এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মানিক | ২২ জুলাই ২০১৯ ২০:১৮413610
  • এটা বেশ সাইন্স ফিকশন মত শোনাচ্ছে। অ্যাস্টেরয়েডের পর অ্যাস্টেরয়েড ভেঙে পৃথিবীতে আনা হচ্ছে। পৃথিবীর ভর বেড়ে চলেছে। শেষে পৃথিবী ভারী হতে হতে হুড়মুড় করে সূর্যের মধ্যে পড়ে গেল।
  • dc | ২২ জুলাই ২০১৯ ২০:১৩413609
  • মুনবেস বানাতে পারলে সবচেয়ে যেটা সুবিধে সেটা হলো অনেক কম এনার্জি খরচ করে (অনেক কম ফুয়েল নিয়ে) এসকেপ ভেলোসিটি অ্যাটেন করতে পারবে। ফলে সোলার সিস্টেমের মধ্যে যাতায়াতে খরচ কম হবে। অ্যাস্টেরয়েড মাইনিং বা জুপিটার থেকে হিলিয়াম মাইনিং করে এনে পৃথিবীতে কম খরচে বেচতে পারবে।
  • মানিক | ২২ জুলাই ২০১৯ ২০:১১413608
  • ও এটা তো ভাট। সরি, ভুল হয়ে গেছে। সবাই ওইসব লিখছে দেখে টইয়ের নাম আর খেয়াল করিনি পাইদিদি।
  • sm | ২২ জুলাই ২০১৯ ২০:০৯413607
  • সেতো প্রফুল্ল সেনকে দিয়ে জ্যোতি বাবু স্টিফেন হাউস কিনিয়ে দিয়েছিলেন।
    নিজের পরিবারের দিকে তাকাতে পারেন নি বোধ হয়। বড় শিল্পপতির পিতা কি না!
    মজার কথা বলব কি ভাই,এই যে কংগ্রেস আমলে এতো টু জি,থ্রি জি, কয়লা কেলেঙ্কারি ;এ নিয়ে বামেরা কিরকম শিবনেত্র ছিলেন, দেখেছেন?
    আবার সেই কংগ্রেস এর সঙ্গে জোট বেঁধে কতো কি সুখালাপ!
    আবার দেখুন,বিজেপির বিরুদ্ধে কি লড়াই টাই না বামেরা করছে।
    হতে পারি দীন,তবু নই মোরা হীন!
    তব্বে!,
  • pi | ২২ জুলাই ২০১৯ ২০:০৭413606
  • ভাটের নাম হীরাভ করে দিলে হয় না?
  • মানিক | ২২ জুলাই ২০১৯ ১৯:৫৮413605
  • পিসীকে কিন্তু এই খোলাখুলি সামনা সামনি ব্যাপারটাতে ক্রেডিট দিতেই হবে। সারদা দেখুন, কেমন সামনাসামনি ঘুষ খাওয়া। অথচ বেচারী বঙ্গারু লক্ষণ সামনাসামনি করতে গিয়ে ফেঁসে গেল। এমনকি পিসীমাও তখন কত রাগ করলেন।
  • মানিক | ২২ জুলাই ২০১৯ ১৯:৫৫413604
  • তারপরে মালপোয়া কেস তো আছেই।

    আচ্ছা, হিন্দীতে 'পিসীমা, মালপো খামু', কি হবে?

    মালপো আর ভাইপোতে ছন্দের মিলটা কি আপতিক?
  • sm | ২২ জুলাই ২০১৯ ১৯:৫২413603
  • আবার সেই ক্লোজেট এর পচা যুক্তি!
    তিনোর কাউন্সিলর,এম এল এ এরা বিজেপিতে যাচ্ছে।কেউ অস্বীকার করে নি তো।ফেক প্রচারক,খালি প্রচার করতে চেয়েছিল,বামের ভোট বিজেপি তে যায় নি।
    এমন কি নিজে যে ক্লোজেট এ থাকা বাম,সেটা পর্যন্ত্য স্বীকার করার সৎ সাহস টুকু নেই।
  • S | ২২ জুলাই ২০১৯ ১৯:৪৫413602
  • বাজপেয়ি এসে দিদির মায়ের পায়ে হাত দিয়ে কি যেন করেছিলেন।
  • মানিক | ২২ জুলাই ২০১৯ ১৯:৪৩413601
  • বসু বাজপেয়ীকে ভালবাসতেন কিনা জানা নেই। কিন্তু পিসী মোদীকে খুব ভালবাসেন। কুর্তা, মিষ্টি আরো কি কি কে জানে।

    আদবানী আবার পিসীকে খুব ভালবাসেন। সারদা কেসে পিসীর এমপিরা ঝাড় খেয়ে যেতে পারে বলে লোকসভার এথিক্স কমিটির মিটিং হতেই দিলেন না!!

    আর এস এসও পিসীকে খুব ভালোবাসে। মা দুর্গা বলে কথা!!

    পিসীও আরেসেসকে খুব ভালোবাসেন। কদিন আগেও বলেছেন, দুষ্টু (কুর্তা) মোদী না থাকলে আরএসএস তো কিইই ভাল। তারপর আবার শ্যমপ্রসাদের জন্মদিন পালন।

    সব মিলিয়ে প্রেমনগর।
  • S | ২২ জুলাই ২০১৯ ১৯:৪২413600
  • কি অভুত যুক্তি। বামেরা দলে দলে বামদলে ভোট দিতে পারছে না, কিন্তু বিজেপিতে ভোট দিচ্ছে। কোন দল ছেড়ে দলে দলে কাউন্সিলাররা বিজেপিতে যাচ্ছে সেতো দেখতেই পাচ্ছি। রোদে দাঁড়িয়ে দিদিও সেকথা বলে দিয়েছেন।
  • sm | ২২ জুলাই ২০১৯ ১৮:৫৪413599
  • সেই জন্যই তো বামেরা দলে দলে ভোট দিচ্ছে বিজেপি তে।
  • sm | ২২ জুলাই ২০১৯ ১৮:২৭413597
  • তারচেয়ে বরঞ্চ বুঝিয়ে বলুন,দলত্যাগ করে জ্যোতি বাবু কিভাবে পি এম হতেন?কে তাঁকে সাপোর্ট করতো?
    এগুলো কি নিছক চায়ের দোকানের ভাট নয়?
  • sm | ২২ জুলাই ২০১৯ ১৮:২৫413596
  • কোনটা নিন্মস্তরের বলছেন? আমড়াগাছি নাকি ভিক্ষান্ন নাকি চায়ের দোকান?
  • PT | ২২ জুলাই ২০১৯ ১৮:১৬413595
  • এবারে নিছক বাজে বকছেন। চায়ের দোকানেও এত নিম্নস্তরের বাক্য ব্যবহার হয়না।
  • sm | ২২ জুলাই ২০১৯ ১৭:৫৪413594
  • হা, হা।এটা ভালো বলেছেন।দলত্যাগ করে জ্যোতি বাবু নাকি প্রধান মন্ত্রী হতে পারতেন।দলত্যাগ করেন নি বলে তো,খালি করাত আর কিছু ঘনিষ্ঠ লোকের লেঙ্গি খেয়েছেন।দলত্যাগ করলে তো সোমনাথ বাবুর মতোন হাত গুটিয়ে বসে থাকতে হতো।
    সোমনাথ বাবু তো তাও নাম করা প্র্যাক্টিসে থাকা ল ইয়ার ছিলেন,জ্যোতি বাবু তো রাজনীতি ছাড়া ভারেন্ডা ভাজতে পারতেন বলে শুনি নি।
  • PT | ২২ জুলাই ২০১৯ ১৭:৪৮413593
  • "বঙ্গে বিজেপি কে জলসিঞ্চন করছে বামেরা"
    আর ভাটাবেন না দয়া করে।

    "জ্যোতি বসু কার হাতে ডুডু বা তামুক খেতেন"
    সেসব করার বাসনা থাকলে তিনি দলত্যাগ করে প্রধানমন্ত্রী হতেন।

    "আর এস এস ও বিজেপি সম্পর্কে,"
    বামেরা ধোতু নয় কিন্তু বামেরা এই সম্পর্কের কথা জানত বলেই বাম সরকারের আমলে বিজেপি বিস্তার লাভ করেনি।
  • sm | ২২ জুলাই ২০১৯ ১৭:৩৪413592
  • পিটি,ধুর,আপনি ই আমড়াগাছি করছেন।বঙ্গে বিজেপি কে জলসিঞ্চন করছে বামেরা।নিশ্চয় জানেন, বামেদের ভোট কুড়ি পার্সেন্ট এর ওপর কমেছে আর বিজেপিতে ভোট আকস্মিক বেড়ে গেছে।এটাও কি মানেন,যে এতে নিচুতলার কর্মীদের, নেতারা মদত দিচ্ছেন।দিন কে দিন,যেটা আরো পরিষ্কার হচ্ছে।এখানে,কেউ কেউ আবার ফেক প্রচার চালানোর চেষ্টা করছে,বামেদের ভোট নাকি বিজেপি তে যায় নি,ইত্যাদি প্রভৃতি।ইনি,আবার পাল্টা ফেক প্রচার এর সমর্থক!
    যাগ গে,জ্যোতি বসু কার হাতে ডুডু বা তামুক খেতেন,এ নিয়ে বিশেষ ইন্টারেস্ট নেই।বামেদের ধোতু সাজাচ্ছিলেন বলে লিংক দিতে হলো।মনে রাখবেন,বাজপেয়ী আর এস এস এর মেম্বার, কিশোর বয়স থেকেই।আর আর এস এস ও বিজেপি সম্পর্কে,আপনি -আমির চেয়ে জ্যোতি বসু অনেক বেশি জানতেন।
    আমার নীতির কোন পরিবর্তন হয় নি।মমতা সরকারের যদি পতন হয়,তো বিজেপি আসবেই।আর বিজেপি বামেদের থেকে বেটার অপশন হবে।আগেও বলেছি।
    তাবলে, আড়াই পার্সেন্ট ভোট পাওয়া কংগ্রেসকে ক্ষমতায় দেখতে চাই, বলে তো,গলা ফাটাতে পারবো না।সেটা ওই, আমি না, বামেদের গদীতে দেখতে চাই, মার্কা ন্যাকামি হবে।
  • sm | ২২ জুলাই ২০১৯ ১৭:১৯413591
  • বিডি,মার্কেটে ঢুকতেই একটা বই এর দোকান আছে।সিটি সেন্টারে বোধ হয় একটা আছে।
  • PT | ২২ জুলাই ২০১৯ ১৬:৫৭413589
  • যদি মেনেও নিই যে বসু-বাজপেয়ী দারুণ বন্ধু ছিলেন তাহলেও শেষ কথা এই যে বিজেপি বাম আমলে নিজেদের বাড়ানোর জন্য কোন সুবিধেই পায়নি। তবে এইসব আমড়গাছী দয়া করে বাদ দিন। না হলে আপনার সঙ্গে আলোচনা চালানো দুষ্কর।
    আর বাম ভোট যদি বিজেপিতে যায় তাহলে তো আপানার আনন্দিত হওয়ার কথা কেননা আপনি তো মনেই করেন যে পবতে বিজেপি বামেদের চাইতে ভাল শাসক হবে।
    গুডলাক!!
  • Boi | ২২ জুলাই ২০১৯ ১৬:৫৭413590
  • সল্লেকে বই এর দুকান কুতায় পাওয়া যাবে দাদাভাই দিদিমনিরা একটু বলেন যদি
  • Boi | ২২ জুলাই ২০১৯ ১৬:৫৬413588
  • salleke bai er dukaan kutaay paaoyaa Jaabe daadaavaai didimaniraa ekaTu balena যদি...
  • sm | ২২ জুলাই ২০১৯ ১৬:৪০413587
  • কার মাথা খারাপ হয়েছে,তা তো বোঝাই যাচ্ছে।সাত পার্সেন্ট ভোট নিয়ে বামেদের নাকী গদী তে ফিরে আসা সম্ভব হবে!
    ইদিকে বিজেপি আর দিলিপ ঘোষের নাম বলতে নজ্জা করছে।
    কয়েকদিন আগে আবার এরকম অনুমানভিত্তিক প্রচার চালানো হচ্ছিলো, বামের ভোট বিজেপি তে যায় নি তো।
    বামেদের ক্লোজেটে আর কতো পচা জিনিষ ঢোকানো আছে কে জানে!
    পুরো শুঁটকির গুদামঘর।
  • sm | ২২ জুলাই ২০১৯ ১৬:২৭413586
  • এবেলা তো অবপ এর প্রকাশনা।যেখান থেকে আপনি দুবেলা লিংক দেন।
  • PT | ২২ জুলাই ২০১৯ ১৫:৪২413584
  • "said a CPI(M) leader in Bengal"- তার মুখটা একবার দেখতে চাই। হাওয়ার সঙ্গে যুদ্ধ চালাছেন হে মজন্তালী সরকার।
    আর এখন যদি তথ্যসূত্র হয় এবেলার মত হলুদ কাগজ তাহলে কার সঙ্গে তক্ক করছি?
  • S | ২২ জুলাই ২০১৯ ১৫:৪১413583
  • চন্দ্রায়ন-২ আপাতত সফল। ৭ই সেপ্টেম্বর চাঁদে ল্যান্ড করবে। ফিরিতে নাসার একটা স্যাটেলাইটও নিয়ে যাচ্ছে ভারত। অলরেডি নেক্সট মিশনের আলোচনা শুরু হয়ে গেছে। চাঁদে একটা পার্মানেন্ট পোস্ট বানানোর প্ল্যান রয়েছে। চাঁদকে নিয়ে প্রচুর ক্রিয়েটিভ চিন্তাভাবনা আছে। যেমন চাঁদে একটা লন্চিং প্যাড তৈরী করা হবে শোনা যাচ্ছে আরো দুরে রকেট পাঠানোর জন্য।
  • S | ২২ জুলাই ২০১৯ ১৫:৩৬413582
  • ২১শে জুলাইয়ের চড়া রোদ আর পচা ডিমের ঝোল খেয়ে মাথা-পেট দুটই খারাপ হয়েছে কাটমানি পন্ডিতের।
  • dc | ২২ জুলাই ২০১৯ ১৫:০৫413581
  • স্যাটেলাইটটা সফলভাবে অর্বিটে ইনসার্ট করে দিয়েছে। গডস্পিড!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত