এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ১৬ জুন ২০১৯ ০৯:০০411450
  • অরুণাভ ঘোষের কথা আগে একদম ভাল লাগতঁ না। কিন্তু এই অনলাইন চ্যানেলে এখন উনি বর্তমান রাজনৈতিক বিষয়ে অনেক বক্তব্য রাখেন। এই আলোচনাটা কিন্তু ভাল লাগল।

  • Du | ১৬ জুন ২০১৯ ০৮:৫৯411449
  • আবার পড়তে হবে? টিভিতেও দেখালো তিন ঘন্টা ধরে। বিশ্বাস করলে তবে তো ভালো লাগা মন্দ লাগা।
    প্রতি কথায় যে গেম খেলে চলেছে।
  • dd | ১৬ জুন ২০১৯ ০৮:৫০411448
  • টেলেগ্রাপ পত্রিকায় মমতার পুরো বয়ানটা দিয়েছে। পড়ে পছন্দই হোলো। আপনেরাও পড়তে পারেন।

    https://epaper.telegraphindia.com/imageview_276039_165343744_4_71_16-06-2019_9_i_1_sf.html

    কিন্তু ডাক্তাররা দেখছি মমতার সাথে মমতার মতনই ব্যবহার করচে। শেষটায় ঢোঁক গিলতে হলে জমবে না।
  • অর্জুন | ১৬ জুন ২০১৯ ০৮:৪৬411447
  • @S 'দিদি এটা জানেন যে দুয়েকদিন পর ডাক্তাররাই পেশেন্ট দেখতে শুরু করবে মানবিকতার খাতিরে। আর বেশি গন্ডগোল হলে লোকে ডাক্তারদের উপরই রেগে যাবে। তখন ঝামেলা আরো বাড়বে। অরাজকতার মধ্যে তিনোদলই যে সবথেকে বেশি লাভবান হন,....'

    যথার্থ পর্যবেক্ষণ। কিন্তু তৃণরা কতটা 'লাভলান' আর হবে, সন্দেহ আছে আমার! ছবিটা বেশ পরিষ্কার।

    কাল শুনলাম এবার দুর্গাপুজোয় এবার নাকি মাছ, মাংসের বাজার বন্ধ রাখার ডাক দেবে বিজেপি এবং এই নিয়ে মারামারি, কাটাকাটি হোক, সেটাই ওরা চায়।
  • S | ১৬ জুন ২০১৯ ০৮:৩৬411445
  • ইচ্ছা করেই খেলাটা গড়ানো হচ্ছে। প্রতিদিন নতুন নতুন উস্কানিমুলক কথাবার্তা কে বলছেন সেটা তো স্পস্টই দেখছি আমরা। আর রাজ্যের সবথেকে বড় মিথ্যাবাদী কে, সেতো আমরা জানিই। তার সঙ্গে জুড়েছে মিথ্যা বাজার পত্রিকা (ইন্টারভিউর ঘিয়ের গন্ধ এখনও যায়নি)।
  • Ishan | ১৬ জুন ২০১৯ ০৮:৩৬411446
  • ওদিকে ছাত্ররা প্রেস কনফারেন্স করে বললেন দেখলাম, আমরা তো কোনো প্রতিনিধি পাঠাইইনি, উনি দাবী জানলেন কীকরে?

    এটা কী হচ্ছে বোঝা মুশকিল।
  • অর্জুন | ১৬ জুন ২০১৯ ০৮:২৭411444
  • গুড মর্নিং

    @এলা, আমারও তাই মনে হয়েছে। সাংবাদিকদের মধ্যে সেন্সিবিলিটি অবশ্য আশা করাটা ভুল। Strikeরত ডাক্তারদের একটা স্লোগান হল 'ইয়েলো জার্নালিজম হায় হায়'। তবে ভিডিওটা খুব শক্তিশালী। কি দারুণ বক্তব্য রাখলেন মহিলা।

    'ডাক্তার দের স্ট্রাইক নিয়ে এতো কথা চলছে, কিন্তু ঘটনা ঘটার ৫-৬ দিন পরেও আর একটাও কোনো লুম্পেন এর এরেস্ট হওয়ার খবর নেই।' @অমিত-বাবু, প্রথম থেকেই হিন্দু মুসলিম কার্ড খেলা হয়েছে বা চেষ্টা হয়েছে। বিজেপি যে খেলায় নামেনি সেটায় অবাক হচ্ছি। নাকি নেমেছে! 'উনি' একটু মাথা ঠাণ্ডা করলে ব্যাপারটা এত গড়াত না।
  • dc | ১৬ জুন ২০১৯ ০৮:১৪411443
  • আজ খবরে পড়লাম দিদি নাকি ডাক্তারদের দাবী মেনে নিয়েছে কিন্তু ডাক্তাররা আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে!
  • pi | ১৬ জুন ২০১৯ ০৮:১০411442
  • "কিন্তু ঘটনা ঘটার ৫-৬ দিন পরেও আর একটাও কোনো লুম্পেন এর এরেস্ট হওয়ার খবর নেই। "

    এগুলো কি না জেনে বলা না, জেনেশুনেই তথ্যবিকৃতি?

    মিডিয়াতে তো সমানেই দেখিয়ে যাচ্ছে ধৃতদের আরো কড়া কড়া ধারার দেওয়ার আর্জি, আদালতে পুলিশের আবেদন মঞ্জুর ইত্যাদি!
  • Ishan | ১৬ জুন ২০১৯ ০৮:০৮411441
  • হোয়া ইউনিভার্সিটি? মনে হয় ওই চক্করে না পড়াই ভাল।
  • Ela | ১৬ জুন ২০১৯ ০৭:৫৯411440
  • @অর্জুন, আপনার দেওয়া ভিডিওটা খুব সময়োপযোগী। তবে রিপোর্টার এত নাম-ধাম ইত্যাদি প্রশ্ন না করলেও পারতেন। যা দিনকাল তাতে ভদ্রমহিলার নিরাপত্তা নিশ্চিত করাটা প্রায়োরিটি হওয়া উচিত।
  • S | ১৬ জুন ২০১৯ ০৬:৫২411439
  • এসব তো প্রশান্ত কিশোরের এমো বলে মনে হয়্না। তাছাড়া ওকে পয়সা না দিলে একটা ইঁটও সড়িয়ে দেখবে না।

    দিদি এটা জানেন যে দুয়েকদিন পর ডাক্তাররাই পেশেন্ট দেখতে শুরু করবে মানবিকতার খাতিরে। আর বেশি গন্ডগোল হলে লোকে ডাক্তারদের উপরই রেগে যাবে। তখন ঝামেলা আরো বাড়বে। অরাজকতার মধ্যে তিনোদলই যে সবথেকে বেশি লাভবান হন, সেটা তিনি জানেন। তাই এটা দিদির প্ল্যান বলেই মনে হচ্ছে। মুশকিল হলো ভোটে খারাপ ফল করে তিনি ভুলে গেছেন যে তিনিই প্রশাসনের মাথা, নিজেকে বিরোধী নেত্রী ভাবছেন বোধয়। ঃ))
  • Amit | ১৬ জুন ২০১৯ ০৬:৪২411438
  • হোয়াটস্যাপ এ ঘুরে বেড়াচ্ছে, পুরো টাই প্রশান্ত কিশোরের প্ল্যান। মম ব্যান নিজেই চাইছেন এই ডাক্তার ধর্মঘট নিয়ে একটা মেজর দাঙ্গা হাঙ্গামা হোক। তারপর ৩৫৬ লাগানো হলে তিনি শহীদ সেজে ভোট চাইতে যাবেন। অলরেডি ২৮ % সংখ্যালঘু ভোট তিনি গুনে রেখেওছেন, তার জন্য কোনো লুম্পেনদের এরেস্ট করাও হবে না দেখাতে যে দিদি গরিবের মসিহ। এদিকে বাঙালি অবাঙালি আবেগ তুলে যদি আরো কোনো মতে ১০-১৫% জুটে যায় আর তিনোদের নিজের ডিকেটেড ভোট এর ২০% পেলেও সব সুদ্ধু ৪৫-৫০ % হয়ে যাবে। তাতেই কেল্লা ফতে।

    যেটা আশ্চর্য লাগছে গত ২-৩ দিন ধরে বিজেপি একবার ও সেকশন ৩৫৬ লাগানোর কথা বলছে না। অথচ তার কদিন আগে সন্দেশখালি র ঘটনায় পুরো হাঙ্গামা চলছিল। পুরো বিরোধী দল গুলো দায়সারা স্টেটমেন্ট দিয়ে ছেড়ে দিচ্ছে।

    অনেক কিছুই ঘটছে হয়তো পেছনে। মাঝের থেকে বাচ্চা ছেলে মেয়ে গুলো বলির পাঠা না হয়ে যায়।
  • Amit | ১৬ জুন ২০১৯ ০৩:০৫411437
  • ডাক্তার দের স্ট্রাইক নিয়ে এতো কথা চলছে, কিন্তু ঘটনা ঘটার ৫-৬ দিন পরেও আর একটাও কোনো লুম্পেন এর এরেস্ট হওয়ার খবর নেই। মব এর ১০০-২০০ জনের জায়গায় ৫ জন কে নাকি ধরা হয়েছিল, তারপর সব নীরব।

    ইচ্ছাকৃত নাকি অপদার্থতা, খোদাই জানেন। আর হয়তো মমব্যান। মাঝের থেকে একটা বাচ্চা ছেলের জীবন নষ্ট হলো মমতার ভোটের জন্য।
  • অর্জুন | ১৬ জুন ২০১৯ ০১:২৪411436
  • এটা শেয়ার না করে পারলাম না।

  • অর্জুন | ১৬ জুন ২০১৯ ০১:১১411435
  • 'তিনো আর বিজেপির মধ্যে বাছতে বলা হলে আমি পাঁচবারের মধ্যে পাঁচবারই তিনোকে বেছে নেব। কারন বিজেপির পেছনে আছে আরেসেস, যারা ভয়ংকর। তিনো আর আরেসেস এর কোন তুলনাই হয়না।'

    'আমি কেন জিগাতে যাবো?এন আর সি যারা চালু করেছে,তাঁদের কে, কারা ভোট দিয়েছেন,তাঁদের জিগান।
    তবু ও একটা কথা বলি,বিজেপি গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটে জিতে ক্ষমতায় এসেছে।তাঁদের সেই সম্মান টুকু প্রাপ্য।
    ওঁদের পজিটিভ সাইড গুলো দেখতে হবে।রাজ্যেও বিজেপি বিরোধিতা, গণতান্ত্রিক উপায়ে করতে হবে।উহা সাম্প্রদায়িক বলে চেঁচালে চলবে না।
    বিজেপির মধ্যে কেন্দ্রে,যাঁরা একটু বিচার বিবেচনা করে থাকেন,তাঁদের সঙ্গে সু সম্পর্ক রাখাটাই রাজ্য সরকারের পক্ষে বিবেচনার কাজ।
    অনেকটা নবীন পটনায়েক স্টাইলে।
    কেন্দ্রেও খুব দুর্বল বিরোধী পক্ষ,পুরো ভারতীয় গণতন্ত্রের পক্ষে ভালো নয়।
    রাজ্যে মেইন যেটা ইস্যু তা,হলো সম্প্রীতি বজায় রাখা আর ভয়ের পরিবেশ মুক্ত রাখা।এটা রাজ্য সরকারকে করে দেখাতেই হবে।নয়তো আবার লুপে পড়ে যাবে।'

    @dc আর smর এই দুটো কমেন্ট খুব ভাল লাগল।
  • Du | ১৫ জুন ২০১৯ ২১:৫৫411434
  • মমতার রাস্তাতেই চলেছে বিজেপি। পুলিশ তল্লাশি করাতে ব্যবসায়ীরা বন্ধ ডাকছে, বিজেপি তাদের ব্যাক করছে বা লিড করছে। ধুন্ধুমার করছে।
    আর মানুষ তাদেরই পেছন যাচ্ছে।

    আর আছে গভর্নমেন্টের টাকা। যে সরকারে থাকবে তারই কর্মযজ্ঞ আর সেই মাই বাপ।
  • PM | ১৫ জুন ২০১৯ ২১:১৪411433
  • একটা ছোট্টো কৌতুহল। ঈশান, পাই আর দ এর মধ্যে সিমিলরিটি কি ? দ কেনো এদের এক ব্রাকেট এ রাখলেন ?
  • saikat | ১৫ জুন ২০১৯ ২০:৩৭411432
  • বোধি কথাগুলো শুধু শুনল, কিছু বলল না ?
  • র২হ | ১৫ জুন ২০১৯ ২০:২৪411431
  • ওঁকে টানিনি।

    জাত ধর্ম দেখেন এমন ডাক্তার যে আছেন ড. পায়েল তদভির সিনিয়ররা তার প্রমাণ, এটা বলছিলাম।

    ব্যতিক্রম অসংখ্য আছেন, গুরুতেই নিয়মিত বা অনিয়মিত লেখেন এমন একাধিক আছেন যাঁদের সহমর্মিতা, পেশাদারী দায়িত্ববোধ, সহানুভূতি ইত্যাদি নিয়ে কেউ প্রশ্ন তোলার কথা ভাবতেও পারবে না।

    কিন্তু যে কোন পেশার মত এখানেও অনেক রকম মানুষ আছেন, ভালো মন্দ কোন কিছুতেই জেনারালাইজ করে লাভ নেই।
  • LF | ১৫ জুন ২০১৯ ২০:০০411430
  • হয়ত ড: রেজাউল করিম কে চেনেন না। আমি যা জানি বলি। অত্যন্ত গুণী ডাক্তারবাবু যিনি সরকারী হাসপাতালে চিকিৎসা করে এসেছেন কর্মজীবনে,গরীব দের বিনা পয়সায় চিকিৎসা করেন ব্যক্তিগত ভাবে, প্রচার বিমুখ বামপন্থী, স্বাস্থ্য আন্দোলনে জড়িত।এবার ইলেকশনের আগে পদত্যাগ করে সিপিএম প্রার্থী হয়েছিলেন। প্লিজ ধর্ম জাত এসবের ক্ষুদ্রতার মধ্যে ওকে নাই বা টানলেন।
    যারা অন্য কিছু জানেন বলুন
  • Du | ১৫ জুন ২০১৯ ১৮:৩৫411429
  • ডাক্তার কেনো টিচার, ব্যাংককর্মী কোনকিছু হয়েই মার খেয়ে কাজ করা যায় না। আর ওরা তো কাজ করার জন্য খুব সামান্যই চাইছেন - মুখ্যমন্ত্রী সেটা করতে পারছেন না কেন? সরকারী স্বাস্থ্যব্যবস্থার সামগ্রিক দায়িত্ব তো ওনার।
  • Du | ১৫ জুন ২০১৯ ১৮:৩১411427
  • মহারানী এত গুন্ডা কন্ট্রোলের ক্ষমতা নিয়ে হাসপাতালের হেল্পার গোছের কর্মীদের কাজ করাতে পারবেন বলে আশা করেছিলাম সত্যি~ই কিন্তু তেনার সকল প্রতাপ বিরোধিতা দমন করার জন্য।
    কালকে বললেন চন্দ্রিমা স্বাস্থ্যমন্ত্রী। যা খুশি মিথ্যেকে সত্যি র মত বলা এ মানে অদ্ভুত।
  • র২হ | ১৫ জুন ২০১৯ ১৮:৩১411428
  • ‘কখনো দেখেছেন, ডাক্তাররা ধর্মীয় বিভাজন করেন?‘
    পায়েল তদভি’র ঘটনায় তাঁর সহকর্মীরা ডাক্তারই ছিলেন।

    ‘ডাক্তার’ কোন সমসত্ত্ব পবিত্রতর প্রজাতি নাকি?
  • মানিক | ১৫ জুন ২০১৯ ১৭:২৯411426
  • তর্কের সময় একটু ঠেস মারা হয়েই থাকে। শুধু গালাগালিটা না হলেই হল।

    তা নইলে ব্যাপারটা বড্ড জোলো হয়ে যায়।

    কে কি বলেন?
  • Dr. Rezaul Kareem | ১৫ জুন ২০১৯ ১৭:২৬411425
  • ডাঃ রেজাউল করিম লিখলেন

    আজ মুখ্যমন্ত্রী সাংবাদিকদের কাছে যা বললেন, যে ভাষায় অল্পবয়সী ছেলে গুলিকে আক্রমন করলেন তা নজিরবিহীন। আমি এখন চিকিৎসক হিসেবে মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিচ্ছি, দয়া করে ডাক্তার দেখান। যে অসহিষ্ণুতা নিয়ে আপনি বক্তব্য রাখছিলেন তা থেকে একটা জিনিস পরিষ্কার, আপনি অসম্ভব স্ট্রেসে আছেন। তাই, আপনার ভাষা ও ভঙ্গির উপর কোন নিয়ন্ত্রণ নেই। আপনার মতো একজন বড় রাজনৈতিক নেত্রী বিরোধী দলকে একের পর এক লোপ্পা বল দিচ্ছেন। এই আত্মঘাতী গোল বা ক্রিকেটের বেটিংর মত আচরণ কখনো স্বাভাবিক বলে মনে হয় না। আপনি চিকিৎসকদের সম্পর্কে সম্যক অবগত, তা আপনার সেই মেডিকেল কলেজে মুড়ি খাওয়ার সময় শুরু হয়েছিল। কখনো দেখেছেন, ডাক্তাররা ধর্মীয় বিভাজন করেন? অথচ, কত অবলীলায় এই কথা বলতে পারলেন!

    আরেকটি জিনিস বোঝা গেল না, ক্রিমিনালদের কেন আপনি বাঁচাতে চান। যে গুণ্ডারা রাত 12 টার সময় নিরস্ত্র ছাত্রদের আক্রমণ করতে পারে তারা মুক্ত থাকলে দেশ রসাতলে যাবে। আপনি বললেন, আইন আইনের পথে চলবে। তাহলে প্রতুল মাহাতো, পুলক দারোগা সহ যে 187 টি ঘটনার বিবরণ আপনার হাতে তুলে দিয়েছিলাম, তাদের ক্ষেত্রে আইন কেন নিজের পথে চললো না।সেই 187 বেড়ে এখন 235 হয়েছে। সেদিন যে 200জন এসেছিল তাদের সবাই কেন গ্রেফতার হলো না? কিসের এত ভয়, কিসের এত আশঙ্কা? আইন কি আপনি ইচ্ছামত বাকাঁবেন, চুরবেন আর মানুষ তাঁর বাণী শুনে সন্তুষ্ট হবে সে সুদিন আর নেই।সীমাহীন দম্ভ আর আত্মতোষনে মগ্ন হয়ে মানুষের স্নেহ হারিয়েছেন, আপনার সাজানো বাগান শুকিয়ে গেছে।

    পরিবহ সম্পর্কে আপনার বক্তব্য মর্মান্তিক ও অসংবেদনশীল আচরণের কুৎসিত নজির হয়ে থাকবে। সামান্য আঘাত? কত সামান্য? লালুর আঘাতে আপনার যেমন মাথা ফেটেছিল তেমনি, নাকি তার চেয়ে বেশি? আপনার তো মাথায় একটা ফেট্টি বাঁধা হয়েছিল তাই দেখিয়ে বিশ্বজুড়ে ত্রাহি ত্রাহি ফেলে দিয়েছিলেন। এই ছেলেটির মাথার হাড় ভেঙে ভেতরে ঢুকে গেছে। আরেকটু হলে একেবারে হয়ে যেত। আপনার আওয়াজ বেশি বলে ভয়ে ওর আঘাতটা ছোট হয়ে যাবে? এই জন্যেই কি মানুষ এত লড়াই করে আপনাকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন?
    বিদ্যাসাগর কাণ্ডে আপনি অকুস্থলে হাজির হলেন তক্ষুণি তক্ষুনি। ভাগ্যিস তিনি আজ নেই, থাকলে তিনি দেখা করতেন কিনা সন্দেহ সেই তেজোদৃপ্ত "বাল্যের এঁড়ে" যা যা ঘৃণা করতেন, তার সবটাই আপনি করে চলেছেন। সেখানে গেলেন, মূর্তি উদ্বোধন করলেন, হোটেল উদ্বোধন করলেন, অথচ ওখান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে গিয়ে ছেলেটিকে একবার দেখতে পারলেন না! দেখলে বুঝতেন, মাথার খুলি সত্যি সত্যি ভাঙলে সেটা কত বড় অপারেশন। এটা আপনার সেই মাথা ফাটা কেসের মত মাইনর নয়!

    আপনি এসমার কথা বলতে চাইলেন- নামটা পুরোপুরি বলতে পারেন নি। কিন্তু, আমরা বুঝে নিয়েছি। আপনার চেয়ে বহু গুণাণ্বিত শক্তিধর ব্যক্তিত্ব এইসব করতে গিয়ে ইতিহাস হয়ে গেছেন। আপনি একবার চেষ্টা করে দেখুন। পশ্চিমবঙ্গের মানুষ উচিত শিক্ষা দেবে।
    এই রাজ্যে যে ভয়াবহ বিভাজন শুরু করেছেন, তার আগুনে এই রাজ্যের মৈত্রী ও সাম্যের আদর্শ ভূলুন্ঠিত। এই রাজ্য আমরা চিনি না, এই রাজ্য আপনার তৈরী- এই সাম্প্রদায়িক পরিবেশ এত তিক্ত হয়ে উঠেছে যে, আপনি তা প্রকাশ্যে স্বীকার করে একটি সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন যেন তারা আপনাকে আশীর্বাদ করেন। এই সাম্প্রদায়িক রাজনীতি করে মুসলিম লীগ, জনসঙ্ঘ কেউ সুবিধা করতে পারে নি। আপনিও পারবেন না। ইতিহাসের আস্তাকুড়ে এই ধরনের রাজনীতির গমন এক ঐতিহাসিক সত্য।

    পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বাজেট সংখ্যার বিচারে খানিকটা বেড়েছিল, শতকরা হারে যদিও তেমন বৃদ্ধি হয় নি। গত আড়াই বছর যুদ্ধের পর আমরাও ভাবছিলাম, বোধহয় এতদিনে পরিস্থিতি পাল্টাবে। কিন্তু, বছর না ঘুরতেই যে এত মূঢ়তা দেখতে হবে, এত ঘৃণার বহিপ্রকাশ হবে বুঝতে পারিনি। আজ আপনার উন্মত্ত সৈনিক বহরমপুরে অল্পবয়সী ছেলেমেয়েদের সাথে যে ন্যক্কারজনক ব্যবহার করলো, কোন ওষূধেই কি তার নিরাময় হবে? এরা বড় হয়ে ডাক্তার হয়েও কি এই সব ময়ূরপুচ্ছধারী কাকেশ্বরদের ভুলতে পারবে? হয়তো শুধু নামটা মনে থাকবে, আর ঐ ধরনের সব নামকেই ঘৃণা করতে শিখবে। আপনার কাছেই শিখেছে। তবে এরা শুধু লাথি খায়, দুধটুকু তো তৃণভোজী বাছুরদের সম্পত্তি।
  • S | ১৫ জুন ২০১৯ ১৬:০৯411424
  • আপনার বলা সবকটি সমস্যা একদম সত্যি। কিন্তু সেগুলোর উত্তর কি মারামারি? সবাই যদি ইনস্টিংটের বশবর্তী হয়ে কাজকর্ম করে তাহলে তো আইনের শাসনের কোনও দরকারই নেই। যেটা এই মুহুর্তে রাজ্যের অবস্থা। ফলে একদিকে যেমন ডাক্তার পেটানো অপরাধীদের ধরা যাচ্ছে না, তেমনি ভুল চিকিৎসা করার জন্যও কাউকে ধরা যাবেনা। আপনি যেমন রোগীর আত্মীয়্স্বজনের কথা ভাবছেন, তেমনি ভেবে দেখুন যে এই ডাক্তারগুলো যদি আমার আপনার বাড়ির হয় তাহলেও কি আমরা ডাক্তার পেটানোর কালচারকে সমর্থন করবো?

    প্রথমতঃ জুনিয়ার ডাক্তারদের ব্যবহার করা হয় কারণ যথেষ্ট পরিমাণ সিনিয়ার ডাক্তার পোষার মতন ক্ষমতা নেই সরকারী হাসপাতালগুলোর। জুনিয়ার ডাক্তার পিটিয়ে পরিষেবার উন্নতি কিকরে হবে সেটা বুঝিয়ে দিলে ভালো হয়। দ্বিতীয়তঃ ডাক্তার পেটানোটা একটা কালচারে পরিণত হয়ে গেছে। সেটা করেই আজ এই অবস্থা ঘটেছে। আপনার মাথা গরম হলে যদি বলেন যে দুচারটে খুন করে দেবো, তাহলে ডাক্তাররা তো যাস্ট বলেছে যে কাজ করবো না। তাতে সকলের ঘুম চলে যাচ্ছে কেন? তৃতীয়তঃ রোগীদের পক্ষ থেকে অন্যরকম দাবী না তুলে চলো দুই ট্রাক লোক নিয়ে এসে ডাক্তার পেটানো উদযাপন করে ঠিক কোন সমস্যার সমাধান করা হলো সেটা জানালে ভালো হয়। ফাইনালিঃ শুধু সরকারি বা বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রই নয়, কোলকাতার সর্বত্র প্রায় সকলের মধ্যে খারাপ অ্যাটিটিউড দেখি। তাই বলে মারামারি বা খুন করার কথা ভাবলে তো সকলের অ্যাটিটিউড নিয়েই আরো ঘোরতর প্রশ্ন ওঠে।
  • ভুক্তভোগী | ১৫ জুন ২০১৯ ১৫:৪৪411423
  • নিজে বা একেবারে কাছের মানুষদের নিয়ে চিকিৎসার গেরোয়, সরকারী অব্যবস্থার বলি হওয়া বা হতে বসা ভুক্তভোগী ছাড়া ঠিক সেই সময়ের অসহায়তা, ক্ষোভ, ক্রোধ, ঘৃণা এতখানি স্থানিক ও কালখণ্ডের ব্যবধানে বসে বোঝা বা অনুভব করা সম্ভব নয়, সে চেষ্টাও করবেন না। ঔচিত্যবোধ যে দূরত্বের থেকে জন্ম নেয়, সেই নিরাপদ নিঃশঙ্ক দূরত্ব উপভোগ করুন। প্রার্থনা করছি আপনাকে কখনো যেন কোনো প্রিয়জনকে নিয়ে সরকারী হাসপাতালের নরকে প্রথম ইঞ্জেকশন ধরতে শেখা জুনিয়র "ডাক্তার"দের সামনে সিলেবাস কমপ্লিশনের গিনিপিগ বা ইঁদুর হয়ে দাঁড়াতে না হয়, আপনার উপরে হাত পাকানো যাঁর পরীক্ষা পাসের প্রয়োজনীয় প্রাকটিকাল ক্লাস। প্রাইভেট ক্লিনিকের কসাইখানায় না ঢুকতে হয় যেখানে কমপ্লিকেশন, ভয় দেখানো, অপ্রয়োজনীয়তম টেস্ট আর জটিলতর টার্মের যাঁতাকলে আপনার সারাজীবনের জমানো পুঁজির শেষতম বিন্দুটি নিংড়ে নেওয়ার জন্য শকুনের দল ভাড়া করে রাখা হয়েছে। থিয়োরি আলোচনা করুন। পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকুন।
  • S | ১৫ জুন ২০১৯ ১৪:৫৯411422
  • "দুয়েকটাকে খুন ফুন ও করে ফেলতে পারতাম।"
    বহু সমস্যার শুরু এই মনোভাব থেকেই।
  • ভুক্তভোগী | ১৫ জুন ২০১৯ ১৪:৩৩411421
  • ভার্বাল ডায়ারিয়া টা ভালো হয়েছে।

    এন আর এস এ রোগীর ও পরিবারের সাথে ইনিশিয়ালি যা হয়েছে, বন্ধুদের কাছে যা ফীডব্যাক পেলাম, আমার সাথে হলে, এর চেয়ে কম কিছু করতাম না। দুয়েকটাকে খুন ফুন ও করে ফেলতে পারতাম। ডাক্তার শব্দটা দিয়ে একটু বেশিই সেনসিটাইজ করা হয়ে যাচ্ছে। হোস্টেল ইউনিটি আর কলেজে পড়া ছেলেমেয়েদের রোয়াব -- এসব করে, দেখে, এর মধ্যে দিয়েই তো বড় হলাম, চুল পাকলো। মেডিকাল আর স্টুডেন্ট ইউনিটি নিয়ে মুখ না খোলাই ভাল। কীজন্য, কার গাফিলতিতে কীভাবে সরকারি হাসপাতালে রোগী মরে যায় সেগুলো কোনোভাবে কখনও এক্সপোজড হয়? চার / ছয় বছরের পড়ুয়া জুনিয়ার / সিনিয়ার ছাত্ররা খিস্তি দেয় না, গায়ে হাত দেয় না, খারাপ ব্যবহার করে না, ফোন করে দাদাবন্ধু জড়ো করে থ্রেট দেয় না, গা জোয়ারি করে না, হাসপাতালে মোতায়েন পুলিশ দীর্ঘদিন সেসব দেখেশুনে কাদের আগে থামাতে হবে সেসব বোঝে না। এন আর এস এ এবার স্টুডেন্ট ইউনিয়ন কাদের? লরি করে লোক কোন লোকাল কমিটি থেকে এসেছিল? মমতার প্রশাসনিক ব্যর্থতা আর অর্বাচীন মন্তব্যের পাশেও, সাধারণ মানুষ এসব বুঝতে পারছে না, লাইন লাইন রোগীর সারির প্রতি ভবিষ্যতের হতে চলা ডাক্তারদের চোখবোজা নির্মমতা দেখছে না, কোরপান শাহ বা মৃত কুকুরদের সারবদ্ধ শব ভুলে গেছে, আর কেবল নিষ্ঠাবান ধর্মঘট নিঃশংসয়ে সাপোর্ট করছে ভাবাটা একটু বেশি ভুল, এই আর কি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত