এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২২ জুন ২০১৯ ০০:৫৪411990
  • কলকাতা মুম্বাইকেও পিছনে ফেলেছিল শেষ পর্যায়ের ভোটের আগে? আর ভালো কথা, ইলেক্টোরাল বন্ড জিনিসটা কী?
  • S | ২২ জুন ২০১৯ ০০:৪৫411989
  • বোধয় অনাদায়ী লোনের একটা বড় অংশ ফিরে আসছে।
  • Atoz | ২২ জুন ২০১৯ ০০:৪২411988
  • পিটি, এই দেখুন আরেকটা গান। এতেও নার্গিস আছে। বুলবুলি নীরব নার্গিস বনে-
  • Atoz | ২২ জুন ২০১৯ ০০:৩৮411987
  • লোকে বৃথাই মান্টো টান্টো খুঁজে বেড়ায়। আমাদের নজরুল কম কীসের? তাঁর জীবন বরং আরো অনেক বেশি রহস্য রোমাঞ্চ ঝড় ঝঞ্ঝা জলোচ্চ্ব্বাস আগ্নেয়গিরি ইত্যাদিতে ভর্তি। উনি তো যুদ্ধেও গেছিলেন। আর ছোট্টো বেলায় লোকায়ত এক গানের দলে ছিলেন যারা নানা জায়্গায় ঘুরে ঘুরে পারফর্ম করত। আরো নানা রকমের সব ঘটনার ঘনঘটাও পাওয়া যাবে তেমন তেমন থ্রিলার-লেখকের হাতে পড়লে। ঃ-)
  • saikat | ২২ জুন ২০১৯ ০০:৩৭411986
  • আইটি সেল তিরিশ হাজার করে দিলে আর ওদিকে গোরক্ষাকারীরাও কিছু পেলে - নিশ্চয় কম পায়, তাদের অত 'মেরিট' নেই, গায়ের জোরটাই প্রধান-অর্থনীতির হাল নিয়ে কেই বা চিন্তিত হবে !! কিন্তু বিজেপি এত টাকা পায় কোথা থেকে ? কর্পোরেট ? তাদের ব্যবসা বৃদ্ধি হচ্ছে না, অথচ একটা দলকে এত টাকা দিয়ে যায় ? কীভাবে ফেরত পাবে সেই টাকা ? বিজেপি পাচ্ছে তো নিশ্চয়। একটা তথ্য দেখেছিলাম, ভোটের পরে, ইলেক্টোরাল বন্ড বিক্রীতে, ভোটের আগের সময়ে জুড়ে, প্রথম স্থানে মুম্বই, দ্বিতীয় কলকাতা। আর মে মাসে, অর্থাত শেষ পর্যায়ের ভোটের আগে, কলকাতা থেকে সবচেয়ে বেশী !!

    অর্থনীতির অন্য একটা মানে এনে দিয়েছে !! কতদিন থাকে সেটাই দেখার।
  • PT | ২১ জুন ২০১৯ ২৩:২২411985
  • নজরুল-নজরুলপত্নী-রবীন্দ্রনাথকে নিয়ে রহস্য-রোমাঞ্চ সিরিজ এত সহজে শেষ হতে দেবেন না প্লিজ। আগে একবার নজরুলের বিয়ে হয় অথবা হওয়ার মত হয় নার্গিস নামের একজনের সাথে। তাঁকে নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। বাকিটা নিজে পড়ে নিন। কাজেই তাঁকেও জড়াতে পারেন।
    https://www.icnazrul.com/index.php/nazrul-s-life/16-nazrul-and-nargis-the-marriage-story

    বাকিটা বলতেই হবে যদি সেটা আপনারা শুনতে নাও চান। সেটার কারণ এই গানটি। অনেকদিন পরে নার্গিস নজরুলকে একটি চিঠি লেখেন। পত্রবাহক ছিলেন কবি-বন্ধু শৈলজানন্দ। কবি সেই চিঠির উত্তর না দিয়ে নাকি এই গানটি লেখেনঃ


    নেন, এক্কেবারে ভর্পুর গপ্প-সিনেমার জন্য!!
  • | ২১ জুন ২০১৯ ২৩:০১411984


  • Atoz | ২১ জুন ২০১৯ ২২:৫৫411983
  • ওই নাম্বারে কল করেছে কেউ? কোনো রেস্পন্স পেয়েছে?
  • S | ২১ জুন ২০১৯ ২২:৫১411982
  • কেন এটা কার নাম্বার? লিখেই দিন এখানে।
  • Atoz | ২১ জুন ২০১৯ ২২:৪৯411981
  • পুলিশ নাকি পালিয়েছে মাঝ রাস্তা থেকে?
  • dc | ২১ জুন ২০১৯ ২২:৪৪411980
  • মাসে তিরিশ হাজার বড্ডো কম, ওতে আর কি হবে ঃ(
  • | ২১ জুন ২০১৯ ২২:৩৫411976
  • এইটা পেয়েছে একজন। এবার ফোন্নং তুলে ট্রু কলার করে দেখে নিন

  • dc | ২১ জুন ২০১৯ ২২:৩৫411977
  • এটা নিয়ে ভালো একটা স্টিমপাংক নভেল লেখা যায়।
  • sm | ২১ জুন ২০১৯ ২২:৩৫411978
  • অনেকটা আর ডি,শচীন কত্তা,মদন মোহনের মতো ব্যাপার আর কি!
    তারপর কৃতজ্ঞতা স্বীকার না করার ব্যাপার তো আছেই।
    এর একটাই প্রতিকার।দেশ পত্রিকার কাছে রবি বাবুর অপ্রকাশিত কবিতা ও গানের, খান পাঁচেক ভলিউম আছে।সেটা নবীন কবিরা,যে পারে টুকে ছাপিয়ে দিক।
  • Atoz | ২১ জুন ২০১৯ ২২:৩৫411979
  • ডিডি, আছেন? রাবণের কি দাড়ি ছিল মানে দাড়ি রাখতেন? একটা ছবিওয়ালা পোস্টে দেখলাম রাবণের মেইন মুখে কোনো দাড়ি নেই, কিন্তু বাকী ন'টা মুখে চাপদাড়ি। কী অবস্থা! ঃ-)
  • Atoz | ২১ জুন ২০১৯ ২২:২৬411975
  • হ্যাঁ, ওই নজরুলের বৌ কবিতা চুরি করে রবীন্দ্রনাথকে দিয়ে আসতেন, সেই টুকে টুকে নোবেল পেলেন রবি---ঐ পোস্টের নিচেও ডিসক্লেমার ইতিহাস সচেতনতা ও সত্য ইতিহাস উদ্ঘাটনের প্রয়াসের জন্যই নাকি ওসব।
    ঃ-)
  • PM | ২১ জুন ২০১৯ ২২:০৯411974
  • এদিকে গোপাল মুখুজ্জে (পাঠা) ১৯৪৬ সালে কি সাংঘাতিক বিরত্ব দেখিয়েছিন, যা না হলে কলকাতায় হিন্দু বলে কিছু থাকতো না-- এই নিয়ে ৩ টে লম্বা মেসেজ পেলাম আজ।

    নিচে ডিসক্লেমার যে এটা শুধু ঐতিহাসিক সচেতনতা বাড়াতে শিক্ষামুলক পোস্ট
  • Atoz | ২১ জুন ২০১৯ ২২:০৬411973
  • ঐ সোনারূপো ন্যানো স্ট্রাকচারে রুম টেম্প সুপারকন্ডাক্টিভিটি, এটা নিয়ে গত বছরও একবার রব উঠেছিল না?
  • Atoz | ২১ জুন ২০১৯ ২২:০৪411972
  • বারো বছরের বাচ্চার কবিতা চুরি করে নিচ্ছেন এক আধবুড়ো কবি, তাও আবার এজেন্ট লাগিয়ে। এ মানে থ্রিলিং ব্যাপার মশাই। এসব নিয়ে ভালো ভালো থ্রিলার হয়। ঃ-)
  • Atoz | ২১ জুন ২০১৯ ২২:০২411971
  • আবার সাইট স্লো হয়েছে।
  • dc | ২১ জুন ২০১৯ ২২:০০411970
  • ওহো। মানে কিশোর বয়সের প্রেম আর কি।
  • Atoz | ২১ জুন ২০১৯ ২১:৫৫411969
  • কিন্তু নজরুল তো তখন খুব ছোটো! এই বারো তেরো বছর বয়স।
  • dc | ২১ জুন ২০১৯ ২১:৫০411968
  • আপাতত আর কোন নিউজ তো বেরোয়নি। অন্যান্য ল্যাবে রেপ্লিকেট করার কাজ চলছে বোধায়।
  • dc | ২১ জুন ২০১৯ ২১:৪৯411967
  • তা কেন? রবীন্দ্রনাথ নিজের গার্লফ্রেন্ডকে ডবল এজেন্ট বানিয়ে নজরুলের কাছে পাঠিয়েছিল, প্রেমের ভান করে নজরুলের কবিতা চুরি করাই ছিল সেই মেয়ের আসল কাজ। এ তো হতেই পারে।
  • Atoz | ২১ জুন ২০১৯ ২১:৪৮411966
  • আচ্ছা, ওই রুম টেম্পারেচারে সুপারকন্ডাক্টিভিটির ব্যাপারটার কোনো আপডেট পাওয়া গেল?
  • Atoz | ২১ জুন ২০১৯ ২১:৩৮411964
  • চিন্তা করুন অবস্থাটা। বৌই ছিল না ১৯২১ এর আগে অবধি। নজরুল বিয়ে করেন ১৯২১ এ। সেই বৌ ১৯১৩ তে(তারও আগে থেকেই) কবিতা চুরি করে করে রবীন্দ্রনাথকে দিয়ে আসতেন। টাইম ট্রাভেল করতেন মনে হয়। ঃ-)
    একেবারে ব্যাক টু দ্য ফিউচার টাইপের সিনেমা, সঙ্গে পোয়েটিক টাচ। ঃ-)
  • dc | ২১ জুন ২০১৯ ২১:৩৫411963
  • অ্যাঁ, নজরুলের বৌ রবীন্দ্রনাথকে কবিতা সাপ্লাই দিতেন? নজরুলকে কে সাপ্লাই দিতো?
  • Atoz | ২১ জুন ২০১৯ ২১:২৮411962
  • আবার মাঝে মাঝেই এক ফেবুগ্রুপ পোস্টে ভেসে উঠছে নজরুলের বৌ নাকি নজরুলের লেখা চুরি করে করে রবীন্দ্রনাথকে দিয়ে আসতেন। আর সেইসব লেখাগুলো নিজের নামে প্রকাশ করে করেই নাকি রবীন্দ্রনাথ নোবেল পান। এসব যাতে নজরুল প্রকাশ না করতে পারেন তাই তাঁকে ধুতুরা ফুল খাইয়ে পাগল করে দেওয়া হল (ধুতুরা ফুল খেলে পাগল হয়? কেজানে বাবা! )।
    ঃ-)
  • Atoz | ২১ জুন ২০১৯ ২১:১৯411961
  • শতাব্দী আবার কাটমানি ফেরতের ব্যাপারে বাণী দিয়েছেন। লোকে 'শতাব্দীর সেরা' বলে হাসাহাসি করছে। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত