এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০২ জুলাই ২০১৯ ০২:৩৪412770
  • ধরুন না কেন সংস্কৃত। কী এক ভাষাই না ছিল! শব্দরূপ ধাতুরূপ মুখস্থ করতে করতে জীবন চলে যায়, দু'টো প্রাণের কথা মনের কথা কইবে কখন? তাই লোকে ঐ আখাম্বা চাঙরা থেকে হাতুড়ী দিয়ে ভেঙে ভেঙে যার যার রান্না করার মতন কয়লা বানিয়ে নিয়েছে। মাগধী শৌরসেনী মহারাষ্ট্রী, সেগুলো থেকে আবার আস্তে আস্তে বাংলা, অসমীয়া, ওড়িয়া, মৈথিলী ভোজপুরী ছত্তিশগড়ি ইত্যাদি ইত্যাদি।
  • বাঙ্গলা | ০২ জুলাই ২০১৯ ০২:২৯412769
  • হয়্ত এক ব্ল্যাক হোল বঙ্গজগতের ঠিক নিচে (বা ওপরে) আছে যার অন্য প্রান্ত আমাদের মাল্টিভার্ষের এক ইউনিভার্ষে যেখানে কিনা টিম কুক থেকে কিম জং উক - সবাই বাঙ্গলায় কথা বলে, ব্যোদ্লেয়ার আর মায়া এন্জেলু বাঙ্গলায় কাব্য লেখে ...
    কি টু দ্য কিংডম কে দেবে?
  • Ishan | ০২ জুলাই ২০১৯ ০২:০৮412768
  • হ্যাঁ, এই আমারই যেমন, পৃথিবীর সবাই যদি বাংলা বলে, তাতে তেমন আপত্তি নেই।
  • Atoz | ০২ জুলাই ২০১৯ ০১:৫৯412767
  • এইটা এক্কেবারে ঠিক্কথা। ভাষা ও ভগবান, যার যার তার তার। টান দিতে গেলে কেলেঙ্কারী। ঃ-)
  • ভাশাভাশি | ০২ জুলাই ২০১৯ ০১:৩৯412766
  • না না আমি ডিসিবাবুর সাথে একমত। ভাষার বহুব্রীহিতা বেজায় ওভাররেটেড।
    দুনিয়াজুড়ে সব্বাই যদি একটা ভাষায় - যেমন ধরুন C - কথা বলে, তবে কত যে জটিলতা কমে যায়!
    সমস্যা হল, সেটি হবার জো নেই।
    এখন অতো লেখার সময় নেই, তবে ভেবে দেখুন, প্রকৃত প্রস্তাবে ভাষা ও ভগবানের সমস্যা প্রায় একই - যারটা নিয়েই টান দেবেন, সে ই প্রগাঢ় খচে যাবে!
    (এর চেয়ে বেশি ছেনছেটিভ কথা না বলাই ভাল, কার ভাবাবেগে কখন কি লেগে যায়)
  • Atoz | ০২ জুলাই ২০১৯ ০০:২৮412765
  • বিধান রায় ভাষার ধার ধারতেন। "চিরসখা" তে আছে উনি সমরেশ বসুর লেখা গল্প পড়তেন। সমঝদারও ছিলেন।
  • Atoz | ০২ জুলাই ২০১৯ ০০:২১412762
  • রিপোর্ট কি বেরিয়ে গেছে কোনো কাগজে?
  • ???? | ০২ জুলাই ২০১৯ ০০:২১412763
  • PM কে
  • ???? | ০২ জুলাই ২০১৯ ০০:২১412764
  • রাজনীতির সাথে জাস্ট কোনোরকম সরাসরি যোগাযোগ বা ধারণা ছাড়া এরকম অনর্গল বাজে বকার কনফিডেন্স কী করে পান কে জানে! :-)
  • Ishan | ০২ জুলাই ২০১৯ ০০:২০412761
  • পশ্চিমবঙ্গেও ভাষা আন্দোলন হয়েছে। ৫৬ সালে। যখন বিধান রায় বাংলা-বিহার সংযুক্তির প্রস্তাব আনেন বিধানসভায়। উনিও ডিসির মতো ভাষা-টাষার ধার ধারতেন না। তখন আরএসপি-ফব-সিপিআই এর মদতে পশ্চিমবঙ্গে 'ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিটি' তৈরি হয় (নামটা একটু আধটু এদিক ওদিকও হতে পারে)। সারা বাংলায় মিটিং মিছিল হয়, হরতাল হয়, কলকাতায় জমায়েত হয় দুই লাখ লোকের। অনেকটাই স্বতঃস্ফূর্তভাবে। বামদের জোর আর কত ছিল তখন। ডায়রেক্ট অ্যাকশনেরও ডাক দেওয়া হয়। শেষমেশ কংগ্রেস এমএলএরাও পিছিয়ে যাওয়ায় বিধানসভায় আর পাশ করানো যায়নি, তাই রক্ত ঝরেনি।

    এর আগে বৈদ্যনাথ ভৌমিক ৪০ দিন অনশন করেছিলেন ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবীতে। মানভূম, পুর্ণিয়া, কিষাণগঞ্জ এইসব জেলাগুলিকে বাংলায় অন্তর্ভুক্তিকরণের দাবীতে। বিধান রায় প্রতিশ্রুতি দেওয়ায় অনশন ওঠে। মানভূম, কিষাণগঞ্জের কিছু অংশ পশ্চিমবঙ্গে ঢোকেও। কিন্তু বাংলাভাষী বড় অংশটাই ঢোকেনি। পরবর্তী জনগণনায় ক্রমশ দেখা যাবে ওগুলো হিন্দিভাষী এলাকা। :-)

    এটা ৫৩ সালের ঘটনা। এর পরেই বিধান রায় ভাবেন, মাথাটা রেখে লাভ কি, কেটে ফেলাই ভালো, মাথাব্যথাটাই যাবে। তখনই ওই সংযুক্তির প্রস্তাব।

    ৫৯ সালের খাদ্য আন্দোলন বিপুলভাবে প্রচারিত। বহু মানুষ মারা যাবার জন্য, মহিলা শহীদদের জন্য। কিন্তু ৫৬র আন্দোলন কিছু কম বড়ো ছিলনা।
  • PM | ০২ জুলাই ২০১৯ ০০:১৮412760
  • যাক, আর চিন্তা নেই। কৌশিক সেন ভাটপাড়া ঘুরে এসে নবান্নে রিপোর্ট দিয়ে দিয়েছেন। এবার শান্তি নাচতে নাচতে আসবে।

    এবার ওজ্জুনবাবু নিজের ভুল বুঝতে পেরে পাচিল টপকে আলিপুর জেলে ঢুকবেন। ।ঢুকতে না দিলে অনসন করবেন।

    এটা কি রিপোর্ট না রিপোর্টের খসরা-- সেইটে নিয়েই যা কনফিউসন
  • PM | ০২ জুলাই ২০১৯ ০০:১০412759
  • ঃ) ঃ)
  • Atoz | ০১ জুলাই ২০১৯ ২৩:০০412758
  • সাদা পতাকা উড়িয়ে রঙ্গরাজ বেরিয়েছে, যুদ্ধ টুদ্ধ থেমে গেছে, ব্রজেশ্বর তো ভীষণ অবাক! বলে, যুদ্ধ থেমে গেল কেন? রঙ্গরাজ রেগে লোহিতবর্ণ হয়ে বলে, "ন্যাকা! জানো না সাদা পতাকা দেখাইলে ইংরেজে আর লড়ে না? "(এইরকমই কিছু একটা, সব অক্ষরে অক্ষরে নাও মিলতে পরে, তবে ভাব একই)
    ঃ-)
  • Atoz | ০১ জুলাই ২০১৯ ২২:৫৬412757
  • ওরা তো রেগে চতুর্ভুজ!
  • PM | ০১ জুলাই ২০১৯ ২২:৫৪412756
  • ঊফ্ফ যুদ্ধ শুর আগেই সন্ধি হয়ে গেছে দেখি নি।
  • PM | ০১ জুলাই ২০১৯ ২২:৫২412755
  • তবুও তামিলরা আপনাকে কিছুতেই তামিল ভাববে না, বাঙালী ভেবেই কথা বলবে। এটাই যা সমস্যা। আর কিছু নয়। ঃ)

    একই কারনে স্বাধীনতা টাধীনতার জন্য প্রান টান দেওয়াও অর্থহীন ই ছেলো। আজ ব্রিটিশ জুতো বাড়িয়ে দিলে সেটা চেটে সাফ করতাম। কাল ফরাসীরা দিলে সেটাও করতাম। কিছুই সমস্যা ছিলো না। ঃ)।
  • Atoz | ০১ জুলাই ২০১৯ ২২:৪৯412754
  • তবে শুনুনু, সুকুমার থেকেই বলি, "ভেরি ভেরি সরি, মশলা খাবি?" ঃ-)
    (আচ্ছা, বলতে পারেন ঝগড়া মিটলে কোন্‌ মশলা দিতেন সুকুমার ? ভাজা মৌরী? লবঙ্গ? এলাচ? গোলমরিচ? )
  • dc | ০১ জুলাই ২০১৯ ২২:৪৪412753
  • এই যে, লেটস এগ্রি টু ডিসেগ্রিঃ

  • dc | ০১ জুলাই ২০১৯ ২২:৪৩412752
  • বেশ, তাহলে বরিস দ্য অ্যানিমাল এর থেকে ধার করে বলা যাকঃ লেটস এগ্রি টু ডিসেগ্রি ঃ-)
  • Atoz | ০১ জুলাই ২০১৯ ২২:৩৯412751
  • ডিসি,
    আমার ব্যক্তিগতভাবে মনে হয় নিজের ভাষা ব্যক্তির আত্মবিশ্বাসের ভূমি। বাইরের ভাষা থেকে সে নানা জ্ঞান, দক্ষতা, কলাকৌশল, জনসংযোগসমৃদ্ধি ইত্যাদি নিতে পারলেও সত্যিকার মৌলিক আত্মশক্তি যা দিয়ে নতুন কিছু করা যায় তা কেবলমাত্র নিজের ভাষার উপর দাঁড়িয়েই করা সম্ভব। ভাষা বলতে এখানে ভাষানির্ভর গোটা সংস্কৃতিটার কথাই বলছি।
  • dc | ০১ জুলাই ২০১৯ ২২:৩৩412750
  • ডিডিদা :d

    এটা কিন্তু মজা করে না, একদম আমি যা মনে করি তাই লিখলাম ঃ-)

    Atoz, আমি সব ভাষাতেই জীবনের রস টেনে নিতে পারি, সে নতুন শেখা ভাষাই হোক কি পুরনো শেখা ঃ-) আর ঝগড়া তো একেবারে যেকোন ভাষাতে করতে পারি। তবে ভালোবাসার জন্য কিন্তু ভাষা লাগেনা।
  • Atoz | ০১ জুলাই ২০১৯ ২২:৩০412749
  • একবার ভাবুন ডিসি, ওই মাইকেল মধু, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, জীবনানন্দ--- ইত্যাদি ইত্যাদি আরো অনেকে ---এঁরা সব ব্রিটিশ আমলের ছেলে, জন্মেছিলেন সবাই পরাধীন ভারতে ইংরেজ শাসনে (কেউ কেউ স্বাধীন হওয়া অবধি বেঁচে ছিলেন কিন্তু এঁদের শিক্ষাদীক্ষা সব বৃটিশ আমলে)। এঁরা কেন বাংলায় লিখলেন? এঁরা তো অনায়াসে ইংরেজিতে লিখতে পারতেন, মাইকেল আর বঙ্কিম তো শুরুও করেছিলেন শোন যায়, কিন্তু কেন বলুন তো এঁরা বাংলায় সরে এলেন?
  • dd | ০১ জুলাই ২০১৯ ২২:২৪412747
  • ডিসিকে আর বাঁচানো গ্যালো না।
  • Atoz | ০১ জুলাই ২০১৯ ২২:২৪412748
  • প্রাণ খুলে ভালোবাসাবাসি আর ঝগড়াঝাঁটি আমি বাংলাতে করতে চাই। কাজের প্রয়োজনে জার্মান, গ্রীক, ফার্সী, সুইডিশ, ভানুয়াতু দ্বীপের ভাষা, সোয়াহিলি, স্প্যানিশ, পর্তুগীজ ইত্যাদি শিখতে হলে শিখতে হবে, কিন্তু সে তো কাজের ভাষা। যে ভাষায় আমি জীবনের রস টেনে বেঁচে থাকবো, সে তো ঐ শেখা ভাষাগুলো নয়!
  • dc | ০১ জুলাই ২০১৯ ২২:২০412746
  • কতো কতো ভাষায় মানুষ কথা বলেছে, কতো ভাষা ভুলে গেছে, আরও কতো নতুন ভাষায় কথা বলবে। ভাষার থেকে এফিমেরাল আর কিছু কি আছে?
  • dc | ০১ জুলাই ২০১৯ ২২:১৪412745
  • মানে প্রাণ দেওয়া তো অনেক পরের কথা, ভাষার জন্য লোকে আন্দোলন টান্দোলন করে কেন তাও বুঝিনা। সরকার হিন্দি ভাষা চাপিয়ে দিলে আমি সানন্দে সবার সাথে হিন্দিতে কথা বলবো, সরকার তামিল ভাষা চাপিয়ে দিলে সানন্দে তামিলে কথা বলবো, চীনেরা এলে চীনা ভাষা শিখে নিয়ে সে ভাষাতেই কথা বলবো। কোন ভাষা নিয়েই বিচলিত হবোনা।
  • dc | ০১ জুলাই ২০১৯ ২২:১০412744
  • কিন্তু আমার কাছে ভাষা শুধুমাত্র একটা টুল, কমিউনিকেশানের মাধ্যম মাত্র। আমি যে কোন ভাষা দরকার হলে শিখে নিতে পারি, যে কোন জানা ভাষা আর ব্যবহার না করতে পারি। লোকে কেন ভাষার জন্য প্রাণ দেয় বুঝতে পারিনা।
  • Atoz | ০১ জুলাই ২০১৯ ২২:০০412743
  • আমরাও দিয়েছি তো। আসামে, বরাক উপত্যকায়।
  • Pm | ০১ জুলাই ২০১৯ ২১:৪৫412742
  • আমি বাংলাদেশের কথা বোল্লাম। আম্রা তো ভাষার জন্য প্রান দিই নি, ওরা দিয়েছেন
  • Atoz | ০১ জুলাই ২০১৯ ২১:৩০412741
  • ইংরেজ প্রভুরা চলে যাবার বাহাত্তর বছর পরেও "ওরে ইংরেজীতে বলেছে রে, ইংরেজীতে বলেছে", লোকে উলুতপ্লুত হয়ে গড়াগড়ি যাচ্ছে। এই বস্তু যদি ভদ্রমহিলা বাংলায় কইতেন, লোকে নাক সিঁটকে কইতো "ছি ছি ছি, একি বাংলা ইশকুলের গবেট নাকি? "
    এই হচ্ছে আমাদের "স্বাধীন জাতিসত্ত্বা"। ডাকাতের ফেলে যাওয়া $%#@ পরে আচ্ছা সে নাচনকোদন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত