এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rivu | ১৬ জুলাই ২০১৯ ১০:৪৪413340
  • আই ফোন থেকে গুগোল লেআউট ইউজ করতে পার্ছেন? আমার লেখা গুলো ট্রান্স্লিটারেট হচ্ছেনা।
    গুচ লেআউট এ লিখতে হচ্ছে।
  • S | ১৬ জুলাই ২০১৯ ১০:৪১413339
  • কন্টিনেন্ট/সাব্কন্টিনেটের ক্ষেত্রে জিওগ্রাফি নিয়ে সমস্যা হবেই। ধরুন আজ থেকে কয়েক হাজার বছর পর আম্রিগা বলতে ঠিক কোন ভুখন্ড বোঝাতো সেটাই বুঝতে অসুবিধে হবে।
  • dc | ১৬ জুলাই ২০১৯ ১০:৩৮413338
  • আচ্ছা এই গানদুটো পরপর শুনে দেখুন। আমি যদিও গানের কিস্যু বুঝিনা, তাও মনে হলো গান দুটোর মধ্যে বেশ মিল আছে। অবশ্য একটা বাংলা আরেকটা হিন্দি, তাও সুরে যেন কিছু মিল আছে। অব্শ্য দুটো গানই অসাধারন।



    আর

  • অর্জুন | ১৬ জুলাই ২০১৯ ১০:২২413337
  • আরেকটি বইয়ের কথা বলতে পারি হার্ভার্ডের ডায়না এল একের (Diana El Eck) র India a sacred Geography। হিন্দুদের তীর্থযাত্রা নিয়ে লেখা। কিন্তু ওতে ভারতে দেশটার ভৌগলিক সীমারেখা সম্পর্কে তখনকার বাসিন্দাদের ধ্যান ধারণা নিয়ে গবেষণামূলক কাজ। পশ্চিমের লোক পূর্বে যেত এবং উত্তরের লোক দক্ষিণে। তীর্থযাত্রার নানা দুর্গম কাহিনী নিয়ে খুব সুখপাঠ্য একটি গ্রন্থ।

    কেদারনাথের পুজারীরা কেরালার নামুদ্রি, আবার রামেশ্বরমের পুরোহিতরা বেনারসের।
  • sm | ১৬ জুলাই ২০১৯ ০৯:৪৩413336
  • কুশ মানে বধ করা(?পারসিক)।আবার সংস্কৃতে কুশ মানে তৃন।অর্থাৎ বৃহত্তর অর্থে হিন্দু ল্যান্ড।
  • ন্যাড়া | ১৬ জুলাই ২০১৯ ০৯:৩৭413335
  • একটা কথা জিগেস করেই ফেলি। দেখুন আমি ও খনুবাবু প্রায় একই বয়সী। আগেকার কথা ছেড়ে দিলাম, জনাব খনু যখন ছেলেবেলা থেকে মোটাসোটা বই পড়তেন, আমি নাহয় হ্যালাফ্যালা করে সময় কাটিয়েছি। কিন্তু এখন? আমি ফেসবুকে সময় ব্যয় করিনা, গুরুতেও খনুর থেকে খুব বেশি সময় কাটাইনা। বুদ্ধিশুদ্ধিতে ওনার সমকক্ষ না হলেও উনি যে ইন্ডাস্ট্রিতে, আমিও সেই একই ইন্ডাস্ট্রিতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও করে খাচ্ছি। তার ওপর আমার মাঝে মাঝেই চাকরি থাকেনা, তখন অবসরই অবসর। কিন্তু তা সত্বেও আমি যেখানে সারা বছর দেড় খানা বই পড়ে ওঠার সময় পাই কি পাইনা, খনুশ্রী এত বই খুঁজে পড়ার সময় পান কী করে? না, না, ইয়ার্কি ভেবে কাটিয়ে যাবেন না। নেশন ওয়ান্টস টু নো।
  • গবু | ১৬ জুলাই ২০১৯ ০৯:৩৬413334
  • হিন্দুকুশ নামটা ঔৎসুক্য জাগায়।

    ওই অঞ্চলের আশে পাশে যে ভাষা চলে, তাতে "কুশ" মানে হত্যাকারী। ওই পর্বতশ্রেণী দিয়ে নেমে এসে হত্যা/লুট ওসবের জন্যেই কি ওই নাম? সেক্ষেত্রে হিন্দু বলতে পাহাড়ের এপাশের লোককে বোঝাবে, তাদের ধর্ম নির্বিশেষে। সেটা আবার সিন্ধু নদীর আশেপাশে থাকা লোকদের নাম হলে অঙ্ক মিলে যায়।
  • sm | ১৬ জুলাই ২০১৯ ০৯:২৪413333
  • ইন্ডিয়া শব্দ এসেছে ইন্ডাস থেকে।সম্ভবত 600 খ্রীস্ট পূর্ব সময়ে দারিউস এর আক্রমণের সময় জানা যায়,সিন্ধু বা পারসিক উচ্চারণে ইন্ডাস বা হিন্দুর কথা।
    গ্রিকরা পরে এটি আত্মস্থ করে নেয়।
    মেগাস্থিনিস 'ইন্ডিকা' লেখে।
    এদিকে ওই অঞ্চলে একটি পর্বতমালার নাম হিন্দুকুশ পর্বত।
    এটিকেও গ্রীকরা পূর্বে ককেশাস ইন্ডিকো বলে উল্লেখ করতো।
    অর্থাৎ পারসিক উচ্চারন অনুযায়ী হিন্দু, গ্রিক উচ্চারণে ইন্ডিকো, মোটামুটি সমার্থক।।
    সংস্কৃত গ্রন্থে অবিশ্যি এই ভুখন্ড ভারত বা আর্য্যবর্তের উল্লেখ আছে।
  • :) | ১৬ জুলাই ২০১৯ ০৯:১৮413332
  • বিন্ধ্য পর্বত ভারতের কেন্দ্রভুমি। আর্য জাতির জন্ম বিন্ধ্য পর্বতে। বেদও বিন্ধ্য পর্বতে বসে লেখা বিদেশীরা যড়যন্ত্র করে আর্যদের বহিরাগত দেখিয়ে এসেছে। আপনারা কিসু জানেন না।
  • মানিক | ১৬ জুলাই ২০১৯ ০৯:১৫413331
  • হিউয়েন সাংয়ের ভ্রমনকাহিনীতে ইন্দো নামের সাথে ইন্দু, অর্থাৎ চাঁদের যোগাযোগের একটা কথা যেন ছিল।
  • dd | ১৬ জুলাই ২০১৯ ০৮:৩৫413330
  • ইন্ডিয়া কথাটা এসেচে ইন্দিরা গান্ধী থেকে।
  • অর্জুন | ১৬ জুলাই ২০১৯ ০৮:৩৩413329
  • এবার ছোটবেলায় জগ্রাফি বুকে পড়া দুটো নদী দেখে এলাম, চেনাব ও ঝিলাম।
  • বিন্ধ্য | ১৬ জুলাই ২০১৯ ০৮:২৮413328
  • ইন্ডিয়া কথাটা এসেছে 'বিন্ধ্য' পর্বত থেকে
  • অর্জুন | ১৬ জুলাই ২০১৯ ০৮:২১413327
  • ডি ডি কোসাম্বীকে নিয়ে নূতন করে আলোচনা হওয়া খুব দরকার। কলকাতায় কোসাম্বী সেন্টার জাতীয় কিছু আছে কি?

    *আমার একটা মন্তব্য তিনবার পড়ে গেছে। অ্যাডমিনরা দুটো ডিলিট করে দিতে পারেন।
  • অর্জুন | ১৬ জুলাই ২০১৯ ০৮:১৬413326
  • 'হিন্দ' শব্দটা যতদূর জানি ফারসি শব্দ। ভারতে হিন্দু ইতিহাস নিয়ে ভাল কাজ করেছেন মাদ্রাজের নীলাকান্ত শাস্ত্রী।
  • Atoz | ১৬ জুলাই ২০১৯ ০৬:৩০413324
  • ওদিকে গ্রুপে মহা বাওয়াল লেগেছে ইসরোর চেয়ারম্যান তিরুপতি মন্দিরে পুজো দিতে গেছিলেন চন্দ্রযান তোলার আগে, সেই নিয়ে। একেবারে ঝাঁই ঝপাঝঁপ ঘ্যাঁচাং ঘ্যাঁচ টাইপের বাওয়াল লেগেছে, কথায় কাটছে কথার প্যাঁচ।
    ঃ-)
  • Atoz | ১৬ জুলাই ২০১৯ ০৬:২৭413323
  • মেঘমল্লার বাজান তানসেনের মত, বৃষ্টি নামবে।
  • | ১৬ জুলাই ২০১৯ ০৬:১৫413322
  • ফ্লাড হয়ে গেল আসামে, নর্থ বেঙ্গলে, এখানে।সালা বৃষ্টি ই নাই।
  • Atoz | ১৬ জুলাই ২০১৯ ০৫:৩৫413321
  • কোয়াড্র্যাটিক ইকোয়েশনের একটা সল্যুশন মেথডের নামও হিন্দু মেথড। শ্রীধরাচার্যের পদ্ধতিটাকেই ওই নামে লিখেছে দেখলাম নানা বইতে।
  • Atoz | ১৬ জুলাই ২০১৯ ০৫:০৭413320
  • আর একটা বই আছে। হিন্দু রসায়ণশাস্ত্রের ইতিহাস। The History of Hindu Chemistry, স্যর প্রফুল্লচন্দ্র রায়ের লেখা।
    এই বইখানার নাম শুনেছি, কিন্তু পাই নি। কেউ পড়েছেন কি?
  • Atoz | ১৬ জুলাই ২০১৯ ০৩:১৩413319
  • কথাবার্তা তর্কবিতর্ক এগোতে থাকলে পরে টই খুলে নাহয় সেসব তোলা যাবে 'খন, আগে মোমেন্টাম পেতে হবে। তারপর ঠেলার চোটেই এগোতে থাকবে। ঃ-)
  • Atoz | ১৬ জুলাই ২০১৯ ০৩:০৩413318
  • হিন্দ কথাটার ব্যবহার সম্ভবতঃ যবন ইতিহাসবিদদের হাত দিয়েই শুরু হয়। তারিখ আল হিন্দ।
    তার আগে কি পাওয়া যায় কথাটা? সেই বিম্বিসার ইত্যাদির আমলে বা তারও আগে জনক যাজ্ঞবল্ক্য বৈশম্পায়ন ব্যাস ইত্যাদিদের আমলে? মহাভারতে হিন্দ (বা হিন্দু) খুঁজলে পাওয়া যাবে বলে মনে হয় না। এটা মনে হয় অন্য ভাষা থেকে আসা কোনো শব্দ।
  • S | ১৬ জুলাই ২০১৯ ০২:৪৫413317
  • এইটা নিয়ে একটা আলাদা টই হউক। অনেক কোশ্নো আছে?
  • অর্জুন | ১৬ জুলাই ২০১৯ ০২:২৬413314
  • হ্যাঁ তাই তো। কয়েকমাস আগে আমি পার্টিশন সম্পর্কিত একটি ওয়ার্কশপে যোগ দিয়েছিলাম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। তা আমার এক আত্মীয় শুনে বলেন অসব পার্টিশন নিয়ে কি ইতিহাস চর্চা করবে? কবে চুকে বুকে গেছে। মৌর্য সাম্রাজ্যের সেই সব গ্ল্ররিয়াস চ্যাপ্টার নিয়ে গবেষণা করো। হিন্দু ধর্ম, হিন্দু সভ্যতা কি হাইটে পৌঁছেছিল। আমি যখন জিজ্ঞেস করলাম মৌর্য সাম্রাজ্য হিন্দু ছিল তার প্রমাণ কি ভাবে পাওয়া গেল? আর তখন ইতিহাস লিখত রাজা, মহারাজার ঠিক করা লোক। সরকার কখনো কোনো রিপোর্টে লিখবে তার আমলে রাজ্যের, দেশের অবস্থা খারাপ ছিল! ওই সময়ে একজন চাষি, তাঁতি, জেলে কি ভাবে দিন গুজরান করত তার তথ্য তাদের কথায় কি মিলবে! নয় মানলাম ওই পিরিয়েডে দুর্ভিক্ষ কিছু কম ছিল, শস্য উৎপাদন বেশী ভাল হত। কিন্তু তবু অনেক কথাই অজানা থেকে যায়। ওই সময়ের মানুষের ধর্ম্যাচরণও এখন অনেকটাই মিথ। সেটাকে জোর করে হিন্দু ধর্মাবলম্বী করার চেষ্টা চলে। অখৃষ্টীয়, অইসলামিক মানেই কি হিন্দু?
  • অর্জুন | ১৬ জুলাই ২০১৯ ০২:২৬413315
  • হ্যাঁ তাই তো। কয়েকমাস আগে আমি পার্টিশন সম্পর্কিত একটি ওয়ার্কশপে যোগ দিয়েছিলাম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। তা আমার এক আত্মীয় শুনে বলেন অসব পার্টিশন নিয়ে কি ইতিহাস চর্চা করবে? কবে চুকে বুকে গেছে। মৌর্য সাম্রাজ্যের সেই সব গ্ল্ররিয়াস চ্যাপ্টার নিয়ে গবেষণা করো। হিন্দু ধর্ম, হিন্দু সভ্যতা কি হাইটে পৌঁছেছিল। আমি যখন জিজ্ঞেস করলাম মৌর্য সাম্রাজ্য হিন্দু ছিল তার প্রমাণ কি ভাবে পাওয়া গেল? আর তখন ইতিহাস লিখত রাজা, মহারাজার ঠিক করা লোক। সরকার কখনো কোনো রিপোর্টে লিখবে তার আমলে রাজ্যের, দেশের অবস্থা খারাপ ছিল! ওই সময়ে একজন চাষি, তাঁতি, জেলে কি ভাবে দিন গুজরান করত তার তথ্য তাদের কথায় কি মিলবে! নয় মানলাম ওই পিরিয়েডে দুর্ভিক্ষ কিছু কম ছিল, শস্য উৎপাদন বেশী ভাল হত। কিন্তু তবু অনেক কথাই অজানা থেকে যায়। ওই সময়ের মানুষের ধর্ম্যাচরণও এখন অনেকটাই মিথ। সেটাকে জোর করে হিন্দু ধর্মাবলম্বী করার চেষ্টা চলে। অখৃষ্টীয়, অইসলামিক মানেই কি হিন্দু?
  • অর্জুন | ১৬ জুলাই ২০১৯ ০২:২৬413316
  • হ্যাঁ তাই তো। কয়েকমাস আগে আমি পার্টিশন সম্পর্কিত একটি ওয়ার্কশপে যোগ দিয়েছিলাম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। তা আমার এক আত্মীয় শুনে বলেন অসব পার্টিশন নিয়ে কি ইতিহাস চর্চা করবে? কবে চুকে বুকে গেছে। মৌর্য সাম্রাজ্যের সেই সব গ্ল্ররিয়াস চ্যাপ্টার নিয়ে গবেষণা করো। হিন্দু ধর্ম, হিন্দু সভ্যতা কি হাইটে পৌঁছেছিল। আমি যখন জিজ্ঞেস করলাম মৌর্য সাম্রাজ্য হিন্দু ছিল তার প্রমাণ কি ভাবে পাওয়া গেল? আর তখন ইতিহাস লিখত রাজা, মহারাজার ঠিক করা লোক। সরকার কখনো কোনো রিপোর্টে লিখবে তার আমলে রাজ্যের, দেশের অবস্থা খারাপ ছিল! ওই সময়ে একজন চাষি, তাঁতি, জেলে কি ভাবে দিন গুজরান করত তার তথ্য তাদের কথায় কি মিলবে! নয় মানলাম ওই পিরিয়েডে দুর্ভিক্ষ কিছু কম ছিল, শস্য উৎপাদন বেশী ভাল হত। কিন্তু তবু অনেক কথাই অজানা থেকে যায়। ওই সময়ের মানুষের ধর্ম্যাচরণও এখন অনেকটাই মিথ। সেটাকে জোর করে হিন্দু ধর্মাবলম্বী করার চেষ্টা চলে। অখৃষ্টীয়, অইসলামিক মানেই কি হিন্দু?
  • Atoz | ১৬ জুলাই ২০১৯ ০২:০২413313
  • প্রায় সব দক্ষিণভারতীয়ের কাছেই হয়তো তাই ছিল। তামিল, কন্নড়, মালয়ালি ইত্যাদিরা হিন্দুস্তান বলতে কী বুঝতো?
  • অর্জুন | ১৬ জুলাই ২০১৯ ০১:৫৬413312
  • সে জানিনা। সব 'রায়' কি আত্মীয়? বিষ্ণু ভাট গডসের বইটার নাম 'মাজা প্রয়াস'।

    ২০০৭ এ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ১৮৫৭ র মহাবিদ্রোহের দেড়শ বৎসর পূর্তি উপলক্ষে ওখানকার ইংরেজি বিভাগ ও IACLALS একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছিল। এই অধম তখন দিল্লীতে পাঠরত এবং তারও একটি পেপার ছিল। ওখানে এই বিষয়ে খুব ইন্টারেস্টিং সব পেপার আলোচনা হয়েছিল। তার মধ্যে একজনের বিষয় ছিল বিষ্ণু ভাটের এই ভ্রমণ কাহিনী। বইটি ১৮৫৭ র বিদ্রোহের একটি মূল্যবান ডকুমেন্ট।

    মরাঠা প্রদেশের মানুষের কাছে উত্তর ভারত ছিল হিন্দুস্তান।
  • Atoz | ১৬ জুলাই ২০১৯ ০১:২৮413311
  • @অর্জুন, এই বিষ্ণু ভাট গডসে কি নাথুরামের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত? মানে কোনো সুদূর পূর্বপুরুষ বা সুদূর পূর্বপুরুষের আত্মীয়? পদবী এক দেখে প্রশ্নটা জাগল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত