এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ২৩ জুলাই ২০১৯ ১২:০৩413670
  • ওঁরা যত টুকু জানার জানে।পিটির মতন গরিমা নেই।
  • র২হ | ২৩ জুলাই ২০১৯ ১১:৫৯413669
  • মেডিকেল রেপদের একধারসে অর্ধশিক্ষিত বলে দেওয়াটা বিচ্ছিরি লাগলো। ওঁদের পেশায় যা জানা দরকার ওঁরা নিশ্চয় জানেন। একটা পেশা-ই তো।
  • sm | ২৩ জুলাই ২০১৯ ১১:৪৮413668
  • উফ,পিটি কে নিয়ে পারি না।সিলডোসিন এর উদাহরণ দিলেন।জানেন কিসে ব্যবহার হয়।আর কি গ্রূপের ঔষধ?আলফা ওয়ান এড্রেনার্জিকে রিসেপ্টর ইনহিবিটর্স।এই গ্রূপের আরো পাঁচেক ঔষধ মার্কেট এই আছে।প্রাজসিন, টেরাজসিন,টয়ামসুলসিন,ডকসাজসিন ইত্যাদি।
    ঠিক যেমন এ সি ই ও তার রিসেপ্টর ইনহিবিটর্স (প্রেসার এর ঔষধ) বাজারে খান পঞ্চাশেক ভ্যারাইটির পাওয়া যায়।উপকারিতা উনিশ -বিশ।প্রতি মাসে একটা করে বাজারে আসে।সামান্য মলিকিউলার স্ট্রাকচারের পরিবর্তন করে।
    এগুলোকে মৌলিক আবিষ্কার বলে না।এটা জেনে শুনে তর্কে নামলেই তো হয়!
  • sm | ২৩ জুলাই ২০১৯ ১১:২৯413667
  • আপনি গোলপোস্ট কাঁধে করে সর্বদা ঘোরা ফেরা করেন।একেবারে ঔপনিবেশিক চাল চলন।সান ফার্মা ইমাটিনিব আবিষ্কার করেছে কখন বললাম।
    স্পষ্ট বললাম,ইউ এস মার্কেটে জেনেরিক ড্রাগ বিক্রয় করতো।অর্থাৎ এই ইন্ডিয়ান কোম্পানির ওপর ইউ এস এর যথেষ্ট ভরসা আছে।এমনি আরো অনেক কোম্পানির ওপর ও আছে।ইয়ার্কি নয়,ফ্যাক্ট।
    কেন এই উদাহরণ দিলাম?
    কারণ আপনার একটি শিশুসুলভ মশকরা র প্রেক্ষিতে।
    আপনি শুরু করেছিলেন,ইন্ডিয়া এসব ফালতু চন্দ্র যান প্রকল্পে থাকছে কেন,যখন 1922 সালের পর থেকে কোন মৌলিক ঔষধ আবিষ্কার করতে পারে নি।
    খুবই স্ট্রীট স্মার্ট উক্তি।
    ইন্ডিয়া,আজ এই প্রকল্পে অংশ নিয়ে বিশ্ব কে দেখাতে পারছে,স্যাটেলাইট বা স্পেস ভেহিকল উৎক্ষেপণ করার দক্ষতা।এটার ব্যবসায়িক দিক হলো কিছু ছোট রাষ্ট্র ইন্ডিয়াকে পয়সা দিয়ে টেকনোলজি কিনবে।
    হেলাফেলার বস্তু নয়।
    চাকা হয়তো আপনি 6বা আপনার পূর্বপুরুষ 6 হাজার বছর আগে আবিষ্কার করেছিলেন।নতুন করে চাকা আর গাড়ী আবিষ্কারের কৃতিত্ব ইন্ডিয়া পাবে না।কিন্তু ইন্ডিয়ার তৈরী গাড়ি যদি বিদেশে রপ্তানী হয়,তাতে দেশের লাভ।
    একই কথা ফার্মা ইন্ডাস্ট্রির জন্য সত্য।বিদেশের বাজারে আই টি র মতোই ইন্ডিয়ার ফার্মা ইন্ডাস্ট্রির কদর।এটা বাণিজ্যিক লাভ।
    আপনি বুঝবেন না।
  • PT | ২৩ জুলাই ২০১৯ ১১:০৪413666
  • "ইমটিনিব এর শিকেয় ছিঁড়েছে।এমন কিছু অপার্থিব ব্যাপার নয়।"
    কিন্তু সে ছেঁড়ায় সান ফার্মার কোন অবদান নাই।
    আর আবিষ্কার হয়ে যাওয়ার পরে সব কিছুই পার্থিব হয়ে যায়। যে কারণে অর্ধ শিক্ষিত মেডিকাল রিপ্রেসেন্টেটিভরা এসে উচ্চশিক্ষিত ডাক্তারবাবুদের ওষুধের গুণগুণ বুঝিয়ে দিতে যেতে পারে।
  • PT | ২৩ জুলাই ২০১৯ ১০:৫৯413665
  • " today launched"
    মানে ফেব্রুয়ারি ১, ২০১৬

    "the generic copy"
    মানে বোঝেন? মানে আবিষ্কারের সাথে কোন যোগাযোগ নেই।

    আসল আবিষ্কারের গপ্প নব্বই-এর দশকে এইখানে বা আরো আগের কোন পেপারে পাবেনঃ
    Druker, B. J., et al. Effects of a selective inhibitor of the Abl tyrosine kinase on the growth of Bcr-Abl positive cells. Nature Medicine 2, 561–566 (1996) doi:10.1038/nm0596-561 (link to article)

    "Druker collaborated with Ciba-Geigy, screening their collection of synthesized compounds"-তখন সান ফার্মা পিকচারে নাই!!

    ........................................................................................

    সাম্প্রতিক কালে আবিষ্কৃত আরো ওষুধঃ
    Silodosin received its first marketing approval in Japan in May 2006 under the tradename Urief, which is jointly marketed by Kissei Pharmaceutical Co., Ltd. and Daiichi Sankyo Pharmaceutical Co., Ltd.

    Kissei licensed the US, Canadian, and Mexican rights for silodosin to Watson Pharmaceuticals, Inc. in 2004.

    FDA approved silodosin on October 9, 2008.[
  • sm | ২৩ জুলাই ২০১৯ ১০:৪৬413664
  • NEW DELHI: Drug maker Sun Pharmaceuticals today launched Imatinib Mesylate, the generic copy of anti-cancer drug Gleevec, in the US market. Being a first-to-file product, the company will enjoy 180 days of marketing exclusivity by the US Food and Drug Administration (FDA).

    Read more at:
    //economictimes.indiatimes.com/articleshow/50810368.cms?from=mdr&utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst
    মহা মুশকিল!লিংক দিতে হচ্ছে।
    দুই,ইমটিনিব হলো টাইরোসিন কাইনেজ ইনহিবিটর।এর আগে ওই টাইরোসিন কাইনেজ ইনহিবিটর নিয়ে অনেক কাজ হয়েছে।
    তিনটি মলিকিউল হলো,erbstatin, tryphostin ও herbimycin।
    ইমটিনিব এর শিকেয় ছিঁড়েছে।এমন কিছু অপার্থিব ব্যাপার নয়।
  • PT | ২৩ জুলাই ২০১৯ ১০:২৯413663
  • "আপনার উল্লিখিত যুগান্তকারী মেডিসিন, গ্লিভেক,ইউ এস এ তে বানিয়ে বিক্রি করতো সান ফার্মা!"

    তা বটে, তা বটে!!!!
    Oncologist Brian Druker, the researcher at Oregon Health and Science University who would eventually conduct the pivotal clinical trials leading to FDA approval of Gleevec, was one of the first scientists to recognize this possibility....... As he later recounted, "I had one goal at the time: to find a company.......
    .......This company ended up being Ciba-Geigy (which later became Novartis), .........Druker collaborated with Ciba-Geigy, screening their collection of synthesized compounds.....
    ...Two years later, this chemical, which was called ST1571 and eventually renamed Gleevec, entered its first clinical trial...

    তো কোথা হইতে এল সান ফার্মা?
    Sun Pharmaceutical Industries Ltd has signed an agreement with Novartis Pharmaceuticals Corporation to settle the lawsuit filed by the latter in the US over cancer drug Glivec.

    ওষুধটির আবিষ্কারে কোন ভারতীয়র মস্তিশক কণামাত্রও ব্যবহৃত হয়নি। সান ফার্মা যাকে বলে পরান্নভোজী!! সান ফার্মা ওষুধটি নেয়ে বেওসা করেছে মাত্র!

    ১৯৪৫-এর পরের নতুন মলিকুল খুঁজছেন? গ্লিভেকের গপ্প ওপরে দিলাম। আরো একটি উদাহরণঃ
    AZT was approved by the FDA on March 19, 1987
  • sm | ২৩ জুলাই ২০১৯ ১০:০১413662
  • হে হে।পুরো মাথাটা গেছে।ঠিক যেমন আপনি বলেছিলেন,১৯২২ এর পর ভারতে মৌলিক ঔষধ আবিষ্কার হয় নি।ঠিক তেমনই আপনার লিস্টির প্রথম দুজন বিজ্ঞানীর নোবেল প্রাপ্তির ১৯৩৯ ও ৪৫ সালে যথাক্রমে।ঔষধ দুটি তার ও কত বছর আগে আবিষ্কার হয়েছে কে জানে!
    বাকী দুজন মূলত শারীরবৃত্তিয় বিশ্লেষণী কাজের জন্য,পে য়েছেন।পার্টিকুলার ঔষধ আবিষ্কারের জন্য নয়।
    অত এব --
  • Amit | ২৩ জুলাই ২০১৯ ০৯:৫৪413661
  • ভয়ঙ্কর সিরিয়াস সব আলোচনা চলছে, এর মধ্যে লাইট মুডের কিছু বলতে বেশ ভয় লাগে, কিন্তু এই খবরটা পড়ে বেদম হাসি পেলো।

    https://www.anandabazar.com/calcutta/three-youths-claimed-themselves-as-father-of-new-born-girl-at-south-kolkata-hospital-dgtl-1.1021246

    আমার দেখা একটা প্রায় কাছাকাছি ঘটনা। আমার আগের অফিসের একটা চৈনিক ছেলে একসাথে তিনটে মেয়ের সাথে জোরদার প্রেমপর্ব চালাচ্ছিল, অবশ্যি কোনো মেয়েই জানতো না সেই প্রেমের আরো দুজন ভাগিদার আছে। দুর্ভাগ্যক্রমে এক রাত এ একটু বেশি পানাসক্ত হয়ে বাইক চালাতে গিয়ে সে বেচারা উল্টে পড়ে, পা ভেঙে হাসপাতাল এ ভর্তি হয়। সেখানে কয়েক দিন থাকার পড়ে কোনো ভাবে কে জানে, হয়তো বিভিন্ন বন্ধুদের থেকে খবর পেয়ে এক সাথে তিনটে মেয়ে তাকে দেখতে হাসপাতাল এ এসে হাজির, তারপর ওখানে পুরো কুরুক্ষেত্র। মারের চোটে ছেলেটার কালসিটে পড়ে গেসলো। আমরা যখন দেখতে গেছি বিকেলে, তখন ডাক্তার তাকে ভাঙা পা ছেড়ে, মুখে মলম লাগাচ্ছে।

    মোরাল অফ টি স্টোরি:
    এক সাথে একাধিক প্রেম করতে হলে বাইক না চালানোই ভালো।
  • PT | ২৩ জুলাই ২০১৯ ০৯:৪৪413660
  • "এখনও পর্যন্ত কোন নোবেলপ্রাপক এর নাম দিতে পারেন নি।মৌলিক আবিষ্কারক হিসাবে,চাইনিজ বিজ্ঞানী ছাড়া।"

    " In 1939, Domagk received the Nobel Prize in Medicine for this discovery, the first drug effective against bacterial infections." (সাল্ফানিলামাইড)

    "The Nobel Prize in Physiology or Medicine 1945 was awarded jointly to Sir Alexander Fleming, Ernst Boris Chain and Sir Howard Walter Florey "for the discovery of penicillin and its curative effect in various infectious diseases.""

    "The Nobel Prize in Physiology or Medicine 1982 was awarded jointly to Sune K. Bergström, Bengt I. Samuelsson and John R. Vane "for their discoveries concerning prostaglandins and related biologically active substances." (যদি না বোঝেনঃ এস্পিরিন শরীরে কিভাবে কাজ করে ইত্যাদ)

    "The Nobel Prize in Physiology or Medicine 2018 was awarded to James P. Allison and Tasuku Honjo "for their discovery of cancer therapy by inhibition of negative immune regulation."

    ইত্যাদি...........
  • b | ২৩ জুলাই ২০১৯ ০৯:৩৫413659
  • আপাতত এইটে পড়েন
    https://archive.org/details/in.ernet.dli.2015.455699
    ১৯১৩-১৮ সালে কোহিমায় পোস্টেড এক বাঙালী ডাক্তারের নাগাদের নিয়ে লেখা মোনোগ্রাফ।
    ডেডিকেশনটা একটু ইয়ে টাইপের, আর ছবিগুলোর মধ্যে "অন্ধকার সুড়ঙ্গ দিয়া গাড়ি চলিতেছে"। বাকি ঠিকই আছে।
  • T | ২৩ জুলাই ২০১৯ ০৯:২৯413658
  • আচ্ছা, প্রতিবারই একটা কিশু ছোঁড়াছুঁড়ি বা উৎক্ষেপণ হ'লে এইটে শুরু হয়। ক্যানো আমরা অন্য কিছুতে পয়সা বরাদ্দ করছি না। কিন্তু মাইরি এইগুলো কোনো যুক্তি হ'ল। একেবারেই কিছু সায়েন্টিফিক রিটার্ণ পাওয়া যাবে না, সেইরম কিছু মিশন ছাড়া বাদবাকি নিয়ে অ্যাত আপত্তি ক্যানো।
  • sm | ২৩ জুলাই ২০১৯ ০৯:২২413657
  • বার বার ঢপ বাজি করছেন।এখনও পর্যন্ত কোন নোবেলপ্রাপক এর নাম দিতে পারেন নি।মৌলিক আবিষ্কারক হিসাবে,চাইনিজ বিজ্ঞানী ছাড়া।
    আর শুনে রাখুন এ পর্যন্ত আবিষ্কৃত হওয়া (এফ ডি এ এপ্রুভড,৭২ টি এন্টি ক্যান্সার ঔষধের মধ্যে ৭০ টি ই অকেজো।)
    আপনি আধুনিক ফার্মা ইন্ডাস্ট্রি কিভাবে চলে বা ঔষধ আবিষ্কার হয়,তার কিস্যু জানেন না।
    আপনাকে অনেক লিঙ্ক দিয়েছি।পড়াশোনা করুন।
    সবই বামেরা ভালোর মতন ঢপ বাজি নয়।
    ও, আর একটা কথা জানিয়ে দেই,আপনার উল্লিখিত যুগান্তকারী মেডিসিন, গ্লিভেক,ইউ এস এ তে বানিয়ে বিক্রি করতো সান ফার্মা!
  • PT | ২৩ জুলাই ২০১৯ ০৯:০১413656
  • গোলপোস্ট সরানোর প্রয়োজন নেই আর অত লিং দেওয়ার প্রয়োজন নেই। মাত্র ৬ টা ভারতীয় নাম চেয়েছি। ঐ নিবন্ধ গুলোতে "ctrl->F->india মারুন। কিস্যু পাবেন না।

    CSIR-এর আমি এক দশক চাক্রি করেছি। এটার মত ঢপবাজ organisation ভূভারতে দুটো নেই। CDRI-তে কি কাজ হয় সেসব খবর রাখি। আর organon-এ যখন কাজ করতাম তখনও জেনেছি যে তাদের সব হরমোন সম্পর্কিত ওষুধ হল্যান্ডে বা অন্যত্র আবিষ্কৃত। এখানে তাদের দেওয়া পদ্ধতি অনুসারে synthesis হয়ে ট্যাবলেট বা ইন্জেকশন তৈরি হত মল্লিক বাজারের কারখানায়।

    এই আলোচনাটা আরো এগোনোর আগে বলে রাখি যে আমি প্রায় দু-দশক ধরে medicinal chemistry/drug design ইত্যাদি পড়াচ্ছি। এই সেমেস্টারেও পড়াচ্ছি। প্রতিবারই আঁতিপাঁতি করে ভারতীয় নাম খুঁজি ছাত্রদের উদ্বুদ্ধ করার জন্য। কিন্তু ঢপবাজ যারা খবরের কাগজে নাম ছাপানোর জন্য ওষুধ "আবিষ্কার" করেই চলেছে তাদের কথা তো আর ক্লাশে বলতে পারিনা। ডেকান হেরাল্ডের মত খবর গুচ্ছের পাওয়া যাবে। অসীমা চ্যাটার্জীর ছাত্র-ছাত্রীদের "আবিষ্কার" আবাপ-তে ছাপানো হয়েছিল মনে আছে। ঐ পর্যন্তই।
    NCBI লিংটা খুলছে না কোন কারণে।

    হাতের কাছে IICB আছে। খোঁজ নিয়ে দেখুন গপ্প আর বাস্তবের ফারাক কতটা।
    তাদের তৈরি ওষুধ কোন ডাক্তারে লেখে সেটা খুঁজে বের করুন।
  • sm | ২৩ জুলাই ২০১৯ ০৮:৪০413654
  • Many people think that drugs originate in the nation where the companies that produce them are headquartered. The truth, however, is much more complicated. Given that multi-national firms market the majority of medicines, figuring out where each one of their drugs originated requires digging through some extensive data vaults. A proper analysis requires the examination of company histories, free market deal making, and in some cases government interventions. Consider the following examples:
    আমার ই দেওয়া লিংক থেকে।--))
  • sm | ২৩ জুলাই ২০১৯ ০৮:৩৮413653
  • পিটি,নলেজ নিয়ে অসততা করছেন।
    পিটি বর্ণিত গোটা দশেক ঔষধের লিস্টে আবিষ্কারক এর নাম নেই কেন?এমন কি দেশের নাম স্পষ্ট নয় কেন? কেবল কিছু বহুজাতিক কোম্পানির নাম সাঁটা আছে কেন? এই সব যুগান্তকারী আবিষ্কার মৌলিক হলে, নোবেল প্রাইজ পায়নি কেন?
    এসব প্রশ্নের উত্তর আসবে না। কারণ ভাবা প্র্যাকটিস হয়নি।
    দুই,একমাত্র ব্যতিক্রম, আর্টিমিসিনিন।এটা নিয়ে আমি ই কিছুদিন আগে অন্য টোই তে লিখেছিলাম।
    এটি মূলত চাইনিজ হারবাল মেডিসিন। বিজ্ঞানী ইউ ইউ,পুনরাবিষ্কার করেছেন।এটার জন্য পাশ্চাত্য নয়, চীনের কন্ট্রিবিউশন অতুলনীয়।
    তিন, পিটি বর্ণিত ঔষধ গুলি মৌলিক নয়।বিভিন্ন সময় বিভিন্ন রিসার্চ এর ফলশ্রুতি।
    যেমন মূল ইন্সুলিন, থেকে লিসপ্র,ডেটেমির,গ্লারজিন, প্রচুর এনালগ বেরিয়েছে। কোনোটিকেই মৌলিক বলা যায় না।পিটি বর্ণিত গ্লিভেক তো নয় ই। অন্যান্য ইমুনোথেরাপি, যেমন এমএস এর ট্রিটমেন্ট এর উদাহরণ হিসাবে এসেছে,সেটিও নয়।
    তাই এগুলি নোবেল পুরস্কার এর দাবিদার ও নয়।
  • dc | ২৩ জুলাই ২০১৯ ০৮:৩০413652
  • কদিন আগে একটা ওয়েবসাইটে পড়ছিলাম আসলে "নারী" বা "পুরুষ" বলে কোন জেন্ডার বিভাজন হয়না, পুরোটাই একটা কন্টিনুয়াম যার একদিকে নারীত্ব আর আরেকদিকে পুরুষত্ব। (মাঝখানে বোধায় আমসত্ত্ব)। নারী আর পুরুষ ভাগাভাগি করতে সমাজ শেখায়।
  • PT | ২৩ জুলাই ২০১৯ ০৭:৩১413646
  • দু-একটা নাম পাওয়া যাবে?
  • pi | ২৩ জুলাই ২০১৯ ০৭:২৩413645
  • ম্যালেরিয়ার নতুন ওষুধের ব্যাপারে বলতে পারি, ট্রায়ালে থাকা ওষুধে ভারতীয়রা নেই, এমন না।

    অসীমা চ্যাটার্জিদের কাজকর্মও তো ভাল ছিল।
    গাছাগাছড়া থেকে ওষুধের ব্যাপারে বিশেষ করে।
    যদিও ইন্স্টিটিউটে সেবার গিয়ে শুনলাম অনেক কিছু কাজই আর হয়না।
  • PT | ২৩ জুলাই ২০১৯ ০৬:৫৭413644
  • এখানে দশটা আছে। খুঁজলে আরো পাওয়া যাবে। কোথাও "যৌথ" নামক ঢপের প্রচেষ্টা নেই। অন্ততঃ গোটা ছয়েক ভারতীয় নাম না পেলে এবার মাঠের বাইরে যেতে হবে।

    TOP 10 SCIENTIFIC DRUG DISCOVERY BREAKTHROUGHS FOR DEADLY DISEASES

    1. New Drugs to Eliminate Malaria
    Researchers from the Burnet Institute, Monash University, and Deakin University in Australia........

    2. Breakthrough in the Treatment of Cancer
    Gleevec, which is also known as Imatinib, is greatly considered a miracle drug to many.

    3. New Strategy for the Discovery of Drugs
    Scientists at The Scripps Research Institute (TSRI)........

    4. New Drug Discovery Technique to Target a Class of Enzymes
    A research headed by the University of Dundee has enhanced the power of developing new drugs...........

    5. Serelaxin from Novartis-a Breakthrough Therapy in the Treatment of Heart Failure
    Swiss pharmaceutical firm, Novarits,.......

    6. Vertex Pharmaceuticals’ New Drug Combination can Treat Cystic Fibrosis

    7. Promising Treatment for Multiple Sclerosis
    Jeffrey K. Huang, PhD, a lead researcher of the drug at the MS Society Cambridge Centre for Myelin Repair, University of Cambridge, England..........

    8. Discovery of Ebola Protein could Lead to Drug Development
    scientists at the Icahn School of Medicine at Mount Sinai, the University of Texas Southwestern Medical Center and Washington University in St. Louis..........

    9. New Ebola Drug Cures Monkeys in Clinical Trial
    Professor Peter Piot, Director of the London School of Hygiene & Tropical Medicine............

    10. New Drug could Treat Most Aggressive Form of Lung Cancer
    Professor Caroline Dive, the leader of the research........

    http://www.chemdiv.com/top-10-scientific-drug-discovery-breakthroughs-deadly-diseases/

    ওঃ, মনে পড়ে গেল, মাত্র কয়েক বছর আগে, ২০১৫-তে মৌলিক আবিষ্কারের জন্য নোবেল পেলেন Tu Youyou .....a Chinese pharmaceutical chemist and educator.....discovered artemisinin and dihydroartemisinin......
  • S | ২৩ জুলাই ২০১৯ ০৩:৪১413643
  • "I was with Prime Minister Modi two weeks ago and we talked about this subject and he actually said 'Would you like to be a mediator or arbitrator', I said 'Where', He said 'Kashmir'. Because this has been going on for many, many years... I think they would like to see it resolved and you (Imran Khan) would like to see it resolved. If I can help, I would love to be a mediator," President Trump said at the joint press briefing with Imran Khan.

    The "prayers of over a billion people will be with you if you can mediate and resolve the situation," Imran Khan responded.

    In a series of tweets, the foreign ministry said "no such request has been made" by the Prime Minister.

    https://www.ndtv.com/india-news/donald-trump-offers-to-mediate-on-kashmir-between-india-and-pakistan-during-meeting-with-imran-khan-2073580
  • অর্জুন | ২৩ জুলাই ২০১৯ ০১:৩৭413642
  • আপনাদের আজ তো চাঁদের হাট।
  • sm | ২৩ জুলাই ২০১৯ ০০:৩২413641
  • তারপর ধরুন গিয়ে ভ্যাকসিন।আগে যেমন ছোট বেলার বইতে পড়তেন,পাস্তুর রেবিস,জেনার স্মল পক্স, সক ও স্যাবিন পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেছেন।
    এখন সোয়াইন ফ্লু,বার্ড ফ্লু, হেপাটাইটিস,এসব ভ্যাকসিন এর আবিষ্কর্তার নাম পান কি ?
    কিন্তু কোম্পানির নাম পান !গ্লয়াকসো,স্মিথ ক্লাইম,এবট, ফাইজার,কোম্পানির বা ইনস্টিটিউশনের নাম পান।
    কেন, সেটা ভাবেন নি?
    ভাবা প্র্যাকটিস করুন।
    খালি আবিষ্কার আবিষ্কার বলে সন্তোষ দত্তের মতোন চেঁচালে চলবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত