এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | ১৭ জুলাই ২০১৯ ০৮:৪২413369
  • ভাটপাড়া কাঁকিনারার বোম্বাজিও এক বিশেষ আকর্ষণ।
  • dd | ১৭ জুলাই ২০১৯ ০৮:১৪413368
  • একুশে জুলাইএর মহা সমাবেশ মিস কইরেন্না।
  • S | ১৭ জুলাই ২০১৯ ০৮:১০413367
  • বাই দ্য ওয়ে আমি এখন কোলকাতায়। কোলকাতায় কিছু হচ্ছে টচ্ছে?
  • অর্জুন | ১৬ জুলাই ২০১৯ ২৩:০৮413366
  • নীনা-দি আজ তার পারিবারিক অ্যালবাম থেকে অরুণা আসফ আলীর কি অসাধারণ একটা ছবি পোস্ট করেছেন ফেসবুকে।
  • Atoz | ১৬ জুলাই ২০১৯ ২২:৪৯413365
  • ডিডি, ওহ্হ্হ, কী ঘোড়া!!!! জন সাহেব আর তার ঘোড়া, দুজনেই খুব বীর। ঃ-)
  • | ১৬ জুলাই ২০১৯ ২২:৩৯413364
  • আপাতত এইটা দ্যাখেন

  • dd | ১৬ জুলাই ২০১৯ ২২:৩৬413362
  • ঘোড়ার সামনে জন সাহেব আর ঘোড়ার পিছনে বন্দুক হাতে আততায়ী। জন সাহেব ঘোড়াকে সপাটে চাঁটলেন আর ঘোড়াও ধাঁই করে জোড়া পায়ে লাথথি মেরে সেই ভিলেইনটার ভুষ্টি নাশ করে দিলো। ওঃ।
  • b | ১৬ জুলাই ২০১৯ ২২:৩৬413363
  • ঘোড়ার গু মাড়িয়ে ধনুষ্টঙ্কার হয়ে। এজন্যে ঘোড়াটা বিশেষ বিশেষ জায়গাতেই ইয়ে করত।
  • Atoz | ১৬ জুলাই ২০১৯ ২২:২৪413361
  • ঘোড়া দিয়ে? কেমন করে?
  • dd | ১৬ জুলাই ২০১৯ ২২:১৯413360
  • ওসব ছাড়ুন।
    সিনেমা টিনেমা কি দ্যাখেন? আমি দেখলাম John Wick। তিন্টে পার্ট। একশন মুভী। আর সে কি একশন রে বাপ্পো। সামান্য একটু গল্পো আছে। না থাকলেও চলতো।

    জন উইকের বউ মারা গেলেন অসুখে। তাতেই একেবারে মুষড়ে পড়লেন জন বাবু। উনি আর সেই ডিপ্রেশন থেকে বেরোতেই পারলেন না।

    অগত্যা সারা সিনেমাগুলোতেই উনি দারুন বিষণ্ন মুখে নাগাড়ে মানুষদের খুন করে যেতে লাগলেন। লাঠি,গুলি,ছোরা এমন কি ঘোড়া দিয়েও। অ্যাতো লাভলি বডি কাউন্ট সচরাচর দ্যাখা যায় না।

    এসব পসন্দ হলে অবশ্যই দেখিবেন।
  • Atoz | ১৬ জুলাই ২০১৯ ২১:০৪413359
  • কোহ ই নূর : আলোর পাহাড়/পর্বত
  • b | ১৬ জুলাই ২০১৯ ২১:০১413358
  • কোহ/কুহ মানে পাহাড় নয় ফার্সিতে?
    আগে যেমন সাঁওতাল পরগণার নাম ছিলো দামিন-ই-কুহ "পাহাড়ের প্রান্তদেশ"।
  • Atoz | ১৬ জুলাই ২০১৯ ২০:২৩413357
  • কুশ মানে পাহাড়। সফেদকুশ আর হিন্দুকুশ দুখানা পাহাড় আছে ওখানে। সাদা পাহাড়, কালো পাহাড়।
  • Du | ১৬ জুলাই ২০১৯ ১৯:৫২413356
  • Black boy in Chicago
    Playin' in the street
    Not enough to wear
    Not near enough to eat
    But don't you know he saw it
    On that July afternoon
    Saw a man named Armstrong
    Walk upon the moon
  • র২হ | ১৬ জুলাই ২০১৯ ১৭:৫৮413353
  • ‘মলাটে ক্রিস ওয়ার নিজে গোটা একটা কমিকস এঁকেছেন।
    বাংলা তো দূরের কথা সারা ভারতে এই সাহস আর কেউ দেখিয়েছে বলে জানি না।’ - শুকতারায় বেরুতো যে, মলাটে কমিক্স? এটা কী অন্যরকম কিছু?

    এই ম্যাক্সুইনি নিয়ে আরেকটু জানতে চাই; লিংক দিলেও হবে, অন্তত ইংরেজী বানানটা।
  • Kalpabiswa | ১৬ জুলাই ২০১৯ ১৭:৪৫413352
  • এডিট করা যায় না post। প্রথিতযশা ই হবে। ধন্যবাদ।
  • Kaju | ১৬ জুলাই ২০১৯ ১৭:২৩413351
  • যশকে মাটিতে পুঁতে ফেলতে হবে তবে তো যশের গাছ হবে। যশ ইজ আ ডিলিশিয়াস ফ্রুট ফর লাইফ।
  • | ১৬ জুলাই ২০১৯ ১৬:৫৮413350
  • কত দিন থেকে বলছি ক্লাসিফায়েড এর একটা ব‍্যবস্থা ক‍র।
  • Ela | ১৬ জুলাই ২০১৯ ১৬:৫৭413349
  • প্রোথিতযশা নয়, প্রথিতযশা।

    প্রোথিত হয়ে গেলে আর যশ না হলেও চলে।
  • Kalpabiswa | ১৬ জুলাই ২০১৯ ১৬:০১413348
  • ম্যাক্সুইনি নামে বিদেশে দারুণ একটা ম্যাগাজিন বেরোয়। তাঁর প্রতি সংখ্যাই কালেক্টেবেল। তবে ১৩ নম্বরটা সবচেয়ে বেশি। সেটার মজা এই যে মলাটে ক্রিস ওয়ার নিজে গোটা একটা কমিকস এঁকেছেন।
    বাংলা তো দূরের কথা সারা ভারতে এই সাহস আর কেউ দেখিয়েছে বলে জানি না। তবে হ্যাঁ, এতদিনে দেখাল।

    কল্পবিশ্ব থেকে প্রকাশ পাচ্ছে " সবুজ মানুষ" বইটা। ১৯৬৬ সালের আকাশবাণীতে পাঠ করা হয়েছিল আশ্চর্য এক গল্প। নাম "সবুজ মানুষ"। চারজন প্রোথিতযশা লেখক মিলে এক চার ইয়ারী গল্প লিখেছিলেন। চার অধ্যায়ের এই কাহিনির চারটি অধ্যায় লিখেছেন প্রেমেন্দ্র মিত্র, অদ্রীশ বর্ধন, দিলীপ রায়চৌধুরী আর সত্যজিৎ রায়। পরে "বেতার জগত" পত্রিকায় ৩৭ তম সংখ্যায় ছাপাও হয়েছিল গল্পটি। সমীর সরকারের ইলাস্ট্রেশন সমেত। ১৯৬৬ বেতার জগতের পাতা থেকে তুলে আনা সেই গল্প সঙ্গে আরও অনেক কিছু। মলাট দেখে চমকে যেতে হয়। শিল্পী কি দারুণ মুন্সীয়ানায় গোটা একটা কমিকস তুলে ধরেছেন মলাটে। এই সাহসের জন্যেই বইটা কেনা উচিত।

    কল্পবিজ্ঞান নিয়ে কল্পবিশ্ব যে লড়াই শুরু করেছে, তাঁর আর একটি সোপান এই বই। আজ থেকে প্রি - বুক শুরু হল...

    https://forms.gle/hdQMz8bAAVPBgr6MA
  • Kalpabiswa | ১৬ জুলাই ২০১৯ ১৬:০০413347
  • ব্যোমকেশ পড়তে ভালবাসেন? তাহলে এই উপন্যাসটা পড়তে পারেন। উপরি হিসেবে স্টিমপাঙ্ক ধারার সঙ্গেও পরিচিত হয়ে যাবেন। সুমিত বর্ধনের কলমে বাংলায় অভূতপূর্ব থ্রিলার "অর্থতৃষ্ণা"।
    প্রিবুকিং ঠিকানা: https://forms.gle/hdQMz8bAAVPBgr6MA
  • Kaju | ১৬ জুলাই ২০১৯ ১৫:০৪413346
  • হিন্দুকুশ এসেছে হিন্দুকুছ থেকে, মানে কিছু হিন্দু ওখানে ছিল, সব নয়। তারপর উচ্চারণের দোষে লব কুশ এসে গেল, হিন্দু হিন্দু বাতিক এসে গেল।
  • টিলক | ১৬ জুলাই ২০১৯ ১২:৩৮413345
  • হিন্দুকুশ মানে রামের ছেলে কুশ হিন্দু ছিল।

    আর Vindhya থেকে ইন্ডিয়া এসেছে এটা মানতেই বা সমস্যা কেন? আর্যরা সব বিন্ধ্য পর্বতের সন্তান। হনুমান যখন বিন্ধ্য ডিঙ্গালেন তখন থেকেই পঞ্জিকার শুরু। টিলক তো এরকমই বলে গেছেন।
  • অর্জুন | ১৬ জুলাই ২০১৯ ১২:১৫413344
  • কিছু শব্দ আছে যেন বীণার ঝংকার!

    Mediterranean, Constantinople, হিন্দুকুশ নামটাও কি সুন্দর!

    দক্ষিণ কলকাতার হিন্দুস্তান রোড ও হিন্দুস্তান পার্ক হিন্দুস্তান, মোটর কম্পানী থেকে এসেছে কিন্তু The Hindu group পত্রিকা আদ্যান্ত লেফটিস্ট হয়েও নাম হিন্দু কেন?
  • dc | ১৬ জুলাই ২০১৯ ১১:৪২413343
  • ধন্যবাদ, কিছুটা বুঝলাম।
  • anandaB | ১৬ জুলাই ২০১৯ ১১:১৮413342
  • @ডিসি, দুটো গান ই মূলত একই রাগের আধারে (বাগেশ্রী)। তাই এত কাছাকাছি লাগছে
  • dc | ১৬ জুলাই ২০১৯ ১০:৪৮413341
  • গুগোল লেআউটেও কুলোচ্ছে না? গুগোলপ্লেক্স ব্যবহার করে দেখুন কাজ দেয় কিনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত