এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৭ জুন ২০১৯ ১৫:৫১412500
  • বলতে পারবো না। ডিসিদা জানবেন।
  • Atoz | ২৭ জুন ২০১৯ ১৫:৪৮412499
  • চেন্নাই এর জল কমে গেছে বলে ভীষণ হুলুস্থুলু চলছে সোশাল মিডিয়ায়। লোকে সত্য মিথ্যা তুমুল শেয়ার করে যাচ্ছে ডাইনে বাঁয়ে।
  • S | ২৭ জুন ২০১৯ ১৫:৪৬412498
  • কোন খবর
  • Atoz | ২৭ জুন ২০১৯ ১৫:৪৪412497
  • ওই যে জল কমে গেছে জল কমে গেছে জলস্তর নিচে নেমে গেছে নানা শহরের, এই ব্যাপারটা নিয়ে শোরগোল উঠেছে, এইটা।
  • S | ২৭ জুন ২০১৯ ১৫:৪৩412496
  • জল মানে?
  • Atoz | ২৭ জুন ২০১৯ ১৫:৪১412495
  • S, জলের ব্যাপারটা কী বলুন তো? কোনো করপোরেট কেস কী এর পেছনে?
  • S | ২৭ জুন ২০১৯ ১৫:৩০412494
  • শিখর ছাড়া রোহিত তো মনিহারা ফনি হতে গেছে।
  • sei | ২৭ জুন ২০১৯ ১৫:২১412493
  • দেবব্রত বাবু আগুনখেকো নকশাল এবং বিশ্বমানব।উনি অতুলনীয়।রামমোহন এবং বিদ্যাসাগর বড়োই হতাশ হয়েছেন ওনার কৃপাদৃষ্টি থেকে বঞ্চিত হওয়ায়।
  • Atoz | ২৭ জুন ২০১৯ ১৫:১৪412492
  • আর যে লোক বিদ্যাসাগরের ঠাকুমার আমলের হাজারে হাজারে স্কুলে লাখে লাখে মহিলার পড়াশোনার কথা বলেন, তাকে শ্রদ্ধাভরে "পাখি" ডাকি, কারণ এত উঁচু বিহঙ্গদৃষ্টিকে আর কী ই বা বলা যেতে পারে?
  • | ২৭ জুন ২০১৯ ১৫:১২412491
  • নিমপাতার ঠাকুমা মানে পাই তো। পাই কিছু মনে করার সময়ই পাবে না।
  • r2h | ২৭ জুন ২০১৯ ১৫:১১412490
  • ওতেও খুব মজা পাইনি, তবে কবি ও ঠাকুমার মধ্যেকার পরিচয় বিপন্নতার আবছায়ার কারনে সিদ্ধান্ত স্থগিত আছে।
  • Atoz | ২৭ জুন ২০১৯ ১৫:০৮412489
  • আহা, নিমপাতার ঠাকুমা কেমন লাগছিল? মিষ্টি না?
  • র২হ | ২৭ জুন ২০১৯ ১৫:০৪412488
  • পাখিবাবু আঁতেলমেসো এসব নামকরণগুলি অ্যামিউজিং লাগছে না।
    মতপার্থক্য হতেই পারে, তবে এগুলো, নট ফানি।
  • Atoz | ২৭ জুন ২০১৯ ১৪:৫৫412487
  • এবারে গিয়ে দেখলাম পাখিবাবু পড়েছেন স্তালিন আর হিটলারকে নিয়ে। বিদ্যাসাগর আউট, রামমোহন আউট। ঃ-)
  • | ২৭ জুন ২০১৯ ১৪:৫৪412486
  • ও না না সরি সরি অমিত বলেন নি, পিএম বলেছেন। এবং 'গুরু' স্পেসিফিক বলেছেন।
  • sm | ২৭ জুন ২০১৯ ১৪:৪৮412485
  • আজ ইন্ডিয়া আর ওয়েস্ট ইন্ডিজ ভালো জমবে।ইন্ডিয়া জিতলে সেমিতে চলে যাওয়া প্রায় নিশ্চিত।
    গতকাল বাবর আজম এর ব্যাটিং দেখলাম।দুর্দান্ত!চোখ জুড়ানো কিছু শট মেরেছে।
    এতো ভালো হুক শট মারতে লাস্ট দেখেছি জাস্টিন ল্যাঙ্গার কে।
    তবে পাকিস্তান সেমি তে উঠতে পারবে বলে মনে হচ্ছে না।
  • Amit | ২৭ জুন ২০১৯ ১৪:৩৫412484
  • আমি কোথায় NRC নিয়ে পোস্টালাম আবার ?
  • | ২৭ জুন ২০১৯ ১৪:৩২412483
  • আচ্ছা অমিতের একটা পোস্ট নজরে পড়ল। এন আর সি হলে চারজন ছাড়া চেঁচানোর লোক পাওয়া যাবে না, বা এরকম কিছু।
    আসামে এন আর সির ব্যপারে সবকটা প্রধান রাজনৈতিক দল সমর্থন ও সই করেছিল না? সাধের সিপিএম সহ? তা সেক্ষেত্রে তো চারজন পাওয়াও দুস্কর।
  • Atoz | ২৭ জুন ২০১৯ ১৩:৫৭412482
  • আজ আঁতেল্মেসো "অধিক রাগে পাথর।" ঃ-)
  • PM | ২৭ জুন ২০১৯ ১৩:৩৯412481
  • চিরিয়ামোড়ের চন্ডীর দোকানের দই ই বাদ থাকে কেনো।

    নিজে আদতে চন্দননগরের লোক হয়েও বলছি মৃত্যুঞ্জয়ের দই ওভার হাইপ্ড
  • Atoz | ২৭ জুন ২০১৯ ১৩:২৮412480
  • পিটি,
    আরে দারুণ তো! এই দই একবার খেতেই হবে।
  • PT | ২৭ জুন ২০১৯ ১৩:০০412478
  • গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুরে।
    একটা মাটির গেলাসের ওপরে কানা উঁচু মাটির থালা বা মালসা বসালে যেমন দেখতে লাগে ভাঁড়টা কতকটা সেই রকম দেখতে।
  • | ২৭ জুন ২০১৯ ১২:৫৫412477
  • গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি, আজ কারো সঙ্গে কোথাও, ওদিকে বা এদিকে, রিপোর্ট করার মত কোন ঝগড়া হয় নি। মন খারাপ করবেন না, সঙ্গে থাকুন।
    শবরী স্রেফ ওয়েট করে দেবদর্শন করে ফেলেছিলেন তাই না, মেওয়া ও খেয়েছিলেন।

  • sei | ২৭ জুন ২০১৯ ১২:৫৪412476
  • মৃত্যুঞ্জয়ের দই অসাধারণ।চুঁচুড়াতে ওদের দোকানে সময়মতো না গেলে পাওয়া যায় না।
  • অর্জুন | ২৭ জুন ২০১৯ ১২:৪৭412475
  • দক্ষিণ চব্বিশ পরগণায় চম্পাহাটীর 'মাতৃ মিষ্টান্ন ভাণ্ডার' র দইও দুর্দান্ত স্বাদের।
  • Atoz | ২৭ জুন ২০১৯ ১২:৪১412474
  • ওদিকে ফেবুতে গ্রুপে গ্রুপে ব্রাত্যকে নিয়ে তুমুল লেগেছে।
  • Atoz | ২৭ জুন ২০১৯ ১২:৩০412473
  • গঙ্গারামপুরের দইয়ের ভাঁড়ের চেহারাটা কেমন? লাল পোড়ামাটির হাঁড়ি ?
  • Atoz | ২৭ জুন ২০১৯ ১২:২৮412472
  • যেকোনো নরম ধরনের মাছের ঝুরা ঝুরা ভর্তা করা যায়। চমৎকার হয়।
  • | ২৭ জুন ২০১৯ ১২:২৪412471
  • বালুরঘাটের দিকে কোথায় যেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত