এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ন্যাড়া | ২৫ জুলাই ২০১৯ ০৮:২৪413820
  • বিলেতকে মা বলিয়া ডেকেছিল যারা
    সেইসব অট্টালিকা আজ হল গৃহহারা।
  • Amit | ২৫ জুলাই ২০১৯ ০৮:২১413819
  • তামিল নন ভেজ খাইনি বিশেষ, কিন্তু বেশ কটা মালায়ালী বন্ধু আছে, তাদের বাড়িতে নন-ভেজ, সে মাছ মাংস যাই হোক না কেন, অতি চমৎকার উপাদেয়। একটু কোকোনাট অয়েল এর টেস্ট টা অভ্যাস করতে হয় অবিশ্যি।

    একটা তামিল ব্রাহ্মণ, কট্টর ভেজ বন্ধু আমার থেকে নিজেই চেয়ে একবার মাছের কচুরি খেয়েছিলো, তারপর বলে বেশ ভালোই খেতে, কিন্তু ওর বাড়িতে বৌকে না বলতে। তারপর থেকে মাঝে মাঝেই আমার খাবারে ভাগ বসাত :) :)

    ভালো খাওয়া দাওয়া হলো অনেকটা স্বর্গের কাছা কাছি জিনিস- স্বয়ং মুজতবা আলী বলে গেছেন। একেবারে সত্যদ্রষ্টা ছিলেন তিনি। :) :)
  • | ২৫ জুলাই ২০১৯ ০৮:২০413818
  • dc | ২৫ জুলাই ২০১৯ ০৮:০৯413817
  • Hmm, তামিলরা ব্রেকফাস্টে ইডলি-দোসা-পোঙ্গাল বেশী পছন্দ করে ঠিকই, তবে পুরি-সবজিও চলে, যদিও কম। তবে চেন্নাইয়ের পুরি সবজি খানিকটা অন্যরকম খেতে, ঠিক নর্থের মতো না। বাঙালি লুচির ধারেকাছেও আসে না। ইন ফ্যাক্ট বেশ কয়েকবার দেখেছি, তামিলরা কিন্তু বাঙালি খাবার চেটেপুটে খায়। যে কখনো লুচি-ছোলার ডাল খায়নি, তাকে একবার খাওয়ালে পরে আবার এসে বলে ঐ যে পুরি বানিয়েছিলে ওটা আরেকবার খাওয়াওনা!

    আর এককের সাথে একমত, তামিলদের বাড়িতে যেসব রান্না হয় তার সাথে রেস্টুরেন্টের খাবারের প্রচুর তফাত। প্রথমত ওদের বাড়িতে অনেক অনেক বেশী ডিস বানায়, রেস্টুরেন্টে যদি পনেরো কুড়ি রকম ডিশ পাওয়া যায় তো বাড়িতে অন্তত তিরিশ চল্লিশ রকম বানায়, যার মধ্যে অনেক ডিশ রেস্টুরেন্টে পাওয়াই যাবেনা। আর সেগুলোর টেস্টও অনেক বেশী সাটল হয়, রেস্টুরেন্টের মতো গোদা হয় না। ইন ফ্যাক্ট তামিলদের বাড়িতে যেসব সাম্বার রাঁধে তার সাথে রেস্টুরেন্তের সাম্বারে আকাশ পাতাল তফাত, প্রথম প্রথম খেয়ে আমি অবাক হয়ে যেতাম।

    তবে তামিলরা নন ভেজ একেবারে ভালো করে বানাতে পারে না। বিরিয়ানিই হোক বা কষা মাংস, তামিলদের ননভেজ খাবার নর্থ ইন্ডিয়ার ধারেকাছেও আসেনা।
  • | ২৫ জুলাই ২০১৯ ০৭:৩৭413816
  • ব্রিটেন যে সম্পূর্ণ বাল গোছের একটি দেশ এটা আরও প্রমাণিত হল, বাফুন জনসন প্রধান মন্ত্রী হবার পরে।
  • ব্রিটানিয়া আনচেইন্ড | ২৫ জুলাই ২০১৯ ০৭:০৬413815
  • বিলেত আবার বিশ্বসভার শ্রেষ্ঠ আসন লবে।
  • Amit | ২৫ জুলাই ২০১৯ ০৫:৪৭413814
  • কি সাংঘাতিক লোকজন সব।
  • Atoz | ২৫ জুলাই ২০১৯ ০৫:২৫413813
  • কাসুন্দি দিয়ে রসগোল্লা তো এই গুর্চতেই টপিক ছিল বহুকাল আগে একদিন। একজন বলেছিলেন তিনি কাসুন্দি দিয়ে রসগোল্লা খান। আরো বলেছিলেন, মাঝরাত্রে হঠাৎ করে ঘুম ভেঙে উঠে তাঁর খুব খিদে পায়, তখন তিনি চানাচুর খান। একবার চানাচুর ছিল না, পুরনো কেক ছিল, সেই কেকে নীল-সবুজ ফাঙ্গাস ধরেছিল। উনি মাইক্রোতে দিয়ে গরম করে পোড়া ফাঙ্গাস ঝেড়েঝুড়ে ফেলে দিয়ে কেকটা খেয়ে ফেল্লেন। বল্লেন, ফাঙ্গাস ব্যাটারা(বেটিরাও হতে পারে) কেকটার ভেতরে বেশি ঢুকতে পারে নি। ঃ-)
  • Amit | ২৫ জুলাই ২০১৯ ০৪:১৪413812
  • অটোজ এর 02:18 AM র সাথে একমত।

    দুটো মানুষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, ভালো লাগা ঠিক থাকলে, আর নিজের কালচার নিয়ে বেশি নাক উঁচু ভাব বা অন্যেরটা নিয়ে তাচ্ছিল্য না থাকলে বিয়ে বা প্রেম দিব্যি টিকে থাকে। খাওয়া দাওয়া, ভাষা আস্তে আস্তে অভ্যাস হয়েই যায়। আর সেটা যদি দুটো পরিবার এর মধ্যেও ছড়িয়ে যায়, তাহলে তো আরো ভালো। এখন কাজের সূত্রে মানুষ এতো মোবাইল, ওপেননেস তো বাড়ার ই কথা।
  • Amit | ২৫ জুলাই ২০১৯ ০৪:০৩413811
  • কাসুন্দি দিয়ে রসগোল্লা? বাবা গো। কাউকে খেতে দেখিনি যদিও, কিন্তু দেখলে মাথায় খুন চেপে যাবে মনে হয়। কি ভয়ঙ্কর।
  • Atoz | ২৫ জুলাই ২০১৯ ০২:৩২413810
  • কাসুন্দি দিয়ে রসগোল্লা, ডালভাতের সঙ্গে চাক চাক করে কলা, আইসক্রিমের উপরে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে, চায়ে লঙ্কার গুঁড়ো---এরকম নানাধরণের কম্বিনেশনে নানা স্বাদ পছন্দ করেন কেউ কেউ।
  • Atoz | ২৫ জুলাই ২০১৯ ০২:২৯413809
  • ঝোল ঘন করার জন্য। টেস্ট বাড়ানোর জন্য। ঝালের সঙ্গে টক যোগ করার জন্য।
  • Ekak | ২৫ জুলাই ২০১৯ ০২:২৫413808
  • সেতো রান্নার আগে। আমি মাছের ঝোল ভাবতে ঢেলে তার ওপর টক দই ঢেলে খাওয়ার কথা বলচি। হঠাৎ দেখলে মনে হবে পাতে, বেড়ালে বমি করেচে।
  • Atoz | ২৫ জুলাই ২০১৯ ০২:২৪413807
  • মাদ্রাজে (তখনও চেন্নাই নাম হয় নি)বেড়াতে গিয়ে এক প্রৌঢ় বাঙালি ভদ্রলোক রেস্তরাঁয় খেতে বসে দেখেন বহু লোকে পায়েস খাচ্ছে। এদিকে উনি পান না! ওরকম কোনো আইটেমই নেই। ব্যাপারটা কী?
    পরে বোঝা গেল, লোকে দই দিয়ে ভাত মেখে এমন করে আনন্দে খাচ্ছিল, যে উনি দূর থেকে পায়েস খাচ্ছে ভেবেছেন। ঃ-)
  • Atoz | ২৫ জুলাই ২০১৯ ০২:২১413806
  • টক দই দিয়ে মাংস ভালো করে মেখে রেখে তারপরে রান্না করা অনেক ভালো।
  • Atoz | ২৫ জুলাই ২০১৯ ০২:১৮413805
  • এই নানা প্রদেশের (অথবা নানা দেশের) মানুষের বিয়ে হওয়ার ব্যাপারটায় বোঝা যায়, তফাৎগুলো কতটাই সামান্য আসলে। খাবারবাদারও অভ্যেস করে নেওয়া যায়, ভাষাও শিখে নেওয়া যায়। জামাকাপড়ের তো কথাই নেই। এমনকি গান পর্যন্ত ভালো লেগে যায় একসময়। ঃ-)
  • একক | ২৫ জুলাই ২০১৯ ০২:১৩413804
  • টক দই তে চিনি কজন খায় :) আমাদের বাড়িতে দিলে খাবেনা। মা বাবা, মাছের ঝোলে টক দই মেখে খান। আমি অবশ্য সেটা খাইনা। বাঙালির খাদ্যরুচি প্রচন্ড ভ্যারিড। একটা পরিবারের সঙ্গে আরেক পরিবারের হাই কন্ট্রাস্ট। এস সার্চ বাঙালি টেস্ট বলে কিস্যু দাঁড়ায় না কিছু ওই কমন পপুলার হাতে গোনা ডিশ ছাড়া।

    এসব শুনলে বাঙালি ন্যাশনালিস্ট রা বড়োই দুঃখ পাবেন :))
  • Atoz | ২৫ জুলাই ২০১৯ ০২:০৯413803
  • কম টক দই তবু খাওয়া যায় এমনি এমনি, কিন্তু তামিল টক দই, মারাত্মক টক।
  • Hmm | ২৫ জুলাই ২০১৯ ০২:০৮413802
  • পাউডার সুগার মেশালেই তো আর কটকট করবে নাঃ)

    টই দই খাওয়ার টেস্ট টা অ্যাকোয়ার করতে হয়, করতে পারলে মঙ্গলই হয়।
  • Atoz | ২৫ জুলাই ২০১৯ ০২:০৬413801
  • আর তামিলদের টক দই! তামিল বাঙালি কাপল হলে খুব খুশি হয়ে টক দই খাবেন তামিলজন। আর বাঙালি স্পাউস বেচারা চিনি মিশিয়ে খাবেন আর কষ্টে হাসবেন। দইয়ের সঙ্গে কট কট করে চিনির দানা চিবোবেন আর আস্তে আস্তে বলবেন, "ভালো। " ঃ-)
  • একক | ২৫ জুলাই ২০১৯ ০২:০৪413799
  • দিলওয়ালে হয়েই তো খুন করেছেন :) সেই মেয়েটির হাজব্যান্ডকে গুমখুন করে কোদাইকানালে হাপিস করে দিসিলেন। সে অনেক গপ্পো।
  • Hmm | ২৫ জুলাই ২০১৯ ০২:০৪413800
  • দুপুরে বার্গী থেকে খাবার অনলে ভাত, তরকারি, সাম্বর, কার্ড রাইস, লেমন রাইস বা ঐরকম কিছু।

    উত্তরে পুরি র অনেক ভেরিয়েশন আছে আামার বাঙালি জিভে সব বিছিরি লাগে, আমার লুচি ই ভালো।
  • Atoz | ২৫ জুলাই ২০১৯ ০২:০১413797
  • খাবারের দোকান করে করে নাম করেছেন, এদিকে মার্ডার চার্জ!!!! কী ভয়ানক! খাবার দাবার নিয়ে যারা থাকেন, তাঁরা শুনেছি খুবই উদার আর দিলওয়ালা হয়।
  • Hmm | ২৫ জুলাই ২০১৯ ০২:০১413798
  • টিফিন ভাগ মানে তো দুপুরের খাবার, তাতে দোসা থাকার তো কথা নয়, ওদের জিগ্গেস করবেন বাড়ীতে কি খেয়ে এসেছে, অমার শোনা কমন উত্তর হল প্লেন দোসা/ইডলি আর নারলেলের চাটনি।
    আমার ইউ এ ই, কাতার বাসের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ওখাবে শ্রাবণ ভবন ইত্যাদি তে সকাল এগারোটা অবধি ই দোসা এসব পাওয়া যায়, আবার হয়ত সন্ধেয়।

    আবুধাবি তে মাসতিনেক দুপুরে বাইরে খেতে হয়েছিলো, রোদে বেশী দুর যাওয়া যেতনা, আর অফিসের একদম পাশে কামাথ, একটা লেবানিজ আর কে এফ সি ছিল। লেবানিজ এর দাম অনেক বেশী ছিলো, মাসে দু-তিন দিন ই খেতাম। স্বাস্থ্যের কারণে কে এফ সি ও তাই, সুতরাং বাধ্য হয়ে বেশীরভাগ দিন ই কামাথ, আর ঐ এক বিতিকিচ্ছি রি থালি! একদিনের জন্যও দোসা পাই নি, দোহাতেও তাই।
  • Ekak | ২৫ জুলাই ২০১৯ ০১:৫৭413796
  • এই কদিন আগে মারা গেলেন বলে আর কাস্টডি হলোনা। খুব শিগগির সিনেমা হবে ওনাকে নিয়ে !
  • Ekak | ২৫ জুলাই ২০১৯ ০১:৫৫413795
  • অর্জুনের হয়তো আগ্রহ হবে, সারভানা ভবনের মালিক পি রাজগোপালের সম্বন্ধে জানতে। একদম নীচুতলা থেকে উঠে এসে ইন্টারন্যাশনাল ফুড চেইন সারভানা ভবন দাঁড় করিয়েছিলেন। এই জুলাই মাসে লাইফ সেন্টেন্স পেয়েছেন। মার্ডার কেসে। হেব্বি কালারফুল লাইফ :) গ্লোবাল সাউথ ইন্ডিয়ান ফুড চেনের সামনের সারির মুখ।
  • অর্জুন | ২৫ জুলাই ২০১৯ ০১:৫১413794
  • তবে নিজেদের স্ন্যাক্সকে এভাবে ইন্টারন্যাশনলি জনপ্রিয় করে ফেলা চাট্টিখানি কথা নয়।
  • Ekak | ২৫ জুলাই ২০১৯ ০১:৫০413793
  • সাউথের আরবান সাইডের রেস্টুরেন্টগুলোতে রান্নার স্বাদ অকারণে চড়া ধাতের। টুরিস্টদের খারাপ লাগা দোষের নয়। সস্তার মশলা ব্যবহার করে এবং ভীষণ মনোক্রোমাটিক রান্না। একগাদা টক নইলে ঝাঁঝালো স্বাদ।

    আমার প্রথম এদের খাবার ভালো লাগতে শুরু করে গ্রামের দিকে খেয়ে এবং বন্ধুদের বাড়ি তে খেয়ে। তার আগে গাল দিতুম :)
  • একক | ২৫ জুলাই ২০১৯ ০১:৪৫413792
  • আর ইডলি -দোসা তে যত ভ্যারিয়েশন আছে গুনে শেষ হবে না। তুলনায় নর্থ ইন্ডিয়ান পুরিতে ভ্যারিয়েশন কৈ
  • অর্জুন | ২৫ জুলাই ২০১৯ ০১:৪৪413791
  • কুন্নুরে পুরি, সবজি খেয়েছি। সে পুরি নরম এবং সবজি কাড়ি পাতা দিয়ে আলুর তরকারি, সঙ্গে নারকোলের চাটনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত