এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | ০৩ জুলাই ২০১৯ ১৭:১২412860
  • পোনোব বাবু থাকলে এখন শিকে ছিড়লেও ছিড়তে পারত
  • sei | ০৩ জুলাই ২০১৯ ১৬:৩৪412859
  • আশা করি উনি সীতারাম কেশরীর মতো কংগ্রেসকে পুনর্জীবিত করতে সক্ষম হবেন।
  • pi | ০৩ জুলাই ২০১৯ ১৬:১৫412858
  • রাহুল গান্ধী পদত্যাগ করেছেন, মতিলাল ভোরার হাতে ব্যাটন।
  • Kaju | ০৩ জুলাই ২০১৯ ১৫:৫৫412857
  • ডাবর এই অ্যাডের পর থেকে গোবর নামে পরিবর্তিত হয়ে গেছে।
  • sei | ০৩ জুলাই ২০১৯ ১৫:৩৬412856
  • বিশ্বমানবতা না মারিয়ে লোকে প্রতিবাদ করেছে এই কুরুচিকর বিজ্ঞাপনের বিরুদ্ধে এটা একটা ভালো ব্যাপার।
  • PM | ০৩ জুলাই ২০১৯ ১৪:৪১412855
  • bangla.ganashakti.co.in/Home/PopUp/?url=/admin/uploade/image_details/2019-07-03/201907030021574.jpg&category=0&date=2019-07-03&button=

    ২০১১ বিপ্লবের মহান মুখেরা সব
  • Ekak | ০৩ জুলাই ২০১৯ ১৪:৩৪412854
  • পিকদানি, ডাবর দুটোই শুনেছি। কুলকুচি করে মুখের জল ফেলার ডাবর ও হয় তো।
  • PT | ০৩ জুলাই ২০১৯ ১৪:০০412853
  • পিক ফেলার পাত্রকে তো পিকদানি বলে বলে জানতাম!!
  • pi | ০৩ জুলাই ২০১৯ ১৩:৩৯412852
  • শুনেছি এই বর্মণ বাঙ্গালি না।
  • S | ০৩ জুলাই ২০১৯ ১২:০১412851
  • সেতো বাংলা সিনেমা সিরিয়ালে বড়লোক মানেই বাজে লোক, বড়লোকের মেয়ে মানেই খারাপ মেয়ে, ওয়েস্টার্ণ ড্রেস পড়া মেয়েরা সবাই চরিত্রহীণা, ব্যবসায়ী মানেই চোর, মারোয়ারি মানেই টাকার লালসা, বামপন্থী মানেই চাপদাড়ি আর ঝোলা আর সস্তা সিগ্রেট এসব দেখিয়ে থাকে।

    বলিউডে বাঙালী, বিহারি, দক্ষিনী, পান্জাবি, মারাঠি, নর্থইস্ট, গুজরাতি কাউকেই মক করতে ছাড়েনি।

    আগের বাংলা সিনেমার স্বর্ণযুগে ভানু বন্দোপাধ্যায় বাঙাল ভাষায় কথা বলতেন বলে তাঁকে কমেডিয়ান ধরা হতো। মানে উনি বহু সাধারণ কথাই বাঙাল অ্যাকসেন্টে বলতেন, লোকে সেসব শুনেই হাসতো। কারণ তখন সেটাই পলিটিক্স ছিলো - ঘটিরা ঐ অ্যাকসেন্ট দিয়ে বাঙালদেরকে ডিমনাইজ করতো। এখনও আছে। পরে সেটা কখনও সখনো পাল্টেও যায়। দক্ষীন কোলকাতা তখন উত্তর কোলকাতাকে মক করতো। সেখানেও খেইচি, গেইচি ব্যবহার করা হতো। সেই নিয়ে আবার কিছু অ্যাপলজেটিক কন্টেন্টও তৈরী করী হয়েছে। যে উত্তর কোলকাতার লোকেরা কত্ত ট্র্যাডিশনাল। তাদের এঁদো গলির মধ্যে কত্ত ঐতিহ্য লুকিয়ে আছে। সস্তা ব্যাপার স্যাপার।
  • PM | ০৩ জুলাই ২০১৯ ১১:৩৭412850
  • ধাকার লোকেদের এইটা একটা অভিযোগ, আমাদের দেশের সিরিয়াল, সিনেমায় ওদের ভাষায় ( বাঙ্গাল ভাষায়) যারা কথা বলে তারা সবই হয় সমাজে অন্তজ শ্রেনী অথবা হাস্যকর চরিত্র। অনেকে আনায় জিগ্গেস করেছে এটা কেনো ?
  • r2h | ০৩ জুলাই ২০১৯ ১১:১৯412848
  • আশির দশকে ইয়ে জো হ্যায় জিন্দেগি বলে একটা হাসির সিরিয়েল হতো, তাতে ভট্টাচারিয়া বলে একটা চরিত্র ছিল, মধ্যবিত্ত নিরীহ ভালোমানুষ, বাংলা উচ্চারনে হিন্দি বলা। আবাপতে একজন চিঠি লিখেছিলেন, হিন্দি সিনেমা সিরিয়ালে কমিক চরিত্রগুলি প্রায়শই বাঙালী হয় কেন বলে।

    ওটা অবশ্য হাসির সিরিয়েলই ছিল, সব চরিত্রই কমিক।

    আবার বাংলা মিডিয়াতে অনেকসময়ই কমিক চরিত্রগুলি হতো পূর্ববঙ্গীয়। সেটা কি ভানু বন্দ্যোপাধ্যায়ের লিগ্যাসি?
  • Ekak | ০৩ জুলাই ২০১৯ ১১:০৯412847
  • এগুলোর পেছনে কোনো বাঙালি থাকার সম্ভাবনা সবচে বেশি। বেশ কিছুকাল ধরে হিন্দি সিনেমা -সিরিয়ালে বাঙালি মানেই লাফিং স্টক। সেগুলোর নির্মাতাদের মধ্যে বাঙালি কিছু কম না। ইচ্ছে করে করে।

    সেম জিনিস সাউথ ইন্ডিয়ান দের নিয়ে দীর্ঘদিন ধরে চলেছে। হয় লুঙ্গি পরা অশিক্ষিত জোকার, নইলে খুব ক্রূর প্রকৃতির লোকজন। যাদের নামকরণ গুলো খুব কমন হয় যথা নাগারাজন ( যদি কুটিল অফিসার দেখতে হয় ), পুল্লা রেড্ডি ( যদি গ্যাংস্টার দেখাতে হয় )

    বোম্বে মেইনস্ট্রিম হলো কাঁচা স্টিরিওটাইপিং এর আড়ত।
  • S | ০৩ জুলাই ২০১৯ ১১:০৪412846
  • কর্পোরেট ইন্ডিয়ার পোষা অপদার্থ চতুর্থ শ্রেনীর লোকজনদের থেকে এর থেকে বেশি কিছু আশাও করিনা। বান্চ অব ওভারপেইড ওভার প্রিভিলেজ্ড ওয়ার্থলেস ক্র্যাপ। একটা অ্যাড তৈরীর আগে যেটুকু বেসিক ব্যাকগ্রাউন্ড চেক করতে হয় সেটা করার মতন ধৈর্য্যও নেই। তার আগেই নোংরা ন্যাশনালিজম থেকে যেটুকু ফায়দা করা যায়, তার জন্য ঝাঁপিয়ে পড়ছে।
  • Ekak | ০৩ জুলাই ২০১৯ ১১:০৩412845
  • ওহ, হুতো লিখেছে অলরেডি।
  • Ekak | ০৩ জুলাই ২০১৯ ১১:০২412844
  • চ্যাটালো পট, নট নেসেসারিলি গুয়ের ডাবর। পানের পিক ফেলার ডাবর দেখেন নি ?
  • dc | ০৩ জুলাই ২০১৯ ১১:০০412843
  • উইকি দাদু লিখছে ডাবর হলো ডাক্তার বর্মণের অ্যাক্রোনিম। বর্মণবাবু কোম্পানিটা শুরু করেছিলেন আর কি।

    কিন্তু সোনার ডাবর আবার কি জিনিস? ডাব রিলেটেড কিছু? ডাগর দেখতে ডাব?
  • r2h | ০৩ জুলাই ২০১৯ ১০:৫৬412842
  • পানের ডাবর হয়। পাত্র টাইপ কিছু হবে।
  • ডাবর মানে | ০৩ জুলাই ২০১৯ ১০:৫৩412841
  • ডাবর মানে তো কী কেউ কী কনফার্ম করবেন?

    গোর্কির লেখা রাশান একটা বাংলা বইতে পড়েছিলাম। ভীষন ধনী এক লোক তার রক্ষিতাকে 'সোনার ডাবর' উপহার দিয়েছিল। এক বন্ধু বলল ডাবর মানে পটি করার ইয়ে মানে চেম্বারপট !
  • r2h | ০৩ জুলাই ২০১৯ ১০:৩৩412839
  • একজন কী খেতে খেতে খেলা দেখছে, বললো বাংলাদেশ থেকে তিলের নাড়ু আনিয়েছে, ভারতীয় টিম বাংলাদেশকে যেমন চিবিয়ে খাবে তেমনই দর্শক এখানে তিলের নাড়ু চিবিয়ে খাবে। বক্তব্যের শেষে টাপুর টুপুর বৃষ্টি পড়ে ভেংচে গাওয়া।
    অস্যার্থ হলো তিলের নাড়ুর মত শক্ত জিনিসও ডাবর টুথপেস্ট দিয়ে দাঁত মাজলে খাওয়া যায়।

    আমারও খুবই খারাপ লাগলো অ্যাডটা, বাংলা, বাঙালী, তিলের নাড়ু, টাপুর টুপুর ইত্যাদি সবই যেন একটা দূরের ও উপহাসের জিনিস।

    কয়েকবছর আগে কি একটা তৃতীয় শ্রেণীর কমেডি সিনেমা হয়েছিল, সেখানে ছিল একজন বাঙালী সঙ্গীত পরিচালক বিকটভাবে আমার সোনার বাংলা গাইছে। এমনিতে হাসির জিনিসে ঠাট্টা তো থাকবেই, কিন্তু কোন বাংলাদেশের সিনেমায় জনগণ নিয়ে খিল্লী করলে তুলকালাম বেঁধে যাবে।
  • dc | ০৩ জুলাই ২০১৯ ০৯:৪৫412838
  • রক্তজবার শুভেচ্ছা!! বাপরে!
  • pi | ০৩ জুলাই ২০১৯ ০৯:৩৬412837
  • বাংলা জাতীয়তাবাদী সংগঠন ছড়িয়ে বেড়াচ্ছে। আডটা কী ছিল? তুলে নিয়েছে দেখছি। বাংালির অপমান নিয়ে সমস্যা না এপার বাংলা, বাংলাদেশী এক করে দেওয়া নিয়ে?

    'সৃজিত মুখোপাধ্যায় কে ধন্যবাদ বাঙালির পাশে দাঁড়ানোর জন্য! যেভাবে ডাবর বাঙালিকে অপমান করছে তিলের নাড়ু চিবিয়ে খাওয়া ও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা "বৃষ্টি পরে টাপুর টুপুর" কে বিকৃত করে! এই বাংলার বাঙালিকে এক অর্থে 'বাংলাদেশি' তকমা দেওয়ার বিরুদ্ধে গর্জে ওঠা সকল সহযোদ্ধাকে রক্তজবার শুভেচ্ছা!
    জয় বাংলা ✊'

    আর এই ছিল সৃজিতের পোস্ট।
    Do yourself a favour. Go to Cellular Jail and check out the list of names. You will find a lot of these 'Brishti pawre taapur tupur' guys whose last wish before the gallows was to have 'Til er naaru' made by their mothers. After consuming them, they were hanged from their neck so that 80 years later you could use that freedom to make such moronic, dimwitted, humourless, tasteless ads to sell your product in the market place by whipping up a brand of faux Nationalism imposed in Hindi in name of Cricket, with scant respect for the diverse languages and cultures of this great nation.
    From now on Dabur, focus on making toilet cleaners. Because that is where you belong.
  • dc | ০৩ জুলাই ২০১৯ ০৮:১৫412836
  • আজ ওঅ্যারে একটা লেখা পড়লামঃ

    Even today, after your debacle at the polls, in spite of Rahul declaring not once, not twice, but often, that he does not want to lead the party, you still cry out for him. In Rahul I saw, I see, a reluctant politician. He did his best. Now he says he wants to go. Respect him by believing him and let him go. Failure is no shame, but failing to see the truth is. And the truth is that Rahul is no leader. So move on. The family has had its chance. Now elect a leader.

    https://thewire.in/politics/dear-congress-show-loyalty-to-your-country-over-a-family

    লেখাটা তো সঠিক, কিন্তু মুশকিল হলো কংগ্রেসে আর কোন লিডার অবশিষ্ট নেই যে পার্টিটাকে ন্যাশনাল লেভেলে চালাতে পারবে, আরেসেসের বিরুদ্ধে লড়তে পারবে। ইন ফ্যাক্ট কং এর সব সিনিয়র পলিটিশিয়ানরা মিলে যে রাহুল রাহুল করে চলেছে, তার কারন হলো ওরাও বুঝতে পেরেছে মাথায় কোন লিডার না থাকল ওদেরই আখের গোছাতে সুবিধে।
  • Atoz | ০৩ জুলাই ২০১৯ ০৬:০৮412835
  • ডাইনে বাঁয়ে নাটক চলছে, মাঝখান থেকে মরছে উলুখড়ের দল। আজ এই মারামারি কাল ওই ধর্মঘট পরশু গুন্ডা ভাড়া তরশু রাস্তা রোকো নরশু হাসপাতাল হাঙ্গামা---
  • Amit | ০৩ জুলাই ২০১৯ ০৬:০৩412834
  • আমার মনে হয় মমতা ৪০০ কোটি দিচ্ছে শুনে বিজেপি পেছনে প্রশান্ত কিশোরকে বলেছে ৫০০ কোটি দেবে ওকে ডোবানোর জন্য :) :)

    রেজাল্ট যাই হোক গে, মাঝের থেকে ওর ডবল ধামাকা। থার্ড পার্টি কন্সালট্যান্সি র এই এক জাম্বো সুবিধে।
  • Atoz | ০৩ জুলাই ২০১৯ ০৫:৫১412833
  • ওদিকে তো কাটমানি নিয়ে তুমুল হুলুস্থুলুস বেঁধেছে। খবরের কাগজগুলোতে কুরুক্ষেত্র টাইপের খবর।
    (কাটমানি ফেরতের আইডিয়া যদি এই নতুন উপদেষ্টা লোকটির হয়, তবে বলতে হবে ক্লায়েন্টের গঙ্গাযাত্রা করে দেবার এমন টেকনিক আর খুব বেশি দেখা যায় না। )
  • Ishan | ০৩ জুলাই ২০১৯ ০৪:০৩412832
  • হ্যাঁ। ওটা আমার ফিক্স করার কথা।
  • Amit | ০৩ জুলাই ২০১৯ ০৩:২৩412831
  • বেশ কটা টইতে গুগল লেআউট এ লিখতে গেলে বাংলা আসছে না। এটা কি অন্য কেও পাচ্ছেন ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত