এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১১ জুলাই ২০১৯ ০৪:০৭413040
  • কোনো কোনো দেশে রাজামশাই মারা গেলে শত শত সাঙ্গোপাঙ্গো(বয়স্য, অমাত্য, পরিচারক, ক্রীতদাস সবই) সহমরণে যেত আত্মহত্যা করে। সবাইকে একসঙ্গে কবর দেওয়া হত র‌্যাংক বজায় রেখে। যাতে পরলোকেও রাজামশাই সবাইকেই কাছে পান।
  • একক | ১১ জুলাই ২০১৯ ০৩:৩৪413039
  • ছিল আবার কী। বলি দেওয়া হতো যাদের পুজো পার্বনে তাদের জন্যে নাহয় এট্টু বেহালায় করুন সুর থাক। রাজা -রাজরা অবধি যারা পৌঁছতো, তাদের জীবন অতটা খারাপ ছিলোনা। গায়ে একটা পুড়িয়ে দাগ দেওয়া শীল থাকতো।

    পাসপোর্ট জমা রেখে মহাদেশের অন্ধকারে যারা হারিয়ে যায় আজকের দিনে, আর পুলিশ রেইডে এলে বেসমেন্টে গিয়ে লুকোয়, তাদের চেয়ে খানিক উনিশ বিশ। খুব বেশি নয়।
  • Atoz | ১১ জুলাই ২০১৯ ০৩:২৮413038
  • এধার ওধার কিছু ছেলেপিলে ধরে শিকলে বেঁধে নিয়ে বাজারে বিক্রি করে এল। বিনিময়ে নিয়ে এল ঝিকমিক পাথর, চকচকে ধাতব গয়না, পালিশ করা অস্ত্রশস্ত্র। কী অবস্থা!
    একটা গল্পে আবার ছিল এক সওদাগরকে তার বৌ বলছে(ওদের দুটো বাচ্চা ছেলে দুর্ঘটনায় হারিয়ে যায়), "ওগো,আমার খুব একা একা লাগে। তুমি দাস-বাজার থেকে একটা কচি গোলাম কিনে আনো দেখি। মানুষ করি।" জিনিস কিনে আনার মতন।
    কী দুনিয়া ছিল!
  • একক | ১১ জুলাই ২০১৯ ০৩:২১413037
  • "দিগ্বিজয় " ব্যাপারটা আক্ষরিক অর্থে যদ্দিনে চালু হয়, তার পিঠোপিঠি ক্রীতদাসের বাজার ও শুরু হয়েছে। ছোট রাজা - দলপতি -ছোট দলের নেতা সকলেই গোষ্ঠীসংঘর্ষে, আশপাশ থেকে বন্দীদের ধরে, বা ধরে বন্দী করে সেই বড়োমানুষের হাটে দাস হিসেবে বেচে আসতো। বিনিময়ে কিছু ফসল, মাটি-পাথরের কলকা করা পাত্র, নতুন অস্ত্র। সাধারণ মানুষের জীবনের অতি সাধারণ চাহিদা সব।

    ঘরের উঠোনের গিমে শাগ, লালতে শাগ তুলে মঙ্গলার হাটে যেমন বেচে আসে, গোলগাল গ্রামবাসী।
  • Atoz | ১১ জুলাই ২০১৯ ০৩:১৪413036
  • সেসব বড় বড় করে আঁকিয়ে রেখেছে আবার। ঐ যে রাজা-মহারাজারা বাঘ সিংহ হাতি গন্ডার চিতা বুনো-মহিষ ইত্যাদি শিকার করছেন।
  • Atoz | ১১ জুলাই ২০১৯ ০৩:১১413035
  • কোনোকালের পৃথিবীতেই কি ছিল? দলে দলে ক্রীতদাস ধরে আনতো আগেকার দিনে দিগ্বিজয়ী রাজারা সব। তারপর যা করত সে না বলাই ভালো। শিকার করতে যেত বড় বড় রাজা -মহারাজারা, জঙ্গল বিট করিয়ে পশুপাখি বার করিয়ে মারত।
  • Amit | ১১ জুলাই ২০১৯ ০২:৫৬413034
  • এই খবর গুলো পরে একটা অদ্ভুত খারাপ ফিলিংস আসে। মানুষের ভুলের বা লোভের দায় কি ভাবে অসহায় জানোয়ার গুলো দিয়ে যাচ্ছে দিনের পর দিন। আজকের পৃথিবীতে মানুষের থেকে বড়ো পেস্ট আর কেও নেই। জাস্ট হরিবল।

    https://www.anandabazar.com/state/hanging-high-tension-wire-leaves-3-tuskers-dead-in-jhargram-dgtl-1.1015611
  • Atoz | ১১ জুলাই ২০১৯ ০১:০২413033
  • এলসিএম,
    সেন্ট পিটার্সবার্গে সংস্কৃতের এক্সাম তো তাহলে মৌখিক হওয়া উচিত। ঠান্ডায় পেপার জমার সীন নেই, পেপারই নেই। অবশ্য দাঁতে দাঁতে ঠোকাঠুকি লাগতে পারে কঠিন কঠিন স্লোক টোক বলতে গেলে। ডবল দাঁতভাঙা কেস দাঁড়াবে। অথবা বিষে বিষে বিষক্ষয়, এ ঠোকঠুকি আর ও ঠোকাঠুকিতে সব মিলে ঠোকাঠুকি ক্যানসেল। ঃ-)
  • Atoz | ১০ জুলাই ২০১৯ ২৩:৫৯413032
  • পকোড়া নিয়ে চাঁদে যেতে বলছে। ঃ-)
  • Du | ১০ জুলাই ২০১৯ ২৩:০৬413031
  • ঃ)) কিন্তু ডিডিদা সন্ন্যাসী সর্বত্যাগী লরেনবাবু তো হারেননি, অনুষ্কার ছবি দিয়ে হারের ফরোয়ার্ড শুরু হয়ে গেছে।
  • dd | ১০ জুলাই ২০১৯ ২২:১১413030
  • আহা, লরেন বাবুর উদার হিদয়।

    অন্যদেরো এট্টু চান্স দিলেন, নইলে লোকে তো আদেখলা কইবে।
  • Du | ১০ জুলাই ২০১৯ ২০:৫৪413029
  • লরেনবাবুর জন্য একফোঁটা অশ্রু রেখে গেলাম।
  • pi | ১০ জুলাই ২০১৯ ১৯:২৯413028
  • আরে থ্যানকু!
    আমাকে খালি আবস্ট্রাক্ট দিচ্ছিল।
  • Atoz | ১০ জুলাই ২০১৯ ১৯:০১413027
  • এলসিএম, গেম অফ ড্রোন সম্পর্কে সবকিছু জানতে ফোন করুন ড্রোনাচার্য্যকে। ঃ-)
  • Atoz | ১০ জুলাই ২০১৯ ১৮:৫৯413026
  • ওই ডকুমেন্টারিটা খোঁজা দরকার। খুবই দরকার।
  • dc | ১০ জুলাই ২০১৯ ১৭:১৫413025
  • এটা গুগল স্কলারে গিয়ে সার্চ করলেও পেয়ে যাবেন। আর এই হলো এলবাকিয়ানের লিংকঃ

    https://sci-hub.tw/10.1093/jmedent/25.1.9
  • S | ১০ জুলাই ২০১৯ ১৬:২৫413023
  • না একটুও মনে নেই।
  • | ১০ জুলাই ২০১৯ ১০:৩৬413022
  • আপনার কি নামটা একটুও মনে আছে? তাহলে আমরাও খোঁজায় হাত লাগাতে পারি আর কি।
  • S | ১০ জুলাই ২০১৯ ১০:২৪413021
  • রাম কে নাম তো অনেক আগের মনে হয়।
  • | ১০ জুলাই ২০১৯ ১০:১৮413020
  • আনন্দ পটবর্ধনের 'রাম কি নাম' হতে পারে কি?
  • S | ১০ জুলাই ২০১৯ ১০:১৭413019
  • অবশ্যি তখনও দেশে সেসব বানানোর পরিবেশ ছিলো। ২০১৪ থেকে শুধুই চোখ রাঙানো আর উরি উরি বাবা টাইপের সিনেমা দেখতেই জনগণ বেশি উৎসাহিত।
  • S | ১০ জুলাই ২০১৯ ১০:১৪413018
  • আমি ২০০৬-২০০৭ সাল নাগাদ দেশভাগ, হিন্দু-মুসলমান সমস্যা, ইন্ডিআ-পাকিস্তান রাইভালরি, বিজেপি-বাজপেয়ী-মোদি, বাবরি মসজিদ-গুজরাত দাঙ্গা ইত্যাদি নিয়ে একটা দারুন ডকুমেন্টারি দেখেছিলাম। কিছুতেই সেটা আর পরে খুঁজে পাইনি। সেইটার খোঁজ করতে গিয়ে বেশ কয়েকটা অন্য ডকু দেখে ফেলেলাম, কিন্তু সেইটার খোঁজ পেলামই না।
  • pi | ১০ জুলাই ২০১৯ ০৯:১৪413017
  • এটা ক'দিন আগের ঘটনা। শুনে থেকে এত শকড ছিলাম! এই ডিটেইলস জেনে ( এবং এর বাইরেও আরো ডিটেইলস) আরও কেমন লাগছে।
    বন্ধুর ঘটনা। অনেকেই চিনবে ওকে। গুরুতেও লেখা বেরিয়েছিল। ওকে জিগেশ করেছি, ওর নাম দিতেও আপত্তি নেই। কিন্তু তদন্ত চলছে, তাই নাম দেওয়া ঠিক হবে কিনা জানিনা।
    ওর উপর দিয়ে কী যাচ্ছে, সে নিয়ে তো আর কিছু বলার অপেক্ষা রাখেনা। এখন ছেলের জাস্টিসের জন্য লড়াইয়ের জন্য তাও একটু উঠে দাঁ্রহিয়েছে।
    তদন্ত চলছে কিন্তু দোষীর শাস্তি হবে কিনা খুব সন্দিহান। খবরটা একটু ছড়ানো গেলে খুব ভাল হয়। প্রেশার তৈরি করা গেলে।
    এই বুলিং চলছিল বেশ কিছুদিন ধরে। এর জন্য ব্যবস্থাও নেওয়া হচ্ছিল। স্কুলের বাইরের কাউন্সিলর, স্কুলের শিক্ষকশিক্ষিকারা, বন্ধুরা অনেকেই ওর পাশে ছিলেন, সবাই খুব ভালবাসতেন বাচ্চাটিকে। অনেকের আকাউন্ট পড়েছি।
    তারমধ্যেই ঘটে গেল।
    তবে বুলিং ওখানে কমন শুনলাম।
    আরো কত বাচ্চা মরছে, মরবে কে জানে, ওর জীবনে তো আর কিছুই নেই বলছে, এই ঘটনাটার ঠিকঠাক তদন্ত হলে, ছেলের নামে মিথ্যা অপবাদটা ঘুচলে, দোষী শাস্তি পেলে, আর এসবের ফলে সম্ভাব্য বুলিং কিছু আটকালে যেটুকু যা পাওনা আর কি।

    লোকজনকে একটু শেয়ার করতে বলব, কোন মিডিয়ায় যোগাযোগ থাকলে জানাতেও। হ্যাশট্যাগটাও রাখতে।

    https://www.anandabazar.com/international/bengali-school-student-of-toronto-dies-1.1015370

    #justicefirbulliedkids #stopbullying
  • lcm | ১০ জুলাই ২০১৯ ০৮:৩৪413016
  • আরে না, একটু ইয়ার্কি ...
    রাহুল সাংকৃত্যায়ন - মানে যিনি ঐ - ভল্গা থেকে গঙ্গা -- উনিও পড়িয়েছিলেন ওখানে।
  • | ১০ জুলাই ২০১৯ ০৮:২২413015
  • সাবজেক্ট টু কনফার্মেশন, রাহুল সাংকৃত‍্যায়ন ওখানেই পড়িয়েছিলেন কিছু দিন।
  • | ১০ জুলাই ২০১৯ ০৮:১২413014
  • এটা মেমোয়ার্স বা চিঠিতে ই আছে। লেনিনগ্রাদ ইউনি তে অরুনা হালদার কিছু দিন সংস্কৃত পড়িয়ে ছিলেন, সে অবশ্য বেশি দিন আগের কথা না।
  • lcm | ১০ জুলাই ২০১৯ ০৮:০৩413013
  • সত্যেনের টেস্ট নিয়েছিলেন ম্যাক্সমুলার, উইথ স্নেহশীল গপ্পো (কোন থেকে খ উঁকি মেরে দেখেছে, সব কথা শুনেছেও) - কিন্তু প্রশ্ন হল সেটা মাল্টিপল চয়েস টেস্ট ছিল কি না, আর সেরকম হলেও নোটা-আওটা (NOTA/AOTA) অপশন ছিল কি না।

    ওদিকে সৈকত বলছে স্যাঁতস্যাঁতে সেন্ট পিটার্সবার্গে কি করে সংস্কৃত শেখা হবে, আর শিখলেও টেস্ট কি করে নেবে, পেপার তো ঠান্ডায় জমে যাবে, এক যদি না একটু পেপার স্প্রে ছড়িয়ে দেয়, কিন্তু রাশিয়ানরা শুকনো লংকা খায় না।

    কিন্তু আটোজ এর কাছে কি গেম-অফ-ড্রোন এর কোনো সংস্কৃত ডাবিং আছে? ও হ্যাঁ, আমার কলার আইডি আছে।
  • | ১০ জুলাই ২০১৯ ০৭:৩৭413012
  • আ্যপারেন্টলি সত‍্যেন ঠাকুরের সংস্কৃত, পালি ইত্যাদি র পরীক্ষা নিয়েছিলেন মোক্ষমূলর, তাতে 'প্রিন্স' এর প্রসঙ্গে প্রচুর স্নেহশীল গপ্প হয়
  • খতিয়ান | ১০ জুলাই ২০১৯ ০৭:২৪413011
  • আমরা ধেই ধেই কজরে নেচেছিলাম চিনের অলিম্পিক দেখে। আমরা নেচেছিলাম সিংগুরের টাটার গাড়ি কারখানা দেখে। মূল্য দেইনি মানুষের অধিকার আর আবেগকে। খুন, ধর্ষণ কোনটাই বাদ ছিল না কমিউনিস্ট সরকারের। পুরো ব্যাপারটাই ছিল ধাপ্পা, ভোটের ধান্দা। আজ সেই ক্ষতির খতিয়ান পাওয়া যাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত