এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৪ জুন ২০১৯ ২২:০৬411332
  • মমতা নবান্নয় আলোচনায় আসতে বলেছে জুনিয়রদের, সিনিয়রদের সঙ্গে মিটিঙ্গ এর পর। জুনিয়ররা যাবেননা বলেছেন। মমতাকেই যেতে হবে।

    আজ এইমসে ১০০০০ রোগী নাকি চিকিত্সা পাননি।

    এই দু'পক্ষের জেদাজেদিতে কী বিপুল পরিমাণে মানুষ সাফার করছেন, বেশিরভাগেরই বেসরকারিতে যাওয়ার সামর্থ্য নেই, তাও সর্বস্বান্ত হয়ে যাচ্ছেন, বা বলা ভাল গিয়ে সর্বস্বান্ত হচ্ছেন। এরপরেও লোকে স্বাস্থ্যের বেসরকারিকরণ, সরকারি অবস্থা ভেঙ্গে পড়া, তাতে বাজেট বরাদ্দ কমানোর কুফল বুঝবে?
  • | ১৪ জুন ২০১৯ ২২:০৩411329
  • ওই তো ৪ জন ছাত্রকে প্রতিনিধি হিসেবে নবান্নয় ডেকে পাঠিয়েছিল। তা ছাত্ররা যায় টায় নি। বলেছে ওঁকেই আসতে হবে। তারপর আবার কাল বিকেল ৫ টায় নবান্নয় মিটিং রেখেছে।

    এদিকে অল ইন্ডিয়া মেডিকাল অ্যাসোর কেউ একজন বললেন জিডিপির মাত্র১.২% মেডিকেল ইনফ্রায় ব্যয় হয় ওটা অনেক বাড়াতে হবে।
  • pi | ১৪ জুন ২০১৯ ২২:০২411328
  • স্বাস্থ্য ব্যবস্থা কমপ্লিট ভোগে। কিন্তু যুদ্ধের বয়ান কী? না, ডাক্তার বনাম সাধারণ মানুষ।

    ---

    এটা তো বহুদিনই!
  • dc | ১৪ জুন ২০১৯ ২১:৫৫411327
  • সরি ভুল করে ফেলেছি। সরকারি হাসপাতাল নিয়ে আমার কোন আইডিয়া নেই। সরি।
  • Ekak | ১৪ জুন ২০১৯ ২১:৫৩411326
  • তবে, ডাক্তারি আর ওকালতি প্রচন্ড সিনিঅর জুনিঅরের হায়ারার্কি নির্ভর।

    জুনিঅর রা গোটা সিস্টেমের স্লেভ।
  • | ১৪ জুন ২০১৯ ২১:৫০411324
  • আলোচনা র কাঠামো টা বদলাবে, কি আবদার, এবার বলবে টিপিন খাব, লীলা মজুমদার অনুসরণ করে।
  • Ishan | ১৪ জুন ২০১৯ ২১:৫০411325
  • বোধির এত হাসিটা পাচ্ছে কীসে। উফ।
  • | ১৪ জুন ২০১৯ ২১:৪৭411323
  • Ekak | ১৪ জুন ২০১৯ ২১:৪৫411322
  • সিনিঅর রা ১২ ঘন্টা রুগী দেখেন সর্কারী হাস্পাতালে ? কবে কোথায় ?
  • saikat | ১৪ জুন ২০১৯ ২১:৪২411320
  • রাজ্যপাল মনে হয় এনারেসে গেছেন, সদ্য। এটা নিয়ে বাধবে, রাজ্যপালের অতি সক্রিয়তা !!
  • Ishan | ১৪ জুন ২০১৯ ২১:৪২411321
  • তবে এসবে আমি ততটা বিচলিত না। রাজনীতির খেলা তো চলবেই। সমস্যা হচ্ছে নতুন কোনো ন্যারেটিভ বেরোচ্ছেনা বলে। স্বাস্থ্য ব্যবস্থা কমপ্লিট ভোগে। কিন্তু যুদ্ধের বয়ান কী? না, ডাক্তার বনাম সাধারণ মানুষ। এর পরে একটাই কথা বলার থাকে। জয় শ্রীরাম।
  • | ১৪ জুন ২০১৯ ২১:৪১411319
  • Ishan | ১৪ জুন ২০১৯ ২১:৩৮411317
  • মমতার ট্যাকটিক্স জলের মতো সোজা। কয়েকদিন অরাজকতা চলবে, ডাক্তারদের উপর 'সাধারণ মানুষ'এর চাপ বাড়বে। তারপর আন্দোলনকারীরা পিছু হটবেন। এই তো গপ্পো। তবে এই চরমপন্থী পদ্ধতি কাজে লাগবে কিনা বলা কঠিন। আজকের বাজারে বড়ো খেলোয়াড় বিজেপি। তাদের পদ্ধতি বোঝার চেষ্টা আমি ছেড়ে দিয়েছি। হয়ে গেলে তবে বোঝা যায়। :-)

    তবে মমতাকেও বিশ্বাস নেই। কী কখন করে ফেলবেন কে জানে। হয়তো সকালেই এন আর এস গিয়ে হাজির হলেন।
  • | ১৪ জুন ২০১৯ ২১:৩৮411318
  • হ‍্যাঁ অকারণ স্টেক বাড়ানো, তবুও সরকারের ই দায়।
  • | ১৪ জুন ২০১৯ ২১:৩১411316
  • সিনিয়র ডঃ দেখা আর ভগবান দ‍্যাখা
  • | ১৪ জুন ২০১৯ ২১:৩০411315
  • অর্পিতা ঘোষের প্রেক্ষিতে কথাটা ই চাপে
  • dc | ১৪ জুন ২০১৯ ২১:২৪411314
  • সিনিয়র ডাক্তাররাও তো দিনের মধ্যে অনেকক্ষন ধরেই রুগি দেখেন! ২৪ ঘন্টার মধ্যে অন্তত ১২ ১৪ ঘন্টা রুগি দেখেন।
  • র২হ | ১৪ জুন ২০১৯ ২১:২২411313
  • ওহ আচ্ছা সরি :D

    হ্যাঁ, তা বোধয় বলা যায়।
  • saikat | ১৪ জুন ২০১৯ ২১:২১411311
  • কিন্তু এসবই তো কী হয়েছে, কেন হয়েছে। ক`দিন তো কেটে গেল। তারপর তো সরকারের দায়িত্ব। এর পর কি এসমা জারি করে মিলিটারি ডাক্তার আনবে ? সেও তো সম্ভব না, যতখানি গেছে সবকিছু। দেখেশুনে মনে হয়, ক্রাইসিস হলে নেগোশিয়েশনের জায়গাটাই চলে গেছে। দুপক্ষই ক্রমাগত স্টেক বাড়াতে থাকে।
  • pi | ১৪ জুন ২০১৯ ২১:২১411312
  • হচ্ছে আবার কি, বহু বছর ধরেই করা হয়েছে। মমতা করেছেন। এবারেই নাহয় এক্স্ট্রিমে গেল। গত দু'বছরে ২৩৪ টা নিগ্রহ হয়েছে। ডাক্তারের আদলে
    মহিষাসুর তো এমনি এমনি হয়না!

    আগে মূলত বেসরকারি হাসপাতাল দিয়ে শুরু হয়েছিল ( যেখানে বেশ কিছু কেস ভ্যালিড হলেও পদ্ধতি নিয়ে প্রশ্ন থেকেই যায়, আর সেখানেও সেই ডাক্তার বনাম রোগী বাইনারিই ছিল, বেসরকরি স্বস্থ্য ব্যবদ্থার আসল গলদগুলো চাপা দিয়ে)
    তারপর শুরু হল সরকারি ডাক্তারদের উপর হামলা, গু মাখানো এইসব।
  • saikat | ১৪ জুন ২০১৯ ২১:১৩411309
  • না না হুতো, প্রেক্ষিত দিচ্ছি না। অনুমান করছি।
  • Du | ১৪ জুন ২০১৯ ২১:১৩411310
  • স্বামীজীরাই কি ইট খেয়ে পরিষেবা দেবে? কেউ কি দেবে পৃথিবীতে? একদল আছে তারা ধর্মঘট জিনিসটাই সহ্য করতে পারে না। রাজার মেজাজ একেবারে।
  • | ১৪ জুন ২০১৯ ২১:১২411307
  • আমি একটা ব‍্যাপারে অবশ্য বরাবর ই অবাক, জুনিয়র ডঃ সংখ্যা য় কম এটা সরকার স্বীকার করছে ন, জুঃ ডঃ রা আন্ডার স্ট্রেস কাজ করছে ন এটাই মেন সমস্যা সবাই বলছেন, ইনফ্রা কম এটা ই মেন সমস‍্য‍আ সবাই বলছেন, কিন্তু সিনিয়র ডঃ রা কেন এক ই ডিউটি করবেন না রাত জাগবেন না অথচ প্রাণদায়ী হিসেবে স্পেশাল ট্রিটমেন্ট দাবী করবেন, এটা নিয়ে কেন কোশ্চেন নেই কারো/, এটা কি শুধুই হাই স্কিল হাই ডিমান্ড, নাকি প্রাইভেট াাইজেশন নাকি এটা প্রশ্নের ঊর্ধ্বে। ফান্ডমেন্টালি।ফ্লড। অসংখ্য আর্কিটেক্ট গালে হাত দিয়ে যখন বলে ঈশ একটা প্রোগ্রামার নেই সেরকম আজব আর আ্যমেজিং ব‍্যাপার
  • | ১৪ জুন ২০১৯ ২১:১২411308
  • আমি একটা ব‍্যাপারে অবশ্য বরাবর ই অবাক, জুনিয়র ডঃ সংখ্যা য় কম এটা সরকার স্বীকার করছে ন, জুঃ ডঃ রা আন্ডার স্ট্রেস কাজ করছে ন এটাই মেন সমস্যা সবাই বলছেন, ইনফ্রা কম এটা ই মেন সমস‍্য‍আ সবাই বলছেন, কিন্তু সিনিয়র ডঃ রা কেন এক ই ডিউটি করবেন না রাত জাগবেন না অথচ প্রাণদায়ী হিসেবে স্পেশাল ট্রিটমেন্ট দাবী করবেন, এটা নিয়ে কেন কোশ্চেন নেই কারো/, এটা কি শুধুই হাই স্কিল হাই ডিমান্ড, নাকি প্রাইভেট াাইজেশন নাকি এটা প্রশ্নের ঊর্ধ্বে। ফান্ডমেন্টালি।ফ্লড। অসংখ্য আর্কিটেক্ট গালে হাত দিয়ে যখন বলে ঈশ একটা প্রোগ্রামার নেই সেরকম আজব আর আ্যমেজিং ব‍্যাপার
  • saikat | ১৪ জুন ২০১৯ ২১:১০411306
  • হ্যা, মমতা পাগল আর ডাক্তাররা সেবকমাত্র, এই দুটোই একটু বোকাবোকা।
  • র২হ | ১৪ জুন ২০১৯ ২১:০৪411305
  • হুম, বডি আটকানোর প্রেক্ষিত।
  • Ishan | ১৪ জুন ২০১৯ ২১:০২411304
  • হ্যাঁ, এই পুরো জটিলতাটা এড়িয়ে, সিস্টেমকে এড়িয়ে গিয়ে ডাক্তার বনাম সাধারণ লোক একটা বাইনারি তৈরি হচ্ছে। মমতাকে অনেকেই পাগল বলছেন, ঠিক বলছেন না। মমতা এই বাইনারিতে নিজেকে 'সাধারণ লোক' এর পক্ষে বলে পুশ করছেন।

    উল্টোদিকের বক্তব্য হল ডাক্তাররা ভগবান, মানুষকে প্রাণ দেন ইত্যাদি। পুরোটাই যে একটা পরিষেবা, সিস্টেমটা অত্যন্ত গোলমেলে, সেখানে রাজ্য এবং কেন্দ্রীয় উভয় সরকারেরই দায়িত্ব আছে, সেখানে আবার বেসরকারি খেলোয়াড়রাও আছে, এই পুরোটা কোনো ন্যারেটিভে এলে আমার ভালো লাগত। তো, সে বস্তু কপালে নাই।
  • saikat | ১৪ জুন ২০১৯ ২০:৫৯411303
  • হিন্দী সিনেমা হলে এর একটা সহজ সমাধান ছিল। পরিবহ-র সাথে ইমাম অর্থাৎ যিনি মারা গেছেন তাঁর ছেলের দেখা করিয়ে দেওয়া।
  • | ১৪ জুন ২০১৯ ২০:৫৪411302
  • কনজিউমার কে মানুষ না মনে করা বা বেশি সুবিধা চাই ছে মনে করা টাও সমস্যা আর অন্য দিকে আবার প্রতি ষ্ঠান কে চাপ না দিলে কিছুই হবেনা এইটা একটা সমস্যা।
  • Ishan | ১৪ জুন ২০১৯ ২০:৫১411301
  • সরকারি হাসপাতালে জুনিয়ার ডাক্তার, নার্স এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ব্যবহার মোটেও ভালো না। খদ্দের হিসেবে বললাম। চতুর্থ শ্রেণী সবচেয়ে খারাপ। তাঁরা মনে হয় হাসপাতালের মালিক। তারপর নার্স। তাঁরা কেন আছেন ঠিক বুঝতে পার্নিনা, যদি আয়ারাই সব কাজ করবেন। জুনিয়ার ডাক্তাররা প্রবল রেলা নিয়ে ঘোরেন। চাপ আছে বোঝা যায়, কিন্তু রেলাটা বোঝা যায়না।

    যেটা খুব ভালো, সেটা হল আউটডোর। প্রচন্ড ভিড় সত্ত্বেও প্রত্যেককে যত্ন করে দেখা হয়। অপারেশনও ভালো হয়। যাঁরা সিনিয়ার ডাক্তার, তাঁদের প্রত্যেকেরই ভালো ব্যবহার পেয়েছি।

    কুড়ি বছর আগের অভিজ্ঞতা অবশ্য। এখন কী হয়েছে জানিনা। সাম্প্রতিককালে একজন প্রিয়জনকে ভর্তি করব ঠিক করেও পিছিয়ে এসেছি। লোকজনই বলল প্রচুর লোকবল লাগবে। সেটা ছিলনা বলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত