এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৫ জুলাই ২০১৯ ১৯:২০413851
  • মোটামুটি দুই পাঁচ হাজারকোটি যদি লোন ম্যানেজ করতে পারেন ত আর চিন্তা নেই। একশোকোটি মত বিজেপীর পার্টিফান্ডে ইলেকটোরাল বন্ড হিসেবে ফেলে দিয়ে এবার বিদেশ চলে যান। দশ দশ কোটি করে দিয়ে দুই তিন চারটে দেশের নাগরিকত্ব নিয়ে নিন।
    ব্যাসস রিসেশানপ্রুফ বাকী জীবন কাটিয়ে দিন খেলাটেলা দেখে বেড়িয়ে মস্তি করে।
  • sm | ২৫ জুলাই ২০১৯ ১৮:৩৬413849
  • এসব আরো বেশি করে টাকা লুঠের ধান্দা।রতন বাবু নাকি বিরাট ব্যবসায়ী!
    কোরাস অধিগ্রহণ করে হাবুডুবু খাচ্ছেন।
    এমন অবস্থা যে টাটা মোটর্স, টাটা স্টিল এর মতো কোম্পানিকে চালাতে টিসিএস এর কাছে সাহায্য নিতে হচ্ছে।
    শিল্পপতিরা এখন খুব প্রচার চালাচ্ছে, গাড়ি শিল্পে ভয়ানক মন্দা।যাতে করে সরকার আরো বেশি কর্পোরেট ট্যাক্স ছাড় দিতে পারে।
    গ্রেট রিসেশনের পরে,এইরকম ভীতি দেখিয়ে,কিছু ছাড় আদায় করে নিয়েছিল।
    ওদিকে,রিয়েল এস্টেট এর ক্ষেত্রে বিল্ডার্স রা বলছে,প্রচুর ফ্ল্যাট অবিকৃত পড়ে আছে।
    সরকার যেন হাজার দশ কোটি ভর্তুকি দেয়।এতে ওনারা সামলে নিতে পারবেন।
    বিভিন্ন ধরণের বাহানা চলছে।
    আমিও ঠিক করেছি সরকার কে চিঠি লিখবো, গ্রহ তারা ভালো নয়।আমার বাতের ব্যথা।যদি,বছর দু এক এর জন্য ইনকাম ট্যাক্স মুকুব করে।
  • S | ২৫ জুলাই ২০১৯ ১৮:২৮413848
  • গাড়ি শিল্পে মন্দার কথা প্রায় এক বছর ধরে শুনছি। রিয়েল এস্টেটেও ইনভেন্টরি মুভ করছে না। দেশের অর্থনীতির প্রকৃত গ্রোথ রেট যে এখন কত, বোধয় কেউই ঠিক করে জানে না।
  • PM | ২৫ জুলাই ২০১৯ ১৮:১৫413847
  • সত্যিই এত লোক চাকরী হারাতে পারেন মন্দার কারনে, নাকি শিল্পের শ্রমনিবিড়তা কমে যাওয়ার কারনে? বেসিকেলি কর্পোতে তো ক্ষতি ঠিক হয় না

    এবার কেসটা সেরকম নয়। সব বড় গাড়ি কোম্পানী সপ্তাহে ২-৩ দিন বন্ধ রাখছে কারখানা। প্রচুর ইন্ভেন্টরি যা এক্কেবরে মুভ করছে না।

    সব দেশি যাত্রীবাহী বা বানিজ্যিক গাড়ি বানোর কম্পানীর শেয়ার প্রাইস হুহু করে কমছে। টাRা মোটোর্স এর যা লস ( কম প্রফিট নয়), ভারতের কর্পোরেট ইতিহাসের সব্চেয়ে বড় লস। তাতে অবশ্য মেজর কারন জাগুয়ার এর মুখ থুবরে পড়া।

    অ্যানালিস্ট রা বলছে গাড়ি ব্যাদসার এই হালের অন্ততম কারন বাজারে লিক্যুইডিটির অভাব। য়ান্ক, এনবিএফসি থেকে শুরি করে সাধারন মানুশ কারুর কছেই ক্যাশ নেই। এতো বেশী কম্পানী লাইন দিয়ে ডিফ্স্ল্ট করছে যে ব্যান্ক এর ভাড়াড় শুন্য।
  • | ২৫ জুলাই ২০১৯ ১৭:৫০413846
  • ডিসইন্ভেস্টমেন্ট আর ট্যাকসেশন সেরকম কিসু দেখানো হয় নি, যাতে এই অ্যালোকেশন সাপোর্ট করা যায়, তাহলে হতে পারে, সরকারের ইম্প্লিমেন্টেশনে সদিচ্ছা নেই, অথচ অর্থনীতির ক্ষেত্রে যেটা দাবী করা হয়, এই সরকারের সঙ্গে পূর্ববর্তী সরকারের মূল পার্থক্য টা হল, রূপায়নের সদিচ্ছায়। তো এই সব ভেগোলোজি দিয়ে সরকার চলছে।

  • | ২৫ জুলাই ২০১৯ ১৭:৪৮413845
  • গাড়ি শিল্পের মন্দার ব্যাপারটা কিন্তু একদম ডেটা, অরবিন্দ্র সুব্রমন্যম নিজের অ্যানালিসিসে ইউজ করেছেন, গাড়ি শিল্পের মন্দাটা কে শিল্পের কম বৃদ্ধির চিহ্ন হিসেবে অনেক হিসেবেই নেওয়া হয়ে থাকে, উনি সেটাকেও ইন্ডিকেটর হিসেবেই দেখেছেন, রিসেন্ট যে কারেকটিভ অ্যানালিসিস করেছে, বৈজয়ন্ত যেটা নিয়ে একটা প্রবন্ধ লিখেছে রিসেন্টলি। মন্দার কারণ তো শুধু একটা শিল্প থেকে আসতে পারে না।

    সরকার যে বিদেশী মুদ্রা আন্তর্জাতিক বাজার
    থেকে সরাসরি ধার করবে বলছে, এই বাজেটেই প্রথম বার বলা হয়েছে, স্বাধীন ভারতে এর আগে এটা হয় নি। সেটা মন্দা ম্যানেজমেন্ট এর পরোক্ষ স্বীকারোক্তি কিনা এটা বলার মত অর্থনীতি তো তাত্ত্বিক দি দিয়ে জানি না, তবে এটুকু বলা যেতে পারে, এবারে বাজেটের মূল সমালোচনা যে বিষয় টা নিয়ে হয়েছে, সেটা সাধারণত মমতার টি এম সি র নির্বাচনী ইশ্তেহারে প্রসঙ্গে বলা হয়, তাদের ও এমনকি বাজেট নিয়ে বলা হয় না, বাজেট টা লোকে একটু খেয়াল করে করে, বাজেটে যে সব অ্যালোকেশন দেখানো হয়েছে, সেরকম ট্যাকসেশন দেখানো হয় নি বলে অনেকেই বলছেন, এটা হয় ভাওঁতা দেবার বাজেট অথবা সরকার কি বলছে অপরিষ্কার।

  • | ২৫ জুলাই ২০১৯ ১৭:২৮413844
  • তোর অবসারভেশন গুলো তো ঠিক। পোষাকি নামটা জবলেস গ্রোথ ইত্যাদি। ডেটা রয়েছে।
  • r2h | ২৫ জুলাই ২০১৯ ১৫:৩১413843
  • গাড়িশিল্পের মন্দার ব্যাপারটা নিয়ে আমার একটু অন্যরকম সন্দেহ। সত্যিই এত লোক চাকরী হারাতে পারেন মন্দার কারনে, নাকি শিল্পের শ্রমনিবিড়তা কমে যাওয়ার কারনে? বেসিকেলি কর্পোতে তো ক্ষতি ঠিক হয় না সচরাচর, যেটা হয় সেটা হলো কম লাভ। স্লো ডাউন হ্যানা ত্যানা, ওপর দিকের লোকদের কাউকে তো ফ্যা ফ্যা করে ঘুরতে হয় না, তাদের লাভটা ঠিক রাখার জন্যে নীচু তলায় ছাঁটাই হয়। তো একদিকে অটোমেশন ইত্যাদি এফিসিয়েন্সি বাড়াচ্ছে, সেই অর্থে শ্রমিকের প্রয়োজন কমবে, ওদিকে চাকরী যাবে যাবে বলে ভয় দেখিয়ে রাশ টেনে রাখাও সহজ।

    মন্দা সত্যিই হতেও পারে, জানিনা।
    সত্যি বলতে কী, তেজী মন্দা এইসব ব্যাপারগুলোর মধ্যে তো গুরুতর ফ্যালাসিও আছে। প্রাইভেট সেকটরে চাকরী তো কমতেই থাকবে, নতুন নতুন টেকনোলজি, মেথডলজি ইত্যাদি আসছে। বড় শিল্পের সংগে চাকরী বাড়ার ব্যাপারটা কখনৈ আর আগের হিসেবে চলবে না, অন্তত পিরামিডের নীচে। এই যে লুরুতে দেখি শহর বেড়েই চলেছে, নতুন ডেভেলপমেন্ট প্ল্যান, কোটি কোটি টাকা দামের ফ্ল্যাট বাংলো ভিলা বিক্রী হচ্ছে মুড়িমুড়কির মত, অন্ধ্রপ্রদেশে বোধয় কিয়া মোটর্সের কারখানা হয়েছে তার জন্যে লুরুতে হু হু করে সম্পত্তির দাম বাড়ছে, কলকাতায় আকাশচূম্বী সব দালান, বড় বড় হোটেল। তো কোথাও কিছু ব্যাবসা বাণিজ্য নিশ্চয় হচ্ছে, কিন্তু সেটা ওপর দিকে; নীচের দিকে চাকরী বাকরী হবে না, হচ্ছে না।
    তো, সরকার কী করবে, কীভাবে করবে সেটা নিয়ে নতুন করে ভাবার সময় বোধয়।

    ওদিকে কম পয়সায় খাবারের বন্দোবস্ত করতে চাইলে তা নিয়েও অনেক আপত্তি।

    সেই যদি সৃষ্টির অন্ত পর্যন্ত মানুষকে পেটের ধান্দায় দিনগত পাপক্ষয় করে যেতে হয় তবে আর অত জ্ঞান বিজ্ঞান হয়ে হলোটা কী। গাছের থেকে না নামলেই হতো, সারাদিন হুপহাপ করে খাবার জোগাড়, শ্রমের মর্যাদার একেবারে পরাকাষ্ঠা।
  • | ২৫ জুলাই ২০১৯ ১৪:৫২413842
  • মিলগ্রাম এক্সপেরিমেন্ট - নেড়েচেড়ে দেখতে পারেন কেউ।
    রিসেঅনে চাকরি খোয়ানো কেউ ৩০০০/- টাকার আইটি সেলের চাকরি পেলেই আরো বেশী করে ঘেন্না ছড়াবে, আরো বেশী করে বলবে 'ঐ ঐ ঐ লোকটা দায়ী এইজন্য মারো ওকে মারো'
  • S | ২৫ জুলাই ২০১৯ ১৪:৪৮413841
  • চাকরী দিয়ে পেট ভরে? মন্দির ইঁয়েহি বনায়েঙ্গে।
  • PM | ২৫ জুলাই ২০১৯ ১৪:২৪413840
  • Slowdown hits 10 lakh jobs in auto parts companies

    Read more at:
    http://timesofindia.indiatimes.com/articleshow/70371677.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst

    জয় শ্রীরাম এর ভরসায় যে ইকনমি চলে না এটা বোঝার ক্ষমতা এই সরকারের নেই।

    যে মারত্মক রিসেসনের মুখে আমরা --- সেটা পুরোটাই মিসম্যানেজমেন্ট আর মুর্খতার ফল। "আমি যদি দেশ চালাতে পারি, তাহলে HS পাশ করা লোক কেনো দেশের শিক্ষামন্ত্রী হতে পারবে না" এই ধরনের গোয়ারতুমির ওপোর ই দেশ চলছে।

    কাল ভোট হলে এই দশ লাখ লোক ই সপরিবারে দুহাত তুলে মোদী কে ভোট দিয়ে আসবে ঃ(। এটাই সবথেকে আশ্চর্য্যের
  • sm | ২৫ জুলাই ২০১৯ ১০:৪৫413839
  • কলকাতায়, উত্তম মানের দোসা ও ইডলি,পিওর মাদ্রাসি দোকানে,যদি খেতে চান তো সেন্ট্রাল এভিনিউ তে lic বিল্ডিং ও খাদ্য গ্রামাদ্যগ ভবনের ঠিক উল্টো দিকে,মাদ্রাস ক্যাফে তে ঘুরে আসুন।
    রেটিং এ 5 এ 5 পাওয়ার উপযুক্ত।
  • অর্জুন | ২৫ জুলাই ২০১৯ ১০:৩৭413838
  • ওদের ধোসাটা কড়কড়ে হত বেশ আর ফোলানো। আমার দশ বছর বয়েসে ২৫ দিনের একটা দক্ষিণ ভারত ট্রিপে গেছিলাম, বাবা, মা ঠাকুমা, কাজিন সব দল বেঁধে। তখনও মাদ্রাজ। মাদ্রাজে পৌঁছে গাড়ি নিয়ে পুরো ঘোরা।

    মনে আছে কুম্ভকনামে গাড়ি রাতে এসে থামে। সেদিন ওখানেই রাত্রিবাস। আমাদের ঠিকই ছিল আটটার পরে গাড়ি চলবে না। একটা মনের মত খাবার দোকান পাওয়া যাচ্ছেনা। আমাদের ড্রাইভার পাণ্ডিয়ান সারা শহর ঘুরে চলেছে। শেষে এক জায়গায় থামতেই হল। সেই দোকানে দেখি ধোসা সেঁকে বা ভেজে হাত রুটির মত করে একটা পাত্রে ভাঁজ করে রাখছে। পরিবেশনের সময় আলুর তরকারি দিয়ে দিচ্ছে, সঙ্গে নারকোলের চাটনি। এটা আরেকটা তামিল বন্ধুর বাড়িতেও পরে দেখেছি।
  • dc | ২৫ জুলাই ২০১৯ ১০:২৮413837
  • আরে সোনালীতে তো আমিও ছোটবেলায় কতো খেয়েছি! ওদের ধোসা খেতে আমার খুব ভাল্লাগতো। শেষে কবছর আগে একবার গড়িয়াহাটে হাঁটছি, ওদের গলিতে গিয়ে দেখি সেটা বাংআলি রান্নার দোকান হয়ে গেছে। খুব দুঃখ পেয়েছিলাম।
  • অর্জুন | ২৫ জুলাই ২০১৯ ১০:২৭413835
  • আমি ঘরে দই পাতি। থকথকে টক দই চামচ দিয়ে কেটে খেয়ে, আহা দারুণ লাগে। তবে চিনি দিয়েই খাই। বেশী দিতে নেই।।।আর চিনিটা নাড়িয়ে মেখে নিতে নেই। টক স্বাদ থাকবে আবার চিনি দাঁতে কাটব।

    আর মরিচ দিয়ে খেলে আমার একটু শসা কুচি চাই।

    পাকিস্তানিরা সব খাওয়ার পরে এক চিলতে জেলি খায়। ওদের বাফেতে ডেসার্টে জেলি কিউব থাকেও।
  • b | ২৫ জুলাই ২০১৯ ১০:২৭413836
  • ভুলে গেছি নামটা। হতেও পারে।
  • dc | ২৫ জুলাই ২০১৯ ১০:২৫413834
  • বি কি রায়ারস মেসের কথা বলছেন?
  • অর্জুন | ২৫ জুলাই ২০১৯ ১০:২৪413833
  • @একক, সারাভনা ভবনের সঙ্গে আমার পরিচয় দেশে হয়নি, ইউ এ ই'তে। শারজার বুহেরা কর্ণিশের কাছেই একটা বিশাল রেস্টুরেন্ট ওদের। তখন রান্নার ব্যবস্থা করে উঠতে পারিনি। বেশ কয়েকবার গিয়ে খেয়েছি ওখানে। পি রাজগোপালের নাম শুনে ছি তবে ইতিহাস টিতিহাস জানিনা।

    কলকাতায় আমার স্কুল জীবনে দক্ষিণেী খাবার খেতাম গড়িয়াহাটে সোনালী নামে একটা রেস্টুরেন্টে, হিন্দুস্থান পার্কে সাউথ ইণ্ডিয়া ক্লাব আর লেক মার্কেটে কমলা বিলাস।

    সোনালী খুব পপুলার হয়েছিল। ওদের বৈশিষ্ট্য ছিল দক্ষিণী খাবার ওরা বাঙালী মুখে ভাল রোচে সেই ভাবে বানাত। উঠে গেছে সোনালী।

    এখন বেনানা লিফ ভাল খাবার বানায়।
  • | ২৫ জুলাই ২০১৯ ০৯:৫৫413832
  • টকদই খামোখা চিনি দিয়ে খাবেন কেন? যত্তসব মেলেচ্ছপনা! আমি আগে টকদই খেতাম জেলি দিয়ে। তারপর লঙ্কার আচার দিয়ে খেতে শিখে গেছি। আহা অপুর্ব!
  • ন্যাড়া | ২৫ জুলাই ২০১৯ ০৯:৫৩413831
  • আমাদের দাবী অল্পই -

    ১। আফিমে আরও তেজ চাই।
    ২। ইডলির রোগান জোশ চাই।
    ৩। ৩৪ বছরের রামরাজত্ব ফেরত চাই।
  • র২হ | ২৫ জুলাই ২০১৯ ০৯:৫০413830
  • হঠাৎ ডিডি ন্যাশনাল চালিয়ে দেখি চিত্রহার হচ্ছে।

    এদিকে ইডলিআপ্পাম চমৎকার খেতে।
  • Amit | ২৫ জুলাই ২০১৯ ০৯:৩৯413829
  • না না, খুনের হুমকি কেন দেব, আমি একেবারে নিরীহ ভালো মানুষ, যদিও বৌ মানতে চায়না। জাস্ট ওরকম খাবার দেখলে মাথাটা এট্টু গরম হবে এটাই বলছিলুম।

    কিন্তু আপনার ই বা এরকম ভয়ঙ্কর সব খাবার দাবার এর শখ কেন ? যে কেও আঁতকে উঠ্বে। রসগোল্লা আর কাসুন্দি দুটোরই তো জাত গেলো এক্কেরে।
  • san | ২৫ জুলাই ২০১৯ ০৯:৩৮413828
  • ট্যামব্র্যামদের রান্না আর বাকি তামিলদের রান্নাও নাকি আলাদা, এরম দাবীও শুনেছি ওদের কাছে। সত্যিমিথ্যে জানিনা। ভেবে দেখলাম যাদের বাড়িতে রান্না খেয়েছি সব ব্যাটা ট্যামব্র্যাম। আর অবশ্যই, সম্বর রসম বা ঐ নানারকম রাইস, দোকানেরগুলো খেয়ে বাড়ির রান্নাগুলো কত ভালো আন্দাজই করা যায়নি।
  • san | ২৫ জুলাই ২০১৯ ০৯:২৯413827
  • জাস্ট কাসুন্দি দিয়ে রসগোল্লা খাবার জন্যে অমিতবাবু আমায় খুনের হুমকী দিলেন। বেশ। কোনো লাইভ ভাট বা গেট টুগেদার এ দেখা হয়ে গেলে আর তারপর আমি নেই হয়ে গেলে পুলিশকে আগের পাতাটা দেখাবেন কেউ :(
  • Amit | ২৫ জুলাই ২০১৯ ০৯:১৬413826
  • নেল্লোর মেস ? ?

    অন্ধ্রের নেল্লোরের খুব নাম আছে ভালো খাবারের জন্য।
  • মানিক | ২৫ জুলাই ২০১৯ ০৯:১২413825
  • খকে

    সে বললে বাল গোছের নয় এমন দেশ আর খুঁজে পাচ্ছি কোথায়? ল্যান্ড অফ অপরচুনিটি থেকে সোনার বাংলা অবধি।
  • b | ২৫ জুলাই ২০১৯ ০৯:০২413824
  • আহা।মায়্লাপুরের কাছে একটা দোকান, কি যেন মেস। দোকানের চেহারা দেখে হেভি অভক্তি হবে। নাম ভুলে যচ্ছি। সেখানের সম্বর।
  • dd | ২৫ জুলাই ২০১৯ ০৮:৫৬413823
  • মান্দ্রাজি বিরিয়ানি তো? বেশ অনেকগুলো ভেরাইটি আছে। আমার তো দিব্বি লাগতো।

    আম্বুর, থালাপ্পাকাট্টি, অনজনাপ্পার,ডিন্ডিগুল ..... আরেকটা কি ছিলো জানি, M দিয়ে শুরু। নিয়মিত খেতাম। খাসা লাগতো।

    আর পুরো সাউথে ইডলি বা দোসায় যেমন ভেরাইটি আছে তেমনই তফাৎ সম্বরে। সব স্টেটে তো বটেই এমনকি একই প্রদেশের নানান জেলার সম্বরেও, not subtle, but বিস্তর ফারাক।

    আপনেরা সাউদে থাকবেন না, তো মর্ম কী বুঝবেন? তাও ভালো আমি আছি, আপনেদেরকে মেধাবী করতে লড়ে যাচ্ছি।
  • dc | ২৫ জুলাই ২০১৯ ০৮:৩৮413822
  • ওহো মালয়ালিরা অসাধারন সব মাছের প্রিপারেশান বানায়! সে অতি উত্তম খেতে, তামিলরা ওর ধারেকাছেও যেতে পারেনা।
  • Amit | ২৫ জুলাই ২০১৯ ০৮:২৫413821
  • মমব্যান এর লুম্পেনরাজ চলছে, চলবে। যাদের পছন্দ হয়না, তারা দিল্লি গেলেই পারেন। সিম্পল সমাধান, ওনার নিজেরই দেওয়া :) :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত