এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৩ জুন ২০১৯ ০৯:৪৩412080
  • এইযে

    This site can’t provide a secure connection
    uses an unsupported protocol.
    ERR_SSL_VERSION_OR_CIPHER_MISMATCH
    Hide details
    The client and server don't support a common SSL protocol version or cipher suite. This is likely to be caused when the server needs RC4, which is no longer considered secure.
  • PT | ২৩ জুন ২০১৯ ০৯:৩৯412078
  • এটা বুঝতে না পারার কোন কারণ নেই। বাম বুজিরা সিপিএম ক্ষমতায় আসার আগেও বাম ছিল। সেটা কিছু পাওয়ার আশা ব্যতিরেকেই। যারা সুবোধ-ব্রাত্য-অরিন্দম-অর্পিতাকে স্ট্যান্ডার্ড ধরে আগের বুজিদেরকেও মাপার চেষ্টা করছে তারা ভুল করছে।

    এমনকি বামেরা ক্ষমতায় আসার পরেও উত্তমকুমার, শম্ভু মিত্র, অম্লান দত্ত ইত্যাদিরা কেউই ক্ষমতার কাছে পৌঁছনোর চেষ্টা করেননি। যতদূর মনে পড়ছে বামেদের ক্ষমতার সময়েও টলিউডে কট্টোর বাম-বিরোধী একটা সংগঠন ছিল। তারা বনপলাশির পদাবলীর মত ছবিও তৈরি করে।
  • ছাগলছানা | ২৩ জুন ২০১৯ ০৯:৩৯412079
  • এক্সাক্ট এরর তা পেস্ট করলেও হবে
  • | ২৩ জুন ২০১৯ ০৯:৩৪412077
  • পরে দেব।
    সরাসরি ছবি পেস্টান যায় না তো। সেই আবার কোথায় একটা আপলোড করে তাপ্পর।
  • ছাগলছানা | ২৩ জুন ২০১৯ ০৯:৩১412076
  • আর স্ক্রিনশট?
  • dc | ২৩ জুন ২০১৯ ০৯:২৮412074
  • "তবে ৭৭ ও তার কিছু পরবর্তি সময়ের বাম-বুজীরা কেউই কিছু পাওয়ার লোভে বামাসক্ত হননি"

    ওহো তাই নাকি? কেউই কোন কিছু পাওয়ার আশা না করেই আমাদের দলে নাম লিখিয়েছিলেন? হতেও পারে! পৃথিবীতে কতো আশ্চর্য কান্ডই না ঘটে!
  • | ২৩ জুন ২০১৯ ০৯:২৮412075
  • এটা একটা বুড়ো ল্যাপী, উইন এক্সপি,। এক্সপি বলে ক্রোম আপডেট হয় না বহুকাল। ক্রোমই।
  • PT | ২৩ জুন ২০১৯ ০৯:২৭412073
  • "বুজিরা যে যার ইচ্ছেমতই ভিড়েছেন"
    ইচ্ছামতই শব্দে পাওয়ার ইচ্ছাও লুক্কায়িত আছে। তবে ৭৭ ও তার কিছু পরবর্তি সময়ের বাম-বুজীরা কেউই কিছু পাওয়ার লোভে বামাসক্ত হননি।
  • ছাগলছানা | ২৩ জুন ২০১৯ ০৯:২৪412072
  • @দ: কোন ব্রাউসার, কোন অপারেটিং সিস্টেম। বাড়ি না অফিস এর কানেকশন এবং একটা স্ক্রিনশট দিলে বাধিত হবো
  • dc | ২৩ জুন ২০১৯ ০৯:২২412071
  • "আর সিপিএম বা তিনো কেউই কারোর গলায় গামছা দিয়ে টেনে এনে বুজি মনোপলি বানায়নি। বুজিরা যে যার ইচ্ছেমতই ভিড়েছেন যার যেদিকে মন চেয়েছে"

    ওহো তাই নাকি? কেউই কোন কিছু পাওয়ার আশা না করেই আমাদের বা ওদের দলে নাম লিখিয়েছিলেন? হতেও পারে! তবে কিনা মমতা বুজি স্পেসটা সার্থকভাবে ঘেঁটে দিয়েছিলেন।
  • | ২৩ জুন ২০১৯ ০৯:১৯412069
  • নচিকেতা বোধহয় ক্যান্সার সার্ভাইভার। কোথাও একটা পড়েছিলাম মনে হচ্ছে। @খ

    @ইশান ল্যাপী থেকে লগিন করতে দিচ্ছে না। গুগল ভীষণ চেঁচামেচি করছে খবদ্দার এমন অনসিকিওরড কানেক্ষানে লগিন কোরো না বলে।
    এমন নয় যে আমার লগিন করার খুব তাড়া আছে এখুনি, কিন্তু জানিয়ে রাখলাম আর কি।
  • dd | ২৩ জুন ২০১৯ ০৯:১৯412070
  • কে Zআনে, আমার তো মনে হয় নচিবাবু এখন যতোই চেঁচান না ক্যানো (মমতার জন্য আমি নরকেও যেতে রাজে ইঃইঃ), ড্যামেজ কন্ট্রোল করা মুষ্কিল হবে।

    তিনি ফেঁসেছেন।
  • PT | ২৩ জুন ২০১৯ ০৯:১৭412068
  • "তার আগে সিপিএম যে বুজি মনোপলি বানিয়ে রেখেছিল"

    ৭৭-এর ক্ষমতায়নের আগে যারা বামপন্থী বুজি ছিলেন তারা কেউই ক্ষমতার কাছে আসার কারণে বা কিছু পাবার আসায় বামেদের সঙ্গে ছিলেন না। তাঁদের রাজনৈতিক বিশ্বাস বামেদের ক্ষমতায়নের পরে বদলায়নি বা তৈরি হয়নি।

    অন্যদিকে যাঁরা বাম বিরোধী ছিলেন তাঁরাও বামেদের ক্ষমতায়নের পরে বিশ্বাস বদলাননি। শম্বু মিত্র, উত্তমকুমার, অম্লান দত্ত, শীর্ষেন্দু ইত্যাদি এইরকম কয়েকটা নাম মনে আসছে। ক্ষমতায় যাওয়ার পরে যারা বামেদের সঙ্গে আসেন তারা কেউ কেউ ঐ মনোপলির মধ্যে আসলেও আসতে পারেন। ৭৭-এর আগে বাম-বিরোধী কিন্তু তার পরে বামাসক্ত হয়েছেন এরকম কয়েকজনের নাম খুঁজছি। কল্লোলদা বলতে পারবে।

    আর সিপিএম বা তিনো কেউই কারোর গলায় গামছা দিয়ে টেনে এনে বুজি মনোপলি বানায়নি। বুজিরা যে যার ইচ্ছেমতই ভিড়েছেন যার যেদিকে মন চেয়েছে। সুভাষ, মহাশ্বেতা,দ্বিজেন, সন্ধ্যা, সুবোধ, অরিন্দম ইত্যাদিরা সেই গোত্রের।
  • Du | ২৩ জুন ২০১৯ ০৯:১৫412067
  • ছোটাই বেশি দিন ঘাপটি মোডে যেওনা যেন।
  • এলেবেলে | ২৩ জুন ২০১৯ ০৯:০৮412066
  • আজকের আজকালে শিবাংশুবাবুর বই-এর রিভিউ রঞ্জনবাবুর কলমে।

  • | ২৩ জুন ২০১৯ ০৯:০২412065
  • এটা আমি দেখেছি। তবে শুধু সে জন্য শুদ্ধি করণ এর সম্ভাবনার কথা বলিনি, সম্পূর্ণ কোরাপ্ট একজন মহিলা তার কোরাপশান টাই বিজনেস মডেল, তিনি এই কুনাট‍্য শুরু করবেন এবং অনেকেই তার মধ্যে সততা, স্বতস্ফূর্ততা দেখবেন সেটা তে অবাক হবার কিসু নেই, কিন্তু আমি আরও কদিন নচিকেতা কে বেনিফিট অফ ডাউট দিতে চাই, কারণ একটি গানের লাইন, 'তোমার জন্য শহরটা এখনো গুজরাট হয়ে যায়নি' বা এরকম কিছু। এমনিতে আমার নচিকেতার লিরিক ধুর লাগে, ডেলিবারেটলি অ্যন্টি ইনটেলেটচুয়াল, এবং অতি কনজারভেটিভ ন‍্যারেটিভ, কিন্তু ঐ লাইন টা ইন্টারেস্টিং, উনি অসূস্থ বা আউট অফ ওয়ার্ক জানা নেই।সুত‍রাং সেটা ফ্লোর ক্রসিং এর কমপেলিং এভিডেন্স কিনা জানি না।
  • PT | ২৩ জুন ২০১৯ ০৮:৫৮412064
  • dd | ২৩ জুন ২০১৯ ০৮:৫৫412063
  • @ছোটাই

    হ্যাঁ,হ্যাঁ, হ্যাকস রিজ দেখিচি। খুবই উচ্চমানের ফিলিম।
  • dc | ২৩ জুন ২০১৯ ০৮:৪৪412062
  • " তা হলে কি আমরা একটু ইতিহাসের দিকে তাকাব? ২০০৯-২০১০? এক দল মানুষ হাঁটছেন। মাফ করবেন, মানুষ বলে অসম্মান করব না— এক দল বুদ্ধিজীবী হাঁটছেন"

    মনে পড়লো, এক্স্যাক্টলি এইভাবেই মমতা বুজি স্পেসটা ঘেঁটে দিয়েছিলেন। তার আগে সিপিএম যে বুজি মনোপলি বানিয়ে রেখেছিল সেটা এইভাবেই ভেঙে পড়েছিলো।
  • PM | ২৩ জুন ২০১৯ ০৮:২৬412061
  • " হলে এখন কোন সত্যিটা বলতে চাইছেন? নচিকেতার জবাব, ‘‘তৃণমূলনেত্রী সঠিক রাস্তা নিয়েছেন। ওঁর কাঁধে বন্দুক রেখে সবটা চালাচ্ছিল এক দল লোক। তাঁদের আর দরকার নেই। মমতা একাই একশো। ওঁর এই সিদ্ধান্তে অনুপ্রাণিত হয়েই গানটা লিখলাম।’’
    "------ খ বাবুর জন্যে শুদ্ধি করনের স্যম্প্লল।।

    ঠিক ঠাক মালকরি ছাড়ুন, নইলে কিন্তু কামড়ে দেবো--- মোড
  • I | ২৩ জুন ২০১৯ ০৮:০৪412059
  • কাল স্বপ্ন দেখলাম, ইশেন আমায় বলছে - ছবি আঁকতে কোনো বুদ্ধির দরকার হয় না।
    বলে বিচ্ছিরি একটা মুখ করে চেয়ে রয়েছে। আর আমি মরমে মরে যাচ্ছি।
  • PT | ২৩ জুন ২০১৯ ০৮:০৪412060
  • 'এ বারের নির্বাচনী ফলাফল চিন্তার অবশ্যই। বিশেষত পশ্চিমবঙ্গের প্রাক্-নির্বাচন ও উত্তর-নির্বাচন পরিস্থিতি তো নিতান্তই আশঙ্কাজনক ও দুর্বিষহ। কিন্তু বিজ্ঞান বলে, প্রতিটি ঘটনার পিছনে কিছু কারণ থাকে। তা হলে কি আমরা একটু ইতিহাসের দিকে তাকাব? ২০০৯-২০১০? এক দল মানুষ হাঁটছেন। মাফ করবেন, মানুষ বলে অসম্মান করব না— এক দল বুদ্ধিজীবী হাঁটছেন। বাম শাসনের বাস্তিল চুরমার না করে তাঁরা থামবেন না। তাঁদের অতিমানবিক পদক্ষেপে ভীত কিছু নির্বোধ সাধারণ মানুষ প্রশ্ন করল— কাদের হাতে ক্ষমতা হস্তান্তর চাইছেন? আরও খারাপ হবে না তো? হাসলেন কবি সাহিত্যিক সাংবাদিকরা, ‘‘নির্বোধ! আর কী খারাপ হবে?’’ আজ তবে কেন এই আক্ষেপ? পরিকল্পিত, অদূরদর্শী ও অভিসন্ধিমূলক পদযাত্রা, আজ যে অবস্থানে গোটা রাজ্যটাকে পৌঁছে দিয়েছে, তার দায় কি সেই অতিমানবিক দরদিরা নেবেন? যদি রাজি না-হন নিতে, তা হলে এটাও কি ‘শ্রেণিসংঘাতেরই রকমফের’? ‘দ্য ক্লাস-এফেক্ট অব কাস্ট’?

    নরহরি কবিরাজ ‘বাংলার জাগরণ ও ভদ্রলোক’ নিবন্ধে অধ্যাপক ব্রুমফিল্ডকে উদ্ধৃত করে লিখেছিলেন, ‘‘ভদ্রলোক কারা? যারা কায়িক পরিশ্রম করে না, অর্থনৈতিক দিক থেকে যারা জমির খাজনা এবং চাকুরিতে জীবিকার উপর নির্ভরশীল, সামাজিক দিক থেকে যারা উপরতলার সুবিধাভোগী অংশের অন্তর্ভুক্ত, শিক্ষার কৌলীন্য ও উঁচু জাতির তকমা ধারণ করে যারা গরিব জনগণ থেকে দূরত্ব বজায় রাখতে অভ্যস্ত— তারাই ভদ্রলোক। ভদ্রলোকের আন্দোলন ছিল যতটা ইংরেজ বিরোধী, তার চেয়েও বেশি জনবিরোধী।’’ ১৯ শতক থেকে ২১ শতকে পা দিয়ে যেটুকু পার্থক্য, সেটুকু মেনে নিলে ন্যারেটিভটা বোধ হয় আজকের ‘ভদ্রলোক’, ২০০৯-২০১০’এ হাঁটাহাঁটি করা বুদ্ধিজীবীদের, ‘দ্য ক্লাস-এফেক্ট
    অব কাস্ট’।"

    বিপুল বিশ্বাস; কলকাতা-১২৫; আবাপ; ২২ জিন)
  • i | ২৩ জুন ২০১৯ ০৭:৩৯412058
  • যেকথা বলতে এলাম, ক'দিনের জন্য একটু ঘাপটি মোডে যাচ্ছি। কিছুদিন এখানে দেখা সাক্ষাৎ হবে না আর কি।
    ভালো থাকবেন সবাই।
  • i | ২৩ জুন ২০১৯ ০৭:৩৭412057
  • টি, ডিডি,
    হ্যাকস রিজ নিশ্চয়ই দেখেছেন।
  • Atoz | ২৩ জুন ২০১৯ ০৭:২১412056
  • শরৎচন্দ্র গোয়েন্দা হলে, "হ্যাঁ রে আমার ফী দেবে কে রে? "বলেও কাঁদবেন। কারণ হানিট্র্যাপ ধরতে না পারলে তো ফী পাবেন না! ঃ-)
    (একবার উনি শিব্রামের টাকা মেরে দিয়েছিলেন। নাটক থেকে যা টাকা উঠেছিল সব নিজে নিয়ে চলে গেছিলেন, শিব্রাম নাট্যরূপ দিয়েছিলেন তাই তারও কিছু পাওনা ছিল, সেসব বেমালুম গাপ।)
  • dc | ২৩ জুন ২০১৯ ০৭:০৪412055
  • গোয়েন্দার ভূমিকায় থাকবেন শরৎচন্দ্র। হানিট্র্যাপের দুঃখে কেঁদে ভাসিয়ে দেবেন।
  • Amit | ২৩ জুন ২০১৯ ০৪:০৬412054
  • যারা গাছে তুলেছিল, তারা তো মই কাড়তে ব্যস্ত এখন। ধরবে কে ?
  • Atoz | ২৩ জুন ২০১৯ ০৪:০৫412053
  • ডিসি, সেই হানিট্র্যাপ কে পাওয়া যায় নি। আপনার স্টীমপাঙ্কে একজন গোয়েন্দা লাগাবেন সেই হানিকে ধরার জন্য। কিন্তু সেই গোয়েন্দা বেচারা নিজেই ট্র্যাপড হয়ে যাবে। জমে যাবে কাহিনি। ঃ-)
  • Atoz | ২৩ জুন ২০১৯ ০৩:৫৩412052
  • আচ্ছা, সেই প্রবন্ধটা কে লিখবেন? সেই যে 'নজরুল ও মান্টো --একটি উত্তর-ঔপনিবেশিক উৎকলা' ? ঃ-)
  • Atoz | ২৩ জুন ২০১৯ ০৩:২৫412051
  • মাচায় ওঠার মইটা যেন নড়বড়ে না হয়। কেউ ধরে থাকবেন শক্ত করে। সাবধানে। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত