এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হ্যা হ্যা | ১২ জুলাই ২০১৯ ০৮:৪২413160
  • ওজ্জুন খানিকটা অ্যাটেনশান চাইছে। তোমরা সবাই দাও তিনফোটা চারফোটা
  • dd | ১২ জুলাই ২০১৯ ০৮:২৩413158
  • ইয়েস ইয়েস, অনুসন্ধান কাজ করচে।

    কবি তো গেয়েইছিলেন "আমরা হবো কামিয়াব, আমরা হবো কামিয়াব, আমরা করবো বিশ্বজয় একদিন,একদিন"। আপনেরা খামোখাই উদ্বিগ্ন হয়ে পড়েন।
  • ন্যাড়া | ১২ জুলাই ২০১৯ ০৮:১০413157
  • অর্জুন ভবিষ্যতের খনু নাকি খনু ভবিষ্যতের অর্জুন? দা নেশান ওয়ান্টস টু নো।
  • dc | ১২ জুলাই ২০১৯ ০৭:৫২413156
  • সে তো আমার নিজস্ব বৌও আমাকে কতো ঢপ দেয়। পরের বৌরা বরং সত্যি কথা বলে।
  • dc | ১২ জুলাই ২০১৯ ০৭:৩৫413155
  • অর্জুন আমি ভালো আছি। আপনার কাশ্মীর ভ্রূমনকাহিনী একটা টই খুলে লিখে ফেলুন, সবাই মিলে পড়ি। দুয়েকটা ছবিও দিতে পারেন চাইলে ঃ-)
  • | ১২ জুলাই ২০১৯ ০৭:৩৪413154
  • ও আমাকে আমার নিজস্ব বৌ অল্প ঢপ দিয়েছে তাহলে, এই ভাবেই পরিস্থিতির চাপে আমি এক্শ্ট্রাম‍্যারিটালের দিকে এগিয়ে যাচ্ছি, যাক সে কথা।
  • Ishan | ১২ জুলাই ২০১৯ ০৭:৩১413153
  • যাদের অনুসন্ধান কাজ করছিলনা একবার পরীক্ষা করে দেখবেন?

    প্রসঙ্গত গুগল লেআউটে লেখাও সর্বত্র এখন কাজ করা উচিত।

    আরেকটা ছোটো ঝামেলা আছে। এইচটিটিএস ভারসানের। দ পাচ্ছে। কোনো একটা যন্ত্রে। এবং পাতা খুলছেনা। আর কারও হচ্ছে?
  • অর্জুন | ১২ জুলাই ২০১৯ ০১:১৭413152
  • না, ফেসবুকে কিছু লিখিনি সেরকম। ওই দু একটা ছবি পোস্ট করে তার নীচে দু চার কথা লিখেছি।
  • অর্জুন | ১২ জুলাই ২০১৯ ০০:৩৮413151
  • বাবা, মা'কে জানানোটা বেশ মজার। প্রথমে ঠিক করেছিলাম দিল্লী নেমে জানাব। কিন্তু এত সুন্দর একটা জায়গায় অতদিন অভিনয় করে থাকা অসম্ভব। প্লাস শ্রীনগরকে দিল্লী বানানো যায় ? পরের দিন হোটেলে উঠে ভাবলাম এবার বলে দিই। তা শুনলাম ৪ঠা জুলাই ওরা কথায় বেড়াতে যাচ্ছে, এসে ফোন করবে। তো যেদিন ফোন করে জানালাম সেদিন ডাল লেকের পাশে ভিডিও কলে ডাল লেক, শিকারা দেখাতে বললাম 'বলো তো কোথায়?' ডাল ল্কে দেখে প্রথমে না বুঝলেও শিকারা থেকে মা'র চিৎকার 'ওই দ্যাখো, ছেলে কাশ্মীরে গিয়ে হাজির হয়েছে!' মা'র চাইতে বাবা প্যানিক করে বেশী। টেনশন না করেলে আমার বাবা টেন্স হয় বেশী। বকাঝকা, সাব্ধানবানী শুনতে হল কিছুক্ষণ। অন্যান্যরাও কত উপদেশ দিল।

    কেন যে কাশ্মীর নিয়ে এত টেনশন। রাত বারোটা অব্ধি বুলেভার্ড রোডে লোক গিশগিশ করছে।

    কাশ্মীরিদে আতিথেয়তা না অভিজ্ঞতা করলে ঠিক বলে বোঝানো যাবেনা। এইরকম এখনও হওয়া সম্ভব!

    আমি যেহেতু একেবারে একা গেছি তাই ওদের অপর এক গ্লাস জলের জন্যেও নির্ভর করতে হয়েছে!

    কাশ্মীরে না গেলে অনেক কিছু জানা হতনা।
  • Atoz | ১২ জুলাই ২০১৯ ০০:২৮413150
  • মধ্যান্ন=মধ্যাহ্নের অন্ন?
  • PT | ১২ জুলাই ২০১৯ ০০:১৯413149
  • মিড ডে মিলের বাংলা শিক্ষান্ন না বলে মধ্যান্ন বলা ভাল!
  • | ১২ জুলাই ২০১৯ ০০:১৫413148
  • হ‍্যাঁ ফেসবুকে আপনি লিখেছেন শুনলাম, এখানে ও লিখুন। ওদিকে আ ব্রা র উপদ্রব ও কম
  • Atoz | ১২ জুলাই ২০১৯ ০০:০৩413147
  • @অর্জুন, ছিলাম না, এখন এলাম। ঃ-)
    আপনার ভ্রমণকাহিনি টই খুলে লিখুন, ভাটে তো হারিয়ে যাবে।
  • অর্জুন | ১১ জুলাই ২০১৯ ২৩:৫৭413146
  • @dd, dc, saikat, T, Icm সবাই কেমন আছেন ?
  • অর্জুন | ১১ জুলাই ২০১৯ ২৩:৫৪413145
  • @আতোজ, আছেন ?

    একদন একা, একা কাউকে না বলে কয়ে ড্যাং ড্যাং করে কাশ্মীর ঘুরে এলাম। সে এক অভিজ্ঞতা বটে। কাল ফিরলাম। এখনও সেই সিন্ড্রোমে ভুগছি।

    একা এই সময়ে কাশ্মীর যাওয়াটা বেশ চাপের। তারপর কাউকে বলিনি। বাবা, মা বিদেশে। মনে মনে প্ল্যান ছিল জানুয়ারিত থেকে, এই সময় দিল্লীতে গবেষণার কাজে গেলে কাশ্মীর যাব। সকলকে বলে বেড়ালাম পুনে যাচ্ছি, গিয়ে উঠলাম জম্মু, দিল্লী রাজধানীতে। ওই জম্মু অবধি টিকিট কাটা ছাড়া আর কিচ্ছু প্ল্যান ছিলনা। কোথায় গিয়ে উঠব, কোথায় থাকব, কোথায় কোথায় যাব! জম্মু গরমে ফুটন্ত। দিল্লী, কলকাতা তার তুলনায় অনেক শীতল। যাইহোক, গিয়ে শুনি একদম একা একা ওইভাবে শ্রীনগর অবধি নাকি আমার মত একজন যুবকের যাওয়া খুব মুশকিলের। পদে পদে চেকিং। আমি হাল ছাড়িনা কোনো কিছুতে। দুটো ট্র্যাভেল কোম্পানি বলেই দিল, নেব না। শেষমেশ একজন কাশ্মীরি ড্রাইভার সাহস দিল, বলল 'চল আমার গাড়িতে।' গাড়িতে আমি আর একজন মালিয়ালি যুবক ছাড়া সবাই কাশ্মীরি। তাদের যেন দায়িত্ব পড়ে গেল, আমাকে সহি সলামাত শ্রীনগর পৌঁছনো। সাড়ে ১২ ঘণ্টায় জম্মু থেকে শ্রীনগর পৌঁছলাম। পথে প্রায় ১০ টা জায়গায় মিলিটারি ও জে অ্যান্ড কে পুলিশ আমায় জিজ্ঞাসাবাদ করল। তাদের চাহ্নি, জিজ্ঞাসাবাদের ধরণে গায়ের লোম খাঁড়া হয়ে যাবার। I don't owe anyone any explanation' গোছের ছেলে। আমাকে বেশ ঢোক গিলিয়ে দিল। ড্রাইভারের সঙ্গে ঘ্যান ঘ্যান করতে লাগলাম, 'আমায় এত কেন জিজ্ঞেস করছে ভাই? টেরিরিস্টের মত দেখতে কি আমি" আমির খান নামে একটি যুবক সহযাত্রী পিঠে হাত বুলিয়ে আশ্বস্ত করল 'ফিকর মত কর।' 'আমি আছি, তুই ঠিক পৌঁছবি।'

    পৌঁছলাম। তারই সাহায্যে ওই মাঝরাতে তার এক বন্ধুর বাড়িতে রাতের খানদানি আশ্রয় পেলাম।

    এই ভ্রমণ। টা সারাজীবনের মত মনে ছাপ ফেলে গেল।
  • b | ১১ জুলাই ২০১৯ ২৩:১৪413144
  • কুঁজ সরু সরু বঙ্গের গরু এক সের দুধ দোয়া
    বালতিতে বাকি গোয়ালার ফাঁকি তবুও ঢেঁকুর চোঁয়া।
  • saikat | ১১ জুলাই ২০১৯ ২৩:১১413143
  • গরু থেকে মনে পড়ল, প্রিয়নাথের টইতে কবে লেখা হবে জানিনা, ১৮৯৪ তে ইউপির আজমগড় জেলার মৌ নামক জায়্গায় বকর ঈদের দিনে গরু কুরবানি নিয়ে হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছিল, ঐ সময়ে ঐ অঞ্চলের বড় দাঙ্গা। প্রিয়নাথবাবু তদন্তের কাজে সেখানে গিয়ে একটা গাছে চড়ে ঐ ঘটনাটা দেখেন !

    বইটা জায়গায় জায়গায় খনি বিশেষ।
  • saikat | ১১ জুলাই ২০১৯ ২৩:০৩413142
  • অবশ্য যারা চালের জন্য সরকার প্রত্যাশী, তাদের পলান্নে বিশেষ অধিকার নেই।
  • saikat | ১১ জুলাই ২০১৯ ২৩:০১413141
  • সবচেয়ে ভাল জিনিস হল পলান্ন। এলসিএম কদিন আগে রেসিপি দিলেন।
  • saikat | ১১ জুলাই ২০১৯ ২৩:০০413140
  • সত্যি ডিডিদাকে নিয়ে পারা যায় না। লুরুর গুণগাণ করবেন বলে শেষে গরুর ল্যাজ ধরছেন।
  • Atoz | ১১ জুলাই ২০১৯ ২২:৪৯413139
  • শিক্ষান্ন কিন্তু খুব ভালো নাম। ঃ-)
  • রিটায়ার্ড | ১১ জুলাই ২০১৯ ২২:৪৮413137
  • "সব মোবাইল ঝুটা হ্যায়" একসেপ্ট আইফোন। ইউজ করতো জানো।
    “মেলোডি খাও খুদ জান যাও"- স্টাইলে ......
  • Atoz | ১১ জুলাই ২০১৯ ২২:৪৮413138
  • গরুরা মানুষকে পিঠে নেয় না। মোষেরা কিন্তু পিঠে নেয়। মোষের পিঠে চড়ে সাঁওতালপরগণার রাখাল বালকেরা বাঁশি বাজিয়ে ঘুরে বেড়ায়।
  • গবু | ১১ জুলাই ২০১৯ ২২:৪৩413136
  • মিষ্টি খেতে নয়, এই বাঁচোয়া।
  • Atoz | ১১ জুলাই ২০১৯ ২২:৪২413135
  • ধেনু, বলতে হয় ধেনু। বেণু বাজাতে বাজাতে ধেনু চরাতে হয়। ঃ-)
  • aranya | ১১ জুলাই ২০১৯ ২২:৩৬413134
  • হিংসায় উন্মত্ত পৃথ্বী, ডিসি-র পোস্টের প্রেক্ষিতে।
    জবরদস্ত না হতে পারে, কিন্তু আবহমান বাংলার গরু সত্যিই খুব মিষ্টি দেখতে
  • dd | ১১ জুলাই ২০১৯ ২২:১৮413133
  • স্কুলে স্কুলে মিড ডে মিলকে কি শিক্ষান্ন বলা যায়? উচিৎ ?
  • | ১১ জুলাই ২০১৯ ২২:০৯413132
  • কৃষির ক্রাসিস নিয়ে মেনকার গান্ধীর ছেলে কি যেন নাম উনি একটা ৮০০ পাতার বই লিখেছেন। বাই দ্য ওয়ে। সেটা কি কেউ পড়েছে। আমি ইন্ডিয়ান এক্সপ্রেসে রিভিউ পড়েছে, বেশ সপ্রশংস। সলিউশন দেওয়া হয়েছে কেবলি কন্ট্রাক্ট ফার্মিং, যেন বায়ার'স মার্কেটে সারা পৃথিবী তে সমস্যা নেই, যেন টেসকো কে তরকারী বেচে সারা পৃথিবীর ফুড গ্রোয়ার কমিউনিটি একেবারে গদ গদ, কিন্তু তবু ছেলেটি জে এই বয়সে পরিশ্রম করে বইটি লিখেছে, তাতে অন্তত বোঝাতে চেয়েছে, ক্রাইসিস টা সিরিয়াস, সেটা খারাপ না।

  • PT | ১১ জুলাই ২০১৯ ২২:০৫413131
  • aranya
    ভিক্ষান্ন শব্দটি দাত্রীর জন্যে, গ্রহীতার জন্য প্রয়োগ করা হয়নি। এই ভোটে বিজেপির কাছে কান মোলা খাওয়ার পরে ক্যামেরার সামনে "ওদের এত দিলাম, বোধহয় বেশীই দিয়েছি কিন্তু ওরা ভোট দিলনা" জাতীয় উক্তি ঐ অসম্মানের সঙ্গে দেওয়া দানকেই মনে করিয়ে দেয়। বাম আমলে এই কাজটা খুব চেপে চুপে, বোধহয় বেশ খানিকটা লজ্জার সঙ্গে সারা হত।
    তবে অনেকের আপত্তির কারণে শব্দটি তুলে নিলাম যদিও ভন্ডামির প্রতিবাদে রাগ প্রকাশের পক্ষে ওটাই উপযুক্ত শব্দ ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত