এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Modi | ২৬ জুলাই ২০১৯ ২০:০৪413910
  • অটোতে পলিউশন কমে কিনা তাই নিয়ে বোঝদার লোকেরা কিছু লিখলে পারেন। এখন সব অটোই কি গ্যাস হয়ে গেছে, নাকি সেই কাটা তেলে চালানো টু স্ট্রোক ইঞ্জিন এখনো আছে?
  • dc | ২৬ জুলাই ২০১৯ ১৯:৩৭413909
  • স্বাস্থ্য আর শিক্ষা তো অবশ্যই বিনামূল্যে দেওয়া উচিত, কারন এগুলো একেবারে বেশিক হিউম্যান রাইট।

    আর রাহুল বাবার কলা খাবার ভিডিওতে অবাক হইনি, ম্যারিয়ট গ্রুপটা মহা ছ্যাঁচড়া।
  • sm | ২৬ জুলাই ২০১৯ ১৪:২৫413908
  • অটো চালকদের জন্য,অটো শ্রী ভাতা চালু করা যেতেই পারে।সামনের সিটে যেভাবে,ড্রাইভার নিজেকে ছাড়া আরো তিনজন কে নিয়ে দিনের পর দিন যাতায়াত করছে,আর পলিউশন কমাচ্ছে;সেটার একটা মূল্য তো আছে না কি।
  • সৈকত | ২৬ জুলাই ২০১৯ ১৪:০৯413907
  • মানবসভ্যতার কোন পথে যাওয়া উচিত ? হুতো একটু পরে জন্মেছে, একশো বছর আগে হলেও সমস্যাটার সমাধান হয়ে গেছিল, সিপিএম, থুড়ি রাশিয়ার বিপ্লবের দৌলতে। নতুন মানুষ তৈরী হয়ে গেল বলে, তারা ভাল ভাল কথা ভাববে আর কাজ করবে, ঘরে ঘরে গ্যেটে আর কে কে সব শীঘ্রই জন্মালো বলে, এসব মোটামুটি হয়েই গেছিল। তারপর কোথা থেকে কী হয়ে গেল, শ্যামলালও জানল না, আবার চাকা তৈরীর গপ্প শুরু হল।

    (লক্ষ্য করুন, মানবসভ্যতার যে কোন বিষয়কে তৃণ/সিপিএম এই বাইনারি দিয়ে দেখা যায়।)
  • r2j | ২৬ জুলাই ২০১৯ ১৪:০৬413906
  • যতই লিখি কিছু না কিছু মিস হয়ে যায়।
    সংস্কৃতির ব্যাপারটা ভুলে গেছিলাম। অটোচালকদের জন্যে শান্তিনিকেতনে একটা ছমাসের বাধ্যতামূলক আবাসিক কোর্স চালু করা যেতে পারে। উপাসনা টুপাসনা সহ।
  • r2h | ২৬ জুলাই ২০১৯ ১৩:৩৩413905
  • হাহা, একপাটি চটির ব্যাপারটা পড়ে আমিও তাই ভাবছিলাম, একপাটি চটি পায়ে দিয়ে আলিপুর থেকে শেয়ালদা চলে যাওয়াটা, মানে এক পাটি চটি দিয়ে কি হবে, আর ঐ পরে এত হাঁটাহাঁটিই বা কী করে।
    আমি একবার, বছর তিনেক বয়সে রথের মেলায় একপাটি চটি হারিয়ে এসেছিলাম। বাড়ি আসার পর সেটা দেখে নেপালদাদাকে পাঠানো হয়েছিল আরেকপাটি চটি খুঁজতে (আশ্চর্য ব্যাপার, সেই যুগের তুমুল ভীড়ও আজকের হিসেবে এমন জনবিরল যে ভাঙা মেলার পর একপাটি চটি খুঁজে পাওয়ার সম্ভাবনা)। তো আধঘন্টাটাক পর নেপালদাদা এসে খবর দিয়েছিল, একপাটি চটি পাওয়া গেছে, ওটা কি নিয়ে আসবো গিয়ে?

    কিন্তু মোটা হয়ে যাওয়ার জন্যে অটো তুলে দেওয়া কি ভালো প্রস্তাব? এবার যদি অটোচালকেরা মোটা লোকেদের ব্যান করে দিতে চায়? না বাপু, এসব ভালো কথা না।

    ওদিকে মানবসভ্যতার কোন পথে যাওয়া উচিত সেই নিয়ে অনেক কিছু মাথায় গজগজ করছে। মোটমাট অন্ন বস্ত্র বাসস্থান ফ্রি হওয়া উচিত। তারপর যারা ভালো ভালো কাজ করতে চাইবেন তারা করুন। এবার প্রশ্ন পুরস্কার না পেলে মোটিভেশন কী করে আসবে। এরকম ভাবলে কোপার্নিকাস সক্রেটিস জীশু খ্রীষ্ট অনেকের অনেক কম হেনস্থা হতো। তো, ব্যাপার হচ্ছে সত্যিকারের ভিশনারী ইত্যাদিরা নিজের গরজে বড় বড় কাজ কর্ম করবেন। এই যে গুরুর সাইট চলছে এদ্দিন হয়ে গেল, তার পেছনে মোটিভেশন কী? পার্থিব প্রাপ্তি ছাড়াও তো কত কী আছে। আর তাছাড়া পুরস্কার তুলে দেওয়ার প্রস্তাবও নয়, পুরস্কার থাকুক না। কিন্তু মৌলিক প্রয়োজনগুলি বিনাপয়সায় হবে। তার সঙ্গে বাধ্যতামূলক পড়াশোনা ইত্যাদি।
    এবার আরেকটা জিনিস থাকে, অনেকের কাছে মোটিভেশন হল, অন্য অনেকে আমার থেকে খারাপ আছে। মানে, শুধু পুরস্করার পেলেই হবে না, অন্যদের তুলনায় সেটা যেন যথেষ্ট অন্যরকম হয়। তো এই হিংসুটেপনাটাও একটা সংকট। এটাকে দেখতে হবে। মমতা ব্যানার্জী বামপন্থীদের অভয় দিয়ে বলেছেন আপনাদের টোটালটা আমি দেখে দেবো, ঐরকমভাবে অনুপ্রেরণা দিয়ে দেখতে হবে।

    বিজ্ঞান টিজ্ঞান দিয়ে কত কী হচ্ছে, এই ব্যবস্থাটাও হওয়া দরকার। বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে, এবার বদর বলে ধরো বৈঠা।

    আর বাকীরা আমার মত দ্বিপ্রাহরিক বিশ্রম্ভালাপে রাজাউজির চর্চা করবে।

    রাহুল বোসের কলা খাওয়া নিয়ে সেকি তর্ক দিকে দিকে। অনেকে বলছে অত অভিযোগের কী আছে, দামী জায়গায় দামী জিনিস। এরাই হয়তো মাছের বাজারে গিয়ে তুলকালাম দরদস্তুর করে। কিন্তু পাঁচতারা হোটেলের দাম নিয়ে অভিযোগ, একি শস্তাপনা। এইসব দেখে মনে হলো, শ'পাঁচেক বছর আগে কী নিতান্ত দুর্ভিক্ষ টাইপ না হলে মোটামুটি গাছের ফল খেতের সব্জি পানীয় জল জুটেই যেত? জল কিনে খেতে হবে, সেটা কদিন আগে শুরু হলো? শ্বাসবায়ুর জন্যে পয়সা দিতে হবে, এমন হলিউডি অ্যাপোক্যালিপ্স কি খুবই অবাস্তব?

    সে যাই হোক, কব্জি ব্যথা করে এত কথা বলার সারমর্ম হলো দুটাকা কেজি চাল জিন্দাবাদ, সেটা আস্তে আস্তে বিনামূল্যের দিকে যাক। রাজ্যের চোর ছ্যাঁচোরকে বেল আউট করা, আনাদায়ী ঋণ দেওয়ার থেকে করের টাকা সৎ কাজে লাগুক। (আমি বোধয় তৃণমূল হয়ে যাচ্ছে/ গেছি। এ নিরন্তর সংশয়ে হায়।)
  • sm | ২৬ জুলাই ২০১৯ ১০:১২413904
  • আধার কার্ড নিয়ে সাংবাদিক দের প্রশ্নের উত্তরে পুলিশ যা এক্সপ্লানেশন দিয়েছে,তা হলো,এরকম।
    বিখ্যাত ও খানদানি চোরেরা অধিকাংশ সময়,আধার কার্ড নিয়ে চুরি করতে বেরোয়।যদি মোটা দাঁও মারতে পারে,তার পর পুলিশি ধরপাকড় এড়াবার জন্য কিছুদিন হলিডে করতে, ঝাড়খন্ড,বিহার, উড়িষ্যা পালায় দিন দশ পনেরো কোন হোটেলে থেকে,আরাম আমোদ করে নিজের রাজ্যে ফিরে আসে। কে না জানে, হোটেলে থাকতে একটা ফটো আই ডি জরুরী।এই সব আর কি!
  • অর্জুন | ২৬ জুলাই ২০১৯ ১০:০০413903
  • স্ট্যান্ডার্ড তো অবশ্যই ইম্পরট্যান্ট। কিন্তু অটো খুব আনসেফ। বেশ মোটা হচ্ছি। চালকের পাশে বসলে অর্ধেকটা বাইরে থাকে। ট্র্যাফিকের যা অবস্থা তাতে দ্বিখণ্ডিত হতে কয়েক সেকেন্ড লাগবে।

    অটোকে বরাবর আমি অপসংস্কৃতির একটা এমব্লেম বলে মনে করি আমি।
  • dc | ২৬ জুলাই ২০১৯ ০৯:৫৮413902
  • তাহলেই ভাবুন আমাদের সবার প্রিয় প্রাধানসেবকের জনপ্রিয়তা কেমন! চোরেরাও আজকাল আধার কার্ড নিয়ে চুরি করতে বেরোয়।
  • দোবরু পান্না | ২৬ জুলাই ২০১৯ ০৯:৫০413901
  • হ্যাঁ সেই - অটো ফটো বড়ই বাজে ব্যপার - বাবুদের স্ট্যান্ডার্ডের সঙ্গে ঠিক যায়নেকো। পথশিশু আরো নোংরা কেস - এদেরও উঠিয়ে দেওয়া দরকার
  • ন্যাড়া | ২৬ জুলাই ২০১৯ ০৯:৪৩413900
  • অসম্ভব ভাল গান।

    ডিডিদাদার কথা আর কীই বা বলব!
  • অর্জুন | ২৬ জুলাই ২০১৯ ০৯:৪২413899
  • কলকাতা থেকে অটো উঠিয়ে দেওয়া উচিত। যেমন যানগুলো তেমনি তার চালক।

    আগেকার বেবী ট্যাক্সি ফিরে আসুক। আরাম করে যাওয়া যাবে।
  • | ২৬ জুলাই ২০১৯ ০৯:৩৮413898
  • কিন্তু একপাটি চটি পরে হাঁটে কী করে?
  • | ২৬ জুলাই ২০১৯ ০৯:৩৫413896
  • উঁহু পোনোববাবু তো গোয়েঙ্কাম্যান শুনতাম
  • অর্জুন | ২৬ জুলাই ২০১৯ ০৯:৩৫413897
  • হাহা, এত লীলা মজুমদারের গল্পের মত। এশিয়ান এজে এসব খবর খুব থাকতঁ।
  • | ২৬ জুলাই ২০১৯ ০৯:৩৪413895
  • আর 'কোমপানিগুলো'ও লিখি নি।
    'কোম্পানি' অর্থাৎ এক্ষেত্রে জনসন এন্ড জনসন - খ-এর উত্তরে
  • অর্জুন | ২৬ জুলাই ২০১৯ ০৯:৩৩413894
  • মধ্যপ্রদেশের চার জন বিজেপি বিধায়ক নাকি কংগ্রেসে যোগ দিচ্ছে। দাবী নামদাস ত্যাগীর। কমলনাথ আশ্বাস দিলেই তাদের নামপ্রকাশ হবে।
  • sm | ২৬ জুলাই ২০১৯ ০৯:৩২413893
  • আজকে অবপ তে একটা মজার খপর পড়লাম।নিউ আলীপুরে এক বাড়ীর তিনতলায় পাইপ বেয়ে চোর ঢুকেছিল।সে নাকি বিখ্যাত চোর।তাকে লোকজন স্পাইডার চোর বলে মান্য করে।
    কিন্তু, চুরি করে পালানোর সময়,বেটা একপাটি নীল হাওয়াই চপ্পল ফেলে যায়।
    ইদিকে হয়েছে কি,শিয়ালদা স্টেশনে এক ব্যক্তি কে একপাটি চটি পরে ঘুরতে দেখে,সন্দেহ হওয়ায়,পুলিশ তাঁকে পাকড়াও করে। জেরায় বেরিয়ে পড়ে, সেই নাকি স্পাইডার চোর!
    কি সজাগ পুলিশ।ভাবা যায় না।
    আর সে ব্যাটাই বা একপাটি চটি পরে কেন ঘুরছিল?☺️
    ওদিকে বোলপুরে কোন বাড়িতে চুরি করতে গিয়ে,আর এক চোর নাকি তাঁর আধার কার্ড ফেলে এসেছিল।
    এসব হচ্ছে টা কি?
  • b | ২৬ জুলাই ২০১৯ ০৯:৩১413892
  • আইচ্ছা ভক্তিমূলক গান শোনেন। মহারাজের গলাটা এক্কেবারে মাখম।
  • b | ২৬ জুলাই ২০১৯ ০৯:২৯413890
  • আর পোঁব বাবুকে আড়ালে আবডালে রিলায়েন্স ম্যান বলে ডাকা হত।
  • | ২৬ জুলাই ২০১৯ ০৯:২৯413891
  • আমি আবার কোথায় কবে বললাম যে 'শুধু গেরুয়া ঝোলাতেই ঢালে'???

    এখন গেরুয়াতেই ঢালছে। আর পার পেতেও গেরুয়াতেই ঢালতে হবে।
  • Amit | ২৬ জুলাই ২০১৯ ০৯:২৩413889
  • কোম্পানি গুলো শুধু গেরুয়া ঝোলায় ঢালে তা তো নয়, যখন যারাই ক্ষমতায় থাকে, সবার ঝোলাতেই ঢালে ব্যবসা চালানোর জন্য। নাহলে ইউনিয়ন কারবাইড কয়েক হাজার লোক মেরে বেরিয়ে গেলো কি করে ? তখন তো কংগ সরকার ছিল ক্ষমতায়।
  • dd | ২৬ জুলাই ২০১৯ ০৯:১৬413888
  • তো ঠাকুর মাকুর আর অসুর দত্তিদের মন্থন লড়াই।

    আমাকে খামোখা রেফারী করে দিলো, বল্লো, সবাই আপনেকে অ্যাতো ভক্তি ছেদ্দা করে। তায় টেকনলজিটাও আপনের বগলে।

    কী আর কোরবো। রাজী হয়ে গ্যালাম। পাহাড়গুলো খুব উড়ে বেরাতো। প্রথমেই ডানা ছেঁটে দিলাম। দিয়ে মন্দারকে খাড়া করে দিলাম। সে দেখি ডানা কেটে কেমন কেলিয়ে পড়েছে। তো মহাকচ্ছপকে ধরে কাদায় ঠেসে তার উপরে মন্দারকে ধরে ঠেসে দিলাম। বাসুকীকে বল্লাম ভালো করে পেঁচিয়ে থাক। তারপরে দুই দলে খুব টানাটানি।

    জগন্নাথ এসে কেঁদে পড়লো। "আমি কি তাইলে খেলবো না?"। আমি বল্লেম তুই বরং বাসুকির ন্যাজটা কোমড়ে জাপ্টেই টানাটানি কর।

    আর কচ্ছ্চটাও প্রচন্ড চেঁচাচ্ছে, মলুম রে, গেলুম রে। বাসুকীরও গায়ে ফোস্কা পড়ে যাচ্ছে। আরো খারাপ সবাই তো বল্কল টল্কল পড়ে এসেছিলো, সেসবও খুলে টুলে .... আরে মশাই, এক কেলেংকারী। তায় বাসুকীরে বিষে সবার কি বদ হজম আর য্যাচ্ছেতাই পার্শ্ব প্রতিক্রিয়া। টেঁকা যায় না।

    আমি তাড়াতাড়ি খেলা বন্ধ করে ধন্বন্তরিকে ডাকলেম, সে কমন্ডুলে ওষুধ নিয়ে এলাম। আমি ধাঁ করে এপ্রুভ করে দিলাম,

    সেই থেকেই তো জেলুসিল আর বোরোলীন চালু হোলো। কই তখন তো অ্যাতো কমিটি ফমিটি ছিলো না।

    (* ন্যাড়াভাইএর অপ্রকাশিত রচনা। )
  • | ২৬ জুলাই ২০১৯ ০৯:১৫413887
  • কোম্পানি ত হারামি বটেই তবে ভারতে নির্ঘাৎ গেরুয়া ঝোলায় ভালমত পিয়সাকড়ি ঢেলেছে তাই পার পাচ্ছে।
  • dd | ২৬ জুলাই ২০১৯ ০৯:০১413886
  • সে তো ঘুড়ি ওড়ানোও হারাম। দাবা খেলাও।

    এক্কাদোক্কা নিয়ে কী রায়, সেটা জানি না।

    আর এই হয়েচে লুরুতে এক ফেশন। কোথাও কিচু হোলো তো অম্নি মাদ্যপান বন্ধ হয়ে যায়। এই কদিন হোলো সরকার নিয়ে খুব নাটক চলছে।

    সত্যি সত্যি কমিয়ে বলছিনা। বিধানসভার কাছে দুই দলছুট এমেলে নিয়ে জনা বিশেক করে লরেন পার্টী আর কংরেসের একটু ধস্তাধস্তি হয়েছিলো। হতাহত ইজ নাথিং। জামা কাপড়েরে উপর দিয়ে যা ক্যাজুয়ালিটি।

    ব্যাস। পুলিশ কমিশনার অম্নি তিনদিনের জন্য শহরে মদ্যপান বন্ধ করে দিলেন। সব আবগারী দোকান বন্ধ, পাব, বার ... এইসবো। মানে মদ্সার্ভ করতে পারবে না। না হলে না কি হিংসাত্মক ঘটনা হৈ হৈ করে বেড়ে যাবে।

    কতোলোকে খুব উদ্বিগ্ন হয়ে আমায় ফোন করেছিলেন। সবাইকে আস্বস্ত করে জানাই আমার স্টক পর্যাপ্তো ছিলো। চিন্তা কইরেন্না।
  • PT | ২৬ জুলাই ২০১৯ ০৭:৪২413885
  • ভারতের ওষুধ আবিষ্কারের প্রাণকেন্দ্রের দুরবস্থা। ডাক্তার "ভারতীয় ওষুধ" লিখলে নিজ দায়িত্বে তাহা সেবন করিবেন।
    At last count, 35 papers published by researchers at the CSIR-Central Drug Research Institute (CSIR-CDRI), Lucknow have images that have been manipulated and/or duplicated. All the 35 papers have been listed on Pubpeer, a website that allows independent scientists to publish post-publication review of scientific papers.

    এমনকি বিষপান করে যারা মরার কথা ভাবছে তারাও সাবধানঃ
    "......130 papers of researchers from the Lucknow-based CSIR-Indian Institute of Toxicology Research (CSIR-IITR) have been listed on Pubpeer for the same reason."
  • Atoz | ২৬ জুলাই ২০১৯ ০৬:৫৫413883
  • কিন্তু লোকে তো বলতে পারে, দেখুন এইসব হ্যালুসিনেটিং জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করলেও আমরা খুব শক্তগোছের লোক, আমাদের আত্মা/মন/চরিত্র সহজে টলে না। ডাইনে বাঁয়ে এইসব রেখে আমরা সামনে এগিয়ে যাই। ঃ-)
  • Atoz | ২৬ জুলাই ২০১৯ ০৬:৫১413882
  • তাহলে দু'রকম টাইপের শয়তান পাওয়া গেল। কর্পোরেট টাইপ আর সীপুএম টাইপ। ঃ-)
  • Ekak | ২৬ জুলাই ২০১৯ ০৫:০১413881
  • *দূত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত