এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৮ জুলাই ২০১৯ ১৮:৪৮412950
  • না না, ঐ মজুমদার জমিদার। ব্যাপারটা অত সোজা না। ঃ-)
  • Kaju | ০৮ জুলাই ২০১৯ ১৮:৪৬412949
  • ইকড়ি মিকড়ি নামে কোনো মেয়েকে কোনো এক শুঁটকো মত মজুমদার পদবীওলা লোক, যাকে কবি দুচক্ষে দেখতে পারেন না, সে নিয়ে পালাচ্ছিল। তখন ইকড়ি মিকড়ির বাপ ধুমসো মত দামোদর নাম হয়ত তেড়ে এল।

    ওই সেই "মানুষ নিকটে এলে প্রকৃত সারস উড়ে যায়" এর মত ব্যাপার আর কি।
  • Atoz | ০৮ জুলাই ২০১৯ ১৮:৪১412948
  • আচ্ছা এই "ইকিড় মিকিড় চামচিকিড়/ চামে কাটা মজুমদার/ ধেয়ে এল দামোদর" এই ছড়া কোথা থেকে এল?
  • r2h | ০৮ জুলাই ২০১৯ ১৭:৫৬412947
  • গেল যা। গত আড়াই বছর ধরে যে পাসোয়ার্ড ভোর রাতে ঘুমের ঘোরেও দিয়ে ফোন আনলক করি আজ সকালে তা কী করে বেমালুম ভুলে গেলাম, শুধু তাই নয়, ভুলে গেছি সেটা রিয়েলাইজও করিনি, কনফিডেন্টলি দশবার ভুল পাসোয়ার্ড দিয়ে দিয়ে এবার ফোন রিসেট, রেস্টোর, ফ্যাকটরি সেটিং, ছাতার অ্যাপলের সিকিউরিটি।

    দুপুরবেলা মনেও পড়েছিল, কিন্তু একবার আনলক হওয়ার পর পাকাপাকি চলে গেল। আগের ভুল অ্যাটেম্প্টগুলোর হিসেব রাখছিল আপদগুলি।

    ওদিকে আমি আইক্লাউড ব্যবহার করিনা, তো সব গেল।
  • r2h | ০৮ জুলাই ২০১৯ ১১:২৩412946
  • আইফোন ডিজেবলড হয়ে গেছে, কী করবো?

    ভুল পাসোয়ার্ড দিইনি আসলে, একটা মেল এল আমার জিমেলের সিকুরিটি ব্রিচ হয়েছে, তো গুগলের পাসোয়ার্ড পাল্টালাম, তারপর দেখি আর ফোনে ঢুকতে দেয়না; ল্যাপটপ থেকে অ্যাপলের পাসোয়ার্ড বদলালাম, রিস্টার্ট করে নতুন পাসোয়ার্ড দিয়েও ঢুকতে দিলনা। এই করে করে এখন এক ঘন্টার জন্য ডিজেবল্ড।

    কী করা যায়?

    আইটিউন্স নামাচ্ছি ল্যাপটপে, কিন্তু আমি ফোন থেকে ক্লাউড ব্যবহারই করিনা, কী হতে কিঈ হবে, আবার উফ।
  • sm | ০৮ জুলাই ২০১৯ ০৯:০৯412945
  • মানে বামপন্থী শিল্পপতি!না,বামে মাখা শিল্পপতি?
    কিন্তু কি এমন বড় শিল্প পতি যে নব্বই হাজার কোটি টাকা লোন পায়?
    ভুটানের জিডিপির পাঁচ গুন লোন!
    ওদিকে সরকার এক লক্ষ কোটি টাকা দিয়ে আই এল এফ এস এর মতো নন ব্যাংকিং জালি সংস্থা গুলো কে জলে ডোবা থেকে রক্ষা করার ব্রত নিয়েছে।
  • সৈকত | ০৮ জুলাই ২০১৯ ০৮:৫৯412944
  • বেণূগোপাল তো বিখ্যাত ব্যক্তিই, ভিডিওকন গ্রুপ অনেক কারখানা আর কী কী সব করবে, সেই বাম আমলে খুব শোনা যেত, আরও যারা পছন্দের শিল্পগোষ্ঠী ছিল, তাদের সাথে। সেই কারখানা আর হল না বলেই আজ এরা ডুবল। ঃ-)
  • sm | ০৮ জুলাই ২০১৯ ০৮:৫৬412943
  • ইদিকে বিদেশে ভ্রমণ করলে বা লাখ দুয়েক খরচ করলেই ইনকাম ট্যাক্স ফাইল রিটার্নে জানাতে হবে।
  • sm | ০৮ জুলাই ২০১৯ ০৮:৪৮412942
  • এই বেণুগোপাল কোন বিখ্যাত ব্যক্তি? এর সংস্থা গুলোর মোট ঋণ এর পরিমান নব্বই হাজার কোটি টাকা!
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=49797&boxid=35950
  • Atoz | ০৮ জুলাই ২০১৯ ০২:১৪412941
  • ওদিকে উনি কপালকুন্ডলাকে স্রেফ রাধারাণী বানিয়ে মাহেশের রথে এনে ফেলেছেন। ঃ-)
  • PM | ০৭ জুলাই ২০১৯ ২০:১৯412940
  • দুঃখিত এটা বুল করে এখানে পোস্ট হয়েছে
  • PM | ০৭ জুলাই ২০১৯ ২০:১৭412939
  • "আমার প্রশ্ন, "অনুপ্রবেশকারী" কেন? বাংলাদেশের সঙ্গে আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ সীমান্তে কোন দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমস্যাটা আছে যে জন্য সীমান্ত এভাবে সীল করে রাখতে হবে?"

    একটা এক্সপেরিমেন্ট করুন। ধরে নিচ্ছি আপনার পাড়ার সকলের সাথে আপনার খুব ভালো সম্পর্ক। সামনের দুমাস আপনি পাড়াশুদ্ধ লোককে বলুন আপনার বড়িতে এসে ২ বেলা খেতে, শুতেও। এক্টু কষ্ট হবে। হয়্তো আলুসেদ্ধ ভাত খেতে হবে। শোবার সময় হয়্ত পাশের লোক আপনার বুকে পা তুলে দেবে -- তাতে কি। ২ মাস একটু কষ্ট করুন। আপনার প্রশ্ন টার উত্তর নিজেই পেয়ে যাবেন

    আর এখানে ২ মাস নয়, সারাজীবন শুধু নয়, প্রজন্মান্তরে থাকার কথা বলা হচ্ছে।

    কাজ কম্ম করা, ব্যাবসাবানিজ্য করা এসবে সমস্যা নেই। সমস্যা বাই ডিফল্ট নাগরিকত্বে
  • PT | ০৭ জুলাই ২০১৯ ১৮:৪৩412938
  • তখন কে গুজব ছড়িয়েছে, সেই প্রশ্নটা আর লিখিত ভাবে করতে হবেনা!!
  • Du | ০৭ জুলাই ২০১৯ ১৮:১২412937
  • সিপিএম বিজেপিকে সাপোর্ট করছেটা আর তিনবার লেখা হলেই ইতিহাসে জায়গা করে নেবে।
  • Ekak | ০৭ জুলাই ২০১৯ ১৪:৩৯412936
  • ব্যাটারি নিয়ে অনুরূপ বাজে এক্সপি। একটা ট্রেকিং এর সময়।
  • dc | ০৭ জুলাই ২০১৯ ১৩:৪৯412935
  • কদিন আগে একটা গোপ্রো কিনলাম, কিন্তু ইউসার এক্সপি খুব একটা সন্তোষজনক হলো না।

    একটা ক্যামেরা কেনার কথা ছিলো, ফাইনালি চয়েস ছিলো দুটো - ডিএসেলার বা গোপ্রো হিরো ৭ ব্ল্যাক। ডিএসেলার যেটা পছন্দ করেছিলাম সেটা হলো নিকন D5600। কিন্তু লাস্ট অবধি নিকন কিনলাম না, কারন আমি ফটোগ্রাফি এক্কেবারে জানিনা, আর এখন নতুন করে শেখার সময়ও নেই। তাছাড়াও ভালো ফটো কোনটা তাও বুঝিনা (ভালো পেন্টিং কাকে বলে তাও বুঝিনা)। আরও একটা কারন হলো আমার ফোনের ক্যামেরা খুব ভালো, তো ভাবলাম ওটাতেই ফটো তোলার কাজ চালিয়ে নেবো, ভিডিওর জন্য গোপ্রো ব্যবহার করবো। গোপ্রোর প্রথম ইস্যু হলো, ব্যাটারি লাইফ ভয়ানক কম। এটা অবশ্য কেনার আগেই জানতাম, সবাই বলেছে এক ঘন্টার ব্যাটারি, তাও এতো তাড়াতাড়ি ব্যাটারি ড্রেন হয় বুঝিনি। কোন কিছু না করে এমনি স্ট্যান্দবাই মোডে রাখলেও ড্রেন করতে থাকে, আর ভিডিও তুললে তো কথাই নেই। অথচ চার্জ করতে বেশ খানিকটা সময় লাগায়, অন্তত দুতিন ঘন্টা, তার মানে কোথাও ঘুরতে গেলে আপনাকে স্পেয়ার ব্যাটারি নিয়ে যেতে হবে।

    আরেকটা ইস্যু হলো, ভিডিও তুললে ভয়ানক গরম হয়ে যায়, মানে রীতিমতো গরম। এটাও মোটামুটি জেনেই কিনেছিলাম, কিন্তু এতোটা গরম হবে ভাবিনি।

    সবথেকে বাজে ব্যপার হলো, গোপ্রো অ্যাপটা ক্যামেরার সাথে কানেক্ট করতে বেশ খানিকটা সময় নেয়, অন্তত চার থেকে পাঁচ সেকেন্ড। আবার ছবি তুলতে গেলেও তিন থেকে চার সেকেন্ড সময় নেয় প্রসেস করে আবার রেডি হতে। মানে ছবি তোলার জন্য একেবারেই ভালো না, ভিডিও তুলতে গেলে ভয়ানক গরম হয়ে যায়, আর অ্যাপ থেকে কন্ট্রোল করতে বেশ খানিকটা ল্যাগ হয়। কারুর কেনার প্ল্যান থাকলে এই ইস্যুগুলো খেয়াল করবেন।
  • কিন্তু | ০৭ জুলাই ২০১৯ ১১:০৮412934
  • ক্লোজ সিক্রেট গ্রুপেত মেটেরিয়াল বাইরে কপি পেস্ট করা ঠিক নয়। বেশি কৌতুহল হোলে বইপোকা সার্চ করে জয়েন রিকো দিয়ে ঢুকে দেখে নাও।
  • dc | ০৭ জুলাই ২০১৯ ১০:২৯412933
  • সিপিএম আর তিনোর জোট কি সত্যিই হবে? নাকি সিপিএম বিজেপিকেই সাপোর্ট করতে থাকবে? পবর রাজনীতি বেশ ইন্টারেস্টিং হয়ে উঠছে।
  • অনুরোধ | ০৭ জুলাই ২০১৯ ১০:১৫412932
  • বইপোকার লেখাটার কপিপেস্ট করুন দয়া করে। আমাদের অনেকেরই ফেসবুক নেই, বা ইনভাইট পাই না।
  • | ০৭ জুলাই ২০১৯ ১০:০০412931
  • বিজেপির বাজেট অথবা অন হাউ টু টক আবাউট দ‍্য ওয়েদার।
  • PM | ০৭ জুলাই ২০১৯ ০৯:০৫412930
  • ডিডিদা, সরি।ওটা বইপোকা নামে একটা গ্রুপ এর পোস্ট। কোনো মেম্বার কে অপনাকে ইন্ভাইট করতে হবে। ভুলে গেছিলাম ঃ(

    অমর্ত্য সেন এর জে ইউ র ইন্টারভিউ টা আপলোড করেছে। বেশির ভাগ বই পড়া শিক্ষিত বাঙ্গালী তুমুল গাল পেরেছে অমর্ত্যবাবুকে। যা মনে হলো পড়ে যে ওনার মত মুর্খ লোককে পঃবঃ এ ঢুকতেই দেওয়া উচিত নয়
  • dd | ০৭ জুলাই ২০১৯ ০৮:৪৪412929
  • PM'র দেওয়া লিং আমি খুলতে পারলেম না। আপনেরা পেরেছেন?

    আমারে লিখলো Content not found। ক্ষী অশান্তি, বলুন তো ?
  • aranya | ০৭ জুলাই ২০১৯ ০০:২৬412928
  • মাদ্রাসা নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ঠিক কি বলে্ছেন সংসদে?
    কাগজে দেখলাম 'জঙ্গিরা দেশে সন্ত্রাস ছড়িয়ে দিতে পঃবঙ্গের কিছু মাদ্রাসা-কে ব্যবহার করছে' -এইরকম কিছু। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এটা বলে থাকলে তো আপত্তির জায়গা নেই
  • b | ০৬ জুলাই ২০১৯ ১৫:০১412925
  • আমাদের পাড়ায় এক হিন্দুস্তানী ভ্দ্রলোকের বাড়ির সামনে গিয়ে ফচকে ছেলে ছোকরারা ক্লাশ টেনে পড়া মেয়ের নাম ধরে ( জয়শ্রী রাম) ডাকছে। বাবা মা-র হেভি টেনশন, ওদিকে কিছু বলতেও পারছেন না।।
  • pi | ০৬ জুলাই ২০১৯ ১৪:৫০412924
  • জানানো হয়নি, আজ, এই ৬ জুলাই, শনিবার, গত দু'দিনের মতই এই বইবাজারে থাকছে গুরুচণ্ডা৯র বইগুলি। আকর্ষণীয় ছাড়ে। গত দু'দিনে এসেছেন অনেকেই, আজও চলে আসুন!

    স্থানঃ ভারতী বুক স্টল, রমানাথ মজুমদার স্ট্রিট

    কফিহাউসের গেটকে বাঁ হাতে রেখে সোজা খানিক এগোলে বাঁদিকে আসবে জালান গার্লস কলেজ। তার বিপরীতেই রমানাথ মজুমদার স্ট্রিট। ঢুকে সামান্য এগিয়ে বাঁহাতে ভারতী বুক স্টল। পাঠক ক্রেতা সবাইকে স্বাগত।
  • Du | ০৬ জুলাই ২০১৯ ০৮:৫২412923
  • সুশান্ত ঘোষ
  • Amit | ০৬ জুলাই ২০১৯ ০৮:৪০412922
  • অমিত শাহ ই হবে। জয় শ্রীরাম এর ভয়ে ভুত সব পেইলে গেছে।
  • dd | ০৬ জুলাই ২০১৯ ০৮:৩২412921
  • হ্যাঁ, অনুসন্ধান কাজ করছে না।

    যেটা দিয়েই ট্রাই করি না ক্যানো কী রকম একটা ভাবলা মার্কা হয়ে সাদা পাতা দ্যাখাচ্ছে, টুঁ শব্দটিও নেই।

    ভুত না অমিত শা ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত