এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | ১৬ জুন ২০১৯ ১৯:৫৪411540
  • র‍্যাংকের ফুটুনি অন্যজন দেখিয়েছেন। সে প্রসঙ্গে এসেছে। তাও চিপকে দেওয়ার হুকুমজারির পর। বাদ দিন। আপনারা আলোচনা চালিয়ে যান। মেধাবী নাকি মেধাবী নয় এটা ইস্যু নয়।
  • S | ১৬ জুন ২০১৯ ১৯:৫৩411539
  • ডাক্তাররা ছাগল প্রমাণ করা হচ্ছে এখানে।
  • Amit | ১৬ জুন ২০১৯ ১৯:৫২411538
  • আচ্ছা আলোচনা টা এখন ঠিক কি নিয়ে হচ্ছে ?
  • S | ১৬ জুন ২০১৯ ১৯:৫০411537
  • এইটা আরেকটা কুযুক্তি। প্রথমে বলা হলো যে ডাক্তারদের খুব মেধার গুমোর (মেনে নিচ্ছি)। তারপরে বলা হলো যে ডাক্তারদের কোনও মেধাই নেই।

    যে ডাক্তার মনে করেন যে তিনি বিশেষ মেধাবী নন (হতেই পারে, তাছাড়া হিউমিলিটি খুব ভালো ব্যাপার), তাঁর ফীজটা একটু জানাবেন? শুধু মুখস্ত করার জন্য কত ফীজ নিচ্ছেন সেটা জানলে উনার হিউমিলিটির আরো ভালো পরিচয় পাওয়া যেতো।
  • এলেবেলে | ১৬ জুন ২০১৯ ১৯:৪৯411536
  • শুধু বিষাণ বসু কেন অনেকের লেখাই পড়েছি, পড়ছি। সেগুলোও চিপকে দেওয়ার হুকুমজারি হবে নাকি!
  • হতাশ | ১৬ জুন ২০১৯ ১৯:৪৬411535
  • আজকের এইসময়ের ড: বিষাণ বসুর লেখাটা পড়েছেন? উনি তো স্বাস্থ্য আন্দোলনে যুক্ত, গুরুতেও ওনার লেখা বেরিয়েছে।
  • এলেবেলে | ১৬ জুন ২০১৯ ১৯:৪৫411534
  • চিপকালাম। এবার নিজের ডিগ্রিগুলো উগড়ে দিন তো, 'এট্টূ' দেখুক সবাই।
  • এলেবেলে | ১৬ জুন ২০১৯ ১৯:৪৩411532
  • এলেবেলের দেওয়ালে আজ ঘন্টাতিনেক আগে ডাক্তার সিদ্ধার্থ গুপ্ত ডাক্তারদের 'মেধা'র গুমোর যেভাবে ফাঁক করেছেন তা ভার্বাটিম তুলে দিলাম --- আমি সত্যিই নিজেকে বিশেষ মেধাবী নয়, বিশেষ সুবিধাভোগী বলে মনে করি। জন্মসূত্রে। ডাক্তারি তে মোটেই মেধা লাগে না। যা লাগে তা হলো মুখস্ত করার ক্ষমতা ও বিশেষ কারিগরী দক্ষতা। এটা অর্জন করতে হয়। আর NEET হলো elemination টেস্ট। ওতে মেধার বিচার হয় না। যেটুকু লাগে তা pathfinder, আকাশ এরা তৈরি করে দেয়। সবাই পুরোটা মুখস্ত করতে পারে না। যারা নিতে পারে তারা উৎরে যায়।
    আমি নিজে MBBS, DCP, MD, PhD. আমার লাইনে সর্বোচ্চ ডিগ্রি আমার আছে (DSc বাদ দিলে )। কলেজে অনেকগুলি মেডেল ছিল। আর জি করের সহপাঠীরা বলতে পারবে। যেটা আমায় এখানে পৌঁছতে সাহায্য করেছে সেটা " মেধা " নয়, সুযোগ। অবশ্য এটা আমার ব্যক্তিগত মত। সুযোগ পাওয়ার ক্ষেত্রে আমি সাম্যের পক্ষে।
  • আরে | ১৬ জুন ২০১৯ ১৯:৪৩411533
  • উচ্চবেতন টা কতো লিখুন, সিদ্ধার্থ র পোস্ট, বেতন, র‍্যানক সব চিপকান এখানে, এট্টূ দেখি।
  • এলেবেলে | ১৬ জুন ২০১৯ ১৯:৪০411531
  • দুনিয়ার সমস্ত 'যুক্তি'-র ঠেকা পৃথিবীর একমাত্র আমিই নিয়ে রেখেছি জাতীয় আত্মশ্লাঘায় ভুগলে কারও কারও মনে হওয়া স্বাভাবিক সিপিএমের ডাক্তার পেটানোর প্রসঙ্গটা তুলে বোধহয় তিনোর পেটানোকে সমর্থন করা হচ্ছে! আসলে যেটা বলার চেষ্টা করা হচ্ছে এই ঘটনায় 'তুই বিড়াল না মুই বিড়াল' করে লাভ নেই। বিড়াল সবাই এবং প্রত্যেকে মাছ খেতে সমান পারদর্শী। এসমা কোন কোন রাজ্যে প্রয়োগ করা হয়েছে তা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে।
  • S | ১৬ জুন ২০১৯ ১৯:৩৫411530
  • শুনলাম যে সরকারি চিকিৎসকদের ৬৫ বছর অবধি কাজ করতেই হবে এরকম একটা মুচলেকা দিতে হয়। সেটা লঙ্ঘিত হলে পেনশন পাওয়া যায়্না। এটা কেউ কনফার্ম করে দেবেন?
  • মানিক | ১৬ জুন ২০১৯ ১৯:৩৪411529
  • সিপিএম থাকলেই সমস্যার সমাধান হয়ে যেত সেটা মনে হয় কেউ মনে করেন না। সিপিএম নেতারাও না। কিন্তু কয়েকটা জিনিস করেনি যেটা মাননীয়া করছেন। জ্যোতিবাবু হিন্দু ডাক্তার বনাম মুসলমান রোগীর বিভেদ খুঁচিয়ে তোলেন নি। অথবা বাঙালী অবাঙালী মারামারি বাঁধানোর তাল করেন নি।

    সিপিএম অন্যায় করেছে, সুতরাং এনার আরো অনেক বেশী অন্যায় করার অধিকার জন্মেছে, এটা কুযুক্তি। আরএসএস এরকম যুক্তি দেয়। অমুকুদ্দিন তমুক অমুকঘাটের মন্দির ভেঙেছিল। সুতরাং আমাদের তিনগুন শোধ নেবার অধিকার আছে।
  • এলেবেলে | ১৬ জুন ২০১৯ ১৯:৩২411528
  • আমি বাইনারিতে খেলি না বলেই লিখলাম কথাগুলো। যা আমার বলা কথা নয়, তার দায়িত্ব আমি নেব কোন দুঃখে?
  • S | ১৬ জুন ২০১৯ ১৯:৩০411526
  • তিনোবিরোধীতা করলেই বিজেপি দাগিয়ে দেওয়াটা ঠিক আছে?
  • এলেবেলে | ১৬ জুন ২০১৯ ১৯:৩০411527
  • জানি তো। আপনাদের মতো 'মেধা' পৃথিবীর দ্বিতীয় কারও নেই। ওরে পাগল 'হাসপাতালের উচ্চ বেতনভোগী' ডাক্তার সিদ্ধার্থ গুপ্তের নাম জানেন। আমার দেওয়ালে বলা তাঁর কথাগুলো এখানে চিপকে দেব? ওই মেধা পোঁদের ছিপি হয়ে চিরকাল আটকে যাবে!
  • হাসপাতালের উচ্চ বেতনভোগী স্থায় | ১৬ জুন ২০১৯ ১৯:২৫411524
  • ওরে পাগল এলেবেলেছেলে, আমাদের মাইনে টা জানেন আর আমাদের ছোটোবেলার র‍্যানক টা? এ চাকরি চাইলে ও ছাড়তে দেয় না
  • এলেবেলে | ১৬ জুন ২০১৯ ১৯:২৫411525
  • ১. সরকারের মাথা হিসেবে আজকে ভোট জিতে কে ক্ষমতায় এসেছেন ? মমতা না ডাক্তার রা ?

    ২.আর একদল উচ্চমেধার লোক তাঁর আচরণের জাস্টিফিকেশন খুঁজে চলেছে।

    হঠাৎ এই বাক্যিগুলো উড়ে আসল কেন এলেবেলের দিকে? সে কি তিনো? না। খোদ পিটি এবং রঞ্জনবাবু তা মনে করেন না। সে কি বিজেপি? না। পিটি তা-ও মনে করেন না (পরীক্ষা প্রার্থনীয়)।

    পিটি-র কথা দু'বার আসল কেন? কারণ যাঁরা এগুলো এলেবেলের দিকে ছুঁড়ে দিলেন তাঁদের থেকে পিটি আরও বেশি আগুনে বাম।

    এগুলো আসলে আসার কারণ এলেবেলে ১৯৮৩-র জুনিয়র ডাক্তার পেটানোর খবরটা মনে করিয়ে দিয়েছে যেখানে যারা পিটিয়েছিল তারা কেউ রোগীর আত্মীয়স্বজন ছিল না, ছিল পুলিশ। অতএব দাও শালাকে দাগিয়ে!
  • Du | ১৬ জুন ২০১৯ ১৯:২২411522
  • ডাক্তাররা তো বারবারই বলছে এলেই সঙ্গে সঙ্গে কাজ শুরু করবে। গিনিপিগ বানাচ্ছেন প্রশাসনের মাথাই। নিজেকে শক্তিশালী সর্বময় কর্তা দেখানোর জন্য।
  • এলেবেলে | ১৬ জুন ২০১৯ ১৯:১৬411520
  • মুশকিল হচ্ছে অন্যকে 'অসহিষ্ণু' বলতে একমিনিটও নেব না, অথচ নিজেই 'দাগিয়ে' দিতে ওস্তাদ। মানে আলোচনাটায় একবার যদি কাউকে 'বিরোধী' হিসেবে দাগিয়ে দেওয়া যায় তাহলে মনে বড্ড সুখ। আমার সাফ কথা, জুনিয়র ডাক্তারদের মার খাওয়াটা পড়াশোনা করার অধিকারের মধ্যে যেমন পড়ে না তেমনই কতগুলো অজ্ঞ-অসহায়-অশিক্ষিত-গরিব মানুষকে 'গিনিপিগ' হিসাবে গণ্য করাটাও অধিকারের মধ্যে পড়ে না। তাঁরা পড়ুয়া, চিকিৎসক নন। এ তো গেল প্রথম কথা।

    দ্বিতীয়ত আমরা সবাই চাইছি এই সমস্যার দ্রুত সমাধান হোক। এ ঘটনার পুনরাবৃত্তি ভবিষ্যতে না ঘটুক। তাতে যদি একপক্ষেকে সামান্য নমনীয় হতে হয় তবে তাই সই। সেই নমনীয়তা মমব্যানের না থাকলে 'জুনিয়র'রা দেখাক। 'কেন দেখাবে' জাতীয় অহং বা 'কেন দেখাব' অহং-এর টানাপোড়েনে ক্ষতিগ্রস্ত হবেন অসংখ্য সাধারণ চিকিৎসাপ্রত্যাশী মানুষ।
  • Amit | ১৬ জুন ২০১৯ ১৯:১৬411521
  • সরকারের মাথা হিসেবে আজকে ভোট জিতে কে ক্ষমতায় এসেছেন ? মমতা না ডাক্তার রা ? পাবলিক হেলথ সিস্টেম কোলাপ্স করে যাচ্ছে, তো নির্বাচিত সরকারের দায়িত্ব নেই কোনো এর সমাধান খোঁজার ?

    নাকি ডাক্তার দের ঘাড়ে দশ চাপিয়ে নিজের পাহাড় প্রমান এগো পাম্পের করার জন্য পাবলিক এদেরকে ভোট দিয়েছে ? যদি পাবলিক ইসু সেন্সিটিভলি সামলাতে না পারে, তাহলে পদত্যাগ করে নিজের গোসা ঘরে গাল ফুলিয়ে বসে থাকুক।
  • S | ১৬ জুন ২০১৯ ১৯:১৫411519
  • "তত সাধারণ মানুষ এই আন্দোলন থেকে দূরে সরতে শুরু করবেন। তখনও সমাধান না বেরোলে পরিস্থিতি ব্যুমেরাং হতে পারে যে কোনও সময়ে। তখন যাঁরা মমব্যানের গুষ্টির শ্রাদ্ধ করছেন নিরাপদ দূরত্বে বসে, তাঁরাই ১৮০ ডিগ্রি পাল্টি খাবেন।"

    এবং দিদি এইটাকেই এনক্যাশ করছেন। আর একদল উচ্চমেধার লোক তাঁর আচরণের জাস্টিফিকেশন খুঁজে চলেছে। সিঙ্গুরের সময়েও এইরকমই হয়েছিলো। তখন তিনি হয়েছিলেন পোকিত বাম। এখন তারাই নেমে পরেছে উনাকে পোকিত সেকুলার দেখানোর জন্য। তখনও যারা উনার বিরোধীতা করেছিলেন এইসব ধান্দাবাজরা তাদেরকে অবাম বলে গাল দিয়েছিলো, এখন তাদেরকে বিজেপি বলে চিহ্নিত করছে।
  • Amit | ১৬ জুন ২০১৯ ১৯:১০411518
  • না। বডি আটকানোর অধিকার নেই। কিন্তু একই সাথে ও ডিউটি ডাক্তার বা যেকোনো অফিসার, ফর ডেট ম্যাটার কারকেই গালাগালি বা মারার কারোর নেই। এখানে এসব নিয়ে আদৌ কথা কেন আসছে সেটাই বুঝছিনা। এসব জাস্টিফিকেশন্স র কোনো দরকার নেই। খ উচ্চমেধা কথাটা বেশ কবর লিখেছেন, ওটা তার উত্তরে বলা কারণ ওটা আমার কাছে পইন্টলেস মনে হয়েছে।

    এই পুরো ইনসিডেন্ট বা তার পরবর্তী ফল আউট, একটাই জিনিস ইন্ডিকেট করে। এ কমপ্লিট কোলাপ্স অফ ল & অর্ডার ইন পাবলিক প্লেস।

    তো যেখানে স্বাস্থ মন্ত্রী থেকে শুরু করে পুলিশ মন্ত্রী সবই মমব্যান নিজে, একই ১০০ %, তো সেই দায়িত্ব টাও তার ওপরেই বর্তায়। সেটাকে ডিল করার বদলে তিনি নির্লজ্জভাবে হিন্দু ডাক্তার বনাম মুসলিম গরিব রোগীর তাস খেলছিলেন। সেটাই মাইন্ পয়েন্ট।
  • S | ১৬ জুন ২০১৯ ১৯:০৯411517
  • তাহলে যতক্ষন না এই জুনিয়ার ডাক্তার শোষনের সমস্যাটির একটি 'চমৎকার' সমাধান হবে ততক্ষন তাদের মারধোর খেয়ে যেতে হবে? এবং এই মুহুর্তের সমস্যার আশু সমাধান না চাইলেও চলবে? সেক্ষেত্রে সরকারি হাসপাতালে কুচিকিৎসা, বা অবহেলা, বা ডাক্তারদের রোয়াব, বা মৃতদেহ আটকে রাখার 'অধিকার' নিয়েও তো আলোচনা করা চলেনা। প্রশাসনিক ব্যর্থতা আড়াল করতে অনেক রকমের আছিলাই নেওয়া হচ্ছে।

    অথচ এই সমস্যার ফলে যে এইমুহুর্তে একগাদা রোগীর চিকিৎসা হচ্ছেনা, তার জন্য স্বাস্থ্যমন্ত্রী কি কি পদক্ষেপ নিয়েছেন সেটা প্রশ্ন করা চলবেনা।
  • এলেবেলে | ১৬ জুন ২০১৯ ১৯:০৭411516
  • সেটা কেউ সমর্থন করছে না। অযথা হাওয়ায় তরোয়াল ঘোরাবেন না। কিন্তু একটা চিকিৎসাব্যবস্থাকে প্রায় স্তব্ধ করে দিয়ে এই যে আন্দোলন তা আমি অন্তত সমর্থন করছি না। এই আন্দোলনে যত সুবিধাবাদী ডাক্তাররা (যাঁরা এই পরিস্থিতিতে দিব্যি বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমে খেপ খাটছেন অথবা প্রাইভেট প্র্যাকটিস অব্যাহত রেখেছেন) দলে ভারি হবেন, তত সাধারণ মানুষ এই আন্দোলন থেকে দূরে সরতে শুরু করবেন। তখনও সমাধান না বেরোলে পরিস্থিতি ব্যুমেরাং হতে পারে যে কোনও সময়ে। তখন যাঁরা মমব্যানের গুষ্টির শ্রাদ্ধ করছেন নিরাপদ দূরত্বে বসে, তাঁরাই ১৮০ ডিগ্রি পাল্টি খাবেন।
  • Du | ১৬ জুন ২০১৯ ১৯:০১411515
  • এইটা খুব জেদি দাবী - ওনাকে আসতে বলাটা? যারই কিছু হোক যিনি নাকি সেখানেই পৌছে যান আটপৌড়ে দিদি? জীবনটা যার নষ্ট হয়ে গেল তাকে একবার দেখাটা বাবা বাছা? একি আফ্স্পা তোলার দাবী?
  • এলেবেলে | ১৬ জুন ২০১৯ ১৮:৫৪411514
  • সরকারি স্বাস্থ্যব্যবস্থায় সবচেয়ে ধারাবাহিক শোষিত প্রাণীটির নাম 'জুনিয়র' ডাক্তার। কতগুলো বাচ্চা, অনভিজ্ঞ পড়ুয়ার যেখানে শুধুমাত্র তাঁদের সিনিয়রের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাস করার কথা, সেখানে সরকারি হাসপাতালের সবচেয়ে জটিল পরিষেবার কাজটির দায়িত্ব ধারাবাহিকভাবে ঠেলে দেওয়া হয়েছে তাঁদের ওপর। শুধু জটিল পরিষেবাই নয়, প্রধানতম পরিষেবাটি। হাসপাতালের উচ্চ বেতনভোগী স্থায়ী চিকিৎসকরা এই দায়িত্ব তাঁদের তরুণ কাঁধের ওপর চাপিয়ে দিয়ে দিব্যি বছরের পর বছর সরকারি কাজে ফাঁকি মারছেন এবং উদ্বৃত্ত সময়ের 'সদ্ব্যবহার' করছেন বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমে খেপ খেটে অথবা চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস সারছেন। আর বেচারি 'জুনিয়র' জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করতে করতে ভাবছেন কবে তিনি সরকারি হাসপাতালের উচ্চ বেতনভোগী স্থায়ী চিকিৎসক হয়ে এই 'চমৎকার' শোষণতন্ত্রটি টিকিয়ে রাখবেন।

    আলোচনাটির পরিবেশ এই অভিমুখ থেকে সরিয়ে দিয়ে 'তুই বিড়াল না মুই বিড়াল' জাতীয় হাস্যকর ঝগড়া, মমব্যানের অহংকার, তিনি কেন 'বাবা-বাছা' করলেন না জাতীয় আলোচনায় সীমাবদ্ধ থাকলে কাজের কাজ কিসুই হবে না। এই পাতায় প্রচুর চিকিৎসকের আনাগোনা, তাঁরা সম্যক উপলব্ধি করলেও করতে পারেন। সঙ্গে মৃতদেহ আটকে রাখার 'অধিকার' পড়ুয়া ডাক্তারদের আছে কিনা সেটাও ভেবে দেখার অনুরোধ রইল।
  • S | ১৬ জুন ২০১৯ ১৮:৪৬411513
  • আলোচনাটা শুরু করা হয়েছিলো মেগালোম্যানিয়াক মুখ্যমন্ত্রী-স্বাস্থ্যমন্ত্রী-পুলিশমন্ত্রীর প্রশাসনিক ব্যর্থতা নিয়ে। সেটাকে কিছু লোক সুকৌশলে ডাক্তারদের মেরে ঠিক করেছে সেইদিকে নিয়ে গিয়ে হাস্যজনকভাবে নিজেদের ধর্মনিরপেক্ষতার প্রমাণ করতে চাইছেন। মাননীয়া এইটাই চেয়েছিলেন যে একটা ল অ্যান্ড অর্ডার এবং লেবার ইস্যুকে কমিউনাল ইস্যুতে পরিণত করতে। কিছু লোকের মধ্যে সেটা করতে সফল হয়েছেন দেখছি।
  • র২হ | ১৬ জুন ২০১৯ ১৮:৩৫411512
  • গালাগালিটা আগে যদ্দুর বুঝছি।

    যেকোন পরিস্থিতিতেই, হাসপাতালে ডাক্তার বডি আটকে রাখার হুমকি দিচ্ছেন এ একটা নারকীয় ব্যাপার।

    গালাগাল - বডি আটকানোর হুমকি পনেরো জন পেশেন্ট পার্টি - চল্লিশ জন ডাক্তার - দুশো জন গুন্ডা ইত্যাদি।

    তবে হাসপাতালে গালাগাল দেওয়ার মত ফ্রাস্ট্রেটিং পরিস্থিতি সর্বদাই থাকে। এই পরিস্থিতির দায় রোগীদের নয়। ডাক্তারদেরও নয় সম্ভবত। যাদের দায় তাদের কাছে দীর্ঘমেয়াদি সমাধানের দাবী যাঁরা করেন তাঁদের সঙ্গে গলা মেলানোর লোক কমই পাওয়া যায়।

    গালাগাল দেওয়া হয়েছিল বলে বডি আটকানো হয়েছিল - এমন জাস্টিফিকেশন আশা করি কেউ দিচ্ছেন না, দিয়ে থাকলে সেটা দায়িত্বজ্ঞানহীন।
  • আচ্ছা | ১৬ জুন ২০১৯ ১৮:৩৪411511
  • খ বাবুর কথা ওনার বাড়ির লোক বুঝতে পারেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত