এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৪ জুন ২০১৯ ২০:৩০412170
  • ডিসি, আপনার সেই স্টীমপাঙ্ক লিখতে শুরু করলেন? হানিট্র্যাপ দিয়ে কবিতা চুরির? ভাবুন কী উন্নত সমাজ, অস্ত্রশস্ত্র না, বোমার কোড না, গোপণ ফর্মুলা না, স্রেফ কবিতা চুরির জন্য এত কায়্দাকৌশল!!!! ঃ-)
  • | ২৪ জুন ২০১৯ ২০:২৭412169
  • ফেয়ার এনাফ ঃ-)))))

  • ন্যাড়া | ২৪ জুন ২০১৯ ১৯:৪৪412168
  • "... ন্যাড়া আমায় বলে না, সব বামপন্থীদের ই ইনছাল্ট না কইরা থাকতে পারে না, বামপন্থী দের দ্বিচারিতা বা জেনেরাল মধ্যমান/অযোগ্যতা/তাত্ত্বিক ভনিতা টাই মূল রিফ্রেন, সঙ্গে এখন জুড়েছে, ঠিক প্রকৃত দক্ষিনপন্থীর একটা খোঁজ, আহা তারা এই পৃথিবীর শেষ কোণ টিতে কত আক্রান্ত... "

    হনু এত পড়ল, এত লোকের নাম জানল ও জানাল, অথচ এইটা বুঝলনা, বামপন্থীমাত্রই আমি ইনছাল্ট করিনা। সুডো ও বিশেষত সিপিয়েম-আ্যপোলজিস্টদের করে থাকি। দক্ষিণপন্থা সম্বন্ধেও আমার কোন বিশেষ অবস্থান নেই। আমি সারাদিন পুঁজির পুজো করে সন্ধ্যেয় মাল খেতে খেতে দেশ, দশ ও গরীব মানুষের চিন্তায় গভীর তাত্বিক আলোচনাও করিনা। আমি খালি ভাবি আমার রক্ত জল করা ট্যাক্সের পয়সায় কে পোদ্দারি করছে আর পার্লামেন্টারি স্ট্রাকচারে যে গভর্নেন্স দেবে বলে এসেছে তার থেকে আমি কী পাচ্ছি। কারণ আমার কথা কোন হনু ভাববে না, কারণ আমি ও আমরা প্রবন্ধের সাবজেক্ট নই। তাছাড়া আমার ডিক্লাসড হবার সম্ভাবনা বা ইচ্ছে কোনটাই নেই। অতএব প্যাঁকই আমাদের একমাত্র অস্ত্র।
  • ফুটকি | ২৪ জুন ২০১৯ ১৯:৪২412167
  • ছোটাইদি,
    তোমার জন্য।

  • PT | ২৪ জুন ২০১৯ ১৯:১৪412166
  • "আমরা যদি মুশলমান, আদিবাসী, বা মনিপুরী বা গোর্খা হিসেবে ভারতবর্ষে বড় হতাম"
    আমার সৌভাগ্য যে সেইভাবে বড় হইনি। আর আমি চাইও না যে আমার সন্তানেরা সেইভাবে বড় হোক। এর সঙ্গে সিপিএমকে সমর্থন বা বিরোধীতার কোন যোগাযোগ নেই। "শক, হূণ........এক্দেহে হল লীন"-এর উদ্গাতা সিপিএম করতেন বলে মনে হয় না।

    বিশ্বায়নের আগের ও পরের বিদেশ বাস থেকে আমার মনে হয়েছে যে বিস্তর মানুষ আছেন যাঁরা এই জাতীয় বিভেদরেখাকে খুব একটা পাত্তা দেন না যতক্ষণ না আমরা "৫০০০ বছরের পুরনো সংস্কৃতি" বা "আমরা যখন অঙ্ক কষছি, তোরা তো তখন বাঁদরের মত থাকতিস" জাতীয় বাক্যাচরণ করি। সেই সব মানুষদের অধিকাংশই মার্ক্সের কোন লেখা পড়ে দেখেননি জীবনেও।

    কিন্তু এইসব ওজনদার আলোচনার সঙ্গে "ছট পূজোর শুভেচ্ছার" কোনই সম্পর্ক নেই। সেটা সেরেফ বিহারি ভোট ঝুলিতে লটকানোর জন্য মারাত্মক ও বিষাক্ত ধান্দাবাজী।
  • | ২৪ জুন ২০১৯ ১৬:০৬412165
  • *মমতার বিজ্ঞাপনী ব্লিটজক্রিগ

  • | ২৪ জুন ২০১৯ ১৬:০৪412164
  • আরেকটা উদা দিছি। ফারুখ ঢোন্ডি বলে একজন অসাধারণ ছোটো গল্পকারের উদয় হয় ৭০ দশকের শুরু তে, বিলেতে, ভারতীয় ইমিগ্রান্ট। তাঁর গল্পতে যেসব মাইনরিটি সাউথ এশিয়ান এক্সপেরিয়েন্স আছে, তার থেকে আশির দশকে লেখা, হানিফ কুরেইশির এক্সপেরিয়েন্সের পার্থক্য কিছু আছে, আবার এখনকার লোক দের লেখার বিরাট পার্থক্য আছে, তারা ভারতীয় পাকিস্তানি বাংলাদেশি হলেও। এটা ফিকশন থেকে নন ফিকশনে ট্রান্সফার্ড হয়েছে। ধরেন ১৯৭০ সালে চক্রবর্তি পদবীর কোন লোকের গার্ডিয়ানের সাংবাদিক হওয়া সম্ভব ছিল না, এখন হয়েছে, যদিও এথিনিসিটি রেশিও মেডিয়া আর ফাইনান্স এ সব চেয়ে খারাপ, ল তে একটু বেটার। যদিও ১৯৭৫ এই অশোক মিত্র অ্যাজ অ ভিজিটিং ইকোনোমিস্ট, ইকোনোমিস্ট পত্রিকায় ইন্দিরা গান্ধেরে তুলোধনা করে বিখ্যাত প্রবন্ধ গুলো ঐ লন্ডনের পত্রিকাতে ই লিখছেন। ইনার সিটি রেসিজম এর এক্সপেরিয়েন্স আমি অ্যাজ অ্যান ইমিগ্রান্ট অল্প স্বল্প যে রেসিস্ট মার টার খেয়েছিলাম তাতেও পুরোটা বুঝিনি, কারণ বাংলাদেশি ছেলে ছোকরা দের সঙ্গে বাওয়াল হয়েছে। আমি তো ২০০৩ বুঝি ই নি, জোর্জ গ্যালওয়ে র রেসপেক্ট পার্টির দরকার কেন হয়েছিল, লেবার লেফ্ট থাকা সত্ত্বেও। ইত্যাদি। অ্যাজ অ্যান প্রফেসনাল ইকোনোমিক মাইগ্রান্ট, এটা আমার বোঝা সম্ভব ছিল না। হ্যা ঘেটোআইজেশন এর নানা আপদ আছে, কিন্তু যে টা বোঝা দরকার, মাম্তার বিজ্ঞাপনী ব্লিট্জক্রিগ এই ভাষটাকেই রপ্ত করতে চেয়েছিল, বিজেপির যেটা জয় সে এই বিজ্ঞাপনী ভাষাটাকে ডিসক্রেডিট করতে সক্ষম হয়েছে, আনফরচুনেটলি আমাদের মিডলকাস সিম্প্যাথি কে সঙ্গে পেয়েছে, যার মধ্যে একটা মিসপ্লেসড মেরিটোক্রাসি রয়েছে। এবার ঐ আর কি ইশান যেমন বলছিল, আমরা জানি না এই মুহুর্তে অ্যাট হোয়াট কস্ট? মূল্য কত পড়িল। জানি না। খ
  • | ২৪ জুন ২০১৯ ১৫:১৯412163
  • পিটি কে একটা উত্তর দেবা হয় নি। আমি বলেছিলাম মমতার মুসলমান অ্যাপিজমেন্ট বলে যেটাকে মনে হচ্ছে, সেটা আসলে মাল্টিকালচারালিজম এর টার্ম্স এ আইডেন্টিটি পলিটিক্স এ বলার একটা বিজ্ঞাপনী প্রচেষ্টা প্রায়। তো 'প্রায়' শব্দটাকে পিটি প্যাঁক দিয়ে বলেছিল, এতে প্রায় শব্দটার প্রায় না পুরো ই মৃত্যু হল (প্যারাফ্রেজ্ড), দ্যাট ওয়াজ ফানি দোঃ-))))

    কিন্তু উত্তর টা অতি সঙ্ক্ষেপে এই যে, এটাকে আমরা রেকগনাইজ করছি না, বা করাটা অ্যাভয়েড করছি, কারণ আমরা বেশির ভাগ হিন্দু উচ্চবর্ণ ইংরেজি শিক্ষিত রা, যে মেজরেটেরিয়ান দৃষ্টিভংগীর বেনিফিসিয়ারি, তারা এই ন্যারেটিভ এর বিদেশী ধাঁচাটার ও বেনেফিট পেয়ে থাকি, বিদেশ ভ্রমণ কালে। মানে ধরুন কোন পশ্চিমি প্রশাসক যখন ব্ল্যাক চার্চ বা জিউইশ কঙ্গ্রিগেশন বা মুসলিম কাউন্সিল বা লিবেরেল অ্যাঙ্গলিকান চার্চ বা মধ্যপন্থী কনজারভেটিভ দের নিয়ে রিলিজিয়াস হার্মোনি বা অলিম্পিক গেম্স এর উদ্বোধনে ভাষণ দেন, তখন আমাদের তার সঙ্গে ধরেন, ট্রাম্পের ন্যারেটিভ কে, বা নাইজেল ফারাজ এর ন্যারেটিভ কে, বা আরেকটু বুড়ো হলে, কার্ল রোভ দের কনজারভেটিভ ন্যারেটিভ কে ডিসটিনগুইশ করতে আমাদের অসুবিধে হয় না।

    আমার নিজের অভিজ্ঞতা বলতে পারি, একেবারে বিশ্বায়নের পরে, ৯০ এর শেষের দিকে, ২০০০ এর শুরু র দিকে বিদেশে বিবাহসূত্রে বসবাস করে আমার প্রথম যে ঝটকাটা লাগে, সেটা হল, এই প্রথম আমি কোন ধরণের মাইনরিটি হিসেবে বাঁচছি, ক্লিয়ারলি অ্যান্টি ইমিগ্রেশন রেটোরিকের চোটে ই এই রিয়ালাইজেশন্টা হয়েছিল, রেডিও টিভি তে কান পাতা, কাগজে চোখ রাখা দায় হত। ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার ইয়াসমিল আলি ভাই ব্রাউন কে আমি এই নিয়ে একটা চিঠি লিখে ফেলি, মহিলা উত্তর ও দিয়েছিলেন।

    যাই হোক, পিটি কে যেটা মোদ্দা বলার, আমরা যদি মুশলমান, আদিবাসী, বা মনিপুরী বা গোর্খা হিসেবে ভারতবর্ষে বড় হতাম, তাহলে এই মেসেজিং টা রেকগনাইজ করতে আমাদের অসুবিধে হত না। এবার একটা ব্যাপার আছে এর ডিসক্রেডিটিং করা যেতেই পারে, সিপিএম সমর্থক রা সেটা করবেন সেটা স্বাভাবিক, এটা শুধু ইগনোরান্স না, এটাই মার্কসিস্ট দের কনসিডার্ড পজিশন, তাকে ডিসক্রেডিট করা টা আইডেন্টিটি পলিটিক্স এর অন্যতম উদ্দেশ্য, আরো মজার ব্যাপার হল, আইডেন্টিটি পলিটিক্স এর নিজের অন্যান্য ডকুমেন্টেড সমস্যার মধ্যে, মূল যেটা ইংরেজি কাগজে জায়্গা পায়, সেটা হল, মার্জিনাল সমাজের ইনটেলেকচুয়াল রা যখন এই অ্যাকোমোদেশন কে বিড়ম্বনা মনে করেন, যেমন টা মুসলিম সমাজের একাংশ করেছেন, বা ধরেন আদিভাসি উইল নট ডান্স এর লেখক মনে করেছেন। বা ধরেন যে কোনো প্রফেসনাল এন আর আই মনে করবে, যদি তাকে বলা হয়, কাকা তোমার প্রতিভা বিকশিত হবার আগে একটু এই সায়েব দের বিদেশ গুলোতে যাকে বলে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট আসতে হয়েছিল এবং এখন ট্রাম্প, ব্রেকসিট বা ব্রাইটবার্ট পন্থী রা তার বিরোধিতা যে করছে, সেই স্ট্রাকচারাল অ্যাডজাসটমেন্ট যেটার নাম ছিল, মাল্টিকালচারালিজম, তার বিরোধিতা করছে, তারা পার্সোনালি আপনার শ্রমের সুবিধে পাওয়াটা মোটেই বন্ধ না করতে চাইতেই পারে, ইন ফ্যাক্ট পারসোনালি রেসিস্ট নাই হতে পারে। তো এগুলো তো বুঝতে হবে কাকা। শুধু সিপিএম করলে তো হবে না।

  • S | ২৪ জুন ২০১৯ ১৩:৫৭412162
  • আমাদের কাজকর্মের ফলে যে নেচার রিভোল্ট করবে সেটাই স্বাভাবিক। বা হয়তো নেচার এইভাবেই নিজেকে ডিজাইন করেছে যে কেউ বেশি ত্যাদড়ামো করলে তার কর্মফল পাবে। আমাদের গ্লোবাল ওয়ার্মিংএর ফলে পুরোনো মাইক্রো-অর্গরা জেগে উঠে এর জন্য দায়ী মানবজাতিকে ধ্বংস করে আবার বহু লক্ষ বছরের জন্য ঘুমিয়ে পড়বে। সেইভাবেই নেচার নিজেকে প্রোটেক্ট করে ফ্রম একস্ট্রিম ইনভেশন।
  • Ekak | ২৪ জুন ২০১৯ ১৩:৫০412161
  • হ্যা এই চাপা পরে থাকা ব্যাক্টেরিআ বা ভাইরাস আবার ফিরে আসা ব্যাপর্টা বেশ মজারু। মূল মজারু ঐ খান টা জে, মানুষ ও অনুজীব দের জে লড়াইকে যেভাবে দুই দুই করে দেখানো হয়, অকস্মাত তার মধ্যে কোন যুগের কোন পুরোনো দ্বন্দের অমীমন্গ্সিত পোলাপান জেগে উঠে ঝাপিয়ে পরে সভ্যোতার মাটিঙ্গ চকার করে দেবে, এ মানে স্ত্রাকচারালি মহা মোস্তিপ্রদ ব্যাপার
  • S | ২৪ জুন ২০১৯ ১৩:৩৯412159
  • স্মল পক্স।
  • | ২৪ জুন ২০১৯ ১৩:৩৯412160
  • *ডিসোসিয়েশনগুলো অনেকটাই আজকাল এক্সপেকটেড, সে কারণেই বিজনেস আলোচনায় অর্থনীতির অনুপস্থিতি চমকপ্রদ না ঠেকলেও, যথেষ্ট বিস্ময়কর। ক্যাজুয়াল আলোচনা, রম্য লিখন, তার মেন অবস্থানটাই যেখানে সে আকাডেমিক ক্যাটিগোরি গুলো ভাংগবে সেখানে এই ডিসোসিয়েশন টা বিস্ময়ের অবতারণা করে না এটাই বিস্ময়ের।

    এই বিষয়্টা আমার আর ন্যাড়ার খুনসুটির থেকে বড়। ন্যাড়া আমায় বলে না, সব বামপন্থীদের ই ইনছাল্ট না কইরা থাকতে পারে না, বামপন্থী দের দ্বিচারিতা বা জেনেরাল মধ্যমান/অযোগ্যতা/তাত্ত্বিক ভনিতা টাই মূল রিফ্রেন, সঙ্গে এখন জুড়েছে, ঠিক প্রকৃত দক্ষিনপন্থীর একটা খোঁজ, আহা তারা এই পৃথিবীর শেষ কোণ টিতে কত আক্রান্ত, সকলের মতো আমিও তাকে কখ্নো রেগে কখ্নো মজা করে কথা শুনিয়ে থাকি, কিন্তু সেটা বন্ধুদের মধ্যে এক্সচেঞ্জ, তাতে বিষয়ের ক্যাটিগোরাইজেশনের সমস্যা কমে না।

    লোকে আজ প্রশ্ন করে, এত রাজনৈতিক আলোচনায় পরিবেশের বিপদের আলোচনা এত কম আসে কেন, এর চেয়ে বড় বিপদ তো নেই। পরিবেশের সমস্যার টার্মসে কথা যখন শুরু হবে, তখন বলা হবে, সব কিছুতেই পলিটিক্স ঢোকায় এরা। তো এসব চলবে। গরু বলে কথা।

  • dc | ২৪ জুন ২০১৯ ১৩:২৮412158
  • রেসিডেন্ট এভিল টাইপের একটা অ্যাটাক হলে বেশ হয়। দু হাজার বছরের কোন টি ভাইরাস হয়তো অ্যাটাক করলো।
  • Ekak | ২৪ জুন ২০১৯ ১৩:০৬412157
  • ওহ পার্মাফ্রস্ট প্রসঙ্গে ছিল।
  • Ekak | ২৪ জুন ২০১৯ ১৩:০৪412156
  • ব্যাকটেরিয়া রা গুটিগুটি বেরিয়ে আস্চে, বহুযুগের ঘুম ভেঙ্গে।

    হাইলি ইন্টরেস্টিঙ্গ !!
  • | ২৪ জুন ২০১৯ ১৩:০৩412155
  • নানা গরু রচনা হতে হবে কেন গরুদের রচনা হয়ে ওঠা র সম্ভবনা তো ধরেন থাকছেই। ঃ-))))))
  • dc | ২৪ জুন ২০১৯ ১২:৪২412154
  • ওদিকে পার্মাফ্রস্ট নাকি উষ্ণ হতে শুরু করেছে, ফলে ভুবনে গ্যাসের মাত্রা আরও বাড়বে। এ এক কঠিন সময়।
  • lcm | ২৪ জুন ২০১৯ ১২:২৯412153
  • ওহো, উহা ইন্টেন্ডেড পান - আমি ভাবলুম সেই ১৯১৮-এর উইন্টার থেকে এবারের সামার অবধি।

    খনু মনে করেন আলোচনার ক্ষতি হচ্ছে --- আমি লাভ-ক্ষতি কিছুই দেখতে পাই না। আর আজকাল তো দীপেশ চক্কোবোত্তি থেকে চমস্কি সাহেবে সবই অ্যাভেইলেবেল - লাভজনক আলোচনা আটকাচ্ছেটা কে, ভাবনা চিন্তায় বেড়াই বা দিচ্ছে কে। বাতাসের অক্সিজেন ছাড়া এক মুহুর্ত বাঁচা যায় না, তা বলে সব আলোচনাই কি গরুর রচনা হতেই হবে। বিশেষ করে এই সুন্দর গ্যাসালু ভুবনে যেখানে কতরকমের গ্যাস।
  • | ২৪ জুন ২০১৯ ১২:২৩412152
  • আসলে দুটি প‍্যাঁক, একটি প‍্যাঁক আরেকটি টন্ট, কর্মসংস্কৃতি সংক্রান্ত, তবে ওয়েলটেকেন, আশীর্বাদ করি সি ই ও থেকে চে য়ারপার্সন তার থেকে ফিলানথ্রপির দিকে আউগাও
  • ন্যাড়া | ২৪ জুন ২০১৯ ১২:১৫412151
  • আলোচনায় সময়ের কোন মূল্য নেই। আছে ঘটনা-পরম্পরার। কাজেই সব আলোচনা বিগ ব্যাং থেকে শুরু করতে হবে। লালমোহনবাবু নিজের দুর্গতির রুট কজ করেছিলেন - "... বার বার খালি বলতে লাগলেন, কী কুক্ষণেই বইয়ের প্যাকেটটা নিয়েছিলাম। ক্ৰমে বর্তমান সংকটের মূল কারণ খুঁজতে খুঁজতে কী কুক্ষণেই হিন্দি ছবির জন্য গল্প লিখেছিলাম, আর সব শেষে কী কুক্ষণেই রহস্য উপন্যাস লিখতে শুরু করেছিলাম পর্যন্ত চলে গেলেন।" খনু থাকলে প্যান্টুল খুলে নিত, বিগ ব্যাং অব্দি না যাওয়ার জন্যে।

    (এটি একটি প্যাঁক)
  • খঃ-))) | ২৪ জুন ২০১৯ ১২:০৪412150
  • খঃ-)))

    উফফ বাবা এই বৃদ্ধ শিশু দের তো এতদিন ধরে এত সাসটেনড গুরুত্ত্ব দেবা মুশকিল। গ্রিভান্স যা বাড়ছে, সার্ভিস ডেস্ক বসানোর কথা ভাবতে হবে ঃ-))))) যারা ঐ না বোঝা বাক্য গুলো ই কোনো ফোং এর একটি বিশেষ নাম্বার ডায়াল করার পরে আরো বিশেষ নাম্বার টিপে দিলেই আবার বাজিয়ে দেবেঃ-)))) পোচোন্ডো সর্বাধুনিক একটা ব্যবস্থা হবে, তার পরে কল অ্যানালিসিস এর বাজার ও খুলে যাবেঃ-)

    টেকনোলোজির আলোচনা, যা বিজনেস বিষয়ের থেকে সরে আসে প্রায় ই, বিজনেস বিষয়ের আলোচনা, অর্থনীতির আলোচনার থেকে যে ডিসোসিয়েটেড হয়েছে, অর্থনীতির আলোচনা যে সামাজিক বিষয় থেকে সরে আসে, এটা যে ক্রমশ বেড়েছে, তাতে আলোচনার ক্ষতি ই হয়েছে বলে মনে করছি, ডেসপাইট দ্য টন্টিং। কারণা এটা খুব ডিফেন্সিবল কিছু না, যতই 'স্বাভাবিক' বলে চালানো হোক। একই ভাবে সংস্কৃতির আলোচনা, একটা সাসপেন্ডেড বিলিফ সিস্টেমের মধ্যে হয়, আমরা রাহুল দেব বর্মন বা সলিল চৌধুরীএ আলোচনার সময়ে যে সময়টায় তাঁদের মিউজিক তৈরী হচ্ছে, তাঁদের কাজের আলোচনার সময় তাকে অ্যাড্রেস করি না।

    আমি বলছিলাম, এই জিনিসটা পদ্ধতিগত ভাবে এত 'স্বাভাবিক' হয়ে গেছে, চিন্তাহীনতার চর্চায় এত সার পেয়েছে, যে এখন ন্যুনতম অ্যানালিসিস অ্যাটেম্পট করলে টন্ট শুনতে হয়। ন্যাড়ার সঙ্গে এর বিশেষ সম্পর্ক নেই, শুনলে ন্যাড়া আশ্বস্ত হবেন, বিশ্ব জোড়া বাম্পন্থা, মধ্যমান, বা ইমিগ্রেশনের সমস্যার জন্য আমরা ন্যাড়াকে দায়ী করছি না। আমি আগের দিন যেটা বলছিলাম, সেটাকে ন্যাড়ার গুরুচন্ডালি তে প্রকাশিত লেখাপত্র বিষয়ে এক্সটেন্ড করলে বলতে হয়, যে ন্যাড়া যে রাজনৈতিক বিষয়ে বিন্দু মাত্র অ্যানালিসিস না করে পার্সোনাল অ্যাফ্রন্টারি তে চলে যায়, আর সুরের মনোজ্ঞ আলোচনাতে সময় কে অনুপস্থিত রাখে, আর অভিবাসনের অভিজ্ঞতা আলোচনায় দেশটি ই অনুপস্থিত থাকে, সেটা ন্যাড়ার দোষ না, কারোর ই না, তবে এগুলো সম্পর্কহীন না। কারণ শুধু জ্ঞানের স্পেশালাইজেশন ই না, এক ধরণের চালু বিষয়ের ক্যাটিগোরাইজেশন আমাদের প্রভাবিত করে, আমরা নিজেদের পত্রিকা তে শুধু না নিজেদের ভাব্না চিন্তা তেও বেড়া দি, এক ভাবে শিক্ষার ইনফ্রাস্ট্রাকচারাল গণতন্ত্রীকরণ কে নেগেট করে ফেলি।

    এবং এটা শুধুই পারসোনাল চয়েস না। ঠিক যেরকম আমার ব্যাবহৃত 'আমরা' শব্দটি প্রায় শোলের আসরানীর কুচকাওআজের মত, পেছনটি জনমানবশূন্যঃ-)))))

    দেখুন অনেক দিন ঘর করলেন, আমি বড় বড় কথা বলে নিজেদের কর্ম সংস্কৃতির দুরবস্থার দিনে ফাঁকি দিয়ে টাইপ করাকে জাস্টিফাই করি মাত্র, সাধারণ আড্ড কে একটা সময়ের প্রতিফলন হিসেবে দেখার অভ্যেশ ছাড়তে পারি না, সনির্বন্ধ অনুরোধ যে নিয়মিত আসে না তা তো না ঃ-)))))
  • dd | ২৪ জুন ২০১৯ ১১:৫২412149
  • আপনেরা অ্যাতো কনফুজড থাকেন ক্যানো? মনঃসংযোগ খুবই ল্যাড়ব্যাড়ে।

    ন্যাড়াসাহেব লিখলেন " এররকম লাইন শেষ লিখেছিল উইন্টার শেকোপোভস্কি, ১৯১৮ সালে।"। এটি একটি মারাত্মক তথ্য বিভ্রান্তি। অনেকেই এই ভুলটি করে থাকেন।

    শোকোপভস্কি বাবু (যার মামার বাড়ীর ডাকনাম শোকোভিদক) ১৯১৮ সালে উক্ত প্রবন্ধটি লিখতে শুরু করলেও শেষ লাইনটি লেখেন ১৯১৯ সালে। এই টুকুই তো বক্তব্য ছিলো।
  • lcm | ২৪ জুন ২০১৯ ১১:৩৭412148
  • I guess DD-da meant that the writer finished the essay in 2019 :-)
  • sm | ২৪ জুন ২০১৯ ১১:১৮412147
  • কয় খণ্ডের প্রবন্ধ?
  • DD | ২৪ জুন ২০১৯ ১১:১৩412146
  • এক্চুয়লি শোপোভ্দ্কি সহেব ১৯১৮ সলের ডিসেম্বের প্রবন্ধটি লেখা শুরু করলেও উটি শেষ করেন ১৯১৯ সালে।
  • ন্যাড়া | ২৪ জুন ২০১৯ ১০:৪৭412145
  • উফ, খনুর ক্ষুরে ক্ষুরে দন্ডবৎ হই। কী একখানা লাইন নাবিয়েছে। আমি তো কোন ছার, গুরুর সব ডাকসাইটে অ্যানালিস্টরা ঘেমে নেয়ে গেল। এররকম লাইন শেষ লিখেছিল উইন্টার শেকোপোভস্কি, ১৯১৮ সালে। বলশেভিক আন্দোলনের পরে প্রবন্ধ শুরু করেছিলেন, "ইলিচ, আন্দোলনের শুদ্ধভারে হাহাহা, অপিচ অখন্ড বলশেভিক সোনালী।" (রাশিয়ান থেকে মৎকৃত বঙ্গীকরণ)।
  • শিশিবোতল | ২৪ জুন ২০১৯ ০৯:৫০412144
  • উঁহু, বিজনেস, সমাজ বা পলিটিক্স এমনকি অর্থনীতিও মূল সাবজেক্ট এরিয়া না হওয়ায় -- ('কেন কি', ডিডিদা উবাচ, মূল সাবজেক্ট এরিয়া কম্পিউটারবাজী, গান, নাটক, সাহিত্য, ফাজলামি) --- এখানে অর্থনীতিও যে মূল সাবজেক্ট এরিয়া নয়, সেই ফ্যাক্টটাও খুব একটা চমকপ্রদ নয় (মানে সেটা সবাই জানে বা বোঝাই যাচ্ছে ইত্যাদি)
  • aranya | ২৪ জুন ২০১৯ ০৮:৫৮412143
  • 'চমকপ্রদ না হলেও, অর্থনীতিও না'
    - এটা বোধ হয় এইরকম হবে - চমকপ্রদ না হলে, অর্থনীতিও না
  • dd | ২৪ জুন ২০১৯ ০৮:২১412142
  • ন্যাড়া সাহেবের সবজেক্ট এরিয়া - আমি যদ্দুর জানি, গান আর নাটকে মেজর। আর পাস কোর্সে সাহিত্য আর শুদ্ধ ফাজলামি। কম্পালসারি সবজেক্ট হিসেবে কম্পিউটারবাজী।

    আর্থ -সমাজনীতি, জ্যোতিষচর্চা বা রন্ধনশিল্প ... এতে এখন পর্যন্ত্য উনি তো খাপ খোলেন নি।
  • গবু | ২৪ জুন ২০১৯ ০০:০১412141
  • খ বাবু, এটা আপনাদের বোলপুরের তুলসিবাবুর পছন্দমত দুর্বোধ্য বলে কি আপনি নিজে মনে করেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত