এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৭ জুন ২০১৯ ০৩:৫৭411600
  • পুলিশের কাজ আউটসোর্স করে দিল কিনা তাই বা কেজানে!
  • aranya | ১৭ জুন ২০১৯ ০৩:৪৪411599
  • এবারের আন্দোলনে সিনিয়র ডাক্তাররা যেভাবে রিজাইন করছেন (প্রতীকি হলেও), আর সারা ভারতে আন্দোলন ছড়িয়ে পড়ছে, বিদেশের কাগজেও আসছে (নিউ ইয়র্ক টাইমস-এর রিপোর্ট দেখলাম), ডাক্তার-দের নিরাপত্তা দেওয়া ছাড়াও স্বাস্থ্য ব্যবস্থার মূল ত্রুটি গুলো সারানো-র জন্য যদি কিছু পদক্ষেপ হয়.. আশায় মরে চাষা
  • Amit | ১৭ জুন ২০১৯ ০৩:৪১411598
  • আহা দিদি তো বলেইছেন গত ক বছরে তিনি এতো কাজ করে ফেলেছেন যে আর কিস্যু দরকার নেই। এবার তিনি মন দিয়ে শুধু দলের কাজ করবেন। সরকার টা আউটসোর্স হবে কিনা জানা জানিনি এখনো যদিও। হয়তো বখাটেরা একটা সমবায় বানিয়ে ওটার বিড করবে :) :)
  • aranya | ১৭ জুন ২০১৯ ০৩:৩৯411597
  • ৮৩-তে পুলিশ দিয়ে আন্দোলনকারী-দের পেটানো হয়েছিল।
    এখন ছাত্র পেটাতে পার্টির গুন্ডাই যথেষ্ট, পুলিশেরও প্রয়োজন হচ্চে না।

    এতে অবশ্য পুলিশের একটা জনদরদী ইমেজ তৈরী হতে পারে, আমার পুলিশ ছাত্রদের গায়ে হাত দেয় না :-)
  • S | ১৭ জুন ২০১৯ ০৩:২৮411596
  • এই একই খেলা বিজেপিও খেলবে। দিদি তার ১০ বছরের রাজত্বকালে ভবিষ্যতের বিজেপি সরকারের জন্য সমস্ত কৈফিয়েতের বন্দোবস্ত করে দিয়ে যাচ্ছেন। বামেদের ৩৪ বছর লেগেছিলো, দিদি তো বলেইছেন যে উনার (কু)কীর্তি বাকি সকল সরকারকে ছাপিয়ে গেছে।
  • Atoz | ১৭ জুন ২০১৯ ০৩:২৫411595
  • গুন্ডা রিক্রুট করছেন নাকি উনি? গুন্ডানীও কি নেবেন? ঃ-)
  • Amit | ১৭ জুন ২০১৯ ০৩:১৯411594
  • গত কয়েক পাতা পড়ে পুরো ভেবলে গ্যালাম। এতো তাত্ত্বিক আলোচনা বোঝার মতো উচ্চ মেধা যে আমার নেই, বড়ো আনন্দ হলো জেনে। আচ্ছা, দিদি যে বখাটে ছেলে দের চাকরি করে দেবেন বললেন, ওটার এপ্লিকেশন ফর্ম কোদ্দিয়ে পাওয়া যাচ্ছে ? যা দেখছি, উনি ই একমাত্র ভরসা।

    পুনঃ: দিদির আপন বখাটে হিসেবে এনরোল করতে গেলে কি ডাক্তার পেটানোর অভিজ্ঞতা থাকা জরুরি ? সঠিক সময় এবং সুযোগ থাকিলে জানালে বাধিত থাকবো।
  • Atoz | ১৭ জুন ২০১৯ ০৩:০৯411593
  • ওদিকে গ্রুপে গ্রুপে ফোরামে ফোরামে এসে গেছে ১৯৮৩। লেগে যা লাগ ভেল্কি অবস্থা। দেখা যাচ্ছে চৌত্রিশের চক্কর থেকে আর মুক্তি নেই। নিয়ম হওয়া উচিত যে অতীতের ঘটনার কথা টেনে এনে বর্তমানকে ঘেঁটে দেওয়া চলবে না। কিন্তু নিয়ম করলেই বা শুনবে কে?
  • S | ১৭ জুন ২০১৯ ০২:১২411592
  • এলেবেলে, 'মেধা' নিয়ে আপনার অনেকগুলো প্রশ্ন ছিলো। যদিও এই ইস্যুর সাথে যুক্ত নয়। তবুও অ্যাকাডেমিয়ার লোক হিসাবে একটু বলি। সহজ করেই লিখছি।

    প্রথমতঃ 'মেধা' (ট্যালেন্ট) আর 'স্কিল'এর মধ্যে পার্থক্য আছে সেটা নিস্চই বুঝবেন? দুটর মধ্যে অনেক সময়ই ফাইন লাইন থাকে। সার্জেনদের কাজের কতটা মেধা আর কতটা স্কিল সেটা তাঁরাই বলতে পারবেন। সেরকম অনেক প্রফেশান আছে যেখানে বাই ডেফিনিশান ভালো হতে গেলে দারুন স্কিলড হতে হয়, সেটাকে মেধা নাও বলতে পারেন। যেমন কাঠের মিস্ত্রির কাজ। এই নিয়ে এইচারের ওয়েবসাইটগুলোতে প্রচুর হাবিজাবি লেখা থাকে (বেশিরভাগই ফেলে দিতে পারেন)।

    আরেকটা প্রশ্ন ছিল যে কে ঠিক করে দিয়েছে মেধার মাপকাঠি। এককথায় মেধাবী লোকজনরা। যেকোনও প্রফেশনে যাঁরা সাধারনতঃ আগের প্রজন্ম বা পিয়ারদের দ্বারা প্রশংসিত হলে বা প্রথম সারির লোক্জন হিসাবে চিহ্নিত হলে তবেই তাকে মেধাবী বলা হয়।

    সবথেকে গুরুত্বপুর্ণ প্রশ্ন হলো যে পরীক্ষার ফল ভালো করার সাথে মেধার সম্পর্ক আছে? হ্যাঁ, পড়াশুনার ক্ষেত্রে আছে। পরীক্ষার ফল যিনি ভালো করছেন, তাঁর মেধাবী হওয়ার চান্স বেশি। উপরের দিকে গিয়ে পরীক্ষাটা এমনিতেও গৌণ হয়ে যায়, তখন ইভ্যালিউশনের অন্য উপায় তৈরী করা হয়। তার মানে এই নয় যে সব মেধাবী লোকেদেরই স্টেলার রেজাল্ট থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এইসব গল্পগুলোকে পিন্চ অব সল্টের সঙ্গে নেবেন। বেশিরভাগ (পড়াশুনায়) মেধাবী লোকেদেরই স্টেলার রেজাল্ট থাকে, অনেকসময় সেগুলোর ঠিকমতন রিপোর্ট হয়্না। কারণ জনমানসে তুমিও চাইলেই আইনস্টাইন বা বিল গেটস হতে পারো টাইপের একটা গালগল্প তৈরী করাটা পস্চিমী মিডিয়া এবং হলিউডের বদভ্যাস (ফলস ন্যারেটিভ তৈরী করাও একটা উদ্দেশ্য, কিন্তু সে অন্য অনেক বড় আলোচনা)।

    এরপরের প্রশ্ন হলো প্রবেশিকা পরীক্ষা বা পরীক্ষা ব্যাপারটা কতটা কার্যকরি? নীচের ক্লাস অবধি পরীক্ষার থেকে ভালো ইভ্যালুয়েশন টেকনিক এখনো তৈরী করা যায়নি। এটা ব্যক্তিগত মত। বাকিগুলো বড্ড সাবজেক্টিভ। প্রজেক্ট ওয়ার্ক, প্রেজেন্টেশান এগুলো খুব ভালো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যেসব ছাত্ররা পরীক্ষায় ভালো ফল করে, তারা এগুলোতেও ভালো পারফর্ম করে। প্রবেশিকা পরীক্ষার প্রয়োজনটা আলাদা। যে কোর্সের জন্য প্রবেশিকা সেই কোর্সের জন্য কোন ছাত্র বেশি তৈরী সেটা দেখতেই এই পরীক্ষাগুলো রাখা হয়। সেইজন্যই পরীক্ষাগুলো বিভিন্ন রকমের হয়। এবং সঠিক ফিডব্যাক অনুযায়ী সেগুলোকে বদলানো হয়। মনে করুন আপনি দেখলেন যে আপনার ক্লাসে যেসব ছাত্ররা পড়তে আসছে বিগত কয়েক বছর ধরে তারা ঠিকমতন প্রিপেয়ার্ড নয়, তখন আপনি সেটা রিপোর্ট করলে প্রবেশিকা পরীক্ষার ধরন বদলানো উচিত। বেশ কিছু পরীক্ষায় সেটা নিয়মিত করা হয় বলেই জানি।

    মেধাবী লোকেদের আলাদা করে তোয়াজ করার দরকার আছে কি? বোধয় আছে। অমর্ত্য সেনের কথা ভাবুন। মেধা গরীমা এবং মেধার সুযোগ নিয়ে উল্টোপাল্টা কাজকর্ম করা লোকজন তো আছেই। কিন্তু সমাজকে মেধা অনুযায়ী ক্লাসিফিকেশন না করলে বাকি যেসব ক্যাটিগরাইজেশন (রূপ, পয়সা, গায়ের জোড়, লোকবল) হবে সেগুলোকে আটকানোর দরকার আছে। এই কথাটায় অনেকেরই আপত্তি থাকতে পারে। সেটা থাকাই স্বাভাবিক।
  • S | ১৭ জুন ২০১৯ ০১:৩৫411591
  • আগের কোন একটা খেলায় টিভিতে দেখছিলাম। সাঃআঃ বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ভারতীয় জনগণ মাঠে হর হর মোদি স্লোগান দিচ্ছে। আজকে তো দেখে মনে হচ্ছিলো ভারত-পাকিস্তানের বর্ডারে খেলা হচ্ছে। এইসব জনগণই কিন্তু বাড়িতে ফিরে গালাগাল দিতে শুরু করবে, কিন্তু সামনে সবাই শান্ত হয়ে বসে থাকে। এইটাই একমাত্র ভরসার কথা।
  • অর্জুন | ১৭ জুন ২০১৯ ০১:২৫411589
  • @এলেবেলে, কিছু বলবা না বলেও বলতে বাধ্য হলাম। শুধু চিকিৎসা বিজ্ঞানে মেধা লাগে, অন্য কিছুতে নয় এই তত্ত্বটা কে দাঁড় করাল? কে বা দুশল নন- মেডিক্যাল প্রফেশনের লোকেদের ? Entrance পরীক্ষার কেরামতি শুধুই বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যার কে বলেছে? JNU, TISS, EFL, NID NIFT র দাঁত ভাঙা Entrance পরীক্ষা গুলোর কথা ভুলে গেলেন ?

    মূল সমস্যাটা বোধহয় 'মেধা' নিয়ে নয়, চিকিৎসকদের নিরাপত্তা ও অধিকার নিয়ে।

    আপনার 'মেধা' নিয়ে এত আস্ফালনের কারণ বুঝলাম না।

    প্রাতিষ্ঠানিক বিদ্যের 'মেধা'কে বুড়ো আঙুল দেখানোর সবচেয়ে বড় প্রমাণ সর্ব ঘটের কাঁঠালি কলা রবীন্দ্রনাথ।
  • Atoz | ১৭ জুন ২০১৯ ০১:১৫411588
  • আহা, এমন প্যাশন তাও কিনা আপনারা রেগে যান? ঃ-)
  • S | ১৭ জুন ২০১৯ ০১:১০411586
  • এইটা এই মহাদেশের মহা সমস্যা। বেশিরভাগ লোকজন ঠিক করে খেলাও দেখেনা, সামান্যতম বোঝা তো দুরের কথা। কিন্তু গালাগালিটা খুব প্যশনেটলি দেয়। পাকিস্তানিরা বোধয় এখন একটু পিছিয়ে যাচ্ছে।
  • Atoz | ১৭ জুন ২০১৯ ০১:১০411587
  • বিপ শুনে মনে পড়ে গেল বিপ পাল ঃ-) (অনেকদিন দেখি না ভদ্রলোককে। আজকাল আর লেখেন না? )
  • S | ১৭ জুন ২০১৯ ০১:০৭411585
  • বিপটা কি জিনিস?
  • অর্জুন | ১৭ জুন ২০১৯ ০১:০০411584
  • @ডিসি, আমরা এখন বিপন্ন। ঃ-)
  • Atoz | ১৭ জুন ২০১৯ ০০:৩০411583
  • আহা, প্রেমের বন্যা। ঃ-)
  • Tim | ১৭ জুন ২০১৯ ০০:২৪411582
  • হ্যাঁ এই কুলচাটা কিছুদিন হলো শুনছি ঃ-)

    এদিকে হোঅ্যা তে দেশপ্রেমীদের খিস্তিতে কান পাতা যাচ্ছে না। খেলার কিছু বুঝুক না বুঝুক মদ খেয়ে হল্লা করায় ফার্স্ট।
  • S | ১৭ জুন ২০১৯ ০০:০২411581
  • কুলদীপ আর চাহালকে একসঙ্গে কুলচা বলা হয়। এরা নিজেদের দিনে যেকোনও ব্যাটিং লাইনাপ ধ্বসিয়ে দেবে।
  • Tim | ১৬ জুন ২০১৯ ২৩:৩৯411580
  • আজকে কুলদীপের বোলিং দেখলাম ঠিক্করে। যা তা বোলার। রেগুলার ওপেনার নেই, অন্যতম অভিজ্ঞ স্ট্রাইক বোলার দু ওভার বল করে উঠে গেল তাও কি কুল পারফরম্যান্স সবার।
  • T | ১৬ জুন ২০১৯ ২৩:৩২411579
  • হাঃ হাঃ, নগর পুড়লে দেবালয় রক্ষা পায় না।
  • Atoz | ১৬ জুন ২০১৯ ২৩:১৭411578
  • হরেরাম রেস্টুরেন্ট নাম দিয়ে চেইন খুলে বসুন শহরে শহরে। প্রধান আইটেম, মথুরার ডুবকি আলু(কৃষ্ণ খেতে ভালোবাসতেন)
    মহাভারতে দ্রৌপদী আর ভীম (বল্লভ ছদ্মবেশে) যে কী কী রাঁধতেন, তার কি কোনো হদিশ পাওয়া যায়? পেলে সেগুলো অ্যাড করে দিন।
    ঃ-)
  • dc | ১৬ জুন ২০১৯ ২৩:০৪411577
  • আরেকবার বুঝতে পারলাম কোনদিকে আমরা এগোচ্ছি। একটা রেস্টুরেন্ট চেন আছে ডবল রুটি নামে, সেখানে বার্গার টার্গার অনেক কিছু পাওয়া যায়। আগেও গেছি, আজ গিয়ে মেনুকার্ডে দেখি লেখা বিপ বার্গার। আরও বেশ কয়েকটা আইটেমে লেখা বিপ। কি ব্যাপার? যিনি অর্ডার নিচ্ছিলেন তিনি বললেন ঐ আর কি। ম্যানেজারকে ডাকলাম, তিনিও কাঁচুমাচু হয়ে বললেন বুঝতেই তো পারছেন। কি আর বলবো, কালকাতার বিপ ফেস্টিভালের কথাও মনে পড়লো, কদিন আগেই গুরুতে পড়েছিলাম। এখন ব্যপারটা চেন্নাইতেও পৌঁছেছে। চুপচাপ বিগ বার্গার খেয়ে ফিরে এলাম।
  • | ১৬ জুন ২০১৯ ২২:১৭411576
  • হেহে ডিডি আপনের লরেনবাউ অ্যাইসান শক্ত কূটনীতি দেখিয়েছে যে নেপাল ইস্কুলে ইস্কুলে ম্যান্ডারিন পড়াচ্ছে।
  • dd | ১৬ জুন ২০১৯ ২২:১৬411575
  • আর উদিকে দ্যাখেন, লরেন বাবু তো ওল্ড ট্র্যাফোর্ডে ফাটিয়ে দিচ্ছেন।

    সত্যি, সিংহাসনে উনি থাকলে সবাই কী নিশ্চিন্ত থাকেন।
  • Atoz | ১৬ জুন ২০১৯ ২২:১১411574
  • চীনের ব্যাপারটা নিয়ে কতই প্রশ্ন ছিল। কিন্তু যাকেই জিগাই তিনিই "ওহ চীন, আহ চীন, কী মারাত্মক এগিয়েছে চীন, ওহ্হ একেবারে ম্যাজিক" এছাড়া আর কিছুই বলেন না। ঃ-)
  • এলেবেলে | ১৬ জুন ২০১৯ ২১:৫৭411571
  • @র২হ, আমার যেমন ১২৩ দেখাচ্ছে 'মেধা'-র তেমন ২২৩। এত মেধাবী যে সেটা জেনেও নিক পাল্টানো! হায় রে!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত