এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৯৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abbe Plumpness Calm | 92.*.*.* | ০৩ মে ২০১৫ ১২:৪২661686
  • ক্যাম্পাসিং একটি অতীব ধোঁয়াটে ব্যাপার। কোম্পানি এইচার, কলেজ প্লেসমেন্ট সেল, কো-অর্ডিনেটরদের মধ্যে অনেক ইকুয়েশন আছে। তার ভিত্তিতে ঠিক হয় কে কোন ডেট পাবে। সব কোম্পানি ফার্স্ট ডে ফার্স্ট স্লট চায়, কলেজ প্লেসমেন্ট সেল জিগায় বিনিময়ে তারা কী পাবে, কজনের রিক্রুটমেন্ট গ্যারান্টীড ইঃ। অনেক কলেজে (যেমন আইআইটি) স্টুডেন্ট কোঅর্ডিনেটররা মিলে ঠিক করে কোন কোম্পানি কবে আসবে। সেখানেও ইকুয়েশনঃ-)
  • lcm | 118.*.*.* | ০৩ মে ২০১৫ ১২:৪৬661687
  • এটা ভগবানের টই - এখানে নানারকম আলোচনা হয়।
  • Abbe Plumpness Calm | 92.*.*.* | ০৩ মে ২০১৫ ১২:৫৬661688
  • বছর দুই আগে এক বড় কোম্পানি চাঁদিপুরে পেল্লায় পার্টি দিলো সব প্লেসমেন্ট অফিসারদের নিয়ে গিয়ে। আরেক বড় কোম্পানি পাল্টা পার্টি দিলো ঝাড়গ্রাম না কোথায়ঃ-)
  • শ্রী সদা | 113.*.*.* | ০৩ মে ২০১৫ ১৬:৪০661689
  • APC র সবকটা পয়েন্টই মেনে নিলাম। আমার দাবী শুধু এটাই ছিল, যে ঐ ক্রিম অফ ক্রিম বাদে বাকীরা, মানে যারা অন ক্যাম্পাস আঠেরো-বিশ লাখের চাকরী পায়না, তাদের জন্যে কোলকাতার থেকে লুরু অনেক বেশী অপশন দেয়। এইটুকুই। সেই সো কলড সেকেন্ড গ্রেড লোকজন যদুপুর-শিবপুরে আছে, প্রাইভেট কলেজগুলোতে আরো বেশী আছে। এবং ঐ বেশী অপশনের রুট কজ বেশী সংখ্যক লোকাল ইন্ডাস্ট্রি। এবার ক্যাম্পাসিং এ হাজারটা ফ্যাক্টর কাজ করে, কোলকাতাতেও, লুরুতেও, সেগুলোকে কনস্ট্যান্ট টার্ম রাখলাম।

    আমার লুরু আসার পর কনফিডেন্স হেভী বেড়ে গেছে। যদুপুর বা আই আইটি ছাপের লোকজনকে দেখে আগের মতো ভগবানগোত্রীয় জীব আর মনে হয়না ঃ)
  • dc | 132.*.*.* | ০৩ মে ২০১৫ ১৭:০০661691
  • বাঃ লাস্ট লাইনটা দারুন ভাল্লাগলো। আমিও কলকাতা ছেড়ে বেরনোর পর আস্তে আস্তে কনফিডেন্ট হয়েছি ঃ-)
  • একক | 24.*.*.* | ০৩ মে ২০১৫ ১৭:০০661690
  • @এস

    আপনি মাইক্রো ঠিক লাইনেই এগোচ্ছেন :) এবার ওই জেপি মরগ্যান এর রিপোর্ট টা বুঝতে ওদের ইন্টারন্যাশনাল লিস্ট এ শহর গুলো এক এক করে চেক করুন তাহলেই ম্যাক্রো লেভেলে গল্প টা কী বুঝতে পারবেন। লিস্টের টপ এ আছে ম্যাকাও। ম্যাকাও মানে সেই জুয়া কেন্দ্র যেখানে সারা দুনিয়া থেকে লোক জুও খেলতে যায় আর ঢালাও এন্টারটেইনমেন্ট বিসনেস। কোস্টাল চায়নার যে সিটিগুলোতে ইন্দাস্ত্রী বার্স্ট করছে গত কয়েক বছরে তারা লিস্টে অনেক পেছনে। উল্টে যে চূড়ান্ত পিছিয়ে থাকা জায়গায় সরকার টাকা ঢালছে ইনফ্রা-র জন্যে তারা এগিয়ে। সমস্ত ডেভেলপড বড় নেশনের সিটি পিছিয়ে। টার্কিতে ইনফ্রায় টাকা ঢুকছে, এগিয়ে।
    এবার এটাকে আপনি ইন্দাস্ত্রী গ্রোথের ইন্ডিকেটর হিসেবে কতটা পাত্তা দেবেন সেটা আপনার ব্যাপার। আপনা আপনা পলিটিক্স। ইনফারেন্স তো সর্বদাই পলিটিকাল :)
  • Abbe Plumpness Calm | 47.*.*.* | ০৩ মে ২০১৫ ১৭:১০661692
  • বেরনো তো ১০০% দরকার - ইরেস্পেক্তিভ অফ আপনার হোমটাউনে চাকরি আছে বা নেই, নইলে কুয়োর ব্যাং হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

    কেরিয়ারের প্রথমদিকটা বাইরে চাকরি করাই ভালো। সেটল করার কথা উঠবে আমাদের বয়সে :-p
  • শ্রী সদা | 113.*.*.* | ০৩ মে ২০১৫ ১৭:১৩661693
  • হ্যাঁ বেরোনো অবশ্যই দরকার। কিন্তু সেটা বাই চয়েস হলে বেটার মনে হয়, নট বাই ফোর্স।
  • dc | 132.*.*.* | ০৩ মে ২০১৫ ১৭:১৪661694
  • Calm, তা বটে। সদার সাথেও একমত।
  • Abbe Plumpness Calm | 92.*.*.* | ০৩ মে ২০১৫ ১৭:২২661696
  • সে তো শিশিবোতল। আমার কিছু ফ্যাক্ট দেওয়ার ছিলো - ঐটুকু আমার সিলেবাস। বাদবাকিটা অনেক হয়েছে :-p
  • শ্রী সদা | 113.*.*.* | ০৩ মে ২০১৫ ১৮:৩৯661697
  • http://www.anandabazar.com/business/infrastructure-problem-in-nonadanga-it-park-1.141269
    ~ এই জেলায় জেলায় আইটি পার্কের ফান্ডাটা কী ? শিল্পপতিরা কি শেষ পর্যন্ত পুরুলিয়ার কারখানা খুলতে রাজী হলেন ?
  • sm | 233.*.*.* | ০৩ মে ২০১৫ ২৩:৩৪661698
  • সদার আলোচনা টা খালি আই টি কেন্দ্রিক হয়ে পড়ছে।অন্যান্য পেশার লোকজনের কি অবস্থা; কলকাতা, লুরু কিম্বা সারা ভারতে, সে বিষয়ে কবি নীরব।
    একটি ছেলে জয়েন্ট এ ২০-২৫ হাজারের ভিতর, আর সারা ভারতে লক্ষাধিক রয়াঁক করে; একটি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলো। পাস করার পর তার ৮-১০ লক্ষ টাকার চাকরি চাই,আর একটি ছেলে কোর্ সায়েন্স পোস্ট গ্র্য়াদ করার পর কেন বেকার থাকবে বা কয়েক হাজার টাকা মাস মাইনের পার্শ্ব শিক্ষক বা ফেলোশিপ নিয়ে সন্তুষ্ট থাকতে হবে ; সে বিষয়েও কবি নীরব। এরাও পবর হিউজ ট্যালেন্ট পুলের অংশ! এটা একটা জাস্ট উদাহরণ।প্রচুর লাইনেরই এই অবস্থা; এবং তা সারা ভারত জুড়ে।
    আমার তো মনে হয় যত বেশি ভালো বেতনের চাকরি বাঙালি অন্য প্রদেশে ছিনিয়ে নিতে পারবে, তত লাভ।
    যত বেশি লোক অন্য প্রদেশে সেটেল্ড করবে, তত কনফিডেন্স বাড়বে। আজকে একটা মারওয়ারী বা পাঞ্জাবি প্রায় কপর্দক শুন্য অবস্থায় এসে, পব তে এক প্রজন্মের ভিতর কোটি টাকার ব্যবসা ফাঁদতে পারলে, বাঙালি কেন পারবে না? কলকাতায় না হোক লুরুতেও কেউ স্টার্ট আপ খুলতে পারে। অসুবিধে টা ঠিক কোথায় কোথায় সেটা জানতে আগ্রহী।মানে যারা খুলেছেন বা খুলতে চেয়েছিলেন। তারা কি কি অসুবিধের সম্মুখীন হয়েছেন ?
    একটা হাতে গরম উদাহরণ দেই, এশিয়ান রেস্তরার নাম করে প্রচুর বাংলাদেশীদের রেস্টুরান্ট ( কয়েক বিলিয়ন ডলারের/পাউন্ডের ব্যবসা)দেখেছি বিদেশে, কিন্তু পব বাঙালি দের মালিকানায় সেরকম কিছু একদম চোখে পড়ে নি।এই মাইন্ড সেটের পরিবর্তন দরকার। খালি চাকরি চাই, এটা বাঙালির অবসেশন।
  • S | 139.*.*.* | ০৩ মে ২০১৫ ২৩:৫০661699
  • দারান একটু পরে লিখছি। তবে সদা বাবুর লাস্ট লাইনটা পড়ে আমার হেব্বি মজার লাগলো। আইআইটি না হয় বুঝলাম - ওরা ভগবান ভগবান হাব ভাব দেখায়। কিন্তু যদুপুর?

    একটা কথা মাথায় রাখবেন "আমরা সবাই ছাগল আমাদের এই গাধার রাজত্বে, নইলে কি আর তুমি আমার আশেপাশেই চাকরি করতে?" ঃ)
  • janagan | 195.*.*.* | ০৩ মে ২০১৫ ২৩:৫৯661700
  • Date:03 May 2015 -- 11:34 PM

    কি কথা!! ব্যবসা করে খেতে পার না? যাও গিয়ে তেলেভাজা ভাজ।

    বলি পরিবর্তনের সরকার তাহলে করবেটা কি? সারদা বানিয়ে লোকের টাকা মারবে আর লোকের ঘরে ক্যাডার ঢুকিয়ে রেপ করাবে?
  • S | 139.*.*.* | ০৪ মে ২০১৫ ০০:০৪661701
  • @sm কটা ইন্জিনিয়ার পাস করার পরেই ৮-১০ লাখের মাইনে পায়? ইনফি, উইপ্রো, টিসিএস ইত্যাদি এরা কত দেয়? এইটা আমি জানতে চাই, আমার খুবএকটা ভালো ধারনা নেই। তবে এইসব মাইনে পত্তর তো গুছিয়ে ইনফ্লেটেড করা থাকে।

    কিন্তু আপনার ইন্জিনিয়ারিঙ্গ বনাম সায়েন্স গ্রাডের তুলনাটা ভালো। আসলে আমাকে এক্জন বলেছিলেন যে ইন্জিনিয়ার নেওয়া হয় সহজে ভিসা পাওয়া যায় বলে। অনসাইট কাজ যত কমবে তত এই ভেদভাও কমবে মনে হয়।
  • sm | 233.*.*.* | ০৪ মে ২০১৫ ০০:০৬661702
  • না, সরকার এসে আপনার হাতে দশটা পাঁচটা লাখ বেলাখের চাকরির অফার লেটার দেবেন; আর আপনি জনগণ, উপযুক্ত নয় বলে একটার পর একটা রেসিগ্নেশন লেটার লিখবেন।
  • janagan | 186.*.*.* | ০৪ মে ২০১৫ ০০:১১661704
  • লাখবেলাখের চাকরি দেবে! একটা মাস্টারি দিতে পারে না লাখ বেলাখ কপচায়। যত সব চোরের দল। নির্লজ্জ কোথাকার।
  • sm | 233.*.*.* | ০৪ মে ২০১৫ ০০:১১661703
  • S, আপনি একটু অন্য মানে করেছেন। আমার পোস্ট, সদার ক্রমাগত, ইঞ্জি গ্র্য়াদরা কেন কলকাতায় বসে লুরুর মতন ৮-১০ লাখের স্টার্টিং স্যালারি পাবে না, সেই প্রেক্ষিতে লেখা।
  • শ্রী সদা | 24.*.*.* | ০৪ মে ২০১৫ ০০:১২661705
  • এসেম, আইটি কেন্দ্রিক হওয়ার কারণ গত কয়েক দশকে ভারতে হোয়াইট কলার জব ক্রিয়েশনে আইটির ভূমিকা অন্যান্য ফিল্ডের থেকে অনেক বেশী। এরকম হয়, একটা পার্টিকুলার স্ট্রিম অফ প্রফেশনে টাকাপয়সা সিগনিফিক্যান্টই বেশী ও হতে পারে, লোকজন তো জেনেশুনেই কে কোন স্ট্রিমে পড়বে তার ডিসিশন নিচ্ছে, নিজের প্রায়োরিটি অনুযায়ী, আর আইটি কোং গুলো ও তো দানছত্র খুলে বসেনি, দশ টাকা মাইনে দিলে একশো টাকার কাজ বুঝে নিয়েই তবে দিচ্ছে। বেসিক সায়েন্সে যদি ইন্ডাস্ট্রি এতটা প্রফিটেবল না হয় (সত্যি কি না জানি না), সেটাতে আশ্চর্যের কী আছে ?
    আর বেসিক সায়েন্সে টাকা কম এটা বোধয় সবক্ষেত্রে ঠিক না। স্ট্যাটিসটিক্স যেমন। কোলকাতায় আমার এক বন্ধু এইচডিএফসি ব্যাঙ্কের অ্যানালিস্ট, বিএসসি - এম স্ট্যাট। যা মাইনে পায় অ্যাভারেজ আইটি গাই সেটা আরো পাঁচ-ছ বছর এক্সপিরিয়েন্সের পরে পায়।
    সফটওয়ার প্রোডাক্ট কোং গুলো ও, যারা ডেটা মাইনিং ইত্যাদি নিয়ে কাজ করে, ইঞ্জিনিয়ারদের সমান/বেশী মাইনে দেয় স্ট্যাট/ম্যাথের লোকজনদের।

    আর ঐ লক্ষাধিক র‌্যাঙ্ক - প্রাইভেট কলেজ ইত্যাদির ব্যপারেও ঐ একই বক্তব্য। কোম্পানীগুলো এদের দিয়ে কাজ করিয়ে নিতে পারছে বলেই আট-দশ লাখ বা অনেক ক্ষেত্রে তারো বেশী মাইনে দিচ্ছে। যেসব কাজ এদের দিয়ে হবে না তার জন্যে আই আইটি থেকে লোক নিচ্ছে। প্রবলেমটা কোথায় বুঝলামনা। প্রাইভেট কলেজে যারা পড়ে বেশীরভাগই অনেক কষ্ট করে লোন নিয়ে পড়ে, আমি নিজেও পড়েছি। সেটা একটা ইনফর্মড চয়েস ছিল, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কেমন আসতে পারে সেটারও আন্দাজ ছিল। এমনকি আমি কোর ইলেকট্রনিক্স ডোমেনে কাজ শুরু করেও পরে আইটির প্রসপেক্ট বুঝে সরে আসি।

    এবার ঐ স্টার্টাপ ইত্যাদির ব্যপারে কিছুটা একমত- বাঙালীর রিস্ক নিয়ে বিজনেস করার অভ্যেস নেই। কিন্তু অন্যদিকে, গত বছরদুয়েকে আমার বেশ কিছু বাঙালী বন্ধুকে বড়সড় এমেনসি ছেড়েই স্টার্টাপে জয়েন করতে দেখলাম। ট্রেন্ডটা তৈরী হচ্ছে তো বটেই। আমি নিজেও একটা স্টার্টাপের সাইজের কোং এ ই কাজ করতাম কোলকাতায়।
    এবার এই বাইরে বেরোতে হবে, ঘরকুনো হলে হবে না এইসব শুনতে খুব ভালো যতক্ষণ না সেটা বাই কমপালশন হয়। অপশন হলে ক্ষতি নেই। আর বিশেষ করে যখন আইটিতে পশ্চিমবঙ্গের হাল একদম ফেলে দেওয়ার মতো নয়, তখন আরো উন্নতির স্বপ্ন দেখতে ক্ষতি কী।
  • sm | 233.*.*.* | ০৪ মে ২০১৫ ০০:১৩661707
  • পরিবর্তনের আগের লাজুক সরকার কে জিগান; তারা কি রকম ঘি ভাত খাইয়েছিল।
  • janagan | 198.*.*.* | ০৪ মে ২০১৫ ০০:১৬661708
  • সেই চোরগুলোকে ইয়েতে লাথ মেরে ভাগানো হয়েছে, এই চোরগুলোকেও হবে। দেখতে রহো।

    সব কটা পলিটিক্যাল পার্টি খচ্চর। মেরে পেছন ভেঙ্গে দিতে হয়।
  • শ্রী সদা | 24.*.*.* | ০৪ মে ২০১৫ ০০:১৭661709
  • S বোধয় একটু বেশী উত্তেজিত হয়ে পড়েছেন। কুলত্থ কলাইয়ের জল ট্রাই করে দেখতে পারেন ঃ)
    ভগবান ভগবান ভাব কেন দেখাবে। আই আইটির লোকজন ও দেখায়না, আর যদুপুরের আর্টস ডিপার্টমেন্টের লোকজন ছাড়া হুব্বাগিরি ও কারোর মধ্যে দেখিনি। বরং আমরা নিজেরাই ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতাম। কয়েকটা সার্ভিস কোং এর বাইরে বাকী ইন্ডাস্ট্রিটা শুধু ওদের জন্য - এরকম ধারণা ছিল। লুরুতে এসে সেটা কেটে গেছে। আই আই টি, এনাইটি, প্রাইভেট কলেজ হ্যান ত্যান পাঁচমেশালি ওয়ার্কফোর্সে কাজ করি, কেউ আলাদা করে জিগায়না যে কোথা থেকে পাশ করেছো।
  • S | 139.*.*.* | ০৪ মে ২০১৫ ০০:২৮661710
  • সদাবাবু, আমি তো আপনার হয়েই ব্যাট করছিলাম। তা আপনার সেটা পছন্দ নয় যখন তখন ঠিক আছে। ঃ)
  • S | 139.*.*.* | ০৪ মে ২০১৫ ০০:৩১661712
  • আমি মুম্বাইয়ের কাছে একটা কারখানা দেখতে গেছিলাম - পেট্রোকেমের। গুজ্জুরা চালান। সে দেখার মতন। এইসব কাজ বাঙ্গালীদের কাছ থেকে ভাবাই যায়্না। মুম্বাইতে যে লেভেলের ইকনমিক অ্যাকটিভিটি দেখেছি সেখানে কোলকাতা নেহাতই বাচ্চা। মানে ধরুন আপনি যদি হঠাত দেখেন জেপিমর্গানের ব্যাক অফিস গড়ে উঠেছে গড়িয়াহাটের মোড়ে, গড়িয়াতে রয়েছে একগাদা মিডিয়া কোম্পানি - জিটিভি, সোনি, ইত্যাদি। টালিগন্জ গিয়ে দেখলেন সমস্ত টিভি/মুভি প্রোডাকশন কোম্পানিদের ভীড়। দমদম শিপ বিল্ডিঙ্গ/ব্রেকিঙ্গ কোম্পানিদের আখড়া। মুম্বাইতে আর চারপাশে একগাদা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে ইনক্লুডিঙ্গ আইটি কন্সাল্টেন্সি নিয়ে।
  • শ্রী সদা | 24.*.*.* | ০৪ মে ২০১৫ ০০:৩১661711
  • না না ওরকম বলিনি। আমি ভাবলুম আপনি হয়তো যদুবংশী, খচে গেছেন হয়তো। যদুপুর বা আই আই টি র জনতাকে কোনোভাবে হ্যাটা করার উদ্দেশ্য ছিলনা বা নেই।
  • S | 139.*.*.* | ০৪ মে ২০১৫ ০০:৩৪661713
  • আমি যদুবংশী, কিন্তু কারুর হাবভাব একদম পছন্দ করিনা। ইনক্লুডিঙ্গ যদুপুরের লোকজন।
  • sm | 233.*.*.* | ০৪ মে ২০১৫ ০০:৩৫661714
  • সদা, আপনি কোর্ সায়েন্সের ( যদিও স্ট্যাট" আর চাকরি টা ব্যাঙ্কের)যে উদাহরণ দিলেন, সেটা আপনি নিশ্চয় জানেন টিপ অফ আইসবার্গ।সুতরাং ব্যতিক্রমী উদাহরণ দিয়ে তর্ক চালালে, এগোনো মুশকিল।আপনি নিজের লাইনে চাকরির কথা ভাবছেন, কিন্তু সম যোগ্যতার একজন সায়েন্স গ্র্য়াদ কে নিয়ে কেন ভাবিত নন? সিঙ্গুর বা নন্দীগ্রামের কৃষকেরই বা কি দায় কেঁদেছে, কোনো ব্যক্তির লাখ বেলাখের চাকরি, হলো কি না হলো?

    আপনি ভালো কথা লিখেছেন।কেরিয়ারের প্রতিটা ক্ষেত্রে আপনি ওয়েল ইনফর্মদ।আপনি জানতেন ভালো ইনভেস্ট করব এবং ভালো রিটার্ন পাব।পবর হাল হকিকত সম্মন্ধেও নিশ্চয় ওয়াকিবহাল ছিলেন।অর্থাত চাকরি মিললে ৩-৪ লাখের ভিতরেই মিলবে।যদি ইনফি কে কুলোর বাতাস দিয়ে তাড়ানো নাও হত; সেই ইনফি নিশ্চয় ৮-১০ লাখের পে প্যাকেজ কলকাতায় অফার করত না?
    বেটার অপশন লুরু দিয়েছে, তাই লুরু তে গেছেন।লুরু কেন লন্ডন হলো না, লন্ডন কেন সিলিকন ভ্যালি হলো না; এই তর্কের কুনো মানে হয়?
  • sm | 233.*.*.* | ০৪ মে ২০১৫ ০০:৪১661715
  • সেই চোরগুলোকে ইয়েতে লাথ মেরে ভাগানো হয়েছে, এই চোরগুলোকেও হবে। দেখতে রহো।

    সব কটা পলিটিক্যাল পার্টি খচ্চর। মেরে পেছন ভেঙ্গে দিতে হয়।

    ----
    আপনি কাকে নিয়ে দেশ চালাবেন ? সেও তো কোনো পলিটিক্যাল পার্টিই হবে, নাকি? খামকা উত্তেজিত হয়ে ভুল ভাল বকেন ক্যান?
    তবে,নিজের পিছনে লাথি মারাটা প্র্যাকটিস করতে পারেন।একদিন সফল হবেন ই।লোতুন আইডিয়া বটেক!
  • শ্রী সদা | 24.*.*.* | ০৪ মে ২০১৫ ০০:৪৫661716
  • না ঃ ইনফি মাইনেকড়ি বাকি সার্ভিস কোং গুলোর থেকে খুব আলাদা কিছু দিত না, সেটা কনফার্ম। কিন্তু ইনফি আসলে এবং এই সেজ দেব না টাইপের খোকাপনাগুলো গেলে হয়তও দশ বছর পরে আট-দশ লাখ স্টার্টিং স্যালারি দেওয়ার মতো কোং ও আসতো। প্লাস ইনফি এলে প্রচুর কর্মসংস্থান ও হত, আট দশ লাখ হোক বা না হোক। একটা কোং, যারা এলে ম্যাসিভ ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কর্ম সংস্থান হত, তারা জাস্ট সরকারের তুঘলকি পলিসির ফলে এল না, দিস ইজ রিডিকিউলাস।
    যাগ্গে এটা বোধয় আগেও লিখেছি। ইনফি একটা প্লেসহোল্ডার এখানে, ইনফির জায়গায় জেনারেল মোটরস হলেও বলতাম।
    বুঝতে না চাইলে আর কী করা ঃ)
  • S | 139.*.*.* | ০৪ মে ২০১৫ ০০:৪৭661718
  • তবে কি যদি সত্যি গ্রোথ হয়ে থাকে, আর ক্রিম ডে লা ক্রিমের কিছু হচ্ছে না। তার মানে নিচের দিকের লোকেদের ভালো হচ্ছে। নট এ ব্যাড আইডিয়া।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন