এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২০ জুন ২০১৯ ১১:৫৫411900
  • সাইটে বড্ড গোলমাল। কত্তিপক্ষের নজরে আনতে চাই।
  • lcm | ২০ জুন ২০১৯ ১১:৪৫411899
  • অম্লান দত্ত

    সহনাগরিকদের মধ্যে যা তিনি খুঁজে বেড়াতেন, তাঁর নিজের ভাষায় তা হল 'Non-party public spirited citizen।' যে ব্যক্তি সমাজ রাজনীতি নিয়ে স্বতন্ত্র ভাবে ভাববে কিন্তু দলদাস হয়ে যাবে না। রাজনৈতিক দলের নিয়ন্ত্রণাধীন নয় এমন একটি সজীব সক্রিয় সিভিল সোসাইটি গণতন্ত্রের পক্ষে অত্যন্ত জরুরি মনে করতেন তিনি।
  • dc | ২০ জুন ২০১৯ ১১:৪৪411898
  • তাও ভালো জ্যাকেট এর উপর দিয়েই গেছে।
  • | ২০ জুন ২০১৯ ১১:৪৩411897
  • "এই যে প্যাটন গান করো এই যে ছোটন কাটমানি ফেরত দাও' এইটা পড়ে মনে পড়ল মমব্যান কলকাতা এয়ারপোর্টে বিশ্ববাংলার স্টলে অবিকল এইভাবে আমাকে জিগ্যেস করেছিলেন 'এই যে আপনি জ্যাকেট পরেন?
    :-D
  • S | ২০ জুন ২০১৯ ১১:৪২411896
  • পিটিদা এসবে কিস্যু হবেনা। লোকে শুধু দেখেই। বিষ পুরো রক্তকনিকাতে ঢুকে গেছে। আপনি পারলে পিকে সিনেমাটা দেখবেন (যদি না ইতিমধ্যে দেখে থাকেন)। ওরকম কন্সেপ্টের সিনেমা আগে হয়নি। কোটি কোটি লোক দেখেছে, এন্টারটেইন্ড হয়েছে। কিন্তু বদলায়নি বোধয় এক্জনও।
  • | ২০ জুন ২০১৯ ১১:৩৩411894
  • অমিতঃ-))))))))))))))))))))))))))))))))))))

    হ্যা এই কাটমানি ফেরত দিন টা সত্যি খোরাক। এই যে পাড়ার ক্লাবের পুজোর বড়দি গোছের, এই যে হাতে মাইক নিয়ে স্টেজে হাঁটতে হাঁটতে, এই যে প্যাটন গান করো, এই ছোটোন কাটমানি ফেরত দাও, এটা কে ই শশব্যস্ত স্বতঃস্ফুর্ততা, প্রকৃত আন্তরিকতা, বলে ব্যাখ্যা করা হয়েছে এতদিন, জেলার প্রশাসনিক বৈঠকে এগুলো ই হয়। ইট ওয়াজ অলওয়েজ আ ফার্স, বাম দের ইমপারসোনাল 'এই কাজ গুলি করা দরকার' টোন এর থেকে ডিসটিন্ক্ট করার জন্য। মমতা হ্যাজ অলয়েজ বিন আ লট অ্যাবাউট সিম্পবিলিজম।

    এবার এটা তো গেল, এবার একটা কথা বলেন না, পাড়ার পুজো, বাড়ির অনুষ্ঠান, আপিশের খুব উঁচু লোক থাগলে না, মোটামুটি রোজকার মিটিনে তো এই হয়, রাইট? এটাকেই অ্যান্টি বুরোক্রাসি মেথড বলা হয়, যে মেডিয়া এত লিখছে, তারা তাদের কোং মিটিং এর মিনিট্স দেখাতে পারবে? বাল পারবে। মমতা র মেথড সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো, তাতে চমকানি ধমকানি একটা বড় পার্ট, কিন্তু আমরা পাড়ার প্যান্ডেলে এটাই করে থাকি, এটাকেই সন্ধে বেলা এনগেজমেন্ট বলি। এবং এটার সঙ্গেই অনেক লোক আইডেন্টিফাই করেন।

    পাবলিক আর প্রাইভেট স্ফিয়ার এ যে আলাদা ভাষা, চিহ্ন ব্যবহৃত হওয়া দরকার, তার যে কতগুলি পরিভাষা আছে, এটা কেই তো আমরা বুরোক্রাসি বলে অ্যাটাক করেছি কাকা, সেটা তো একটু দেখতে হবে। কিছুই না, নতুন করে 'প্রসেসে' জোর পড়ছে, বাংলা কাগজের ন্যারেটিভে, কারণ আর কিছুই না, বিজেপির গোটা উত্থান টাই, অন্য রাজ্যে ডায়নাস্টির বিরুদ্ধে সাধারণ মানুষের উত্থান বলে বেচা হলেও, এখানে আহত কোনঠাসা ভদ্রলোক সজ্জনের প্রতিক্রিয় হিসেবে বেচা হবে। এখানে একটা স্মাইলি বনতা হায় ঃ-))) আগে আমার নিরবচ্ছিন্ন বাতুল টাইপিং এ নিশ্চয়ী আগে বলেছি, বম্বে তে ষাঠ সত্তরের দশকে ইউনিয়ন এবং ওয়ার্কিং ক্লাস লোকের রাস্তার দাপটে ভদ্রলোক পজিশন একটু কোনঠাসা হয়, তখন 'কমন ম্যান' এর সৃষ্টি করেছিলেন, আমাদের কার্টুনিস্ট রা, ইংরেজি কাগজে অবশ্যই, সেটা ভাবার জন্য কোন পুরশ্কার নেই। ঃ-)))

    আলোচনার কাঠামোতে তে এই টে আজকের প্রথম স্যালভো, একটু পাদু ঠুস মত শোনালেও, বিপ্লবী ইনটেনশন টা খ্যাল করবেন।
  • S | ২০ জুন ২০১৯ ১১:২৭411893
  • S | ২০ জুন ২০১৯ ১১:২৫411892
  • এ আর নতুন কি? আয়ারল্যান্ডের পিএম আমেরিকায় আসলে ট্রাম্প এক আইরিশ কবির কবিতার কয়েকটি লাইন পড়েন। আয়ারল্যান্ডের জনগণরা ভ্যাবাচ্যাকা খেয়ে যান, কারণ এরকম কোনও লাইন তারা কোনও জন্মেও শোনেননি। তারপর দেখা যায় যে ইন্টারনেটের কোনও এক সাইটে এই লাইনগুলো (যেগুলো আসলে নাইজেরিয়ার এক কবির লেখা) আইরিশ কবির নামের নীচে দিয়েছে। হোয়াইট হাউসের কেউ সেখান থেকে চটজলদি তুলে ট্রাম্পকে দিয়েছিল।
  • dc | ২০ জুন ২০১৯ ১১:২২411891
  • বিজেপি জানে যে আজ মিছিলে এরকম রক্তারক্তি কান্ড হবে?
  • pi | ২০ জুন ২০১৯ ১১:১৯411890
  • আজ বিজেপির মিছিল থেকে সবার রক্ত নেব ঠিক করেছি। ঠিকঠাক নেওয়া গেলে এই এক্টা কারণে বিজেপির উপর কৃতজ্ঞ থাকব।
  • sm | ২০ জুন ২০১৯ ১০:৪২411889
  • এটা ভালো খোরাক তো!☺️
  • dc | ২০ জুন ২০১৯ ০৯:৫১411886
  • এসব তো বুঝলাম, রাগী স্ত্রীকে সামলানোর কোন উপায় আছে?
  • lcm | ২০ জুন ২০১৯ ০৯:৩৬411885
  • সাইট একটু স্লো হয়ে গেছে মনে হচ্ছে
  • Amit | ২০ জুন ২০১৯ ০৮:৫২411883
  • হেইডা জব্বর হয়েছে। কেও তোলাবাজির টাকা ফেরত পেলো কিনা খবর পেলে দয়া করে জানাবেন, আমার নিজের একজন বাড়ি কেনার পরে পাড়ার তিনো দাদাদের বেশ কিছু প্রণামী দিতে হয়েছে। ওনাকে জানাবো টাকা ফেরত এলো বলে। :) :)

    https://www.anandabazar.com/state/people-started-asking-tmc-leaders-to-return-their-money-1.1007367

    "সুতোরাং আমার বক্তব্য হিন্দুত্ত্ব অ্যাপিজ করেছে মেডিয়া নিজেই, মমতা র প্রধান দোষ রাজনৈতিক অসততা এবং মিথ্যাচারের মাধ্যমে ম্যানেজ দেওয়ার পদ্ধতি, আজ পাহাড় হাসছে তো কাল জঙ্গলে অট্টহাস্য ইত্যাদিদ, কিন্তু তাঁর কানের পেছনে ঘোমটা পড়ার জোর, একটা নমাজ পড়ার ইমেজারি কে, ব্যক্তিগত কনজারভেটিজম কে, মুসলিম অ্যাপিজমেন্ট বলে দেওয়া শুধু না, বলে ভোট ঘুরিয়ে দেওয়া টা বিজেপি - মেদিয়ার সাফল্য। "

    মমতাকে নিয়ে যার যার ধারণা নিজের মতো থাকতেই পারে, সেটা নিয়ে কুনো বক্তব্য নাই। ধারণা নিয়ে তো আর লজিক্যাল্লি তর্ক হয়না। তবে ওনার সংখ্যা লঘু তোষণ ইমেজ উনি নিজেই সযত্নে তৈরী করেছেন গত ৮-১০ বছরে নিজের বিভিন্ন কার্যকলাপে আর কথা বার্তায়, এবং এটাও চেয়েছেন সেটার ঢাক মিডিয়াতে পেটানো হোক। নাহলে এতো ছবি চারদিকে রাস্তায় লাগানোর আর কি যুক্তি থাকতে পারে ? যাতে ওনার সেই ইমেজটা ভোটার বাক্সে আসে। এসেওছে, এটা ঘটনা। দুধেল গরুর কমেন্ট তো এই সেদিনের।

    এখন হটাৎ কাদায় পড়ার পড়ে সব দোষ মিডিয়ার ঘাড়ে ফেলা একটু মুশকিলের আর কি। :) :)
  • Ishan | ২০ জুন ২০১৯ ০৭:০৫411882
  • সার্ভারে গোলমাল ছিল। এই আপ হল।
  • S | ২০ জুন ২০১৯ ০৪:৩০411880
  • সাইট খুলতে পাচ্ছিনা কেন?
  • S | ২০ জুন ২০১৯ ০৪:৩০411881
  • সাইট খুলতে পাচ্ছিনা কেন?
  • S | ২০ জুন ২০১৯ ০৪:০৩411879
  • সাইট খুলতে পাচ্ছিনা কেন?
  • PT | ১৯ জুন ২০১৯ ২০:৪১411878
  • ডাক্তার পেটানো, রবীন্দ্রভারতীর ঘটনা, মিস ইন্ডিয়ার হেনস্থা, সব মিলিয়ে রাজনৈতিকভাবে এত খারাপ আর অসহায়, এমনকি ৭১-এর সোদপুরে নব কংদের বাঁদরামির সময়েও লাগেনি। আমি আদৌ ভারতবর্ষ নিয়ে ভাবছি না-শুধু পব নিয়েই ভাবছি।
  • PM | ১৯ জুন ২০১৯ ২০:১৫411877
  • "সুতোরাং আমার বক্তব্য হিন্দুত্ত্ব অ্যাপিজ করেছে মেডিয়া নিজেই, মমতা র প্রধান দোষ রাজনৈতিক অসততা এবং মিথ্যাচারের মাধ্যমে ম্যানেজ দেওয়ার পদ্ধতি, আজ পাহাড় হাসছে তো কাল জঙ্গলে অট্টহাস্য ইত্যাদিদ, কিন্তু তাঁর কানের পেছনে ঘোমটা পড়ার জোর, একটা নমাজ পড়ার ইমেজারি কে, ব্যক্তিগত কনজারভেটিজম কে, মুসলিম অ্যাপিজমেন্ট বলে দেওয়া শুধু না, বলে ভোট ঘুরিয়ে দেওয়া টা বিজেপি - মেদিয়ার সাফল্য। "

    এটা একটা ভালো থিওরিতেই সিমাবদ্ধ। ঐ ভিসুআল ইমেজারী, সিম্বলিস্ম গুলো আপনার কাছে যত অকিন্চিতকর লাগুক, লোকের কাছে লাগছে না। এবারের ভোটের ফল থেকে এটা অন্তত বুঝুন। মানুষ গত ৫০ বছরের স্মৃতি ঘেটে এর তুলনা পাচ্ছে না। সংখ্যাগুরু মানুষ ইন্সিকিউর ফিল করছে। আঅমরা না মানলে ও, পরিস্থিতি পাল্টাবে না। বরং একে মোকাবিলা করার স্ট্র্যাটেজি তৈরী তে ভুল হয়ে যাবে

    "এর এভিডেন্স দুর্বল, আমি সিপিএম সমর্থক বন্ধু দের ভেতরে যেখানে এটা বলেছি,। তীব্র সমালোচিত হয়েছি।"

    এটা এবার দেশে গিয়ে আমারো অভিজ্ঞতা। সিপিয়েম তিনো নির্বিশেষে। অথচ কলকাতায় বিজেপি জেতেনি।

    কারন একই ভয়। যেটা তৈরী হয়েছে বিজেপির প্রচার আর তার সাথে মমতার সিম্বোলিক ইমেজারী কে ম্যাচ করিয়ে।

    বিজেপি এই প্রচার আগেও করেছে বহুবার --- মোট্টে লাভ হয়। নি। করসেবা, বাবরি মসজিদ এর সময় ও সময়িক তরঙ্গ উঠেছিলো--- সমান্যই উঠেছিলো-- তাও ক্ষনস্থায়ী। কিন্তু এবার বিরাট কার্য্যকরী হয়েছে। কেনো হলো ? বার দিদি নুন মশলা দিয়ে বিজেপির রেসিপি কে বাঙ্গালির জন্য উপোযুক্ত করে তুলেছেন। আগে বিজেপির নোয়াখালি, ক্যালকাটা কিলিঙ্গ এর গল্প লোকে শুনতো ই না, শুনলেও তাদের মনে রেখাপাত করতো না। এবার গিয়ে প্রত্যেক অড্ডায় শুনলাম নোয়াখালি আর ১৯৪৬। সহজলভ্য ইন্টারনেট ও হয়্ত একটা কারন। যে মাল কোনোদিন সাতে পাচে থাকতো না সেও হাত নেড়ে বোঝাচ্ছে হিন্দুরা শিগ্গির সংখ্যালঘু হতে চলেছে পঃবঃ এ
  • dd | ১৯ জুন ২০১৯ ২০:০৯411876
  • আর এই ভিডিওঅটা। ইউ ট্যুবে আছে।

    আমাদের সময়ে আমরা BBC শুনলেই একেবারে আত্মহারা হয়ে যেতাম। নিত্যানন্দ, আমায় ধরো,ধরো গোছের। এটা BBC'র ডকু।ছোটো ই। খুব চাপ নিতে হবে না।

    এই বিষয়ে নিয়ে আরো কিছু পড়েছিলাম। ঐ একটা দুটো। খুব, খুবই ভয়ংকর।

    https://www.bbc.com/news/av/world-asia-china-48667221/inside-china-s-thought-transformation-camps
  • dd | ১৯ জুন ২০১৯ ২০:০৫411875
  • পার্থ ঘোষের এই আর্টিকেলটা পড়ুন।

    স্পেশলি ইন্দোদা, ঈশেন আর সিংগুল ডি। যারা দেশভাগ, হিন্দু মুসলিম সম্পর্ক .... এইসব নিয়ে পড়াশুনা করেন।

    বেশ কয়েকটা myth busting আছে। প্রায় চমকে দেওয়ার মতন।

    https://www.dhakatribune.com/opinion/op-ed/2019/06/18/epaar-bangla-opaar-bangla
  • PT | ১৯ জুন ২০১৯ ১৯:২২411874
  • যা বলতে চেয়েছি সেটা আপনার না বোঝার কথা নয়...যদিনা খিল্লির মুডে থাকেন।
  • dc | ১৯ জুন ২০১৯ ১৯:১৪411873
  • "তাছাড়া, বিজেপি উপ-তে মুসলমান মারে কিনা ওসব পন্ডিতদের চর্চার বিষায়। আর বিপুল সংখ্যক মানুষ এখনো ফেবু বা অ্যাপে আসক্ত নয়। "

    বাঃ পিটিদা কিন্তু বিজেপির হয়ে ভলোই সওয়াল করছেন ঃ-)

    বিজেপি নাকি উপ-তে মুসলমান মারে কিনা সেসব পন্ডিতদের চর্চার বিষয়! অসাধারন! জয়শ্রীরাম!
  • | ১৯ জুন ২০১৯ ১৯:১১411872
  • ঠিক ই বলেছো পিটি, এই গ্রহণযোগ্যতা তাঁদের মেডিয়া ই দিয়েছে। তবে এতে মেডিয়া বাঁচলে হয়। খ
  • | ১৯ জুন ২০১৯ ১৯:০৫411871
  • এবং এটা বোঝা দরকার, এই বেলিকোজ রেটোরিকের যে গ্রহণযোগ্যতা, সেটা তাঁর একার বেলায় হয় নি মোদীর বেলাতেও হয়েছে। এটা আমি যেখানে বলেছি হেরে গেছি, কিন্তু চেষ্টা ছাড়ি নি, ছাড়বো ও না। এই পোলারাইজেশন দেখা যায় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত