এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ১৯ জুলাই ২০১৯ ০৮:১৯413430
  • বোয়িং অর্ডার ধরার জন্য তাড়াহুড়ো করে ম্যাক্স ৭ বানিয়েছিল। রেগুলেটরদেরও হাত করে নিয়েছিল, বোধায় পয়সা টয়সা খাইয়ে। এখন ৫ বিলিয়ন ড্লারের লস খেতে চলেছে, নিল প্রফিট দেখাতে চলেছে। এটা খুব ভালো এইচবিআর কেস স্টাডি হতে পারে - ম্যানেজমেন্টের শর্ট টার্ম প্রফিট গোল কিভাবে মিডিয়াম টার্মে লস খাওয়ায়।
  • Ishan | ১৯ জুলাই ২০১৯ ০৮:১৫413429
  • ছেলে বলল 'ইকনমিস্টদের মতো পরে যাতে না বলতে পার, আমি আগেই জানতাম, তাই এখনই জিজ্ঞাসা করছি, ইরানে কী হবে?'

    আমি বললাম, যুদ্ধ হবেনা। মানে,ট্রাম্পের এবারে।

    এই হল বি মহাশয়ের প্রশ্নের উত্তর।
  • b | ১৯ জুলাই ২০১৯ ০৮:০৭413428
  • মধ্যপ্রাচ্যে আবার লাগলো নাকি?
  • অর্জুন | ১৯ জুলাই ২০১৯ ০০:৪৯413427
  • যারা এখনও ঘুমাননি, এটা শুনতে শুনতে ঘুমুতে যান।

  • অর্জুন | ১৯ জুলাই ২০১৯ ০০:৪৭413426
  • চমৎকার বই। তবে এখন বোধহয় আউট অব প্রিন্ট।
  • Atoz | ১৯ জুলাই ২০১৯ ০০:৩৩413425
  • "রোমন্থন বা ভীমরতিপ্রাপ্তের পরচরিতচর্চা"
  • অর্জুন | ১৯ জুলাই ২০১৯ ০০:২৫413424
  • 'বাঙাল নামা' ?
  • Atoz | ১৯ জুলাই ২০১৯ ০০:২২413423
  • জানালা খুললেই গোগ্রাসে তাকায় শুনে তপন রায়চৌধুরীর লেখা মনে পড়ল। পুণ্যাহের দিন সকাল থেকেই জমিদারবাড়িতে প্রজারা আসতে থাকত, আর দরজায় দরজায় জানালায় জানালায় গিয়ে নিঃসঙ্কোচে পর্দা তুলে "জমিদার" নামক বিচিত্র জীবের কার্যকলাপ দেখত। নানা মন্তব্যও করত।
    রোমহর্ষক ব্যাপার।
    ঃ-)
  • অর্জুন | ১৯ জুলাই ২০১৯ ০০:০৭413422
  • @এস, যেসব অভিনেতা, অভিনেত্রী বিজেপিতে যোগ দিয়েছে, তাদের কাছে শুধু একটা ব্যাপারই ইম্পরট্যান্ট- ক্ষমতায় কোন দল? আপনি যে রাজনৈতিক চেতনার কথা বললাম তাদের কাছ থেকে সেসব আশা করাটা মূর্খামো হবে। তারা শুধু এটাই জানে, যে দল ক্ষমতায় আছে, সে আমার সুবিধে করে দিতে পারবে। তারা কোথায় কাদের ঠ্যাংচ্ছে, কাদের উৎখাত করছে, এসব দিয়ে তাদের কি!

    একটু মুখ খুললেই এদের বিদ্যে বেরিয়ে পড়ে।
  • PT | ১৮ জুলাই ২০১৯ ২২:৫৭413421
  • "গ্রামে থাকলে খাব কী"

    " জাতীয় নমুনা সমীক্ষার তথ্য অনুযায়ী, গ্রামীণ ক্ষেত্রে মাসিক পারিবারিক আয়ের বিচারে পশ্চিমবঙ্গের অবস্থান দেশের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন, মধ্যপ্রদেশের ঠিক ওপরে। এ রাজ্যের ৭৩ শতাংশ পরিবারের মাসিক আয় সাড়ে সাত হাজার টাকার নীচে। এর মধ্যে আবার ৪২ শতাংশ পরিবারের মাসিক আয় পাঁচ হাজার টাকার নীচে। "
    https://www.anandabazar.com/editorial/special-article-about-the-livelihood-of-the-villagers-of-west-bengal-1.1018985
  • Ishan | ১৮ জুলাই ২০১৯ ২২:১৮413420
  • আমি এই দেখলাম। ভাট খুলিনি এর আগে। রাতে দেখব। :-)
  • dd | ১৮ জুলাই ২০১৯ ২১:২৫413419
  • সিংগুল ডি পাস উইথ ডিস্টিংশন।

    বাকীরা সবাই ফ্যাল ও রাস্টিকেটেড। পাঁচ টাকা করে জরিমানাও আদায় হৌক।
  • sm | ১৮ জুলাই ২০১৯ ২১:২১413418
  • আমিওতো তাই ভাবি,আমেরিকার লোকজন ট্রাম্পের সঙ্গে অন্যান্য দের পার্থক্য কেন বুঝতে পারছে না।কি অসহ্য ন্যাকামো চলছে!
  • S | ১৮ জুলাই ২০১৯ ২১:১১413417
  • মুকুল রায়কে নিয়ে তিনো দলের কথাবার্তা বেশ মজার লাগছে শুনছে।
  • S | ১৮ জুলাই ২০১৯ ২১:০৭413416
  • বিজেপি একদমই আলাদা দল। মারাত্মক ক্ষতিকারক অ্যাজেন্ডা। পবের লোকেরা যে বাকি দলগুলোর সঙ্গে বিজেপির পার্থক্য বুঝতে পারছেনা, সেটা স্পষ্ট হচ্ছে।
  • | ১৮ জুলাই ২০১৯ ২১:০৫413415
  • ডিডিদাদা শুনলাম। এটা অনেকটা সেই লেখাটারই কন্টিন্যুয়েশান বলা যায়।
    দুই এক জায়গায় একমত নই।
  • sm | ১৮ জুলাই ২০১৯ ২০:৪৬413414
  • এজেন্ডা দেখে পলিটিক্স!ঘোড়ায় হাসবে!
  • r2h | ১৮ জুলাই ২০১৯ ২০:১১413413
  • আমাদের বাড়ির পেছনে একটা জলা মত আছে, সোয়াম্প টাইপ আরকি। অনেক পাখি টাখি আসে। জলার ওধারে প্রোমোটারের বাড়ি, আরেকদিকেও অ্যাসপায়ারিং প্রোমোটার; তো ঐ দুহাজার পাঁচ থেকেই দেখছি জলায় একটু একটু রাবিশ ইঁটবালি জঞ্জাল ফেলে ফেলে, যা হয় আরকি। প্রোমোটার এবং অ্যাসপায়ারিং প্রোমোটার দুজনেই সিপিয়েম।
    তৃণমূল আসার পর ভাবলাম জলা উদ্ধার না হোক ভরাটে যদি ভাঁটা পড়ে। তা কিছুদিন পড়েওছিল, কিন্তু এখন প্রোমোটার বিজেপি হয়ে গেছে, জলার মালিকানা নিয়েও শুনছি নাড়াচাড়া হচ্ছে।

    মিছিলে বিরক্তি ইত্যাদি খুবই ভ্যালিড ব্যাপার, আমার মনে আছে একবার রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী কে এসেছে, তার সেপাই সান্ত্রী হুটার বুলেটপ্রুফের কনভয়ের মিছিলের জন্যে পুরো বাইপাস আধঘন্টাখানেক স্ট্যান্ডস্টিল, চিংড়িঘাটায় ধুম রোদে দর২ ধারে ঘামতে ঘামতে মনে হচ্ছিল, কী মনে হচ্চিল সেটা লিখলে যদি আবার গোপু ধরে।
    তবে অধিকারে দাবীতে জনগনের একটু বিরক্তি উৎপাদন না করলে তো কারো চোখে পড়েনা, আইটিআদি শিল্পেও কিঞ্চিৎ রুখে না দাঁড়ালে চাপ হয়ে যাবে লোকজন বলছে। আমি নিজে কিছু বলছিনা অবশ্য, নিজের মুদ্রাদোষে ইত্যাদি। আমাদের (আগের প্রজন্মের) এক স্বঘোষিত এবং সর্বসম্মত অপদার্থ আত্মীয়ের বিয়ের কথা চলছিল, যে আলাপই আসে তিনি বলেন মেয়ের নিশ্চয় কিছু গুরুতর সমস্যা আছে, না হলে আমার সঙ্গে বিয়ের আলাপ দেয় কেন? আমারও তেমনি হয়েছ, ইন্টারভিউ কল এলে ভাবি নিশ্চয় বাজে কোম্পানী, নাহলে আমাকে ডাকে কেন?
    যাউগ্গা, ব্যক্তিগত কথাবার্তা।

    কবি বলেছেন,

    'ভিরমি খেয়েছ আমাদের দেখে?
    উঠেছে কি কারো শ্বাসটান?

    অল্পস্বল্প রুখে না দাঁড়ালে
    ভাবো কি এখনও বাঁচতাম?

    এমনকী যদি চোখ না রাঙাই
    স্টপে যে থামে না বাসট্রাম!'
  • S | ১৮ জুলাই ২০১৯ ১৯:৩৩413412
  • ধুর। আবার বানান ভুল।

    If you do not choose your politics, politics will choose you.
  • S | ১৮ জুলাই ২০১৯ ১৯:২৯413411
  • বাংলা টিভির একঝাঁক অভিনেতা-অভিনেত্রী হই হই করে বিজেপিতে যোগ দিলেন। এঁরা কি বিজেপির রাজনীতিটা আদৌ বোঝেন? বিজেপির তথা আরেসেসের মুল অ্যাজেন্ডা সম্বন্ধে কি কোনও আইডিয়া আছে এঁদের? নাকি শুধুমাত্র গুড় খাওয়ার লোভেই এই সিদ্ধান্ত। কেন জানি মনে হয় এঁদের অনেকেই কোনওকালে রাজনীতি সম্বন্ধে ভাবেনও নি। ইস্কুল কলেজে পড়ার সময় যাঁরা ছেলেপিলে-ছাত্রদের রাজনীতি থেকে দুরে থাকার উপদেশ দেন, তাঁরা আবারও ভাববেন।

    If you do not chose your politics, politics will chose you.
  • | ১৮ জুলাই ২০১৯ ১৮:১০413410
  • ফেয়ার এনাফ
  • Kaju | ১৮ জুলাই ২০১৯ ১৬:২৭413409
  • কাজটাকে খুবই রেসপেক্ট করা যাচ্ছে, না করার কিছুই নেই। আমার তো ওদের ওপর কোনো জাতক্রোধ নেই। কিন্তু জানলা এক ফাঁক খুললেই ওরম গোগ্রাসে তাকানোর কী আছে? নিজের কাজ করুক মাথা নাবিয়ে। বাড়িতে সবাই তো সুটেড বুটেড হয়ে ঘুরে বেড়াবে না সব সময়, মহিলারা বিশেষ করে, প্রাইভেসি ভীষণভাবে নষ্ট হয়। সব সময় দেখতে হচ্ছে আমাদের কেউ মুখের গোড়ায় বসে আছে কিনা। এদের স্বভাব এইটা, আর এটা তো দোষ সেই কাউন্সিলরের যে আমাদের আবাসনের দেড় হাতের ফাঁকে ৯ তলা ফ্ল্যাটের জায়গা গুঁজে দিয়েছে। তাও কিনা নিচে বাজার যেখানে। ভেঙেছে কত দিন ধরে পুরনো লজঝড়ে বাড়িটা, তার কী পরিমাণ আওয়াজ সয়েছি ৬ মাস ধরে সেটা জানেন কি? জানেন না। সেই থেকে চলছে। সেটা না হলে, পুরো ফাঁকা জায়গায় হলে তো এসব কিছুই হত না। যতই আপনারা "প্রোলেতারিয়েত"-এর অপমান বলে তেড়ে আসুন না কেন। আর সার্বিকভাবে তিনোমুলের ছত্রছায়ায় এসে কিছু পাতি পাবলিক যেভাবে আখের গোছাচ্ছে লুটেপুটে নিয়ে অন্যের সুবিধে অসুবিধেকে ক্যাঁচকলা দেখিয়ে, সেটাই হাতেগরম অভিজ্ঞতা খোলা ফোরামে জানাতে চেয়েছি। যেন এইসব করতেই এরা কাউন্সিলর ইত্যাদি হয়েছে। এদিকে যে দায়িত্ব তাদের দেয়া আছে পুরসভা থেকে, তার দফারফা হলেও কোনো রেজোলিউশন নেই। একে তো রাস্তাঘাটে বাঁদরামি রাশ আওয়ার্সে, তার পাশাপাশি এইসব। দুটো উদাহরণ।

    আর কে কী বলেছে আমি মাইরি অন গড দেখিই নি। বিরোধিতা তো হবেই কিছু না কিছু নিয়ে, আসল পয়েন্টটা বাইপাস করে, দেখছি তো ২০০৯ থেকে। তো কী হল? যা দেখিনি পড়িনি তাতে আর ইরিটেশন কী? ঃ)
  • | ১৮ জুলাই ২০১৯ ১৫:৫১413408
  • নানা তুলোধোনা কিছু নেই, বুঝিয়ে বলার চেষ্টা করেছি। তোমার বিরক্তি অনেকের ই বিরক্তি কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবতে বলেছিলাম, যে কিছু লেবার লোক জন তোমার বিরক্তির কারণ হচ্ছেন, শুধুই তাঁদের কাজটাকে রেসপেক্ট করা যাচ্ছে না বলে নয়তো।

    লোকজন অ্যাগ্রেসিভ কথা বলে শুধু শুধু একটা ভালো ছেলেকে ইরিটেট করছে। আনবিলিভেবব্ল।

  • Kaju | ১৮ জুলাই ২০১৯ ১৪:১১413407
  • এখান থেকে এক পাতা পিছিয়েই মনে হচ্ছে আমার বেশ তুলোধোনা করা আছে নির্ঘাত, তা হোক, এখন আর সেসব দেখে মাথা চঞ্চল করতে চাইছি না, যা থাকে থাকুক, আমি যা বলেছি তা নিত্যদিনের যন্ত্রণার ও বিরক্তির সামান্য নির্গমন। তাতে বিরোধী কেউ থাকলে অসুবিধে নেই, আমার মত বা বক্তব্য বা প্রকাশভঙ্গি পাল্টানোরও কিছু নেই। সেই পরিস্থিতিতে না পড়লে বোঝা সম্ভবও নয়, শুধু পলিটিকাল কারেক্টনেস বিষয়ক খুঁতপাত বার করা সম্ভব।
  • অর্জুন | ১৮ জুলাই ২০১৯ ১২:৪২413406
  • না, একবার করেই দেখিনা কি হয়! জেলে এখন থাকার ব্যবস্থা কেমন? খাবার ? কুলার ভাড়া করা যায় ? বাড়ি থেকে kurl on নিয়ে যেতে দেবে? ২৪ ঘণ্টা wifi !!
  • ন্যাড়া | ১৮ জুলাই ২০১৯ ১২:৩৯413405
  • তারপরে কম্বল ধোলাই।
  • sm | ১৮ জুলাই ২০১৯ ১২:২১413404
  • এই ছাগল টা কে?এটার পাঁজরে কেউ খোঁচা মারছে নাকি!!
  • :-))))) | ১৮ জুলাই ২০১৯ ১২:১০413403
  • কি খোরাক মাইরি
    খ্যা খ্যা খ্যা খ্যা
    খ্যাও খ্যাও খ্যাও খ্যাও
  • dc | ১৮ জুলাই ২০১৯ ১২:০১413402
  • ইন ফ্যাক্ট যেকোন পলিটিশিয়ানের বিরুদ্ধে কিছু বললেই এসব হতে পারে বা গোমাতা সংক্রান্ত কিছু লিখলেও হতে পারে। ফেবু আর হোয়াতে সাবধানে লিখবেন, কিছু না লিখলে সবচে ভালো।
  • dc | ১৮ জুলাই ২০১৯ ১১:৫৬413401
  • হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত