এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Amit | ২৬ জুন ২০১৯ ১১:০৪412260
  • BJP ১৮ টা সিট্ পেয়ে কিন্তু জব্বর হয়েছে। দিদির এখন অনেক কিছু হটাৎ মনে পড়ে যাচ্ছে। আশা করি ২১ এর আগে আরো অনেক কিছু মনে পড়বে। তার পরে আর দরকার নাও হতে পারে।
  • PT | ২৬ জুন ২০১৯ ১০:৫৬412259
  • @অর্জুনঃ

    "house belongs to the opposition"-এই আপ্তবাক্যটি কি দিদিমনির দিল্লিতে গিয়ে মনে পড়ল? পুরসভার ভোটের আগে বিরোধীদের টুঁটি টিপে ধরার সময় কিংবা "৪২-এ ৪২ চাই"-এর চিল চিৎকৃত ভাষণগুলোর সময় অথবা অন্য দলে নেতাকর্মিদের দল ভাঙিয়ে নিজের দলভারি করার সময়ে পব-তে বসে এই আপ্তবাক্য মনে পড়েনি?
  • Amit | ২৬ জুন ২০১৯ ১০:৪৪412258
  • স্পেসিফিক রাজনীতি তো দিদি র ও আছে। তোলাবাজি, তোষণ আর লুম্পেনীকরণ। PT -দা শুধু নালিশ করেন।
  • PT | ২৬ জুন ২০১৯ ১০:৪১412257
  • আদবানীর রথ আর মোদীর জয়রথের মধ্যে ফারাক করতে না পারলে মুশকিল আছে!! ইস্যুটা সংস্কিতি/অপসংস্কিতির নয়, রাজনীতিহীন ক্ষমতায়ন দিয়ে বিজেপিকে আটকানো সম্ভ্বব নয়। লালুর খুব স্পেসিফিক একটা রাজনীতি ছিল।
  • কল্লোল | ২৬ জুন ২০১৯ ১০:৩৩412256
  • অনুসন্ধান কাজ করছে না।
  • অর্জুন | ২৬ জুন ২০১৯ ০৯:৫৬412255
  • lovely

  • Amit | ২৬ জুন ২০১৯ ০৯:২৩412254
  • হতেই পারে। এক দেশ, এক দল, এক ভোট। বা ভোট তুলেই দেবে হয়তো :) :)

    তবে তিনোদের লুম্পেন গুলো যে ক্ষমতায় এসে গেলে বিজেপিতে ঝাঁপাবে না সে নিয়ে সন্দেহ আছে নাকি ? লুম্পেন দের কোনো দল হয় নাকি আবার ?
  • Ishan | ২৬ জুন ২০১৯ ০৯:১৬412253
  • তাহলে কি বাংলায় একটাই দল থাকবে? সব সিপিএম ওদিকে গেছে। এবার সব তৃণমূলও যাবে। কী কাণ্ড হবে তখন। এক দেশ এক দল। :-)
  • S | ২৬ জুন ২০১৯ ০৯:০৯412252
  • তুঁত ফল খেলে পাগল হয়ে যায়? ছোটবেলায় খেয়েছি মনে হচ্ছে। তাই তো ভাবি।
  • Amit | ২৬ জুন ২০১৯ ০৯:০৬412251
  • ইয়ে PT -দা, বিজেপি কে ঠেকাচ্ছে টা কে ? ওসব তো একটু দিদির দামাল ভাই এরা ফুর্তি ফার্তা করছে। একবার পাশা ওল্টালেই ওসব ভাই এর দলবল গুষ্টি শুধু বিজেপির নৌকোতে গিয়ে উঠবে।
  • Ishan | ২৬ জুন ২০১৯ ০৯:০২412250
  • কেন অপসংস্কিতির চর্চা করলে বিজেপি ঠেকানো যাবেনা কেন? লালুর তো কী এক অনুষ্ঠানে মমতা কুলকার্নি নাচতে এসেচিলেন শুনেছিলাম, তাতে কী আর আদবানীকে আটকাননি?

    এর মানে এই না, যে তৃণমূলের নেত্যবিশারদরা বিজেপিকে আটকেই দেবেন। শুধু বলছি, নাচের সঙ্গে তার কোনো ওয়ান-টু-ওয়ান ম্যাপিং নেই।
  • Amit | ২৬ জুন ২০১৯ ০৯:০১412249
  • তুত ফল খেয়েছি তো ছোট বেলায়, টেস্ট যদ্দুর মনে আছে, ভালোই খেতে, একটু কষাটে মতন। অবশ্যি পাগল হয়েছি কিনা, সেটা নিয়ে বিভিন্ন লোকের বিভিন্ন মতামত আছে।
  • pi | ২৬ জুন ২০১৯ ০৮:১৯412248
  • মেস্তার চাটনিও চমতকার হয়!
  • pi | ২৬ জুন ২০১৯ ০৮:১৮412247
  • 'নিমের বড়ি, থান্কুনির রস, পলতার বড়া, কাল্মেঘ বাটা, আখের গুরু দিয়ে কান্চা হলুদের গাঠি'

    এসব তো এখনো প্রায় রোজই খাই, পেলেই! কাঁচা হলুদ গুড় ছাড়াই। কাল্মেঘ পাতা ভিজানো জল। থানকুনি দিয়ে শুক্তো। থানকুনির অসমিয়া নাম ভারি মিষ্টি, মিনিমনি! বাসক পাতা কাশিতে সত্যি ম্যাজিক করে। এই গত দু'তিনবার যে কেলিয়ে হাস্পয়াতাল বাড়ি বন্দী হয়ে কেশে কেশে আর কফ সিরাপ খেয়ে মরলাম, বাড়ির বাসক পাতা খুব মিস করছিলাম।
    তেলাকুচা পাতাও খাই।
    আমি রামতেতোখোর!

    কালমেঘ তেলাকুচার জংগল হয়ে গেছে, আর কী করা যায়, জানালে বাধিত হই।

    ভাল কথা তুঁত ফল খায়? পুরো কন্ট্রাডিক্টরি রিপোর্ট পাচ্ছি। কেউ বলে অমৃত তো কেউ বলে খেলে পাগল হয়ে যায়! এদিকে বাগানময় তুঁতগাছ উঠেছে।
  • PT | ২৬ জুন ২০১৯ ০৮:১৬412246
  • এভাবে বিজেপিকে ঠেকানো যায়?
  • র২হ | ২৬ জুন ২০১৯ ০১:১৫412245
  • নীনাদি শিখিয়েছিল ক্র্যানবেরির চাটনি। চমৎকার হয় ওটা।
  • অর্জুন | ২৬ জুন ২০১৯ ০১:০৫412244
  • নীমপাতার জলে তো সব বাচ্চদেরই আগে চান করানো হত। আমাকে করাতো মা, ঠাকুমা। ঃ-) ঃ-)

    আর শুনেছি চানের জলের সঙ্গে একটু ওয়াইন মিক্স করে দিলেও ত্বক খুব পরিষ্কার ও উজ্জ্বল থাকে। ঃ্‌) ঃ-)
  • Atoz | ২৬ জুন ২০১৯ ০০:৪২412243
  • আর শিশুকন্যাদের তো আরো এককাঠি বেশি। মাঝে মাঝেই মাথা ন্যাড়া করে নিয়ে তাতে আচ্ছা সে কেশুতেপাতা বাটা, পেঁয়াজ বাটা, ডিমের কুসুম ফেটিয়ে নিয়ে একসঙ্গে সব মিশিয়ে মাথায়। নাকি ঠাসা ঘন চুল হবে। ঃ-)
  • Atoz | ২৬ জুন ২০১৯ ০০:৩১412242
  • একা একা কী করে করবেন? বহু পরিচারক পরিচারিকা থাকতে হবে তো। একজন ভেষজ বাটবে, একজন জল তুলবে, একজন তোয়ালে গামছা রেডি করবে, দুজন গিয়ে দৌড়ে দৌড়ে দুদিক থেকে এসে অনেক কায়্দা করে কোনোক্রমে আপনাকে ধরবে, ধরে এনে বসিয়ে চেপে ধরে থাকবে যাতে না পালাতে পারেন, তখন মা রূপটান মাখাবেন। প্রায় একটি যুদ্ধ। নোবেল অত সহজে হয় না।
    ঃ-)
  • S | ২৬ জুন ২০১৯ ০০:২৪412241
  • এতোদিনে বুঝতে পেরেছি। ছোটোবেলায় স্নানটা ঠিক করে না করার জন্যই নোবেল প্রাইজটা এখনো কেউ দিলোনা আমায়।
  • Atoz | ২৬ জুন ২০১৯ ০০:২১412240
  • ভেবে দেখুন অবস্থাটা। রাজপুত্রের যত্ন। ঃ-)
  • Atoz | ২৬ জুন ২০১৯ ০০:১৮412239
  • দাড়িদাদুকে কে তো শুনেছি ছোটোবেলা তার মা চৌষট্টি রকমের সৌন্দর্যবর্ধক ভেষজের মিশ্রণ তৈরী করে সর্বাঙ্গে মাখাতেন, তারপরে একঘন্টা পরে পিঁড়িতে বসিয়ে সব তুলে বালতি বালতি জল ঢেলে স্নান করাতেন। ঃ-)
  • অর্জুন | ২৬ জুন ২০১৯ ০০:১৫412238
  • 'স্ট্রবেরীর চাটনি' ইন্টারেস্টিং।
  • অর্জুন | ২৬ জুন ২০১৯ ০০:১০412237
  • ঠিক বলেছেন। দাঁড়িবুড়ো থকথকে নিমপাতা বাটা জল মিশিয়ে খেতেন মহানন্দে। তাই ত্বক ঐরকম ছিল। রাণী চন্দের বইতেই আছে।
  • Atoz | ২৫ জুন ২০১৯ ২৩:৫০412236
  • ঐজন্যেই দাড়িদাদু নিমের সরবৎ খেতেন আর লিখতেন "আমসত্ত্ব দুধে ফেলি/ তাহাতে কদলী দলি/ সন্দেশ মাখিয়া দিয়া তাতে" ঃ-)
  • Atoz | ২৫ জুন ২০১৯ ২৩:৪৮412235
  • নিমের তেতোর মধ্যে একটা কোমল মাতৃভাব আছে, উৎকট তেতো না।
  • S | ২৫ জুন ২০১৯ ২৩:৪৬412234
  • সব ঠিকঠাক থাকলে এই শুক্কুরবার কোলকাতায়।
  • S | ২৫ জুন ২০১৯ ২৩:৪৫412233
  • কালমেঘ দারুন তেতো। ওর থেকে বেশি তেতো জিনিস বোধয় কিছু নেই। কিন্তু একবার খেয়ে নেয়ার পর যাই খাবেন, সবই অমৃত লাগবে।

    নিমবেগুন তো খুবই সুস্বাদু।
  • Atoz | ২৫ জুন ২০১৯ ২৩:৪৩412232
  • লাউডাল এমনিতেও ব্যাপক জিনিস।
  • S | ২৫ জুন ২০১৯ ২৩:৪২412231
  • উচ্ছে দিয়ে মুগডালের মধ্যে বড় বড় পীস লাউয়ের টুকরো ফেলে দেবেন। গরম কালে পুরো এসির কাজ করে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত