এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ১৯ জুলাই ২০১৯ ১৮:০৬413460
  • স্কটল্যান্ডে কেউ গেছেন এর মধ্যে?
  • sm | ১৯ জুলাই ২০১৯ ১৭:০৬413458
  • পিটি,আপনি ই ভুলভাল তর্ক করছেন।আমার লিঙ্কে আমি স্পষ্ট করে দিয়েছি।গত সাত বছর পব তে প্রচুর জব তৈরি হয়েছে।কিন্তু পার্শ্ববর্তী রাজ্য গুলি থেকে যে পরিমান ইনফ্লাক্স হয়েছে,তাকে ঢাকার মতোন, নয়।পব অবস্থা, আই মিন ইকনোমিক ডেভেলপমেন্ট বাম দের আমলের চেয়ে তিনো আমলে বেটার হয়েছে।
    আপনি ম্যানুফায়াকচার ইউনিটে জবের কথা উল্লেখ করেছেন,সামগ্রিক জবের নয়।সুতরাং গোল পোস্ট কে সরাচ্ছে?
  • PT | ১৯ জুলাই ২০১৯ ১৬:৫২413457
  • sm
    আপনি ভুলভাল ইন্ফর্মেশনের ভিত্তিতে তক্ক করছেন। হয় আপনি জানেন না, নাহয় "ছিবড়ে" ইত্যাদি শব্দ ব্যবহার করে আমড়াগাছী করছেন। বাম আমলেও গুজরাটের চাইতে বেশী চাকরী সৃষ্টি হয়েছিলঃ

    'During the six years between 2004 and 2011, more than 40 per cent of new manufacturing jobs created in India were generated in the then Left-ruled West Bengal."

    https://www.thehindu.com/news/national/other-states/gujarat-behind-west-bengal-in-new-factory-jobs/article5948658.ece
  • pi | ১৯ জুলাই ২০১৯ ১৫:০২413456
  • কী জোর ভূমিকম্প!
  • sm | ১৯ জুলাই ২০১৯ ১৪:৫৫413455
  • ডিসির সঙ্গে 110 পার্সেন্ট সহমত।
    একটা পুরো দেশের অর্থনীতি কে ঝাঁঝরা করে ছেড়ে দিয়েছে।ইদিকে কাজের নামে অষ্টরম্ভা।
    সেদিনকে আমার একটা চেক একাউন্টে এন ক্যাশ হয়নি, কিন্তু দেখলাম একশ কটাকা কেটে নিয়েছে।কারণ নাকি লিংক ফেইলিওর।আমাকে বললো কমপ্লেইন করতে, অম্বুডসমেন্টে।
  • dc | ১৯ জুলাই ২০১৯ ১৪:৪৬413454
  • ভাবতেও অবাক লাগে, একটা দেশ হঠাত করে ব্যাংকিং সেক্টরকে সরকারের কন্ট্রোলে নিয়ে চলে এল! হুগো শাভেজ এর মতো কমিউনিস্ট ডিকটেটররা এরকম করতে পারে। কি পরিমান ইনএফিসিয়েন্সি জেনারেট হয়েছে এর ফলে ভাবা যায়?
  • sm | ১৯ জুলাই ২০১৯ ১৪:৩৬413452
  • আরে গোলপোস্ট সরাবো কেন?34 বছর এর লড়ঝড়ে ইঞ্জিন কে চালু রাখাই হাঙ্গামা।
    বামেরা পব কে ছিবড়ে করে রেখেছিল সেইডা আগে স্বীকার করুন।নয় একটা লিংক দিচ্ছি, দেখুন গত 7 বছর প্রচুর জব ক্রিয়েট হয়েছে কিন্তু বিহার,ঝাড়খন্ড,ওড়িশা থেকে ইনফ্লাক্স কে ঠেকানোর মতো হয়নি।
  • dc | ১৯ জুলাই ২০১৯ ১৪:৩৪413451
  • আজকের দিনে পঞ্চাশ বছর নাকি ব্যাংক ন্যাশনালাইজেশান হয়েছিল। কি মারাত্মক ভুল পলিসি! আমরা সবসময়ে বলি বিজেপি দেশটার বারোটা বাজিয়ে দিল, আমি নিজেই সবাইকে সেকথা বলে বেড়াই। কিন্তু মাঝে মাঝে মনে হয়, কংগ্রেস সত্যিই বহু দশক ধরে ইন্ডিয়ার দফা রফা করে ছেড়ে দিয়েছে। ইন্দিরা গান্ধী কি ভয়ংকর একেকটা পলিসি ডিসিশান নিয়েছিল!
  • PT | ১৯ জুলাই ২০১৯ ১৪:৩২413450
  • "টালিগন্জের একঝাঁক গেছে বিজেপীতে"
    এরা বোধহয় কাটমানির জন্য যায়নি। বছর দুয়েক আগে এক অত্যন্ত বয়স্ক ও বিখ্যাত চিত্রপরিচালকের সঙ্গে আলাপচারিতায় জেনেছিলাম যে বিশ্বাস ভাতৃদ্বয় ও সম্প্রতি হাজতে আছেন এক প্রযোজকের লৌহমুষ্ঠি নির্ধারণ করে যে কে কাজ পাবে আর কে পাবেনা। সেটা এই সব "ছোটদের" বিজেপিতে যাওয়ার একটা বড় কারণ হতে পারে।
  • dc | ১৯ জুলাই ২০১৯ ১৪:২৬413449
  • আর এই হলো আজকের গান। আরডি আর আশাঃ

  • dc | ১৯ জুলাই ২০১৯ ১৪:২৫413448
  • S, বছরে একবার না, আমার মনে হয় বাই অ্যানুয়াল আর্নিং কল হওয়া উচিত। সেটা বেশ অপটিমাল হবে। এমনকি খোদ ট্রাম্প সায়েব একথা বলেছেন ঃ-)
  • PT | ১৯ জুলাই ২০১৯ ১৪:১৯413447
  • ক্রমাগত গোলপোস্ট সরালে খুব বিপদ। আপনার লিং আবার এই কথাই বলছেঃ
    "after three years of the Trinamool Congress’s rule, West Bengal’s statistics do not show much of a boost to economic development. The state’s per capita annual income in 2013-14 was ₹ 69,000, lower than the national average of ₹ 74,000."

    ৩৪-এর অব্শেসন ছেড়ে আলোচনা করুন।
  • | ১৯ জুলাই ২০১৯ ১৩:৪৮413445
  • পোসেনজিতকেও নাকি ইডিতে ধরেছে? ঐজন্যই টালিগন্জের একঝাঁক গেছে বিজেপীতে যাতে টাকা পয়সার হিসেব কেউ না চায়।
  • PT | ১৯ জুলাই ২০১৯ ১৩:০০413444
  • পড়লাম, কিন্তু "স্টেশনে গিয়ে দেখুন, প্রতি দিন কত মানুষ পশ্চিমবঙ্গ ছাড়ছেনঃ গ্রামে থাকলে খাব কী" মন্তব্যের কারণ বোঝা গেল না।
    এটাও বোঝা গেল না যে, "গ্রামীণ ক্ষেত্রে মাসিক পারিবারিক আয়ের বিচারে পশ্চিমবঙ্গের অবস্থান দেশের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন" কেন!!

    আমার অর্থনীতিতে কোন এক্ষ নেই। কিন্তু কুমার রাণার লেখাটিতে আলাদা করে "গ্রামীণ" অর্থনীতির কথা বলা হয়েছে। আপনি যেটা দেখাচ্ছেন সেটা বোধহ্য পব-র শহর ওগ্রাম সব ধরে বলা হয়েছে।
  • sm | ১৯ জুলাই ২০১৯ ১২:৩৪413443
  • নিন পিটি,চট পট পড়ে ফেলুন।
  • S | ১৯ জুলাই ২০১৯ ১১:১৩413441
  • বিজেপি সরকার বলেছে যে ২০২৪ এর মধ্যে দেশের জিডিপি নাকি ৫ ট্রিলিয়ন ডলার হবে। ছোট্টো করে হিসাব করলে দাঁড়ায় যে বছরপ্রতি বৃদ্ধি দরকার ১০.৭৫%। জিডিপি গ্রোথ রেট ক্রমশ কমছে। আগামী বছরের এস্টিমেট ৭%। এইসময় এইধরনের বক্তব্য যে অন্তসারশুন্য একটা মিথ্যাকথা ছাড়া আর কিছুই নয়, সে আমরা সকলেই জানি। তবে এই মিথ্যাকথা আর মিথ্যাচারের সরকার নাম্বার ম্যানিপুলেট করে ৫ ট্রিলিয়ন ডলার দেখিয়ে দিতেই পারে। ২০২৪ এর ইলেকশনটা জিততে হবে যে।
  • S | ১৯ জুলাই ২০১৯ ১১:০৭413440
  • পোনোবদাকে কঙ্গ প্রেসিডেন্ট বানানো যায় এখন? মানে রাষ্ট্রপতি হওয়াটা ভুলে টুলে গিয়ে যদি .....
  • S | ১৯ জুলাই ২০১৯ ১১:০১413439
  • সারা বছর পরে একটা অন্যানুয়াল স্টেটমেন্টের বদলে কোয়ার্টারলি রিপোর্টিং অনেক বেটার। রেগুলারলি মনিটার করা যায়, ফ্রড হবার চান্স কমে, শেয়ার প্রাইসের ভোলাটিলিটিও কমে। তাছাড়া, কোয়ার্টারলি রিপোর্ট ফাইলিং শুরু হয়েছে ১৯৩৪ সালে এসিসির চার্টার অনুযায়ী। তখন হেজ ফান্ডের সংখ্যা হাতে গোনা। ১৯৯০ সালের আগের হেজ ফান্ডরা মার্কেটে তেমন কোনও বড় রোল প্লে করতো না। এখন হেজ ফান্ডরা ডেরিভেটিভস ছাড়া আর কিছুতেই ইনভেস্ট করেনা। ইকুইটি ডেরিভেটিভসে কোয়ার্টারলি রিপোর্টের ভুমিকা অনেকটাই কম (এক্দম নেই বলছি না)।
  • PT | ১৯ জুলাই ২০১৯ ১০:০৯413438
  • "তেমনি কাতারে কাতারে লোক ভিন রাজ্য থেকে এখানে সেটল করছে"
    কারণ সেখানে কিস্যুই নাই। আর বিহার উপ থেকে লোক আসা সেই ব্রিটিশ আমল থেকেই চালু আছে।

    "৩৪ বছরে সিপিএম যে কিছুই করে নি বোঝা যাচ্ছে।"
    "বিশ্বব্যাঙ্কের এক প্রতিবেদন বলছে, গত শতাব্দীতে এ রাজ্যে গ্রামীণ দারিদ্র দ্রুত হ্রাস পেয়েছিল।"

    চটুল ও অবান্তর মন্তব্য পরিহার করলে আলোচনা করা যায়।
  • মানিক | ১৯ জুলাই ২০১৯ ১০:০০413437
  • একশ দিনের কাজে প্রথম তো বুঝলাম। আজকাল পঞ্চায়েত সদস্যরাও নাকি স্কর্পিও চড়ে। আগে নাকি মারুতি ফারুতি চড়ত।
  • অর্জুন | ১৯ জুলাই ২০১৯ ০৯:২১413436
  • মা বলল পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে যারা মার্কিন দেশে আছে, ট্রাম্প নাকি তাদের সবাইকে নেক্সট ইলেকশনের আগেই ঘাড় ধাক্কা দিয়ে বার করবে বলে ঘোষণা করেছে।
  • sm | ১৯ জুলাই ২০১৯ ০৮:৫৯413435
  • ট্রাম্পের একটা গুন ভালো লাগে।হুমকি,টুমকি অনেক দেয় কিন্তু বড় যুদ্ধ কিছু বাঁধায় নি।যেটা পূর্বসূরীরা করে গেছে।তুলনায়,অনেক শান্তি পূর্ন মানুষ মনে হয়।
    কিন্তু নোবেল জয়ীকে, এমন ফালতু মশকরা করতে গেলো কে জানে!ভালো রকম ছিট আছে মাথায়।
  • sm | ১৯ জুলাই ২০১৯ ০৮:৫৪413434
  • একশ দিনের কাজে পব প্রথম।পব জিডিপি বৃদ্ধিতেও ভারতের ওপর দিকে।
    34 বছরে সিপিএম যে কিছুই করে নি বোঝা যাচ্ছে।
    তবে পব থেকে দলে দলে যেমন লোক বাইরে যাচ্ছে,তেমনি কাতারে কাতারে লোক ভিন রাজ্য থেকে এখানে সেটল করেছে আর ক্রমাগত আসছে।
    কেন বলুন তো ?
  • PT | ১৯ জুলাই ২০১৯ ০৮:৪৪413433
  • এইসব টকঝাল খবরে আমার উৎসাহ কম তবে তন্ময় টিভিতে সরাসরি ব্যাখ্যা দিয়েছেন গত পরশু। তাতে ভুল বোঝাবুঝির কোন সুযোগ নেই।

    আমি ভাবছি এটা নিয়ে-যেটাতে অবশ্যি অনেকেরই উৎসাহ নেইঃ
    "স্টেশনে গিয়ে দেখুন, প্রতি দিন কত মানুষ পশ্চিমবঙ্গ ছাড়ছেনঃ গ্রামে থাকলে খাব কী"
  • sm | ১৯ জুলাই ২০১৯ ০৮:৩৪413432
  • পিটি,খপর টা পড়েছেন নিশ্চয়।
  • dc | ১৯ জুলাই ২০১৯ ০৮:৩১413431
  • ইন ফ্যাক্ট এই কোয়ার্টারলি রিভিউ ব্যাপারটা ক্যাপিটালিজম এর সর্বনাশ করেছে। এটা পুরো ওয়াল স্ট্রিটের হেজ ফান্ড ম্যানেজারদের তৈরি করা অবসেশান, সব কটা একেকটা নিও ক্যাপিটালিস্ট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত