এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১২৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • amit | ১২ সেপ্টেম্বর ২০১৭ ১৩:২৮713839
  • একশো বার। মৃত্যুতে উল্লাস প্রকাশ করার বিরুদ্ধে হাজার বার প্রতিবাদ হোক, সেটা বাস্তব। নকশাল দের প্রতি আঙ্গুল তোলাটাও বাস্তব, সেটার প্রতিবাদ হোক। কিন্তু আঙ্গুল দু পক্ষই তুলেছে দুজনের দিকে, একে অপরকে খুনের জন্য দায়ী করে, সেটা প্রমান সাপেক্ষ।
  • সিকি | ১২ সেপ্টেম্বর ২০১৭ ১৩:৪১713840
  • হীরাভ-তেই ফিরে আসি।

    মমতার বিরুদ্ধে একটা অভিযোগও কোর্টে প্রমাণিত হয় নি এখনও পর্যন্ত। সেই একই যুক্তিতে সারদা নারদা ত্রিফলা কাণ্ডে প্রমান ছাড়া হীরকরানীর প্রতি আঙ্গুল তোলাটাও অন্যায়।
  • PT | ১২ সেপ্টেম্বর ২০১৭ ১৪:০৫713841
  • তাপসী মালিক, কঙ্কাল কান্ড, রিজানুর...... ইত্যাদি প্রভৃতিতে কিছু প্রমাণ হওয়ার আগেই যে সিদ্ধান্ত হয়ে গিয়েছিল, সেটা খেয়াল আছে আশা করি?
  • সেই তো | ১২ সেপ্টেম্বর ২০১৭ ১৫:১১713842
  • স্টিফেন হাউস কেনা থেকে শুরু।
  • আঙ্গুল | ১২ সেপ্টেম্বর ২০১৭ ১৫:৫১713843
  • না তুলে বাঁচা বাড়া তুলুন।
  • de | ১২ সেপ্টেম্বর ২০১৭ ২২:২১713845
  • দেখলাম - প্রোপাগান্ডা আছে, তার পাশে কিছু সোজাসাপটা আর ভালো প্রশ্নও আছে - প্রশ্নগুলোর উত্তর খোঁজা জরুরী -

    প্রসেনজিৎ, ঋতব্রতর মতো এমন ছেলেপুলেদের তাড়িয়ে পার্টি তো গেইন করছে না - শাঁখের করাতের চেলাদের সেসব বোঝা দরকারী -
  • রোবু | ১২ সেপ্টেম্বর ২০১৭ ২২:৪৩713846
  • প্রসেনজিৎ আর ঋতব্রত! এক সাথে?
  • নেতাই | ১২ সেপ্টেম্বর ২০১৭ ২৩:০৭713847
  • আলাদা আলাদা
  • আয়না | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ০০:৫৮713848
  • "আর গৌরীর মৃত্যুতে উল্লাস করা আর এস এস বিজেপি র প্রতি কোন আঙ্গুল দেখানো যায়? "

    কেরলে আর এস এস কর্মীর মৃত্যুর পরে "স্বচ্ছম কেলরম" টুইট করা গৌরীর মৃত্যুর পরে আর কী করা যেত? য্যায়সি করনি ব্যায়সি ভরনি।
  • সিকি | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ০৮:১৫713850
  • "কেরলে আর এস এস কর্মীর মৃত্যুর পরে "স্বচ্ছম কেলরম" টুইট করা গৌরীর মৃত্যুর পরে আর কী করা যেত?"
    - এটার সপক্ষে একটা রেফারেন্স চাই। গৌরী কবে কোথায় এ কথা বলেছেন? এবং এই কনটেক্সটেই বলেছেন? পাওয়া যাবে?

    আমি বরং একটা লিঙ্ক দিই।

    http://indianexpress.com/article/india/pray-to-stay-alive-hindu-outfit-leader-tells-secular-writers-in-kerala-4837691/
  • PT | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ০৯:০১713851
  • এ বাবা, গুজবের আবার প্রমাণ দিতে হয় নাকি?
    সেরেফ গুজব ছড়িয়ে ও গুজবে মদৎ দিয়ে যে একটা সরকার বদলে দেওয়া যায় তা বাঙালীরাই তো সব চাইতে বেশী জানে। কিন্তু কথা হচ্ছে যে যারা একদা গুজবকে তথ্য হিসেবে ধরে নিয়ে রাজনৈতিক আলোচনা চালাত তারা হঠাৎ প্রমাণ চাইতে শুরু করল কেন?
  • j | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ০৯:৩০713852
  • চিন্তা করবেন না

    আপনার ছাগল থিওরি প্রমাণিত আর ফলিত, জনতা ঢালাও ব্যাবহার করছে :-)

    সারমেয় থিওরি ও একদিন পাঠ্যপুস্তকে স্থান পাবে ....পাবেই
  • PT | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ০৯:৪৯713853
  • এসবের মধ্যে আরো একটি নিরানন্দ সংবাদ।
    চাষীর উপকারের নাম করে গুজবপ্রেমী বালখিল্যরা পব-র কতটা সর্বনাশ করেছে তার একটা হিসেবঃ
    "২০১৬-’১৭ সালে শিল্পমহল দেশে প্রায় ১ লক্ষ ৮৩ হাজার কোটি টাকা ঢালার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তার মাত্র ১.৭% জুটেছে পশ্চিমবঙ্গের বরাতে! লগ্নি টানার দৌড়ে পশ্চিমবঙ্গ ঠাঁই পেয়েছে ১৪ নম্বরে।.............
    .....*********শিল্পের বড় অংশের মতে, প্রথম সমস্যা জমি।********"
    http://www.anandabazar.com/business/west-bengal-is-in-backward-in-investment-1.673901?ref=business-ft-stry
  • j | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১০:৫৬713854


  • ব্রেশটের নাটকও নাকি তেনার অনুপ্রেণায় !!

    :-)
  • de | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১১:১০713855
  • একসাথে হলেই বা কি - আমি সোমনাথ চ্যাটার্জী, সইফুদ্দিন কেও এই একসাথেই রাখতে চাই -

    ঋতব্রতর সব কাজের খতিয়ান আমি রাখি না - এর আগে কারো চাকরী যাওয়ার ঘটনায় আমিও নিন্দা করেছিলাম - কালকের সাক্ষাৎকারে তো দেখলাম উনি আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়েছেন -

    কমিউনিস্ট পার্টি কি কনসেন্ট্রেশন ক্যাম্প নাকি - যে প্রশ্ন তোলা যাবে না? দিনে দিনে বীতশ্রদ্ধ হচ্ছি পার্টিটার ওপরে -
  • অ্যান্ডালগ্যালর্নিস | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১১:১৪713856
  • কেলেংকারি কাণ্ড।

    প্রথমতঃ এনাদের সকলকে এক লাইনে রাখা।
    দ্বিতীয়তঃ এবিপি আনন্দের সাক্ষাৎকারটিতে বলা কথাগুলোকে বিনা চিন্তায় মেনে নেওয়া।
  • de | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১১:২১713857
  • একেবারে ধরেই নিচ্ছেন যখন বিনা চিন্তায় মেনে নিয়েছি - তখন তো আর কথা বলাই যায় না -

    আমি তো কমিউনিস্ট পার্টি কর্মী নই - একলাইনে রাখতে আমার কোন সমস্যা নেই -

    যে কথাগুলো মেনে নেওয়া যাচ্ছে না - এই ভদ্রলোকের বিরুদ্ধে সঠিক অভিযোগটাই বা কি - এগুলো তো পার্টিও ক্ল্যারিফাই করছে না - ইনি তো সংবাদমাধ্যমে এসে নিজের যুক্তিগুলো দিয়েছেন - পার্টি তো দেয়নি -

    সাধারণ মানুষকে এই পার্টি বরাবরই নীচু নজরে দেখে এসেছে - তার ফলে এখন মানুষের ঘাড়ধাক্কা খাওয়া তো ডেস্টিনি -
  • amit | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১১:২২713858
  • মোহম্মদ সেলিম কে নিয়ে ঋতব্রতর মন্তব্য অত্যন্ত্য কুরুচিপূর্ণ। সেলিম একজন নিপাট ভদ্রলোক, সৎ রাজনীতিক এবং যথেষ্ট ভালো বক্তা। তাকে এভাবে দাগানো নিম্নরুচির।

    তবে প্রকাশ ক্যারাট আর বৃন্দাকে নিয়ে যা বলেছে, সেটা বেশির ভাগই বামপন্থী মনে মনে একমত হবেন। এই ক্যারাট মাল গুলো ২০০৮ এ ওভাবে কোং সরকারের ওপর থেকে সমর্থন না তুলে নিলে হয়তো 2011 হতো না।
  • অ্যান্ডালগ্যালর্নিস | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১১:২৪713859
  • কমিউনিস্ট পার্টির কি সংবাদমাধ্যমে ইন্টার্নাল ডিসিপ্লিনারি কমিটির শুনানিতে কী হয়েছে সেসব জানানোর কথা? এই প্রশ্নটার উত্তর খুঁজলেই অনেকটা পেয়ে যাবেন।
  • de | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১১:৩১713861
  • কেন নয়? ইন্টার্নাল ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত নিয়ে যদি মানুষের সন্দেহ থাকে - তবে মানুষের কাছে তা এক্সপ্লেন করার দায় পার্টি এড়াতে পারে না - আবারো বলছি - মানুষের পার্টি কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো বিহেভ করতে পারে না -
  • sm | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১১:৩৩713862
  • এই যে পিছন পাকামো যে অন্যেরা কিছু চিন্তা করেন বা জানে না -এতেই পার্টি গেলো।এখানে সবাই বিরাট বিরাট বোদ্ধা। কিন্তু যদি বলা হয় লোকজনের বা সমাজের উপকারের জন্য কি করেছেন?উত্তরে বিরাট বিরাট নৈতিক প্রবন্ধ নামবে।ইভেন এদের জনসংযোগ বলে কিছু নাই।
    বাবা কাকা মামা ধরে পার্টি করবো আর কিছু বাগিয়ে নেবো-এটাই হলো মোদ্দা কথা!
    একজন তো অলরেডি দাবি তুলেছেন,চক্রবর্তী,ভট্চাজ এর অবসান হোক আর একজন দলিত কে নেতা করা হোক।
  • de | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১১:৩৫713863
  • কারাত অ্যান্ড কোং নিয়ে আমার প্রবল আপত্তি তো আমি সেই ২০০৭-৮ থেকেই রেজিস্টার করে আসছি - কমিউনিস্ট পার্টিতে এই লবিবাজিগুলোর কি মানে হয়?

    ইয়েচুরি, ঋতব্রতর মতো অ্যাকটিভ রাজ্যসভা মেম্বারদের সরিয়ে দেওয়ার জন্য শাঁখের করাতদের ব্যান্ক অ্যাকাউন্ট স্টেটমেন্টগুলো চেক করা উচিত। পার্টিটাকে শেষ করার জন্য ২০০৭ থেকে ঠিক কতো কমিশন কাদের থেকে গেছে -
  • অ্যান্ডালগ্যালর্নিস | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১১:৩৭713864
  • আরেকটু ভাবুন। পুরোটা হয়নি। কোন "খবর" কোথায় কতটা জানানো হবে সেগুলো হাওয়ায় হয় না।
  • sm | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১১:৩৯713865
  • সেলিম নিপাট ভদ্রলোক বা সৎ রাজনৈতিক কিভাবে প্রমান হলো? তাঁর নামেও অভিযোগ করেছেন পার্টির ই কয়েকজন কর্মী।
    একটা পার্টি; যাকে তার দলের মন্ত্রী রা বলতে পারে বার বার, চোরেদের মন্ত্রিসভা বা ঠিকাদার দের সরকার।।।
    সেই পার্টির আবার সৎ বা অসৎ ভাবমূর্তি নিয়ে কিছু আসে যায় কি ?
  • অ্যান্ডালগ্যালর্নিস | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১১:৪০713866
  • বড্ড গন্ধদূষণ। যাই।
  • সিকি | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১১:৪৮713867
  • এলে কেন? কাদায় নামতে তো তুমিই বারণ করো। :)
  • de | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১২:০১713868
  • বড়ো বড়ো বাব্‌ল - তার ভিতরে কয়েকজনের কলোনী - বাব্‌ল থেকে হাত বের করতে এলেই হাতে কাদা লেগে যায় - আপনাদের বাব্‌লে আরেক কোট করে পলি ভিনাইল অ্যালকোহল আর গ্লিসারল লাগিয়ে গেলাম -

    লং লিভ বাব্‌ল কলোনী!
  • সিকি | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১২:০৮713869
  • দে-দি, তোমাকে বলি নি।

    তবে এটুকু বলি, তোমার চিন্তাপ্রক্রিয়া সম্পূর্ণ নয়। হলে সবকটা নাম এক লাইনে উচ্চারণ করতে না।

    আমি কমিউনিস্ট পার্টির মেম্বার নই, পার্টিকে লেভি চাঁদা ভোট স্বেচ্ছাশ্রম - কিছুই দিই না। সেইটুকু নিরপেক্ষ অবস্থান থেকে বলছি, ভাবো। ভাবা প্র্যাকটিস করো।

    কাদার উপমা তোমার জন্য টানি নি। ভুল বুঝো না।
  • রোবু | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১২:১১713870
  • পিবি ডিসিশন তো কারাতের একার নয়। কী অদ্ভুত!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন