এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মানিক | ১৮ জুন ২০১৯ ১১:২০411750
  • মন্ত্রীরা তো সরকারী হাসপাতালেই দেখায়। মদন কতদিন পিজিতে থেকে এল।

    মমতা শুনেছি দেখায় না। কিন্তু সে তো ব্যতিক্রম।
  • Amit | ১৮ জুন ২০১৯ ১১:১৫411749
  • একটা কড়া আইন এর দাবি সকলের এখন করা উচিত যে কোনো মন্ত্রী, MP, আমলা, সরকারি অফিসার রা যে কেও অসুস্থ হলে বা যেকোনো অপারেশন, চেক আপ করতে হলে তাদেরকে এক মাত্র সরকারি হাসপাতাল এই ভর্তি হতে হবে, কোনো প্রাইভেট নার্সিং হোম যাওয়া চলবে না। নাহলে সরকার থেকে কোনো রকম আর্থিক রেইমবার্সমেন্ট দেওয়া হবে না। এরকম একটা আইন হলে দেখা যাক হাসপাতাল গুলোর হাল ফেরে কি না।

    যতদিন এলিট লোকজন প্রাইভেট এ দেখাবে আর গরিব রা হাসপাতালে, এই হাল ঠিক হবে না।
  • PM | ১৮ জুন ২০১৯ ১০:০৪411748
  • এবারের পুলওয়ামার আক্রমনের খবর পাক ইন্টেলিজেন্স ২ দিন আগে ভারত আর আমেরিকার সাথে শেয়ার করেছে। দুটো প্রশ্ন যাগে-

    ১। ভারতের ইন্টেলিজেন্স কি করে?
    ২। আমাদের NSA র KRA কি ? কেনো মাইনে নেন?
  • PT | ১৮ জুন ২০১৯ ০৯:৫২411747
  • তাত্বিক বক্তব্য না রেখে জানান যে এপর্যন্ত IIT-গুলোতে কতগুলো বাম/অবাম ছাত্র আন্দোলন হয়েছে? এমনকি কেজরিওয়ালকেও কোন IIT কর্তৃপক্ষ বোধহয় নিমন্ত্রণ করেনা।
  • :) | ১৮ জুন ২০১৯ ০৯:৪০411746
  • এই এক্সক্লুসনের চেন রিয়্যাকশন ব্রাঞ্চিং ধরে এগোতে এগোতেই আজ বামপন্থীদের জন্য "অবশিষ্ট ভারত" বলে আর কিছু পড়ে নেই। আর সমগ্র ভারতেরও তাই বামপন্থীদের নিয়ে কিছুই আসে যায় না।
  • PT | ১৮ জুন ২০১৯ ০৮:০৮411745
  • IIT-র ছাত্ররা কি বামপন্থার রমরমার সময়েও বামপন্থায় আস্থা রাখত? তারা তো চিরকালই গ্রেড, cgpa, চাকরীর চক্করে ঘুরপাক খাচ্ছে। কেউ হয়্ত দু-একটা উদা দেখাবেন-তাতে কিছু প্রমাণিত হয়না। এমনকি ৪/৫ বছর বাদে ভারতবর্ষ নামক দেশটির সঙ্গে তাদের আত্মিক যোগাযোগ কতটা থাকে সেটাও সন্দেহজনক। তাই তারা কোন পন্থায় আস্থা রাখল কি রাখল না তাতে অবশিষ্ট ভারতের কি-ই বা আসে যায়?
  • dc | ১৮ জুন ২০১৯ ০৮:০১411744
  • ওদিকে সেই পুলওয়ামাতেই আবার বিস্ফোরন হয়েছে। বেলতলায় কতোবার যাওয়া হবে?
  • pi | ১৮ জুন ২০১৯ ০৫:৫৮411743
  • উফহ, কেউ যদি বলে তার কাছে অংগনওয়াড়ি কর্মীর ছেলে হয়ে থাকা জীবন ভাল, পিজা বার্গারের চেয়ে ছ'সাতটাকার চা তার ভাল লাগে, সেটাকে নাকি মরাল পোলিসিং বলে!!
    ভাটিয়ালি বলে এত ভাট!
  • S | ১৮ জুন ২০১৯ ০৫:৩২411742
  • সরফরাজ মাঠে হাই তুলছিলো।
  • Amit | ১৮ জুন ২০১৯ ০৫:০৬411741
  • যাক, আপাতত হাসপাতাল এর সমস্যা মিয়েছে এটাই ভালো কথা। এতো বছরের সমস্যা তো আর ক মাসে মিটবে না, একটু সব পক্ষ শান্ত থেকে যদি মারামারিটা এড়াতে পারে, তাহলেই সবার ভালো আর কি। মাথা গরম করে বেশির ভাগ সময় ছোট ঘটনাও হাতের বাইরে চলে যায়। কারোকে আঙ্গুল দেখানো উদ্দেশ্য না, রোগীর ফ্যামিলি কেও না, তবুও আশা করি একটু হলেও বেটার ইনসিডেন্ট কন্ট্রোল হবে এটার পরে। আশায় বাঁচে চাষা।

    পরিবহ ছেলেটা পুরোপুরি ভালো হয়ে উঠুক, এটাই আশা করি। বেচারা র সার্জন হবার স্বপ্ন যেন পুরো হয়।

    বাংলাদেশ কে কেও আর দাবায়ে রাখতে পারবো না, পুরো বাঘের বাচ্চার মতো খেলেছে কালকে। সেমি- তে যেতেও পারে এভাবে খেললে। বেচারা পাকিস্তান, শুধু ফর্ম নয়, সেই এগ্রেশন টাই হাওয়া। কোথায় আক্রাম, ওয়াকার দের বডি ল্যাংগুয়েজ আর কোথায় এরা। এতো পুরো নো-কনটেস্ট হয়ে যাচ্ছে। মাঠে এদের হাবভাব দেখে মনে হচ্ছে হারার আগেই হেরে বসে আছে।
  • aka | ১৮ জুন ২০১৯ ০২:১৬411740
  • সোশ্যাল মিডিয়া হয়ে সবকিছুই এত পোলারাইজড হয়ে যায়। কোনটা যে কি ভালো করে বোঝাই যায় না, আসলে কোন এক পক্ষ নিয়ে লড়ে যাওয়াই আসল হয়ে পড়ে শেষ অবধি।
  • S | ১৮ জুন ২০১৯ ০২:০৯411739
  • এই নিয়ে একটা টই ছিলোনা?
  • অর্জুন | ১৮ জুন ২০১৯ ০২:০৫411738
  • শুনতে আগ্রহী @S এই নিয়ে আলোচনা হোক।
  • অর্জুন | ১৮ জুন ২০১৯ ০২:০৩411737
  • All's well that ends well

    মাননীয়া এখন punctuation mark।

  • S | ১৮ জুন ২০১৯ ০১:৫৮411736
  • আমিও ভালো বলতে পারবোনা। বহুদিন কারোর সাথে কোনও কন্টাক্টই নেই। কিন্তু সোশাল মিডিয়া থেকে যতটুকু দেখি বুঝি আরকি। এখন যারা বেড়োচ্ছে এরা দুরদর্শন দেখেনি।

    বামপন্থার সময়োপযোগীতা নিয়ে আমার একটু অন্যরকম একটা থিয়োরি আছে।
  • অর্জুন | ১৮ জুন ২০১৯ ০১:৪২411735
  • আই আই টি, আই আই এমের একদম ভিতরের সাম্প্রতিক খবর বলতে পারব না। আপনি নিশ্চয় ভাল জানবেন। বামপন্থী থিওরিতে বিশ্বাসী লোকজন আপনি অনেক জায়গাতেই পাবেন।

    'কোক ড্রিঙ্কিং ইয়াং মাসকে উদ্বুদ্ধ করতে যা বলতে হবে সেসব কোনও বামপন্থীর পক্ষেই বলা সম্ভব বলে মনে হয়্না।' আপনার অ্যাজেণ্ডা তাহলে একমাত্র বামপন্থা ! তাহলে এটাও বলতে হয় 'বামপন্থা। ' সময়োপযোগী নয়। সেটা অধিকাংশে টানতে পারছেনা। নিউ জেনারেশনের অধিকাংশের অ্যালার্জি আছে বামপন্থায়। Actually We are missing the whole point। একটা ইয়ুথ মুভমেন্টে বামপন্থার চেয়ে অনেক বেশী ইম্পরট্যান্ট অ্যান্টি এসট্যাবলিশমেন্ট হওয়া বা হতে শেখা। কানহাইয়ার বামপন্থা আলটিমেটলি সিপিআইএর যেটা একটা ফসিলাইজড এসট্যাবলিশড অর্ডার এবং well experimented failure।

    ওই ইন্টার্ভিউতে কানহাইয়া বলছে পাঁচ সাত টাকার চায়ে তার বা তার সাক্রেদের চলে যায়, পিৎজা, বার্গারের দরকার কি? ওর এসব মরাল পলিসিং সবাই শুনবে কেন?
  • S | ১৮ জুন ২০১৯ ০১:১৫411734
  • "আই আই টি, আই আই এমের মূলস্রোতের রাজনীতিকে সাপোর্ট করার অন্যতম কারণ হল সরকার পক্ষ থেকে একটা বড় টাকা যায় ঐ সব ইন্সিটিউটে।"
    আইআইএমে বোধয় সেটা এখন আর ঠিক নয়। যা ফিজ বাড়িয়েছে। বহুবছর আগে শুধু জোকাতেই ১০০কোটি+ কফার ছিলো। আর বিজেপির প্রতি এই প্রীতিটা কিন্তু নতুন। আগেও ছিলো, কিন্তু এতটা প্রকট কখনই ছিলোনা। বামপন্থী ভাবধারা/চিন্তাভাবনা (যতটুকু হয় আরকি) কিছুটা ছিল। প্রাইভেট কোম্পানি মানেই যে দারুন ভালো কিছু না, এবং সমাজে যে সরকারের একটা রোল আছে, ডাইভার্সিটি যে গুরুত্বপুর্ণ সেটা অন্তত বুঝতো। এই অন্ধভক্তি তার পরে তৈরী হয়েছে। দেশের সর্বত্রই যেটা হয়েছে। মোদির প্রোমোশনাল অ্যাক্টিভিটি দারুন।

    "এর দ্বারা কোক ড্রিঙ্কিং ইয়াং মাসের পক্ষে উদ্বুদ্ধ হওয়ার চান্স অসম্ভব।"
    কোক ড্রিঙ্কিং ইয়াং মাসকে উদ্বুদ্ধ করতে যা বলতে হবে সেসব কোনও বামপন্থীর পক্ষেই বলা সম্ভব বলে মনে হয়্না। আমি নিজে আইআইটি আইআইএম করা লোকজনকে সেই ২০০৯ এর ইলেক্শনের আগে দেখেছি যে মোদি আসবে বলে লাফাচ্ছে। কারণ মোদি এলে শেয়ার মার্কেট বাড়বে সেই আনন্দেই সে খুশি।

    প্রোমোশান, বোনাস, অনসাইট, স্যালারি, নতুন গাড়ি, কয়েক কোটির ফ্ল্যাট, ব্যান্ক ব্যালেন্স, ফরেন ভ্যাকেশান, জিওটি, ওয়েব সিরিজ এসবের বাইরে ভাবতে পারছেনা, চাইছেওনা। এগুলোতে নিমজ্জিত থাকলে ভারতের বাকি জনগণের কথা ভাবার কথা মনে থাকারও কথা না, সময়ও নেই।

    আবার অনেক সময় এটাও মনে হয় যে আমরা ভোট দিয়ে সবকিছু বিচার করছি। এটা হতেই পারে যে একদল ইয়ং জনগণ এখনও বাম ভাবধারায় বিশ্বাসী। কিন্তু ভোট বাক্সে সমর্থন না পাওয়ার জন্য তারা চুপ করে থাকছে। এমনিতেই একটা পার্থক্য তো আছেই। একজন মোদিভক্তর ক্ষেত্রে পাকিস্তান বা বাংলাদেশকে বা একটা সম্প্রদায়কে দোষ দিয়ে দিলেই হয়। আপনাকে যুক্তি দিয়ে তথ্য দিয়ে সেটাকে কাউন্টার করতে হবে। ফলে কাজটা বামদিকে অনেক অনেক কঠিন।
  • X | ১৮ জুন ২০১৯ ০১:০১411733
  • মেরিটোক্রেসি টেকনোক্রেসি ইত্যাদি সাপোর্ট করতেই পারেন, তবে তা ব্যুরোক্রেসি, মানিক্রেসি র চেয়ে খুব ভালো যে কিছু নয় তা মাথায় রাখা ভাল।

    মেডিকাল স্টুডেন্টদের কোনো নারী ঘটিত অ্যাঙ্গেল কখনো থাকে না তো। তাদের ইন্টুমিন্টুর পার্শ্বপ্রতিক্রিয়ায় কোনো রোগীকে কখনো ভুগতেও হয় নি তো। সবই বন্ধ ঘরে বন্ধ দ্বারে ব্যক্তিগত পরিসরে অবসর সময়ে সম্পন্ন হয়, রোগীসমক্ষে তাঁরা চিরকাল একাগ্রমনোরথ অপাপবিদ্ধ নির্লিঙ্গ পবিত্রতম ঈশ্বরবিশেষ। ভুল ভ্রান্তি অন্যায় শয়তানি ও খচরামো জয়েন্টে র‍্যাঙ্ক করার সাথে সাথে, মেডিকাল কলেজে ভর্তি হওয়ার মাহেন্দ্রক্ষণে তাদের জিন থেকে সমূলে উৎপাটিত হয়ে গিয়ে থাকে। কে না জানে অন্য সমস্ত সমবয়স্ক কলেজপড়ুয়া ছেলেমেয়েদের চেয়ে মেডিকাল স্টুডেন্টরা আলাদা, উচ্চকোটির, জিতেন্দ্রিয়, কারণ তাদের ভালো নাম 'ডাক্তার'।

    গণপিটুনি বলতে যদি কিছু বোঝায়, মৌখিক ঝগড়া হাতাহাতি বা থ্রেট থেকে ঘটনাকে সেদিকে নিয়ে যাওয়ার কৃতিত্ব প্রথমত সেই ৪০-৫০ জন মেডিকাল স্টুডেন্টদেরই প্রাপ্য, সেটাও মনে রাখা ভাল। লরি করে আসা দুশো লোকের সাথে চারশো হোস্টেল স্টুডেন্টের মারামারিকে নিশ্চয় গণপিটুনি বলবেন না। ইঁট ছুঁড়ে মারামারির অভ্যাস বাঙালির কত বছরের পুরনো? মিটিঙে, মিছিলে, পুলিশের দিকে, রাজনৈতিক প্রতিপক্ষের দিকে, ভিন্ন কলেজের, ভিন্ন পাড়ার, মুহূর্তশত্রুর দিকে? ইঁট ছুঁড়ে মাথা ফাটানোর উদাহরণ যেন আজন্মপ্রথম এইই শোনা গেল। মিডিয়ার চশমা ছাড়া পারিপার্শ্ব এতই ঝাপসা, কিচ্ছু দেখার উপায় নেই।
  • অর্জুন | ১৮ জুন ২০১৯ ০০:৫২411732
  • @S কথায় কথায় জেএনইউ, যাদবপুরের উদাহরণ আমাদের একটা মুদ্রাদোষ এবং এখানেও ইন্সটিটিউশনল হাইয়ারকি কাজ করে বরং মুম্বাইয়ে ঘটে যাওয়া কৃষক আন্দলনের উদাহরণ অনেক অ্যাপ্রপ্রিয়েট হয়।

    আই আই টি, আই আই এমের মূলস্রোতের রাজনীতিকে সাপোর্ট করার অন্যতম কারণ হল সরকার পক্ষ থেকে একটা বড় টাকা যায় ঐ সব ইন্সিটিউটে।

    কানহাইয়া কুমার ক্রেজে যখন সারা দেহ মাতোয়ারা তখন তাতে আমিও বেশ গা ভাসিয়েছিলাম। ওর স্বচ্ছ চিন্তা ও বাক বিভূতি মুগ্ধ করেছিল। কিন্তু ওই সময়েই অভিনন্দন সিক্রিকে দেওয়া একটা সাক্ষাৎকারে কানহাইয়া যখন বলে ফেলল অঙ্গনয়াড়িতে সাড়ে তিন হাজার টাকা রোজগার করে কষ্টে সৃষ্টে সংসার চালায় তার মা এবং তাতে কোনোক্রমে সংসার নির্বাহ হয় তাদের এবং এটাকে সে আদর্শ স্বরূপ হিসেবে দেখে তখন আমার টনক নড়ল। এ ছেলে জেএনইউর দেওয়ালে রাজা উজির হলেও এর জগত চিনতে এখনও অনেক বাকী এবং দেশের যুব সমাজের ব্যাপারে এ কিসসু জানেনা, কিছু থিওরি কপচেছে মাত্র। এর দ্বারা কোক ড্রিঙ্কিং ইয়াং মাসের পক্ষে উদ্বুদ্ধ হওয়ার চান্স অসম্ভব। কানহাইয়ার অনেক স্পীচে একটা মরাল পলিসিং চলে হয়ত সাব কনশাসলি যেটা কোনো ভাবেই ইয়াং জেনেরেশনের মধ্যে ক্লিক করবে না। এর পরিধি খুব ক্ষুদ্র এবং সেটাই স্বাভাবিক। খেয়াল করে দেখবেন ও শুনতে কমাগ্রহী বলতে বেশী।
  • S | ১৭ জুন ২০১৯ ২৩:৪৮411731
  • মেধা পাটকেল?
  • dc | ১৭ জুন ২০১৯ ২৩:৪৭411730
  • মেধাকে নিয়ে এতো আলোচনা হচ্ছে তো পাটকারই বা বাদ যান কেন?
  • Tim | ১৭ জুন ২০১৯ ২৩:৪৪411729
  • বাংলাদেশ কি ভালো ব্যাট করলো রে ভাই! মেরে পাট পাট করে দিয়েছে ঃ-)
  • এলেবেলে | ১৭ জুন ২০১৯ ২৩:৩৮411728
  • @র২হ, কথা উঠেছিল র‍্যাংক নিয়ে, সঙ্গে হালকা করে 'মেধা'-র ঠেস। আপনি জানেন সেসব। মেধা আসলে শিক্ষার সঙ্গে চিরাচরিতভাবে এবং অন্যায্যভাবে জড়িত। হ্যাঁ, প্রতিভাই মনে হয় বলা ভালো। এখন ডাক্তাররা প্রতিভাবান শুনলে ঘুড়ায় হাসব, তাই মেধা+স্কিল এইরকম বলা হচ্ছে। আমার ধারণা প্রতিভা = মেধা+দক্ষতা+পরিশ্রম।
  • S | ১৭ জুন ২০১৯ ২৩:৩৫411727
  • একটা সাইটে দেখলাম এবারের বিশ্বকাপের নাম দিয়েছে বর্ষাকাপ। ইতিমধ্যেই বেশ কিছু ম্যাচ ধুয়ে গেছে। আগামী দিনেও যে যাবে সেটা প্রায় নিস্চিত করেই বলা যাবে। বলছে এই জুন মাসে ইংল্যন্ডে যে পরিমাণ বৃষ্টি হবে সেটা অনেকদিন হয়নি। অনেকেই এইসময় ইংল্যন্ডে বিশ্বকাপ করার জন্য আইসিসিকে দায়ী করছেন। তবে আইসিসি বোধয় লস্ট রেভিনিউ ছাড়া আর কিছুই বোঝেনা।
  • র২হ | ১৭ জুন ২০১৯ ২৩:৩১411726
  • রবিবাবু রামকিঙ্কর ইত্যাদিরা প্রতিভাবান তাই ওঁদের স্কেল অন্যরকম।

    বাকিদের ওই রেজাল্টপত্র।
  • র২হ | ১৭ জুন ২০১৯ ২৩:২৯411725
  • এলেবেলে কি মেধা আর প্রতিভা এই দুটোকে এক করে ফেলছেন?

    (আমার অবশ্য এসব নিয়ে কোন বক্তব্য নেই)
  • S | ১৭ জুন ২০১৯ ২৩:২৫411724
  • কাঠমিস্ত্রি বা সার্জেন বা এইধরনের যেকোনও হাতে কলমে কাজের দুটো দিক থাকতে পারে। মেধা এবং স্কিল। নইলে শুধু মেধা দিয়ে হাতে কলমে কাজটা সম্ভবই নয়। এই পেষাগুলোর সাথে আমি পার্সোনালি জড়িত নই বলে কমেন্ট করতে পারবোনা। মনে করুন একজন আর্কিটেক্ট। তিনি যখন একটা দারুন প্ল্যান বানালেন সেটা তাঁর মেধা। কিন্তু সেটা যখন ড্রয়িঙ্গ বোর্ডে আঁকলেন, সেটা মুলতঃ স্কিল (আঁকার মেধাটা বাদ দিলে)।
  • এলেবেলে | ১৭ জুন ২০১৯ ২৩:১৮411723
  • গুড। এই যে 'যেকোনও পেশায় মেধা মাপার কিছু মাপকাঠি আছে, সেটা ধরেই মাপা হয়' লিখলেন সেটা মেনে নিচ্ছি এবং একজন দক্ষ কাঠমিস্ত্রিকে তাঁর পেশার লোকজন বা অন্য লোকজনরাও 'মেধাবী' বলতেই পারেন। এটা অস্বীকার করলে তবেই তা এলিটিজম।
  • S | ১৭ জুন ২০১৯ ২৩:১৬411722
  • আমি এরকম কিছু বলিনি। যেকোনও পেশায় মেধা মাপার কিছু মাপকাঠি আছে, সেটা ধরেই মাপা হয়। সেটা মাপারও লোকও ঠিক করা আছে। আপনি এলিটিজমের বিরুদ্ধে হতেই পারেন, ঠিকই আছে, কিন্তু তাতে মেধা নামক বস্তুটি উড়ে যায়্না, বা সেটা মাপা সম্ভবই নয় তেমনও না।
  • এলেবেলে | ১৭ জুন ২০১৯ ২৩:১২411721
  • ওইরকম একশোটা উদাহরণ দেওয়া যায় বিভিন্ন ক্ষেত্র থেকে যাঁরা নিজেদের পেশায় চূড়ান্ত সফল। কিন্তু প্রথাগত শিক্ষা তাঁদের মেধাবী বলে না বলে আপনিই বলেছেন। প্রথাগত শিক্ষা মে্ধার মাপকাঠি হতেই পারে না। ওটা 'শিক্ষিত'দের নিজস্ব পিঠচাপড়ানি। ২২৩এর মতো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত