এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২২ জুন ২০১৯ ০৮:৪৪412020
  • ধ্যাৎ ল্যাপী থেকে গুরু খুলিতে দিচ্ছে না। বলছে কানেকশান সিকিওর নয়।
  • Ishan | ২২ জুন ২০১৯ ০৮:২৮412019
  • উফ। প্রতিষ্ঠানবিরোধিতা। :-)
  • dc | ২২ জুন ২০১৯ ০৮:১৮412018
  • নজরুলের প্রেমিকার খোঁজ পাওয়া গেলো? যে কিনা আসলে ছিলো রবীন্দ্রনাথের পাঠানো হানিট্র্যাপ?
  • S | ২২ জুন ২০১৯ ০৮:১১412017
  • "রতিষ্ঠানবিরোধিতা"?
  • Ishan | ২২ জুন ২০১৯ ০৮:০৯412016
  • কোন ওপিনিয়ন পোল? অমৃতবাজারেরটা?

    আর আবাপ সেসময় উদীয়মান কাগজ। সুভাষ-টুভাষেরও হেবি ফ্যান। রবিবাবু রাশিয়া যাচ্ছেন, ১৯৩৯ এ গান্ধির মুখে চুনকালি মাখিয়ে সুভাষ পদত্যাগ করার পর রবীন্দ্রনাথ তাঁকে সংবর্ধনা দিয়ে দেশনায়ক উপাধি দিচ্ছেন। সব মিলিয়ে বেশ গরম গরম রতিষ্ঠানবিরোধিতার আখড়া। দুচাট্টি পিছনপাকা লোক তখনই কডওয়েল পড়ে ফেলতেই পারে। অসম্ভব কিছু না। বইগুলোর তারিখ মনে নেই, তবে কডওয়েল স্পেনের গৃহযুদ্ধেই যখন মারা যান, তো ৩৭ এর আগেই হবে।
  • aranya | ২২ জুন ২০১৯ ০৭:৫৬412015
  • ভাটপাড়া-য় কত গেছি এককালে, এখন অপরিচিত জায়গা, যুদ্ধক্ষেত্র। দুজন উলুখাগড়া, ফুচকা বিক্রেতার প্রাণ গেল
  • টেস্ট | ২২ জুন ২০১৯ ০৭:৫৩412014
  • টেস্ট
  • | ২২ জুন ২০১৯ ০৭:৫২412013
  • আরেকটা খবর আছে, সেটা অবশ্য মজার। অফ অল পিপল ই চিন্মোহন সেহানবিশের একটা ১৯৬০-৬১ র লেখা ভাষাবন্ধন রিপ্রিন্ট করেছে এই কাল হাতে পেলাম সংখ্যাটায়। তাতে ১৯৩৬ নাগাদ স্পেন গৃহযুদ্ধের সময়ে সত্যেন মজুমদারের সম্পাদনায় আবাপ কি ভাবে সেটা কভার করেছিলেন, সে সম্পর্কে শ্রদ্ধা সূচক এক লাইন আছে, ডিসক্লেমার সহ, 'তখনো পত্রিকর আজ কের রূপ হয় নি' (প্যারাফ্রেজ্ড)। ঃ-)))) মনে হয় এটা খানিকটা দু রকম প্রভাব আ্ছে, এক তো ক্রিস্টোফার কডওয়েল, অর ওয়েল সহ ব্রিটিশ বামপন্থী সোর্স তখন আমাদের সাংবাদিক দের কাছে বেশি অ্যাকসেসিবল ছিল, তদুপরি, সোভিয়েট পার্টি পক্ষ নিয়ে ছিল ফ্রাংকো বিরোধী ইনটারন্যাশনাল ব্রিগেডের, পরে অবশ্য অরওয়েল সেটা নিয়ে বিটার হয়ে যান ইত্যাদি। তো আবাপ ও এক কালে পোগিতিসীল ছিল জেনে যদি শীর্ষেন্দু পন্থী রা মনে শান্তি পান, তাই খবরটা দিয়ে রাখলাম, তবে একটা দুঃখের লেখাটা আবাপ রিপ্রিন্ট করেছে কিনা জানি না, ভাষাবন্ধন করেছে ঃ-)) অবশ্য আবাপ লাইব্রেরি ইউজ্ড টু বি দ্য বেস্ট ইন টাউন ঃ-)) দেখুন আবার প্রশংসা করলাম।

  • | ২২ জুন ২০১৯ ০৭:৩৭412012
  • সৈকত(প্রথম)/ ইন্দো, তোদের একটা খবর দেবার আছে। সেরিবানের অরুন বাবুর একটা আত্মজীবনী বেরিয়েছে, তাতে পার্টিশনের আগে র অপিনিয়ন পোল এ হিন্দু ভোট কি ভাবে মোবিলাইজড হয়েছিল, তার সম্পর্কে দু চার কথা আছে।

    ভূপেশ গুপ্ত লাইব্রেরী তে অরুন বাবু ছিলেন, সেই প্রসঙ্গে হঠাৎ মনে পড়ে গেল।
  • | ২২ জুন ২০১৯ ০৭:৩৩412011
  • মান্টোর পাঞ্জাবি কাশ্মীরি লেখার কিছু নোতুন সোর্স এসে থাকলে, নজরুল এর ১৯৩৫ পরবর্তী লেখার কিছু নতুন সোর্স, বা নতুন ইনটারপ্রিটেশন নিয়ে আলোচনা হয়ে থাকলে আলাদা কথা।

    পিটির পার্টি সাম্প্রদায়িক পোলারাইজেশন প্রশ্নে নজরুল এর গণবাণী/লাংঅল র লেখার প্রিন্ট করছে প্রায় ই, সপ্তাহান্তে। ভূপেশ গুপ্ত লাইব্রেরী বা মুজফফর আহমেদ ভবন লাইব্রের এখনো বিজেপি পন্থী বামেরা ভাগ বসায় নি বোধ হয়। বসিয়ে কি করবে, নাগপুর সেন্ট্রাল লাইব্রেরি আছে ঃ-))))

  • | ২২ জুন ২০১৯ ০৭:২৯412010
  • নজরুল আর মান্টোর তুলনা করার কোন অর্থ হয় না। সম্পূর্ণ আলাদা সেন্সিবিলিটি। একটা গ্রহণযোগ্য বাঙালি ন্যাশনালিস্ট পজিশন সম্পর্কে যাদের বিন্দুমাত্র ধারণা আছে তারা এই তুলনা টা করবে না। ঊনবিংশ শতকের বাংলা ভাষা চর্চা, প্রথম বিশ্বযুদ্ধের এক্সপেরিয়েন্স, গণবানী/লাঙল পত্রিকা চালানোর সময়ে মুজফ্ফর আহমেদের সঙ্গে বন্ধুত্ত্ব, রোমান্টিক দর্শন নজরুলকে তৈরী করেছে, মান্টো র সেন্সিবিলিটি মূলত আসছে ভগত সিং, বম্বের প্রোগ্রেসিভ রাইটিং গ্রহণ এবং বর্জন থেকে, এবং পার্টিশন থেকে। নজরুল এর পরিচিত কাজের সময়টা একটু আগে। মান্টো শ্যামা সঙ্গীত লিখতে পারতেন না, নজরুল এর পক্ষে কল্লোল যুগ পরবর্তী ভারতীয় সাহিত্যের ভাষা অ্যাডপ্ট করা কঠিন ছিল। বোধ হয় মাঝে মাঝে আলটপকা কমেন্ট ছেড়ে কে কি বলে দেখতে মজা লাগে অনেকের ঃ-)))) অবশ্য হতে পারে, এটা সেই কে কদ্দূর পড়েছে তার একটা কিশোর সুলভ কম্পিটিশনের স্পিরিট, যে জন্য গুরুচন্ডালি তে বুক রিভিউ লিখতেই ইচ্ছে করে না, যাই লিখি, বিশেষত স্বল্প পঠিত দেশি, বিদেশী যাই হোক না, কেন, গতের টেক্সটবুক কলেজ স্ট্রীট পপুলার আর আনন্দ লাইনের লেখা পড়া না হলেই অনেকে বিচিত্র ভাবে রিয়াক্ট করেন, বুক রিভিউ যে মানুষের মধ্যে অকারণ প্রতিযোগিতার স্পৃহা জাগাতে পারে, সেটা সত্যি ই জানা ছিল না ঃ-))) আগে বেশ কয়েকবার অভিজ্ঞতা হয়েছে।
    প্রায় জয়েন্টে কে কত পেলর মত রিয়াকশন। যাই হোক, জেনেরালি ভারতীয় সাহিত্যে আধুনিকতা র বিভিন্ন পর্যায় গুলো সম্পর্কে বিন্দু মাত্র আগ্রহ থাকলে এই তুলনা করাটাই বাতুলতা। তবে মামুর ফ্রী কল এবং ফ্রী স্পিচ, অসুবিধে নেই, গোটাটাই চীনের থেকে ভালো ঃ-))))

    বাই দ্য ওয়ে, দ্রি এর কথা ফেসবুক লিব্রার খবর দেখার পর থেকে একটু বেশি ই মনে পড়ছে।
  • একক | ২২ জুন ২০১৯ ০৬:৫৮412009
  • চাকরিজীবি ঘুষ খায়। জন অরণ্যেও যারা ঘুষ খেয়েছে তারা চাকরিজীবি। ব্যবসায়ী ঘুষ দেয়। কিছু টপ লেভেলের ব্যবসায়ীরা ঘুষ দিয়ে সিস্টেমকে ম্যানিপুলেট করে। কিন্তু সেসব ক্ষুদ্র অংশকে যদি সরিয়ে রাখি, তাহলে ব্যবসায়ীরা একটা সিস্টেমের ভিকটিম যেখানে ঘুষ না দিলে চাকরিজীবিরা কাজ করেনা। এটাই একটা লেভেল অবধি বৃহত্‍ সত্য। চাকরিজীবিদের এন -মাস নিজেদের অনেষ্ট ভাবা হাস্যকর ইগো ট্রিপ ছাড়া কিছুনা।

    এবার, একজন ব্যবসায়ীর ক্ষমতায় বাড়তে থাকলে তখন সে আস্তে আস্তে ম্যানিপুলেটরের যায়গায় যায়, সিস্টেমকে কনট্রোল করে। সে যায়গায় হাতে গোনা ব্যবসায়ী যায়। সব চাকরিজীবি যেমন বড় কোম্পানীর সীইও না, সব ব্যবসায়ী ও আদানী আম্বানি না :))

    [ দয়া করে কেও "অন্যায় যে করে আর অন্যায় যে সহে " আওরাবেন্না :)) ওটা রবীন্দ্র কৃত ভিকটিম ব্লেমিং ছাড়া কিছুনা। যে অন্যায় সহে সে পাল্টা মারের যায়গায় থাকেনা এটা রবিবাবুর শ্রেণীগত অবস্থানে জানার বা বোঝার কথা নয় ]

    জন অরণ্যের অভিনয় ভাল -ক্যামেরা ভাল -কনটেন্ট খুবই নাইভ লাগে। বিশেষ করে ওই এস্কোর্ট আনতে গিয়ে বন্ধুর বোনের দেখা পাওয়া ইত্যাদি।
  • Atoz | ২২ জুন ২০১৯ ০৬:১০412008
  • এক্কেবারে দ্যাখ ক্যামোন লাগে মোমেন্ট। নোটা নোটা যাঁরা করছিলেন তাঁরা কোথায়? একুশ সালের ব্যাপারে ক্যানো মুলো আর ভাজপা শুধু?
  • Atoz | ২২ জুন ২০১৯ ০৬:০৭412007
  • এইবার আঁতেলদের উপরে একেবারে ব্যুমেরাং করে দিয়েছে। একজন বলে দিয়েছে একুশ সালে ন্যারেটিভকে ভোট দেবে। ঃ-)
  • Atoz | ২২ জুন ২০১৯ ০৪:৪০412005
  • "জন-অরণ্য" তৈরী করে বিখ্যাত পরিচালক মশাই বাণিজ্যে বসতে লক্ষ্মী দেখাতে গিয়েও শেষে গিয়ে সেই বণিকদের ভিলেন করেই দেখালেন। অসাধু ব্যবসায়ী।
  • Atoz | ২২ জুন ২০১৯ ০৪:৩৭412004
  • বাধা মাইনের দাস হিসেবে তৈরীর জন্য চাপ দেয়। নইলে তো স্বাধীনভাবেই বড় হতে দিত, প্রত্যেকে তার নিজের মনের টান যোগ্যতা সামর্থ্য মেধা দক্ষতা অনুসারে শিল্পস্থাপন, বাণিজ্যবিস্তার, গবেষণা(তাত্ত্বিক ও ব্যবহারিক দুইই), গানবাজনা, দর্শনচর্চা, ছবি আঁকা, মূর্তি গড়া ইত্যাদি আরো নানারকম ব্যাপার করতো।
    এই যে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার করার জন্য চাপ দেয়, তাদের ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং-সেখানে কী হয় না হয়, সেসব নিয়ে বিন্দুমাত্র চিন্তা নেই, তাদের একমাত্র লক্ষ্য মাসে মাসে মোটামুটি মোটা মাইনে। এই মোটামুটি মোটা মাইনের আশ্বাস যদি দারোয়ানি বা ড্যান্সার পেশার জন্য থাকতো, এরা সেইগুলো তৈরীর জন্য চাপ দিত।
  • S | ২২ জুন ২০১৯ ০৪:০০412003
  • ইকনমি অনেক নতুন কাজের সন্ধান দিচ্ছে। কিন্তু আমরা এখনও সেই পুরোনো জিনিসেই পরে আছি। কবে একটা প্রফেসার, ইন্জিনিয়ার, ম্যান্জার, বা ডাক্তারির চাকরি পাবো। অন্য অনেক জাতের পক্ষে অন্তত ব্যবসা করাও একটা অপশান। সেটা বাঙালীর কাছে অপমানজনক একটা কাজ। আপনি টিনের কৌটোর ফ্যাক্টরি দিলে লোকে ব্যাবসা করে বলে টন্ট করবে। অথচ সেই ফ্যাক্টরিতে ইন্জিনিয়ারের চাকরি করলে বড় ইজ্জত পাবেন। আইআইটি আর সিভিল সার্ভিস পাওয়ার দৌড়ে বাঙালীর তেমন নামডাক নেই অবশ্য।

    আমার একটুও মনে হয়্না যে বাবামায়েরা ছেলেপিলেদের ভালোর জন্য, ভবিষ্যতের জন্য পড়াশুনা করার চাপ দেয়। দেয় একরকম বুলিয়িংএর সিন্ড্রোম থেকে।
  • Atoz | ২২ জুন ২০১৯ ০৩:৪৮412002
  • গোটা উপমহাদেশেই মনে হয় এই অবস্থা।
  • র২হ | ২২ জুন ২০১৯ ০৩:৪৪412001
  • শুধু বাঙালী? কোটা শহরের কোচিং কি বাঙালী খদ্দেরের ভরসায়?
    ন বোধয়।”
  • Atoz | ২২ জুন ২০১৯ ০৩:৩৬412000
  • চারদিক থেকে বাণিজ্যজগতের অসংখ্য ফাঁদ ক্রমাগত গিলে ফেলছে, অথচ মধ্যবিত্তের খুব একটা অন্য অপশনও নেই। তাদের ইনভেস্ট করার মতন আর কীই বা আছে সন্তানের কেরিয়ার ছাড়া? কিছুই তো নেই। শেষ আকাঙ্ক্ষা একটা ভালো চাকরি। অথচ দিন দিন সেও জুয়াখেলার মতন অনিশ্চিত হয়ে যাচ্ছে। মাঝখান থেকে বাচ্চাগুলো পড়ে যাচ্ছে ক্রসফায়ারে।
  • Atoz | ২২ জুন ২০১৯ ০৩:২৭411999
  • উরে বাবা, এখন তো আবার বারোলাখি কোচিং গুমোরও আছে সঙ্গে। একজন দেখলাম আবার জেইই র নাম দিয়েছে ফিটজেইই অর্থাৎ কিনা ফিটজী কোচিং থেকে যারা জেইই তে র‌্যাংক করেছে।
  • S | ২২ জুন ২০১৯ ০৩:০৭411998
  • বাঙালী বামা-মায়েরা একটা হাড়বজ্জাত স্পিশিস। সবাই নিজেদের ছেলেপুলেদের নোবেল প্রাইজ পাইয়েই থামবে। একইসঙ্গে রবিন্দ্রনাথ+বিবেকানন্দ+বিদ্যাসাগর+উত্তমকুমার+সৌরভগাঙ্গুলি+অমর্ত্যসেন+আরো সব কিছু না হলে আপনার কোনও দাম নেই।
  • lcm | ২২ জুন ২০১৯ ০২:৪৬411997
  • আমার কাছে কিছু কাট-মানি ছিল, এখনও আছে বোধহয়। ডালহৌসি স্কোয়ারে রিজার্ভ ব্যাংক বিল্ডিং-এর কাছে ফুটপাথে নেয়, নিয়ে গুড-মানি দেয়, অবশ্য তার জন্য কিছু কাটমানি ওরা রাখে। ঃ-)
  • Du | ২২ জুন ২০১৯ ০১:৫৫411996
  • বিজেপি আইটির নাম মুসাকুল এ তো প্র্যাক্টিক্যাল হম সব এক হ্যায় ঃ)))
  • Atoz | ২২ জুন ২০১৯ ০১:৩৯411995
  • হ্যাঁ, ঐ অভিজ্ঞতা কর্মকান্ড ঘটনাবহুল জীবন ওগুলো নিয়েই তো সিনেমাটা হবে। ঃ-)
  • Ishan | ২২ জুন ২০১৯ ০১:৩২411994
  • নজরুলের অভিজ্ঞতা কর্মকান্ড অনেক পরিব্যাপ্ত। কিন্তু গদ্য রচনায় নজরুল অনেকই কম। অনেক অনেক কম। তুলনাই হয়না মান্টোর সঙ্গে।
  • Atoz | ২২ জুন ২০১৯ ০১:২২411992
  • খবরটা স্কুলের নাম না দিয়ে বের করেছে পত্রিকায়। "রাণীকুঠির নামী স্কুল" নাম দিয়েছে। কী অবস্থা! বড়লোক বড়্দারা ধমকে রাখে হয়তো আগে থেকেই।
  • pi | ২২ জুন ২০১৯ ০০:৫৮411991
  • জিডি বিড়লার কেস নিয়ে একজন লিখেছেন,

    মেয়েটি মারা গেছে, বাঁচানো "যায়নি, আমার কম্পলেক্সের অনেকগুলো মেয়ে ওর সহপাঠী ইনক্লুডিং আমার ভাগ্নি, একটি মেয়ে সম্পূর্ণ কথা বন্ধ করে দিয়েছে শকে | মেয়েটি তিন পাতার সুইসাইড নোট লিখে গেছে, মূল বক্তব্য মা বাবা ওকে কোথাও বেরোতে দিতো না, শুধু মাত্র পড়াশোনা ছাড়া অন্য কোনো একটিভিটি করার ওর পারমিশন ছিল না | আমার ভাগ্নি কে পরশু দিন জিজ্ঞেস করেছে যে ওর বাড়িতেও কি ওর বাবা মা ওকে পড়া নিয়ে এই রকম প্রেসার দেয় ? ওকে বাইরে বেরোতে দেয় কি না ? বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারতে দেয় কি না ? আমার কতটা খারাপ লাগছে বোঝাবার মতো ভাষা নেই, এই মা বাবা কে রাস্তায় জুতো পেটা করা উচিত, এরা বাচ্চাদের শৈশব কেড়ে নিয়ে তাদের যন্ত্রে পরিণত করছে | মেয়েটা নিজের মুখে প্লাস্টিক গুঁজেছিল যাতে হাত কাটার পর মুখ দিয়ে চিৎকার না বেরোয়, কতটা অসহায় হলে একটাবাচ্চা এইভাবে নিজেকে শেষ করে দিতে পারে | ছিঃ আমাদের সমাজের ওপর |"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত