এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • & | ২৮ জুন ২০১৯ ১৫:৩৫412590
  • দারোগার দপ্তরের বিবলিওগ্রাফি কী জিনিস? সেতো পুনশ্চ-র দু খণ্ডের বিশাল ডাউস দুইখানিমাত্র কেতাব। পুরনো চটি চটি মাল নতুন করে
    একত্রে ছাপা। স্বপনকুমার, দস্যু মোহনের লাইনে।
  • PT | ২৮ জুন ২০১৯ ১৪:০৩412589
  • এবারে গোলপোস্ট এক্কেবারে মাঠের বাইরে!!!
  • তিনোর ঢাল | ২৮ জুন ২০১৯ ১৩:৪৮412588
  • ওঃ রাজ্যের একটি ধর্মীয় সংগঠনে ডাঙায় অভিযুক্ত, আরএসএস সদস্য রাষ্ট্রপ্রধান আসছেন এবং তাতে রাজ্যের হিন্দুত্ববাদীদের কাছে সবুজ সংকেত পৌঁছচ্ছে ................এটা নিয়ে কোনো বক্তব্য নেই !!

    অথচ ওই একই ধর্মের আরেকটি সংগঠনে ওই আরএসএসের ই আরও প্রধানরা আসছেন, যাঁদের বিরুদ্ধে ওই রাষ্ট্রপ্রধানের তুলনায় কঠিনতর কোনো অভিযোগ নেই ; অথচ তাদের নাকি তুড়ি দিয়ে তিন মিনিটে আটকানো যেত।

    এরকম সফ্ট হিন্দুত্ববাদী না হলে কী আর সিপিএম হওয়া যায় ! :)))
  • | ২৮ জুন ২০১৯ ১৩:৪১412587
  • সৈকত (২য়) পড়ছি, ল্যাখো।
    তুমি কি বিবলিওগ্রাফিটাও করে দেবে, নাকি সোমনাথ কে রিকোয়েস্ট করবে?

  • PT | ২৮ জুন ২০১৯ ১২:৫২412586
  • বেলুড় মঠে মোদী আসবেন না কেন কেন? কি অবান্তর প্রসঙ্গ!!
  • sei | ২৮ জুন ২০১৯ ১২:৩৮412585
  • বিজনদা এয়েচেন।এইবার শুরু হবে অবান্তর আমড়াগাছি।
  • sm | ২৮ জুন ২০১৯ ১২:৩১412584
  • আগে বেসিক প্রশ্নের উত্তর দিলে ভালো হয়।
    বামের ভোট সব রামে গেলো কেন?
    ত্রিপুরাতে আর এস এস এর বাড় বাড়ন্ত আটকানো গেলো না কেন?
    ওখানে কি তিন মিনিট চলে না?☺️
  • T | ২৮ জুন ২০১৯ ১২:২৮412583
  • হিন্দু সংহতি যখন হাউই ছিল তখন বারুদে জল না ঢেলে উলটে সেটাকে রকেট বানানোর দায়টা কার? :))
  • তিনোর ঢাল | ২৮ জুন ২০১৯ ১২:২২412582
  • " ইচ্ছে করলে তাদের সিধে করতে তিন মিনিট সময় লাগবে। শুধু বাইরে থেকে যারা মস্তিষ্ক প্রক্ষালন করতে আসে তাদের আটকানো দিয়ে শুরু করুন।"

    বেলুড় মঠে মোদির আসা নিয়ে কি বক্তব্য ? নাকি রামকৃষ্ণ মিশনের সফ্ট হিন্দুত্ব শিক্ষিত "মিশনে পড়া " কালচারের সঙ্গে খাপ খেয়ে যায় বলে ? আটকানো অত সোজা ??

    ঐযে বললুম, হাউই ওড়ানোর অভিজ্ঞতা দিয়ে মাপছেন। অত সোজা নয়।
  • T | ২৮ জুন ২০১৯ ১২:১৮412581
  • যে আদিবাসী এলাকা এবং চা বাগানে এইসব সরস্বতী ইশকুল গড়ে উঠেছে ঠিক তার পাশে সরকারী ইশকুল তো করে দেওয়া যেত। প্লিজ বলবেন না যে শিপিয়েম করেনি ক্যানো। আহা, তারা খারাপ বলেই তো এক মহান দলকে ক্ষমতায় আনা হয়েছে। ঃ)

    আমাদের এলাকায় সঙ্ঘের চাট্টি বুড়ো হাবড়া শ্যামার মৃত্যুদিন পালন করবে বলে পতাকা মালা ফালা নিয়ে রেডি। বীরদর্পে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের প্রবেশ (সদ্য প্রাক্তন) এবং চাট্টি খিস্তি করে সবকটা বার করে দেওয়া। স্মুথ। এই কিছুদিন আগে ওদের একজনকে ধরেচে যৌন হেনস্থা না কীসের একটা অভিযোগে। কিশ্যু হয় নি, মানে দাঙ্গা ফাঙ্গা না। যদ্দুর মনে পড়ছে যে ভাঙড় এলাকাতেও সরস্বতী ইশকুল চলত। দোর্দন্ড আরাবুল সায়েবের অধীনস্থ এলাকায়। কেউ ঠাচ অবদি করেনি। ঃ)

    সরস্বতী ইশকুলে কাঠি করলে দাঙ্গা হয়ে যেত, এটা মানে টুউউ মাচ। মানে মোদী হ্যায় তো মুমকিন হ্যায় জাতীয়। ঃ)
  • PT | ২৮ জুন ২০১৯ ১২:১৭412580
  • এখন তাঁরা পব বাদ দিয়ে ভারতের সমস্যা নিয়ে মাথা ঘামাচ্ছেন।

    আরে মহায় গোপালী আশ্রমে অমন স্কুল দেখেছি। ইচ্ছে করলে তাদের সিধে করতে তিন মিনিট সময় লাগবে। শুধু বাইরে থেকে যারা মস্তিষ্ক প্রক্ষালন করতে আসে তাদের আটকানো দিয়ে শুরু করুন।

    কিন্তু পথ বেরোত যদি বিজেপি/rss-কে আটকানোর আদৌ ইচ্ছে থাকত। ২০১১ থেকে কম্মটি চালু রাখলে বিজেপির এই বাড়-বাড়ন্ত হত না।

    যারা চাচার ভোট কেটে দিলীপ ঘোষকে জিতিয়ে এনেছিল তারা যাবে rss-এর স্কুল আটকাতে !! ছোঃ---বালখিল্যতার কোন সীমা নেই গা?
  • T | ২৮ জুন ২০১৯ ১২:০৯412579
  • আমি আশা করেছিলাম তৃণমূলের সুদিনের মতন দুর্দিনেও হয়তো একটা খসড়া জমা পড়বে।

    কিন্তু পেয়াদারা ঢাল নিয়ে কোথায় দাঁড়াচ্চেন? আরে এদিকে নয়, ওদিকে মানে মন্ত্রী সামন্তদের যে এখন সেসবের দরকার ঃ))))
  • তিনোর ঢাল | ২৮ জুন ২০১৯ ১২:০৮412578
  • আরএসএস কে ওভাবে আটকানোর চেষ্টা করলে অনেক আগেই দাঙ্গা বাধতো। কমিউনাল ন্যারেটিভ এর বিরুদ্ধে এইমুহূর্তে কোনো অস্ত্র কারো কাছে নেই। যে বাচ্ছাগুলো সিপিএমের বিরুদ্ধে যেত তাদের সিপিএম গাঁজা কেস দিতো। যে সিপিএম গুলো তৃণমূলের এগেনস্টে গেছে তাদেরকেও তৃণমূল গাঞ্জা কেস দিয়েছে। এরা সবাই পলিটিকালি একটিভ লোকজন। এদিকে শাখা বা স্কুল যারা চালায় তারা নিজেদের ডিরেক্ট পলিটিকাল একশনে রাখেনা। শাখায় ঢুকলে মনেই হবেনা এরা কোনো রাজনৈতিক দল। একদল লাঠি খেলা শেখাচ্ছে। আরেকদল অমুক গুরুর জীবনী -তমুক এর ব্যাখ্যা এইসব হাবিজাবি করছে।

    ডিরেক্ট একশনে যারা যায় তারা কেও শাখা পরিচালনার লেভেলে থাকে না। যারা শাখা পরিচালনা করে তারা কোনোদিন মিছিল -মিটিং করেনা। শাখার ওপর দিকের লোকেরা মিটিং করে কিন্তু তারা অনেকটা ওপরে। একশনের লোক আলাদা।

    ব্যাপারটা সহজ নয়। কমিউনাল ন্যারেটিভ একটা আলাদা জাতের রোগ। সেটা আগে বুঝুন। তারপর -আমাদের কেলিয়েছে ওদের কেন ক্যালয় নি কেন মার্কা তর্ক করবেন। এরা লো লেভেলে নীরিহ সাপের মতো থাকে। সংগঠন গোছায়। এনজিও ওয়ার্ক করে। চারপাশের মানুষদের সমর্থন পায়। এরা যদুপুরের স্টুডেন্ট নয় যে স্লোগান দেওয়ার সময় তুলে নিয়ে গিয়ে গাঁজা কেস দিয়ে দেবে।

    এই সমস্যা সারা ভারতের সমস্যা। আগে কিভাবে কি হয়েছে তা এক্ষেত্রে ব্যবহার যোগ্য নয়। হাউই এর অভিজ্ঞতা নিয়ে স্পেসশিপ ওড়ানোর দম্ভ নাই বা করলেন।
  • T | ২৮ জুন ২০১৯ ১২:০১412576
  • অম্বিকেশবাবুর শেয়ার করা কার্টুনে মুখ্যমন্ত্রীকে ভ্যানিশ মানে খুন করে দেওয়ার, হা হা হা হা, হুমকি খুঁজে পেয়ে গ্রেপ্তার করার মতন বুদ্ধি থাকলে সেসব ফেবু ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত বিষ ছড়িয়ে চলা দীপ্তরূপ সাম্যদর্শী জাতীয়দের বিরুদ্ধে কাজে লাগানো হয় না কেন? উত্তর কিশু আছে? হিন্দু সংহতির তপনবাবু তো একসময় রোজ এইসব মন্তব্য করে লোক খ্যাপাতেন। ২০১৬ য় ভোটের সময় চুক্তি করে ( মমতা আমাদের মা না কি বেশ একটা) পুরো সাপোর্ট আদায় করা গেছিল, তাই কিশু করাও হয় নি। তাই না? ঃ)
  • ন্যাড়া | ২৮ জুন ২০১৯ ১২:০১412577
  • জনৈক তো শুনি নাকি বিজ্ঞান জানেন। আগে বলুন সিপিয়েমের আমলে rss ইশকুলের কটা দরখাস্ত পড়েছিল। সেটা না জানলে হাওয়ায় তলোয়ার ঘোরানো হয়ে যাচ্ছে, জুলপি কেটে যেতে পারে।

    এই স্কুল-টুলের ব্যাপারে আমার কোন ব্যক্তিগত বক্তব্য নেই, কারণ জানিনা। কিন্তু জনৈক আবার ইন্টালেকচুয়াল ডিজঅনেস্টি করছেন, তাই আর কী।
  • PT | ২৮ জুন ২০১৯ ১১:৫৪412575
  • গোলপোস্ট আরেকবার সিফ্ট হল।সিপিএম ক্ষমতা থেকে গে্গ্গে প্রায় ৮ বছর হল। সে খবরটা রাখেন আশা করি।

    কিন্তু গাঁজার ব্যাপারটা যদি তিনোরা সিপিএমের কাছ থেকে শিখে নিতে পারে তাহলে rss-এর স্কুলকে কিভাবে স্বীকৃতি না দেওয়া যায় বছরের পর বছর সেটাও শিখতে পারে তো?

    নাকি rss -এর স্কুলকে চালু রাখতেই হবে এমন কোন দায় বা বাধ্যবাধকতা আছে তিনো নেতৃত্বের?
  • T | ২৮ জুন ২০১৯ ১১:৫৩412573
  • কিন্তু হালে একশো পঁচিশ খানা ইশকুল বন্ধ করল কিভাবে? লিং দেখি নি, যদি শর্টে উত্তর পাওয়া যায়। যেমতি আজকাল তিনচার লাইনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস জানা যাচ্ছে। ঃ)
  • ছাগলছানা | ২৮ জুন ২০১৯ ১১:৫৩412574
  • কেউ আজ সাইট এ কোনো প্রব্লেম পেয়েছে?
    পেলে কখন এবং কি প্রব্লেম জানালে বাধিত হবো
  • তিনোর ঢাল | ২৮ জুন ২০১৯ ১১:৪৯412572
  • গাঁজা কেস নিয়ে বলছে কে না সিপিএম। পব পুলিশের থানায় থানায় বস্তা থাকে চিরকাল, দরকারে গাঁজা কেস দেওয়ার জন্যে। আটক করা গাঁজার একটা অংশ সরিয়ে রেখে চিরকাল সীজার লিস্ট তৈরী হয় এইজন্যে। কত বিরোধী, পুলিশ কাস্টডি তে রাত কাটিয়েছে এই গাঁজা কেসে। এখন নিজেদের ওপর সেই ওষুধ প্রয়োগ হয়েছে তাই কান্নাকাটি।
  • র২হ | ২৮ জুন ২০১৯ ১১:১৩412571
  • ওই পদ্ধতিতে স্কুল রুখতে গেলে যে ব্যাকল্যাশ হবে তা সামলানো যাবে না।

    অন্যদিকে ড. গড়াই বা গাঁজা বোমা ইত্যাদি কেসে হেনস্থা হওয়া বামকর্মীদের বাঁচানোর কেউ নেই তাই তাদের যথেচ্ছ দাবড়ানো যায়।

    এবার এটা কার দোষ কার কৃতিত্ব জানি না।

    আর, ত্রিপুরাতেও rss এর স্কুল রমরমিয়ে, সত্যি, বহুকাল থেকে।

    আর, বিজেপির হাতে তিনোদের ক্যাল খাওয়া দেখে উল্লসিত জনগণের বিজেপি বিরোধিতার প্রকৃতি নিয়েও ধন্দ হয়।
  • news | ২৮ জুন ২০১৯ ১১:০৫412570
  • "বিজেপি জয় শ্রীরাম প্রচার করবেই।এতে রেগে গেলে,বিজেপির সুবিধাই হবে।
    আপনাকে পাল্টা প্রচারে নামতে হবে।
    বলতে হবে, আমরা মা কালীর রাজ্য। মা,মাগো মা।
    জয় তারা। ব্যোম কালী!"

    https://bangla.asianetnews.com/kolkata/bjp-may-add-joy-ma-kali-in-their-slogan-psmfyt
    বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেছেন, "আমাদের শুধু জয় শ্রীরামে কোনও আপত্তি ছিল না। তবে এ কথা বললেই রাজ্যের মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়তে হচ্ছে। তবে মা কালী যুক্ত হওয়ার শক্তি বাড়বে আমাদের স্লোগানের। কারণ বাঙালির সংস্কৃতিতে কালী নামের মাহাত্ম্য গভীর ভাবে যুক্ত।"
    একই সঙ্গে বিজেপি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো জয় হিন্দ, জয় বাংলা লেখা কার্ড যারা পাঠাবেন, তাঁদের ধন্যবাদ জানিয়ে প্রতিউত্তর দেওয়া হবে। দিলীপ ঘোষ বলছেন, "জয় হিন্দ বলার মধ্যে কোনও খারাপ কিছু তো নেই, জাতীয়তাবাদকেই উস্কে দেয় এই স্লোগান।"
  • PT | ২৮ জুন ২০১৯ ১১:০৪412569
  • গুজব ছড়াবেন না। আমার বারণ।
  • ন্যাড়া | ২৮ জুন ২০১৯ ১০:৫৭412568
  • জনৈক সব জানেন।
  • PT | ২৮ জুন ২০১৯ ১০:৫৩412567
  • যে সরকার ডঃ গড়াইয়ের পেনশন আটকে রাখে, বেআইনি ভাবে অম্বিকেশকে হেনস্থা করতে থাকে, গাঁজা আইন দিয়ে অসংখ্য বিরোধী কর্মিদের জেলে পুরে দেয়, বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেয় না, ক্রমাগত ভয় বা টাকা দেখিয়ে বিরোধী নেতাদের দল ভাঙিয়ে আনে আর এক দল চোরকে মন্ত্রী করে রাজ্য চালায় তারা নাকি rss পরিচালিত স্কুলকে বন্ধ রাখতে পারে না। কারণ? আইন!!!
    এই রাজ্য থেকে কব্বে আইনের শসনকে কুলোর বাতাস দিয়ে বিদেয় করা হয়েছে!!! আইন নাকি শুধু rss পরিচালিত স্কুল প্রসঙ্গেই প্রযোজ্য!

    অবিশ্যি কোন দেনা-পাওনার সম্পর্ক থাকলে এই স্কুলগুলো চালু রাখতেই হয়। আরে বাপু, যিনি বিজেপি "বিরোধী" ফ্রন্ট বানানোর জন্য প্রথমেই শিবসেনাদের দোরে ধরণা দেন তাঁর rss/বিজেপি বিরোধীতা কতটা শক্তিশালী সেতো জলের মত পোষ্কার।
  • | ২৮ জুন ২০১৯ ১০:৪১412566
  • অভিনন্দনের গোঁফটা হেব্বি!
  • | ২৮ জুন ২০১৯ ১০:৩৮412565
  • অ্যাঁ! ন্যাড়াদাকে ডাক্তার ছুটোছুটি কিরতে নিষেধ করেছে নাকি? কেন?? আর ন্যাড়াদার মেডিকেল হিস্ট্রি জিওগ্রাফি পাবলিক ইনফো নাকি?
  • তিনোর ঢাল | ২৮ জুন ২০১৯ ১০:৩৭412564
  • গোল পোস্ট থাকলে তো সরবে ! নিজেই একটা আইনি রাস্তা দেখাতে পারেন নি যা দিয়ে স্কুল এর আপ্লিকেশন আটকানো যায়। চালু স্কুল কে নোটিশ ধড়ানোর যে খবর টা দিয়েছেন ওটা মমতার সাপোর্টেই যায়। সে বোঝার ক্ষমতা নেই।

    এটা বডি কাউন্ট করে পিটটু খেলা হচ্ছে স্যার। পেছণ বাঁচান। এক্জায়গায় গোল পোস্ট বসিয়ে সর্বদলীয় গনতন্ত্র খেলার দিন গ্যাসে। এসেছিলেন ঘুরিয়ে ফিরিয়ে এক্সট্রা জুডিশিয়াল চড় -চাপাটি র লেজিটিমেসি খুঁজতে। এখন আবার গোল পোস্ট সরানোর অভিযোগ করছেন। কোন খেলাটা খেলবেন আগে ঠিক করুন। ফুটবল না পিটটু :)
  • তিনোর ঢাল | ২৮ জুন ২০১৯ ১০:৩২412562
  • বাংলায় বসে যাঁরা কেরালার ভোটারদের বাম মনভাবাপন্ন ভেবে অর্গসম প্রাপ্ত হন তাঁদের কখনো কেরালাতে ঘুরে -থেকে যেতে আহবান রইল। কী লেভেলের কুসংস্কার আর মন্দির এ মাথা ঠোকার বহর টের পেয়ে যাবেন। শশী থারুর অত বাতেলা দিয়ে মন্দিরে পুজো দিয়ে এল শেষে। পিনারাই বিজয়ন ইংরিজি কাগজের সাংবাদিকের সামনে যে হম্বিতম্বি করেন সেটা কোনও মন্দির চত্বরে দাঁড়িয়ে একবার বলুন। গদি হিলে যাবে।

    কেরলাতে সিপিএম যেটা করে সেটা খুব চতুর ভাবে মন্দির কমিটি গুলোকে হাতে রাখা। আর কিছু না। আর অবসসই সেই সঙ্গে চাকরি বাকরি নিয়ে বাংলায় সিপিএম আমল থেকে যে অসন্তোষ সেটা কেরলাতে কম। যেটা ওখানে সিপিএমের সাফল্য। ধর্মীয় প্রচার আটকানো কেরোল সিপিএমের সাফল্য নয় -ওরা ওতেই গলা অবধি ডুবে ব্যালন্স ব্যালন্স খেলছে।
  • PT | ২৮ জুন ২০১৯ ১০:৩১412561
  • তিনোদের ঢালেদের (যার একবারের বেশী বেলতলায় যাওয়া বারণ-তাকে সহ) কাছে ক্রমাগত গোলপোস্ট সরাতে থাকবেন না। আপাততঃ ডাক্তার বেশী ছুটোছুটি করতে নিষেধ করেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত