411102
  • বার বার একটা কথাই বলা হচ্ছে, জাত, ধর্ম এসব ফালতু জিনিস না দেখে পাতি লুম্পেন দের ধরা হোক যখনি কোনো ঘটনা ঘটছে, ব্যাস। হেট্ স্পিচ, গুজব আপনা থেকেই থামবে। সেটা যতদিন না হবে, ততদিন গুজবের চষা মাটি ও থাকবে, আর তাতে গুজব ফলবেই। এসব হেট্ স্পিচ সারকুলেট করে করে লোক কে আওয়ারে করা যাবে না।

    বেসিক আইনের শাসন ফেরানো হোক, এটাই এক মাত্র দাবি এই মুহূর্তে।
  • pi | ১৪ জুন ২০১৯ ১১:৩৪411101
  • এই পোস্ট করা অভীক সরকার, তার পোস্টে লাভ লাইক শেয়ার দেওয়া লোকজন ( নামগুলো বলব কি?) সব আন্দোলনে আছেন জানাচ্ছেন। এবিভিপি বিজেপি এর পরেও লোকে বুঝতে পারেনা।
    এইসব ইস্যু নিয়ে বহুদিন ধরে কাজ করা আন্দোলন করা লোকজনই বলছেন এবিভিপি র মাছ ধরার কথা, তাও কিছু লোকজন বুঝতে পারেন না। হ্যতো বা, এতে তাঁদের অসুবিধে নেই, বা এরকমই ভাবেন তাঁ্রাও।

    "যে অশিক্ষিত হিংস্র শুয়োরের বাচ্চাগুলো NRS এ দুজন বাঙালী ডাক্তারকে কোমায় পাঠিয়েছে, দেখবো তাদের ভোটের লোভ এই সরকারের কাছে কতটা মারাত্মক। দেখবো, এদের সমর্থনে নেড়ানেড়ির দল কী ন্যারেটিভ নামায়। দেখবো বুদ্ধিজীবীদের দল কী বক্তব্য পেশ করেন। আপনি শুধু এইটা মনে রাখবেন, আজ না হোক কাল, আপনার আমার বাচ্চারাও ওখানে ডাক্তারি পড়তে যাবে। ওই দুটো ছেলে আপনার ছেলেও হতে পারতো। সরকারের কাছে দাবি জানাচ্ছি, সমস্ত হাসপাতালে পার্মানেন্ট ১৪৪ ধারা জারি করা হোক। ডাক্তারের ওপর হাত তোলা জামিন অযোগ্য অপরাধ ঘোষণা করা হোক।
    আর হ্যাঁ, যেসব দুধেল গরুর দল আমাদের দুধের বাছাদের এই হাল করেছে, সমস্ত সরকারী হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া বন্ধ করা হোক। শুয়োরের বাচ্চাদের ওটাই প্রাপ্য।

    #বয়কটদুধেলগোরুরবাচ্চা"
  • | ১৪ জুন ২০১৯ ১১:৩০411100
  • এবং শুধুই এজেন্সি থিয়োরি, মান ধ‍র মহিলা দের ভূমিকা বা আদিবাসী আন্দোলনের র ক্রাইসিস দিয়ে ও বোঝা সম্ভব না, আমার এই বোঝা টা মিডল বেঙ্গলে খাটবে, উত্তর পশ্চিম দক্ষিণে আরও কতগুলো ইসু আছে, সেকটারিয়ান টেনডেনসি র। পার্টাশন, ডি ইন্ডাস্ট্রি য়ালাইজেশন, কাস্ট ইত্যাদি।
  • | ১৪ জুন ২০১৯ ১১:২৫411099
  • এই থিয়োরি টা আমার একেবারেই এম্পেরিক, এটার সমর্থন পাইনি ব ইপত্রে, কিন্তু শুধুই ষাঠের দশক, প‍্যারিস ভিয়েতনাম কৃষক আন্দোলন, প্রতি ভাবান ছেলেমেয়ে, ইন্ডিপেনডেন্ট ট্রেড ইউনিয়নিজম দিয়ে এই সেক্টারিয়ানিজম কে ব‍্যাখ‍্যা করা সমংভব বলে মনে করি না।
  • | ১৪ জুন ২০১৯ ১১:২১411098
  • এ ব‍্যাপার এ আলাদা কিছু জানি না। পারসি ভড উইসডম যা সেটা তে নতুন করে কন্ট্রিবিউট করা র কিছু নেই। তবে হিস্টোরি সাইজ করা র চেষ্টা ও হয়েছে, একেবারে হয়নি তা নয়। প্রজন্মের একটা আন্ডার স্ট‍্যান্ডিং এর ব‍্যাপার আছে, আর বীরভূমের এক্সপিরিয়েন্স / স্মৃতি বাদ দিয়ে যদি অবজেক্টিভাইজ করার চেষ্টা করৈ তাহলে যেটা দেখা যাবে শিক্ষিত অল্পবয়সী রা যখন সেকটারিয়ান টেনডেনসি থেকে সিপিএম পরে নকশা ল হলে ন তখন একটা প্রবলেম হল, সেটা হল গ্রামীণ অঞ্চলে কুলাক বিরোধী তা করতে গেলে বাবা মায়ের বিরুদ্ধে করতে হয় তার ল‍্যান্ড ইন্টারেস্ট এর বিরুদ্ধে যেতে হয়, সেটা ল‍্যান্ড রিফরম প্রোগ্রাম এ্য সময়ে ও কন্টিনিউ করছে
    আশির দশক অব্দি, তাতে বেশি টাই ৭৭ এর পরে সরকারের বিরুদ্ধে গেছে। আমার গবেষণা প্রচেষ্টা ও তাই বলছে, কালচার কে সোর্স ধরলেও। এটা ইউনিক রূরাল এক
    সপেরিয়েন্স এবং এটা ঠিক মানব প্রগতি র ব‍্যাখ‍্য‍ সম্ভব না, যে গান্ধী য়ানের ছেলে মেয়ের মার্কসি্সট হ ওয়া বা বা তার পরের প্রজন্মের নকু হবার মত ' স্বাভাবিক ' লিনিয়ারিটি নেই।। পরে অবশ্য আমরা দেখেছি সাংস্কৃতিক বিষয়ে বা বেকার দের চাক‍ররির প্রশ্নে একসঙ্গে কাজ হতে দেখেছি, এটা প্রথমে পান্না বাবু কে কেন্দ্র করে পরে সিদ্ধার্থ রায়ের বিরুদ্ধে একটা ঐক‍্য ছিল, কিন্তু সম্পর্কে কাঁটা ছিল আদিবাসী এবং ল‍্যান্ড কোশ্চেন।
  • dc | ১৪ জুন ২০১৯ ১১:০৬411097
  • রুম টেম্পারেচার সুপারকনডাক্টিভিটি নিয়ে আর কিছু জানা গেল? রেজাল্টটা কনফার্ম হলে আমাদের জীবনে বিরাট পরিবর্তন আসবে।
  • অর্জুন | ১৪ জুন ২০১৯ ১০:৩৫411096
  • জরুরী অবস্থার কথা উঠতেই মনে হল 'গুরু'তে এত কিছুর অ্যানিভারসারি হয় জরুরী অবস্থা নিয়ে কোনো আলোচনা হয়নি কেন?
    ৪০ পার করে ৪৫ এ পা দিল বলে!

    শুনেছি জ্যোতি বসুকে আশ্রয় দিয়েছিলেন সিদ্ধার্থ মানু রায়। দুজনে রোজ বারান্দায় বসে মিসেস মায়া রায়ের বানানো দার্জিলিং টি খেতেন। ইন্দিরা গান্ধীর কাছে মানু বাবু লিস্টি পাঠিয়েছিল, কলকাতায় এদের ঘাটিও না।
  • সৈকত | ১৪ জুন ২০১৯ ১০:৩২411095
  • অতিবামেদের সাথে ঝগড়াটা মূলতঃ ক্যালাকেলি সংক্রান্ত, ঐতিহাসিক ভাবে। দু'পক্ষই সেটা দিত একে অপরকে, সেটা ভোলেনি এখনও কেউই। সিপিআই এ ব্যাপারে দুধভাত, তারা একটু বেশী বই পড়ে। ঃ-)
  • | ১৪ জুন ২০১৯ ১০:২১411094
  • :-D এইটা খুবই ভালো উত্তর।
  • S | ১৪ জুন ২০১৯ ১০:১৩411093
  • আমি বলবো। আমি বলবো।

    অতিবামেদের সঙ্গে আসল ইস্যু হলো কে বেশি বাম সেটা প্রমাণ করার ব্যাপারে। সিপিআইয়ের ক্ষেত্রে সেসব হ্যাপা নাই।
  • | ১৪ জুন ২০১৯ ১০:১০411092
  • আচ্ছা হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে মূলত বোধিকে। জরুরী অবস্থার সময় তো সিপিআইয়ের ভূমিকা বেশ গোলমেলে, ন্যক্কারজনকই বলা যায়। এই ছিপিএমরা সেই ছিপিআইয়ের সাথে তো বেশ আমেদুধে মিশে মাখোমাখো। তো 'অতিবাম'এর বেলায় এত নেম কলিং, গালিগালাজ, বিস্বেষ কেন হে?
  • PT | ১৪ জুন ২০১৯ ১০:০৫411091
  • তাহলে তো সিঙ্গুর-নন্দীগ্রাম প্রসঙ্গে "সিপিএম করা", "ঘোরতর দিদিবিরোধী"-দের মন্তব্যগুলোকেও মেনে নেওয়া উচিত!! এরকম সিলেক্টিভ ভাবে "সিপিএম করা", "ঘোরতর দিদিবিরোধী"-দের দেওয়া তথ্য মেনে নিলে চলবে?

    তবে চ্যালাটি জুটেছে বেশ! একবারের বেশী বেলতলায় যাওয়ার সাহস নেই কিন্তু সাইডলাইন থেকে থুতু ছেটাতে বেশ দক্ষ!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত