এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | ১৫ জুন ২০১৯ ১৩:৩৪411418
  • তা একটু করি। আস্বীকার করছি না। যেমন ডিডি দা ন্যাড়াও বাবু ও করেন। কিন্তু জেনেরালি করি। আপনাকে আলাদা করে পা টানিনি কখনো। ঈশান কে এক আধ বার টেনেছি মানছি, খসরা নিয়ে ঃ)

    "নাহলে ঐ গুরুতে বসে ঈশান বা পাই আমাদের কাউকে পেঁচিয়ে পেঁচিয়ে আক্রমণ করার ভার্বাল ডায়রিয়াই সার।"-- এটা আমার নেচার নয় বলেই মনে হয়। তবু যেহেতু অপনার মনে হয়েছে, ভবিষ্যত সতর্ক থাকবো
  • | ১৫ জুন ২০১৯ ১৩:১৩411417
  • @পিএম
    আপনার ১০.০২ পোস্ট আমারটা পোস্ট হবার পরে দেখেছি। কাজেই সেই প্রসংগে লেখা নয়।

    তবে আক্রমণ বললে আক্রমণ, খোঁচানো বললে খোঁচানো তো আপনি করেন। সংগে সংগে স্মাইলি এঁকে ব্যপারটা হালকা দেখাবার চেষ্টা করেন।
  • র২হ | ১৫ জুন ২০১৯ ১২:৪৩411416
  • বিশ্বজোড়া চিকিৎসকদের এই সলিডারিটি উদাহরণযোগ্য।

    ড. কাফিল খানের সময়ও যদি এমনটা দেখা যেতো...

    আর ড. পায়েল তদভি। অবশ্য ওখানে তো সর্ষের মধ্যেই।
  • b | ১৫ জুন ২০১৯ ১২:২২411415
  • আরে না না। মমতা পাওয়ারে এলে অনেকের অনেক স্বপ্ন ছিলো। খসড়া চিঠি ইত্যাদি। গুড গবর্নেন্স। মমতা সবাইকে ডজ দিয়ে বেইরে গেছেন। তারপরে স্বপ্নভঙ্গের ইতিহাস।
    মমতার ডজের একটা ভিডো এখানে দিলাম।
  • PM | ১৫ জুন ২০১৯ ১০:৪৬411414
  • দ কি আমাকে বল্লেন ? কেনো বল্লেন ?
  • | ১৫ জুন ২০১৯ ১০:১৭411412
  • ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের পর পরই নবগ্রাম কানাইপুর সংলগ্ন অঞ্চলে একটা শাখা গড়ে উঠেছিল। শুনেছি আগেই গড়ে চুপচাপ ছিল, এইসম্য হঠাৎ লকলকিয়ে ওঠে। উমা ভারতী আর সাধ্বী ঋতাম্ভরার ( এ দুটো কোথায় উবে গেল!) বক্তৃতার ক্যাসেট চালিয়ে প্রচার করত। করত মানে মাস ছয় সাত করেছিল এদিক ওদিক। প্রথম দিকে খুবই ঘন ঘন। বিশেষ করে করাতীপাড়ার আশেপাশে বক্স লাগিয়ে বাজাত।

    তো সেইসময় এলাকার সিপিএম আর কংগ্রেস প্রায় মিলেমিশেই (তখনো ওদিকে কিছু গান্ধিবাদী কংগ্রেসী, বেশ বয়স্ক মানুষ ছিলেন) ছোটখাট পথসভা ইত্যাদি করে ব্যপারটা কন্ট্রোলে আনে। কিছু অফলাইন ধমক টমকও হয়ত দেওয়া হয়েছিল। তবে শাখাটা কিন্তু উঠে যায় নি। সময় সুযোগ পেলে ফুসুর ফুসুর করে বিদ্বেষ ছড়াতই। ২০০৪ এর পরেও বেশ দমে গেছিল, আবার শুন্বায দশকের শেষ থেকে বাড়ে বলে শুনেছি। ততদিনে আমি অনেকদিনই বাড়িছাড়া, ফলে নিজের চোখে আর তেমন কিছু দেখি নি।

    তো এই শাখাটির এক উৎসাহী সদস্য আমাদের পারিবারিক পরিচিত। কাজ করতেন রাইটার্সে। মাসে অন্তত একটা শনি রবি তিনি বাইরে যেতেন শাখার প্রচারার্থে, কালিমন্দির স্থাপনের উদ্দেশ্যে। প্রায় সর্বদাই সেসব অঞ্চল দেখা যেত গঙ্গার দুইপারের মুসলমান প্রধাআন এলাকাগুলোর আশেপাশে।

    যারা ভাবছেন যে পশ্চিমবঙ্গে আগে শাখা ছিল না, তাঁরা নেহাতই গম্বুজবাসী। ছিল এবং ১৯২১ থেকে এরা লক্ষে স্থির। ২০১১র পরে দ্রুতগতিতে বাড়ে তার অন্যতম প্রধান দুটো কারণ ১) বিজেপীর ফান্ডে টাকার ফ্লো বাড়া আর ২) মমতার সেটা ব্যালান্স করার চেষ্টায় এবং নিজস্ব ধান্দাবাজিতে জামাতিদের প্রশ্রয় দেওয়া।

    একই সাথে সৌদির টাকা ঢোকা বন্ধ করা ও শাখার ফান্ডিং বন্ধ করার মত শক্ত প্রশাসক নেতানেত্রী কাউকে পাওয়া গেলে তবেই সম্ভব। নাহলে ঐ গুরুতে বসে ঈশান বা পাই আমাদের কাউকে পেঁচিয়ে পেঁচিয়ে আক্রমণ করার ভার্বাল ডায়রিয়াই সার।
  • PM | ১৫ জুন ২০১৯ ১০:০২411411
  • পঃবঃ এ সাম্প্রদায়িকতা ক্যালকাটা কিলিঙ্গ, নোয়াখালি দঙ্গার সময় ও গেরে বসতে পারে নি। শ্যামা প্রসাদের মর বড় নেতা, এখনে কল্কে পাননি।

    খন তার থেকে কি বড় ঘটনা ঘটল যে সবাই সাম্প্রদায়িক হয়ে গেলো ? আমিত শাহ কি বাঙ্গলার প্রেক্ষিতে শ্যামাবাবুর চেয়ে বড় নেতা ? ২০০৬ থেকে বয় বাঙ্গলা জ্বলছিলো, সিদ্দুল্লা ইত্যাদির প্ররোচনা সত্ত্বেও হিন্দুরা পোলারসিস্ড হয় নি। ততকালীন ক্ষমতাসীন দল সেই চেষ্টাও করে নি।

    ২০১১ সালে বাম সরারের অবসানের পর বহুদিন পঃবঃ ঘুরে যোগেনদ্রা যাদব একটা অর্টিকল লিখ্হেছিলেন, যে বামেদের হার কৃষক ভোট কমার হন্যে হয় নি, হয়েছে সংখ্যালঘু
    ভোট ড্রাস্টিক ভাবে কমার জন্য। আর্টির কাছে এই খবর ছিলো না বলছেন ?
    ই পরিস্থিতিতে নন্দীগ্রাম এ সাম্প্রাদায়িক অ্যাঙ্গেল আনতে এই সিএম এর কতক্ষন লাগতো?

    পঃবঃ বর্তমানের সম্খ্যাগুরু সাম্প্রাদয়িকতার ঢল আসলে সরকার দ্বারা পৃষ্ঠপোষিত সাম্প্রদায়িকতার অ্যান্টিথেসিস ছাড়া আর কিছু নয়।

    আন্য রাজ্যের সাথী এর তুলনা হয় না। কেরলের মানুষের জিন এ নোয়াখালী, ক্যালটা কিলিঙ্গ এর স্মৃতি নেই, এতকাল ধরে পুর্ব বাঙ্গলা থেকে উত্খাত হওয়া মানুষের দেশ ভাগের স্মৃতি প্রজন্মান্তরে পোষাও নেই উত্তর প্রদেশে।

    পঃবঃ ২৮ % সংখ্হালঘুর রাজ্য আর ঐতিহাসিক কারনে সাম্প্রদায়িককতা র জমি এখানে তৈরী। হুধু এতকাল সার জল পায় নি নিয়মিত বাম ওষুধ দেওয়া হয়েছে তাই পার্থেনিয়াম জন্মায় নি। এখন সরকারী পলিসি নিয়মিত সার জল দিচ্ছে, বম্পন্থী অ্যান্টিডোট বহুকাল বন্ধ। আসুখ এখন মহামারী হয়ে গেছে।

    দেশে বহু লোকের সাথে কথা বলে যা বুঝেছি চেন রিয়াকসন গত ৮ বছরে ক্রিটিল্যাল মাস পেয়ে গেছে। খন শুধু মহেন্দ্রক্ষনের অপেক্ষা। ঃ(

    উপি, মহারশ্ট্রে কাল বিজেপি বাজে পারফর্ম করলে নতুন সরকার আসবে। কিন্তু পঃব ঃ এ এই পরিবর্তন বহুকালের জন্য ইর্রেভার্সিবল হতে চলেছে বলে আমার ধারনা ঃ(

    বাম্পন্থীদের হতাশ হতে নেই। মানুষের শুভ বুদ্ধির জয় হবে আমি ভুল প্রমানিত হব এটাই কামনা
  • দর্শক | ১৫ জুন ২০১৯ ১০:০১411410
  • কাল সাধনা নিউজ আলোচনায় ড: পুণ্যব্রত গুন বললেন নীল সাদা বিল্ডিং সুপার স্পেশালিটি নামে অথচ ভেতরে ইনফ্রা নেই, আর 25 লাখ জনতার টাকা ওনার নয়,এবং ওই টাকায় শুধু ছাত্রদের ক্লাসরুমে পড়ানো না, হাতে কলমে প্রফেসর শিক্ষক ও ডাক্তারি ছাত্রদের রোগী দেখা হয় তার হিসেব টাও ধরবেন।একটা চেকআপ ঠিক মত করতে ১৫ মিন লাগা উচিত দু ঘণ্টায় ৪০০ রুগী দেখতে হলে টা সম্ভব?
  • Du | ১৫ জুন ২০১৯ ০৯:৫৮411408
  • টিভি দেখে মনে হয় এই কুসংস্কার ছড়ানো কথাবার্তা তো একেবারে আইডিয়াল জলসার। আমরা ছোটবেলায় দেখেছি একেবারে অন্য সংস্কৃতি দুরদর্শনে।
  • S | ১৫ জুন ২০১৯ ০৯:৫৮411409
  • ধুর খ দা যে কি বলেন? ইমেজ টিমেজ আবার কোথায়? সেতো তিনি মন্চে দাঁড়িয়ে একটা হনুমানকে দেখে হনুমান চালিশাও পাঠ করে ফেলেছিলেন। ওসব দিয়ে সামান্য ভোট এদিক থেকে ওদিক করা যায়।

    পস্চিমবঙ্গে দিদির ঘোষিত মাইনরিটি নীতি হলো "যে গরু দুধ দেয়, তার লাথি খাওয়াও ভালো"। সেইটা নিয়ে ক্ষমতা থাকলে একটা পোবোন্ধো লিখুন না।
  • | ১৫ জুন ২০১৯ ০৯:৫৫411406
  • রাজ‍্য এই জিনিস টা খুব সুইট, রাজ‍্যে র প্রয়োজনে প্রায় সবই করা যায়।
  • Amit | ১৫ জুন ২০১৯ ০৯:৫৫411407
  • সে মমতাকে যার যা ধারণা, কিছু বলার নেই তাতে। আমি নিজে বেশ কিছু লোকজনের সাথে কথা বলে যা শুনি লুম্পেনইজাসন টাও একটা বড়ো কারণ। ের কেও আরএসএস ভক্ত নয়, তবুও বিরক্ত মমতার ওপর।

    আইনের শাসন বলে একটা বেসিক, সভ্য জিনিস পব তে এক্সিস্ট করলে এতদূর গড়াতো না সাম্প্রদায়িকতা। যাক গে, এটা নিয়ে আর টানার ইচ্ছে নেই। গোল গোল ঘোরায় হবে।
  • | ১৫ জুন ২০১৯ ০৯:৫২411405
  • বিকাশ ভট্টাচার্য র ভোট করতে গিয়ে দেখলাম মুসলমান রা বললেন উনি খারাপ কারন উনি মোল্লা দের টাকা পাওয়া বন্ধ করা র মামলা করেছেন, হিন্দু রখ বললেন ও তো গরু খেয়েছে, ক ই মুসলমান কেউ শুয়োর খেয়েছে? আর সিপিএম এর বন্ধুরা অনেকেই বললেন আড়ালে খায় খাক সামনে কেন খেলো, সকলেই রেনেসাঁ বাঙালি
  • LF | ১৫ জুন ২০১৯ ০৯:৪৯411404
  • কে যেন 1998 থেকে 2006 অবধি বিজেপির সাথেই সরকারে থাকতো,ভোট জোট করতো ?
  • | ১৫ জুন ২০১৯ ০৯:৪১411402
  • মমতার মুসলিম আ্যপিজমেন্ট হিসেবে দুটি জিনিস পরিচিত, একটা হলো মুয়াজ্জিন দের ভাতা, আরেকটা হল নমাজ পড়া র ইমেজ বা ঐ কানে র পেছনে দেওয়া ঘোমটা। প্রথম টা র‍্যাঙ্ক অসাংবিধানিক, এটিকে ম‍্যানেজ দেবার জন্য পুরোহিত সম্মেলন, ভাসান কার্নিভাল, এসব করতে হয়েছে। কিন্তু যে বাঙালি মা দুগ্গা র প্রতি মার সামনে ছল ছল নেত্র মুসলমান মানুষ, বা মুগধ মুসলমান বাচ্চা দেখে খদগদ হন, তাঁরা একটা মুখ‍্যমন্ত্রী র কানে র পেছনে মাথার কাপড় দেখে চমকে গিয়ে বিজেপি কে ভোট দিয়ে দিলেন, যাঁরা পুজো কমিটি তে কংগ্রেস তৃণ দেখতে অবাক হন না, যাঁদের কাছ সুভাষ দা তারাপীঠ গেলে প্রকৃত বাঙালি হয়ে ওঠেন তার আগে অব্দি লুম্পেন থাকেন তারা যাস্ট মজরিটারিয়ান ন‍্যারেটিভে অভ‍্য‍্যস্ত বাঙালি হিন্দু মাত্র, কি খর করা এটাই আমাদের সচেতন তার ইতিহাস।
  • Du | ১৫ জুন ২০১৯ ০৯:৪১411403
  • হ্যাঁ ডিডিদা সেই তো ভাবি এ কি বেসরকারীকরনের জন্যই কি?
    সেন্টারে আছে বলে এখন রমরমা বেশি।

    কিন্তু আমি শুধু পব সম্পর্কেই বলছি। পবকেই বিজেপির হাত থেকে বাঁচানোর কথা হচ্ছে কিনা। বড়ই দেরীতে হচ্ছে।
  • saikat | ১৫ জুন ২০১৯ ০৯:৩৩411401
  • কোর্টকেই বলবে, আপনারাই বলুন এরপর কী করব।
  • saikat | ১৫ জুন ২০১৯ ০৯:৩২411400
  • সোমবার, গরমেন্ট কোর্টে গিয়ে বলবে; চেষ্টা করেছিলাম, ডেকেছিলাম, ওরা আসেনি।
  • Amit | ১৫ জুন ২০১৯ ০৯:২০411399
  • বাকি ইন্ডিয়াতে, নর্থ স্টেট গুলোতে আরএসএস বহু বছর ধরে একটিভ। কিন্তু পব তে ওপেন সাম্প্রদায়িকতা এভাবে দেখা যায়নি আগে। চাপা নিশ্চয় ছিল। কিন্তু মমতা এসেই যেরকম নির্লজ্জভাবে ভোট ব্যাঙ্কের পলিটিক্স শুরু করেছিলেন, সেটাই বিজেপির জমি তৈরী করেছে এ রাজ্যে। তখন কিন্তু কোনো বুজির সাহস হয়নি ওনাকে আঙ্গুল দেখানোর। তেনারা তখন নব্য বাম আবিষ্কার করছিলেন।

    এখন জাস্ট টু লেট্।
  • | ১৫ জুন ২০১৯ ০৯:১৭411398
  • ন‍্যাড়ার ললকারিত অপমানে ডিডি দার অমিত শা প্রেম আবার জেগে উঠেছে।
  • dd | ১৫ জুন ২০১৯ ০৯:১২411397
  • সাধের পচ্চিম বংগে না হয় কল্লোল খাল কেটে দিয়েছিলো। মানলাম।

    তো বাকী রাজ্য গুলিতে কী ভাবে বিজেপি এগোলো ? ইভিএম, প্রশান্ত কিশোর, গ্রহের ফের.... সব কিছুই হতে পারে। কিন্তু খাল তো ছিলো না।
  • dd | ১৫ জুন ২০১৯ ০৯:০৪411396
  • এটা দু'কে, "তৃণ যুগে বিজেপির ভোট বাড়ার সময়ই চিন্তাটা হওয়া উচিত ছিল"

    আরে বিজেপি তো সারা ভারতবর্ষেই জাঁকিয়ে বসেছে। শুধুই পচ্চিম বংগেই না কি?

    এর আগেও ছিলো - কেন্দ্রে। আর বিভিন্ন রাজ্যে। সে সব যায়গায় তো বাম (মানে সিপি এম) আদৌ ছিলো না। তৃণমুলোও নয়।
  • dc | ১৫ জুন ২০১৯ ০৯:০২411395
  • আরে শুধু টি রেক্স নাকি? আপনারা আসল লোকটাকেই বাদ দিচ্ছেন। সাউরন!
  • | ১৫ জুন ২০১৯ ০৯:০০411394
  • ক্রমশঃ যা অবস্থা ডিসি এবং টি রেক্স একসাথে লিখিত আ্যপলোজাইস না ক‍্যলে ডঃ পুলুশ মমতা কেউ ই কাজে ফিরবে না।
  • Du | ১৫ জুন ২০১৯ ০৮:৫৭411393
  • টু লেট।
    রামধনু জোটকে বাম আমলে ইগ্নোর করা বা লেফটের সাথে বিজেপির প্যারালাল টানা তো বাদই দিলাম। তৃণ যুগে বিজেপির ভোট বাড়ার সময়ই চিন্তাটা হওয়া উচিত ছিল। তখন হাসিঠাট্টা করে হঠাত টিরেক্স দেখতে পেলে হবে?
  • dc | ১৫ জুন ২০১৯ ০৮:৪৭411392
  • যাকলা আরেসেস তো অবশ্যই সাম্প্রদায়িক! কতোবার লিখেছি। খ দা উপমাটা বুঝলেন না? ওটা ড্রামাটিক এফেক্টের জন্য ঃ-)
  • dc | ১৫ জুন ২০১৯ ০৮:৪৬411391
  • অবশ্যই সত্যি। সততার ভাবমূর্তি বানানোর সময়ে সঙ্গে সুমনের সেই সব হেঁহেঁ মার্কা কমেন্ট ভোলা যায় নাকি? আর কাকদাদু আর অন্যান্য বুজি দের বক্তব্য? সেজন্যই তো আগের দিন বল্লাম মমতা ওই সময়ে বুজি স্পেসটা ঘেঁটে দিয়েছিলেন।

    এরকম সব স্বপ্ন আমি প্রায়ই দেখে থাকি। হলিউডের দুর্ভাগ্য যে আমাকে মিস করলো :d
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত