এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ১১ জুলাই ২০১৯ ১৪:৪১413100
  • কাউকে না বলে টোলে দিব্যি কাশ্মীর ঘুরে এলাম এবং চলেও এলাম।
  • lcm | ১১ জুলাই ২০১৯ ১৪:৪০413099
  • সৈকত,
    ওহো, বামফ্রন্টের ৭% ভোট, বুঝতে পেরেছি। ভিক্ষান্ন বললে তো ওটার অবস্থা। অবশ্য এগুলো গুটি কয়েক অন্ধ সমর্থকের মন্তব্য। তবে বাম-তিনো একটা সমঝোতা হতেই পারে, গ্রাসরুট লেভেলে দুটো পার্টিতেই বিজেপি নাকি লোক ভাঙিয়ে ড্যামেজ করেছে, যারা পরে আছেন তাদের মধ্যে গ্রাসরুট লেভেলে সমঝোতা হতেই পারে।
  • PT | ১১ জুলাই ২০১৯ ১৪:৩৬413098
  • "মানে সরকারি স্কুলে ফ্রি পড়াশোনা মানে ভিক্ষের পড়াশোনা নয়।"
    ঠিক। সেইজন্যেই যে টেবিলটা দেখিয়ে আলোচনা হয়েছিল সেটায় education-এ পব ৩ নম্বরেও নেই। কেননা স্কুলে শিক্ষক নিয়োগ করে পড়াশুনোর মানোন্নয়্ন করলে ভোটে বিশেষ সুবিধে পাওয়া যায় না।

    "সোশ্যাল ওয়েলফেয়ারের নিয়মাবলী এখানকার সঙ্গে একদম প্রায় একরকম"
    সত্যি? চাল ও নগদের ওপরে বেঁচে থাকা সিঙ্গুরের বেকার চাষীদের জন্য সরকার কাজ খোঁজার ব্যব্স্থা করেছে বুঝি?
  • b | ১১ জুলাই ২০১৯ ১৪:৩৪413097
  • ১০০০০/১২০০০ এর মধ্যে ভালো স্মার্টফোন কি আছে?
  • lcm | ১১ জুলাই ২০১৯ ১৪:২৭413096
  • The Swedish government has decided to give 1.2 billion kronor in financial aid to farmers hit by drought in this summer’s heatwave.

    এখানে, ইউএস সরকার ১২ বিলিয়ন ডলার ফার্মিং সাব্সিডি ঘোষনা করেছে।

    এগুলো ভিক্ষে না।
  • lcm | ১১ জুলাই ২০১৯ ১৪:২৩413095
  • এরিকসন যখন বছর আঠারো আগে এখানকার একটি লোকেশনের পাট চুকিয়ে কর্মচারীদের অফার দেয় সুইডেনে যাবার তখন, আমার এক পরিচিত গেছিল, ৮ বছর ছিল, আবার পরে ফেরত আসে। এখন আমার প্রায় প্রতিবেশি। সোশ্যাল ওয়েলফেয়ারের নিয়মাবলী এখানকার সঙ্গে একদম প্রায় একরকম, আর জেনারেল নিয়ম, এক তো হবারই কথা। ইউরোপের সব দেশেই মোটামুটি একইরকম।
  • lcm | ১১ জুলাই ২০১৯ ১৪:২০413094
  • কিন্তু এই সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রামগুলোকে ভিক্ষান্ন কেন বলছেন। বলুন যে এসব নিয়ে ভোটের রাজনীতি হচ্ছে, বা বলুন এসব সরকারের পপুলিস্ট চাল, বা, ফান্ডিং সোর্স নিয়ে সমালোচনা করুন - কিন্তু ভিক্ষে টিক্ষে বলা ঠিক নয়। মানে সরকারি স্কুলে ফ্রি পড়াশোনা মানে ভিক্ষের পড়াশোনা নয়।
  • PT | ১১ জুলাই ২০১৯ ১৪:১৬413093
  • lcm
    আমাকে আপনি অন্ধ ইত্যাদি যাই ভাবুন না কেন আমি সোশাল ওয়েলফেয়ার আর পব-র সরকারের দানছত্রের ঢপবাজীটা বেশ ভালভাবে ফারাক করতে পারি কেননা আসল সোশাল ওয়েলফেয়ারের দেশে জীবন কাটিয়ে এসেছি বলে।
    যারা প্রকৃত সোশাল ওয়েলফেয়ারের অর্থ জানে তারা কখনো অন্যদের "বেশী করে সিগারেট খান", "চুল কাটুন" বা "চপের দোকান খুলুন" জাতীয় উন্মাদ প্রস্তাব দেয় না কিংবা একটা ৮০% তৈরি হয়ে যাওয়া কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয় না।
    ইন্টার্নেট খুলে সুইডেনের ভিক্ষান্ন পাওয়ার শর্তাবলী পড়ে নেবেন একটু কষ্ট করে।
  • সৈকত | ১১ জুলাই ২০১৯ ১৪:১৫413092
  • এলসিএম, ৭%দের কোষাগার এখন ঢনঢনে, ফলে দঃভারতের মত ব্যব্স্থা করতে পারবে না। আমি যেটা ভাবছিলাম যে যদি ডাইরেক্ট ভোট ট্রানস্ফার করা যায়। প্রতি হাজার ভোটের একটা বা দুটো তাদের দেওয়া হল। সব দল মিলেই মেনে নিল, ইভিএম একটু বদল করতে হবে। নেহাত এখন দুধভাতে পরিণত হয়েছে বলে সাময়িক এই ব্যব্স্থা।

    পরে যখন নিজেদের ভোট পাওয়ার মডেল তাঁরা ঠিক করে উঠতে পারবেন, তখন সাবসিডিটা নিজেরাই 'গিভ আপ' করবেন।
  • lcm | ১১ জুলাই ২০১৯ ১৪:১০413091
  • ও বাবা, সোশ্যাল ওয়েলফেয়ার তো ইউএস-তেও। প্রায় সমস্ত দেশেই কমবেশি আছে। আনএম্‌প্লয়মেন্ট বেনিফিট এ ঐ নিয়ম সর্বত্র, নিয়মিত হাজিরা দিতে হবে, সত্ত্বর কাজ খুঁজে পাবার জন্য সরকারি কর্মশালায় যোগ দিতে হবে, ইত্যাদি।

    কিন্তু, ফুড সাবসিডি কিন্তু একটু অন্য ব্যাপার। এখানে আছে Temporary Assistance for Needy Families (TANF), Supplemental Nutrition Assistance Program(SNAP). - মাসে জনপ্রতি ২০০০ ডলার অবধি সাব্সিডি পাওয়া সম্ভব।
  • lcm | ১১ জুলাই ২০১৯ ১৪:০০413090
  • সৈকত,
    সাবসিডি দিয়ে ভোট তো পায়, সাউথ ইন্ডিয়ায় একদম ডিরেক্ট মার্কেটিং আছে বোধহয়, ভোট দিলে ফ্যামিলি পাবে শাড়ী/টিভি ইত্যাদি।
  • lcm | ১১ জুলাই ২০১৯ ১৩:৫৯413089
  • তৃণমূলের প্রতি পিটির প্রবল ঘৃণা, ক্রোধে উনি অন্ধ। এমন লোক আমি বাম আমলে দেখেছি - দিনরাত শুধু সিপিএমকে গালাগাল, চরম ক্রোধ, তীব্র ঘৃণা, সব কিছুতেই উঠতে বসতে সরকারের দোষ। এনারা থাকলে যে কোনো আলোচনাই শেষমেষ পরিণত হত লেফ্‌ট্‌ফ্রন্ট ব্যাশিং-এ। অবশ্য এনারা চিরকালই আছেন। সব দেশে, সব কালে।
  • PT | ১১ জুলাই ২০১৯ ১৩:৫৮413088
  • "কিন্তু যাদের দরকার তাদের কাছে স্বল্প, বা আরো ভালো বিনামূল্যে খাদ্য পৌঁছে দেওয়ার দায় সরকারেরই হওয়া উচিত মনে করি।"
    কোন দ্বিমত নেই।

    "ঘোর চরমতম ক্যাপিটালিজ্‌মে বিশ্বাসী লোকজন এমন বলে থাকেন - যে, সোশ্যাল ওয়েলফেয়ার হল গিয়ে ভিক্ষা।"
    আমি লম্বা সময় সুইডেনে থেকে এসেছি কাজেই আমাকে সোশাল ওয়েলফেয়ার নিয়ে আলোকিত করার চেষ্টা করার প্রয়োজন নেই। সেখানে যারা ভিক্ষান্ন পেত তাদের নিয়মিত ওয়েলফেয়ার অপিসে হাজিরা দিতে হত সেই সময়ে। এবং সরকারও তাদেরকে ট্রেনিং দিয়ে বা অন্যভাবে সাহায্য করতে চাকরী খুঁজে দিত।

    পব-র ব্যাপারটা শুধুই ভোট কেন্দ্রিক। কাজেই সেটাকে সুগার-কোটিং দেওয়ার চেষ্টা করে বিশেষ লাভ হবেনা।
  • সৈকত | ১১ জুলাই ২০১৯ ১৩:৫৬413087
  • সাবসিডিতে ভোট পাওয়ার ব্যবস্থা নেই ? তাহলে ৭% রা একটু growing হয়। ঃ-)
  • lcm | ১১ জুলাই ২০১৯ ১৩:৫১413086
  • এগজ্যাক্টলি, মানবিক, হিউম্যান ব্যাপার।

    সমালোচনা যেটা হয় সেটা হল, কি করে, কোন অর্থনৈতিক মডেলে সাবসিডি সাপোর্ট দেওয়া যায়, বা কদ্দিন দেওয়া সম্ভব, বা, সাবসিডি দীর্ঘস্থায়ী হলে অন্য কি কি সমস্যা হতে পারে - - কিন্তু সাবসিডি মানেই ভিক্ষে - এটা তো একধরনের এক্সট্রিম চিন্তাভাবনা।
  • dc | ১১ জুলাই ২০১৯ ১৩:৪৯413085
  • কিরকম মানসিকতা হলে এরকম ঘৃনার প্রকাশ দেখা যায়!
  • lcm | ১১ জুলাই ২০১৯ ১৩:৪৭413084
  • তাও তারা অনেকেই মানেন - যে গভর্নমেন্ট হ্যাজ এ ডিউটি টু সার্ভ এভরি ওয়ান।
  • lcm | ১১ জুলাই ২০১৯ ১৩:৪৬413083
  • ঘোর চরমতম ক্যাপিটালিজ্‌মে বিশ্বাসী লোকজন এমন বলে থাকেন - যে, সোশ্যাল ওয়েলফেয়ার হল গিয়ে ভিক্ষা।
  • dc | ১১ জুলাই ২০১৯ ১৩:৪৫413082
  • এরকম অমানবিকতাও কিন্তু কম দেখা যায়। সাবসিডাইজড চালকে ভিক্ষান্ন বলা, রিয়েলি!
  • lcm | ১১ জুলাই ২০১৯ ১৩:৪৪413081
  • সোশ্যাল ওয়েলফেয়ার জিনিসটা কি এতই খারাপ? ভিক্ষের মতন?
  • lcm | ১১ জুলাই ২০১৯ ১৩:৪১413080
  • কি মুশকিল, আপনিই তো বললেন সবাসিডাইজ্‌ড্‌ ফুড হল "ভিক্ষান্ন" - এটি তো আপনার কলম নিঃসৃত। তাই তো কথা তো উঠল যে তাহলে কি সোভিয়েত দেশে ভিক্ষান্ন ছিল।
    বা সোভিয়েত কেন, সারা পৃথিবী জুড়ে যে বিভিন্ন ফুড সাবসিডি দেওয়া হয় সেগুলি সব ভিক্ষান্ন?
  • r2h | ১১ জুলাই ২০১৯ ১৩:৩৯413079
  • চাকরী সৃষ্টি, শ্রমনিবিড় শিল্পসৃষ্টি, সিঙ্গুরকে ভোগে পাঠানো ইত্যাদি নিয়ে যে কেন্দ্র ও রাজ্য সরকারের চরম ব্যর্থতা তাতে তো কোন দ্বিমত নেই।

    কিন্তু যাদের দরকার তাদের কাছে স্বল্প, বা আরো ভালো বিনামূল্যে খাদ্য পৌঁছে দেওয়ার দায় সরকারেরই হওয়া উচিত মনে করি।
  • lcm | ১১ জুলাই ২০১৯ ১৩:৩৬413078
  • শুধু চাকরি সৃষ্টি কেন, তিনোমুল সরকারের প্রশাসনিক ব্যর্থতা কিছু কম পড়ে নি, তার মধ্যে ভোটের রাজনীতির জন্য সোশ্যাল হারমোনি মিসইউজ করা হচ্ছে সবথেকে সাংঘাতিক ঝামেলা।
    কিন্তু তা বলে, ন্যাশনাল লেভেলে ফুড সাবসিডি পলিসি স্টেট লেভেলে ইম্‌প্লিমেন্ট করা তো ভালো, কন্যাশ্রীর মতন কিছু প্রকল্পও তো ভালো আইডিয়া। ইকনমিক্যালি এগুলোর সাপোর্ট সিস্টেম তৈরি, আর, কদ্দিন এগুলো চালানো হবে সে সব প্ল্যানিং জরুরী কিন্তু বেনিফিট তো আছেই।
  • PT | ১১ জুলাই ২০১৯ ১৩:৩৪413077
  • এবারে সোভিয়েত দেশের সঙ্গে পচ্চিমবঙ্গ নামক রাজ্যের তুলনা শুরু হল!! কিন্তু এই তুলনার ক্ষেত্রে সমস্যাটা হল যে সোভিয়েতদের দাবী অনুযায়ী সেদেশে নাকি কোন unemploymenment ছিল না। অর্থাৎ কিনা তুলনাটা একেবারেই ঘুড়ায় হাসার মত ব্যাপার।

    @r2h
    সিঙ্গুরে তিনোরা কি করল? বিশেষতঃ আজকে প্রকাশিত খবরের পরে এটাই প্রমাণিত হয় যে কৃষি বা শিল্পে কোথাও চাকরী সৃষ্টি করতে না পেরে (বা না চেয়ে) ক্রমাগত চাল ও নগদে ভিক্ষান্ন চালিয়ে যেতে হবে তিনো সরকারকে।
  • r2h | ১১ জুলাই ২০১৯ ১৩:২২413076
  • চাকরি সৃষ্টি আর মৌলিক চাহিদা বিষয়ে সরকারের দায় পারস্পরিক বাধাদায়ক?
  • lcm | ১১ জুলাই ২০১৯ ১৩:১৮413075
  • হা হা, সোভিয়েত দেশ পুরোটাই সাবসিডাইজ্‌ড্‌ খাবার দিল। ওরা অবশ্য সব বিজেপি ছিল।

    অবশ্য, পিটি এমন কথা বলেন বলেই তো লোকজন আমোদিত হন। একটু আমুদে মানুষ। মজা করেন। চালিয়ে যান। আমরাও আমোদিত হই।
  • dc | ১১ জুলাই ২০১৯ ১৩:১৫413074
  • ছদ্ম বিজেপি যে কে সে তো বোঝাই যাচ্ছে। কিন্তু অবাক কান্ড, তাও আপনার সততা নিয়ে কেউ প্রশ্ন তোলেনি।
  • PT | ১১ জুলাই ২০১৯ ১৩:১০413073
  • দেখছি অনেকেই ছ্দ্ম বিজেপি। মোদীর লাইন ধরেই কেউই আর চাকরী সৃষ্টির কথা বলে না। মহায়রা এক করুন। চাকরী ছেড়ে ঐ ভিক্ষান্নে সংসার প্রতিপালন করার চেষ্টা করে দেখুন। অন্তত আপনাদের সততা নিয়ে প্রশ্ন তোলা যাবেনা।
  • সৈকত | ১১ জুলাই ২০১৯ ১৩:০২413072
  • 'ট্রোলেরা' লিখবেন না, লিখুন 'ট্রোলার' (ট্রলার নহে)। যে বল করে সে বোলার, যে ট্রোল করে, সে ট্রোলার। আরও ভাল শোনায়। ঃ-)
  • dc | ১১ জুলাই ২০১৯ ১২:৫৪413071
  • বোঝো কান্ড।
    সিপিএমের ট্রোলেরা এমনি অমানবিক যে সাবসিডাইজড চালকে ভিক্ষান্ন বলে ব্যঙ্গ করতেও ছাড়ে না। ছাগোল কি আর গাছে ফলে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত