এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৫ জুলাই ২০১৯ ০০:১১413220
  • হুম। কিছু খেলা হলো
  • b | ১৫ জুলাই ২০১৯ ০০:০৩413219
  • নিউ জিল্যান্ড হারলো। ফেডেরার হারলো। ফোঁৎ।
  • Atoz | ১৫ জুলাই ২০১৯ ০০:০১413218
  • আন-অ্যাফিলিয়েটেড তো অনেক! এরা আসলে কারা?
  • lcm | ১৪ জুলাই ২০১৯ ২৩:৫৯413217
  • উফ্‌ ! ফাইনাল ম্যাচ ! কিছু!
  • lcm | ১৪ জুলাই ২০১৯ ২৩:৫১413216
  • গুগল সার্চ - (২০১৫)
  • Atoz | ১৪ জুলাই ২০১৯ ২৩:৪৮413215
  • এলসিএম, আপনাকেই বলি আর কাকেই বা বলব? আপনিই সোজাসাপ্টা হিসেবপত্র দেন। এই যে এত শাক্ত শৈব বৈষ্ণব নাথপন্থী লোকায়ত ইত্যাদি বহু ধরণ মিলিয়ে হিন্দু, এই হিন্দু জনসংখ্যা বর্তমান বিশ্বে কত? আগে(মানে বিদ্যাসাগরের আমলে) বা কত ছিল? হিন্দু তো হওয়া যায় না, হিন্দু হয়ে জন্মাতে হয়, তাহলে হিন্দু জনসংখ্যার সবই তো জন্মগত হিন্দু? বর্তমান বিশ্বের খ্রীষ্টান ও মুসলিম জনসংখ্যাই বা কত? আগে (বিদ্যাসাগরের আমলে) ই বা এঁরা কত ছিলেন?
  • lcm | ১৪ জুলাই ২০১৯ ২৩:৩৯413214
  • সুপার ওভার বলে যে একটা জিনিস ক্রিকেট আছে (ফুটবলের এক্সট্রা-টাইম/সাডেন-ডেথ এর মতন) সেটা জানতাম না, দেখা যাক কি হয়
  • Atoz | ১৪ জুলাই ২০১৯ ২১:৫৬413213
  • ওই স্টাইলটা আমারও ভালো লাগে। অতীতের কথা লিখতে গিয়ে অতীতের মধ্যে ঢুকে পড়া। যেন ওই সময়ে দাঁড়িয়েই লিখছেন কিন্তু দ্রষ্টার মতন ভবিষ্যতে কী হবে সেসবও দিব্যি লিখে ফেলছেন। ঃ-) এই সুবিধে তো বর্তমান থেকে লিখলে পাওয়া যাবে না।
  • Atoz | ১৪ জুলাই ২০১৯ ২১:২০413212
  • শ্রীজাত গলি দিয়ে চলে যাচ্ছেন শুনে মনে পড়ল এক বিখ্যাত গান, বাঘের মতন গলায় গাওয়া, "জোছনা করেছে আড়ি/ আসবে না আমার বাড়ি/ গলি দিয়ে চলে যায়/ লুকিয়ে রুপোলি শাড়ি" ঃ-)
  • Kaju | ১৪ জুলাই ২০১৯ ১৯:০৩413210
  • ভালোই হয়েছে। দুই বিখ্যাত লোকের দেখা হলেই তো হল না, কথোপকথন ডিসকোর্স ইত্যাদি নোট করার লোক তো চাই। সে কি সব সময় পাওয়া যায়?
  • | ১৪ জুলাই ২০১৯ ১৮:০৬413209
  • এইটা আমার খুব দুঃখ কোথাও কখনও কোনদিন কোন বিখ্যাত লোকের সঙ্গে আচমকা দেখা হয়নি। কলকাতা, বম্বে, দিল্লি, বেঙ্গালুরু, গৌহাটি, চেন্নাই কোথাও না। অথচ প্রত‍্যেকের জন্য আমার একটা সংক্ষিপ্ত এবং ছাপ ফেলার মত আলাপচারিতা রেডি, বাথ‍রুম আয়না য় থ‍রোলি প্র‍্যাকটিসড।
  • T | ১৪ জুলাই ২০১৯ ১৩:৪৫413208
  • হেউ।
  • b | ১৪ জুলাই ২০১৯ ১৩:০২413207
  • সরি, এখন দেখছি মালদা ডিভিশন আলাদা করেছে। দুই দিনাজপুর, মালদা আর মুর্শিদাবাদ।
  • b | ১৪ জুলাই ২০১৯ ১৩:০১413206
  • *বঙ্গ।
  • b | ১৪ জুলাই ২০১৯ ১৩:০০413205
  • উত্তরবগ ডিভিশন নয়। জলপাইগুড়ি ডিভিশন। দার্জিলিং, কালিম্পং, আলিপুর্দুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা
  • S | ১৪ জুলাই ২০১৯ ১২:২৪413204
  • শ্রীজাত আগে আমাদের পাড়াতেই থাকতো। কয়েকবার গলি দিয়ে বেড়োতে ঢুকতে দেখেছি, কথা হয়নি।
  • S | ১৪ জুলাই ২০১৯ ১২:২৩413203
  • উত্তরবঙ্গ মানে কোন কোন জেলা?
  • aranya | ১৪ জুলাই ২০১৯ ১০:২৪413202
  • শ্রীজাত-র একটা কথা ভাল লাগল। বলল - বছর ৫০ আগে জন্মালে করে খেতে পারতাম না, তখন বাংলা সাহিত্য জগতে এত জ্যোতিষ্কের সমারোহ। এখন ফাঁকা মাঠ, তাই আমরা সারভাইভ করছি।
    কবিতা পাঠ হচ্ছিল - শামসুর রহমান, সুনীল, শক্তি, সোমনাথ নামে এক কবি-র 'ঠিকানা ভারতবর্ষ' - দারুণ লেখা, এইসব। নীরেন চক্কোত্তির -র একটা কবিতা শুনে বলল - এমনটা কখনও লিখতে পারব না।
  • ?? | ১৪ জুলাই ২০১৯ ০৯:৫৩413201
  • (পব) উত্তরবঙ্গ ডিভিশনের আয়তন/জনসংখ্যা কত?
  • aranya | ১৪ জুলাই ২০১৯ ০৮:০৫413200
  • শ্রীজাত-র সাথে দেখা হল একজনের বাড়িতে, গুরুচন্ডালি, ঈশান ইঃ হগ্গল-রে চেনে দেখলাম। ভাল-ই জনপ্রিয় আমাদের ফোরাম
  • অর্জুন | ১৪ জুলাই ২০১৯ ০১:৩৩413199
  • আমার বাবা, মা বেনারসে গিয়ে পুরো বাক্যটা বাংলায় বলে শেষে একটা 'হুয়া' বা 'হোগা' জুড়ে দিত। ওটাই হিন্দি বলা। ঃ-) ঃ-)
  • অর্জুন | ১৪ জুলাই ২০১৯ ০১:৩১413198
  • 'লালমাটি' খুব ভাল কাজ করছে। প্রমদারঞ্জন রায়ের 'বনের খবর' কি উনি নিজে লিখেছিলেন না বলে গেছিলেন সেটা অনুলিখন করা হয়েছিল? পড়েছি কিন্তু মনে পড়ছে না।
  • saikat | ১৩ জুলাই ২০১৯ ২৩:০০413197
  • যাক, ছবি আঁটকানো হয়ে গেছে ঃ-)
  • b | ১৩ জুলাই ২০১৯ ২২:২৮413196
  • "বনের খবর" (লালমাটি) কিনে পড়লাম। এর আগে, যোগীন সরকারের "বনে জঙ্গলে" বইতে এই বইটার কয়েকটা স্কেচ পড়েছিলাম। কিছু সাধু ভাষায় ছিলো, কিছু চলিত ভাষায়। কিন্তু এই লালমাটির বইটাতে দেখলাম সব এক ধারসে চলিত করে দিয়েছেন সম্পাদক। ফোন করাতে সম্পাদক বললেন, ওনারা যে বই থেকে কপি করেছেন, তাতে নাকি পুরোটাই চলিত ছিলো।
  • ~ | ১৩ জুলাই ২০১৯ ২২:১৮413195
  • হ্যাঁ, লাস্ট এ .img বা .png ওয়ালা লিংকটা শুধু।
    বাংলা বা ইংরিজি লিখুন(নিজস্ব সফটওয়্যার) - এ জাস্ট লিংকটা আর কিচ্ছুনা,
    বাংলা লিখুন(গুরুচন্ডালি লেআউট) - এ অ্যঙ্গুলার থার্ড ব্র্যাকেটের মধ্যে আগে পিছে স্পেস দিয়ে লিংকটা রাখা ভাল।
  • Ishan | ১৩ জুলাই ২০১৯ ২২:১৫413194
  • না। ইংরিজি তে ইউআরএল টা থাকলেই হবে। আর আগে পরে ফাঁকা থাকতে হবে।
  • saikat | ১৩ জুলাই ২০১৯ ২২:০৯413193
  • postimg র jpg url টা দিতে হয় তো ? দেওয়ার বিশেষ পদ্ধতি আছে ? আগে পরে কিছু দিতে হবে ?
  • ন্যাড়া | ১৩ জুলাই ২০১৯ ১২:৪৩413192
  • তবে এ ব্যাপারে খনু ভাল বলতে পারবে মরক্কোর বামপন্থী ঐতিহাসিক দিলে শা আহমদ বটসোয়ানার একটা লিটল ম্যাগাজিনে বাংলা গ্রামার নিয়ে ১৯৭৩ সালে কী লিখেছিলেন।
  • ন্যাড়া | ১৩ জুলাই ২০১৯ ১২:১৪413191
  • বিহারের অনেক বাঙালি ঝরঝরে বাংলা বলেন, কিন্তু বাক্যর শেষে একটা 'হচ্ছে' লাগিয়ে দেন। যেমন এখানে একজন ভদ্রলোক নিজের পাড়া ঘুরিয়ে দেখাতে গিয়ে বললেন, "এটা আমাদের এখানকার হাইস্কুল হচ্ছে।" বাঙালি ভদ্রলোক অবাক হয়ে বললেন, "হচ্ছে কোথায়, এ তো ভালমতন হয়ে গেছে।"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত