এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | ০১ জুলাই ২০১৯ ২১:১৫412740
  • তার চেয়েও দুঃখ লাগে যখন দেখি বর্তমান প্রজন্মের বড় অংশ হয় হিন্দিতে মজে রয়েছে নয় মধ্য প্রাচ্যের কাস্টম কে ধর্মের এর সাথে মিলিয়ে অন্ধ ভাবে অনুসরন করে চলেছে।
  • | ০১ জুলাই ২০১৯ ১৮:৪০412739
  • পোবোন্দে সাহিত্যে অনেক কে যাদের আউটস্ট্যান্ডিং বলা হয়, আমি তাঁদের বেলায় অনেকের ক্ষেত্রেই খুব সাংঘাতিক ইম্প্রেসড নই। আবার অনেকের ক্ষেত্রেই অতিরিক্ত গদগদ, নিজের মন অবজেকটিভ করতে পারি না।

  • | ০১ জুলাই ২০১৯ ১৮:৩৮412738
  • আমার যেটা ইন্টারেস্টিং লাগে, পাকিস্তানে একটা রিজনেবলি পাওয়ারফুল বডি অফ রাইটিং আছে, অবশ্যই লিবেরাল আর এমনকি একটু সেনসিবলে মিলিটারি এসটাবলিশমেন্টের মধ্যেও,সেখানে সরাসরি পাপবোধ রয়েছে এবং একটা সত্য জানার ইচ্ছা রয়েছে, এবং নতুন করে সোর্স ঘাঁটার একটা ইচ্ছা রয়েছে।
    যেমন ঐতিহাসিক তাহির কামরান এর যোগেন মন্ডল এর উপরে কাজ।

  • | ০১ জুলাই ২০১৯ ১৮:৩৫412737
  • এটা অনেক সময় বলতে ইচ্ছে করে কিন্তু বলতে পারি না, এত মৃত্যু, বাঙালি রা শুধু নিজের ভাষাকে ভালোবেসে অত্যাচারিত, অসহ্য লাগে ভাবতে। আর তাছাড়া আমি বাংলাদেশের সাহিত্য, ওয়ালীউল্লহ, শওকত আলী, ইলিয়াস, জহির, আর দু চারটে ছাড়া বেশি পড়ি নাই, পোবোন্দো বাদে।
  • PM | ০১ জুলাই ২০১৯ ১৮:১৪412736
  • আমি একটা বই কিনলাম বইমেলা থেকে। ঐ সময় যারা পাক আর্মী, সরকারের নীতিনির্ধারক ছিলেন--- তাদের সক্ষাতকার। বাংলা দেশী সাংবাদিক দের নেওয়া। সাংবাদিক রা যথেষ্ট পড়াশোনা করেছেন প্রত্যেকের ইন্টারভিউ এর আগে। তাদের রোল বুঝেছেন।-- তার ফলে সাক্ষাতকার বেশ চিত্তাকর্ষক হয়েছে
  • সৈকত | ০১ জুলাই ২০১৯ ১৭:৩১412735
  • হাতে গোনা অল্প কয়েকটা লেখা ছাড়া, বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে যা লেখালেখি হয়েছে, গল্প-উপন্যাসের ক্ষেত্রে, তার বেশীটাই দাঁড়ায়নি বলে আমার ধারণা। এ মনে হয়না শুধু অনতিঅতীতের ঘটনা। বিষয় হিসেবে সহজে কিছু একটা পেয়ে যাওয়া যাচ্ছে, গদ্যকারররা সেটাকেই ব্যবহার করেছেন, তাও ভাষা বা প্রকরণে বা ইমাজিন্যশনে কূটাভাস না এনে; এরকমই মনে হয়। আমি জানিনা, ঐ ট্রমা নিয়ে মানুষজনের কতটা ইমোশন যুক্ত হয়ে আছে, আছে নিশ্চয় খুব বেশী পরিমাণে কিন্তু সাহিত্যে তার ক্রমাগত ব্যবহার, কিছু পরিমাণে বাংলাদেশের লেখালেখিকে পিছিয়ে রেখেছে।
  • | ০১ জুলাই ২০১৯ ১৬:৫২412734
  • ঃ-) ষষ্ঠ পান্ডব, এটা আসলে ঠিক ই বলেছেন, কিন্তু এটাকে পাঠের দোষ বলে ধরাটাই রীতি ঃ-)))) আমার মনে হয়েছে, সিভিল ওয়ারের অতীতে এটা অস্বাভাবিক না, কিন্তু এটাও মনে হয়েছে, অভিবাসী বাংলাদেশী সাহিত্যিক আর একেবারে তরুন সাহিত্যিক দের হাতে এটা হয়তো বদলাবে। অবশ্য যা অবস্থা, তাতে পেছনে আগাই না সামনে আগাই বুঝি না। আমাদের একজন ছিলেন, তিনি গাইতেন, 'কি সুখে রেকোচো দয়াল মাইরি হরি, দাদার বেলায় হার্মোনিয়াম, আমার বেলায় ফাটা ডুগী, কি সুখে ইত্যাদি রিফ্রেন' ঃ-))) খবরের কাগজের পাতায় সর্বত্রই চোখ রাখা দায় হয়েছে।

  • PM | ০১ জুলাই ২০১৯ ১৪:০০412732
  • ধন্যবাদ পান্ডব বাবু। চেষ্টা করব আপনার বলা জায়্গা গুলোতে যাবার।

    আপনি ঢাকার কোথায় থাকেন ?
  • ষষ্ঠ পাণ্ডব | ০১ জুলাই ২০১৯ ১৩:৪৪412731
  • @এককঃ
    আমার কোন সন্দেহ নেই যে, সৃজনশীল বইয়ের যোগান কমছে। একবার একুশের বইমেলা ঢুঁড়ে সেবারে বের হওয়া ইতিহাসের বইগুলো (নন্‌ফিকশন) কিনেছিলাম। পরে পড়ে দেখি মুর্তজা বশীরের লেখা সুলতানী আমলের মুদ্রা বিষয়ক একটা বই ছাড়া বাকিগুলো নির্ভেজাল আবর্জনা। ‘বাহ্‌ বেড়ে লিকেচে’ বলার মতো বা পড়ে স্তম্ভিত হয়ে থাকার মতো উপন্যাস শেষ কবে পড়েছি মনে নেই।

    সাহিত্যিক আবর্জনার বেচাবিক্রির কাটতির ব্যাপারে আমার একটা অভিমত আছে। গরুছাগল খেতে চায় বলে বাজারে ভুষিমাল পাওয়া যায় নাকি বাজারে ভুষিমাল পাওয়া যায় বলে গরুছাগলে সেটা খেতে বাধ্য হয়? এই ব্যাপারে আমার অবস্থান প্রথম পক্ষে। অর্থাৎ, গরুছাগলে খেতে চায় বলে বাজারে ভুষিমাল পাওয়া যায়। সাহিত্যের বাজারে কিন্তু সব রকমের খাবারই পাওয়া যায়, কিন্তু ভুষিমালের বিপুল চাহিদা প্রমাণ করে ভোক্তাদের বড় অংশ নির্ভেজাল গরুছাগল যারা ভুষিমাল খেতে আগ্রহী।

    @হাফ খর্চাঃ
    সমরেশ বসু’র অবস্থান বাংলা সাহিত্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে। যারা তাঁর লেখা পড়েননি তারা সেই লেখার জাদুর খোঁজ পাননি। অবশ্য তাঁর লেখা বাজে রচনাও আছে।

    আমার পর্যবেক্ষণ হচ্ছে, শীর্ষেন্দুর বড়দের জন্য লেখা উপন্যাসগুলোর মধ্যে যেগুলো ক্ষীণতনু সেগুলোর মান সাধারণত ভালো, আর বিশাল বপু উপন্যাসগুলোর বেশির ভাগে অযথা ফেনানো হয়েছে।

    সুনীলের মোট রচনাকর্মের পরিমাণ রবিবুড়ার লেখার পরিমাণকে ছাড়িয়ে তলস্তয়কে ছুঁয়ে ফেলেছে বোধ হয়। এতো বিপুল পরিমাণ লিখতে গেলে অনেক আবর্জনা উৎপাদিত হওয়া স্বাভাবিক। তবে সুনীলের ভালো লেখার পরিমাণ কম নয়। তাঁকে এক কথায় নাকচ করার উপায় নেই।

    @পিএমঃ
    গত ত্রিশ বছরে ঢাকায় অনেকগুলো বড় বড় শপিং মল তৈরি হয়েছে যেগুলোতে কোন বইয়ের দোকান নেই। এর অতি সামান্য ব্যতিক্রম থাকতে পারে (এক্ষেত্রে কলকাতার অবস্থা কী?)। ঢাকার বইয়ের বাজার মূলত কয়েকটা জায়গায় সীমাবদ্ধ, যথা বাংলাবাজার, প্যারী দাস রোড, নীলক্ষেত, কাঁটাবন, নিউমার্কেট ইত্যাদি। এর বাইরে বিচ্ছিন্ন কিছু বইয়ের দোকান আছে। পাড়ায় পাড়ায় বইয়ের দোকান কাম স্টেশনারি দোকান থাকে যেখানে মূলত পাঠ্যপুস্তক থাকে। যেসব জায়গায় ফুটপাথে বই বিক্রি হয় সেখানে প্রধানত নানা প্রকারের গাইড বই, ধর্মীয় বই, জীবনে সাফল্য লাভের নানা উপায়ের বই, রান্নার বই আর আদিরসাত্মক বই পাওয়া যায়।

    @খ/পিএমঃ
    বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে বই প্রকাশের ব্যাপারটি সব সময়ে ছিল তবে এর হার গত দশ বছরে বেড়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায়। বিএনপি-জামায়াত, জাতীয় পার্টি বা সামরিক আমলে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কথা বলার উপায় ছিল না। তাছাড়া গত দশ বছরে যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারটি ঘটায় এই ব্যাপারে সচেতনতা ও আলোচনা বেড়েছে।

    @খঃ
    যে রচনা পড়লে ডানপন্থী নাকি বামপন্থী অথবা লিবারেল এস্টাবলিশমেন্টের পক্ষে নাকি বিপক্ষে সেটা বোঝা যায় সেটা কি আর ‘অরাজনৈতিক’ থাকে?

    বাংলাদেশে নানা প্রকার সুরক্ষা আইন আছে। লেখালেখি করতে গেলে সেসব মাথায় না রাখতে হয়, নয়তো সমস্যা হতে পারে।
  • PT | ০১ জুলাই ২০১৯ ১৩:০৮412729
  • ওল, উবের আজ ও কাল। কাল নাকি হলুদও।
  • pi | ০১ জুলাই ২০১৯ ১২:৪৮412727
  • আজ কাল কি ওলা উবের হলুদ ট্যাক্সি স্ট্রাইক নাকি কোলকাতায়?
  • ষষ্ঠ পাণ্ডব | ০১ জুলাই ২০১৯ ১২:২৭412726
  • জায়রা ওয়াসিমের বিবৃতি পড়ে আমার মনে হয়েছে এটা অন্য কারো কথা সে বুলি শেখানো তোতাপাখির মতো আউড়ে গেছে।

    হয় সে পরিবারের প্রচণ্ড চাপে পড়েছে; অথবা তার পরিবার তাদের গোত্র/সমাজের প্রচণ্ড চাপে পড়েছে; অথবা মেয়েটা কোন মোল্লাটাইপ ছেলের প্রেমে পড়েছে যেখানে ছেলেটা তাকে নিয়ন্ত্রণ করছে।
  • PM | ০১ জুলাই ২০১৯ ০৯:২৯412723
  • মেয়েটি অসামন্য চাপে ছিলো। ডিপ্রেসনে পরে গেছিলো। ট্রিটমেন্ট চলছিলো। অতো চাপ, টানাপোরেন নিতে পারল ন।

    বাইরে থেকে ঠিক ভুল ঐ ভাবে বলা মুসকিল ( জায়রার সিদ্ধান্ত)। বাচ্ছা মেয়ে। সামাজিক চাপে লোকে সতী ও হতো ঃ(।

    জায়রা ভালো থাকুন
  • dc | ০১ জুলাই ২০১৯ ০৯:০০412722
  • জাইরা ওয়াসিম এর স্টেটমেন্ট পড়ে খুব একটা ভাল্লাগলো না। ফিল্ম ইন্ডাস্ট্রি তো উনি ছেড়ে দিতেই পারেন, সেটা পার্সোনাল চয়েস, কিন্তু সিনেমা করতে গিয়ে ইমামে চাপ পড়ছে বা জীবন থেকে সব বারাকা চলে গেছে, এগুলো পড়ে মনে হলো সেই নেগেটিভ স্টিরিওটাইপিং রিইনফোর্স করা হচ্ছে। অবশ্য এটা বলার স্বাধীনতাও ওনার আছে। স্টেটমেন্টটা ঠিক ভাল্লাগলো না, এই আর কি।
  • aranya | ০১ জুলাই ২০১৯ ০৮:৫০412721
  • দঙ্গলের মেয়েটি, কি ভাল অভিনেত্রী, আল্লার পথে হাঁটতে চায়, আর অভিনয় করবে না :-(

    ব্যাপক চাপে ছিল, বা নিজস্ব বিশ্বাস, হয়ত দুটো ই।
  • PT | ০১ জুলাই ২০১৯ ০৮:২৫412720
  • এখন তো লোকাল বিজেপির চাপে সালিশী সভায় ফেরত দিচ্ছে। এরা জেলে যাবে না?
  • গবু | ০১ জুলাই ২০১৯ ০০:২২412718

  • @ছাগলছানা - ৫২১ ওয়েব সার্ভার এরর ঘুরে ফিরেই আসছে। শেষ দিন তিনেক আমি হয়তো বার আটেক পেয়েছি - মোট ঘন্টা ২ কি ৩ ব্রাউস করে।

    ঠিক এর আগেই পেলাম - স্ক্রিন শট দেখো

    <https://imgur.com/zmzMZfH>
  • ঘেটু | ৩০ জুন ২০১৯ ২২:৫৪412717
  • ধোনির কি হল ?
    মারছে না কেন ?
    ১৩ এর উপর আস্কিং রেট হয়ে গেল।
  • | ৩০ জুন ২০১৯ ২২:২৫412715
  • নাম না করলেও কোন চক্রান্ত কিসু নেই, সমরেশ বসু হয়ত, প্র‍্যাকটিকালি বিভূতিভূষণ পরবর্তীতে লাস্ট অফ দ‍্য মহিকানস।
  • | ৩০ জুন ২০১৯ ২২:০৮412714
  • পিএম, এটা বাংলাদেশ না গেলেও আমার ও অবসার্ভেশন, বিটার ব্লাডি সিভিল ওয়ার, তারপর, নিরবচ্ছিন্ন ধর্ম বনাম আধুনিকতা ইত্যাদি রাজনৈতিক সামাজিক ফল্ট লাইন, এ কিছু করা মুশকিল। এটা স্পেনের সাহিত্যে, তুরস্কের সাহিত্যে, পুরো ন যুগোশ্লাভিয়ার সাহিত্যে লক্ষ্য নীয় ভাবে আছে, ইন্দোনেশিয়া, চিলে, আরজেন্টিনা র সাহিত্যে একটু অন‍্যভাবে আছে। একেবারে হালে স্পেনে একটু অন্য বিষয় হচ্ছে, এ বিষয়ে আয়ারল্যান্ড এবং আফ্রিকা একসেপশন, শুধু সিভিল ওয়ার না, সাম্রাজ্য বাদ এর দীর্ঘ অভিজ্ঞতা, ভাষা সংস্কৃতির পুনরুদ্ধার করতেই অনেক এনার্জি গ‍্যাছে। প্রথম যে লিস্ট টা দিলাম সেখানে একটা বৈশিষ্ট্য হল, আমাদের মত, 'অরাজনৈতিক' রচনার একটা বড় অংশ ডেলিবারেটলি দক্ষিণ পন্থী অথবা অন্তত নিরীক্ষা বিরোধী বা প্রতি ষ্ঠান পন্থী, কিন্তু অবশ্যই অনেকেই অসাধারণ। বোরহেস প্র‍্যাকটিকালি সমস্ত ক‍্যাটিগোরির ঊর্ধ্বে, বাংলাদেশে ইন্টারেস্টিং লি অরাজনৈতিক লেখক রা ইন্টারেস্টিং লি অরাজনৈতিক হলেও অন্তত লিবেরাল এস্টাববলিশমেন্টের পক্ষে। এটা ইন্টারেস্টিং।
  • ~ | ৩০ জুন ২০১৯ ২১:২৫412713
  • manto Bitter Fruit -- এর বিবলিওগ্রাফি আর ইন্ডেক্স লাগবে। । কারো কাছে আছে? ড্রাইভে তুলে লিংক দিলেই হবে। পিডিএফ এর সন্ধান থাকলে তো মিটেই গেল।
  • PM | ৩০ জুন ২০১৯ ১৯:০০412712
  • এইবার ঢাকার বইমেলা দেখলাম। ভালই লাগল বেশ। ৪০ শতাংশ বই ৭১ নিয়ে

    এমনি সময় বিক্রির জন্য বই এর দোকান কিন্তু ঢাকায় বেশ কম।
  • Half kharchaa | ৩০ জুন ২০১৯ ১৮:৩৫412711
  • আপনারা কেউ সমরেশ বসুর নাম নেন না কেন কে জানে! স্বনামে এবং কালকূট নামে উনি যা লিখে গেছে তার মত স্বাবলীল অভিজ্ঞতা সমৃদ্ধ
    বাংলা লেখা আমি খুব কমই পড়েছি।

    শীর্ষেন্দুর কিশোর উপন্যাস গুলো হালকা লেখা হিসেবে ভালো ই, তবে মানব জমিন আমার অত্যন্ত প্রিয়।

    সুনীল এককালে অনেক পড়েছি, এখন মনে হয় ফালতু সময় নষ্ট করেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত