এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ১৮ জুলাই ২০১৯ ১১:১৬413400
  • সোশ্যাল মিডিয়ায় ইণ্ডিয়ান আর্মি র বিরুদ্ধে এবং কাশ্মীরের সেপারেটিস্ট মুভমেন্টের ডিফেন্সে কিছু লিখলে কি সরাসরি লিগ্যাল চার্জ আসতে পারে?

    বাড়িতে সরাসরি পুলিশ চলে আসতে পারে য় & will I be under strict surveillance?
  • PT | ১৮ জুলাই ২০১৯ ১০:১১413399
  • "আবার আন্দোলন না করলেও তো চলে না।অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ তো কাউকে করতে হবে।"
    বাপরে কি বোধোদয় ১৮ তারিখের সকাল বেলায়!!
    শুধু সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন হলেই মন কেমন করে!!
  • sm | ১৮ জুলাই ২০১৯ ০৯:৩৬413398
  • এতো রাগের কি হলো?যারা চাকরীর ধান্দায় দরখাস্ত বিছিয়ে দিচ্ছে, তাঁরাও ভালো,আন্দোলন কারী রাও ভালো।
    চাকরী না পেলে, অনেকের পরিবারে ভাই,বোন,বাবা ও মা খেতে পাবেন না।বিয়েও হবে না।
    আবার আন্দোলন না করলেও তো চলে না।অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ তো কাউকে করতে হবে।
    তবে সত্যি কথাটা বলে ফেলেছেন।কলেজ জীবনে প্রশাসন,কর্পোরেট এর মুন্ড পাত করবো।আর ক্যাম্পাস ইন্টারভিউ তে গিয়ে, টাই কোট পরে চাকরীর উমেদারী করবো,এই কড়ারে এগ্রিমেন্ট সই করে আসবো।
    তবে আন্দোলন একটু শান্তিপূর্ন বা পরিণত হলে ভালো হয়।অযথা ঘেরাও,ক্লাশ বন্ধ,অনশন এগুলো ভালো লাগে না বা বহুল প্রচারে ভোঁতা হয়ে গিয়েছে,বলা যায়।
  • চামড়া | ১৮ জুলাই ২০১৯ ০৯:২৩413397
  • ....সেইটা না বুঝলে পরে কিছুই বোঝা যাবে না। ছাত্র এবং যুবকদের বিশেষ করে যৌবনকে চাকরির ধান্দায় আদর্শ, স্বপ্ন ভুলিয়ে দেওয়া হচ্ছে। রবীন্দ্রনাথের ভাষায়, ‘দরখাস্ত বিছিয়ে চাকরি চাই’, কাটমানি ফেরত চাই, কিম্বা যে ছেলে টাটার কারখানা করতে দেব না বলে লাথি মারত, সে-ই গিয়ে আবার টিসিএস-এ হুমড়ি খেয়ে পড়ছে। সেইটার বিরুদ্ধে মেধাবী অমেধাবী সমস্ত ছাত্র তারা বলেছিলেন— ইচ্ছে হল কপাল খাবার খাচ্ছি তাই, তোর বাবার কী? তারা নিজেদের কপালে বোমা বেঁধে ঘুরেছিলেন, এবং একটি কথাই বলেছিলেন— ছাত্র আন্দোলন ছাত্র যুবকদের স্বার্থে হয় না, সেটা সবসময় দেশের স্বার্থে হয়, যা কিছু দেশের শ্রমিক কৃষক স্বার্থবিরোধী তার বিরুদ্ধে হয়। এইজন্য যাদবপুর, আরজি কর, প্রেসিডেন্সি— এই সমস্ত কলেজেই বড় বড় করে পোস্টার পড়েছিল— গরিবের জুতো তৈরি হবে বড়লোকের চামড়ায়.....
  • dd | ১৮ জুলাই ২০১৯ ০৮:১৮413396
  • দেখুন, আপনেদেরকে মেধাবী করার যে গুরুদায়িত্ব আমি নিয়েছি সেটার থেকে তো পিছিয়ে যাবো না।

    এক্ষণে এই ইন্টারভ্যু টা দেখুন। পার্থ ঘোষের। "কমুনালিজম ইন বেংগল"। ইস্পেশালি ঈশেন,সিংগুল ডি, ইন্দোদা ও এলেবেলেবাবুর পসন্দের সবজেক্ট।

    পরে এসে আমি পড়া ধরবো।

  • Du | ১৮ জুলাই ২০১৯ ০৭:০৪413395
  • ওডিশা হ্যান্ডলুমেরগুলো ভালো হয়।
  • Atoz | ১৮ জুলাই ২০১৯ ০০:৩৩413394
  • পিটি, আপনাকে ধন্যবাদ জানাতে দেরি হয়ে গেল। আচার্য্য প্রফুল্লচন্দ্রের বইখানা রত্ন, মহামূল্যবান রত্ন। আবারও ধন্যবাদ।
  • অর্জুন | ১৮ জুলাই ২০১৯ ০০:১২413393
  • @বি 'যাঁরা পুরনো বইয়ের খোঁজ রাখেনঃ ১৯৩০/৪০ সালের (বা পুরোনো) ব্র্যাডশ' টাইম টেবিল কোথায় পাওয়া যেতে পারে?'

    দিল্লীর ন্যাশনল আর্কাইভসে পেতে পারেন।
  • অর্জুন | ১৮ জুলাই ২০১৯ ০০:১০413392
  • কলকাতায় হাই কোয়ালিটি লুঙ্গি কোথায় পাওয়া যায় ?
  • Du | ১৭ জুলাই ২০১৯ ২২:০২413391
  • রোগ গভ্মেন্ট পুরো।
  • Du | ১৭ জুলাই ২০১৯ ২১:৩৪413390
  • পুলিশ হাইকোর্ট এর নির্দেশ থাকা সত্ত্বেও লোকগুলোকে ঢুকতে দিলো না ভোটাভুটিতে?? !! এই সরকারের পাশে কাউকে দাঁড়াতে এক্সপেক্ট করা যায়?
  • dc | ১৭ জুলাই ২০১৯ ২০:৪৭413389
  • কাজু কিছুটা ঠিকই বলেছেন, পলিটিকাল পার্টিগুলো যে মিছিল টিছিল করে তার বেশীর ভাগটাই নাটুকে আর লোক দেখানো। আসল সমস্যা সমাধান করতে এদের কোন ইচ্ছেই নেই। তবে কিনা কাজের দাবীতে মিছিল, বা চাষীদের সমস্যার বিরুদ্ধে মিছিল, এগুলোতে আমার আপত্তি নেইকো। এমনকি জ্যামে আমার গাড়ি আটকে গেলেও নেই ঃ-) লোকে সমস্যার সমাধান দাবী করার জন্য তো মিছিল করতেই পারে, এটা আমাদের রাইট। বরং মিছিল টিছিল করে দাবী আদায় করে নিতে পারলে তো খুশীই হবো।
  • PT | ১৭ জুলাই ২০১৯ ২০:৪১413388
  • লুঙ্গি ইত্যাদি নিয়ে আলোচনা করে আসল ইস্যু যেটা কাজু তুলেছেন সেটা থেকে নজর না ঘোরানো-ই ভাল। "বিল্ডিং পারমিসন থাকলে খুব কিসু করার নেই"-সত্যি? তো আমার বাড়ির ছাদ ঢালাইয়ের সময়ে তিনোর তিন হুমদো আর পুলিশের এক লোক হাজির হয়ে গিয়েছিল কি করে?

    প্রায় ৫ বছর আগে করা ভবিষ্যৎবাণী। পব এই পথেই নিম্নগামী।
    “If you can’t give them jobs, it may turn into a time bomb. I may add it’s already ticking quite loudly in West Bengal,” Bardhan, .... said.......
    https://www.telegraphindia.com/india/ticking-bomb-alert-for-jobless-bengal/cid/162678
  • সেকি | ১৭ জুলাই ২০১৯ ২০:০০413387
  • কাজু ত চেরকাল এরকমই বলে।
  • r2h | ১৭ জুলাই ২০১৯ ১৯:৫১413386
  • সেকি, লুঙ্গি নিয়ে আবার কী হলো?

    সেদিন এখানে, লুরুতে আমাদের অফিসের কাছে দেখি সিটুর বিরাট বড় ধর্ণা বসেছে। সবাই খুব হাসিখুশি, মহিলারা নতুন টকটকে লাল শাড়ি আর পুরুষেরা লাল জামা গায়ে। এখানে সারা বছর এমনিতেই জ্যাম থাকে, নতুন করে আর কী হবে, বরং ধর্ণার লোকেরা ট্রাফিক পুলিশকে বেশ সাহায্য টাহায্য করছেন।
    পবংগের স্বাস্থ্যহীন হতাশ চেহারার রোগা শ্রমিক নন কেউ।

    (সর্বনাশ করেছে, আমিও কি কদিন পর লুরুকে কলকাতা থেকে ভালো বলবো?)
  • sm | ১৭ জুলাই ২০১৯ ১৯:৩২413385
  • আচ্ছা খ বাবু,এই এভিডেন্স সহ টা কিভাবে সম্ভব?মোবাইলে ফটো তুলে?তা,অপরপক্ষ বলতে পারে, আমার বিনা অনুমতিতে ফোটো তোলা হচ্ছিলো কেন?
    দুই,লুঙ্গি পরে বসে থাকা,কি ডিসেন্সি লঙ্ঘন করতে পারে?মানে কোন মহিলা মনে করতে ই পারেন।সেক্ষেত্রে আইন কিভাবে বিচার করবে, কোনটি ডিসেন্সি লঙ্ঘন করেছে?
  • | ১৭ জুলাই ২০১৯ ১৯:০৬413384


  • কিন্তু কেউ লুঙ্গি পড়লে, বা ঠ্যাং তুললে খুব বেশি আপত্তি হলেও কিসু করার নেই। উঁকি ঝুঁকি, হলে পুলিশে বলতে পারো, এভিডেন্স সহ। বা মহিলা কমিশনে যদি মহিলা রা উত্যক্ত বোধ করেন।

    বিল্ডিং পারমিসন থাকলে খুব কিসু করার নেই, কারণ প্রতিটি বাড়ি, প্রতিটা ফ্ল্যাট তৈরী তেই প্রতিবেশী দের পারমিসন নেবার রীতি নেই, পুরসভার পারমিশন থাকলে বিশেষ কিসু করার ও নেই। গ্রীন বেঞ্চে মামলা করা হয়তো যায়, পলিউশন বোর্ডে হয়তো বলা যায়, তবে সেগুলো ক্লাস অ্যাকশন মামলা করে বেশি।

    বাম আমলে লোকে লুংগি পড়তো না তো বিশ্বাসযোগ্য না ঃ-), তবে একটা কথা বলছি, প্রোমোটারির জন্য বিল্ডিং ইত্যাদ্দির সমস্যা বেড়েছে, না অন্য জব না থাকার কারণে বেড়েছে, না সোশাল হাউজিং না থাকার সমস্যা এগুলো একটু দেখতে পারো, মানে রোজ ইরিটেটেড হলে ভাবা সম্ভব না যদিও।

    কিন্তু আমি একটা কারণেই রিয়াক্ট করলাম, মিস্ত্রি দের পোষাক বা ব্যবহারে অশিক্ষা সংক্রান্ত কমেন্ট টা, এটা একটু ভেবে দেখো একটু হার্শ কিনা।

    তৃণমূল সিন্ডিকেটের সরকার হয়েছে আমরা গাল দিছি, আমি তো সিপিএম এর ভোটার, ভোট এলে গাল বেশি ই দি, কিন্তু জোব লেস গ্রোথ এর সমস্যা তৃণমূলের তৈরী না, প্রোমোটারি, ল্যান্ড ডিল্স, ভুল ভাল পারমিশন ও ঘুষ, ইত্যাদির সমস্যা সব শহরে, র‌্যাপিড গ্রোথ এর শহরে বিশেষত আছে। এর অলটারনেটিভ হল, প্ল্যান্ড সিটি, সেটা পুরোনো শহর গুলোতে সব সময়ে হয় না। আমার কোনো সিম্প্যাথি নেই বিল্ডিং ট্রেডে জড়িত ইলিসিট কারবারী দের সঙ্গে, কিন্তু আমরাই কনজিউমার, এবং শুধু তাই না, আর কোন ধরণের সেভিংস/রিটেল ইনভেস্টমেন্ট এভিনিউ বিশেষ না থাকার, বা তার অন্য সমস্যা থাকার সমস্যাও রয়েছে, লোকে সালা একের পর এক বাড়ি বানিয়েই চলেছে। একটু বেশি বিরক্ত লাগলে একটু বড় করে ভেবে দেখতে পারো।

    সরি, কুটুমবাড়ি তে এটুকু শুনতে হয় ;-)
  • Kaju | ১৭ জুলাই ২০১৯ ১৭:৩২413383
  • বামেদের কাজই তো তাই ছিল, কিছু একটা নিয়ে শহর গরম করা, জ্যাম হত তো বটেই আমাদের স্কুল কলেজ যাদবপুর লাইফে, তবু মোটামুটি হয়ে যেত, এদের তো পুরো ব্যাপারটাই সস্তা আর ফাঁপা, খেলো। শুধু নিজেরা সেন্ট্রালের দখল পায় নি বলে। নিজেদের শহ্রে নিজেদের পায়ে কুড়ুল মেরে কী সলিউশন হবে এসবের? এত এত লোক মুলো পার্টি ছেড়ে দিচ্ছে, এখনো না শুধরোলে বিদেয় হতে বেশি দেরি নেই সে কি বোঝেও না? নাকি সিন্ডিকেট আর পোষা ভোটারদের দিয়ে বৈতরণী পেরিয়ে যাবার নিশ্চয়তা এতই?

    আমাদের বাড়ির এক দেড় হাতের মধ্যে প্রায় গা ঘেঁষে আরেকটা ফ্ল্যাট হচ্ছে লোকাল কাউন্সিলরের, যে কিনা ওখানেই একটা ভাঙা বাড়িতে থাকত ক বছর আগেই, এখন কাউন্সিলর হএ কাজের কিছুই করে না, জলের দায়িত্ব তার, টাইম কলের জল অতি দূষিত, পাইপলাইন পরিষ্কার তো চুলোয় যাক, কিছু ফুটপাথের দোকান করে দিয়েছে কিছু লোককে, তারা পায়ে তেলায়। যার হাত তার পাত করে দিবারাত্রি সেই ৯ তলা ফ্ল্যাট বানানোর আওয়াজ, দিবারাত্র ধুলোধোঁয়া দূষণ, মিস্ত্রিদের পুরোদস্তুর বসবাস, হাগামোতাদাঁতমাজা, সামনে বসে খালি গায়ে লুঙ্গি পরে ঠ্যাং তুলে উঁকিঝুকি, জানলা খোলার জো নেই ! চারদিকে ফ্ল্যাটবাড়ি, তাদের গুষ্ঠির তুষ্টি করে। এসব কার কাছে অভিযোগ (বলতে গিয়েও হাসি পেল) করা যায়? পাতি একটা লোক কাউন্সিলর হয়ে যে সাপের পাঁচ পা দেখাচ্ছে ক্ষমতার জোরে, কে এর থেকে নিস্তার দেবে? এসব বাম আমলে সত্যিই ছিল না। এরা তো আরো নিকৃষ্ট, সেতো সবাই জানেই, আমরা যা এক্সপিরিয়েন্স করছি দিনেরাতে ততটা কি কেউ জানে?
  • Kaju | ১৭ জুলাই ২০১৯ ১৭:১৬413382
  • সে যে জাহান্নামে প্রাণ চায় যাক না, কিন্তু আমাদের তো আপিসটাই সব, একটু বাসটাস যাবার রাস্তাটা ছেড়ে করলে কী হয়? ওরকম ব্যস্ত একটা রোড অচল করলেই কি বেকারত্ব ঘুচে যাবে? এইটুকু শিক্ষা সভ্যতা কেন নেই একটা রুলিং পার্টির? আমাদের প্রতিবাদের কেন কোনো উপায় নেই? কেন কিছু মূর্খ ইতরের হাতে আমাদের মার খেতে হবে? আধ ঘন্টা একটা অফিস টাইমে কী সাঙ্ঘাতিক ! তাও যদি ভিড় ঠাসা বাসে এই গরমে দাঁড়িয়ে থাকতে হত? নেহাত ফাঁকা ছিল, বসেই ছিলাম। ট্রাফিক রাস্তা ক্লিয়ার না করে ওদের আরো সুবিধে করে দিয়ে দাঁত ক্যালাচ্ছে, কেননা ওরা সরকারে আছে, বিজেপি কং ইত্যাদি হলে জলকামান কাঁদানে গ্যাস এসব হত, যেমন আজকেই লালবাজারে একদলের উৎপাতে হয়েছে।

    এসব ফেবুতে কিছু সেলিব্রিটি লিখলেই হৈহৈ করে সমাধান ভুলস্বীকার এসে পড়ে, আমরা তো লাট খাওয়া পাবলিক, কোনো রেসপন্সই ঘটে না।
  • sm | ১৭ জুলাই ২০১৯ ১৭:০৯413381
  • আগে কম ভোগান্তি পোয়ানো হয়েছে!বামেদের এক একটা মিছিল তিন ঘণ্টা চার ঘন্টা করে ট্র্যাফিক জ্যাম করিয়ে দিতো।
    ইস্যু কি ?না, সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াই,দ্রব্য মূল্য বাড়ছে কেন,মহারাষ্ট্রের কৃষকরা আত্মহত্যা কেন করছে,এইসব।
    একবার তো কর্মী ইউনিয়ন, কাস্টমার শুদ্ধু ব্যাংক ঘেরাও করে দিয়েছিল।এক্সিস ব্যাংক,শেক্সপিয়ার সরনী।কি যাতা অবস্থা!যাকে বাংলায় বলে কিনা,পরিস্থিতি!
  • | ১৭ জুলাই ২০১৯ ১৭:০৫413379
  • যাদের কোথাও যাবার নেই তারা মিছিল মিটিং এ তো যাবে গুরু
  • | ১৭ জুলাই ২০১৯ ১৭:০৫413380
  • যাদের কোথাও যাবার নেই তারা মিছিল মিটিং এ তো যাবে গুরু
  • Kaju | ১৭ জুলাই ২০১৯ ১৬:৫৮413377
  • জয়ধ্বনি**
  • Kaju | ১৭ জুলাই ২০১৯ ১৬:৫৮413378
  • আজকে অফিস টাইমে এয়ারপোর্ট ১ নং গেটের ঠিক মোড়টায় রাস্তা আটকে তিনোমুলের *লের মিটিং হচ্ছিল, "বেকারত্ব দূর করো বিজেপি সরকার", এক লাইন করে ভাটের দাবি যেগুলো এত সহজে কখনোই নিরসন হবার নয়, সেইসব আর একটু করে ওনার জয়ধ্নি, ঝাড়া আধঘন্টা ! মাইরি এই গরমে যত ছেঁড়া পচা জুতো আছে যদি ওদের মাথায় বর্ষণ করাতে পারতাম, এমনি বৃষ্টি তো নেই। বেকারদের চাকরি ! সকারদেরই বেকার বানিয়ে দেবে এইসব আবাল যদি নিত্য এরম করে।
  • | ১৭ জুলাই ২০১৯ ১৬:১৩413376
  • ন্যাশনাল রেল মিউজিয়াম এ ফোন করে দেখতে পারেন। ওদের কাছে কিছু আছে কিনা।

    http://nrmindia.com/history.html
  • b | ১৭ জুলাই ২০১৯ ১৫:৩৫413375
  • ওটা দেখেছি। আসলে ইন্ডিয়ান ব্র্যাডশ টা খুঁজছিলাম।
  • b | ১৭ জুলাই ২০১৯ ১৪:৪০413373
  • যাঁরা পুরনো বইয়ের খোঁজ রাখেনঃ ১৯৩০/৪০ সালের (বা পুরোনো) ব্র্যাডশ' টাইম টেবিল কোথায় পাওয়া যেতে পারে?
  • dc | ১৭ জুলাই ২০১৯ ০৯:৫৬413372
  • ডিডিদা জন উইক আগে দেখেননি? এহ, জানলে আগেই রেকো করতাম। জন উইক তো ভায়োলেন্সের নতুন চ্যাপ্টার! আমি অবশ্য তিন নং এখনো দেখিনি, তবে ১ আর ২ বেশ কয়েকবার দেখেছি। আর যদি Jack Reacher না দেখে থাকেন তো রেকো করলাম। এটায় টম ক্রুস, এখনো অবধি দুটো পার্ট হয়েছে।
  • sm | ১৭ জুলাই ২০১৯ ০৯:০৪413371
  • মানুষ বলে নিজেকে পরিচয় দিতে লজ্জা হয়।অন্তর থেকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত