এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ২৩ জুলাই ২০১৯ ১৯:৫৮413700
  • :))), যা দেখা যাচ্ছে যে একমাত্র পিটিদার এমপাওয়ারমেন্টই এই লোলচর্মছাগনৃত্য বন্ধ কত্তে পারে। :))
  • PT | ২৩ জুলাই ২০১৯ ১৮:৩৩413699
  • S
    সবাই জানে ভারতীয় ফারমা কোম্পানিগুলো জেনেরিক্স আর কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করেই বেঁচে আছে। গতবছরে (বা তার একটু আগে) আমি অন্যান্যদের সঙ্গে হায়্দ্রাবাদে রেড্ডিস আর জিভিকে আর কয়েকটা ছোট কোম্পানির সঙ্গে মিটিং করে এসেছি। তারা সবাই পরিষ্কার জানিয়েছে যে তাদের (এবং অন্যান্যদের) পক্ষে নতুন মলিক্যুল (নতুনের ওপরে জোর) আবিষ্কারের দিকে যাওয়া একেবারেই সম্ভব নয়। বরং তারা drug repurposing করতে বেশী তৎপর।

    আরো একটা ইস্যু আছে। যেটা এরা নীরবে করে। R & D-র কাজকম্ম না দেখালে, জেনেরিক ওষুধ বিক্রির অনুমতি পেতে সরকার বাধা সৃষ্টি করে। তখন তারা কোন কোন সরকারি গবেষণাগারের সঙ্গে কোলাবোরেশনে "ওষুধ" তৈরি ভড়ং দেখায়। এ ব্যাপারে দাদা লোক ছিলেন এ ভি এ রামা রাও। তিনি নিজের শাসনকালে কোম্পানিগুলোর নাক কান মুচড়ে IICT-র জন্য পয়্সা বের করে নিতেন।

    কিন্তু সমস্যা হচ্ছে যে কেউ এঁড়ে তক্ক করলে তার উত্তর না দিলে নিজেকে কেমন অসহায় মনে হয়।
  • | ২৩ জুলাই ২০১৯ ১৮:২৪413698
  • উত্তরবঙ্গে বিজেপী বেড়েছে আর সঙ্গে সঙ্গে গণপিটুনীও

  • সে ত | ২৩ জুলাই ২০১৯ ১৭:২৬413697
  • তোদের আর কোথাও জায়গা হবে না জানি
  • sm | ২৩ জুলাই ২০১৯ ১৭:০৯413696
  • ছাগল দের অন্য চারণ ভূমি আছে।চলে যাও।
  • titibirokto | ২৩ জুলাই ২০১৯ ১৭:০৭413695
  • এই বিরক্তিকর লোক দুটোকে ভাট থেকে টাইম আউট দেয়া যায় না?
  • 9r2 | ২৩ জুলাই ২০১৯ ১৬:৫৯413694
  • sm | ২৩ জুলাই ২০১৯ ১৬:০২413693
  • ছ টা কোম্পানির নাম ই তো দিলাম।পড়ুন না ভালো করে। কি মুশকিল!
  • sm | ২৩ জুলাই ২০১৯ ১৫:৫৯413691
  • চিরকাল ই জেনেরিক্স তৈরির জন্য বিখ্যাত।কিন্তু গত দু দশক নতুন মলিকিউল ডিসকভারি তেও নেমেছে।
  • PT | ২৩ জুলাই ২০১৯ ১৫:৫৯413692
  • আমি তো মেনেই নিয়েছি যে আমি স্টুপিড অথবা মূর্খ। আপনি ৬ টা ভারতীয় scientist বা ফার্মা কোম্পানির নাম দিন যাদের আবিষ্কৃত ওষুধ বাজারে চালু আছে।
    বাকি তক্ক পরে হবে।
  • S | ২৩ জুলাই ২০১৯ ১৫:৫০413690
  • এই কোম্পানিগুলো তো সব জেনেরিক্স আর কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিংএর জন্যই বিখ্যাত।
  • sm | ২৩ জুলাই ২০১৯ ১৫:৪৫413689
  • পিটি, আপনি আবার স্টুপিডিটি করছেন।আপনি যে লিস্ট দিয়েছেন তাতে প্রায় দশ টি নাম আছে।আপনি টপ টেন সার্চ করে বার করেছেন।
    কিন্তু বলুন তো ইমাটিনিব ছাড়া আর কোন মেডিসিন ব্যবহার হয়?কয়েকটা তো থেরাপিউটিক স্ট্র্যাটেজি!
    আর আপনার টপ টেন এর আবিষ্কর্তা দের নাম জানাতে ভুলবেন না কিন্তু।
  • PT | ২৩ জুলাই ২০১৯ ১৫:০৯413688
  • এদের কোন নতুন অবিষ্কার করা ওষুধ বাজারে নেই। আজ থেকে ১০/১৫ বছর বাদে কি হবে সেটা নিয়ে তক্ক করে কোন লাভ নেই।

    ২০২২ সালে আমরা শেষ ভারতীয় ওষুধের শতবর্ষ পালন করব।
  • sm | ২৩ জুলাই ২০১৯ ১৪:৫৮413687
  • ছটা কোম্পানীর নাম?এই নিন।সিপলা, পিরামল,ক্যাডিলা,সান,বাইওকোন,ন্যাটকো,আরো আছে।এঁদের ওয়েব সাইট দেখে নতুন কি ডিসকভারি চলছে দেখে নিন।
  • PT | ২৩ জুলাই ২০১৯ ১৪:৩৫413686
  • ছটা নাম চাইছি। আর লিং দিয়েন না। লিং -এ শুধু গপ্প আছে। আপনি IP, BP, USP খুলে বসে খুঁজুন যে কটা ভারতীয় মলিক্যুল আছে। তারপারে আবার তক্ক হবে।
  • PM | ২৩ জুলাই ২০১৯ ১৪:২৪413683
  • এইটাই বাকি ছিলো। অন্ধ্রার কম্পানী অন্য রাজ্যে GST দিয়ে মাল বেচতে পারবে, কিন্তু অন্য রজ্যের লোক সেখানে চাকরী করতে পারবে না।
  • sm | ২৩ জুলাই ২০১৯ ১৪:২৩413681
  • আগেই দিয়েছি,পড়েন নি?
    অন্য আর এক জন ও দিয়েছেন,ফিরে গিয়ে পড়ে নিন।
  • PM | ২৩ জুলাই ২০১৯ ১৪:২৩413682
  • First in India: Andhra Pradesh reserves 75% of private jobs for locals

    https://m.timesofindia.com/india/andhra-reserves-75-private-jobs-for-locals/articleshow/70338174.cms

    এইটাই বাকি ছিলো। অন্ধ্রার কম্পানী অন্য রাজ্যে GST দিয়ে মল বেভ্হতে পারবে, কিন্তু অন্য রজ্যের লিক সেখানে চাকরী করতে পারবে না।
  • PT | ২৩ জুলাই ২০১৯ ১৪:২০413680
  • বেশ ছটি ভারতীয় ফার্মার নাম দিন যারা নতুন ওষুধ আবিষ্কার করেছে। আপনার লিং-এ এই সম্পর্কে কোন তথ্যই নেই।
  • sm | ২৩ জুলাই ২০১৯ ১৪:১৬413679
  • এই নিন,ইন্ডিয়ার ফার্মা ইন্ডাস্ট্রির একটা খন্ড চিত্র।এবার আপনি হাত পা ছড়িয়ে কাঁদতে থাকুন,চন্দ্র যান প্রকল্প ফালতু;কেন ইন্ডিয়া তে 1922 সালের পর কোন মৌলিক ঔষধ আবিষ্কার হয় নি।https://www.ibef.org/industry/pharmaceutical-india.aspx
  • sm | ২৩ জুলাই ২০১৯ ১৩:৫৯413677
  • আমি পড়েই তক্কো করছি।আপনি আগে সিলডোসিন না করে ক্যাপট্রপ্রিল এর উল্লেখ করলে মেনে নিতাম।কারণ মৌলিক আবিষ্কারের ক্ষেত্রে সিলডোসিন আর ক্যাপ ট্রপ্রিল কে একাসনে বসানো যায় না।একটি মৌলিক আবিষ্কার অন্য টি নয়।বুঝা গেলো?
    আগেই বলেছি,এখন ওরকম ভাবে কোন বৈজ্ঞানিক ঔষধ আবিষ্কার করে না।বহুজাতিক কোম্পানিরা বিভিন্ন দেশে আর এন্ড ডি খুলে রেখেছে বা বিভিন্ন দেশের কোম্পানির সঙ্গে কোলাবরেশন করে একটি নিউ মলিকিউল বার করে।অধিকাংশ ক্ষেত্রেই যা মৌলিক নয়।
    আপনার লিস্টেও নতুন ঔষধ গুলোর নাম ও কোম্পানীর নাম ছিল।আবিষ্কর্তা দের নাম ছিলো না।এর আগে ভ্যাকসিন ওর ক্ষেত্রেও এক ই কথা উল্লেখ করেছি।
    ভারতের ফার্মা কোম্পানি গুলো কি কি নতুন মলিকিউল বা কম্পোজিশন বানাচ্ছে আর ট্রায়াল এর কোন ফেজে রয়েছে তার লিংক ও দিয়েছি।
    আপনার দেওয়া লিস্টির সঙ্গে বিশেষ পার্থক্য নেই তো।চাইলে আরো কোম্পানীর নাম ও তাদের প্রোডাক্ট এই লিংক দিতে পারি।
    আপনি খামোকাই বিষয় তা জটিল করছেন।
    তিন,এখনো বললেন না তো কেন ওই আল্টোপকা মন্তব্য করলেন?
    ভারতের চন্দ্র যান প্রকল্প নিয়ে আলোচনা করে কি হবে?1922 সালের পর থেকে যখন কোন মৌলিক ঔষধ আবিষ্কার হয় নি!
  • S | ২৩ জুলাই ২০১৯ ১৩:৫৬413676
  • ফার্মাসিউটিকাল ইন্ডাস্ট্রি নিয়ে খুব খুব কম ধারণা। কিন্তু ইন্ডিয়াতে তো মুলতঃ জেনেরিক্স তৈরী হয় বলেই জানি। ডেভালাপ্ড দেশের মেডিসিনস তো এদেশে আসেও না। কোন একজন হেজ ফান্ড ম্যানেজার বলেছিলো যে তার কোম্পানির মুল্যবাণ ওষুধ ইন্ডিয়ার মতন গরীব দেশের জন্য নয়।

    ইন্ডিয়াতে প্রায় সব ব্যাপারেই গবেষণা কম হয়। কারণ ইন্ডিয়ার বেস্ট ট্যালেন্টরা সব দেশের বাইরে পাইলে যায়, ইনভেস্টমেন্ট খুব খুব কম হয়, পরিবেশও নেই, সর্বপরি অপদার্থ শর্ট টার্মে উৎসাহী প্রাইভেট সেক্টর। ইনোভেশন ইন্ডেক্সে ভারত বেশ অনেকটাই নীচে।

    এর মধ্যে ইসরো বেশ ভালো কাজ করছে। ইসরো অন্যের স্যাটেলাইট লন্চ করে প্রচুর পয়সা তুলছে। ভবিষ্যতেও তুলবে। এইযে চন্দ্রায়ন, মঙ্গলায়ন - এগুলো প্রোমোশনাল অ্যাক্টিভিটি। ছোটো দেশগুলো আর কস্ট সেনসিটিভ কোম্পানিরা এখন ইসরোর দ্বারস্থ হচ্ছে। তাছাড়া এগুলো সব ডুয়াল পারপাস টেকনলজি। অন্য ইউজও আছে।
  • PT | ২৩ জুলাই ২০১৯ ১৩:৩৩413675
  • আমি নাহয় মূর্খ, মেনেই নিলাম। কিন্তু আপনি এত বাক্যব্যয়ের পরেও গোটাছয়েক ভারতীয় ওষুধ আবিষ্কর্তার নাম জানাতে পারলেন না। সেটাই তো প্রধান ও একমাত্র ইস্যু ছিল এই আলোচনার।

    "আপনি এ সি ই, ইনহিবিটর হিসাবে ক্যাপট্রপ্রিল এর নাম করলে,মৌলিক আবিষ্কার বোঝা যেতো"
    Date:23 Jul 2019 -- 12:23 PM
    "কিন্তু ক্যাপ্টোপ্রিলকে rational drug design-এর তালিকাভুক্ত করা হয়। সাপের বিষের চরিত্র বিচার করে উচ্চরক্তচাপের ওষুধ খুঁজে বের করাকে আবিষ্কারই বলে।

    তক্ক করার আগে পড়েন না?

    "ভারতীয় ফার্মা ইন্ডাস্ট্রি ও অনেক এডভান্স হয়ে গেছে।"
    হয়েছে কিন্তু তারা drug discovery-তে নেই। কেন গোল গোল তক্ক করছেন? এখন অনেকেই এখন drug repurposing-এ মেতেছে।
  • sm | ২৩ জুলাই ২০১৯ ১৩:১২413674
  • পিটি,ছত্রে ছত্রে মুর্খতা প্রকাশ করবেন ই ঠিক করেছেন।আপনি সিলোডোসিন যখন মৌলিক আবিষ্কার হিসাবে পেশ করলেন,তখন ই বুঝেছি আপনার এ সম্পর্কে নলেজে ঘাটতি আছে।কারণ অলরেডি চার পাঁচটি একই গ্রূপের ঔষধ বাজারে চলছে।আমি উদাহরণ দিয়ে দিয়েছি।সুতরাং সিলডোসিন কেবল মাত্র স্ট্রাকচারাল পরিবর্তন,মৌলিক কিছু না।
    আপনি এ সি ই, ইনহিবিটর হিসাবে ক্যাপট্রপ্রিল এর নাম করলে,মৌলিক আবিষ্কার বোঝা যেতো।এরপরে যেগুলো এসে চলেছে,সেগুলো নয়।
    দুই,আপনি চন্দ্র যান সম্পর্কে আল্টোপকা মন্তব্য করলেন কেন?
    যখন জানেন এতে বাণিজ্যিক লাভ ও লাভের সম্ভাবনা প্রচুর।
    ভারতীয় ফার্মা ইন্ডাস্ট্রি ও অনেক এডভান্স হয়ে গেছে।আপনি খপর রাখেন না তো কি করা যাবে?
    বাকি রইলো সিঙ্গুর।ওটা চাষীর জমি লুঠ হচ্ছিলো, তার এগেইন্সটে বলা হয়েছে।রতন বাবু কি ভাবলো,কিছু এসে যায় না।
    আমি গাড়ী শিল্পের বিরোধী নই।চাষীর জমি লুঠ করে নয়।কিনে নিয়ে করো বা বন্ধুর জমিতে যতো ইচ্ছে কারখানা করো গিয়ে।কুনো আপত্তি নেই।
  • sm | ২৩ জুলাই ২০১৯ ১২:৪২413673
  • নিপার চেয়ে একটু কম গাড়োল।কোন ব্যাখ্যা না দিয়ে,এরকম মন্তব্য!কোথাও লাথি, ফাতি খাওয়া হয়েছে না কি কোন পুরোন ব্যথা?
  • Nipa | ২৩ জুলাই ২০১৯ ১২:৩১413672
  • sm এর পোস্ট পড়ে যতটা মনে হয়, উনি কি অতটাই গাড়োল? নাকি উনি পাঠকদের আনন্দ দেবার জন্য গাড়োলের রোল প্লে করেন ? ঃ) ঃ)

    ঊনি বহুকাল ধরে এই সাইটের সেরা। ওনাকে আপনাদের পাতার গাড়োলশ্রী উপাধী দেওয়া হোক। সকলের গুণ আর অধ্যবসায় এর স্বীকৃতি দেওয়া উচিত
  • PT | ২৩ জুলাই ২০১৯ ১২:২৩413671
  • ওরা এবং ডাক্তারবাবুরা কেউই ওষুধ আবিষ্কারকের খবর রাখেনা। সমস্যা সেখানেই। সেটাই অশিক্ষিত মাপার গজফিতে এই আলোচনাতে। কিন্তু অনেক আবোল-তাবোল শুনলাম। এখনো গোটা ছয়েক ভারতীয়র নাম পেলাম না কিন্তু।

    "সিলডোসিন এর উদাহরণ দিলেন।জানেন কিসে ব্যবহার হয়।"
    জানি না সেটা আপনি জানলেন কি করে? ৫০-৬০ বছরের অনেক পুরুষমানুষকেই এই ওষুধ খেতে হয়।

    "ঠিক যেমন এ সি ই ও তার রিসেপ্টর ইনহিবিটর্স (প্রেসার এর ঔষধ) বাজারে খান পঞ্চাশেক ভ্যারাইটির পাওয়া যায়.....এগুলোকে মৌলিক আবিষ্কার বলে না।"
    এটাও জানিনা জানলেন কি করে?
    কিন্তু ক্যাপ্টোপ্রিলকে rational drug design-এর তালিকাভুক্ত করা হয়। সাপের বিষের চরিত্র বিচার করে উচ্চরক্তচাপের ওষুধ খুঁজে বের করাকে আবিষ্কারই বলে।

    "সান ফার্মা ইমাটিনিব আবিষ্কার করেছে কখন বললাম।"
    বেশ। তাহলে চেপে যান। আমি প্রথম থেকে ৬ ভারতীয় আবিষ্কর্তার নাম চাইছি। না জানা থাকলে ক্ষান্ত দিন। কেননা ১৯২২-এর পরে ভারতে কোন ওষুধ আবিষ্কার হয়নি।

    "ইন্ডিয়া এসব ফালতু চন্দ্র যান প্রকল্পে থাকছে কেন"
    ফালতু? আমি বলেছি? কোথায়? এ তো ডন কিহোতোর চাইতে খারাপ অবস্থা আপনার।

    "ইন্ডিয়ার তৈরী গাড়ি যদি বিদেশে রপ্তানী হয়,তাতে দেশের লাভ।"
    প্রতিদিন তো শিল্পপতিদের খিস্তি না করে জল খান না। তো গাড়ী বানাবে কে এদেশে? আপনার মত লোকেদের জন্যেই টাটা পব ছেড়েছে।

    "বিদেশের বাজারে আই টি র মতোই ইন্ডিয়ার ফার্মা ইন্ডাস্ট্রির কদর।এটা বাণিজ্যিক লাভ।"
    এটা নিয়ে তো আলোচনা হচ্ছিল না। আমি ফার্মা ইন্ডাস্ট্রির বিরুদ্ধে কিছু বলতেও চাইনি। আপনিই তাদেরকে টেনে এনেছেন এই আলোচনাতে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত