এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ২৬ জুলাই ২০১৯ ০৪:৫৯413880
  • হ্যা, যা কিছু চটুল, নেশা ধরানো সে সব। এই জায়্গায় ইসলাম ও ক্রিস্চানিটি আলাদা কিছু না।

    গোড়া ক্যাথলিক রা মাইকেল জ্যাক্সন থেকে বিয়ান্সে এদের শয়তানের দূর মনে করে। এই নিয়ে প্রচুর প্রচার ও আছে।

    মজারু ব্যাপার হল, ক্রিস্চানিটি তে আবার শয়তানের হাল্কা টাচ না থাক্লে আর্ট হয়না। ওদের তো শয়তানের নিজস্ব ব্র্যন্ডিঙ্গ চার্চ সব আছে। শয়তানের নামে নিবেদিত কর্ড অছে মিউজিকে, শয়্তান রেইনম্যান হয়ে আসে, সেই আবার লুমিনস মানে আলোক আনয়নকারী।

    মানে, ক্রিস্চানিটির শয়তান বেশ কোর্পোরেট শয়্তান।

    আর ইস্লামের শয়্তান, একই সত্বা, কিন্তু কীরম জেনো সীপুএম সীপুএম ভাব, খালি কর্পোরেট সব লিয়ে ইলো সেই ভয়ে কাবু হয়ে, পলিট্ব্যুরো তে সার্মন দিয়ে বেড়াচ্চে
  • Atoz | ২৬ জুলাই ২০১৯ ০৪:৪৮413879
  • ওদিকে আমাদের মহান পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী মহাশয়ের বক্তব্য শুনলেন?
  • Atoz | ২৬ জুলাই ২০১৯ ০৪:৪৪413878
  • সিনেমায় অভিনয় করাও তো তাহলে সেই গোত্রেই পড়বে। এও তো বেশ হ্যালুসিনেটিং লাইন।
  • Atoz | ২৬ জুলাই ২০১৯ ০৪:৪২413877
  • মোটামুটি কাছাকাছি অনুমান করেছিলাম। অর্থাৎ এঁদের দাবী, এইসব গানবাজনা আত্মাকে বিপথগামী করে, দ্বীন এর পথ থেকে সরিয়ে নেয়। ছবি আঁকা, মূর্তি বানানো এসবও মনে হয় একই কেস, ম্যাজিকের মতন টেনে নেয়, আয়নাঘরের ভেতর নার্সিসাস (অথবা আরো সাংঘাতিক কিছু )বানিয়ে দেয়।
  • Ekak | ২৬ জুলাই ২০১৯ ০৪:২৯413876
  • মৌসিকি মানে মিউজিক। মিউজিক হারাম, কারন মিউজিকের ম্যাজিকাল পাওআর আছে মানুষ্কে নিয়ন্ত্রন ও চালনা করার। অর্থাত এটি শয়তানের পথ।

    এবার সুফী দের কথা আসবে ইত্যাদি, সেগুলো কে ডিরেক্টলি কেও হারাম বলছেনা যতক্ষন তার পথ দ্বিন এর। কিন্তু আদতে মিউজিকের বাজারি জগত হল উত্তেজক, হ্যালুসিনেটিঙ্গ সব জিনিসে ভরা। তাই ওটি হারাম।
  • Atoz | ২৬ জুলাই ২০১৯ ০৪:২৮413875
  • সিনেমার টইটা গেল কোথায়? নন-আঁতেল সিনেমার টইটা?
  • Atoz | ২৬ জুলাই ২০১৯ ০৪:২৬413874
  • আরে আমি তো ঘুরিয়ে ফিরিয়ে সেই পুরানো বাংলা সিনেমাগুলো দেখি। রাইকমল, কমললতা, সব্যসাচী, অগ্নীশ্বর, ঝিন্দের বন্দী, ওগো বধূ সুন্দরী ---
  • Atoz | ২৬ জুলাই ২০১৯ ০৪:১৬413873
  • মাঝে মাঝে এই আম্বানি না রাম্বানিদের বিয়ের আসরের খবর নিয়ে মাসের পর মাস কাগজগুলো চলবে। সাংবাদিকরাও ঐ মর্কট ইকোনোমির ঝুড়ির মধ্যেই পালোয়ানের মতন লড়ে যাচ্ছে, সেই ঝুড়ি মাথায় নিয়ে মাছউলি চলেছে। চিলে ছোঁ মেরে ঝুড়িসমেত বুড়িকে তুলে নিয়ে ফেলেছে রাজকন্যের চোখের মধ্যে কুটোর মতন। কোথায় যেন এরকম একটা স্কেল ফ্যাকটরের গল্প ছিল। ঃ-)
  • aka | ২৬ জুলাই ২০১৯ ০৩:৫১413872
  • অনিল আম্বানিকে অন্যদিকে কড়ায় গণ্ডায় সমস্ত হিসেব চুকিয়ে দিতে হচ্ছে। আর এরা কোন ফিলানথ্রপিও করে না, যেমন বিলগেটস করে। ভারতে পোলিও ইরাডিকেশনে বিল গেটসের বিরাট অবদান।
  • aka | ২৬ জুলাই ২০১৯ ০৩:৪৮413871
  • সরি অনিল না অন্য ভাই মুকেশ।
  • aka | ২৬ জুলাই ২০১৯ ০৩:৪১413870
  • কাকে ধরবে? সিইও বা সিএফও বোধহয় রেসপন্সিবল। কিন্তু তাও তাকে বড়জোড় জেলে পুরতে পারে, অন্যদেশে চলে গেলে তাদের সাথে সেই ট্রিটি না থাকলে তাও সম্ভব নয়। ওদিকে আবার বেশি ট্যাঁ ফোঁ করলে অন্য কোম্পানি টাকা ধার নেবে না, তাহলে আয় কমবে, ইকনমি ডুবে যাবে, ট্রিকল ডাউন হবে না। সহজ ইকুয়েশন নয়। সবই মার্কেট ইকনমি, তবে ভারতে আর মার্কেট ইকনমি কবে হল। পুরো ভারত করাপশনে এত ডুবে আছে। লোনের ইউটিলাইজেশনের অডিট রিপোর্ট দরকার, রেগুলেশন দরকার, কিন্তু তাহলে ভোটের ক্যাম্পেনের টাকা কে দেবে? মোদী জীবনে কোনদিন অনিল আম্বানির বিরুদ্ধে কোন কথা বলবে না। ইত্যাদি, প্রভৃতি।
  • Atoz | ২৬ জুলাই ২০১৯ ০৩:২৭413869
  • আচ্ছা, এই যে মাঝে মাঝে শোনা যায় অমুকে কত হাজার কোটি ঋণ নিয়ে গাপ করে ফেলেছে, তমুকে কত হাজার কোটি নিয়ে বিলাতে পালিয়েছে ----এদের ধরে ধরে টাকা উদ্ধার করে না কেন? খবরে কুমীরছানার মত কেবল "ঐ ঐ ঐ ব্যাগ্র হোন কল্য পালালো পালালো" করেই যাচ্ছে করেই যাচ্ছে বছরের পর বছর, ধরার কোনো সীন নেই। যেন নাটক।
  • Atoz | ২৬ জুলাই ২০১৯ ০৩:০৮413868
  • মৌসিকি কী? গানবাজনা নাচ ইত্যাদি? আচ্ছা, এই ধরণের জিনিস নিষিদ্ধ করার পক্ষে যুক্তি ঠিক কী? এইগুলো চরিত্রে গন্ডগোল করে দেয়? আত্মাকে বিচলিত করে? নাকি অন্য কিছু?
  • একক | ২৬ জুলাই ২০১৯ ০৩:০৫413867
  • মানে, সুর না দিলেও, এনারা নাজম কে মৌসিকির মধ্যেই ধরেন।
  • একক | ২৬ জুলাই ২০১৯ ০৩:০২413866
  • কবিতা ? সম্ভব না। ওনার হাদিসে, মৌসিকি সাকথ গুনাহ :)
  • Atoz | ২৬ জুলাই ২০১৯ ০২:৩৮413865
  • সাইটে আক্রমণ হয়েছিল নাকি?
  • Atoz | ২৬ জুলাই ২০১৯ ০২:৩৫413864
  • অটোয়ালা ভদ্রলোক হিডেন কবি। সকালবেলার মানুষ, বিকেলবেলার মানুষ, মাঝরাত্রির মানুষ---প্রত্যেকটা দিয়েই গোটা গোটা কবিতার বই হয়ে যায়। ঃ-)
  • একক | ২৬ জুলাই ২০১৯ ০২:০২413863
  • অটোর ভাড়া সারাদিন কমে বাড়ে কেন তার একটা চমৎকার ব্যাখ্যা পেলুম আজ। সারাদিন ধরে মানুষ বদলে বদলে যায় যে ! সকালের মানুষ। বিকেলের মানুষ। মাঝরাত্তিরের, সব আলাদা। অটোওয়ালা ভদ্রলোক পরিচিত একরকম। যে মহল্লায় হাদিস পড়েন, সেখানেই রাস্তায় পরিচয়। অতি বিচক্ষণ মানুষ, হুঁ হাঁ করে কাটিয়ে দেওয়ার জো নেই, বুঝিয়ে ছাড়েন :) ভারী অমায়িক।

    https://soundcloud.com/santanu-debnath-601694309/clockwork-hadith
  • ন্যাড়া | ২৬ জুলাই ২০১৯ ০১:৫৯413862
  • বালো ওয়েচে। ছোগরা আমার নাম রাকতে পার্বে।
  • Ishan | ২৬ জুলাই ২০১৯ ০১:৪৭413861
  • ড্রগ ট্রায়াল নিয়ে সেবার কী বাওয়াল। প্রথম বিশ্বযুদ্ধ সবে মিটেছে। আলেকজান্ডার বলে এক ছোকরা বলল ব্যাকটেরিয়া মারবার কল বানাবে। তা ভাল। দিলাম নদীর ধারে একটা ল্যাব বানিয়ে। সেখানে দিবারাত্র খুচুর খুচুর। যত বলি ওরে নদীর ধারে ল্যাব বানানোর তো একটা কারণ আছে। একটু ঘুরে টুরে আয়, মাথাটা খেলা, ওইভাবে কী কাজ হয়? অল ওয়ার্ক নো প্লে করলে তো ডাল হয়ে যাবি। তা ছোকরা বলে, আমি ওইভাবেই করি। আমি বললাম কী করেছিস দেখা। ল্যাব যখন বানিয়েছি, কাজও দেখি। তা ছোকরা মাথা চুলকে বলে, একটা জিনিস বানিয়েছি ঠিকই, কিত্ন্তু কাজ করবে কিনা বুঝতে পারছিনা। টেস্ট করতে হবে, লোক পাই কোথায়? আমি বললাম, লোক পাই কোথায় মানে? আমাকেই দে। সে দেখি থতমত খাচ্ছে। যদি কিছু হয়ে যায়?

    আমার মাথাটা একটু গরম হয়ে গেল। তখন সকালে আস্ত একটা পাঁঠা আর দুডজন ডিম দিয়ে প্রাতরাশ করি। মহীশূরের মহারাজা বাজি ধরায় একটা আস্ত হাতির রোস্ট খেয়েছিলাম, তাতে ওজন অবশ্য বেড়ে গিয়েছিল, সাতদিন দৌড়োদোড়ি করে কমাতে হয়েছিল, কিন্তু একটা ঢেকুরও ওঠেনি। আর এই ছোকরা ল্যাবে বসে খুচখুচ করে কী একটা বানিয়েছে, তাতেই নাকি কিচু হয়ে যাবে? আমি বললাম, হতভাগা নিয়ে আয়, ওষুধই তো বানিয়েছিস, কীইবা হবে। ছোকরা দেখি কাঁপছে। নড়েও না। চড়েও না। অগত্যা আমি গেলাম দেরাজের ওখানে। দেখি দুটো অ্যাম্পুল রাখা আছে। একটা নিয়ে চোঁচোঁ করে মেরে দিলাম। বললে হবেনা, জিনিসটায় দম ছিল। একটু বাদেই কীরকম নেশা-নেশা লাগল। আমি বললাম, বাবা বানিয়েছিস তো ভালই। একটু মাথাটা ঝিমঝিম মতো করছে কেন?

    ছোকরা তখনও কাঁপছে। শুনেই কাঁপুনি থেমে গেল। বলে কোনটা খেয়েছেন? আমি বললাম, কেন নীল আম্পুলটা? শুনেই ছোঁড়া জিভ কেটে বলে, এখন কী হবে? ওটাতে তো অন্য জিনিস ছিল। কী একটা খটোমটো নাম বলল, সায়ানাইড না কি, সে আর এখন মনে নেই, তবে পি দিয়েই শুরু। তখনই বুঝেছিলাম ছোকরার দম আছে। আমারও পা টলিয়ে দিল। পরে দেখি, আন্দাজ ঠিক, পি দিয়েই পেনিসিলিন না কী একটা জিনিস বানিয়ে নোবেল প্রাইজ পেল। মঞ্চ থেকে নেমে আমাকে প্রণাম করেছিল। বলল আপনিই তো সাহস জুগিয়েছিলেন। আমি বললাম, মাল টা আরেকটু দে না, খাই। জিভ কেটে বলল, প্লিজ আর না।

    ** ন্যাড়াদার হয়ে লিখে দিলাম।
  • S | ২৬ জুলাই ২০১৯ ০০:১২413860
  • মুক্ত বাজার ভারত কেন অন্য কোনও দেশে আদৌ আছে কি? আম্রিগাতে অন্তত নেই। যেমন ব্যান্কিং রেগুলেশন যে কমিটি ঠিক করে সেখানে কজন ব্যান্কার বা প্রাক্তন ব্যান্কার আছে খুঁজে দেখে নিন।
  • S | ২৬ জুলাই ২০১৯ ০০:১০413859
  • বেশিরভাগ অ্যাকুইজিশনই অ্যাকুয়ারের শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিকারক। প্রচুর ওভারপে করা হয়। একদম অ্যাকাডেমিক ফ্যাক্ট।
  • অর্জুন | ২৫ জুলাই ২০১৯ ২৩:৩৬413858
  • হঠাৎ কাজের চাপ পড়েছে। সেই সময় এই ভিডিও গুলো দেখতে বেশ লাগে। কদিন আগেই লিঙ্ক পেলাম।

    হিসেব করে দেখলাম নেহেরু আর কেনেডি ছ মাস আগে পরে মারা যান।

  • Atoz | ২৫ জুলাই ২০১৯ ২৩:৩০413857
  • তাই বলছে? সঙ্গে কী কী নিতে দেবে?
  • dc | ২৫ জুলাই ২০১৯ ২৩:২৪413856
  • মেরেছে, জয় শ্রী রামে আপত্তি করলে এবার থেকে চাঁদে পাঠিয়ে দেবে।
  • Atoz | ২৫ জুলাই ২০১৯ ২১:২৫413855
  • ড্রাগ ডিস্কভারি, সেখানে কাজ কেমন করে হয় আর সেটা স্বীকৃত হয়ে প্রচলিত হতে কতটা সময় লাগে, সেইসব নিয়ে একটা টই খুলে লিখুন না আপনারা! ওষুধের কার্যকারিতা পরীক্ষা কি ল্যাব এনিম্যালের উপরে হয়? যেসব অসুখ শুধু মানুষের হয়, সেসব ক্ষেত্রে কী করে ওষুধ পরীক্ষা করা হয়?
  • Ishan | ২৫ জুলাই ২০১৯ ২১:১২413854
  • টাটা চিরকালই সরকারের ঠেকনায় ব্যবসা করেছে। পুরো বোম্বে গ্রুপই তাই। প্রথমে ব্রিটিশ ঠেকনায়, তারপর ভারত সরকারের ঠেকনায়। মুক্ত বাজার অর্থনীতি, ভারতের ক্ষেত্রে একটি বিশুদ্ধ গুল। কোনোকালে ছিলনা, এখনও নেই।
  • T | ২৫ জুলাই ২০১৯ ২১:১১413853
  • খনুদার কোরাস অধিগ্রহণ বিচিত্র লেগেছে ক্যানো?
  • | ২৫ জুলাই ২০১৯ ১৯:৫৪413852


  • হাহাহাহা, এস এম দা মাঝে মাঝে বেশ মজা করে কথা বলেন ঃ-))) কেন যে এত ঝগড়া করেন লোকের সঙ্গেঃ-)))) বেশ তো রসিক মানুষঃ-)))

    হ্যাঁ 'ডাউন সাইজ মি', বোলিং ফর কলাম্বাইন খ্যাত, মাইকেল মুর কিনা ভুলে গেছি, বলে একটা বই পড়তে পারেন, ফিল্ম ও আছে, তার বক্তব্য ও এরকম মোটামুটি, শিল্পের মন্দার কথা শিল্প পতি রা বলেন, কর্পোরেট ট্যাক্স ছাড় পাওয়ার জন্য বা ফাইনানসিয়াল সার্ভিসের ক্ষেত্রে যেটা কে বলে কোয়ান্টিটেটিভ ইজিং। ক্রেডিট ক্রাইসিস এর সময়, যে সরকার বিভিন্ন ব্যাংক কে পয়সা দিয়েছিল, সেটার তীব্র বিরোধিতা হয়েছিল, এই যুক্তিতেই, যে প্রাইভেট সেকটর ফাইনানশিয়াল সার্ভিসেস এ সম্পূর্ণ ডিরেগুলেশন এবং এমনকি কিছু অ্যাসেট ক্লাস এর সুযোগ চায়, যারা নিজেরাই নানা স্ক্যান্ডাল করে নিজেরাই ফাইন দেয়, অথবা 'রিভল্ভিং গ্লাস ডোর' এর কারণে সরকারি অ্যাডভাইসর হয়ে যায়, তাদের বিপদের দিনে কেন সাহায্য করা হবে ট্যাক্স পেয়ার এর পয়হা দিয়ে। এবং বিশেষ করে এফিসিয়েন্সি নামক মিথ টা যখন ভেঙ্গে পড়েছে। কিন্তু এই টা গোটাটা গাড়ি শিল্পের বেলায় ঠিক প্রযোজ্য না, নানা ফ্যাকটর রয়েছে, অর্গানাইজ্ড চুরি র ধরণ টা ও আলাদা। ভোক্সওয়াগন এর এমিশন সংক্রান্ত স্ক্যান্ডাল স্মর্তব্য। বা ওপেল এর ট্রেড ইউনিয়নের ঘুষ।

    যাই হোক, টাটার ডিসিশন গুলোর ব্যাপারটা একটু বিচিত্র। যদিও কর্পোরেট ওয়ার্ল্ডে আমার আগ্রহ কম, কিন্তু আমার মিশ্ট্রি বনাম রতন লড়াই তে, কোন পক্ষ নেবার কোন প্রশ্ন ছিল না, কিন্তু মিস্ত্রি কে লজিকাল লেগেছিল।

    আমার ব্যক্তিগত ভাবে এটা একটু অবাক লেগেছিল, যখন রেঞ্জ রোভার আর জ্যাগ কিনেছিলেন ভদ্রলোক, আরো অবাক লেগেছিল কোরাস এর বেলায়। প্রথম দুটো গাড়ি র সর্ট অফ মেল ইগো ব্র্যান্ড (একটু পুরোনো ধাঁচের) না হয় এশিয়ায় বেচে লাভ করবেন ভেবেছিলেন, করেও ছিলেন, কিন্তু সেটা কি সাসটেনেবল ছিল। আর যে সময়ে ন্যানোর কথা ভেবেছিলেন, সেই সময়ে ইলেকট্রিক সিটি কারের কথা ভাবেন নি, নাকি ভেবেছিলেন এগুলো পরিষ্কার না, মানে অত বড় অর্গে কেউ ই ভাববে না সেটা অ্যাবাসার্ড, পরে আবার একটা স্টার্ট আপে ইনভেস্ট ও করেহ্চিলেন, কিন্তু সেই ফ্রন্টে কি হল ঠিক জানি না। ইত্যাদি।

    কিন্তু যে টা মেন পয়েন্ট, উৎপাদন শিল্পে র সমস্ত মন্দা ঠিক পুরোটাই কল্পনাপ্রসূত বানানো না, যদিও এটা খুব ই পরিষ্কার, মানুষের ক্রয় ক্ষমতা যে পরিমাণে বাড়লে উৎআপাদন শিল্প কিছু দীর্ঘস্থায়ী ভাবে টিঁকতে পারে, সেটা নিয়ে শাসক দের চিন্তা ভাবনা বিশেষ নাই, ইউনিভারসাল বেসিক ইনকাম শুরু তো করতে হবে, কিন্তু ক্যাশ ট্রান্স্ফারের পলিসির লগে লগেই আসে, অন্য ইনভেস্টমেন্ট কমানোর তাল, অর্থাৎ শিক্ষা ও স্বাস্থ্যে বা পেনসনে ইনভেস্টমেন্ট কমানোর তাল। তবে এগুলো ওয়েলফেয়ার বা অন্তত একদা ওয়েলফেয়ার স্টেটে থাকবার অভিজ্ঞতা না থাকলে, আশ্চর্য্য সিপিএম টাইপের মনে হবে ঃ-))))) অবশ্য এখন স্যান্ডার্স, কোরবিন, বা তাঁদের পরের প্রজন্মের বক্তব্য কাছা কাছি। গ্রীসে র ইয়ানিস ভারুফাকিস ভা সিপ্রাস এর সিরিজা সরকারের বক্তব্য ও তাই ছিল শুরু র দিকে, পরে ফল আউট হয়।
  • | ২৫ জুলাই ২০১৯ ১৯:২০413850
  • মোটামুটি দুই পাঁচ হাজারকোটি যদি লোন ম্যানেজ করতে পারেন ত আর চিন্তা নেই। একশোকোটি মত বিজেপীর পার্টিফান্ডে ইলেকটোরাল বন্ড হিসেবে ফেলে দিয়ে এবার বিদেশ চলে যান। দশ দশ কোটি করে দিয়ে দুই তিন চারটে দেশের নাগরিকত্ব নিয়ে নিন।
    ব্যাসস রিসেশানপ্রুফ বাকী জীবন কাটিয়ে দিন খেলাটেলা দেখে বেড়িয়ে মস্তি করে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত