এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১১ জুলাই ২০১৯ ১২:৫১413070
  • এই সেরেছে! তাহলে কি মহারাষ্ট্র পিছিয়ে গেল?

    মহারাষ্ট্র গভর্নমেন্ট ৮.৭৭ কোটি রাজ্যবাসীকে সাবসিডাইজ্‌ড্‌ দামে (৩ টাকা কিলো চাল) দিয়েছে।

    পিটি যে ছদ্ম-বামপন্থী সেটা জানাই ছিল, আবার প্রমাণ হয়ে গেল। আসলে, ক্যাপিটালিস্ট কাক, সেজে থাকেন সোশালিস্ট ময়ূর।
  • r2h | ১১ জুলাই ২০১৯ ১২:৪৬413069
  • সারা দেশে, বা সারা পৃথিবীতেই যদি সরকার যাদের প্রয়োজন তাদের দু'টাকা, বা বিনামূল্যে খাদ্যশষ্য দিতো তাহলে খুবই ভালো হতো।
    আস্তে আস্তে চিকিৎসা, পড়াশোনা এইসবও।
  • PT | ১১ জুলাই ২০১৯ ১২:২৮413068
  • বোঝো কান্ড।
    একদা আড়াই কোটি যেখানে ভিক্ষান্ন পেত সেটা এখন ৭ কোটি পাচ্ছে।
    হেইডা নাকি উন্নয়্ন!!
    আর স্বাস্থ্যের উন্নয়নের কঙ্কাল তো ডাক্তার্দের আন্দোলনের সময়েই বোঝা গিয়েছে। অন্যদিকে education আর irrigation-এ নাম নেই কেন? ওখানে কিছু grow করছে না এই আমলে?

    তবে তিনোর ঢালেরা growing শব্দের মানে বুঝেছে তো? মানে এখনো grow করেনি। তাতেই এত লাফালাফি?

    ইতিমধ্যে উন্নয়নের গান শুনে প্রাণ ঠান্ডা করুনঃ
  • lcm | ১১ জুলাই ২০১৯ ১২:০৮413067
  • ফুড গ্রেইন-এ সাবসিডি ভিক্ষান্ন কেন হবে, বহুদিন ধরে আছে, বহু দেশে আছে। ভারতে তো ২০১৩ সালে অ্যাক্ট হয়েছে - NFSA (National Food Security Act, 2013) - চাল - ৩ টাকা, গম - ২ টাকা, বাজরা - ১ টাকা /কিলো (জনপ্রতি লিমিট মাসে ৫ কিলো) ওড়িশা, আসাম, অন্ধ্র - অনেক রাজ্যই সাব্সিডি দিয়েছে।

    ইন্ডিয়া ও চায়্নার ফার্ম সাব্সিডি নিয়ে ইউএসএ আপত্তি জানিয়েছে, বলেছে এই দেশ গুলো ইন্টারন্যাশনাল MPS (Market Price Support) ভায়োলেট করছে। ইউএস বলছে ইন্ডিয়া/চায়্না সাব্সিডি কমিয়ে দিক যাতে গ্রেইন মার্কেটে ব্যালান্স্‌ড্‌ কম্পিটিশন হয়। কিন্তু সে আপত্তিতে কাজ হয় নি।
  • ন্যাড়া | ১১ জুলাই ২০১৯ ১১:৫৪413066
  • Rice at only Rs. 2/- per Kg.

    · The State Government has been supplying rice at the rate of Rs. 2/- per kg only to 26400000 people, reeling under the burden of poverty. This facility has been extended not only to the people living below the poverty line, but also to the poorer people living above the poverty line. The Left Front Government is avowedly beside the common people, who are badly affected by the steep price rise.

    http://leftgovtwb.blogspot.com/2010/12/

    সে ছিল জনৈকর যৌবনের কলকাতা ...
  • ন্যাড়া | ১১ জুলাই ২০১৯ ১১:৫১413065
  • জনৈকর পার্টিও দুটাকায় চালের প্রোগ্রাম চালু করেছিল না? তখনও কি জনৈক ভিক্ষান্ন বলতেন? ইন্টালেকচুয়াল হনেস্টির হদ্দমুদ্দ।
  • সৈকত | ১১ জুলাই ২০১৯ ১১:১৯413064
  • দিগগজ।
  • dc | ১১ জুলাই ২০১৯ ১১:১২413063
  • যারা সাবসিডাইজড চালকে ভিক্ষান্ন বলে তারা কি ধরনের পন্ডিত?
  • সৈকত | ১১ জুলাই ২০১৯ ১১:০৬413062
  • 'গুছিয়ে নেওয়ার ....' লাইনটা কিন্তু সুমনের 'স্বপ্ন দেখার ...' সুরে গাইবেন। এতে যেটা হবে, আর একটা অ্যাঙ্গেল চলে আসবে যে, কই আজ উনি চুপ কেন, এসব নিয়ে গান তো লিখছেন না ইত্যাদি প্রভৃতি।

    আর এটাও দেখা যেতে পারে যে দু'টাকা 'ভিক্ষার' চাল দিয়েই হয়্ত পঃবঃ ওয়েলফেয়ারে এক নম্বরে রয়েছে ! পণ্ডিতদের তখন ভাবতে হবে যে সেটা কীভাবে হয়।
  • dc | ১১ জুলাই ২০১৯ ১১:০০413061
  • অরণ্যদা :d
  • Amit | ১১ জুলাই ২০১৯ ১০:৫৫413060
  • অরে আমি সেই কবে থেকে বলছি উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, আপনারা কেও বিশ্বাস ই করছেন না। আর এই সিঙ্গুরের লোকজনের কান্ড দেখুন, এতো কিছু করার পরেও তেনারা ও চোখে কোনো উন্নয়ন দেখতে পাচ্ছেন না। শুধু বেকার নালিশ করে যাচ্ছেন। তাও কিনা অবপর কাছে, যে আসল-এ একেবারে মোদির ডান হাত।

    দিদি যা করেছেন গত আট বছরে, তার তুলনা নেই, যে যেভাবেই দেখুন না কেন :) :) তিনি অতুলনীয়া।

    https://www.anandabazar.com/district/howrah-hoogly/singur-farmers-angry-over-the-role-of-tmc-government-on-tata-and-land-issue-1.1015925
  • PT | ১১ জুলাই ২০১৯ ১০:৪৬413059
  • ঐ তালিকা থেকে ঠিক কি বোঝা গেল কেউ যদি একটু বিশদে বলেন!! "fastest-growing states" -এর ৯ কোটির মধ্যে ৭ কোটি মানুষকে কেন ২ টাকার ভিক্ষান্ন জোগাতে হয়? তাদের বাজার দরে চাল কিনে খাওয়ার ক্ষমতা নেই?

    বাম আমলে এই জাতীয় উন্নয়নের তথ্য দিলে বেলতলায় একবার যাওয়া তিনোর ঢালেরা সেগুলোকে দুরছাই করত।
  • aranya | ১১ জুলাই ২০১৯ ১০:৩৮413058
  • কি আর হবে, পিটি নিজের ভুল স্বীকার করবেন :-)
  • dc | ১১ জুলাই ২০১৯ ১০:৩১413057
  • এমা ছিছি পবর নাম লিস্টে উঠেছে দেখি! এদিকে যে পিটিদা দু টাকার ভিক্ষান্ন নিয়ে ভ্যংচায় তার কি হবে?
  • ন্যাড়া | ১১ জুলাই ২০১৯ ১০:২২413056
  • লসাগু-র লিংকটা পড়ে খুব দুঃখ পাবেন জনৈক।
  • PT | ১১ জুলাই ২০১৯ ১০:১৭413055
  • এক সময়ে স্কুলে "সকলের তরে সকলে আমরা, প্রতেকে আমরা পরের তরে"-পড়ানো হত। সেই সব পড়ে টরে ছেলেপুলেরা নকশাল আন্দোলন করেছিল।
    এখন ছড়াটা কেমন যেন ন্যাকা ন্যাকা শুনতে লাগে!! তাই "আমাকে আমার মত থাকতে দাও" পব-র জাতীয় সঙ্গীতে পরিণত হওয়ায় এখন কাটমানি আন্দোলন চলছে!!
  • aranya | ১১ জুলাই ২০১৯ ০৯:৫৫413054
  • 'গুছিয়ে নেওয়ার প্রবণতা তো কারোরই গেল না !'
    - 'আমাকে আমার মত থাকতে দাও, আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি' - কবি গেয়েছেন
    মানুষ গোছাবেই, কালে কস্মিনে জেলেও যাবে
  • ?? | ১১ জুলাই ২০১৯ ০৯:১১413052
  • ৪ নম্বর প্ল্যাটফর্মের কর্ণধারদের সাথে কারও জানাশোনা আছে? একটু জিগ্যেস করবেন তো এতো সুন্দর সাইটটা এতো রকম হিডেন স্ক্রিপ্ট দিয় ভরে রেখেছেন কেন? গোলোকধাঁধার মতো এতো হিডেয়াসলি জটিল কেন লেআউট? যে কোনো ব্রাউজার হয় স্লো হবে নয় ক্র্যাশ করবে।
  • সৈকত | ১১ জুলাই ২০১৯ ০৯:০৬413051
  • বাংলায় কাটমানি আর বাংগালোরে কোটিমানি।

    গুছিয়ে নেওয়ার প্রবণতা তো কারোরই গেল না !

    স্কেলের তফাৎ, এক জায়গায় ব্যবসা-বাণিজ্য নেই, অন্য জায়গা ব্যবসা-বাণিজ্যর স্বর্গরাজ্য।

    এক জায়্গায় দৃষ্টিটা ছোট, অন্য জায়্গায় খুব বড় করে ভাবে। ঃ-)
  • dd | ১১ জুলাই ২০১৯ ০৮:৪৬413050
  • এই, মমে পরেছে।

    মামলুক ছাড়া Janissary ও দেখে নিবেন। ঐ স্লেভ সোলজার নিয়ে।

    আমাদের রামায়ণেও আছে, ঐ মার্সেনারী সেনাদের কথা। একটু খুঁজতে হবে। তাদের একটা আলাদা নামও ছিলো।
  • dd | ১১ জুলাই ২০১৯ ০৮:৩৬413049
  • beyond meat
  • dd | ১১ জুলাই ২০১৯ ০৮:৩৫413048
  • @ অমিত।
    আর্টিফিশিয়াল মাংস তো কমার্শিয়ালি শুরু হয়ে গ্যাছে। আম্রিগাতে তো বটেই, আরো সাহেব মেমদের দেশেও। এগুলো মোস্টলি সয়া প্রোটীন। বেশ সাকসসফুলি বিককিরি হচ্ছে। বড় বড় ranch আর মাংসের যোগানদারেরা অলরেডী দুশ্চিন্তায় রয়েছেন।

    দেখুন betond meat। এই ওএব সাইটটা।

    তবে খুব উল্লসিত হবার কিছু নেই। সয়াবীন তো জানেনই মোস্টলি GM শষ্য। সারা দুনিয়া জুড়েই আর অনেকদিন ধরে।

    আচ্ছা, এটা মনশান্তোর ষড়যন্ত্র নয় তো? ভুলিয়ে ভলিয়ে আরো GM food খাইয়ে দেওয়ার ?

    @ অনেকে।

    আরব দেশগুলিতে যুদ্ধবন্দীদের দাস হিসেবে কেনা বেচা চলতো কিন্তু এরা ঠিক আমরা ক্রীতদাস বলতে যা বুঝি সেরকম নয়। অনেকটাই মার্সেনারি সোলজার গোছের। খুবই ইনফ্লুয়েনশিয়াল ছিলো, দু একটা দেশে এরা রাজত্বও চালাতো মানে সুলতান হতেন। সে তো হিন্দুস্তানেও। Mamluk নামে গুগুল বাবুতে উঁকি মারতে পারেন।
  • dc | ১১ জুলাই ২০১৯ ০৭:৫১413047
  • এতো বছরের পুরনো অভ্যাস কি সহজে ছাড়া যায়!
  • PT | ১১ জুলাই ২০১৯ ০৭:৩২413046
  • এইজন্যেই কি হেলে ছেড়ে কেউটে ধরলেন রেজ্জাক?

    "এবার প্রোমোটারের থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তরের মন্ত্রী রেজ্জাক মোল্লার ছেলের বিরুদ্ধে।"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=49849&boxid=36811
  • Amit | ১১ জুলাই ২০১৯ ০৬:৩৪413044
  • এদিকে সিঙ্গুরের চাষীরা কি অকৃতজ্ঞ রে বাবা। একজন তাদের জন্য ২৬ দিন ধরে চকলেট খেয়ে অনশন করে আজকে মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, আর তারা এদিকে সেই সোনা ফলানো জমিতে নাকি চাষ বাস বন্ধ করে দিচ্ছেন। এই জন্যেই বলে পরের উপকার করতে নেই।

    https://www.anandabazar.com/state/cm-mamata-admits-that-agricultural-land-decreases-in-singur-1.1015901
  • Atoz | ১১ জুলাই ২০১৯ ০৫:১৫413043
  • চেরনোবিলের ভিডিওটা দেখেছেন? মনুষ্য-পরিত্যক্ত শহরে বিশাল অরণ্য গজিয়েছে, বন্যপ্রাণীরা ফিরে এসেছে।
  • Atoz | ১১ জুলাই ২০১৯ ০৫:১৩413042
  • ন্যাচেরাল স্টেরিলাইজেশন হয়ে মানুষের প্রজননক্ষমতা কমে যেতে পারে, হয়তো প্রতি ১০০ দম্পতির মধ্যে ৭০ টি স্টেরিলাইজড হয়ে যেতে পারে। জনসংখ্যা কমলেই বহু সমস্যার আপনা আপনি সমাধান হয়ে যাবে।
  • Amit | ১১ জুলাই ২০১৯ ০৫:০২413041
  • মানুষের সমাজে তো ভয়ঙ্কর সব প্রাকটিস, ডিস্ক্রিমিন্যাসন আছেই, ও শোধরাতে আরো ক হাজার বছর লাগবে কে জানে। হবেও না হয়তো কোনো দিন।

    জাস্ট এই হাতি মারা যাওয়ার ঘটনাটা পড়ে খুব খারাপ লাগলো আর কি। এসব ফ্রিক এক্সিডেন্ট এ নিরীহ পশু পাখি মারা গেলে খারাপ লাগে, বেচারা রা তো কথাও বলতে পারে না, মানুষ অন্তত কথা বলে নিজের কষ্ট জানাতে পারে। মানুষের আনলিমিটেড লোভে পুরো দুনিয়ার ইকো সিস্টেম র সর্বনাশ হতে চলেছে। বেশি দেরিও নেই, হয়তো আমরা বেঁচে থাকতে থাকতেই বাঘ, হাতি গন্ডার, পোলার বেয়ার - এমন বহু স্পেসিস চিরকালের মতো শেষ হয়ে যাবে।

    হয়তো চীন বা কোরিয়া তে হাই টেক ল্যাব এ ক্লোন করা হবে কিছু, ওই জুরাসিক পার্ক মুভির মতো, আর চিড়িয়াখানায় থাকবে আর কয়েকটা এদিক সেদিক। ন্যাচারাল ফরেস্ট ই আর থাকবে কি না কে জানে? সবই ফার্ম ল্যান্ড হয়ে যাবে। প্রায় সব ন্যাচারাল জঙ্গল ই তো সাবাড় হতে চলেছে। যে ভাবে মানুষের পপুলেশন আর ডিমান্ড বাড়ছে, পানীয় জল কমছে, হয়তো ১০০ - ২০০ বছর পড়ে ক্যানিবালিজম শুরু হয়ে যাবে মানুষের মধ্যে। ন্যাচারাল রিসোর্স আর কিচ্ছু বাকি থাকবে না।

    বা হয়তো সব কিছু ই ল্যাব এই বানানো হবে সিন্থেটিক ভাবে, GM ফুড নয়, একেবারে ল্যাব মেথড-এ ইন্ডাস্ট্রিয়াল স্কেল এ আর্টিফিশিয়াল খাবার প্রোডাক্শন, সব মিনারেল, ইনঅর্গানিক সোর্স থেকে। আর্টিফিশিয়াল অর্গানিক ই হয়তো ভবিষ্যতের একমাত্র খাবার।

    দু এক বছর আগে একটা খবর এসেছিলো, ইসরায়েল এর কোন ল্যাব এ আর্টিফিশিয়াল ফটোসিসন্থেসিস ট্রায়াল করছে, সেটাই হয়তো ভবিষ্যৎ।

    যদি না একটা হটাৎ করে মেজর টেকনোলজি ব্রেকথ্রু হয় বা একটা মেজর যুদ্ধ বা ন্যাচারাল ডিসাস্টার হয়ে ৪০-৫০ % পপুলেশন সাবাড় হয়। তাতেও অবশ্য পশু পাখি বাঁচবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত