এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৭ জুলাই ২০১৯ ০২:৩২413970
  • এক ঘনিষ্ঠা আত্মীয়া ছিলেন, তখন প্রৌঢ়া, ধু উ উ ম করে কোনো আওয়াজ হলেই বলতেন, "ও ও ও ই রে, স্কাইল্যাব পড়ল মনে হয়।" ঃ-)
  • Amit | ২৭ জুলাই ২০১৯ ০২:৩১413969
  • “ভালবাসা ভালবাসা” সিনেমা টিতে জুটি তাপস পাল আর Debashree র, শতাব্দী নন।
  • saikat | ২৭ জুলাই ২০১৯ ০২:১৯413968
  • আশির দশকটা একটা ছেদ। বিপ্লবী সত্তর আর আপওয়ার্ডলি মোবাইল নব্বইয়ের মাঝে। বাঙালী ভদ্রলোক 'বর্গ`টি death throes-এ মনে হয়।
  • saikat | ২৭ জুলাই ২০১৯ ০২:১৫413967
  • আচ্ছা। কড়ি দিয়ে টা আমিও দেখেছিলাম। আর গুরুদক্ষিনা। সেও তো আশির দশকেই ? তার আশে পাশেই তো 'ভালবাসা ভালবাসা' সিনেমাটি ? তাপস পাল মনে হয় ডিমওয়ালা হয়েছিল, 'ভদ্র'ঘরের মেয়ের সাথে প্রেমের গপ্প, শতাব্দী রায়, যে স্পষ্ট করে কথাই বলতে পারত না! দুটো সিনেমাই সুপারহিট, উত্তম-সুচিত্রার পরেই এই জুটি।
  • অর্জুন | ২৭ জুলাই ২০১৯ ০২:০৯413966
  • তাপস পাল আর মৌসুমি চট্টোপাধ্যায়ের জুটির যে সিনেমাটির কথা বললাম সেটা 'কড়ি দিয়ে কিনলাম' নয়। অন্য একটা সিনেমা। সাদামাটা প্রেমের গল্প। মৌসুমির বাবা হয়েছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়। 'মন ময়ূরী' বোধহয়। ঃ-)
  • অর্জুন | ২৭ জুলাই ২০১৯ ০২:০৬413965
  • 'কড়ি দিয়ে কিনলাম' এই অপর্ণার সঙ্গে মৌসুমির ঝগড়া হল তো!

    মাধবী মুখোপাধ্যায় সেই সময় থেকে বয়স্কা মায়ের ভূমিকায় অভিনয় করছেন। ওর সেই সময়ে সেরকম কিছু বয়েস নয়।
  • saikat | ২৭ জুলাই ২০১৯ ০১:৫৮413964
  • কড়ি দিয়ে কিনলাম - সিনেমাটা মনে হয়। বিমল মিত্তিরের গপ্প।
  • অর্জুন | ২৭ জুলাই ২০১৯ ০১:৫৬413963
  • এই নাটকটা নব্বইয়ে, মানে ঐ '৯১, '৯২ এ। আশি আর নব্বইয়ে শর্মিলা ঠাকুর বাংলায় টোটালি অ্যাবসেন্ট।

    মৌসুমি চট্টোপাধ্যায় আর তাপস পালের একটা সিনেমা এসেছিল। আমরা গেছিলাম দেখতে পদ্মশ্রীতে। মৌসুমি আর তাপস পালের জুটিকে এক প্রতিবেশী কাকীমা বলেছিল দিদি- ভাইয়ের প্রেম। ঃ-)

    কিন্তু সে সিনেমা ভালই লেগেছিল আমার। মৌসুমি চট্টোপাধ্যায়ও বাংলা সিনেমা সে সময় প্রায় করেননি বলা যায়।
  • saikat | ২৭ জুলাই ২০১৯ ০১:৫১413962
  • মনে আছে, সিনেমাটি নিয়ে মহিলাদের মধ্যে চাপা গলায় আলোচনা হত !!
  • saikat | ২৭ জুলাই ২০১৯ ০১:৪৯413961
  • অপর্ণা সেনের কথা বললেন বলে, আশির দশক এলেই, পরমা সিনেমাটিও আসবে।

    বাঙালী ভদ্রলোক আবারো কনফিউশনে পড়েছিল।
  • saikat | ২৭ জুলাই ২০১৯ ০১:৪৭413960
  • পাতাজোড়া যাত্রার বিজ্ঞাপন তখন কাগজে ভালমত থাকত। যাত্রাপালার শেষ সময় মনে হয়। ওদিকে কিছু সিনেমাতেও যাত্রাই চলছে।
  • অর্জুন | ২৭ জুলাই ২০১৯ ০১:৪৫413959
  • আশির দশকে অপর্ণা সেনের অভিনয় বাজার মন্দা। উনি মঞ্চে কিছু কাজ করেছিলেন। অরুণ মুখোপাধ্যায়ের সঙ্গে কি একটা নাটক করলেন, সেটা বেশ চলল। আমার মা দেখতে যাবে করেও যাওয়া হয়নি। মুক্তাঙ্গনে হয়েছিল মনে হয়। অভিনয়ের কোনো দৃশ্যে ছিল অপর্ণা সেন অরুণ মুখোপাধ্যায়ের কোলে অজ্ঞান হয়ে যাবেন। সেদিন বোধহয় সত্যি অজ্ঞান হয়ে যান। সেই নিয়ে হুলুস্থুল। অভিনয় বন্ধ হয়, এইরম কিছু। আড়ালে সবাই বলেছিল যত সব ন্যাকামো ওর। এখন অরুণের সঙ্গে চলছে...।। কল্যাণ রায়ের সঙ্গে তখন =ও বিয়ে হয়নি অপর্ণার।
  • saikat | ২৭ জুলাই ২০১৯ ০১:৪৪413958
  • বীণা দাসগুপ্ত বলেই পরিচিত ছিলেন।
  • অর্জুন | ২৭ জুলাই ২০১৯ ০১:৪১413957
  • তখন যাত্রার বিখ্যাত শিল্পী ছিলেন বীণাপাণি দাশগুপ্ত। ঐ সময়ে উনি কি 'নটী বিনোদিনী' পালা করছিলেন। পাব্লিক ডিম্যান্ডে সেটা রঙমহল না স্টারে এল। অনেকে দেখতে গেল। সেই সময়ে দেবশ্রী রায়ের 'বিনোদিনী' সিনেমা বেরোয়। সত্য বন্দ্যোপাধ্যায় গিরীশ ঘোষ। সে সিনেমা চলল না। 'নটী বিনোদিনী' পালা সুপার ডুপার হিট। বীণাপাণি দাশগুপ্তকে ঋতুপর্ণ ঘোষ 'ঘোষ অ্যান্ড কো...' থুড়ি 'এবং ঋতুপর্ণ' এ ইন্টার্ভিউ করল। তবে সে ২০০০ র পরে। আমি ছুটিতে কলকাতায়, তখন দেখেছি।
  • saikat | ২৭ জুলাই ২০১৯ ০১:৪০413956
  • ভয় পাওয়াও ছিল, মাথায় আকাশ ভেঙে পড়বে। জুজুবাদ। স্কাইল্যাব নামক স্পেস স্টেশনটি ভেঙে পড়তে পারে, সেই নিয়ে জল্পনা, কাগজের দৌলতে, সেও ছিল।
  • saikat | ২৭ জুলাই ২০১৯ ০১:৩৫413955
  • অর্জুন, আশি তো কনফিউশন। অতএব সবই এসে যাচ্ছে।
  • saikat | ২৭ জুলাই ২০১৯ ০১:৩৪413954
  • ঐ সময়ের বাংলা সিনেমার কথা বলকে, শত্রু সিনেমাটির কথা না বলা অন্যায় হবে। পুলিশ নিজের বাহুবলে দুষ্টের দমন করছে, এসব আজকে হিন্দিতে দেখছেন, বাংলায় সেই কবে।
  • অর্জুন | ২৭ জুলাই ২০১৯ ০১:৩১413953
  • @সৈকত বাবু, একটু নন- ইন্টেলেকচ্যুয়াল ইতিহাসচর্চা চলুক না। এখানে আবার 'রঁদ্যার প্রদর্শনী' কেন?

    সম্প্রতি একটা বইপ্রকাশ অনুষ্ঠানে লেখিকা বললেন আপাত দৃষ্টিতে নন- ইন্টেলেকচ্যুয়াল হিস্ট্রি, হিস্ট্রি অব কনফিউশন লিপিবদ্ধ হোক এবার।
  • saikat | ২৭ জুলাই ২০১৯ ০১:২৭413952
  • কিন্তু আবার দেখুন, আশিতেই, কলকাতায় বিশ্বখ্যাত রঁদ্যার প্রদর্শনী। লোক ভেঙে পড়েছিল স্কাল্পচার দেখতে। থিংকার মূর্তিটির ছবি দেখা যেত কাগজে।
  • অর্জুন | ২৭ জুলাই ২০১৯ ০১:২৬413951
  • 'দ্য সানডে' তো আশির দশকের পত্রিকা?

    এশিয়ান এজে রীতা ভিমানী পার্সোনাল কলাম চালাতেন। সেখানে অনেক যৌন বিষয়ে 'নেম অ্যান্ড লোকেশন উইথহেল্ড' চিঠি আসতঁ। আমার এক ক্লাসমেট সেসবের কাটিঙের ফাইল করেছিল। তবে সেটা '৯৫, '৯৬। কিন্তু আমার সেই সময়ে যৌনতা নিয়ে অত উৎসাহ ছিলাম না। তাই অসব সাগ্রহে যারা পড়ত, তারা আমায় 'বালক' জ্ঞান করত। ঃ-)
  • একক | ২৭ জুলাই ২০১৯ ০১:২০413949
  • কনফিউশন বলে কনফিউশন :) আজ যারা বাঙালির তথাকথিত অধঃপতন দেখে ভীড়মি খায় তারা বোধয় আগের দশক সব ভুলে গেছে বা দুহাজারের আগের স্মৃতি হার্ড ডিস্ক থেকে উড়িয়ে দিয়েচে।
  • অর্জুন | ২৭ জুলাই ২০১৯ ০১:২০413950
  • হোপ এইট্টি সিক্স নিয়ে একটা খবর পেপারে বেরিয়েছিল যেটা নিয়ে বাড়িতে হাসাহাসি হত।

    খবরটা হল ' হোপ এইট্টি সিক্স দেখতে না পেয়ে গৃহবধূর আত্মহত্যা'

    হোপ এইট্টি সিক্স বোধহয় কিশোরকুমারের শেষ পারফর্মেন্স।

    '৮৭ তে কিশোরকুমার, '৮৮ তে রাজ কাপুর, '৮৯ এ হেমন্ত কুমার চলে গেলেন, '৯০ এ বোধহয় সলিল চৌধুরী !

    এক একটা স্থম্ভের পতন।
  • saikat | ২৭ জুলাই ২০১৯ ০১:১৮413948
  • হ্যা, সন্ধ্যা রায়, ঠিকই, সত্তরের শেষের দিকে।
  • একক | ২৭ জুলাই ২০১৯ ০১:১৬413947
  • তারকনাথ মানে সন্ধ্যা রায় ? তাহলে সেটা সাতের দশকের শেষে। আসিতে অবশ্য জন্যপ্রিয়তা অটুট ছিল।
  • অর্জুন | ২৭ জুলাই ২০১৯ ০১:১৪413945
  • স্মিতা পাটিলের ব্যাপারে একটা কথা জানি। ২০১০ এ শোনা। আমি তখন পঞ্চগণীতে চাকরিরত। আমার এক মরাঠী সহকর্মিনীর মায়ের কাছ থেকে। মৃণাল আন্টি আর স্মিতা পাটিল এক স্কুলের পড়েছে। ছোটবেলার বন্ধু। ছেলে প্রতীকের জন্মের দু হপ্তার মধ্যেই স্মিতার মৃত্যু। মৃত্যুর দিন পাঁচ, ছয় আগে স্মিতা তার তিন জন প্রিয় সহপাঠিনীকে দেখতে চেয়েছিল। মৃণাল আন্টি তাদের একজন। মৃণাল আন্টি ভুলতে পারেন না সে দিনটার কথা। প্রায় মিনিট ৪৫ এর সেই দেখায় স্মিতা নাকি বলেছিলেন যে তার জীবনের সবচেয়ে ভুল কাজটি হল রাজ বব্বরকে বিয়ে করা! এ ভুল সে কি করে করেছে সে নিজেই জানেনা। তাকে অনেকে নিষেধ করেছিল। হাসপাতালে রাজ স্মিতার কোনো খোঁজ নিতেই আসেনি। স্মিতা পাটিলের আরও গল্প শুনেছি মৃণাল আন্টির কাছে।
  • saikat | ২৭ জুলাই ২০১৯ ০১:১৪413946
  • বাঙালী ভদ্রলোকের প্রবল কনফিউশনের সময়।
  • saikat | ২৭ জুলাই ২০১৯ ০১:১২413944
  • হোপ ৮৬ ও ছিয়াশিতেই। উষা উথ্থুপকে যতীন চক্কোত্তির; অপসংস্কৃতি বলা মোটামুটি একই সময়ে।
    আবার আশির দশকেই তো মনে হয় বাবা তারকনাথ সুপারহিট সিনেমা, বাঁক নিয়ে জল দিতে যাওয়া তখন ফিরে এল প্রবলভাবে। অথচ গদীতে প্রগতিশীল সরকার।
  • একক | ২৭ জুলাই ২০১৯ ০১:০৯413943
  • হাঁ, ছিয়াশি তেই।
  • অর্জুন | ২৭ জুলাই ২০১৯ ০১:০৬413941
  • মহুয়া রায়চৌধুরী আর স্মিতা পাটিল কি এক ই বছরে মারা গেছেন? স্মিতা পাটিলের আকস্মিক মৃত্যু আমার মনে আছে। আমার বয়েস তখন ছয়। মা সকালবেলা রবীন্দ্রসংগীত শুনে ঘড়ি মেলাতেন। রবীন্দ্রসংগীতের পরেই খবর। মা চা না কি বানাচ্ছিল, খবরটা শুনতেই মা রেডিওর সামনে এসে একদম প্রায় স্ট্যাচু। বাড়িতে সবাই খুব মন খারাপ করছিল। বাবার এক মামাতো বোন আমাদের বাড়িতে থেকে ইউনিভার্সিটিতে পড়ত। সে তাড়াতাড়ি টিভি খুলল এই ভেবে আজ স্মিতার সিনেমা দেখাতে পারে। আমার মা রাজ বব্বরকে সহ্য করতে পারে না তারপর থেকে।

    মহুয়া রায়চৌধুরীকেও মেরে ফেয়া হয়েছে এটা বলতাম।
  • একক | ২৭ জুলাই ২০১৯ ০১:০৬413942
  • ছিয়াশিতে অশ্লীলতা নিয়ে নানারকম ডিসকোর্স চলেছিল। ছিয়াশি মনে পড়লেইসেগুলৌ মনে পরে আরকি। অশোক দাশগু বাবু, কোথাও কিছু নেই চাট্টি বাড় খেয়ে যতীনের পেছনে লাগতে গেস্লেন, যতীনের চ্যালারা টেলিভিশন পত্রিকার পেছনে লেগে পড়লো। বাড়ি থেকে বেরিয়ে দেখি সিঁথির মোড়ে প্রত্যেকটি জংশন বক্সের ওপর পোস্টারে টেলিভিশন পত্রিকা থেকে কাটিং নিয়ে লেখা - অশ্লীলতা ও কুকীর্তি দেখুন। হুশ করে অত ভালো পত্রিকাটা বন্ধ হয়ে গ্যালো। জাস্ট কোনো মানে নেই। এক ধাক্কায় জেমস বন্ডের কার্টুন ও বন্ধ রোববারের পাতায় নগ্নতার অভিযোগে।

    জাস্ট ফর নাথিং পলিটিকাল হোলিয়ার দ্যান দাউ খেলা খেলতে গিয়ে। এদিকে তার পিঠোপিঠি এশিয়ান এজ পাতা জোড়া কেচ্ছা ছাপছে ইংরিজিতে আর বুদোয়া ফটোগ্রাফি। বাঙালি সেগুলো রোল করে অন্য ঘরে নিয়ে গিয়ে পড়ে নিচ্ছে। দাশগু বাবু, টেলিভিশন প্রজেক্টটা মাড়িয়ে ফেললেন সলিড। ইন্ডিয়ান ক্রিকেটার - টেলিভিশন -সকাল একের পর এক ফেইলিওর। এর মধ্যে টেলিভিশনের ফেইলিওরটা বহুত গায়ে লেগেছিলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত