এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৫ জুন ২০১৯ ০৮:৪৫411389
  • সাম্প্রদায়িক কে সাম্প্রদায়িক বলা যাচ্ছে না টি রেক্স বলতে হচ্ছে
  • Amit | ১৫ জুন ২০১৯ ০৮:৪৫411390
  • তো মমতার পুলিশ কি করছিলো ? গন্ডগোল বাড়তে দেওয়া অব্দি হাত গুটিয়ে কেন ছিল ?
  • | ১৫ জুন ২০১৯ ০৮:৪৩411388
  • গন্ডগোল শুরু হবার অনেক আগে, মৃতের পরিবারের লোকর চেঁচামেচি র জন্য ধাক্কা ধাক্কির জন্য, লিখিত ভাবে আ্যপলোজাইস না করলে মৃতদেহ আটকে রাখা জাস্টিফায়েড? অপূর্ব সব যুক্তি
  • Amit | ১৫ জুন ২০১৯ ০৮:৪২411387
  • তবে খাল টা যে যত্ন করে কাটা হয়েছিল, সেটা সত্যি কি না বলেন ? কি মনে হয় ? কেটেছিল কারা, সেই তর্কে গিয়ে আর কাজ নেই।
  • Amit | ১৫ জুন ২০১৯ ০৮:৩৯411386
  • ডিসি, নেক্সট জুরাসিক পার্ক মুভি তে ডাকলো বলে আপনাকে সেট সাজাতে।
  • dc | ১৫ জুন ২০১৯ ০৮:২৯411385
  • "এক হাঙ্গর এর ভয় দেখিয়ে আর এক কুমিরকে ভালো বলার কোনো যুক্তি দেখিনা"

    তুলনাটা বোধায় ঠিক হলো না। এক দিকে একটা হাঙ্গর বা একটা কুমির, অন্যদিকে পুরো টি রেক্স বংশ। বা সাউরন স্বয়ং। সিনেমায় এভাবে দেখানো যেতে পারেঃ ব্যাটলফিল্ডের একদিকে ক্যামেরা তাক করলো, সেখানে একটা কুমির ল্যাজ আছড়াচ্ছে। দর্শক ভাবলো ওরে বাবা এ তো কুমির! তারপর ক্যামেরা আস্তে আস্তে ব্যাটলফিল্ডের অন্য দিকে তাক করলো, সেখানে দাঁড়িয়ে আছে পাহাড়ের মতো এক টি রেক্স। আস্তে আস্তে জুম আউট করলও, আরও টি রেক্স, আরও টি রেক্স...আকাশ থেকে দেখা গেলো একদিকে কুমিরটা একা, অন্য দিকটা কালো হয়ে আছে সারি সারি অগুন্তি টি রেক্সের পালে, আর তার পেছনে পাহাড়ের মতো এক মূর্তি, সাউরন ঃ-)
  • dc | ১৫ জুন ২০১৯ ০৮:২৩411384
  • "তাহলে এবার মমতা কেন আর ঠিক কোন কোনদিকে বিজেপির থেকে কম সাম্প্রদায়িক বা কম ডিভিসিভ, সেটা নিয়েও দু পয়সা হয়ে যাক। নাহলে ফ্রেম টা কমপ্লিট হচ্ছে না"

    আমার এক পয়সার অবদানঃ আরেসেস প্রায় সত্তর বছর ধরে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করে চলেছে। মুসলমানদের এদেশে সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রাখতে চায়। হিন্দুদের ওপরেও খাওয়া নিয়ে নানান নিয়ম চাপাতে চায়, ননভেজ ব্যান করতে চায়। কাস্ট সিস্টেম আবার ফিরিয়ে আনতে চায় (সতীদাহ ইত্যাদিও বোধায় ফিরিয়ে আনবে, সেটা নিয়ে এখনো কিছু বলেনি)। মানে ইরান বা পাকিস্তান বা আফগানিস্তানে এখন যেরকম দম বন্ধ করা পরিস্থিতি, মানবাধিকারের বালাই নেই, আরেসেস সফল হলে ইন্ডিয়াতেও সেই ভয়ংকর পরিস্থিতি তৈরি হবে। এই সুদীর্ঘ আর ডিপ লেভেলের স্ট্র্যাটেজির কাছে মমতা কিছুই নন, বড়ো জোর ডাকাত দল বলা যেতে পারে।
  • dd | ১৫ জুন ২০১৯ ০৮:১৯411383
  • তবে বুজীরা অনেকেই পথে হেঁটেছেন।

    এমন কি সুবোধ সরকার'ও (এই সময়ে) দেখলাম মোটামুটি ভাবে ডাক্তারদের সমর্থনেই বলেছেন। এটা খুবই unexpected।
  • Amit | ১৫ জুন ২০১৯ ০৭:২২411382
  • যাক গে। খাল যখন যত্ন করে কাটা হয়েছে, তখন তা দিয়ে হাঙ্গর, কুমির যে ইচ্ছে আসে আসুক। এক হাঙ্গর এর ভয় দেখিয়ে আর এক কুমিরকে ভালো বলার কোনো যুক্তি দেখিনা। নেট রেজাল্ট এক।
  • Amit | ১৫ জুন ২০১৯ ০৭:১৭411381
  • আহা তিনি তখন সাব অল্টার্ন দের প্রতিনিধি আসল বাম এ উত্তীর্ণ হচ্ছিলেন। মেগালোম্যানিয়াক নয়। একটু ভাঙচুর- টুর, ওসব ছোট্ট ঘটনা।
  • PT | ১৫ জুন ২০১৯ ০৭:১১411380
  • যারা বিধানসভা লন্ডভন্ড করা এক মেগালোম্যানিয়াককেই চিনতে পারেনি তারা বিজেপির কর্মপদ্ধতি বুঝবে কি করে?
  • Atoz | ১৫ জুন ২০১৯ ০৬:১৩411379
  • আরে আরে পুজারীজী! সকাল সকাল এসে গিয়েছেন যে!!!! বাহ বাহ। নিন মন্ত্র শুরু করুন, "ইয়া দেবী সর্বভূতেষু ...." ঃ-)
  • pujari | ১৫ জুন ২০১৯ ০৬:১০411378
  • সকাল হতেই মমতাকে গালাগাল শুরু করেছেন। এত ক্ষোভ, এত জ্বালা, এত বিষ উগরাতে থাকেন।
  • Amit | ১৫ জুন ২০১৯ ০৫:১৮411377
  • ও আচ্ছা, এতো গুলো আর দেখে ওঠা যায়নি। :) :)

    নরাধম আপনাকে কেন ভাববো ? আমি তো শুধু একমাত্র মমতা কেই নরাধম ভাবি। ওনাকে যারা সাপোর্ট করেন, প্রত্যক্ষ্য বা পরোক্ষ, হয়তো ওনারাও একদিন ডিসিলুসিওনেড হবেন। :) :)
  • Ishan | ১৫ জুন ২০১৯ ০৫:১৫411376
  • আরে আপনি আমাদের এত নরাধম ভাবছেন কেন? আমিও এই ভিডিওটাই দিয়েছি তো। :-)
  • Amit | ১৫ জুন ২০১৯ ০৪:৫১411375
  • ও, ডাক্তার পেটানোর প্রেক্ষিত এসে গেছে ? ভাগ্যিস, এই দেখছি সবে সকালে। তাহলে এবার মমতা কেন আর ঠিক কোন কোনদিকে বিজেপির থেকে কম সাম্প্রদায়িক বা কম ডিভিসিভ, সেটা নিয়েও দু পয়সা হয়ে যাক। নাহলে ফ্রেম টা কমপ্লিট হচ্ছে না।

    কাগজে যে ফ্যামিলি র সাথে ঘটনাটি ঘটলো, তাদের ইন্টারভিউ ছেপে বেরিয়ে গেলো, কিন্তু তাদেরকে পুলিশ কিছু জিজ্ঞাসাবাদ করতে পারলো কি না, কোনো উত্তর নেই ? ২০০ লোক নিশ্চয় চিৎকার করে জোর হয়নি, সুতরাং যাদেরকে ধরা হয়েছে, তাদের কল রেকর্ডস, মেসেজ চেক করে আর কারো কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না ? দুটো লরি ভর্তি করে লোক এলো, সেগুলোর সিসিটিভি তে বা কারোর থেকে নম্বর নিয়ে সেই লরি আটক করা গেলো না ? এতো কিছু যদি না হয়, তাহলে তো হয় পুলিশ সম্পূর্ণ অপদার্থ অথবা ইচ্ছাকৃত ভাবে কিছু করছে না। দুদিকেই সেটা মমতার দিকেই আঙ্গুল দেখায়। তিনি একই সব কিছুর মাথা কি না।

    একটু সাধারণ ভাবে মিষ্টি করে কথা বললে যেখানে এতটা এসকেলেট করে না, সেখানে তিনি হিরোগিরি দেখাচ্ছেন ঘুরে ঘুরে। চমকে বেড়াচ্ছেন বাঙালি - অবাঙালি দেখিয়ে। এগুলো পাগল নাই হতে পারে, সেক্ষেত্রে এগুলো তো জাস্ট শয়তানি। তো সেটা বিজেপি বা অন্য কারোর থেকে ঠিক কি কি অংশে ভালো ?
    কে জানে এটাও হতে পারে পুরোটাই ওনার চাল ছিল নিজেকে গরিবের মসিহ দেখানোর, আফটার অল প্রশান্ত কিশোর কে এতো টাকা দেওয়া হচ্ছে, একটু স্ট্রাটেজি গেম কি থাকবে না এতো হক ডাকের মধ্যে? তবে কিনা অনেক ঘুঘু স্ট্রাটেজিস্ট ও ছড়িয়ে ফেলে মাঝে মাঝে, নাহয় হিটলার রাসুয়া তে হারলো কেন। দেখা যাক এবার কোনদিকে গড়ায়।

    https://www.facebook.com/watch/?v=2220408454754678

    এই ভিডিও টা থাক ওপরে, NRS র ডক্টর দের ভার্সন কি ঘটেছিলো ওই দিন, এরা সেই সময় স্পট এ ছিল বলছে। অবপতে যে পরিবারটির ইন্টারভিউ বেরিয়েছে, জাস্ট হাত ধরে টানার মতো অতটা নিরীহ কাজের জন্য এতো কিছু কান্ড হয়ে গেছে, মনে হলো না শুনে। এগেইন এরাও সত্যি বলছে, কোনো মানে নেই, পরিবারটি সত্যি বলছে সেটাও নাও হতে পারে। কিন্তু বেসিক একটাই প্রশ্ন, লুম্পেনগিরি থামানো হবে না কেন ? কেন বার বার এই অরাজকতা চলবে আর অ্যাকশন নেওয়া হবে না ? পুলিশ কি করতে আছে ? মমতার উঠোনে কালিপূজাতে ঝাড়ু দিতে ?

    আর এই অপর্ণা সেন র ন্যাকামি অসয্য লাগছে। আপনি ওদের মা, ইনি ওদের বাপ্, তিনি ওদের বোনাই এসব ঢের হয়েছে। কোদালকে কোদাল না বলার সাহস দেখতে পারলে ফুটেজ খাওয়া জাস্ট পইন্টলেস। কারা যে এদেরকে ডাকে কে জানে ? নাকি নিজেরাই সেজেগুজে বরযাত্রী সেজে সব জায়গাতে ঢুকে পড়েন মতামত দিতে ? জাস্ট বর্থলেস।

    ও হ্যা, ঈশান দেখছিলাম কোথায় স্ট্যাটিসটিক্স দিয়েছেন তিনোরা ৩৫% সিট্ এ বিনা বাধায় জিতেছে, যেখানে ত্রিপুরাতে বিজেপি ৯৫%। এসব দিয়ে কি লাভ হয় বুঝলাম না ভয় দেখানো ছাড়া যে দেখো এরা এলে মমতার থেকেও খারাপ হবে। যখন স্ট্যাটিসটিক্স ই দেখতে হলো, তাহলে মধ্যপ্রদেশ, কর্ণাটক এসব রাজ্যে সরকার ওল্টালো কেন ? যখন মমতা গত এত বছরে বাকি সব বিরোধী দের মেরে পাট করে দিচ্ছিলো, তখন তো এতো স্ট্যাটিসটিক্স চোখে পড়ে নি।
  • S | ১৫ জুন ২০১৯ ০৩:০৯411374
  • যখন শহরের এক প্রান্তে হাসপাতালে সমস্যা বাড়ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী তখ্ন অন্য প্রান্তে বিদ্যাসাগরের মুর্তি নিয়ে শোভাযাত্রার মাধ্যমে বাঙালী-অবাঙালী ভেদ তৈরী করে ভোট বাড়ানোর চেস্টা করছেন। প্রায়োরিটি কোথায় বোঝাই যাচ্ছে।

    তিনি এসেসকেম হাসপাতালে যেতে পারলেন, অথচ সমস্যার কেন্দ্রস্থল এনারেসে যেতে পারলেন না। জুনিয়ার ডাক্তারদের বহিরাগত বলে তাদের দাবীকে লঘু করা চেস্টা করলেন। পুলিশমন্ত্রী হিসাবে পুলিশকে দিয়ে এই ঘটনার সঠিকভাবে তদন্ত ও নিস্পত্তি করার জন্য একটিও সদর্থক পদক্ষেপ নেননি।

    ডাক্তারদের ভয় ও থ্রেট দিয়ে সমস্যার সমাধান করতে চাইছিলেন। তিনি কি কি ভয়ন্কর কাজ করতে পারেন সেসব বলে চোখ রাঙাচ্ছেন। দুটো নরম কথায় যে কাজ হয়ে যায়, সেখানে মারমুখি হয়ে রয়েছেন। মুখ্যমন্ত্রী-স্বাস্থ্যমন্ত্রী-পুলিশমন্ত্রী হিসাবে সমস্যার সমাধান করার কোন ইচ্ছে আছে বলেও মনে হচ্ছে না।

    ঘোলা জলে মাছ ধরার চেস্টা করছিলেন। উনি জানতেন যে কয়েকদিন পরে ডাক্তাররা এমনিতেও কাজে যোগ দিতে বাধ্য হবেন, কারণ চিকিৎসা ব্যবস্থা জরুরী পরিষেবা। নইলে ডাক্তাররা কত বদ (এইখানে বেশ কিছুক্ষন ধরে সেই আলোচনাই হয়েছে), সেইসব বলে মার খাওয়া ডাক্তারদেরই ক্রিমিনালাইজ করে দেবেন।

    একটাই সমস্যা হয়েছে। ধর্মঘট অবধি কন্ট্রোলে ছিল। ভয় দেখিয়ে, পিটিয়ে সেসব বন্ধ করলেন। অনেক এক্সপিরিয়েন্স আছে সেই নিয়ে। কিন্তু ডাক্তারদের রিজাইন করা থেকে আটকাবেন কি করে? ইতিমধ্যে ৫০০জন ডাক্তার রিজাইন করেছেন। আরো ৫০০ জন করলে হাসপাতালগুলো অচল হয়ে যাবে। তখন চিকিৎসা দেওয়া আরো অসম্ভব হয়ে উঠবে, মার খাওয়ার সম্ভাবনা আরো বাড়বে, ফলে সেই ভয়ে বাকি ডাক্তাররাও রিজাইন করবে।

    সরকারি ডাক্তারদের মধ্যে বহুদিন ধরেই থ্যান্কলেসনেসের জন্য একটা অনুযোগ ছিল। সেটা এবারে থ্রেসহোল্ড ছাড়িয়েছে। নইলে সারা রাজ্যে এবং দেশে এইরকম স্বতস্ফুর্ত রিপল এফেক্ট হতোনা। প্রশমন করার জন্য সেলেবদের টুইট আর প্রাক্তন অভিনেত্রীর দর্শন যথেস্ট নয়। এইসব ট্রিকস ডাক্তারদের ক্ষেত্রে যে চলেনা সেটা আশা করি অনেকেই বুঝেছেন।

    এর ফলে যদি স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ বাড়ে এবং সেখানে ডাক্তারদের প্রায়োরিটির কথা মাথায় রাখা হয় তাহলে অন্তত একটা ভালো ফল হবে এই আন্দোলনের। হাসপাতালে লোকদেখানো চুনকাম আর রাণীমার পছন্দ রং করিয়ে তিনোবন্ধু কন্ট্রাকটার-প্রোমোটারদের টাকা পাইয়ে দেওয়ার থেকে যে চিকিৎসা পরিষেবা বাড়ানো অনেক বেশি জরুরী সেটা মাথায় ঢুকলেই হয়।
  • অর্জুন | ১৫ জুন ২০১৯ ০২:০৩411373
  • গ্রামের কোথাও ডাক্তাররা কাজে যোগ দিয়েছে। Quint এ দেখলাম।
  • chobi | ১৫ জুন ২০১৯ ০১:৩৭411372
  • আমি একটা ছবি আঁকতে চাই - মেষশাবকের কোলে যীশু, যীশুর কোলে দেবদূত ...

    ছেলে একটা ছবি এঁকেছে ক্লাসে, এনে দেখাল। আমার তো বেশ লাগল - মাঠের মধ্যে যেন নক্সিকাঁথার ছক, রং করলে তো আরো চমত্কার হবে। কেবল, মাঝখানে ছোট্ট গোল মত নকশাটা বুঝিনি, ভাবলুম ফলটল কিছু হবে।
    তার্পর বলে, টিচার মোনালিসা আঁকতে দিয়েছিল।
    প্রচন্ড রেগে একটা মোনালিসা বের করে বলি, কাল এঁকে রাখবি হতচ্ছাড়া। সে আরো খুশি হয়ে বলে, ঠিক আছে। এবার ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদা করব।
    ফের দেখে বুঝলাম সে পাতাজুড়ে মোনালিসার "ব্যাকগ্রাউন্ড" এঁকেছে, মাঝখানে ছোট্ট মত মুখ।

    ভিন্চিদা দিকন্সত্রাক্তেদ
  • Atoz | ১৫ জুন ২০১৯ ০১:২৩411371
  • এগুলো সব একজায়গায় করে একটা টইতে তুলে রাখছেন তো খবোধি?
  • S | ১৫ জুন ২০১৯ ০১:১৯411370
  • অবতারণা।

    ডাক্তারদের মারার কি কি কারণ থাকতে পারে, তার লিস্ট তৈরী করা হয়েছে শেষ কয়েক পাতার আলোচনায়।
  • khaise | ১৫ জুন ২০১৯ ০১:১৫411369
  • এই সেরেচে :-)
  • | ১৫ জুন ২০১৯ ০১:১৪411368
  • অবতাড়না
  • S | ১৫ জুন ২০১৯ ০১:০১411367
  • ভারতে ট্যাক্সের যে পরিমাণ টাকা মাথা পিছু স্বাস্থ্যে খরচ করা হয়, যেকোনও বেসরকারি ক্লিনিকের একটা ভিজিটেই সেই টাকা খরচ হয়ে যায়।

    দিদির অপদার্থতা এবং ডিক্টেটার সুলভ কাজকর্ম আড়াল করতে গিয়ে শেষ কয়েক পাতায় লোকজন যাসব থিয়োরির অবতাড়না করলেন, তাতে বোঝা যায় এরা মোদিভক্তদের থেকে কম ব্রেইন ওয়াশ্ড নয়। অভিক সরকার আপনাদের সঠিক প্রতিপক্ষ।
  • Ishan | ১৫ জুন ২০১৯ ০০:৫২411366
  • অজানা থাকবে কেন। তাহলে “কতটা মূল্য দিচ্ছি” তে ওটাও ঢুকবে। এই তো।
  • S | ১৫ জুন ২০১৯ ০০:৫০411365
  • সরকারি পরিষেবার মুল্যঃ কর
    বেসরকারি পরিষেবার মুল্যঃ কর + পরিষেবার মুল্য

    কর দেওয়াটা এক্ষেত্রে সান্ক কস্ট। যেখানেই যান না কেন, দিতেই হবে। এইটা খুব সাধারণ অর্থনৈতীক জ্ঞান। পিকেটি-চমস্কি নিয়ে আলোচনা করার আগে এইসব সাধারণ ব্যাপার স্যাপার গুলো জানা থাকলে ভালো হয়।
  • Ishan | ১৫ জুন ২০১৯ ০০:৪৩411364
  • সরকারি পরিষেবার মূল্য মোটেই সস্তা নয়। করদাতারা মূল্যটা দিয়ে থাকে। সমস্যা হল করদাতারা পয়সা দিচ্ছি ভাবেনা।
  • S | ১৫ জুন ২০১৯ ০০:৩৮411363
  • আমি আবার পরিষেবা দেওয়ার সময় কতটা মুল্য দিচ্ছি সেটাও দেখি। ১০০০ টাকা দিয়ে যে পরিষেবা পাবো, ৫০ টাকা দিয়েও সেই পরিষেবা চাইতে গেলে সমস্যা আছে। কলকাতার বেসরকারি ক্লিনিকগুলোতেও আমার অভিজ্ঞতা খুব ভালো কিছু না। সেখানেও বহু লোকেদের হাবভাব কথাবার্তা এমন মনে হয় যেন বিনা পয়সায় কাজ করাচ্ছি। অন্যান্য জায়্গার কথা আর নাহয় নাই বললাম। ব্যাঙ্গালোরে ডাক্তার খুব খুব ভালো। ওটা বোধয় দক্ষিন ভারতের সর্বত্রই।
  • lcm | ১৫ জুন ২০১৯ ০০:৩১411362
  • PM, S -- ক্যাপিট্যাল গেইন ট্যাক্স সংক্রান্ত তথ্যের জন্য ধন্যবাদ। আর একটু ডিটেইলসে পরের বছর জানার ইচ্ছে আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত