এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • saikat | ০৯ জুলাই ২০১৯ ১৮:৪১412980
  • দ, খুব একটা ভুল বলছেন না মনে হয়। ঋণাত্মক বুজী টাইপের ব্যাপার ঘটছে, ডাকিনীরা প্রেতিনীতে পরিণত হয়েছে, ফলে গানটিতে ফিট করে যায়। কিন্তু সেটা সব 'গৌণধর্মের' ক্ষেত্রেই ঘটে, নাম খারাপ হওয়ার ব্যাপারটা। সেটার সত্যি কারণ থাকে নাকি সেটা সমাজের মাথারা বানায় ? গৌণধর্ম তো মানবধর্মও, শাস্ত্র মানে না, শরীরবাদী, অ-মান্য জিনিস খায়, ফলে মাথারা ক্ষুণ্ন হয় ? পাষণ্ড বা নেড়ে শব্দগুলোর মধ্যেও সেইরকম ধরা আছে বোধ করি।
  • ন্যাড়া | ০৯ জুলাই ২০১৯ ১৮:৪০412979
  • আমার ধারণা ওই গানের 'ডাকিনী-যোগিনী' মূল অর্থে নয়, কালী ঠাকুরের সঙ্গে যে দুজন পিশাচিনী থাকেন তাদের রেফারেন্সে বলা হয়েছে। এখন তাদের কেন ডাকিনী-যোগিনী বলা হয়, সে একমাত্র খনু বলতে পারবে।
  • saikat | ০৯ জুলাই ২০১৯ ১৮:৩৩412978
  • পুশকিন পড়িনি, রাশিয়ান জানিনা বলে।
  • | ০৯ জুলাই ২০১৯ ১৮:১১412977
  • কেন আমার পুশকিন সম্পর্কে সাংঘাতিক আগ্রহ ছিল এবং আবার বুড়ো বয়সে বেড়েছে সেটা খোলসা করে বলতে গেলে বলতে হয়, ঘটনাচক্রে সেই বীরভুম। গ্রাম আর শহর, ছোটো শহর আর বড় শহরের কনফ্লিক্ট ম্যানেজ করতে পারেন নি, কিন্তু সেই ব্যর্থতা কে ফুটিয়ে তুলেই তিনি পুশকিন ঃ-)))))) এবং আমি একটি বৃহৎ চোদুঃ-))

  • | ০৯ জুলাই ২০১৯ ১৭:৫৫412976
  • সৈকত/সোমনাথ, পুশকিন সম্পর্কে বাংলায় কি লেখা হয়েছে একটু বোলো/বলিশ।

  • | ০৯ জুলাই ২০১৯ ১৭:৫২412975
  • *কাজ করা

  • | ০৯ জুলাই ২০১৯ ১৭:৪৯412974
  • নাড়ু দা, পুলক দত্ত, আর্টিস্ট এবং আসলে অ্যান্থ্রোপোলোজিস্ট এর দৃষ্টিভঙ্গী নিয়ে কাজ্করা মিউজিক আর্কাইভিস্ট। দুর্ধর্ষ রেকর্ডিং সংগ্রহ, সারা পৃথিবীর বিচিত্র মিউজিক সংগ্রহ রয়েছে, মিউজিক প্রসঙ্গে সাউন্ড শব্দের ব্যবহার ওনার কাছেই শোনা, টিন এজ ছিল বলে একটু অবাক হয়েছিলাম এই শব্দটার নতুন ব্যবহারে তাই মনে আছে। ওনাকে সবাই চেনে, উনি আমাকে চেনেন না, এবং কোন দিন বিশদে বাক্যালাপ এর সুযোগ হয়েছে বলে মনে হয় না, যদিও কিন্তু এই শুভায়ন এর কারণে তাঁর সংগ্রহের অনেক বই ই আমি পড়েছি, ওদের মনে হয় বন্ধুত্ত্ব ছিল।
    এই শুভায়ন, যে কিনা আমাকে অনেক কিছুই পড়িয়েছে, আবু সৈয়দ আয়ুব, বুদ্ধদেব বসু, ভবতোষ দত্ত ইত্যাদি, নিজে এখন শুধুই ফিজিক্স পড়ায় একটা এঞ্জিনিয়ারিং কলেজে। ভাইয়াদা (শুভাশিস মিত্র), শুভায়ন আর আমি একবার একটা ব্যান্ড করেছিলাম, গান টান লিখেছিল, গাইতাম ও, এবার অনেক মহৎঅ উদ্যোগের মতই এটাও আর এগোয় নি, ব্যান্ড চালানোর মত ট্যালেন্ট আমার ছিল না, কিন্তু আমার ধারণা বাকি দুজনের ছিল। কিন্তু ওরা অসম্ভব অলস ছিল।
  • | ০৯ জুলাই ২০১৯ ১৭:৪০412972
  • অ্যাহ এ তো সহজ। ডাকিনী যোগিনী হল গিয়ে তৎকালীন বুজি। কাজেই ঋণাত্মক অর্থে ব্যভার হইছে। :-)
  • | ০৯ জুলাই ২০১৯ ১৭:৪০412973
  • পুশকিন সম্পর্কে আমার আগ্রহ খুব ই বেড়ে গেছে। তোমাদের যার যা পড়া আছে, হালকা ফান্ডা দিলে ভালো হয়। বাড়ার কারণ জেমস মিক এর একটি প্রবন্ধ। আমি সত্যি ই জানতাম না, অ্যামেদিয়াস এর স্ক্রীন প্লে টা, যেটা পিটার শ্যাফার এর করা বলে জানতাম, এবং জানতাম তাঁর ই নিজের নাটক থেকে করা, সেটা আসলে পুশকিন এর 'মোজার্ট অ্যান্ড সালিয়েরি' থেকে 'অনুপ্রাণিত'।

    https://lesleychamberlain.wordpress.com/2017/02/16/mozart-and-salieri-from-alexander-pushkin-to-peter-shaffer/

    https://www.lrb.co.uk/v41/n11/james-meek/the-village-life

    শ্যাফার নাটক টা লিখছেন ১৯৭৯ তে, লন্ডন মিউজিকাল থিয়েটার পাড়ায় হচ্ছে ঐ সময়তেই, আমি নাটক টা পড়েছি, ১৯৮৮-১৯৯০ এর মধ্যে তে, সম্ভবত শুভায়ন বিশ্বাস বলে আমার এক বন্ধু, নাড়ু দার কাছ থেকে আমাকে ফোটোকপি করে এনে দেয়, ঐ সময়ে আমি পর পর নাটক পড়ছিলাম। তখন সিনেমাটা হয়ে গেছে কিনা মনে পড়ছে না। অথচ এই অনুপ্রেরণা টা আমার ধরতে পারা উচিত ছিল, নিশ্চয়ী এ বিষয়ে বাংলা ছোটো পত্রিকায় লেখা লিখিও হয়েছে, ৭০/৮০/৯০ এর দশকে। ধরতে পারা উচিত ছিল কারণ আমার ধারণা আমাদের পুশকিন এর ছোটো নাটকের একটা বাংলা সংকলন ছিল এবং তাতে মোজার্ট ও স্যালিয়েরি নাটকটা থাকার কথা, নাকি ছিল না। এর উত্তর একমাত্র সোম্নাথ দের সাইট থেকেই পাওয়া সম্ভব। কিন্তু আমার কিরকম স্মৃতি ভাসা ভাসা হয়ে গেছে। একবার মনে হচ্ছে আমি যতটুকু যা পড়েছি পুশকিন (ইউজিন ওনেজিন?) ইংরেজি তে পড়েছি, অথচ, বাংলা নাটকের বৈটার দুটো বেঁটে মোটা খন্ড কেমন মনে হচ্ছে চোখে ভাসছে। একটু খুজে দেখতে হবে। আমি ফেবু তে নেই, সোমনাথ একটু তোদের সাইটে পুশকিন বাংলায় কি আহ্চে আর তাতে মোজার্ট এর উপরে নাটক টা আছে কিনা বলবি?

    বাই দ্য ওয়ে, আমি এটাও জানতাম না, সেই আফ্রিকান (ক্যামেরুনিয়ান) দাস যিনি হঠাৎঅ সেন্ট পিটারস্বুর্গে রাইজ করে বিশাল নাম করা এঞ্জিনিয়ার হয়ে গেছিলেন, তিনি পুশকিন এর প্রমাতামহ।
  • সৈকত | ০৯ জুলাই ২০১৯ ১৭:৩৪412971
  • রান কি হবে না ?
  • সৈকত | ০৯ জুলাই ২০১৯ ১৭:১০412970
  • ন্যাড়াবাবুকে জিজ্ঞাসা করব ভাবিঃ

    ডাকিনী, যোগিনী, নাগিনী আর পিশাচদের সাথে মন্বন্তরের সময়ের শোষণ আর কুটিলতার তুলনা, সলিল চৌধুরীর গানে, একটু অদ্ভুত নয় ? নাগিনী আর পিশাচ না হয় প্রচল ব্যবহার অনুযায়ী - নাগিণীরা তো সাপ, রবীন্দ্রনাথও ব্যবহার করেছেন আর প্রেত-পিশাচ কাছাকাছি, যদিও নাগ-নাগিণী আর পিশাচেরা ক্ষমতাসম্পন্নই - কিন্তু যোগিনী আর ডাকিনী কেন ? যোগী-যোগিনীর তো অন্য অর্থ আর ডাকিনীরা তো গুণী মহিলা ছিলেন সব, সিদ্ধাচার্যদের অনেকেরই গুরু ছিলেন এঁরা অর্থাৎ জ্ঞানী। ডাক-ডাকিনীর ডাক শব্দের অর্থ তো জ্ঞান এবং যোগী-যোগিনীদের সাথে তাদের মিল যে তারা আলাদা অথচ নীচুশ্রেণীর মানুষের কাছের লোক এরা সব।

    কিন্তু, গানটিতে অর্থগুলো সম্পূর্ন উল্টে দেওয়া ! এ কী শুধু মিল দেওয়ার জন্য নাকি অর্থগুলিরই পতন ঘটে গেছে ? অথবা এঁদের গুহ্য সাধনপ্রণালীর জন্য, উঁচুতলার দৃষ্টি দিয়ে নীচুতলাকে দেখা ?
  • | ০৯ জুলাই ২০১৯ ১৫:০৯412969
  • শামি কে খেলাচ্ছে না, পুনরায় ভুবনেশ্বর। রান চেজ ইত্যাদি বলা হবে

  • lcm | ০৯ জুলাই ২০১৯ ১২:৩২412968
  • খেয়াল রাখবেন এসব মুঘল আমলের কেতাবি প্রথা।

    মডার্ন প্রসেস এক্কেবারে আলাদা, টেকনলজিতে টইটুম্বুর - মাইক্রোওয়েভে বাসমতি চালের ঝুরঝুরে ভাত করে নিন, চাল-জল মিশিয়ে ১৫-২০ মিনিট, দেখবেন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে ভাত কেমন খোলে। চাল একটু শক্ত রাখবেন।
    ওভেনে মশলা মাখা মাংস ৩৫০ ডিগ্রিতে আধঘন্টা বেক করে নিন। এর পরে ট্রে-তে বেক্‌ড্‌ মাংস আর ভাত মিশিয়ে অ্যালুমিনিয়ম ফয়েল দিয়ে সিল করে দিন। আবার বেকে দিয়ে দিন ৩৬০-৩৭০ ডিগ্রিতে আধঘন্টার মতন। নামিয়ে নিন বেক্‌ড্‌ বিরিয়ানি।

    প্রথমবার ট্রাই করতে গিয়ে আবার একগাদা বানিয়ে ফেলবেন না যেন - খেতে অখাদ্য হলে, পরিমাণ দেখে আরও খারাপ লাগবে - সুইগি বা জোমাটো থেকে অর্ডার দিয়ে দোকানের বিরিয়ানি আনিয়ে নিন। প্ল্যান-এ এর আগে প্ল্যান-বি ঠিক করে রাখবেন। মনে রাখবেন বি হল বিগ, সবাই বলে বিগ-বি, বিগ-এ কেউ বলে না, অমিতাভো নিজেও না।
  • lcm | ০৯ জুলাই ২০১৯ ১২:০০412967
  • হ্যাঁ। পারস্য। মানে, ধরো আজকের ইরান।

    দম পাখ্‌ত্‌ (Dum Pukht) - ফার্সি ভাষায় যার মানে হল - স্লো কুকিং। খুব কম তাপে (আঁচে) দীর্ঘক্ষণ ধরে রান্না। ফ্রেশ মাংসে জল থাকে। মানুষের শরীরেই প্রায় ৬০% জল - ছাগল, ভেড়া, গরুও তাই। তো মাংস টুকরো করে কেটে, অল্প করে ফ্রেশ মশলা/হার্ব মাখিয়ে একটা হাঁড়িতে দাও, বেশি মশলার দরকার নেই, এক্সট্রা জল দেবার দরকার নেই, মাংসে জল আছে। একটা ঢাকনা নিয়ে একদম সিল করে দাও। সিল করার জন্য অনেকে আটা মাখা লেচি হাঁড়ির ঢাকনার মুখে লাগিয়ে এক্কেবারে এয়ার-টাইট করে দেয়। এবার কম আঁচে ঐ মাংস অন্তর্বর্তী জলেই আস্তে আস্তে সেদ্ধ হবে, গায়ে চর্বি থাকলে সেগুলো সামান্য গলে মাখনের মতন মাংসের টুকরোর গায়ে ঝুলে থাকবে। হার্ব/মশলা গুলো মাংসের রোঁয়ার মধ্যে ঢুকে যাবে।

    ঘন্টা পাঁচেক পরে যখন ঢাকনা খোলা হবে - ওহ! অভূতপূর্ব সেই সুঘ্রাণ, সেই অনুভূতি।
  • Amit | ০৯ জুলাই ২০১৯ ১১:৪৮412966
  • জিভে জল এসে গেলো পুরো।

    কিন্তু বিরিয়ানি কি মুমতাজ এর আবিষ্কার ? মিডল ইস্ট থেকে এসেছিলো না ?
  • lcm | ০৯ জুলাই ২০১৯ ১১:৪১412965
  • মমতাদি-বুদ্ধদা দের অনেক অনেক আগে, তখন সম্রাট ছিলেন শাহ জাহান। তো একদিন সম্রাজ্ঞী মুমতাজ বেরিয়েছিলেন ব্যারাকে সৈন্যদল প্রদর্শন করতে। সেখানে গিয়ে হাড় জিরজিরে সৈন্যদের চেহারা দেখে মুমতাজের - এ কি অবস্থা, ম্যালনিউট্রিশনের চূড়ান্ত। তিনি তখন হেড শেফ-কে বললেন এমন খাবার বানাতে যাতে কার্বোহাইড্রেট এবং প্রোটিন দুইই থাকবে, যা খেলে সৈন্যরা সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠবে। তখন সেই শেফ তৈরী করলেন বিরিয়ানি - বাসমতি চালের কার্ব, আর, মাংসের প্রোটিন।

    এ তো গেল ১৬০০ শতকের কথা। এর পরে অধুনা ১৯৪১ সালে, সিদ্ধার্থদা, জ্যোতিদা-দের যুগের অনেক আগে, বিহার থেকে কলকাতা এলেন আরশাদ আলি এবং আলি হোসেন। উদ্দেশ্য কলকাতায় বিরিয়ানির রেস্তোঁরা খুলবেন। দেখা করলেন শেফ সামসুদ্দিনের সঙ্গে যিনি ছিলেন নবাব ওয়াজেদ আলি শাহ-এর মেইন শেফ-এর বংশধর। দেখা করে তাকে জানালেন ওদের বাসনা, সেই সূদুর বিহার থেকে এসেছেন বিরিয়ানি রেস্টুরেন্ট খুলবেন বলে। ব্যস্‌, পার্ক সার্কাস-মল্লিক বাজারের ক্রশিং-এর মুখে তিনজনে খুলে ফেললেন রেস্টুরেন্ট - নাম দিলেন - সিরাজ।

    সাদা পোর্সেলিনের প্লেটের সোনাঝুরি বাসমতি চাল, তার মধ্যে সুগন্ধী মাংসের টুকরো, মার্সমেলোর মতন এক পিস আলু। আহা, সোনার দেশ।
  • ধুয়ো | ০৯ জুলাই ২০১৯ ১১:১২412964
  • জয় এনারাই বাবাদের জয়
  • ন্যাড়া | ০৯ জুলাই ২০১৯ ১১:০৯412963
  • স্রেফ আট বছরে সোনার বাংলা ছারখার করে দিলে গা। আজ থেকে দশ বছর আগে গাছে ফুল ছিল, ফল ছিল, পাখি ছিল। লোকেরা সবাই চারবেলা খেতে পেত, সবার কাজ ছিল, শিশুদের মুখে হাসি ছিল, খেতে সোনার ধান ছিল, কুটির শিল্প ছিল, হুগলি নদীর দুধারে ভারী শিল্পর গাদি ছিল, দুর্গাপুর ভারতের শেফিল্ড ছিল, কোন রাজনৈতিক দলবাজি-খুনোখুনি ছিলনা। সব ব্যাপারে পশ্চিমবঙ্গ ফাস ক্লাস ফাস ছিল।

    (ধুয়ো) নীল বাঁদরে সোনার বাংলা করল রে ছারখার, আহা করল রে ছারখার।
  • Amit | ০৯ জুলাই ২০১৯ ০৯:৪২412962
  • উন্নয়ন রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে ছিল তো। তাই হয়তো ক্যাগ-র সাহেব রা দেখতে পান নি। :)

    যাক গে, বেশি ভেবে লাভ নেই। কাট মনি নিয়ে যা চলছে, তাতে ভাঙা সাইকেল এর দিন ফুরিয়ে এলো বলে।
  • PT | ০৯ জুলাই ২০১৯ ০৯:৩১412961
  • ৮ বছরের ২ টাকার ভিক্ষান্ন, ভাঙ্গা সাইকেল, সুপারস্পেশালিটি স্বাস্থ্য ব্যব্স্থা ও বিভিন্ন বিশ্রী প্রক্ল্পের যোগফলঃ
    "স্থায়ী উন্নয়নে পিছিয়ে বঙ্গঃ সিএজি রিপোর্ট"
    https://www.anandabazar.com/national/west-bengal-is-lagging-behind-in-health-and-development-says-cag-report-1.1015014
  • Atoz | ০৮ জুলাই ২০১৯ ২৩:১৬412960
  • থ্যাংকু সৈকত। সার্চ দিয়ে দেখবো।
  • Du | ০৮ জুলাই ২০১৯ ২১:৫৬412959
  • রেনবো জেলি দেখলাম - ভালো লেগেছে খুবি। নেট্ফ্লিক্সে।
  • saikat | ০৮ জুলাই ২০১৯ ২০:৪৪412958
  • দামোদরের জায়গায় জগন্নাথ।

    archive.org তে kamalkumar দিয়ে সার্চ করুন। আইকম বাইকম নামে বইটা দেখুন, সেখানে পাবেন।
  • Atoz | ০৮ জুলাই ২০১৯ ২০:২০412957
  • @সৈকত, অন্য ভার্সনে দামোদর নেই? কিন্তু "দামোদরের হাঁড়িকুড়ি/ দুয়ারে বসে চাল কুড়ি / চাল কুড়তে হল বেলা/ ভাত খেয়ে যা দুপুরবেলা" সেই জায়্গাটায় তাহলে কী আছে?
  • Atoz | ০৮ জুলাই ২০১৯ ২০:০৪412956
  • "আজ আমার বড় আনন্দ হইয়াছে / দেখিয়াছি রান্নাঘরে কই আছে", এটা ছোটোবেলা নীরেন্দ্রনাথ লিখেছিলেন। ঃ-)
  • saikat | ০৮ জুলাই ২০১৯ ১৯:০৫412954
  • এর একটা অন্য ভার্শন আছে, যাতে আবার দামোদর নেই। কমলকুমারের ছড়ার বইটায় ছিল বোধ হয়।
  • Atoz | ০৮ জুলাই ২০১৯ ১৯:০৫412955
  • "এলাটিং বেলাটিং সই লো " এটারও লোকপরম্পরা আছে মনে হয় ঐ "রিং অ্যারাউন্ড দ্য রোজেস" এর মতন।
  • saikat | ০৮ জুলাই ২০১৯ ১৯:০২412953
  • এ ছড়া তো দামোদরের বন্যা নিয়ে, সবই ভেসে যাচ্ছে, খাওয়া দাওয়াও হচ্ছে না তার প্রতিকল্পিত রূপায়ণ, লোকপরম্পরায়।
  • Kaju | ০৮ জুলাই ২০১৯ ১৮:৫৩412952
  • সে তো অনেকদিনের গল্প, আমি আপডেট করতে পারি না? এখন জমিদার কোথায়? ছড়া কবিতা আমি নিজের মত মানে করতে পারি।
  • | ০৮ জুলাই ২০১৯ ১৮:৫১412951
  • ঝাড়্খন্ড
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত