এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ১৬ জুলাই ২০১৯ ০১:০২413310
  • @আতজ, 'ভারত', ইণ্ডিয়া', 'হিন্দুস্তান' একটা দেশের এই ত্রিমাতৃক নামকরণের ইতিহাস খুবই কৌতূহলদ্দীপক।

    ১৮৫৭ র গ্রীষ্মে বিষ্ণু ভাট গডসে নামে এক মরাঠী চিতপাবন ব্রাহ্মণ যার পেশা মূলত পৌরহিত্য, সে আতার কাকার সঙ্গে তার গ্রাম ভাসাই থেকে গোয়ালিয়র যাবার পথে ঐ সময়ের মহাবিদ্রোহ দেখেছিল। শেষমেশ আরা গোয়ালিয়র পৌঁছতে পারেনি। ঝাঁসিতে আশ্রয় নেয় ও ঝাঁসির যুদ্ধ দেখে। প্রায় পঁচিশ বছর বাদে এক বন্ধুর অনুরোধে বিষ্ণু ভাট গডসে তার অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ করে।

    মহারাষ্ট্র অর্থাৎ তখনকার বোম্বাই প্রদেশ থেকে গোয়ালিয়র ও পরে ঝাঁসি যাত্রাকে তার মনে হয়েছিল সে হিন্দুস্তান যাচ্ছে।
  • র২হ | ১৬ জুলাই ২০১৯ ০০:৫১413309
  • ইয়ে, মানে সিন্ধু হিন্দুশ ইন্দাস হিন্দু, কোম্পানীর আমলে জনগণনায় অমুসলিম অখ্রিস্টান অ-সবরকম ডিফাইনড ধর্ম একধারসে হিন্দু, মোগল আমলের আগে আজকের কাশ্মীর থেকে কন্যাকুমারী ভারতরাষ্ট্রের ধারনা না থাকা - এসব পুরনো খবর না?
    ত্রিপুরায় তো আদিবাসীদের লৌকিক দেবদেবীকে হিন্দু দেবদেবী হয়ে যেতে বিংশ শতকেও চাক্ষুষ দেখলাম।

    আমি অবশ্য ইতিহাস টিতিহাস বেশি জানি না।
  • অর্জুন | ১৬ জুলাই ২০১৯ ০০:৩৬413308
  • 'এবং মুশায়েরা' লিটল ম্যাগাজিন বোধহয় নয়। ওদের ফরম্যাটটা ইউনিভার্সিটির গাইড মার্কা অনেককালের। দামোদর কোসাম্বীকে নিয়ে একটা বের করেছিল। ভাল লাগেনি। কোসাম্বীকে নিয়ে তার নিজের রাজ্য, শহরই কি আশ্চর্যভাবে নিশ্চুপ। অনেক মরাঠীকে জিজ্ঞেস করে দেখেছি তারা তার সম্পর্কে বিশেষ অবহিত নয়।

    গোয়ায় ওর নামে একটা উৎসব কোসাম্বীর জন্মশতবর্ষ থেকে হয়ে আসছে। সেটারও কোনো প্রচার নেই।

    কোসাম্বীর জীবন ও কর্ম নিয়ে ওর কন্যা মীরা কোসাম্বীর সম্পাদিত বই Unsettling the past এ একটা দারুণ রাইট আপ আছে। পিতার সম্পর্কে কন্যার এইরকম নির্মোহ বিশ্লেষণ দেখা যায়না।
  • Atoz | ১৬ জুলাই ২০১৯ ০০:০৯413307
  • তারপর আছে হিন্দুস্থান। তারপর আছে হিন্দুস্থানী ভাষা। মানে সে এক তুমুল কান্ড।
    সব ঘেঁটে গিয়ে হিন্দি আর হিন্দু গুলিয়ে ফেলে এলসিএমের এক সাহেব বন্ধু তো জিগ্গেসই করে ফেললেন, "ডু ইউ স্পীক হিন্ডু? "
    ঃ-)
  • Atoz | ১৬ জুলাই ২০১৯ ০০:০৫413306
  • আচ্ছা, ওই আলেকজান্ডার ভারতকে কী নামে চিনত? কে ই বা ওকে ওই নাম বলল? চন্দ্রগুপ্ত? চাণক্যের সঙ্গে দেখা হয়েছিল কি আলেকজান্ডারের? সবচেয়ে বড় কথা হল, এরা কী দোভাষী নিয়ে চলত? যারা গ্রীক/ম্যাসেডোনিয়ান আর সংস্কৃত/প্রাকৃত দুটোই জানে? নইলে কথা বুঝতো কী করে?
  • b | ১৫ জুলাই ২০১৯ ২৩:৫৭413305
  • আলেক্জান্ডারঃ জহন আমি পুরুরে জিগাইলাম, পুরু, তুমি কি ব্যবহার প্রত্যাশা কর, তহন হ্যা কি কইলো জানো?
    সেলুকাসঃ হে হালায় আপনারে কইসে আপনি জানবেন, আমি জানমু কোথথিকা?
  • Atoz | ১৫ জুলাই ২০১৯ ২৩:৫৪413304
  • b, হুজ্জের তাপে ঃ-)
  • Atoz | ১৫ জুলাই ২০১৯ ২৩:৫৩413302
  • ইন্ডিয়ান বলামাত্রই তো কীরকম একটা ইন্ডি ইন্ডি ভাব এসে যাচ্ছে। ভারতীয় দর্শন কে ইংরেজীতে যদি Bharateeya ফিলোসফি বলা হত, তাহলে এটা হত না।হচ্ছে তো ইন্ডিয়ান ফিলোসফি। ইংরেজি করতে গেলেই তো ভারত ইন্ডিয়া হয়ে যাচ্ছে। দুটো নামের মধ্যে ধ্বনিগত সাদৃশ্য পর্যন্ত নেই, একটা ভারত আরেকটা ইন্ডিয়া। কোথায় ভ কোথায় ই!
  • b | ১৫ জুলাই ২০১৯ ২৩:৫৩413303
  • এহানে দিনের ব্যালা সুজ্জের তাপে পিডখান পুড়াইয়া ঝামা কইর‌্যা দেয়, আবার রাত্তিরে চান্দের কিরণ আইয়া পিডে জ্যান চাঁদসীর মলম মাহাইয়া দ্যায়।
  • Atoz | ১৫ জুলাই ২০১৯ ২৩:৪৫413301
  • সক্রেতিসকে তাহলে ওদের বলা উচিত হক্রেতি। ঃ-)
  • Atoz | ১৫ জুলাই ২০১৯ ২৩:৪৩413300
  • হেকেন্দার কইলেন, "হইত্য হেলুকা, কী বিসিত্র এই দ্যাশ", গ্রীকরা স কে হ বল্লে তো সেলুকাসকে হেলুকা(শেষের স টা উহ্য) ই বলবে। ঃ-)
  • | ১৫ জুলাই ২০১৯ ২৩:৩২413299
  • *ঘটনা
  • বেঙ্গলী | ১৫ জুলাই ২০১৯ ২২:৫৮413298
  • সে তো সেকেন্দার শাহ নিজেই বুঝে গেলেন। যে এইটা একটা বিশাল দেশ, যার নাম ভারত দ্যাট ইজ ইন্ডিয়া। তারপর সেনাপতিরে ডাইক্যা কইলেন, হৈত্য হেলুকাস, কী বিসিত্র এই দ্যাশ!
  • dc | ১৫ জুলাই ২০১৯ ২২:৪৫413297
  • ইন্ডি তো ইন্ডিয়ানা জোনস এর ডাকনাম ছিল! সেখান থেকেই কি ইন্ডি-কা?
  • Atoz | ১৫ জুলাই ২০১৯ ২২:২৯413296
  • যেমন ধরুন মেগাস্থিনিস(তিনি ই তো?) লিখলেন ইন্ডিকা। তাহলে তখনই ইন্ডি ইন্ডি টাইপের কিছু একটা উনি শুনেছিলেন, সেটা থেকেই ইন্ডিকা নাম দিলেন হয়তো।
    চন্দ্রগুপ্তকে করে দিলেন স্যান্ড্রোকোট্টাস। ঃ-)
  • | ১৫ জুলাই ২০১৯ ২২:২৮413295
  • জানিনা, কটনা, সত্যিই লজ্জার, ক্লাসিক্স কম পড়া থাকায় আমরা প্রতিটি কোণে সবসময় সবরকম রিভাইভালিস্ট বা গতের প্রশ্নহীন লেখা পড়া ওয়ালা দের কনফ্রন্ট করতে পারিনি। এর মূল্য আমাদের কি দিয়ে চোকাতে হবে জানি না। কিন্তু আমার দিক থেকে বলতে পারি ক্লাসিক্স পড়ার একটা ইরিটেটিং দিক হল শেষ পর্যন্ত একটা সভ‍্যতার প্রতিযোগিতায় নামে বিষয় টা, এটা আমার কাছে খুবই অফ-পুটিং
  • Atoz | ১৫ জুলাই ২০১৯ ২২:২৬413294
  • ইন্ডিয়া কথাটাই বা কোথা থেকে এল? আগে ভারত বলা হত? তারপরে ইন্ডিয়া হয়ে গেল কী করে?
  • PT | ১৫ জুলাই ২০১৯ ২০:৪৯413293

  • ধন্যবাদ।
    কিন্তু অত সময় নেই কেননা সময়টা কেমিস্ট্রির গবেষণাপত্র লেখার কাজেই সম্পূর্ণ ব্যয় হয়ে যায়। অন্যান্য বিষয় আমার নেহাৎই শখের পড়া।

    এক্ষেত্রে ক্রমাগত "হিন্দু" শব্দের ব্যবহার অত্যয়্ন্ত পীড়াদায়্ক মনে হওয়ায় তক্কে জড়িয়ে গিয়েছি।
    তবে নৃসিংহপ্রসাদ বাবুর সব interpretation আমার কাছে গ্রহণযোগ্য হয়না। কিন্তু তিনি যখন একটি সংস্কৃত শ্লোকের সরাসরি বঙ্গানুবাদ করেন সেটাকে মেনে নেওয়া ছাড়া আমার অন্যগতি নেই।

    ইংরিজি বুঝি কিন্তু সংস্কৃত বুঝিনা.....এই লজ্জা রাখি কোথায়?
  • Atoz | ১৫ জুলাই ২০১৯ ২০:২১413292
  • এখনও প্রবন্ধ দেখছি না কেন? এমন চমৎকার বিষয় এসে পড়েছে, অথচ কোথায় বা শোপোকোভস্কি কোথায় বা আন্তোনেভিচ? ঃ-)
  • dc | ১৫ জুলাই ২০১৯ ২০:০৪413291
  • এ তো অনেক লম্বা তর্কের ব্যপার ঃ-) তবে আমার মনে হয় আরেসেস অবশ্যই দলিত কমিউনিটির সাথে অনেক জায়গাতেই ছলনা করছে, যাতে বিজেপি ভোটটা পায়। তার উদাহরন রোহিত ভেমুলা বা চন্দ্রশেখর রাবন।
  • sm | ১৫ জুলাই ২০১৯ ১৯:৪১413290
  • তাহলে তো দেখতে হয়,মুসলমান বাদ দিয়ে দলিত ভোট বিজেপি কতো পেয়েছে,তার হিসাব কসে।
    নিশ্চয় বেশ কিছু শতাংশ দলিত ভোট বিজেপি পেয়েছে।
    তাহলে নিশ্চয় এনাদের ভুল বোঝানো হয়েছে বা বিজেপি পুরোপুরি দলিত বিরোধী নয়।
    সেই জন্যই অমিত শা,দলিত বাড়িতে ভোজন করেন;মোদী, পদ প্রক্ষালন করেন।
    আর কোম্পানি তো বেচতেই হবে।জমিদারী শেষ হলে, ঘরের কড়ি বরগা বেচতে হয়।
    যে দেশে,বেণুগোপাল ধুত গোষ্ঠী কে নব্বই হাজার কোটি টাকা লোন দেওয়া হয়,নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এক লাখ কোটি টাকার ঘাপলা করে,ব্যাংক গুলো প্রায় দশ লাখ কোটি টাকা অনাদায়ী করে ফেলতে পারে,সেখানে আবার একাউন্টেবিলিটি বলে কোন বস্তু আছে বলে মনে হয়?
  • dc | ১৫ জুলাই ২০১৯ ১৯:৩১413289
  • "অর্থাৎ বাঙালি মাছ কেন খায়, এর কৈফিয়ৎ দেবার কোন কারণ ই নেই"

    sm এর সাথে একমত। আমার লাইফ একেবারেই আমার, অন্য কারুর এতে নাক গলানোর অধিকার নেই। আমি কি খাবো, কি পরবো এসব আমার ব্যক্তিগত ব্যপার।

    কিন্তু খ দার সাথেও একমত। আমরা এতো সব বলতে পারছি কারন আমরা একটা প্রিভিলেজড পোজিশানে আছি। তাও গুরুতে মাংস টাংস খাওয়ার কথা যেভাবে লিখি সেভাবে ফেবুতে লিখবো না (ফেবুতে অবশ্য আমি এমনিতেও কোন পোস্ট করিনা), কারন ফেবুতে কিছু লিখলে অথরিটির নজরে পড়ার চান্স বেশী আর পুলিশে যে ধরে নিয়ে যায় সেই কেসগুলো ফেবু আর টুইটারে লেখার জন্য। কাজেই হ্যাঁ, এখনো অবধি এই আলোচনার স্বাধীনতাটুকু পাচ্ছি কারন আমি হ্যার্টল্যান্ডের মুসলমান বা দলিত নই।
  • | ১৫ জুলাই ২০১৯ ১৯:২৬413288
  • বলতে গিয়ে একটু কষ্ট হল, এটা ২০০৮-০৯ হবে, যিনি বলেছিলেন বই টার কথা, তিনি এখন শুধুই জীবিত, এখন আর কথা বলতে পারেন না।

  • | ১৫ জুলাই ২০১৯ ১৯:২৪413287
  • খ,

    পিটি, তাইলে দুর্দান্ত, অ্যাপোলোজিস। কিন্তু বিপনন এর গুরুত্ত্ব টা বুঝতে গেলে, তুমি প্লেসহোল্ডার মাত্র।

    লেখকের নাম না জেনে শুধু বিষয় বেছে পড়লে, বইয়ের দোকানে এই বিষয়ে নৃসিংহ বাবু ছাড়াও অন্য এই বিষয়ের আরো বই পত্র থাকলে টোটাল গণতান্ত্রিক ফ্রিডম অফ চয়েস এসে গেছে বলতে হবে।

    যে কোন ইংরেজি বইয়ের দোকানে, স্পিরিচুয়ালিটি, ইন্ডিয়ান রিলিজিয়ন, ইন্ডিয়ান সিভিলাইজেশন, আর্ট অফ লাইফ ইত্যাদি ক্যাটিগোরিতে কি ধরণের হিস্টোরিওগ্রাফি র বই এর সংখ্যা বেশি দেখে আসতে পারো। যে কোনো স্ট্যান্ডার্ড কমারশিয়াল বইয়ের দোকানে, আঁতেল দু চারটি দোকান ছাড়া আর কোথাও ভারতীয় সভ্যতা সংক্রান্ত বাংলা বই ও টেরিবলি কম বৈচিত্র, এটা কি এগ্রি করছো?

    'এবং মুশায়েরা' গোত্রের আঁতেল লিটল ম্যাগ ছাড়া ডিটেল কোশাম্বি আলোচনাই বেশ কম।
    বিমল কৃষ্ণ চলে যাওয়ার পরে, লোক শিক্ষে গোছের লেখা হচ্ছে ঠিক ই আবাপর প্রকাশনায়, কিন্তু সেটা কি তার্কিক প্রস্তাব গোছের কিছু? আমি দেখি ই না বেশি, দু চারটে যা চোখে পড়ে তার ভিত্তিতে বলছি।

    এবার একটা ব্যাপার আছে, সংস্কৃত পুস্তক ভান্ডার গোছের আকাদেমিক বইয়ের দোকানে ক্লিয়ারলি টেক্সট বুজ জাতীয় বই পাওয়া গেলেও মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত বই পাওয়া যায়। আমি যেমন কয়েক বছর আগে কৃষি পরাশর এর উপরে একটা রিজনেবলি ভালো আলোচনা পেয়েছিলাম।
  • Atoz | ১৫ জুলাই ২০১৯ ১৯:০২413286
  • সরস্বতী নদী ব্যাসদেবকে(না কি অন্য কারুকে?) বলেছিলেন, "আমার তীর ছাড়িয়া তোমরা চলিয়া যাইও না, তোমাদিগকে রোজ বড় বড় মৎস্য দিবো"। ঃ-)
    ডিডি, এইরকমই কিছু একটা ছিল না কাহিনিতে?
  • PT | ১৫ জুলাই ২০১৯ ১৮:৫৩413285
  • "পিটি, নৃসিংহ পড়েছো কারণ ইনি আবাপ র প্রকাশনা তে লিখেছেন।"

    নাঃ! বড্ড চটজলদি মন্তব্য করলেন।
    গত রবিবার একটি বইয়ের দোকানে বইয়ের নামটি দেখেই কিনেছি। পরে দেখেছি ওটি আবাপর। আমি না-আবাপ প্রকাশনার বইও কিনে থাকি।
    তবে হিন্দু বনাম ভারতীয় দর্শন নিয়ে কোনদিন গবেষণাপত্র লিখলে অন্য বই-ও চেখে দেখব। কিন্তু সংস্কৃত জানিনা বলে অন্যের মুখের ঝালই খেতে হবে।
  • | ১৫ জুলাই ২০১৯ ১৮:৫২413284
  • এই যেমন ধরুন, ভোট দিল লোকে মুশল মান কে বিপদ ভেবে, মধ্যে খান থেকে, সেই ম্যান্ডেটে, গোটা পঞ্চাশেক পাবলিক সেক্টর কোং ও বেচে দেবার সিদ্ধান্ত হয়ে গেল। কবি যখন গেয়েছিলেন, 'কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি', সেটা অ্যাসিউম্ড ম্যান্ডেট বা ডিসকোর্সের শ্রেষ্ঠ কাব্যিক সংজ্ঞা ঃ-))

  • | ১৫ জুলাই ২০১৯ ১৮:৪৭413283
  • অনেকটাই এগ্রিড। তবে আমি এলিট আলোচনার জায়গা টা খুব ছাড়তে রাজি নই, যদিও প্রতিদিন ই হেরে ভুত হচ্ছি। এই আলোচনা থেকেই নানা প্রশাসনিক জাস্টিফিকেশন বেরোয়। বড় ন্যারেটিভ তৈরী হয়।

    এই যেমন ধরুন, পাড়ায় হেলমেট কেউ ই পড়ে না, কিন্তু কথা বলতে বলতে ই, মুসলমান ঘেটোর হেলমেট না পড়া ছেলেরাই আজ ইলেকশন ইসু ঃ-))))

  • sm | ১৫ জুলাই ২০১৯ ১৮:৪৪413282
  • ভুল হচ্ছে।আমি কারো সঙ্গে ঝগড়ায় যাচ্ছি না।দলবেঁধে আমার বাড়ীর ফ্রিজে উঁকি মারতে এলে বাড়ী ছেড়ে পালাবো।
    কিন্তু ওয়ান টু ওয়ান আলোচনায় এলে রুখে দাঁড়াবো।যে ব্রাহ্মন বা নর্থ ইন্ডিয়ান বলবে,তোমরা মোচলিখর,তাকে সমুচিত জবাব দেবো।বলবো আগে গুটখা পরিষ্কার করে এসো, তার পর আলোচনা করবো।
    আমি দেশদ্ধারে নামিনি।
    দলিত বা মুসলিম দের ব্যথা তাঁদের বুঝতে দিন।ওঁরা নিজেরাই বুঝে নিতে সক্ষম।
  • | ১৫ জুলাই ২০১৯ ১৮:৩৭413281
  • হ্যাঁ এটা ঠিক বলেছেন, তবে বলতে পারছেন কারণ আপনি মেন ল্যান্ডের মুসলমান বা দলিত নন বলে। আপনার বাড়িতে এই মুহুর্তে ফ্রিজে কি মাংস আছে দেখতে লোক আসবে না, আকাডেমিক আলোচনা চালাতে পারবেন, পিটি কে নিয়ে খিল্লি ও করতে পারবেন। বিজেপি সমর্থক রা অবশ্য ভালো মুড থাকলে বলবেন, কেন কেন আমরা তো মিজোরাম, গোয়া তে কিছু বলি নি, কিন্তু তাঁরা যে মেন ল্যান্ডে অনেক কিছুই বলেছেন, ভবিষ্যতে আরো বলা বাড়াবেন এটা বলবেন না।

    এখন অ্যাটাক টা খাদ্যাভ্যাসের উপরে করাটাই হাল ফ্যাশন। এবং সেই আক্রমণ এর ইনটেলেকচুয়াল বেসিস টা, ঐ ৮০% বা সব ই হিন্দু ফিলসোফি থেকে এসেছে এই ধারণার থেকেই শুরু, হোমোজিনাইজেশন করে, তার পরে কে কটি স্মাইলি দিল তাতে কিছু এসে যায় না।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত