এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ২৭ জুলাই ২০১৯ ০৩:৫৫414000
  • আমাদের স্কুলের বিক্রম সেনগুপ্ত উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হল। তার মা ঐ স্কুলেরই শিক্ষিকা, আমাদেরও পড়িয়েছেন। রেজাল্টের সাফল্যের পরে আনন্দবাজারে বেরোল সেনগুপ্ত পরিবারে টিভি নেই।

    বাহ বা, সেই নিয়ে বাড়িতে কি অবস্থা। টিভি হীন বাড়িতেই এইরকম ফল হতে পারে, যেন এতকাল টিভি থেকে কি অন্যায় হয়ে গেছে।

    আমাদের স্কুলের শিক্ষিকা জয়া বসু খবর পড়েন। আরও দু, তিনজন নিয়মিত দূরদর্শনে প্রগ্রাম করেন।
  • অর্জুন | ২৭ জুলাই ২০১৯ ০৩:৪৮413999
  • পুজা বেদীর কনডমের এডে কি আপনারা লজ্জা পেলেন! ঃ-) ঃ-)

    একটু বড় হতে পার্ক ষ্ট্রীটে গেলে (ক্লাস টেন) সিগারেটের দোকানে রাখা থাকতঁ কনডম। জিনিসটা কি তার চাইতেও ছবিগুলো যেন গিলে খেতাম। ঐ ছবিগুলো দেখার জন্যে একটা জায়গা দিয়ে কতবার যে আসা, জাওয়া করতাম। ঃ-) ঃ-)
  • S | ২৭ জুলাই ২০১৯ ০৩:৪৭413998
  • বি আর চোপড়ার প্রোডাক্শান বেশ ভালো ছিলো। রামানন্দ সাগরের তুলনায় অনেক অনেক বেটার। অনেকে বলে এইসবেরই ফল ৯২।
  • S | ২৭ জুলাই ২০১৯ ০৩:৪৪413997
  • ওয়াশিং পাউডার নির্মার জিঙ্গলটা ভালো ছিলো। এখনও মনে আছে।

    "সবকে পসন্দ নির্মা, ওয়াশিং পাউডার নির্মা"।
  • অর্জুন | ২৭ জুলাই ২০১৯ ০৩:৪৩413996
  • 'সেই সময়' র একটা হিন্দিও হয়েছিল। 'যুগান্ত' বোধহয়।

    এদিকে সন্দীপ রায়ের হিন্দিতে ফেলুদা শুরু হল। শশী কাপুর ফেলুদা। মাস্টার অলংকর তোপসে। মোহন আগাসে জটায়ু। তবে সেটা বোধহয় ফ্লপ।
  • S | ২৭ জুলাই ২০১৯ ০৩:৪২413995
  • মেগার কয়েক বছর ধরে ৫-৭ দিনের কন্টেন্ট বানাতে গিয়ে বাংলা আর হিন্দি সব সিরিয়ালেরই কোয়ালিটি তলানিতে এসে ঠেকেছে।
  • অর্জুন | ২৭ জুলাই ২০১৯ ০৩:৪০413994
  • সিন্থলের এডটা একটা পরিপূর্ণ এড। মডেল, ব্যাক গ্রাউণ্ড মিউজিক।

    আর তেমনি বোরিং অয়াশিং পাউডার নির্মা। ঃ-)

    ততদিনে রবিবারে শুরু হয়ে গেছে মহাভারত।
  • Atoz | ২৭ জুলাই ২০১৯ ০৩:৩৯413993
  • সিরিয়াল বানিয়ে সাড়ে তেরো বাজিয়েছিল "সেই সময়" কে? ভাগ্যিস দেখিনি! ঃ-)
  • S | ২৭ জুলাই ২০১৯ ০৩:৩৭413992
  • সেইযুগে সাবানের অ্যাডে মেয়েদের চান দেখানোটাকে এখনও অ্যাডগুরুরা রীতিমত পাথব্রেকিং মনে করে।
  • অর্জুন | ২৭ জুলাই ২০১৯ ০৩:৩৫413991
  • কলকাতায় 'তেরো পার্বণ' র সময় আমি বেশ ছোট। কিন্তু তার পরে 'সেই সময়' দেখার অনুমতি ছিল না। কেন যে ছিল না জানিনা! তবে ক্লাস সেভেনে জন্মদিনে চেয়েছিলাম 'সেই সময়'। মা নিমরাজি হয়ে দিয়েছিল। তবে বলতে দ্বিধা নেই, গঙ্গানারায়ণ আর বিন্দুবাসিনীর প্রেম ও শারীরিক সম্পর্কের বর্ণনায় জীবনে প্রথম শরীরে উত্তেজনা অনুভব করেছিলাম।
  • Atoz | ২৭ জুলাই ২০১৯ ০৩:৩৪413990
  • ঝড়ের মধ্যে রাস্তা হারিয়ে বরপাত্র ছেলেটা চার্চে পৌঁছতে পারল না, এদিকে অন্য আরেকটা ছেলে গিয়ে পড়েছে ওখানে। তাকেই পাত্র ভেবে বিয়ে দিয়ে দিল মেয়েটার সঙ্গে। এটা কি কোনো সিনেমায় ছিল? নাকি রেডিওর নাটক ছিল এই কাহিনি নিয়ে?
  • Hmm | ২৭ জুলাই ২০১৯ ০৩:৩২413989
  • লেকিন বললাম, অথচ ইজাজত ভুলে গেলাম, সেও তো সেই আশি ই।
  • Hmm | ২৭ জুলাই ২০১৯ ০৩:৩০413988
  • উড়ান
  • অর্জুন | ২৭ জুলাই ২০১৯ ০৩:২৯413987
  • মহিলা পুলিশ অফিসরের একটা সিরিয়ালও ছিল, অভিনেত্রীর নাম কি কবিতা চৌধুরী !

    এই সিরিয়ালগুলোর ব্রেকে সিন্থলের এডটা দারুণ ছিল। ঝর্ণায় চান করছে বিকিনি পরা একটি সুন্দরী মেয়ে। আর সবচেয়ে weird এড অনিডা টেলিভিশনের এডটি।

    পুজা বেদীর আর মার্ক রবিনসনের কনডমের এডও পেপারে ফুল পেজ বেরত। ছাদে কাগজ নিয়ে গিয়ে সেই এড দেখে উপভোগ করতাম। কাটিং রাখার সাহস ছিল না।
  • Hmm | ২৭ জুলাই ২০১৯ ০৩:২৭413986
  • "পাড়ার বাচ্চারা নানা দুষ্টুমি করে বেড়ায়, সে দলের পাণ্ডা একটি মেয়ে। সেই মেয়েটি অমল পালেকরের মেয়ে। সেই সিরিয়ালও জনপ্রিয়।"

    কাচ্চি ধূপ, লিড রোলে ভাগ্যশ্রী আর আশুতোষ গোয়ারিকর
  • অর্জুন | ২৭ জুলাই ২০১৯ ০৩:২৪413985
  • বোম্বাই থেকে প্রিয়া তেণ্ডলকরের 'রজনী' ও হিট।

    পাড়ার বাচ্চারা নানা দুষ্টুমি করে বেড়ায়, সে দলের পাণ্ডা একটি মেয়ে। সেই মেয়েটি অমল পালেকরের মেয়ে। সেই সিরিয়ালও জনপ্রিয়।

    আরেকটি টিভি সিরিয়ালও দেখতাম। কেন্দ্রীয় চরিত্রে নীনা গুপ্তা।

    বয়স্ক, ধনী স্বামী, এক শিশু পুত্র। নীনা গুপ্তার প্রেমে পড়লেন বান্ধবীর বয়ফ্রেণ্ড। পরে নীনা গুপ্তাও তার প্রেমে।
  • Atoz | ২৭ জুলাই ২০১৯ ০৩:২২413984
  • "দুষ্টু মিষ্টি" বলে একটা সিনেমা ছিল। আবাসিক স্কুলের বাচ্চাদের নিয়ে। টিভিতেও দিত। ওটা কবের সিনেমা? এখন কি পাওয়া যায়?
  • Hmm | ২৭ জুলাই ২০১৯ ০৩:১২413983
  • এছড়া অর্থ, সারংশ, লেকিন, এমনকী ড্যাডি ও আশির দশকের ই।
  • Hmm | ২৭ জুলাই ২০১৯ ০৩:১০413982
  • অপর্ণার নাটকটা বোধহয় ঘন্টাফটক

    আর এতো গানের কথা, সিন্স্মার কথা বলছেন অথচ প্রতিদান সিনেমার মঙ্গলদীপ জ্বেলে ভুলে গেলেন?? শর্মিল, রঞ্জিত মল্লিক আর নাসিরুদ্দিন শাহ?

    আর আশির শেষে কয়ামত সে কয়ামত তক আর এক্কেবারে শেষে ম্যায়নে প্যার কিয়া??
  • Atoz | ২৭ জুলাই ২০১৯ ০২:৫৪413981
  • হ্যাঁ যোগাযোগ, ওই আর একটি। বিপ্রদাসকে নিয়ে কী খিল্লি যে হত এখানে! বিপ্রদাসের চাদর গরুতে চিবোচ্ছে দেখে কুমু রেগে গিয়ে বলছে,"এ কী দাদা, তোমার চাদরটা যে গরুটা খেয়েই ফেল্লো। এই যা হ্যাট হ্যাট।" বিপ্রদাস করুণাময় কোমল কন্ঠে বলছে,"আহা কুমু, ওকে কিছু বলিস নে। অবোধ ধেনু, অমরাবতীর তৃণপুঞ্জ মনে করে আমার চাদর চিবাচ্ছিল। ওকে কিছু বলিস নে।"
    ঃ-)
  • অর্জুন | ২৭ জুলাই ২০১৯ ০২:৫০413980
  • 'গোরা', 'চার অধ্যায়', 'ঘরে বাইরে' তিনটেই আমার খুব প্রিয় উপন্যাস। মাস্টারপিস যাকে বলা যায়। 'যোগাযোগ' ও।
  • Atoz | ২৭ জুলাই ২০১৯ ০২:৪৮413979
  • চার অধ্যায়ও ওরকম। বিশাল বিশাল সব প্রবন্ধাকারে কথা বলেন চরিত্রেরা। এমনকি ঘরে বাইরেও ঐ একই ধরণ। এগুলো সব ছুপা প্রবন্ধ। ত্যাঁদোড় লোক যারা কিনা প্রবন্ধ শুনলেই পালায়, তারা যাতে উপন্যাস ভেবে পড়ে ফ্যালে, সেই কায়্দায় বাজারে ছেড়েছিলেন প্রকাশকরা।
  • Du | ২৭ জুলাই ২০১৯ ০২:৪৬413977
  • তসলিমা রেনু থেকে বাঘিনী -- আর পারি না, অসহ্য এই খুনীর দল।
  • অর্জুন | ২৭ জুলাই ২০১৯ ০২:৪৬413978
  • নব্বইয়ে দিল্লী দূরদর্শনে এল প্রণয় রায়ের 'ওয়ার্ল্ড দিস উইক'। নিয়ম করে বাড়ির সবাই দেখতঁ। টিভির খবরের জগতে সেই বোধহয় প্রথম আকর্ষণীয় কেউ এসেছিল, অন্তত আমার বাড়িতে তাই ভাব সকলের।

    এদিকে হেমা মালিনীর 'নূপুর' ও খুব হিট করল। আমার নাচ ভক্ত পরিবারে সেটাও অবশ্য দ্রষ্টব্য।
  • Atoz | ২৭ জুলাই ২০১৯ ০২:৪৪413976
  • বটেই তো। যা তো হাটে মাঠে বাটে আমার প্রবন্ধগুলো পাঠ করে আয় তো! এই বলে গোরাকে ছেড়ে দিয়েছেন লেখক। আর গোরাও লাফাতে লাফাতে তাই করতে শুরু করেছে। ঃ-)
  • অর্জুন | ২৭ জুলাই ২০১৯ ০২:৪১413975
  • @আতজ, 'গোরা' একটি অনবদ্য উপন্যাস। আজকের রাজনৈতিক পরিস্থিতিতে অসম্ভব রেলিভেন্ট।
  • Atoz | ২৭ জুলাই ২০১৯ ০২:৩৯413973
  • হটী বিদ্যালঙ্কারের জীবনাশ্রিত "রূপমঞ্জরী" উপন্যাসটা তো আর শেষ করে যেতে পারলেন না সান্যাল মশাই। তবে ওতেও প্রবন্ধের ছড়াছড়ি।
  • অর্জুন | ২৭ জুলাই ২০১৯ ০২:৩৯413974
  • ঐ সিনেমায় একটা দৃশ্য আমার প্রচণ্ড প্রিয়। দমফাটা হাসির। সন্তু আর সুমিত্রা মুখোপাধ্যায় দেবশ্রীর মা রুমা গুহকে চিঠি দিয়েছে পুজোর ছুটিতে গিয়ে থাকবে তাদের কাছে। রুমা গুহ খুব খুসী হয়ে স্বামী উৎপল দত্তকে জানায়। উৎপল দত্তের বিলকুল না পসন্দ বাড়িতে এত অতিথি। রুমা গুহ'র ডায়লগ ' তুমি কেমন মানুষ! সারা বিছর একটা মানুষের মুখ দেখিনা, সেখানে কদিন সবাই আসবে হই চই করবে!'

    উৎপল দত্তের ফেমাস চোখ গোল গোল মুখে 'সারা বছর মানুষের মুখ দেখনা? আমি তবে কি?' ঃ-) ঃ-) ঃ-)
  • Atoz | ২৭ জুলাই ২০১৯ ০২:৩৫413972
  • সেই সময়ের কলকাতায় রদ্যাঁ র প্রদর্শনী নিয়ে একটা বই আছে নারায়ণ সান্যালের। তবে সান্যাল মশাই গল্প বলতে বলতে মোটা মোটা প্রবন্ধ ঢুকিয়ে দেন গল্পের মধ্যে, জিনিসটা কেমন ঘেঁটে যায়, গল্প না প্রবন্ধ সেই কনফিউশন হয়, "গোরা" র মত। ঃ-)
  • অর্জুন | ২৭ জুলাই ২০১৯ ০২:৩৪413971
  • 'ভালবাসা ভালবাসা'য় শতাব্দী রায় না, দেবশ্রী রায়। তাপস পাল বিগত যুগের বিখ্যাত গায়িকা মাধবী মুখোপাধ্যায়ের ছেলে। সত্য বন্দ্যোপাধ্যায় তাপসের বাবা। মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে সত্য বন্দ্যোপাধ্যায়ের ছাড়াছাড়ি বহুকাল। তাপস বাপকে দেখেইনি। দেবশ্রী উৎপল দত্ত, রুমা গুহ'র মেয়ে। প্রবাসে মধুপুর না দেওঘরে বাড়ি।

    সন্তু আর সুমিত্রা মুখোপাধ্যায়ের গানের স্কুলে দুজএন্র আলাপ। খুব মিষ্টি রোম্যান্টিক ছবি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত