এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ২৭ জুন ২০১৯ ১০:১৪412411
  • হ্যাঁ, দই,চীজ, ছানা।তৈরির প্রসেস আলাদা।কিন্তু মূল ইন গ্রেডিএন্ট ওই বিভিন্ন এসিড ও ব্যাকটেরিয়া,ঈস্ট ইত্যাদি।
    অর্থাৎ ফার্মেন্টেশন।
  • Atoz | ২৭ জুন ২০১৯ ১০:১১412409
  • দইয়ের ব্যাপারটা ছানার মতন নয়। দুধে লেবুর রস দিলে সঙ্গে সঙ্গে ছানা কাটতে থাকে, কিন্তু দই সেরকম না। দইয়ে সাঁচা মিশিয়ে রেখে দিতে হয়, আস্তে আস্তে দই তৈরী হয়। বেশ কয়েক ঘন্টা লাগে।
  • | ২৭ জুন ২০১৯ ১০:০৩412408
  • ইনোগ্লোয়াস এম্পায়ার পড়েছি। ওতে যে কাস্ট সিস্টেমের বইটা রেফার করা আছে, সেটাও বেশ ইন্টারেস্টিং। খানিকটা পড়ে আমি অবশ্য আবার দাঙ্গা দেশভাগ উদ্বাস্তু ইত্যাদিতে ফেরত গেছি, কিন্তু ওটাও পড়ে ফেলতে হবে।
  • PT | ২৭ জুন ২০১৯ ০৯:৫৯412407
  • যাক এবারে নিশ্চিন্ত হওয়া গেল। প্রত্যাশিত ভাবেই এবার তিনোর ঢালেরা সুজনের ঘাড়ে বন্দুক রেখেছে দেখছি। তাই নিউজিল্যান্ডের দিদিমণি কি করলেন তার ব্যাখ্যাও এবার সুজনকে দিতে হবে!! তোষণ নকে তোষণ বলাই ভাল। সেটা যদি বিজেপি বলে তাও কেননা দুধেল গরূর ব্যাখ্যা তিনো নেত্রীর সম্পূর্ণ নিজস্ব।
    বিজেপি যদি পূব দিকে সুজ্জ ওঠে বলে দাবী জানায়, তিনোর ঢালেরা কি অন্য কিছু বলতে শুরু করবে?

    sm
    যাঁরা রান্নাঘর সামলান তাঁরা অনেক ভাল ফলিত কেমিস্ট্রি জানেন। তবে টারটারিক এসিড দিয়ে সরাসরি দই পাতা যায় কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে।
  • | ২৭ জুন ২০১৯ ০৯:৫৭412406
  • আচ্ছা আপনারা ঠিক কী নিয়ে তক্কো করছেন?
  • অর্জুন | ২৭ জুন ২০১৯ ০৯:৫৬412405
  • আমার পরিবার আদি কংগ্রেসের সমর্থক ছিল, মানে দাদুর প্রজন্ম। বাবা, কাকা'রা কংগ্রেস ছাড়া আর কোনো দলকে সমর্থন করা যায় বলে ভাবতেই পারত না। দাদু ইন্দিরা গান্ধীকে খুব অপছন্দ করতেন, so he did stick to Congress (s) all his life.

    কম্যুনিস্টরা আমার মত ব্যবসায়ী পরিবারকে শ্রেণি শত্রু হিসেবে মনে করত, আমরাও তাই। We were bad targets. CITU দাদুর কাহখানায় ঝমেলা লাগিয়েছিল অনে, গাড়ি পুড়িয়ে দিয়েছিল। আদ্যপান্ত কোনো কম্যুনিস্ট বা কম্যুনিস্ট পরিবারের সঙ্গে ঠিক মত সামাজিক সম্পর্ক রাখতেও আমাদের অসুবিধে হত। একটু স্মিত হেসে, 'আপনারা দূরে থাকুন গোছের;

    '৯৬, '৯৭ থেকে রাজনীতিটা বদলাতে শুরু করল। বাজপেয়ী impressed all of us tremendously.Then তৃণমূল কংগ্রেস।

    আমি ছোটবেলা থেকেই জানতাম কংগ্রেস, সিপিএম শত্রু পক্ষ। খবরের কাগজে পরস্পরের গালাগালি মেন খবর হত, বেশ উপভোগ্য। হঠাৎ তৃতীয় প্রজন্মে এসে দুই পরিবারের মধ্যে সম্পর্ক ভাল করতে, কংগ্রেসের নাতির সঙ্গে সিপিএমের নাতনীর জোর করে বিয়ে দেবার গোছের প্রেম পীরিত is a tragi-comedy'।
  • PM | ২৭ জুন ২০১৯ ০৯:৫২412404
  • "এর কোনো টাই সমর্থনযোগ্য না। কিন্তু শুধু 'সংখ্যালঘু তোষণ' বললে সমস্যা আছে। এই বলাটাই প্রচন্ড সাম্প্রদায়িক।"

    "সংখ্যালঘু তোষণ" বা সংখ্যাগুরু তোষণ " শব্দ দুটো কোনো অবস্থাতেই বলা চলবে না ?
  • sm | ২৭ জুন ২০১৯ ০৯:৪৮412401
  • ডালমেশিয়ান প্রজাতির কুকুর।মানে একরকমের এলসেশিয়ান।
    শর্ট ফর্মে,বাংলায় ডাল কুকুর বলে।
    বাবুদের তালপুকুরে,
    হাবুদের ডাল কুকুরে।
  • Ekak | ২৭ জুন ২০১৯ ০৯:৪৮412402
  • হাউন্ড দের বলা হয়। শিকারিদের সঙ্গে থাকতো।
  • Atoz | ২৭ জুন ২০১৯ ০৯:৪৮412403
  • এলসিএম,
    ডালমেশিয়ান থেকে(মনে হয়)। "লিচুচোর" এ পড়েন নি? "বাবুদের তালপুকুরে/ হাবুদের ডাল কুকুরে "
  • sm | ২৭ জুন ২০১৯ ০৯:৪৭412400
  • পিটি তো কেমিস্ট্রির লোক।তেঁতুলে যদ্দুর জানি টারটারিক এসিড থাকে।ওটি অল্প পরিমাণে মেশালেই দুধ থেকে দই পাওয়ার কথা।
    ঠিক যেমন পাতি লেবুর এসিড থেকে ছানা তৈরী করা যায়।বা,ইস্ট মিশিয়ে চীজ।
  • lcm | ২৭ জুন ২০১৯ ০৯:৪৬412399
  • ডালকুত্তা - মানে কী? যে কুকুর ডাল খায়?
  • Atoz | ২৭ জুন ২০১৯ ০৯:৪৪412398
  • পিটি, থ্যাংকু।
    ওহ্হ্হ, ব্রাত্য !!!!
  • lcm | ২৭ জুন ২০১৯ ০৯:৪২412397
  • পশ্চিমবঙ্গে তো এখন বিজেপি বনাম তৃণমূল।
    বহুদিন ছিল কংগ্রেস বনাম বামফ্রন্ট। তারপর হল বামফ্রন্ট বনাম তৃণমূল। এখন তৃণমূল বনাম বিজেপি।
    ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হয় তৃণমূল জিতবে নয় বিজেপি। মানে, এখনও অবধি দেখে শুনে যা মনে হচ্ছে - মূল লড়াইটা দ্বিপাক্ষিকই হবে। কংগ্রেস+বামফ্রন্ট মিলে একটা জোট হতে পারে, কিন্তু সেটার তো এই মূহুর্তে বেশি জোর নেই। আর, কংগ্রেস+বামফ্রন্ট+তৃণমূল জোট হবার সম্ভাবনা ক্ষীণ, তবে কিছুই বলা যায় না। ইট ইজ টু আর্লি টু প্রেডিক্ট।
  • PT | ২৭ জুন ২০১৯ ০৯:৪০412395
  • AtoZ
    বাত্য উবাচঃ


    সাঁচাঃ
    ছোটবেলায় ঠাকুমাকে দেখেছি একটা থালায় অল্প দুধ ঢেলে একটু তেঁতুল দুধের গায়ে "ছুঁইয়ে" রাখতেন এমনভাবে যাতে তেঁতুল দুধের সাথে না মেশে। তাতে নাকি দইয়ের সাঁচা পাওয়া যেত!!
  • অর্জুন | ২৭ জুন ২০১৯ ০৯:৪০412396
  • @PT বিরোধী পক্ষ আমার সব সময় খুব কাছের (presently it excludes the bjp and communists in West Bengal though)। মহুয়া মৈত্র is a reasonably sane voice in তৃণমূল কংগ্রেস পার্টি। আমার দিল্লীর রাস্তায় ঘাটে চিৎকার করে যেটা বলতে ইচ্ছে করছে সেটা উনি সংসদে বললেন।

    I applaud her.

    সগত বসু ও মহুয়া মৈত্র'রা গুণ্ডা বাহিনী নিয়ে জিতেছে, ইন্দিরা গান্ধী, জ্যোতি বসু'রাও ওই ভাবে জিততঁ। নূতন কিছু নয়।
  • Amit | ২৭ জুন ২০১৯ ০৯:২৯412394
  • অরে আমার পোস্ট টা ঈশেন বাবুর 27 Jun 2019 -- 08:42 AM এর উত্তরে ছিল। মাঝে অনেক গুলো পড়ে গেছে :) :)

    যাক গে, কাওকে আঙ্গুল দেখানো উদ্দেশ্য নয়, এটাই সিম্পুল বক্তব্য যে মমতা নিজের অতি লোভে আজকে পব কে খাদের ধরে এনে দাঁড় করিয়েছে, অন্য কেও নয়। এখন হাত ধুয়ে ফেললে অত সহজে হবে না। আর এনার ওপর ভরসা করে যারা বিজেপিকে ঠেকানো র ভরসায় আছেন, নিজেরাও ডুববেন।
  • PM | ২৭ জুন ২০১৯ ০৯:২১412393
  • দু গামলা চানা খেতে দিয়ে গোয়াল ছাড়া করার ব্যবস্থা করা হচ্ছে তো
  • Atoz | ২৭ জুন ২০১৯ ০৯:১৩412391
  • অমিত,
    মমব্যান সাম্প্রদায়িক একেবারেই নন, উনি শুধু দুধেল গাই কে কিঞ্চিৎ যত্ন-আত্তি করেন। নিজেই তো বললেন। ঃ-)
  • একক | ২৭ জুন ২০১৯ ০৯:১৩412392
  • @ অমিত

    মমতাকে কোনো কিছু প্রমান করার জন্যে কোনো বিভীষণ পাওয়ার চান্স নেই তো, কাজেই ফালতু লেবার দিয়ে কি করবো ? :)))

    হাঁ, পার্থক্য একটা আছে বলে মনে করি। "সাম্প্রদায়িক শক্তি " বলতে আমরা যেটা বুঝি, যে একটি রাজনৈতিক দল নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের সুপিরিওরিটি কে প্রমোট করে ও সেই রাজনীতির পথে চলে।

    এই সংজ্ঞা তে তৃণ কে সাম্প্রদায়িক দল বলা টা, আমার মনে হয়, ওরা যা তার তুলনায় অতিরিক্ত সিরিয়াসলি নেওয়া। তিনোরা বেসিক্যালি ধান্দাবাজ, কাওকেই প্রমোট করার কোনো পার্টি লাইন ওদের নেই বিজেপির মতো। আজ মতুয়া কাল ঈমাম এই করে, আখের গুছোনোর তালে ছিল। ছড়িয়ে ফেলেছে।
  • Atoz | ২৭ জুন ২০১৯ ০৯:০৭412389
  • বিধবাবিবাহের ব্যাপারেও আজকাল এইরকম দাবী শুনছি যে নিম্নবর্ণের হিন্দুদের মধ্যে বিধবাবিবাহ নাকি বরাবর প্রচলিত ছিল। বিদ্যাসাগর নাকি শুধুই উচ্চবর্ণ হিন্দুদের মধ্যে বিধবাবিবাহের প্রচলন করলেন।
  • Ekak | ২৭ জুন ২০১৯ ০৯:০৭412390
  • আমার মনে হয়েছে ফিকশন। ইনফ্যাক্ট শুধু "ঠগি " নিয়ে যে পার্ট টা সেটা পড়তে পড়তে আমার মনে হয়েছে যে স্লীম্যান, সেইসময় নিজের শরীর খারাপ - উচ্চপদস্থদের কাছে হয়রানি এসবের চাপে ক্রমশ সাইকিক হয়ে যাচ্ছেন এবং ঠগিদের জাস্ট অপরাধী হিসেবে না দেখে, অবসেশনের জায়গায় চলে যাচ্ছেন। এগুলো বারবার মনে হয়েছে।

    সেসব মনে হওয়াতেই আমি, বাকি সিভিল সারভ্যান্ট দের লেখাও কিছুটা ঘেঁটেছি। তাতে মনে হয়েছে ঠগি -ম্যাকফ্যানসা-ডাটুরিয়া -বাগিনা এইসব মিথ্যে নয়। সারা ভারতেই ছড়িয়ে ছিল এরা। হত্যার ও গিরেফতারের ঘটনাগুলো সত্যি। কিন্তু স্লীম্যান যেভাবে একটা গ্র্যান্ড ঠগি ন্যারেটিভ সাজিয়েছেন ওটাতে আপন মনে মাধুরী বা হতাশা মিশে আছে।
  • Amit | ২৭ জুন ২০১৯ ০৯:০৬412388
  • দুধেল গরু টাও তাহলে একদম সাম্প্রদায়িক মন্তব্য নয়, কি বলেন - ? :)

    যাই হোক, এটা একমাত্রিক তর্ক হয়ে যাচ্ছে। সুজন বাবু কি করবেন, তিনি ই ভালো জানেন। তবে মমব্যান যে সাম্প্রদায়িক একদম নন, সেটা থিওরিটিক্যাললি গুরুর পাতায় প্রমান করে কি আদতে এচিভ করা যাবে, জানা নেই। লোকের পার্সেপশন তাতে পাল্টাবে বলে তো মনে হয়না।
  • Atoz | ২৭ জুন ২০১৯ ০৯:০৫412387
  • কিন্তু রামমোহন যে এই নিয়ে এত লড়লেন, নির্ঘাৎ সেই আইনী লড়াইয়ে প্রচুর জোরজবরদস্তি কেস দেখাতে হয়েছিল, জোরজবদরস্তি প্রমাণও করতে হয়েছিল। নাহলে আইন করে সতীদাহ রদ করা যেত কী?
  • Ishan | ২৭ জুন ২০১৯ ০৯:০১412386
  • আমি অত পড়িনি। কিন্তু এই নিয়ে কাজ হয়েছে। একটা বই এই সব এভিডেন্সই খুঁটিয়ে দেখে বৃহৎ গুলবাজি কনফার্ম করেছে। নাম ভুলে গেলাম। খুঁজে দেখতে হবে। কাল বলে দেব।

    গুলবাজি মানে, ঠগীরা এক্সিস্ট করতনা তা নয়। কিন্তু স্লিমান যেভাবে ভারতজোড়া একটা কাল্ট হিসেবে ঠগীদের রিপ্রেসেন্ট করেছিলেন, মা ভবানী ইত্যাদি আর্কিটাইপ সহ, সেটা গুল। অরিজিনাল স্লিমান পড়েছি অবশ্য, পড়লেই ফিকশন পড়ছি মনে হয়। তোমার হয়নি?
  • Atoz | ২৭ জুন ২০১৯ ০৮:৫৯412385
  • আদর্শবান ডাকাতদের দিকের বক্তব্যটা দেখালেন বঙ্কিমবাবু "দেবী চৌধুরাণী" তে। ভবানী পাঠক "পরিত্রাণায় সাধুনাং বিনাশায়চ দুষ্কৃতাম" এই করতে ডাকাতি করতেন। বৃটিশরা বহিরাগত শত্রুমাত্র, ইনভেডার। তারা কী করে বুঝবে ভবানীবাবুদের?
    ঠগীদের একজন "বঙ্কিমবাবু" থাকলে তাদের দিকটা বোঝা যেত। মানে আত্মপক্ষে তারা কী বলতে চায়।
  • Atoz | ২৭ জুন ২০১৯ ০৮:৫১412384
  • প্রদীপের শিখার উপরে হাতের আঙুল বাড়িয়ে রাখা, মোমের মতন আঙ্গুল গলে গেল, সতী হতে ইচ্ছুক মহিলা অনুমতি নেবার জন্য সাহেবকে বললেন "সতীর ব্যথা লাগে না", এইরকম একটা গল্প কত ভার্সনে যে পড়লাম! মনে হয় মূল আখ্যান ঐ তাভার্নিয়ের থেকে, কপি করে নিজেদের ছোটো ছোটো ডিটেল জুড়ে জুড়ে দিয়েছে পরবর্তী লেখকরা।
    (এই মোমের মতন আঙুল গলে গেল এটা পড়লাম ন হন্যতে তে, লেখিকার এক দিদিমাস্থানীয়া গল্পটা নাকি বললেন। তাদের বংশে একজন সতী হয়েছিল, সেই দিদিমাস্থানীয়ার খুব গর্ব ছিল সেই ব্যাপারে )
  • Ekak | ২৭ জুন ২০১৯ ০৮:৫০412383
  • স্লীম্যান কে গুল বলতে গেলে সেই সময়ের সিভিল সার্ভিসের বাকি অফিসারদের লেখা খুঁজে ইন্টিগ্রিটির অভাব খুঁজে বের করতে হবে। সেরকম লেখাপত্র আছে ? পড়তে উৎসাহী।

    এরকম অবসসই আছে যে, কিছু লোক অপরাধী কিন্তু স্লীম্যান পুরো ঘেটো ধরে গিরেফতার করছেন। আবার সর্বত্র স্লীম্যান যা লিখেছেন তা ওনার নিজের কীর্তিকাহিনী ও নয়। যেমন বাগিনাদের স্লীম্যান নিজে অলমোস্ট হ্যান্ডল করেন কি দুটো কেস ছাড়া। এরা বাঙলা থেকে বেনারস অবধি জলপথে খুনোখুনি চালাতো। আলাদা ভাষা এবং আচার ছিল। এদের ধরা হয়, যদ্দুর মনে পড়ছে শ্রীহট্টের ডেপুটির আন্ডারে। সবই লিখিত বর্ণনা আছে।

    এখন যে থিওরিটা চলছে যে, ঠগীরা আসলে শক্তিপূজারী সম্প্রদায় যাদের হেকল করার জন্যে স্লীম্যান গুলগাপ্পা দিয়েছেন। এটাকে একটা দাবি বলা যায়। বড়োজোর। কারণ বড় রেঞ্জে গুল দিতে গেলে এদিকে খুলনা রাজশাহী থেকে ওদিকে সাসারম, সর্বত্র সিভিল সার্ভেন্ট রা প্রচন্ড ষড়যন্ত্র করে নিখুঁত একটি গল্প সাজিয়েছেন, ধরে নিতে হয়। টু গুড টু বিলিভ।
  • Atoz | ২৭ জুন ২০১৯ ০৮:৪৪412382
  • কিন্তু রামমোহনের নিজেরই এক আত্মীয়া না মৃতস্বামীর সঙ্গে পুড়ে মরলেন? রামমোহন খবর পেয়ে যখন ছুটে আসেন তখন দেখলেন সব শেষ?
  • Ishan | ২৭ জুন ২০১৯ ০৮:৪২412381
  • মমতা ব্যানার্জি খুব কনসিস্টেন্টলি দুগাপুজোর পেট্রোনাইজিং, রামনবমীর হইচই, পুরোহিত ভাতা এইসব করে গেছেন। এর কোনো টাই সমর্থনযোগ্য না। কিন্তু শুধু 'সংখ্যালঘু তোষণ' বললে সমস্যা আছে। এই বলাটাই প্রচন্ড সাম্প্রদায়িক। এর চেয়ে সুজনবাবু সরাসরি জোট করে ফেললেই পারেন বিজেপির সঙ্গে। ন্যারেটিভে যখন এতই মিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত