এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৯ জুন ২০১৯ ১৯:০৩411870
  • তিনি প্রধানত স্বৈর তন্ত্রী, সঞ্জয় গান্ধী ঘরানা। খ
  • | ১৯ জুন ২০১৯ ১৯:০১411869
  • ঃ-)) পিটিঃ-))



    মিডিয়ার কাছে যেটা গ্রহণযোগ্য, সে ভাবে অর্গানাইজ করছে মানুষ সেটা কেই বাংলায় হেজেমনি বলা হয়। হ্যাঁঅ মেডিয়ার ডাবল স্ট্যান্ডার্ড তো আছেই। একশো বার। মতাদর্শ নির্দেশের কাজ টাই মেডিয়া করছে। এটা মমতার বেলায় বারে বারে হয়েছে। মমতা র উত্থান টাই, মেডিয়া ন্যারেটিভ এর ফল। সৌম্য বন্দ্যোপাধ্যায় এর বর্তমান এর প্রতিবেদন মনে থাকার কথা। মমতার যেহেতু এম্ফাসিস ছিল শুধুই রাজ্য সরকার বদল, অনেক সময়ে মতাদর্শের ওভার আর্কিং ন্যারেটিভ তাকে মেডিয়াই দিয়েছে, বাম দিয়ে মরাল লেজিটিমেসি, আর দক্ষিন দিয়ে প্রশাসক তৈরী হয়েছে।

    আলোচনার কাঠামো মেডিয়া বদলে নিয়েছে, আমরা পারি নি। মেডিয়া যাকে শক্তিমান দেখাচ্ছে তাকেই শক্তিমান মনে করছে মানুষ, মজাটা হল, কোনো স্ট্রীট ফাইট অমিত শহ লড়ে না দেবা সত্ত্বেও সেটা করছে। নিজেরাই যখন অর্গানাইজ করছে তখন সাম্প্রদায়িক শক্তির সঙ্গে না গেলেই পারত। সচেতনতা কম, অথবা মুসলমান দের অবিশ্বাসের যে বাতাবরণ তৈরী হয়েছে, তাতে হঠাৎ এমপাওয়ার্ড বোধ করেছে। ঘৃণার শক্তি মিথ্যার থেকেও বেশি সম্ভবত। এবং রেশনালিটি অশক্ত। এবং সহাবস্থানের অভিজ্ঞতা না থাকা জায়গা গুলোয় এই ট্রানজিশন আরো সহজ হয়েছে। পুরুলিয়া তে ভয় দেখানো হয়েছে, রোহিঙ্গা রা সেটল করবে এখানে।

    আরো মজা হল, এর পরে বিজেপি ঘেটো উইন করার জন্য মুসলমান মস্তান দের সঙ্গে নেবে, তাতে বিজেপির মধ্যেই আরো বিশুদ্ধ হিন্দুত্ত্ব মুভমেন্ট উঠে আসবে। আরো রাইটওয়ার্ড শিফ্ট হবে।

    সুতোরাং আমার বক্তব্য হিন্দুত্ত্ব অ্যাপিজ করেছে মেডিয়া নিজেই, মমতা র প্রধান দোষ রাজনৈতিক অসততা এবং মিথ্যাচারের মাধ্যমে ম্যানেজ দেওয়ার পদ্ধতি, আজ পাহাড় হাসছে তো কাল জঙ্গলে অট্টহাস্য ইত্যাদিদ, কিন্তু তাঁর কানের পেছনে ঘোমটা পড়ার জোর, একটা নমাজ পড়ার ইমেজারি কে, ব্যক্তিগত কনজারভেটিজম কে, মুসলিম অ্যাপিজমেন্ট বলে দেওয়া শুধু না, বলে ভোট ঘুরিয়ে দেওয়া টা বিজেপি - মেদিয়ার সাফল্য। এর এভিডেন্স দুর্বল। মুশকিল হল, আমি সিপিএম সমর্থক বন্ধু দের ভেতরে যেখানে এটা বলেছি,। তীব্র সমালোচিত হয়েছি। অফিসিয়াল অ্যাকসেস নেই, ক্যাজুয়াল কনভারসেশন।
  • | ১৯ জুন ২০১৯ ১৮:৪১411868
  • শৈলেন বাবু বোলপুরের লেজেন্ড বললে কম বলা হয়। মিড টু লেট সেভেনটিজ থেকে সিপিএম বিরোধী বামপন্থী। কোন নকশাল সংগঠন টায় ছিলেন ভুলে গেছি। একটা একটু ইমোশনাল বেশি হলেও রিজনেবলি ভালো আত্মজীবনী আছে। আমার কাছে আছে, নামটা ভুল গেছি। আশাদীপ প্রকাশনী বোধায়। শৈলেন বাবু এই আন্দোলনে যুক্ত হয়েছেন জানতাম না, ওঁকে মার ধর করার সাহস আশাকরি কারো হবে না।
  • PT | ১৯ জুন ২০১৯ ১৮:১৯411867
  • "বড় মাপের মস্তান গোছের কেই বিজেপি তে ছিল না, আদর্শ বাদী দক্ষিনপন্থী, মিডলক্লাস নব্য বিজেপি, আর এস এস এর সংগঠক সব ই ছিল কিন্তু পাড়ার মস্তান ছিল না।, "

    একমাত্র লোকাল লোকেরাই জানে যে কোন লোকাল মাস্তান অদূর ভবিষ্যতে বিজেপিতে যাচ্ছে। সেটা লোকাল লেভেলে বহু আগে থেকেই চর্চিত হয়। তার থেকেও বড় কথা, লোকাল নেতা মাস্তান না হলেও দাদার দাদা যে দিল্লী থেকে লোকাল তিনোদের কড়কে দেওয়ার নির্দেশ পাঠাতে পারে তাও লোকাল লোকে "অনুভব" করতে পারে। তাছাড়া, বিজেপি উপ-তে মুসলমান মারে কিনা ওসব পন্ডিতদের চর্চার বিষায়। আর বিপুল সংখ্যক মানুষ এখনো ফেবু বা অ্যাপে আসক্ত নয়। কাজেই পব-তে বিজেপির হিংস্রতা এখনো পরীক্ষিত ও প্রমাণিত নয়, যেমনটি কিনা কং-এর ক্ষেত্রে খাটে। আর বিজেপিকে এখনো অনেক হিন্দু/মুসলমান নির্বিশেষে তিনো কর্মী প্যাঁদাতে হবে সরাসরি মুসলমান্দের গায়ে হাত দেয়ার আগে।

    "সুতোরাং জে হাত জে লাঠি দিয়ে আজ বিজেপির পতাকার তলায় টি এম সির সঙ্গে স্ট্রীট ফাইট করা যাচ্ছে, সেটা লাল ঝান্ডার তলাতেও করা যেত,"

    নাঃ, এটা এক্কেবারেই জমেনি। সিপিএমের সঙ্গে এখনো হার্মাদ শব্দটি সেঁটে আছে যদিও তার ধার কমছে। আর পব-র মিডিয়ার কাছে বিজেপির লাঠি অনেক বেশী গ্রহণযোগ্য তাদের প্যাথোলজিকাল বাম বিরোধীতার কারণে। সূর্য মিশ্র শুধু উচ্চারণ নিয়ে ট্যুইট করেছিলেন বলে আবাপ "ছিঃ" নামে একটি সম্পাদকীয় লিখে ফেলে। তাতে বামেদের ডিএনএ ইত্যাদি বোধহয় স্তালিনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল। কিন্তু বিজেপি নেতাদের "মারব এখানে লাশ পড়বে কালীঘাটে" (এবং তার প্র্যাকটিকাল পরীক্ষা) ইত্যাদি আপাততঃ পব-র বাঙালী ও মিডিয়ার কাছে অনেক বেশী গ্রহণীয়। সেখানে লাল ডাণ্ডা?....বাপরে! এখনো হলদী নদিতে ভাসে হাজার হাজার লাশ, ৫০০ (নাকি ৫০০০) স্তনকর্তিত মহিলা ঘুরে বেড়ায় নন্দীগ্রামে আর বেচারা তাপসী মালিকের জন্য কোন গুরু কিম্বা অ-গুরু, পন্ডিত কিম্বা চন্ডাল এখনো "জাস্টিস" চায় না...........

    বামেদের স্ট্রীট ফাইটের আগে আরো অনেক তিনো-বিজেপির লাশ গুণতে হবে পব-কে।
  • aka | ১৯ জুন ২০১৯ ১৮:১৭411866
  • আরে হিন্দি সিরিয়ালে ওমন দেখায় যেমন - কভি নেহি, কভি নেহি কভি নেহি - ঝ্যাঁঝ্যাঁঝ্যাঁঝ্যাঁ - এমফাসাইজ করতে।
  • Du | ১৯ জুন ২০১৯ ১৭:৫৭411865
  • বিদ্যাসাগরের ভিডিওতে দেখেছিলাম ৪/৫ সেকন্ডের একটা ক্লিপ রিপিট হয়েই চলেছে। এরকম কেন বোধগম্য হয় নি।
  • nt | ১৯ জুন ২০১৯ ১৭:৪৩411864
  • আপনি আংশিক ছাগল হলে আমি আংশিক পাঁঠা বাই অ্যাসোসিয়েশন, উই আর ইন গুড কম্পানি

    এইটা ভালো হয়েছে। টুকে নিলাম।
  • PM | ১৯ জুন ২০১৯ ১৫:৫১411863
  • এই ডিসকাসনগুলো ভাট এর স্টেজ এ থাকছে না। টই খুলে সং রক্ষিত করা হোক
  • S | ১৯ জুন ২০১৯ ১৪:৪৭411862
  • স্পষ্ট করে বলে দিই। আমি ইন্ডিয়ান মিডিয়ার কোনও আলোচনাই প্রায় শুনিনা। একমাত্র, প্রণয় রায়ের প্রি-পোল কভারেজ আর ক্রিকেট অ্যানালিসিস ছাড়া। বাকিসব বড্ড সাব-পার, আনর্গানাইজ্ড, এবং প্রেডিক্টেবল লাগে। বেশিরভাগ প্যানেলিস্টদের অ্যানালিটিকাল এবং আর্টিকুলেশন কেপেবিলিটি খুব কম। বড্ড ক্যাকোফনি। সঙ্গে সুমনও দেখি খুব কম (সাইটে আপলোডও তো করে কম) - রাজনৈতীক হলে বাদই দিয়ে দিই (উপরেই কারণগুলো বলেছি)।

    আর তিনোরা পবে সফল হয়েছে (তৈরীর পর থেকেই) নিজেদেরকে কঙ্গ থেকে আলাদা করার জন্য। এর ফলে বাম বিরোধী ভোট সঙ্গে পেলেও, দেশ এবং রাজ্যে কঙ্গের খারাপ কাজকর্মের জন্য এরা আর দায়ী থাকেনি।
  • S | ১৯ জুন ২০১৯ ১৪:৩৪411861
  • "যেমন এসেনশিয়ালি আর্বান আন্ডারক্লাসের পার্টি টি এম সি, হঠাৎ করে সাবসিস্টেন্স ফার্মার এর পার্টি হওয়া টা অয়আবসার্ড ছিল, এবং সেটা বড় শহরের বাইরে এটা এখন একটা ল্যান্ড শার্ক এর পার্টি। "

    এইটা অ্যাচিভ করতে তিনোমুল স্পেসিফিকালি দুটো মিথ্যা কথা প্রচার করেছিলো। তখন বুদ্ধিজীবিকুল এবং বাজারি মিডিয়াও সাথ দিয়েছিলো। তাদের মোটিভেশনটা আপনি উল্লেখ করেছেনঃ সারদার টাকা। এক, মা-মাটি-মানুষ নামক ঢপটি। দুই, জমি বাঁচাও আন্দোলনে সাম্প্রদায়িক ছোঁয়া। তিনোমুলের সাম্প্রদায়িকতাকে ব্যবহার করার অভ্যাস অনেকদিনের। আগে অজিত পাঁজা বেঁচে থাকতে এবং বিজেপির সঙ্গে মাখো মাখো সম্পকের সময় বেশ একটা সফ্ট হিন্দুত্বের পোষক পরে থাকতো তিনোমুল।

    মিডিয়া কি করছে তা জানিনা (আমি সেকেন্ডারি ইনফর্মেশন কনজিউম করতে খুবেকটা পছন্দ করিনা), কিন্তু দিদি নিজ মুখে স্বীকার করেছেন অ্যাপিজমেন্টের ব্যাপারটা। দুধেল গরুর কমেন্টটা আবারও মনে করিয়ে দিই। এবং সেটা জেনেশুনে করেছেন বলেই মনে হয়। বিজেপির তাতে কিছুটা সুবিধে হলেও, তিনি নিজেকে সেকুলারিজমের মেসিহা বলে প্রমাণ করতে পেরেছেন (সম্ভবত বামেদের ৭% ভোটের লোভে)।

    মাইনরিটি অ্যাপিজমেন্ট আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি (হয়তো নিজে মাইনরিটি হওয়ার তাগিদে - অতেব বায়াস্ড ভিউ হতেই পারে)। আমার মনে হয় যে মাইনরিটিজ আর হরিবলি ট্রিটেড ইন ইন্ডিয়া (বোথ বাই স্টেট অয়ন্ড মেজরিটিজ), এস্পেশালি ইন বেঙ্গল। সেক্ষেত্রে তাদের প্রোটেকশান দেওয়াটা এবং এবং অবশ্যই ডেভালপমেন্টে ইনভেস্ট করা সরকারের আবশ্যিক কর্তব্য। কিন্তু সেটা দিদির দ্বারা হবেনা। কারণ যিনি মাইনরিটিদের খারাপ হালের কথা না ভেবে শুধুমাত্র ভোটের কথা ভেবে পলিসি নির্ধারণ করছেন, তিনি চাইবেন যে মাইনরিটিদের অবস্থার যেন উন্নতি না হয়। উনার কোনও মাইনরিটি পলিসি নেই, যা আছে তা হলো ফুল অব সিম্বলিজম।

    সিপিএমের সমর্থকরা কোথায় ভোট দেবে, সেটা দায়িত্ব আমার নয়। তিনোমুল আসার জন্য যখন বামেদের অপদার্থতাকে আমরা সকলে মিলে দায়ী করেছিলাম/এখনো করি, তখন বিজেপির এই রাইজের জন্য তিনোকে দায়ী না করে বামেদের আবারও দায়ী করাটা মেইনস্ট্রিম মিডিয়ার স্পিন এবং সেটা লোকে ভালই গিলেছে। অথচ ২০১১তেও বিরোধী ভোট কনসলিডেট হওয়ার ফলেই বামেরা হেরেছিলো।

    দিদির বিজেপিতে কোনই অ্যালার্জিই নেই। আছে মোদি-শাহতে, কারণ এরা দিদিকে গদিচ্যুত করতে চাইছে এবং নারদা-সারদা নিয়ে টানাটানি করছে। পবে বাম+কঙ্গ শক্তিশালী হলে দিদি যেকোনও সময় বিজেপির সাথে হাত মেলাবেন। যেদলের ৫৯জন কাউন্সিলার ভোটের ফল বেড়নোর পরের দিনই দলবদল করে (দিদির মতন দক্ষ নেত্রীকে অগ্রাহ্য করে) এবং বাকিরাও পা বাড়িয়েই আছে, সেইদল যে কোনও আইডিওলজির উপরে তৈরী নয় সেটা বোঝাই যায়। সেকুলারিজমও তাদের মোটো-আইডিওলজি-পলিসির মধ্যেই নেই। সেটা না বুঝলে আই অ্যাম ট্রুলি সরি।
  • | ১৯ জুন ২০১৯ ১৪:২২411860
  • মেডিয়া যেমন সমাজের ফল্ট লাইন বেচে খায়, আমি তাকে বয়েলিং পট হিসেবে দেখি, তাতে ফল্ট লাইন থাকবে, সেগুলো খুঁজি। প্রাইভেটাইজ্ড মেডিআর আমলেই হর্শ মান্দারের এন আর সি ইনভেস্টিগেশন হয়েছে, এটা মেডিয়া সরকারী নিয়ন্ত্রনে থাকলে কল্পনাও করা যেত না, তাই আশা হারাই নি, তবে গরীব মানুষ বিরোধী কতা হলে, ঠোকাঠুকি হবে। অসুবিধে নেই, আমরা দু পয়সার পলিসি বেনিফিসিয়ারি বা মনমুগ্ধকর পিতিভাবান রা মেরিটিক্রাট রা ই জিতবো, কারণ শেষ পর্যন্ত আমাদের অশুভ আঁতাত ই জয়ী হবে, যতদিন না মানুষ ইতিহাসের দায় নিজের কাঁধে নিচ্ছেন ঃ-)))

  • | ১৯ জুন ২০১৯ ১৪:১২411859
  • মেডিয়ার ভূমিকা এবং প্রোপাগান্ডা মেশিনারি গুলোর ভূমিকা কাছাকাছি।

    অপারেশন সানশাইন, হাঁটতে অসুবিধে হচ্ছে অভিযোগে এটা আনন্দবাজারের ক্যাম্পেন ছিল, হকার দের তুলে দেওয়া, আর কিছুই করে নি, শুধু ডিসএন্ফ্রানচাইজ্ড মানুষ দের কা্ছ থেকে লেফ্ট কে সর‌্যিয়েছে। শহরে, তাতে টি এম সির উত্থান সহজ হয়েছিল, পরে আবার তারাই ল্যামেন্টেশন করেছে, হায় সিপিএম আর মানুষের কাছে নেই ঃ-)) ঠিক সেরকম ই এখন এই সাতটা মুসলমান ছেলে র নামে, দেখো মুসলমান রা তো এরকম ই হয় গোছের ক্যাম্পেন চলবে, তাতে কমিউনাল মোবিলাইজেশন দুর্দান্ত বাড়বে, ঠিক ই, কিন্তু পরে ডিসয়্ফেকটেড মাউষ যখন বিজেপি র নানা নেতার সঙ্গে জুড়ে যাবে, তাতে মুসলমানরাও থাকবেন, যাতে নীচুতলার সমাজে চলমানতাটা থাকে, তখন তাকেই প্রকৃত সেকুলারিজম বলে বেচা হবে, কিন্তু ডিসয়াফেকশনের কারণটা হারিয়ে যাবে। এবং তখন আবার বিজেপির মধ্যেই নব্য বিশুদ্ধিকরণ হবে। মুসলমান দের পক্ষে বেঁচে থাকাটুই এখন রেজিস্টান্স হয়ে গেছে, বিশেষত শহরে। কারণ আর কোন অর্গানাইজিং প্রিন্সিপল তাঁরা যাই ট্রাই করুন, সব ই ডিসক্রেডিটেড হবে, আর দরিদ্র বিরোধী পোলিটিকাল অপোনিয়ন তো আছেই। আশা করা যায় ফাইনাল সলিউশনে সে সমস্যা থাকবে না।

    তো মেডিয়ার তৈরী করে দেওয়া রেফারেন্স এ কথা বলতে আমার আপত্তি আছে জেনেরালি, তো সেটা চোর অপবাদের ভয়ে যাবে না। বন্ধু বান্ধব দেবা অপবাদে চাপ নেই।

  • | ১৯ জুন ২০১৯ ১৩:৫৪411858
  • অবশ্য এই অবস্থান গুলো কিছুটা কম পপুলার হলেও, খুব অস্বাভাবিক কিছু না, খুব অলভ্য ও কিসু না, তাই আমি ইউনিক বা ইউনিকর্ণ কোনোটাই নই। সবাই হয়তো আর্টিকুলেট করেন না।

  • | ১৯ জুন ২০১৯ ১৩:৫২411857

  • বাই দ্য ওয়ে, এস সেদিন জিগ্যেশ করছিল, আমাকে তৃণমূল অর্থে চোর বল্লে আমি মাইন্ড করব কিনা। করব না। কত লোকে কত কি বলে।

    আমি এখনো মনেই করি না, সিপিএম বিরোধী রা সবাই ২০০৮-২০১১ তে টি এম সি ছিল, এখনো মনে করি না। তাতে আমি কিসুই মহান প্রমাণিত হই না, কিন্তু এটা একটা রাজনৈতিক অবস্থান। আমি আরো অনেক কিছুই ও প্রসঙ্গে মনে করি না। যেমন এসেনশিয়ালি আর্বান আন্ডারক্লাসের পার্টি টি এম সি, হঠাৎ করে সাবসিস্টেন্স ফার্মার এর পার্টি হওয়া টা অয়আবসার্ড ছিল, এবং সেটা বড় শহরের বাইরে এটা এখন একটা ল্যান্ড শার্ক এর পার্টি। এ প্রসঙ্গে কয়েকটা কথা আমি কদিন আগেই বলেছি, কারণ আমি গুরু কে শুধুই ফিনিশড প্রবন্ধ আর চুটকির জায়গা বলে মনে করি না, ইট ইজ আ কনভারসেশন অ্যানড ওয়ার্ক ইন প্রোগ্রেস, সেটা লিংক করে দেখা যেতে পারে, না দেখলে বয়ে গেল অবশ্য ঃ-)))

    আনলাইক সিপিএম সাপোর্টার্স, টি এম সি কে আমি একটা পলিসি ইনডিউসড জবলেস গ্রোথ এর ফল হিসেবে দেখি, কারণ আমাদের প্রজাতন্ত্রে কাছাকাছি সময়ে অনেক কিছু ঘটেছে। ইট ইজ নট অনলি অ্যাবাউট পার্সোনালিটি অর একটা বা দুটো ঘটনা, অবশ্যই এটা দেখা শুধু না, এর এভিডেন্স রয়েছে। সবচেয়ে বড় কথা, রাষ্ট্রে এনটাইটলমেন্ট জিনিসটা যত কমবে, এবং দয়ার সারভিস প্রোভাইডার হিসেবে রাষ্ট্র কে যত দেখা হবে, তত পলিসি পার্টিসিপেশনের প্রয়োজন কমবে, এবং মেগালোম্যানিয়াক ইম্প্লিমেন্টেশন পন্থীর প্রয়োজন তত বাড়বে, এবং সেটা পার্টিসিপেটরি, ডিবেটেড গণতন্ত্র র মডেল এর থেকে আলাদা। এবং ওয়েলফেয়ার তার ইমানিসিপেটরি পারপস তত হারাবে, কন্যাশ্রী এবং রুপশ্রী দুটো কেই জাস্ট দুটো স্কিম হিসেবে দেখা হবে। এটা প্রিন্সিপল্ড অবস্থান, এতে কে কি মনে করলো সেটা ইমেটেরিয়াল, এটা ডিফেন্ড করার মত গ তে দ রয়েছে, পৃথিবীর যে কোন ফোরামে।

    আজকে টি এম সি বিরোধী রা সবাই বিজেপি সেটা মনে করার ও কোনো কারণ নেই। সেটা আমি কমিউনিকেট করেছি, না বুঝলে কি আর করা, ইউ আর ইন গুড কোম্পানি ঃ-))) বিশেষতঃ বিজেপি যখন একটা ভিশাস পার্টি। কিন্তু আমি 'সেকুলার' বলা টা যথেষ্ট বলে মনে করি না, কারণ আর কিছু না, কারণ আমার লিবেরালাইজেশন পরবর্তী মেডিয়ার মূল অ্যা্চিভমেন্ট হল, গরীব মানুষ কে, তাদের বক্তব্য কে আপদ হিসেবে দেখানো, এবং ফেসলেস মব কে ভিতীর কারণ হিসেবে দেখানো। সরকারের গেম টা মজার, সকলের কাছে লেজিটিমেসি না পেলে চলে না, অথচ, এনটাইটলমেন্ট এর লজিক থেকে মানুষ কে সরানো, সোশাল সিকিউরিটি নেটওয়ার্কের বারোটা বাজানো, এবং সব চেয়ে বড় কথা পলিসি এবং যে কোন সারভিসের ইনস্টিটিউশনাল স্ট্রাকচারে একটা বড় অংশের মানুষকে, মেরিটিক্রাসির কারণে দূরে সরিয়ে রাখা। বিজেপি এসে তাতে ন্যাশনাল অ্যান্টি ন্যাশনাল লেয়ার যোগ করেছে।সাধারণ মানুষের, বিশেষত ফেসলেস সাধারণ মানুষ এখন শুধুই অ্যাঙ্গরি মব, তাদের ঠ্যাংআনির ব্যবস্থা পর্যাপ্ত, শিক্ষায় দীর্ঘ ডিসইনভেস্টমেন্টের ফলে, তাদের ইনটারভিউ নিলেই খুব সংহত কিসু বেরোনো র সম্ভাবনা নেই। তো তাদের সুধুই লুম্পেন ভাবা তে আমার আপত্তি আছে। এবং পৃথিবীর সমস্ত সমস্যা কে সিকিউরিটি সমস্যা হিসেবে দেখাতে আমার আপত্তি আছে। এবং আলোচনার কাঠামোর সমস্যা টাকে হাইলাইট করার জন্য মেটাফোরে, ইমেজারি তে, শব্দ চয়নে সাবধানতা আশা করে থাকি। কারণ আর কিছুই না, বিজেপির খেলার অনেকটা সেমিওটিক্স। জয় শ্রী রাম
    এর একটা পোলিটিকাল কনোটেশন আছে, যেটা জয় রামজি কি, বা জয় শিয়া রাম এর মৈথিলী গ্রিটিং এ নেই।

    সিপিএম সমর্থক রা যখন দাবী করে, তারা তৃণমূল গুন্ডা দের হাত থেকে বাঁচার জন্য বিজেপির পতাকার তলায় তাঁদের কে আমার পক্ষে বিশ্বাস করা কঠিন, ইয়েস ফ্রম দ্য আর্ম চেয়ার, কিন্তু তাও কঠিন। অর্জুন সিং আর নর্থ বেঙ্গলের একজন কি যেন নেতার আগে, বড় মাপের মস্তান গোছের কেই বিজেপি তে ছিল না, আদর্শ বাদী দক্ষিনপন্থী, মিডলক্লাস নব্য বিজেপি, আর এস এস এর সংগঠক সব ই ছিল কিন্তু পাড়ার মস্তান ছিল না। সুতোরাং জে হাত জে লাঠি দিয়ে আজ বিজেপির পতাকার তলায় টি এম সির সঙ্গে স্ট্রীট ফাইট করা যাচ্ছে, সেটা লাল ঝান্ডার তলাতেও করা যেত, কারণ পোলিটিকাল ইকোনোমি অফ মারামারি ইজ অটোনোমাসঃ-))) বিরোধী পক্ষের দিকে ঃ-))))) কিন্তু তাঁরা তা না করে বিজেপির ভিশাস মুসলমান বিরোধী, রিগ্রেসিভ প্রোপাগান্ড তে বিশ্বাস করেছেন, করতেই পারেন সেট তাঁদের চয়েস, তাতে কোন অসহায়তা নেই, বা থাগলেও প্রচন্ড কম আছ, বড় এভিডেন্স কিছু নেই। এমনকি পাহাড় জঙ্গলেও নেই, সুতোরাং যারা অসহায়তা কে কারণ হিসেবে দেখাচ্ছেন, তারা ক্রোধান্ধ মাত্র, এবং এই এলাকা বিভাজনের টার্ম্স কে জাস্টিফাই করা টা এক ধরণের দুর্বৃত্তায়ন।

    এর পরে, মমতার মুসলমান অ্যাপিজমেন্ট, এটা বিজেপির ক্যাম্পেন থেকে এখন মেনস্ট্রীমড মিডলক্লাস অবস্থান হয়ে গেছে। এটা এমন ভাবে বলা হয় যেন মমতা এবং তৃণমূল কে ডিতেস্ট করার আর কোন কারণ নেই, তাঁর স্বইরতন্ত্র যেন যথেষ্ট না। এটা সম্ভব হয়েছে, অনেক বড় করে বিজেপি আলোচনার কাঠামো টাকে সংখ্যালঘু বিরোধী এবং অস্মিতার নামে পরমত অসহিষ্ণু করতে বাধ্য হয়েছে। মমতা সংখ্যা গুরু এবং সংখ্যা লঘু সমাজের কনজারভেটিভ সমাজের কাছে পৌচেছিলেন, সিপিএম এর বিরুদ্ধে প্রোগ্রেসিভ এবং কনজারভেটিভ অপিনিয়ন কে এক জায়গায় আনতে পেরেছিলেন, বলেই ম্যাসিভ ম্যানডেট পেয়েছিলেন। একজন ঘরোয়া কমন সেন্স ড্রিভেন ব্যক্তিত্ত্ব হিসেবে কনজারভেটিভ দের বিশ্বাস অর্জন করেছিলেন সেটার কনফ্লিকট বিজেপির হাত দিয়ে এক্সপোজ্ড হয়েছে, এটা কে পোলিটিকাল সোসাইটির রি অ্যালাইনমেন্ট বলা যেতে পারে, কিন্তু তাতে মমতা মূল অপরাধ মুসলিম অ্যাপিজমেন্ট হতে পারে না, তাঁর মূল অপরাধ তিনি স্বৈরতন্ত্রী। এটা আমরা লেফ্টি রা তো এসটাবলিশ করতে পারিও নি, বিজেপির ন্যারেটিভ এ বিশ্বাস ও করেছি অনেক ক্ষেত্রে, অতবে আপনি আংশিক ছাগল হলে আমি আংশিক পাঁঠা বাই অ্যাসোসিয়েশন, উই আর ইন গুড কম্পানি।

    এতো গেল কনটেক্স্ট, হাসপাতালে ডাক্তার দের কোন ব্যবহারে কোন দায় ছিল না, সেটা আদ্যন্ত ঢপ। আলোচনা হয়েছে, স্বাভাবিক কাজ শুরু হয়েছে, এতে ট্যাক্সপেয়ার কনজিউমার হিসেবে খুশি। কিন্তু পেশেন্ট পার্টির বক্তব্য শোনার কথা কারো মনে হয় নি, সেটা সিস্টেমেবের অ্যানোমালি কে অ্যাকসেনচুয়েট করবে ও করছে।

    ফাইনালি, সারদা যখন টি এম সি কে ব্যাংক রোল করে, তখন তাতে অপর্ণা সেনের নাম জড়িয়ে ছিল। এবং বড় ভিগরাস ডিনাইয়াল তাঁর কাছ থেকে আসে নি, টি এম সির কোরাপশনে আপত্তি থাগলে জুঃ ডঃ রা তাঁকে ফোরাম কেন দিয়েছেন তাঁরাই বলতে পারবেন, যদিও অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল একজন অভিজুক্ত তাঁর অন্য বিষয়ে মতামত দিতেই পারেন।

    যাই হোক, আগের দিন এই মজার গল্পটা বলা হয় নি বলে আজ বলে গেলাম।

    আর যারা বলছে এস বা ইন্দ্রানীদিদি বা অন্যরা এন আর আই বলে তাদের বক্তব্যে কোন গুরুত্ত্ব নেই, সেটা বোগাস একটা কথা। সেটাতে পাত্তা দেবার কোন দরকার নেই।
  • S | ১৯ জুন ২০১৯ ১১:৪৪411855
  • গুচতে বিজেপির হয়ে নিয়মিত লিখলে/ঝগড়া করলে কত পাবো? অভিককে জিগাতে হবে।
  • dc | ১৯ জুন ২০১৯ ১১:৩০411854
  • দ দি কে অনেক ধন্যবাদ। তাহলে এবার কয়েক মাস কলকাতা গিয়ে থাকার প্ল্যান করি।
  • | ১৯ জুন ২০১৯ ১১:২৩411852
  • উফ! দুই কোটি।
  • | ১৯ জুন ২০১৯ ১১:২৩411853
  • আচ্ছা ডিসির জন্য, পোচ্চিমবঙ্গে কাউন্সিলারের রেট যাচ্ছে সুই কোটি। যে কোন নির্দল ব অন্য যে কোন দল (বিজেপী ছাড়া) কাউন্সিলার হয়ে যান। স্ট্রেইট দুই কোটি ক্যাশে। ৬ মাস কুলিং পিরিয়ড। তাপ্পর বিজেপী।
  • | ১৯ জুন ২০১৯ ১১:১৭411851
  • কাল থেকেই এটা আমার প্রশ্ন, ভদ্রমহিলা যদি উবে র ড্রাইভার এর হয়ে কম্প্লেন করলেন তাহলে কাকে নিগ্রহ করা র কেস খেল ছেলেগুলো।
  • | ১৯ জুন ২০১৯ ১১:০৫411850
  • উষষী কোন মলেস্টেশানের কেস করেন নি, তিনি উবার ড্রাইভারের হেনস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, সেটা কোথাঐ লেখে নি। উষষীর বয়ান দেখলাম।
  • ন্যাড়া | ১৯ জুন ২০১৯ ০৯:৫৭411849
  • লীন স্টার্টাপের কনস্যালটেন্ট লাগলে বলবেন। বা অন্য প্রসেস ইঞ্জিনিয়ারিঙের। সিলিকন ভ্যালির লেটেস্ট ঢপ হাতে-গরমে শেখানো হয়।
  • ন্যাড়া | ১৯ জুন ২০১৯ ০৯:৪৫411848
  • খনু যদি স্টার্টাপ হত, তাহলে বলা যেতে পারে ঠিক মতন প্রডাক্ট-মার্কেট ফিট হয়নি। খনু ভালবাসে লিখতে প্রবন্ধ, জনগণ চায় খনুর হাল্কা চালের লেখা পড়তে। এক্ষেত্রে লীন স্টার্টাপ টেকনিক ব্যবহার করে ভাল ফল পাওয়া যেতে পারত।
  • pi | ১৯ জুন ২০১৯ ০৯:৩৯411847
  • সরি। এটায় সবদিকে বলা উচিত ছিল।
  • pi | ১৯ জুন ২০১৯ ০৯:৩৮411846
  • আরেকদিকে,

    স্বাস্থ্য পরিষেবায় নিরাপত্তা বিষয়ে কলকাতা পুলিশের হেল্পলাইন

    কলকাতার সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজ, চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সব চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং রোগীদের যে কোন নিরাপত্তা এবং সুরক্ষা জনিত সমস্যায় যাতে কলকাতা পুলিশ দ্রুত সাহায্য করতে পারে, তার জন্য আজ থেকে চালু হল কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বর। নম্বরটি সপ্তাহের সাতদিনই চব্বিশ ঘন্টা চালু থাকবে আপনাদের সুবিধার্থে।Medical Security help line no- 18003458246.
  • :/ | ১৯ জুন ২০১৯ ০৯:২৭411845
  • পাই-এর লেটেস্ট তিনটি পোস্টের ভিত্তিতে কোশ্নোঃ এদিক আর ওদিক ঠিক্করার মাপকাঠি কি? দুটি ওদিক আর একটি মাত্র এদিক কেন?
  • | ১৯ জুন ২০১৯ ০৯:২১411844
  • সেটা অবশ্য শীর্ষেন্দুর ক্ষেত্রে ও সত্যি
  • | ১৯ জুন ২০১৯ ০৯:১৬411843
  • মেলানিয়া শান্তি নিকেতনের, তাকে পৌষ মেলায় নিয়ে যাবা হয়েছিল, তখন বুকু মাসির বয়স ছয়, সে দুজনের কি হাততালি নাগরদোলায় চড়ে।
  • pi | ১৯ জুন ২০১৯ ০৯:০৩411842
  • ওদিকে কাল দিল্লিতে বিজেপির সাংবাদিক সম্মেলন, প্রতিটা বান্গ্লা চ্যানেলে পুরো লাইভ করল, অন্য খবর টবর ফেলে।
  • pi | ১৯ জুন ২০১৯ ০৯:০১411841
  • ওদিকে মোবাইল চোর সন্দেহে আবার গণপিটুনিতে মৃত, কোন হইচই নিয়ে। ্যানেল খুললেই ঊষসী সেনগুপ্ত! এক
    ক্লিপিন্স যে কতবার দেখাল!
    অবশ্য প্রাক্তন মিস ইন্ডিয়া মডেলদের দেখালে টিআর্পি বাড়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত