এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৭ জুন ২০১৯ ১২:২৯411630
  • ক্যামেরার সামনে বৈঠক করতে নিমরাজি কেন স্বচ্ছতা এবং সুশাসনের প্রতীক?
  • S | ১৭ জুন ২০১৯ ১২:২৬411629
  • অর্জুন, ঐজন্যই লিখেছিলাম যে এইটা বিতর্কিত। রূপের ব্যাপারে একটা কথা বলে দিলেই, বুঝতে সুবিধে হবে। স্কিন কালার। পয়সার জোড়ে সুযোগ পাওয়ার থেকে মেধাকে বেটার ক্রাইটেরিয়া মনে হয়েছে।
  • S | ১৭ জুন ২০১৯ ১২:২১411628
  • এইখানে যারা দুইপক্ষের দোষ খুঁজছিলেন এবং ফল্স ইকুইভ্যালেন্সির আড়ালে মাননীয়াকে আড়াল করছিলেন, তাঁদের জন্য এইটা থাকুক।

    "এখনও পর্যন্ত বিকেলে নবান্নে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়নি। আসেনি কোনও আনুষ্ঠানিক আমন্ত্রণ পত্রও। ছড়ানো হচ্ছে বিভ্রান্তি। দাবি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। আজ দুপুর নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হওয়ার কথা। থাকবেন ১৪টি মেডিক্যাল কলেজের ২৮ জন প্রতিনিধি। বৈঠক হোক ক্যামেরার সামনে। দাবি জুনিয়র ডাক্তারদের। মানতে নারাজ স্বাস্থ্য দফতর। বৈঠকের ভিডিওগ্রাফি করার অনুমতি চেয়ে প্রস্তাব পেশ জুনিয়র ডাক্তারদের। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার জন্য তাঁদের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি, এনিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি আন্দোলনকারীদের।"

    https://abpananda.abplive.in/kolkata-news/time-and-venue-confusion-for-todays-cm-junior-doctors-meeting-591370
  • অর্জুন | ১৭ জুন ২০১৯ ১২:২০411627
  • @S এলেবেলেকে দেওয়া আপনার উত্তরের একদম শেষে বলেছেন 'কিন্তু সমাজকে মেধা অনুযায়ী ক্লাসিফিকেশন না করলে বাকি যেসব ক্যাটিগরাইজেশন (রূপ, পয়সা, গায়ের জোড়, লোকবল) হবে সেগুলোকে আটকানোর দরকার আছে।'

    এখানে 'রূপ' ও 'পয়সা'র জোর কেন আটকাতে হবে? 'মেধা' যেমন জন্মগত এবং চর্চা করলে তা বৃদ্ধি পায়, 'রূপ'ও জন্মগত একটি ব্যাপার যা পরিচর্যা করলে বাড়ে। 'রূপ' তো নান্দনিক এবং কদর করার মত একটা ব্যাপার। নুরজাহান, পদ্মিনী (যদিও কাল্পনিক), মধুবালা, সুচিত্রা সেন, ঐশ্বর্য রাইদের জন্যেই অনেকে ভারতকে চেনে। সেটাকে আটকানো হবে কেন? মদ্যপ্রাচ্যে যখন গেছি তখন স্থাপত্য দেখব না ওখানকার নর নারীদের দেখব এই নিয়ে সমস্যায় পড়তাম। এমনিতেও 'ব্রেন' এর সঙ্গে 'বিউটি' দুটোর অধিকারী/রিনীদের সৌভাগ্য অনেকের ঈর্ষার বস্তু।

    আর পয়সা ব্যাপারটা অনেক সময় সমস্যার মনে হয় কারণ পয়সা আসার সোর্সটা অবশ্যই জানা দরকার। কিন্তু কেউ যদি সম্পূর্ণ নিজের উদ্যোগে, পরিশ্রমে প্রচুর টাকা রোজগার করে তাহলে সেটা আলবাত প্রশংসার যোগ্য। সেই রোজগারে সব সময় তথাকথিত 'মেধা' থাকতে হবে তারও কোনো নিয়ম নেই।

    বাকী দুটো সম্পর্কে এখুনি কিছু বলতে পারলাম না কারণ 'গায়ের জোড়' বলতে আপনার কনসেপ্টে physical strength এবং 'লোকবল' বলতে কারো প্রচুরadmirers list বুঝিয়েছেন কিনা বুঝলাম না!
  • sei | ১৭ জুন ২০১৯ ১২:১৩411626
  • মূল অভিযুক্তরা মিডিয়া তে বাণী বিতরণ করেই চলেছে।এদেরকে গ্রেপ্তার করার কোনো উদ্যোগ নেই রাজ্য সরকারের তরফে।
  • lcm | ১৭ জুন ২০১৯ ১১:৩৬411625
  • হংকং-এ অ্যাডমিনস্ট্রেশনের বিরুদ্ধে বিশাল ক্ষোভ মিছিল - -
  • Ela | ১৭ জুন ২০১৯ ১০:১৭411624
  • টুকরো টুকরো এই সব ঘটনা বহুদিন ধরেই চলেছে, এখন একটা ব্রেক-ইভেন পয়েণ্টে এসে গিয়েছে মনে হয়। প্রশাসনিক অপদার্থতার ষোলকলা পূর্ণ হচ্ছে।

    তবে এতদিনের দিগন্তব্যাপী শান্তিকল্যাণ শেষ করে আনন্দবাজারের নজরে যে এ সব খবর আসছে, তার পিছনে বিজেপির টাকাও রয়েছে মনে হয়।

    এক ভস্ম আর ছার
    দোষগুণ কব কার।
  • Amit | ১৭ জুন ২০১৯ ০৯:৫০411622
  • অরে দাদা, একটা কোথাও তো শুরু করতে হবে ? নাকি যদ্দিন পরিকাঠামো উন্নত হচ্ছে, তদ্দিন ডাক্তার রা মার্ খাবে ?
  • S | ১৭ জুন ২০১৯ ০৯:২৮411621
  • ঈশানদার ভিডিওটা বহুদিন আগেই দেখেছি। নতুন কিছু নয়।
  • Ishan | ১৭ জুন ২০১৯ ০৯:২৫411620
  • আপনি বোধহয় কলকাতার সরকারি হাসপাতালে যাননি কখনও। অন্তত পাঁচ দশটা লোক থাকলে তবে ওখানে সব ম্যানেজ করা যায়। বিশেষ করে রোগি যদি ক্রিটিকাল কন্ডিশনে থাকে।

    এই পরিকাঠামো উন্নত না করলে পুলিশ দিয়ে মুড়ে দিয়েও কোনো লাভ নেই।
  • PM | ১৭ জুন ২০১৯ ০৯:২০411619
  • ডিডি দা আমিও আপনার স্পিসিসেই পড়ি। এফবি তে শুধু ফ্যামিলি ছবি দেখি। উরোনো ও মিলে ২৫০ লোক অছে সেখানে। আমি নিজে লাস্ট পোস্ট করেছি মাস তিনেক অগে

    হোয়া তে ওনেক লোক আছে কেউ বিরক্ত করে না দরকার না হলে। ওট চারটে গ্রুপ এর মেম্বার --- একটা স্কুল এর ব্যাচ একটা কলেজ এর ব্যাচ, একটা পাড়ার, একটা কাসিনদের।

    বিরাট বাজে হট্ট গোল কোথাও শুনি নি সেরকম। অবচেয়ে অ্যাকটিভ স্কুল গ্রুপ। এখানে কিছু অপত্তিকর পোস্ট হয়, তার বেশী কিছু না
  • Tim | ১৭ জুন ২০১৯ ০৯:০৫411617
  • ডিডিদা,

    ইশকুলের ক্লাসমেটদের গ্রুপ। বেশির ভাগই খুব জিঙ্গৈস্টিক। কী আর বলবো।
  • Tim | ১৭ জুন ২০১৯ ০৯:০৫411618
  • ডিডিদা,

    ইশকুলের ক্লাসমেটদের গ্রুপ। বেশির ভাগই খুব জিঙ্গৈস্টিক। কী আর বলবো।
  • Amit | ১৭ জুন ২০১৯ ০৯:০৪411615
  • হাসপাতাল গুলোর সব প্রবলেম এক দিনে সাফ হয়ে যাবে, সেটা সম্ভব না। সব অবাবস্থার জন্য ডাক্তার রা দায়ী তও না, হয়তো কিছু %- কেস এ তাদের ও দোষ আছে। কিছু কেস এ পেশেন্ট পার্টি ও দায়ী, আফটার অল ২০০+ কেস এ ডাক্তার রা মার খেয়েছে গত ২ বছরের মধ্যে। এরকম হাল চলতে থাকলে তো কোনো রোগীকে ইনজেকশন দূরে থাকে, ঘামাচির পাউডার মাখানোর আগে ডাক্তার ভয় পাবে।

    কিন্তু উটকো ঝামেলা এড়ানোর জন্য ১-২ টা বেসিক জিনিস তো চালু হোক। একটা রোগীর সাথে ১৫-২০ টা লোক কেন ঢোকা জরুরি-? সাউথ র অনেক হাসপাতাল এ ১-২ জন এর বেশি ঢুকতেই দেয় না। বেশি অকাজের লোক না থাকলে ঝামেলাও কম হবে, পুলিশ কিছু ঘটে র আগে দু পক্ষকে সরিয়ে দিতে পারবে।

    যেখানে রোগীর অবস্থা অলরেডি খারাপ, সেখানে এক গাদা লোক ঢুকে কোন লাভ হচ্ছে আরো ঝামেলা পাকানো ছাড়া ? হাসপাতাল গুলোর গেট এ কড়া পারমিট সিস্টেম আর সিঙ্গেল এন্ট্রি গেট বসানো হোক, যাতে চাইলেই কেও দল পাকিয়ে ঢুকতে না পারে। এগুলো করতে কত খরচ লাগে আর ?

    বলছি না এগুলো হলে সমস্যা মিটে যাবে। কিন্তু শুরু তো করা হোক একটা জায়গা থেকে।
  • Ishan | ১৭ জুন ২০১৯ ০৯:০৪411616
  • ক্লিক করে দেখবেন। নইলে অনেকটা বাজে জিনিস দেখতে হবে।
  • Ishan | ১৭ জুন ২০১৯ ০৯:০৩411614
  • এইটাঃ

  • Ishan | ১৭ জুন ২০১৯ ০৮:৩৯411613
  • একটু আগে এবিপির একটা ভিডিও দেখলাম, ডাক্তাররা ঠ্যাঙাচ্ছেন, অন্য দল পালাচ্ছে। যারা মার খাচ্ছে পুলিশ তাদের তুলে ঠেলে পাঠিয়ে দিচ্ছে। বাঁচানোর জন্যই।

    জালি কিনা জানিনা। আদকাল ভিডিও দেখলেও বিশ্বাস হয়না। হঠাৎ এতদিন পরে এটা কীকরে আবিষ্কৃত হল তাও বুঝছিনা। প্রথম দিন দেখালেই হত।
  • | ১৭ জুন ২০১৯ ০৮:৩৬411612
  • এন আর এসের জুনিয়ার ডকরা সকাল সাড়ে নটায় ৯৩.৫ রেড এফেম এ নিজেদের বক্তব্য রাখবেন।

    বিকেল তিনটেয় মিটিন নবান্নে।

    কিন্তু... কিন্তু ওঁরা আর্মড ফোর্স চেয়েছেন সর্বত্র নিরাপত্তার নন্য। মানে কি রোগীপক্ষ ঝামেলা কল্লেই গুলি চালানোর দাবী। তাহলে সম্ভবত সামনে আরো ব্ৃহত্তর ঝামেলার দিন আসছে।
  • dd | ১৭ জুন ২০১৯ ০৮:২৫411611
  • আরেকটা গূঢ় প্রশ্ন থেকে থেকেই মনে উঁকি দ্যায়।

    যেমতি, টিম্ভাই লিখলেন "এদিকে হোঅ্যা তে দেশপ্রেমীদের খিস্তিতে কান পাতা যাচ্ছে না। খেলার কিছু বুঝুক না বুঝুক মদ খেয়ে হল্লা করায় ফার্স্ট।"। আরেকজনও তাকে সমর্থন করে লিখলেন।

    একচুআলি, আমিও গোটা দশেক হোয়াগ্রুপের মেম্বর। পাড়ার গ্রুপ, বন্ধুদের, (এক্ষ)কলীগদের, প্রাক্তন সহপাঠীদের ইঃ ইঃ। কোনো গ্রুপেই আমি কোনো খিস্তি খাস্তা শুনি না। দু একজন মাঝে মধ্যে কয়েকটা পোস্ট করেন যেগুলোকে আপত্তিকর বলা যায়। কিন্তু খুবই বিরল ঘটনা।

    আমার ফেবু গুপেও তাই। অবশ্য আমার "বন্ধু"ও কম। অথচ প্রায়ই দেখিগুচতে পোস্ট পড়ে "আরে মহাই, ফেবু তো খোলা যাচ্ছে না এই চাড্ডীদের উৎপাতে"। এইসব। আমি কিন্তু পাই না।

    তাহলে আমিই কি সেই রেয়ার স্পিসিস? ১% ?

    কে দিবে উত্তর ?
  • dd | ১৭ জুন ২০১৯ ০৭:৫৭411609
  • " হাসপাতালে প্রপার নিরাপত্তার ব্যবস্থা করা সেটা হবে ঘন্টা"। ঠিক্কথা।

    এখানে কে জানি, ঈশেন বোধহয়, একটা ভিডিও পোস্ট করেছিলো। NRS'র ডাক্তারদের কথা - সেদিন কী ঘটেছিলো।

    হ্যাঁ, ওদের ভাষ্য অনুযায়ী তিন/চার গাড়ী পুলুশ কিন্তু হাজির ছিলো যখন ২/৩ লরী করে শ খানেক লোক চলে আসে হাংগামা করতে।। কিন্তু পুলুশরা ঐ মবকে পেঁদিয়ে খেদিয়ে দেওয়া তো দূরস্থান, উল্টে ডাক্তারদেরই লাঠি দিয়ে পেটালো ইঃ ইঃ।

    পুলুশ থাকলেই বা কী? যদি উপর থেকে নির্দেশ আসে দেড়শো নিশ্চিত ভোটারদের রাগানো চলবে না, তো এটা চলতেই থাকবে।
  • Amit | ১৭ জুন ২০১৯ ০৬:৪৯411608
  • এক্সাক্টলি। তেনার সাথে আলোচনা করা না করা সমান।

    এর বদলে ডাক্তার রা নিজেরা প্রতিবাদ উইথড্র করে, কাজে জয়েন করে তারপর মিটিং এ গেলে বরং মরাল ভিকট্রি হতে পারতো ওনাদের। এখন তো তিনি মালাই খাবেন বসে বসে, যেটা আসল কাজ, হাসপাতালে প্রপার নিরাপত্তার ব্যবস্থা করা সেটা হবে ঘন্টা। কদিন সব চুপ থাকবে, তারপর যেকে সেই।
  • Du | ১৭ জুন ২০১৯ ০৬:৩৮411607
  • ডাক্তাররা আলোচনায় গেলে যা হবে। মমতা চন্দ্রিমাকে পাঠাবেন। শেষ দশ মিনিটের জন্য আসার একটা চান্স আছে এসে যা বলার বলবেন একতরফা তারপর বেরিয়ে এসে প্রেসকে বলবেন ওরা সব ক্ষমা চেয়েছে আর উনি ওদের ক্ষমা করে দিয়েওছেন মহানুভবতায়। দীর্ঘ পাবলিক লাইফের হিস্ট্রিতে মমতা প্রকৃত অর্থে আলোচনা কখনও করেননি, একতরফাটাই ওনার মোডাস অপারেন্ডি।
  • Atoz | ১৭ জুন ২০১৯ ০৫:০১411606
  • কিছু কিছু উন্নত দেশে নাকি নিয়ম আছে উন্নয়নশীল দেশে কয়েকবছর আবশ্যিক শ্রমদান করতে হবে ডাক্তারদের। এইসব ব্যাপারগুলো কাজে লাগিয়ে বিদেশ থেকে ডাক্তার নিতে পারে তো আমাদের রাজ্য। জনঘনত্বের হিসেবে যদি ঠিক করা হয় কোন রাজ্য কত পাবে, তাহলে পশ্চিমবঙ্গের অনেক পাওয়া উচিত অপেক্ষাকৃত লঘু জনসংখ্যার রাজ্যগুলোর তুলনায়।
  • Atoz | ১৭ জুন ২০১৯ ০৪:৪৯411605
  • ইউরোপ থেকে আমেরিকা থেকে রাশিয়া থেকে চীন থেকে জাপান থেকে ---
  • aranya | ১৭ জুন ২০১৯ ০৪:৪১411604
  • 'অন্য রাজ্য থেকে আনিয়ে' !!
    -পঃ বঙ্গ থেকে ডাক্তার-রা পালাতে চায়, কে আসবে এই রাজ্যে। গত ক বছরে বাংলায় ডাক্তার পেটানোর ঘটনা এত বেড়েছে, ডাক্তার-রা এখন ক্রিটিকাল পেশেন্ট ভর্তি করতে ভয় পায়, রোগী মারা গেলে তাদেরও মারা যাওয়ার হাই চান্স
  • Atoz | ১৭ জুন ২০১৯ ০৪:৩২411603
  • প্রচুর ডাক্তার নিয়োগ করা উচিত, নিজেদের রাজ্যে অত ডাক্তার তৈরী না হলে দরকারে অন্য রাজ্য থেকে আনিয়ে।
  • aranya | ১৭ জুন ২০১৯ ০৪:২৮411602
  • ৮৩-তে রোগীর সংখ্যা যা ছিল, এখন তার থেকে বহুগুণ বেড়েছে। আর সারা রাজ্যের গরীব মানুষ-ই ভিড় করে কলকাতার এই কটা সরকারী হাসপাতালে। কি পরিমাণ চাপে যে কাজ করতে হয়, এই হাউস স্টাফ, ইন্টার্ণ--দের। হাজারে-র ওপর রোগী পিছু একজন ডাক্তার
    এত সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হল, সব নামকা ওয়াস্তে, ডাক্তার নেই, যম্ত্রপাতি ওষুধ সবই বাড়ন্ত। শুধু কটা বিল্ডিং বানালেই যদি চিকিৎসা হত..
  • Atoz | ১৭ জুন ২০১৯ ০৪:০১411601
  • এদিকে এই হই হট্টগোলের মধ্যে প্রায় চাপা পড়ে যাওয়া এই খবরটা দেখুন। খুব সন্দেহজনক। সত্যি সত্যি কি চাকরির ডাক পেয়েও লোকে যাচ্ছে না(বেকারত্ব যেখানে স্মরণকালের মধ্যে সর্বোচ্চ সীমা ছুঁয়েছে বলে দাবী করছে মিডিয়া নিজেই)?
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=49268&boxid=37218
    মনে হয় অন্য কোনো খেলা চলছে ভেতরে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত